৩০
আর-রূম
الروم
সূরা আর-রূম (الروم) পবিত্র কুরআনের ৩০ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৬০ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৩০:১
الٓمٓআলিফ লাম- মীম-alif-lam-meem١
আলিম-লাম-মীম।
৩০:২
غُلِبَتِপরাজিত হয়েছেghulibatiٱلرُّومُরোমানরাl-rūmu٢
রোমানরা পরাজিত হয়েছে।
৩০:৩
فِىٓমধ্যেfīأَدْنَىনিকটবর্তীadnāٱلْأَرْضِঅঞ্চলেরl-arḍiوَهُمকিন্তু তারাwahumمِّنۢথেকেminبَعْدِপরbaʿdiغَلَبِهِمْপরাজয়ের তাদেরghalabihimسَيَغْلِبُونَশীঘ্রই জয়লাভ করবেsayaghlibūna٣
নিকটস্থ ভূমিতে, কিন্তু তারা তাদের পরাজয়ের পর শীঘ্রই জয়লাভ করবে।
৩০:৪
فِىমধ্যেfīبِضْعِকয়েকbiḍ'ʿiسِنِينَ ۗবছরেরsinīnaلِلَّهِজন্যে আল্লাহরইlillahiٱلْأَمْرُসিদ্ধান্তl-amruمِنএরminقَبْلُপূর্বqabluوَمِنۢএবং এরwaminبَعْدُ ۚএবং পরওbaʿduوَيَوْمَئِذٍۢএবং সেদিনwayawma-idhinيَفْرَحُউৎফুল্ল হবেyafraḥuٱلْمُؤْمِنُونَমু'মিনরাl-mu'minūna٤
কয়েক (তিন থেকে নয়) বছরের মধ্যেই; (কোন্ কাজ হবে) আগে ও (কোন্ কাজ হবে) পরে সে ফয়সালা আল্লাহরই। সেদিন মু’মিনরা আনন্দ করবে।
৩০:৫
بِنَصْرِমাধ্যমে সাহায্যেরbinaṣriٱللَّهِ ۚআল্লাহরl-lahiيَنصُرُতিনি সাহায্য করেনyanṣuruمَنযাকেmanيَشَآءُ ۖতিনি চানyashāuوَهُوَএবং তিনিইwahuwaٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzuٱلرَّحِيمُপরম দয়ালুl-raḥīmu٥
(সে বিজয় অর্জিত হবে) আল্লাহর সাহায্যে। যাকে ইচ্ছে তিনি সাহায্য করেন, তিনি মহাপরাক্রমশালী, বড়ই দয়ালু।
৩০:৬
وَعْدَ(এটা)প্রতিশ্রুতিwaʿdaٱللَّهِ ۖআল্লাহরl-lahiلَاনাlāيُخْلِفُভঙ্গ করেনyukh'lifuٱللَّهُআল্লাহl-lahuوَعْدَهُۥপ্রতিশ্রুতি তাঁরwaʿdahuوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَঅধিকাংশaktharaٱلنَّاسِমানুষl-nāsiلَاনাlāيَعْلَمُونَতারা জানেyaʿlamūna٦
এটা আল্লাহর ও‘য়াদা, আল্লাহ তাঁর ও‘য়াদার ব্যতিক্রম করেন না, কিন্তু অধিকাংশ লোকই জানে না।
৩০:৭
يَعْلَمُونَ(কেবল) তারা জানেyaʿlamūnaظَـٰهِرًۭاবাহ্যিক দিকẓāhiranمِّنَথেকেminaٱلْحَيَوٰةِজীবনেরl-ḥayatiٱلدُّنْيَاপার্থিবl-dun'yāوَهُمْআর তারাwahumعَنِসম্পর্কেʿaniٱلْـَٔاخِرَةِআখেরাতl-ākhiratiهُمْতারাhumغَـٰفِلُونَঅমনোযোগীghāfilūna٧
তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে, আর তারা পরকালের খবর রাখে না।
৩০:৮
أَوَلَمْকি নাawalamيَتَفَكَّرُوا۟তারা চিন্তা করে (মনের)yatafakkarūفِىٓমধ্যেfīأَنفُسِهِم ۗনিজেদের তাদেরanfusihimمَّاনাmāخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱللَّهُআল্লাহ্l-lahuٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীwal-arḍaوَمَاএবং যা (আছে)wamāبَيْنَهُمَآদু'য়ের মাঝে তাদেরbaynahumāإِلَّاছাড়াillāبِٱلْحَقِّভাবে যথাযথbil-ḥaqiوَأَجَلٍۢএবং একটি কালের (জন্যে)wa-ajalinمُّسَمًّۭى ۗনির্দিষ্টmusammanوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaكَثِيرًۭاঅধিকাংশkathīranمِّنَমধ্যেminaٱلنَّاسِমানুষেরl-nāsiبِلِقَآئِসম্পর্কে সাক্ষাৎbiliqāiرَبِّهِمْরবের তাদেরrabbihimلَكَـٰفِرُونَঅবশ্যই অস্বীকারকারীlakāfirūna٨
তারা কি তাদের মনে ভেবে দেখে না যে, আল্লাহ আকাশমন্ডলী, পৃথিবী ও এ দু’এর মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন যথাযথভাবে ও নির্দিষ্ট কালের জন্য, কিন্তু অনেক মানুষ তাদের প্রতিপালকের সাক্ষাতে নিশ্চিতই অবিশ্বাসী।
৩০:৯
أَوَلَمْকি নাawalamيَسِيرُوا۟তারা ভ্রমণ করেyasīrūفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiفَيَنظُرُوا۟তাহ'লে তারা দেখতে পেতোfayanẓurūكَيْفَকেমনkayfaكَانَছিলোkānaعَـٰقِبَةُপরিণামʿāqibatuٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaمِنথেকেminقَبْلِهِمْ ۚপূর্ব তাদের (ছিলো)qablihimكَانُوٓا۟তারা ছিলোkānūأَشَدَّপ্রবলতরashaddaمِنْهُمْচেয়ে এদেরmin'humقُوَّةًۭশক্তিতেquwwatanوَأَثَارُوا۟এবং তারা চাষ করতোwa-athārūٱلْأَرْضَজমীনl-arḍaوَعَمَرُوهَآও তারা আবাদ করতো তাwaʿamarūhāأَكْثَرَঅনেক বেশিaktharaمِمَّا(তার)চেয়েও যাmimmāعَمَرُوهَاএরা আবাদ করেছে তাʿamarūhāوَجَآءَتْهُمْএবং কাছে এসেছিলো তাদেরwajāathumرُسُلُهُمরাসূলরা তাদেরrusuluhumبِٱلْبَيِّنَـٰتِ ۖনিয়ে স্পষ্ট নিদর্শনাবলীbil-bayinātiفَمَاবস্তুতঃ নাfamāكَانَছিলেনkānaٱللَّهُআল্লাহ্l-lahuلِيَظْلِمَهُمْযাতে অন্যায় করবেন উপর তাদেরliyaẓlimahumوَلَـٰكِنকিন্তুwalākinكَانُوٓا۟তারা ছিলো (এমন যে)kānūأَنفُسَهُمْনিজেদের তাদের (উপর)anfusahumيَظْلِمُونَঅন্যায় করতোyaẓlimūna٩
তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে তারা দেখত যে, তাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল। তারা শক্তিতে ছিল এদের চেয়ে অধিক প্রবল। তারা যমীন চাষ করত আর তা আবাদ করত এদের আবাদ করার চেয়ে বেশি। তাদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। অতঃপর আল্লাহ তাদের উপর যুলম করেননি, তারা নিজেরাই নিজেদের উপর যুলম করেছিল।
৩০:১০
ثُمَّএরপরthummaكَانَহলোkānaعَـٰقِبَةَপরিণামʿāqibataٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaأَسَـٰٓـُٔوا۟মন্দকর্ম করেছিলোasāūٱلسُّوٓأَىٰٓমন্দl-sūāأَن(এজন্যে) যেanكَذَّبُوا۟তারা মিথ্যারোপ করেছিলোkadhabūبِـَٔايَـٰتِপ্রতি নিদর্শনাবলীরbiāyātiٱللَّهِআল্লাহরl-lahiوَكَانُوا۟এবং তারা ছিলোwakānūبِهَاসম্পর্কে তাbihāيَسْتَهْزِءُونَবিদ্রুপ করতোyastahziūna١٠
অতঃপর যারা মন্দ কাজ করত, তাদের পরিণাম হয়েছিল মন্দ; কারণ তারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল আর সেগুলো নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত।
৩০:১১
ٱللَّهُআল্লাহal-lahuيَبْدَؤُا۟সূচনা করেনyabda-uٱلْخَلْقَসৃষ্টিরl-khalqaثُمَّএরপরthummaيُعِيدُهُۥপুনরাবৃত্তি করবেন তাyuʿīduhuثُمَّএরপরthummaإِلَيْهِদিকে তাঁরইilayhiتُرْجَعُونَতোমরা প্রত্যাবর্তিত হবেtur'jaʿūna١١
আল্লাহ সৃষ্টির সূচনা করেন, অতঃপর তিনি তার পুনরাবৃত্তি করবেন, অতঃপর তাঁর দিকেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।
৩০:১২
وَيَوْمَএবং যেদিনwayawmaتَقُومُসংঘটিত হবেtaqūmuٱلسَّاعَةُক্বিয়ামাতl-sāʿatuيُبْلِسُহতাশ হয়ে যাবেyub'lisuٱلْمُجْرِمُونَঅপরাধীরাl-muj'rimūna١٢
যেদিন ক্বিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে।
৩০:১৩
وَلَمْএবং নাwalamيَكُنহবেyakunلَّهُمজন্যে তাদেরlahumمِّنমধ্য থেকে (কেউ)minشُرَكَآئِهِمْশরিকদের তাদেরshurakāihimشُفَعَـٰٓؤُا۟সুপারিশকারীshufaʿāuوَكَانُوا۟এবং তারা হবেwakānūبِشُرَكَآئِهِمْপ্রতি শরিকদের তাদের(বানানো)bishurakāihimكَـٰفِرِينَঅস্বীকারকারীkāfirīna١٣
তারা যাদেরকে শরীক গণ্য করত তাদের মধ্যে কেউ তাদের জন্য সুপারিশকারী সাজবে না এবং তারা তাদের শরীকদেরকে অস্বীকার করবে।
৩০:১৪
وَيَوْمَএবং যেদিনwayawmaتَقُومُসংঘটিত হবেtaqūmuٱلسَّاعَةُক্বিয়ামাতl-sāʿatuيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinيَتَفَرَّقُونَতারা বিভক্ত হয়ে যাবেyatafarraqūna١٤
যেদিন ক্বিয়ামত সংঘটিত হবে সেদিন মানুষরা পৃথক হয়ে যাবে।
৩০:১৫
فَأَمَّاঅতঃপর (তাদের) ব্যাপারfa-ammāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiفَهُمْতখন তারাfahumفِى(হবে) মধ্যেfīرَوْضَةٍۢবাগানেরrawḍatinيُحْبَرُونَআনন্দ করবেyuḥ'barūna١٥
অতঃপর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদেরকে জান্নাত দিয়ে পরিতুষ্ট করা হবে।
৩০:১৬
وَأَمَّاআর (তাদের) ব্যাপারwa-ammāٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūوَكَذَّبُوا۟ও মিথ্যারোপ করেছেwakadhabūبِـَٔايَـٰتِنَاপ্রতি নিদর্শনাবলীর আমাদেরbiāyātināوَلِقَآئِও সাক্ষাতকেwaliqāiٱلْـَٔاخِرَةِপরকালেরl-ākhiratiفَأُو۟لَـٰٓئِكَতখন ঐসব (লোককে)fa-ulāikaفِىমধ্যেfīٱلْعَذَابِশাস্তিরl-ʿadhābiمُحْضَرُونَউপস্থিত করা হবেmuḥ'ḍarūna١٦
আর যারা কুফুরী করেছে এবং আমার নিদর্শনাবলী ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে, তাদেরকে ‘আযাবের মধ্যে উপস্থিত করা হবে।
৩০:১৭
فَسُبْحَـٰنَঅতএব মহিমা ঘোষণা করোfasub'ḥānaٱللَّهِআল্লাহরl-lahiحِينَযখনḥīnaتُمْسُونَতোমরা সন্ধ্যা করো(অর্থাৎ মাগরিব হয়)tum'sūnaوَحِينَও যখনwaḥīnaتُصْبِحُونَতোমরা সকাল করো (অর্থাৎ ফজর হয়)tuṣ'biḥūna١٧
অতএব তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও আর সকালে,
৩০:১৮
وَلَهُএবং জন্যে তাঁরইwalahuٱلْحَمْدُসকল প্রশংসাl-ḥamduفِىমধ্যেfīٱلسَّمَـٰوَٰتِআকাশ মন্ডলীরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীতেwal-arḍiوَعَشِيًّۭاএবং (মহিমা ঘোষণা করো) বিকেলে (অর্থাৎ আসরে)waʿashiyyanوَحِينَও যখনwaḥīnaتُظْهِرُونَতোমরা দুপুরে উপনীত হওtuẓ'hirūna١٨
এবং অপরাহ্নে ও যুহরের সময়ে; আর আসমানসমূহে ও যমীনে প্রশংসা তো একমাত্র তাঁরই।
৩০:১৯
يُخْرِجُতিনি বের করেনyukh'rijuٱلْحَىَّজীবন্তকেl-ḥayaمِنَহ'তেminaٱلْمَيِّتِমৃতl-mayitiوَيُخْرِجُও তিনি বের করেনwayukh'rijuٱلْمَيِّتَমৃতকেl-mayitaمِنَহ'তেminaٱلْحَىِّজীবন্তl-ḥayiوَيُحْىِএবং জীবিত করেনwayuḥ'yīٱلْأَرْضَপৃথিবীকেl-arḍaبَعْدَপরেbaʿdaمَوْتِهَا ۚমৃত্যুর তারmawtihāوَكَذَٰلِكَএবং এরূপেইwakadhālikaتُخْرَجُونَতোমাদের বের করা হবেtukh'rajūna١٩
তিনিই জীবন্তকে বের করেন মৃত থেকে আর মৃতকে বের করেন জীবন্ত থেকে। যমীনকে তিনিই পুনরায় জীবিত করেন তার মৃত্যুর পর, এভাবেই তোমাদেরকে বের করা হবে।
৩০:২০
وَمِنْএবং মধ্যে (রয়েছে)waminءَايَـٰتِهِۦٓনিদর্শনাবলীর তাঁরāyātihiأَنْ(এও) যেanخَلَقَكُمতিনি সৃষ্টি করেছেন তোমাদেরকেkhalaqakumمِّنহ'তেminتُرَابٍۢমাটিturābinثُمَّএরপরthummaإِذَآএখনidhāأَنتُمতোমরাantumبَشَرٌۭমানুষ (হিসেবে)basharunتَنتَشِرُونَতোমরা ছড়িয়ে পড়ছোtantashirūna٢٠
তাঁর নিদর্শনের মধ্যে হল এই যে, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা এখন মানুষ, সবখানে ছড়িয়ে রয়েছ।
৩০:২১
وَمِنْএবং মধ্য হ'তেwaminءَايَـٰتِهِۦٓনিদর্শনাবলীর তাঁরāyātihiأَنْএও (যে)anخَلَقَতিনি সৃষ্টি করেছেনkhalaqaلَكُمজন্যে তোমাদেরlakumمِّنْমধ্যে হ'তেminأَنفُسِكُمْতোমাদের নিজেদেরanfusikumأَزْوَٰجًۭاস্ত্রীদেরকেazwājanلِّتَسْكُنُوٓا۟যেন তোমরা প্রশান্তি পাওlitaskunūإِلَيْهَاকাছে তাদেরilayhāوَجَعَلَএবং সৃষ্টি করেছেনwajaʿalaبَيْنَكُمমাঝে তোমাদেরbaynakumمَّوَدَّةًۭসম্প্রীতিmawaddatanوَرَحْمَةً ۚও দয়াwaraḥmatanإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)fīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নির্দেশনাবলীlaāyātinلِّقَوْمٍۢজন্যে সম্প্রদায়েরliqawminيَتَفَكَّرُونَ(যারা ) চিন্তা ভাবনা করেyatafakkarūna٢١
তাঁর নিদর্শনের মধ্যে হল এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিণী সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পার আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এর মাঝে অবশ্যই বহু নিদর্শন আছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে।
৩০:২২
وَمِنْএবং মধ্যে হ'তেwaminءَايَـٰتِهِۦনিদর্শনাবলীর তাঁরāyātihiخَلْقُসৃষ্টিkhalquٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiوَٱخْتِلَـٰفُএবং বৈচিত্র্যwa-ikh'tilāfuأَلْسِنَتِكُمْভাষাসমূহের তোমাদেরalsinatikumوَأَلْوَٰنِكُمْ ۚও বর্ণসমূহের তোমাদেরwa-alwānikumإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)fīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّلْعَـٰلِمِينَজন্যে জ্ঞানীদেরlil'ʿālimīna٢٢
তাঁর নিদর্শনের মধ্যে হল, আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা। জ্ঞানীদের জন্য অবশ্যই এতে আছে বহু নিদর্শন।
৩০:২৩
وَمِنْএবং মধ্যে হ'তেwaminءَايَـٰتِهِۦনিদর্শনাবলীর তাঁরāyātihiمَنَامُكُمঘুম তোমাদেরmanāmukumبِٱلَّيْلِবেলায় রাতেরbi-al-layliوَٱلنَّهَارِও দিনেwal-nahāriوَٱبْتِغَآؤُكُمএবং অনুসন্ধান করা তোমাদেরwa-ib'tighāukumمِّنমধ্য হ'তেminفَضْلِهِۦٓ ۚঅনুগ্রহের তাঁরfaḍlihiإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)fīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّقَوْمٍۢজন্যে সম্প্রদায়েরliqawminيَسْمَعُونَযারা (শুনে)yasmaʿūna٢٣
তাঁর নিদর্শনের মধ্যে হল রাতে ও দিনে তোমাদের ঘুম এবং তোমাদের (দ্বারা) তাঁর অনুগ্রহ তালাশ করা। মনোযোগী লোকেদের জন্য অবশ্যই এতে আছে অনেক নিদর্শন।
৩০:২৪
وَمِنْএবং মধ্য হ'তেwaminءَايَـٰتِهِۦনিদর্শনাবলীর তাঁরāyātihiيُرِيكُمُতিনি দেখান তোমাদেরyurīkumuٱلْبَرْقَবিদ্যুৎl-barqaخَوْفًۭاভয় হিসেবেkhawfanوَطَمَعًۭاও আশারূপেwaṭamaʿanوَيُنَزِّلُএবং বর্ষণ করেনwayunazziluمِنَহ'তেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanفَيُحْىِۦঅতঃপর জীবিত করেনfayuḥ'yīبِهِদিয়ে তাbihiٱلْأَرْضَজমিনকেl-arḍaبَعْدَপরেbaʿdaمَوْتِهَآ ۚমৃত্যুর তারmawtihāإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)fīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّقَوْمٍۢজন্যে সম্প্রদায়েরliqawminيَعْقِلُونَ(যারা) জ্ঞান-বুদ্ধি রাখেyaʿqilūna٢٤
তাঁর নিদর্শনের মধ্যে হল এই যে, তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ ভীতি ও ভরসা সঞ্চারীরূপে, আর তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন যা দিয়ে যমীনকে তার মৃত্যুর পর আবার জীবিত করেন, জ্ঞানবুদ্ধিসম্পন্ন মানুষদের জন্য অবশ্যই এতে বহু নিদর্শন আছে।
৩০:২৫
وَمِنْএবং মধ্যে হ'তেwaminءَايَـٰتِهِۦٓনিদর্শনসমূহের তাঁরāyātihiأَن(এও) যেanتَقُومَপ্রতিষ্ঠিত রয়েছেtaqūmaٱلسَّمَآءُআকাশl-samāuوَٱلْأَرْضُও পৃথিবীwal-arḍuبِأَمْرِهِۦ ۚনির্দেশক্রমে তাঁরইbi-amrihiثُمَّএরপরthummaإِذَاযখনidhāدَعَاكُمْতিনি ডাক দিবেন তোমাদেরdaʿākumدَعْوَةًۭএকটি ডাকdaʿwatanمِّنَহ'তেminaٱلْأَرْضِজমিনl-arḍiإِذَآতখনidhāأَنتُمْতোমরাantumتَخْرُجُونَবের হয়ে আসবেtakhrujūna٢٥
তাঁর নিদর্শনের মধ্যে হল এই যে, আকাশ ও পৃথিবী তাঁর হুকুমেই দাঁড়িয়ে আছে। অতঃপর তিনি যখন তোমাদেরকে মাটি থেকে উঠার জন্য ডাক দেবেন একটি ডাক, তখন তোমরা উঠে আসবে।
৩০:২৬
وَلَهُۥএবং জন্যে তাঁরইwalahuمَنযা কিছুmanفِىমধ্যে (আছে)fīٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীরl-samāwātiوَٱلْأَرْضِ ۖও পৃথিবীরwal-arḍiكُلٌّۭসবকিছুkullunلَّهُۥপ্রতি তাঁরইlahuقَـٰنِتُونَঅনুগতqānitūna٢٦
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা আছে সব তাঁরই, সকলই তাঁর প্রতি অনুগত।
৩০:২৭
وَهُوَএবং তিনিই (আল্লাহ)wahuwaٱلَّذِىযিনিalladhīيَبْدَؤُا۟সূচনা করেনyabda-uٱلْخَلْقَসৃষ্টিরl-khalqaثُمَّএরপরthummaيُعِيدُهُۥপুনরাবৃত্তি করবেন তারyuʿīduhuوَهُوَএবং তাwahuwaأَهْوَنُসহজতরahwanuعَلَيْهِ ۚকাছে তাঁরʿalayhiوَلَهُএবং জন্যে তাঁরইwalahuٱلْمَثَلُগুণাবলী (মর্যাদা)l-mathaluٱلْأَعْلَىٰসর্বোত্তমl-aʿlāفِىমধ্যেfīٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহেরl-samāwātiوَٱلْأَرْضِ ۚএবং পৃথিবীতেwal-arḍiوَهُوَএবং তিনিwahuwaٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu٢٧
তিনিই সৃষ্টির সূচনা করেন, অতঃপর তার পুনরাবৃত্তি করবেন আর তা তার জন্য খুবই সহজ। আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ দৃষ্টান্ত তাঁর জন্যই, তিনিই মহাপরাক্রমশালী, বড়ই হিকমতওয়ালা।
৩০:২৮
ضَرَبَপেশ করেন (আল্লাহ)ḍarabaلَكُمজন্যে তোমাদেরlakumمَّثَلًۭاএকটি দৃষ্টান্তmathalanمِّنْমধ্য হ'তেminأَنفُسِكُمْ ۖনিজেদের তোমাদেরanfusikumهَل(আছে) কিhalلَّكُمজন্যে তোমাদেরlakumمِّنমধ্য হ'তেminمَّاযাকেmāمَلَكَتْমালিক করেছেmalakatأَيْمَـٰنُكُمডানহাত তোমাদের (অর্থাৎ তোমাদের দাসদাসী)aymānukumمِّنকিছু (সংখ্যক)minشُرَكَآءَঅংশীদারshurakāaفِىমধ্যেfīمَا(তার) যাmāرَزَقْنَـٰكُمْআমরা জীবিকা দিয়েছি তোমাদেরকেrazaqnākumفَأَنتُمْঅতঃপর তোমরাfa-antumفِيهِমধ্যে তারfīhiسَوَآءٌۭসমান (অংশীদারিত্বে)sawāonتَخَافُونَهُمْতোমরা ভয় করবে তাদেরকে (কি?)takhāfūnahumكَخِيفَتِكُمْযেমন ভয় তোমাদেরkakhīfatikumأَنفُسَكُمْ ۚনিজেদের তোমাদের (সমান লোকদের ক্ষেত্রে)anfusakumكَذَٰلِكَএরূপেkadhālikaنُفَصِّلُআমরা বর্ণনা করি বিশদভাবেnufaṣṣiluٱلْـَٔايَـٰتِনিদর্শনাবলীl-āyātiلِقَوْمٍۢজন্যে সম্প্রদায়েরliqawminيَعْقِلُونَ(যারা) বুদ্ধি কাজে লাগায়yaʿqilūna٢٨
আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই একটা দৃষ্টান্ত পেশ করছেনঃ আমি তোমাদেরকে যে রিযক দিয়েছি তাতে তোমাদের অধিকারভুক্ত দাসদাসীরা কি অংশীদার যার ফলে তাতে তোমরা সমান? তোমরা কি তাদেরকে তেমনভাবে ভয় কর যেমন ভয় কর তোমাদের নিজেদের পরস্পরকে? এভাবে বোধশক্তিসম্পন্ন মানুষদের জন্য আমি নিদর্শনাবলী বিস্তারিতভাবে ব্যাখ্যা করি।
৩০:২৯
بَلِবরংbaliٱتَّبَعَঅনুসরণ করেittabaʿaٱلَّذِينَতারা (যারা)alladhīnaظَلَمُوٓا۟সীমালঙ্ঘন করেছেẓalamūأَهْوَآءَهُمখেয়ালখুশির তাদেরahwāahumبِغَيْرِছাড়াbighayriعِلْمٍۢ ۖকোনো জ্ঞানʿil'minفَمَنসুতরাং কেfamanيَهْدِىপথ দেখাবেyahdīمَنْযাকেmanأَضَلَّপথভ্রষ্ট করেছেনaḍallaٱللَّهُ ۖআল্লাহl-lahuوَمَاএবং নেইwamāلَهُمজন্যে তাদেরlahumمِّنকোনোminنَّـٰصِرِينَসাহায্যকারীnāṣirīna٢٩
বরং সীমালঙ্ঘনকারীরা কোন জ্ঞান ছাড়াই তাদের খেয়াল-খুশির অনুসরণ করে; কাজেই আল্লাহই যাকে পথভ্রষ্ট করেন তাকে সৎপথ দেখাবে কে? তাদের কোন সাহায্যকারী নেই।
৩০:৩০
فَأَقِمْঅতএব (হে নাবী) প্রতিষ্ঠিত করোfa-aqimوَجْهَكَতোমার চেহারা (লক্ষ্য)কেwajhakaلِلدِّينِজন্যে দ্বীনেরlilddīniحَنِيفًۭا ۚএকনিষ্ঠভাবেḥanīfanفِطْرَتَ(সেই দ্বীন) প্রকৃতিরfiṭ'rataٱللَّهِআল্লাহরl-lahiٱلَّتِىযাallatīفَطَرَতিনি সৃষ্টি করেছেনfaṭaraٱلنَّاسَমানুষকেl-nāsaعَلَيْهَا ۚউপর তারʿalayhāلَاনা (হ'তে পারে)lāتَبْدِيلَকোনো পরিবর্তনtabdīlaلِخَلْقِজন্যে সৃষ্টিরlikhalqiٱللَّهِ ۚআল্লাহরl-lahiذَٰلِكَএটাইdhālikaٱلدِّينُদীনl-dīnuٱلْقَيِّمُপ্রতিষ্ঠিতl-qayimuوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَঅধিকাংশaktharaٱلنَّاسِমানুষl-nāsiلَاনাlāيَعْلَمُونَতারা জানেyaʿlamūna٣٠
কাজেই দ্বীনের প্রতি তোমার মুখমন্ডল নিবদ্ধ কর একনিষ্ঠভাবে। এটাই আল্লাহর প্রকৃতি, যে প্রকৃতি তিনি মানুষকে দিয়েছেন, আল্লাহর সৃষ্টি কার্যে কোন পরিবর্তন নেই, এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না।
৩০:৩১
۞ مُنِيبِينَ(বিশুদ্ধচিত্তে) অভিমূখী হয়েmunībīnaإِلَيْهِদিকে তাঁরইilayhiوَٱتَّقُوهُএবং তাঁকে ভয় করwa-ittaqūhuوَأَقِيمُوا۟ও প্রতিষ্ঠা করোwa-aqīmūٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَلَاএবং নাwalāتَكُونُوا۟তোমরা হয়োtakūnūمِنَঅন্তর্ভূক্তminaٱلْمُشْرِكِينَমুশরেকদেরl-mush'rikīna٣١
তাঁর অভিমুখী হও, আর তাঁকে ভয় কর, নামায প্রতিষ্ঠা কর, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।
৩০:৩২
مِنَমধ্যেminaٱلَّذِينَতাদের (যারা)alladhīnaفَرَّقُوا۟বিভক্ত করেছেfarraqūدِينَهُمْদীনকে তাদেরdīnahumوَكَانُوا۟এবং হয়ে গিয়েছেwakānūشِيَعًۭا ۖবিভিন্ন দলshiyaʿanكُلُّপ্রত্যেকkulluحِزْبٍۭদলইḥiz'binبِمَاনিয়ে ঐ বিষয় যাbimāلَدَيْهِمْকাছে আছে তাদেরladayhimفَرِحُونَসন্তুষ্টfariḥūna٣٢
যারা নিজেদের দ্বীনকে বিভক্ত করে ফেলেছে এবং বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। প্রত্যেক দল নিজেদের কাছে যা আছে তাই নিয়ে উল্লসিত।
৩০:৩৩
وَإِذَاএবং যখনwa-idhāمَسَّস্পর্শ করেmassaٱلنَّاسَমানুষকেl-nāsaضُرٌّۭদুঃখ-দৈন্যেḍurrunدَعَوْا۟তারা ডাকেdaʿawرَبَّهُمরবকে তাদেরrabbahumمُّنِيبِينَবিশুদ্ধচিত্তেmunībīnaإِلَيْهِদিকে তাঁরইilayhiثُمَّএরপরthummaإِذَآযখনidhāأَذَاقَهُمতিনি আস্বাদন করান তাদেরকেadhāqahumمِّنْهُপক্ষ হ'তে তাঁরmin'huرَحْمَةًঅনুগ্রহraḥmatanإِذَاতখনidhāفَرِيقٌۭএকদলfarīqunمِّنْهُمমধ্য থেকে তাদেরmin'humبِرَبِّهِمْসাথে রবের তাদেরbirabbihimيُشْرِكُونَতারা শিরক করেyush'rikūna٣٣
মানুষকে যখন দুঃখ-বিপদ স্পর্শ করে তখন তারা তাদের প্রতিপালককে ডাকে তাঁর অভিমুখী হয়ে। অতঃপর তিনি যখন তাদেরকে নিজ অনুগ্রহ আস্বাদন করান তখন তাদের একদল তাদের প্রতিপালকের অংশীদার সাব্যস্ত করে বসে
৩০:৩৪
لِيَكْفُرُوا۟যেন তারা অকৃতজ্ঞতা করেliyakfurūبِمَآঐ বিষয়ে যাbimāءَاتَيْنَـٰهُمْ ۚআমরা দান করেছি তাদেরকেātaynāhumفَتَمَتَّعُوا۟সুতরাং তোমরা (ঠিক আছে) ভোগ করোfatamattaʿūفَسَوْفَঅতঃপর শীঘ্রইfasawfaتَعْلَمُونَতোমরা জানবেtaʿlamūna٣٤
আমি তাদের প্রতি যে অনুগ্রহ করেছি তা অস্বীকার করার জন্য। তাহলে ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে!
৩০:৩৫
أَمْকিamأَنزَلْنَاঅবতীর্ণ করেছি আমরাanzalnāعَلَيْهِمْউপর তাদেরʿalayhimسُلْطَـٰنًۭاকোনো প্রমাণsul'ṭānanفَهُوَসুতরাং তাfahuwaيَتَكَلَّمُবলেyatakallamuبِمَاঐ বিষয়ে যাbimāكَانُوا۟তারা ছিলোkānūبِهِۦসাথে তাঁরbihiيُشْرِكُونَশিরক করতোyush'rikūna٣٥
আমি কি তাদের কাছে এমন কোন দলীল অবতীর্ণ করেছি যা তাদেরকে সেগুলোর কথা বলে তারা যেগুলোর শরীক করে?
৩০:৩৬
وَإِذَآএবং যখনwa-idhāأَذَقْنَاআস্বাদন করাই আমরাadhaqnāٱلنَّاسَমানুষকেl-nāsaرَحْمَةًۭঅনুগ্রহেরraḥmatanفَرِحُوا۟ফলে তারা উৎফুল্ল হয়fariḥūبِهَا ۖকারণে তারbihāوَإِنএবং যদিwa-inتُصِبْهُمْপৌঁছে তাদেরtuṣib'humسَيِّئَةٌۢকোনো দুর্দশাsayyi-atunبِمَاএ কারণে যাbimāقَدَّمَتْআগে পাঠিয়েছেqaddamatأَيْدِيهِمْহাত তাদেরaydīhimإِذَاতখনidhāهُمْতারাhumيَقْنَطُونَহতাশ হয়ে পড়েyaqnaṭūna٣٦
আমি যখন মানুষকে অনুগ্রহ আস্বাদন করাই তখন তারা তাতে উল্লসিত হয়, তারপর তাদের হাত যা আগে পাঠিয়েছে তার ফলে দুর্দশা যখন তাদেরকে পেয়ে বসে, তখন তারা হতাশ হয়ে পড়ে।
৩০:৩৭
أَوَلَمْকি নাawalamيَرَوْا۟তারা দেখেyarawأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaيَبْسُطُপ্রশস্ত করে দেনyabsuṭuٱلرِّزْقَজীবিকাl-riz'qaلِمَن(তার) জন্যে যাকেlimanيَشَآءُতিনি চানyashāuوَيَقْدِرُ ۚআবার সীমিতও করেনwayaqdiruإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)fīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّقَوْمٍۢজন্যে সম্প্রদায়েরliqawminيُؤْمِنُونَ(যারা) ঈমান আনেyu'minūna٣٧
তারা কি লক্ষ্য করে না যে, আল্লাহ যার জন্যে ইচ্ছে করেন রিযক প্রশস্ত করেন আর (যার জন্য ইচ্ছে) সীমাবদ্ধ করেন? বিশ্বাসী লোকেদের জন্য অবশ্যই এতে বহু নিদর্শন আছে।
৩০:৩৮
فَـَٔاتِঅতএব দাওfaātiذَاসম্পন্নকেdhāٱلْقُرْبَىٰনৈকট্য (নিকট আত্নীয়কে)l-qur'bāحَقَّهُۥতার প্রাপ্যḥaqqahuوَٱلْمِسْكِينَও অভাবগ্রস্তকেwal-mis'kīnaوَٱبْنَও ছেলেকেwa-ib'naٱلسَّبِيلِ ۚপথের (পথিককে)l-sabīliذَٰلِكَএটাdhālikaخَيْرٌۭউত্তমkhayrunلِّلَّذِينَ(তাদের) জন্যে যারাlilladhīnaيُرِيدُونَতারা চায়yurīdūnaوَجْهَচেহারা (সন্তুষ্টি)wajhaٱللَّهِ ۖআল্লাহরl-lahiوَأُو۟لَـٰٓئِكَএবং ঐ সব লোকwa-ulāikaهُمُতারাইhumuٱلْمُفْلِحُونَসফলকামl-muf'liḥūna٣٨
কাজেই আত্মীয়দেরকে তাদের ন্যায্য প্রাপ্য দিয়ে দাও আর অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরকেও। যারা আল্লাহর চেহারা (দর্শন) কামনা করে, এটা তাদের জন্য উত্তম, আর তারাই সফলকাম।
৩০:৩৯
وَمَآএবং যা কিছুwamāءَاتَيْتُمদিয়ে থাকো তোমরাātaytumمِّنথেকেminرِّبًۭاসূদribanلِّيَرْبُوَا۟যেন বৃদ্ধি পায়liyarbuwāفِىٓমধ্যেfīأَمْوَٰلِধনসম্পদেরamwāliٱلنَّاسِমানুষেরl-nāsiفَلَاপ্রকৃতপক্ষে নাfalāيَرْبُوا۟বৃদ্ধি পায়yarbūعِندَকাছেʿindaٱللَّهِ ۖআল্লাহরl-lahiوَمَآএবং যা কিছুwamāءَاتَيْتُمদিয়ে থাকো তোমরাātaytumمِّنথেকেminزَكَوٰةٍۢযাকাতzakatinتُرِيدُونَ(এ উদ্দেশ্যে যে) তোমরা চাওturīdūnaوَجْهَচেহারা (সন্তুষ্টি)wajhaٱللَّهِআল্লাহরl-lahiفَأُو۟لَـٰٓئِكَপ্রকৃতপক্ষে ঐসব লোকfa-ulāikaهُمُতারাইhumuٱلْمُضْعِفُونَসমৃদ্ধশালীl-muḍ'ʿifūna٣٩
মানুষের ধন বৃদ্ধির উদ্দেশ্যে তোমরা যে সুদ দিয়ে থাক, আল্লাহর দৃষ্টিতে তা ধন বৃদ্ধি করে না। কিন্তু তোমরা আল্লাহর চেহারা (সন্তুষ্টি) লাভের উদ্দেশ্যে যে যাকাত দাও (তা বৃদ্ধি পায়), তারাই দ্বিগুণ প্রতিদান লাভ করে।
৩০:৪০
ٱللَّهُআল্লাহ (সেই সত্ত্বা)al-lahuٱلَّذِىযিনিalladhīخَلَقَكُمْসৃষ্টি করেছেন তোমাদেরkhalaqakumثُمَّএরপরthummaرَزَقَكُمْজীবিকা দিয়েছেন তোমাদেরrazaqakumثُمَّএরপরthummaيُمِيتُكُمْমৃত্যু দিবেন তোমাদেরyumītukumثُمَّএরপরthummaيُحْيِيكُمْ ۖজীবিত করবেন তোমাদেরyuḥ'yīkumهَلْআছে কিhalمِنমধ্য থেকেminشُرَكَآئِكُم(বানানো) শরিকদের তোমাদেরshurakāikumمَّنযে (কেউ)manيَفْعَلُকরতে পারেyafʿaluمِنথেকেminذَٰلِكُمএগুলোরdhālikumمِّنকোনোminشَىْءٍۢ ۚকিছুshayinسُبْحَـٰنَهُۥতিনি পবিত্র মহানsub'ḥānahuوَتَعَـٰلَىٰএবং অনেক উর্দ্ধেwataʿālāعَمَّا(তা) হ'তে যাʿammāيُشْرِكُونَতারা শিরক করেyush'rikūna٤٠
আল্লাহ্ই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদেরকে রিযক দিয়েছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, অতঃপর তোমাদেরকে জীবিত করবেন। তোমরা যাদেরকে (আল্লাহর) অংশীদার মান্য কর তাদের মধ্যে কেউ আছে কি এ সবের কোন কিছু করতে পারে? তারা যাদেরকে অংশীদার গণ্য করে আল্লাহ তাদের থেকে পবিত্র, বহু ঊর্ধ্বে।
৩০:৪১
ظَهَرَছড়িয়ে পড়েছেẓaharaٱلْفَسَادُবিপর্যয়l-fasāduفِىমধ্যেfīٱلْبَرِّস্থলের (স্হলভাগে)l-bariوَٱلْبَحْرِও সাগরের (জলভাগে)wal-baḥriبِمَاএকারণে যাbimāكَسَبَتْঅর্জন করেছেkasabatأَيْدِىহাতaydīٱلنَّاسِমানুষেরl-nāsiلِيُذِيقَهُمযেন তিনি আস্বাদন করান তাদেরliyudhīqahumبَعْضَকিছুটাbaʿḍaٱلَّذِىযাalladhīعَمِلُوا۟তারা কাজ করেছেʿamilūلَعَلَّهُمْযাতে তারাlaʿallahumيَرْجِعُونَফিরে আসেyarjiʿūna٤١
মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে যাতে তিনি তাদেরকে তাদের কোন কোন কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা (অসৎ পথ হতে) ফিরে আসে।
৩০:৪২
قُلْবলো( হে নাবী )qulسِيرُوا۟"তোমরা ভ্রমণ করোsīrūفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiفَٱنظُرُوا۟অতঃপর লক্ষ্য করোfa-unẓurūكَيْفَকেমনkayfaكَانَছিলোkānaعَـٰقِبَةُ( তাদের ) পরিণামʿāqibatuٱلَّذِينَযারাalladhīnaمِنথেকেminقَبْلُ ۚপূর্ব ( ছিলো )qabluكَانَছিলোkānaأَكْثَرُهُمঅধিকাংশ তাদেরaktharuhumمُّشْرِكِينَমুশরেক"mush'rikīna٤٢
বল, পৃথিবীতে পরিভ্রমণ কর, অতঃপর দেখ আগে যারা ছিল তাদের পরিণাম কী হয়েছে। তাদের অধিকাংশই ছিল মুশরিক।
৩০:৪৩
فَأَقِمْঅতএব ( হে নাবী ) প্রতিষ্ঠিত করোfa-aqimوَجْهَكَতোমার চেহারা (তোমার লক্ষ্য)wajhakaلِلدِّينِপ্রতি দ্বীনেরlilddīniٱلْقَيِّمِ(যা) সঠিকl-qayimiمِنথেকেইminقَبْلِপূর্বqabliأَنযেanيَأْتِىَআসবেyatiyaيَوْمٌۭএকদিনyawmunلَّاনয়lāمَرَدَّটলে যাওয়ারmaraddaلَهُۥতাlahuمِنَপক্ষ থেকেminaٱللَّهِ ۖআল্লাহরl-lahiيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinيَصَّدَّعُونَতারা বিভক্ত হয়ে পড়বেyaṣṣaddaʿūna٤٣
কাজেই তুমি নিজেকে সত্য দ্বীনে প্রতিষ্ঠিত রাখ, আল্লাহর পক্ষ থেকে এমন দিন (ক্বিয়ামত দিবস) আসার পূর্বে যা কক্ষনো প্রত্যাহার করা হবে না। সেদিন মানুষ বিভক্ত হয়ে যাবে (দু’ভাগে)।
৩০:৪৪
مَنযেmanكَفَرَঅস্বীকার করবেkafaraفَعَلَيْهِতবে (পড়বে)উপর তারfaʿalayhiكُفْرُهُۥ ۖতার অস্বীকৃতির ( কুফল )kuf'ruhuوَمَنْএবং যারাwamanعَمِلَকাজ করবেʿamilaصَـٰلِحًۭاসৎṣāliḥanفَلِأَنفُسِهِمْতবে জন্যে নিজেদের তাদেরfali-anfusihimيَمْهَدُونَতারা সুখশয্যা তৈরী করেyamhadūna٤٤
যে কুফুরী করে সেই তার কুফুরীর শাস্তি ভোগ করবে, আর যারা সৎকর্ম করে তারা নিজেদেরই সুখ সরঞ্জাম সংগ্রহ করছে।
৩০:৪৫
لِيَجْزِىَযেন তিনি পুরস্কার দেনliyajziyaٱلَّذِينَ(তাদেরকে)যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiمِنকারণেminفَضْلِهِۦٓ ۚঅনুগ্রহের তাঁরfaḍlihiإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuلَاনাlāيُحِبُّভালবাসেনyuḥibbuٱلْكَـٰفِرِينَকাফিরদেরকেl-kāfirīna٤٥
যাতে তিনি স্বীয় অনুগ্রহভান্ডার থেকে তাদেরকে পুরস্কৃত করতে পারেন যারা ঈমান আনে ও সৎ কাজ করে। তিনি কাফিরদেরকে ভালবাসেন না।
৩০:৪৬
وَمِنْএবং হ'তেwaminءَايَـٰتِهِۦٓনিদর্শনাবলী তাঁরāyātihiأَن( এও ) যেanيُرْسِلَতিনি পাঠানyur'silaٱلرِّيَاحَবাতাসl-riyāḥaمُبَشِّرَٰتٍۢসুসংবাদ বাহক হিসাবেmubashirātinوَلِيُذِيقَكُمএবং যাতে তিনি আস্বাদন করাতে পারেন তোমাদেরকেwaliyudhīqakumمِّنমাধ্যমেminرَّحْمَتِهِۦদয়ার তাঁরraḥmatihiوَلِتَجْرِىَও যেন চলেwalitajriyaٱلْفُلْكُনৌযানl-ful'kuبِأَمْرِهِۦঅনুসারে আদেশ তাঁরbi-amrihiوَلِتَبْتَغُوا۟ও যেন তোমরা সন্ধান করোwalitabtaghūمِنহ'তেminفَضْلِهِۦঅনুগ্রহ তাঁরfaḍlihiوَلَعَلَّكُمْএবং যাতে তোমরাwalaʿallakumتَشْكُرُونَকৃতজ্ঞতা প্রকাশ করোtashkurūna٤٦
তাঁর নিদর্শনের মধ্যে হল এই যে, তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দানের জন্য ও তোমাদেরকে তাঁর অনুগ্রহ আস্বাদন করানোর জন্য। তাঁর নির্দেশে নৌযান চলে যাতে তোমরা তাঁর অনুগ্রহ অনুসন্ধান করতে পার আর তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পার।
৩০:৪৭
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadأَرْسَلْنَاপাঠিয়েছি আমরাarsalnāمِنথেকেminقَبْلِكَতোমার পূর্বqablikaرُسُلًاরাসূলদেরকেrusulanإِلَىٰপ্রতিilāقَوْمِهِمْজাতির তাদেরqawmihimفَجَآءُوهُمঅতঃপর তারা এসেছিলো তাদের কাছেfajāūhumبِٱلْبَيِّنَـٰتِনিয়ে সুস্পষ্ট নিদর্শনসমূহbil-bayinātiفَٱنتَقَمْنَاঅতঃপর প্রতিশোধ নিয়েছি আমরাfa-intaqamnāمِنَহ'তেminaٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaأَجْرَمُوا۟ ۖঅপরাধ করেছিলোajramūوَكَانَএবং (এটা) হলোwakānaحَقًّاদায়িত্বḥaqqanعَلَيْنَاউপর আমাদেরʿalaynāنَصْرُসাহায্য করাnaṣruٱلْمُؤْمِنِينَমু'মিনদেরকেl-mu'minīna٤٧
তোমার পূর্বে আমি রসূলগণকে পাঠিয়েছিলাম তাদের নিজ নিজ জাতির নিকট। তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। অতঃপর যারা অন্যায় করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম। মু’মিনদের সাহায্য করা আমার দায়িত্ব।
৩০:৪৮
ٱللَّهُআল্লাহ (তিনিই)al-lahuٱلَّذِىযিনিalladhīيُرْسِلُপাঠানyur'siluٱلرِّيَـٰحَবাতাসl-riyāḥaفَتُثِيرُফলে তা সঞ্চালিত করেfatuthīruسَحَابًۭاমেঘমালাকেsaḥābanفَيَبْسُطُهُۥঅতঃপর তিনি ছড়িয়ে দেন তাfayabsuṭuhuفِىমধ্যেfīٱلسَّمَآءِআকাশেরl-samāiكَيْفَযেমনkayfaيَشَآءُতিনি চানyashāuوَيَجْعَلُهُۥএবং করেন তাwayajʿaluhuكِسَفًۭاখণ্ড-বিখন্ডkisafanفَتَرَىঅতঃপর তুমি দেখতে পাওfatarāٱلْوَدْقَবৃষ্টির ফোঁটাl-wadqaيَخْرُجُতা বের হয়yakhrujuمِنْহ'তেminخِلَـٰلِهِۦ ۖভিতর তারkhilālihiفَإِذَآঅতঃপর যখনfa-idhāأَصَابَপৌঁছে দেনaṣābaبِهِۦসহ তাbihiمَنযাকেmanيَشَآءُতিনি চানyashāuمِنْমধ্যে হ'তেminعِبَادِهِۦٓদাসদের তাঁরʿibādihiإِذَاতখনidhāهُمْতারাhumيَسْتَبْشِرُونَআনন্দিত হয়ে যায়yastabshirūna٤٨
আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালার সঞ্চার করে, অতঃপর তিনি তা আকাশে ছড়িয়ে দেন যেভাবে ইচ্ছে করেন, অতঃপর তাকে খন্ড বিখন্ড করে দেন, তারপর তুমি দেখতে পাও তার মাঝ থেকে বৃষ্টি-ফোঁটা নির্গত হচ্ছে, অতঃপর তিনি তাঁর বান্দাহদের মধ্যে যাদের নিকট তিনি ইচ্ছে করেন তাদের কাছে যখন তা পৌঁছে দেন তখন তারা হয় আনন্দিত।
৩০:৪৯
وَإِنএবং যদিওwa-inكَانُوا۟তারা ছিলোkānūمِنথেকেminقَبْلِপূর্বqabliأَنযেanيُنَزَّلَ( বৃষ্টি )বর্ষণ করা হবেyunazzalaعَلَيْهِمউপর তাদেরʿalayhimمِّنথেকেইminقَبْلِهِۦপূর্ব এরqablihiلَمُبْلِسِينَঅবশ্যই নিরাশlamub'lisīna٤٩
যদিও ইতোপূর্বে তাদের প্রতি বৃষ্টি বর্ষণের পূর্বে তারা ছিল চরমভাবে হতাশ।
৩০:৫০
فَٱنظُرْঅতঃপর লক্ষ্য করোfa-unẓurإِلَىٰٓপ্রতিilāءَاثَـٰرِপ্রভাবেরāthāriرَحْمَتِঅনুগ্রহেরraḥmatiٱللَّهِআল্লাহরl-lahiكَيْفَকিভাবেkayfaيُحْىِজীবিত করেনyuḥ'yīٱلْأَرْضَজমিনকেl-arḍaبَعْدَপরbaʿdaمَوْتِهَآ ۚমৃত্যুর তারmawtihāإِنَّনিশ্চয়ইinnaذَٰلِكَএভাবেdhālikaلَمُحْىِঅবশ্যই তিনি জীবন্তকারীlamuḥ'yīٱلْمَوْتَىٰ ۖমৃতদেরকেl-mawtāوَهُوَএবং তিনিইwahuwaعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinقَدِيرٌۭসর্বশক্তিমানqadīrun٥٠
অতএব আল্লাহর রহমাতের ফল দেখে নাও, কীভাবে তিনি ভূমিকে তার মৃত্যুর পর জীবিত করেন। এভাবেই নিশ্চয় তিনি মৃতকে জীবিত করবেন, কেননা সব কিছুর উপর তিনি সর্বশক্তিমান।
৩০:৫১
وَلَئِنْএবং অবশ্যই যদিwala-inأَرْسَلْنَاআমরা পাঠাইarsalnāرِيحًۭا(এমন)বাতাসrīḥanفَرَأَوْهُফলে তারা দেখে তাfara-awhuمُصْفَرًّۭاহলুদ রঙmuṣ'farranلَّظَلُّوا۟অবশ্যই লেগে থাকে তবুওlaẓallūمِنۢথেকেminبَعْدِهِۦপর তারbaʿdihiيَكْفُرُونَঅকৃতজ্ঞতা করতেyakfurūna٥١
আমি যদি এমন বায়ু প্রেরণ করি যার ফলে তারা দেখে শস্য হলদে হয়ে গেছে, তখন তারা অবশ্যই অকৃতজ্ঞ হয়ে যায়।
৩০:৫২
فَإِنَّكَতাই নিশ্চয়ই তুমিfa-innakaلَاনাlāتُسْمِعُশুনাতে পারোtus'miʿuٱلْمَوْتَىٰমৃতদেরকেl-mawtāوَلَاআর নাwalāتُسْمِعُশুনাতে পারোtus'miʿuٱلصُّمَّবধিরকেওl-ṣumaٱلدُّعَآءَআহবানl-duʿāaإِذَاযখনidhāوَلَّوْا۟তারা ফিরায়wallawمُدْبِرِينَপিঠসমূহmud'birīna٥٢
তুমি তো মৃতকে শুনাতে পারবে না, বধিরকেও শুনাতে পারবে না আহবান, যখন তারা পেছন ফিরে চলে যায়।
৩০:৫৩
وَمَآএবং নাwamāأَنتَতুমিantaبِهَـٰدِপথপ্রদর্শকbihādiٱلْعُمْىِঅন্ধলোকদেরl-ʿum'yiعَنহ'তেʿanضَلَـٰلَتِهِمْ ۖপথভ্রষ্টতা তাদেরḍalālatihimإِنনাinتُسْمِعُতুমি শুনাতে পারোtus'miʿuإِلَّاছাড়াillāمَن(তাকে) যেmanيُؤْمِنُঈমান আনেyu'minuبِـَٔايَـٰتِنَاপ্রতি আমাদের নিদর্শনসমূহেরbiāyātināفَهُمকারণ তারাfahumمُّسْلِمُونَআত্নসমর্পনকারী (মুসলমান)mus'limūna٥٣
তুমি অন্ধদেরকেও তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে পথে আনতে পারবে না। যারা আমার নিদর্শনাবলীতে বিশ্বাস করে তুমি কেবল তাদেরকেই শুনাতে পারবে, কারণ তারা (আল্লাহর প্রতি) আত্মসমর্পণকারী।
৩০:৫৪
۞ ٱللَّهُ( তিনিই ) আল্লাহal-lahuٱلَّذِىযিনিalladhīخَلَقَكُمসৃষ্টি করেছেন তোমাদেরkhalaqakumمِّنহ'তেminضَعْفٍۢদুর্বল অবস্থাḍaʿfinثُمَّএরপরthummaجَعَلَদান করেছেনjaʿalaمِنۢথেকেminبَعْدِপরbaʿdiضَعْفٍۢদুর্বল অবস্থারḍaʿfinقُوَّةًۭশক্তিquwwatanثُمَّএরপরthummaجَعَلَকরে দিয়েছেনjaʿalaمِنۢথেকেminبَعْدِপরbaʿdiقُوَّةٍۢশক্তিরquwwatinضَعْفًۭاদুর্বলḍaʿfanوَشَيْبَةًۭ ۚও বৃদ্ধwashaybatanيَخْلُقُতিনি সৃষ্টি করেনyakhluquمَاযাmāيَشَآءُ ۖতিনি চানyashāuوَهُوَএবং তিনিwahuwaٱلْعَلِيمُসর্বজ্ঞl-ʿalīmuٱلْقَدِيرُসর্বশক্তিমানl-qadīru٥٤
তিনি আল্লাহ যিনি তোমাদেরকে (অসহায়) দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন, দুর্বলতার পর দিয়েছেন শক্তি, শক্তির পর আবার দিয়েছেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছে করেন সৃষ্টি করেন। তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সবচেয়ে শক্তিধর।
৩০:৫৫
وَيَوْمَএবং যেদিনwayawmaتَقُومُসংঘটিত হবেtaqūmuٱلسَّاعَةُক্বিয়ামাতl-sāʿatuيُقْسِمُশপথ করে বলবেyuq'simuٱلْمُجْرِمُونَঅপরাধীরাl-muj'rimūnaمَاনাmāلَبِثُوا۟তারা অবস্থান করেছেlabithūغَيْرَছাড়াghayraسَاعَةٍۢ ۚমুহূর্তকালsāʿatinكَذَٰلِكَএরূপেইkadhālikaكَانُوا۟তারা ছিলোkānūيُؤْفَكُونَতাদেরকে পথভ্রষ্ট করা হবেyu'fakūna٥٥
যেদিন ক্বিয়ামত সংঘটিত হবে সেদিন অন্যায়কারীরা কসম করে বলবে যে, তারা মূহূর্তকালের বেশি অবস্থান করেনি। এভাবেই তারা সত্য পথ থেকে বিচ্যুত হত।
৩০:৫৬
وَقَالَএবং বলবেwaqālaٱلَّذِينَযাদের (তারা)alladhīnaأُوتُوا۟দেয়া হয়েছিলোūtūٱلْعِلْمَজ্ঞানl-ʿil'maوَٱلْإِيمَـٰنَও ঈমানwal-īmānaلَقَدْ"নিশ্চয়ইlaqadلَبِثْتُمْঅবস্থান করেছিলে তোমরাlabith'tumفِىঅনুসারেfīكِتَـٰبِলিখন (বিধান)kitābiٱللَّهِআল্লাহরl-lahiإِلَىٰপর্যন্তilāيَوْمِদিবসyawmiٱلْبَعْثِ ۖউত্থানেরl-baʿthiفَهَـٰذَاঅতএব এটাইfahādhāيَوْمُদিবসyawmuٱلْبَعْثِউত্থানেরl-baʿthiوَلَـٰكِنَّكُمْকিন্তু তোমরাwalākinnakumكُنتُمْতোমরা ছিলে (এমন)kuntumلَاনাlāتَعْلَمُونَতোমরা জানতেtaʿlamūna٥٦
আর যাদেরকে ঈমান ও জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে- তোমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। এটাই হল পুনরুত্থান দিবস কিন্তু তোমরা জানতে না।
৩০:৫৭
فَيَوْمَئِذٍۢঅতএব সেদিনfayawma-idhinلَّاনাlāيَنفَعُউপকারে আসবেyanfaʿuٱلَّذِينَ( তাদেরকে ) যারাalladhīnaظَلَمُوا۟সীমালঙ্ঘন করেছেẓalamūمَعْذِرَتُهُمْঅজুহাত তাদেরmaʿdhiratuhumوَلَاআর নাwalāهُمْতাদেরhumيُسْتَعْتَبُونَতাদেরকে তওবা করে আল্লাহ তা'লাকে খুশি করার সুযোগও দেয়া হবেyus'taʿtabūna٥٧
অন্যায়কারীদের ওযর আপত্তি সেদিন কোন কাজে আসবে না এবং তাদেরকে সংশোধনেরও সুযোগ দেয়া হবে না।
৩০:৫৮
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadضَرَبْنَاপেশ করেছি আমরাḍarabnāلِلنَّاسِজন্যে মানুষেরlilnnāsiفِىমধ্যেfīهَـٰذَاএইhādhāٱلْقُرْءَانِকুরআনেরl-qur'āniمِنপ্রকারminكُلِّপ্রত্যেকkulliمَثَلٍۢ ۚদৃষ্টান্তmathalinوَلَئِنএবং অবশ্যই যদিwala-inجِئْتَهُمতুমি আসো নিকট তাদেরji'tahumبِـَٔايَةٍۢনিয়ে (যে)নিদর্শনbiāyatinلَّيَقُولَنَّঅবশ্যই তারা বলবেইlayaqūlannaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوٓا۟অস্বীকার করেছেkafarūإِنْ"নাinأَنتُمْতোমরাantumإِلَّاএ ছাড়াillāمُبْطِلُونَমিথ্যাশ্রয়ী (বাতিলপন্থী)"mub'ṭilūna٥٨
আমি মানুষদের জন্য এ কুরআনে যাবতীয় দৃষ্টান্ত বর্ণনা করেছি। তুমি যদি তাদের কাছে কোন নিদর্শন নিয়ে আস তাহলে কাফিররা অবশ্য অবশ্যই বলবে- তোমরা মিথ্যে বলা ছাড়া আর কিছুই করছ না।
৩০:৫৯
كَذَٰلِكَএরূপেkadhālikaيَطْبَعُসীল মেরে দিয়েছেন (মোহর করে দিয়েছেন)yaṭbaʿuٱللَّهُআল্লাহl-lahuعَلَىٰউপরʿalāقُلُوبِঅন্তরসমূহেরqulūbiٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaلَاনাlāيَعْلَمُونَতারা জানেyaʿlamūna٥٩
যাদের জ্ঞান নেই এভাবেই আল্লাহ তাদের হৃদয় মোহরাঙ্কিত করে দেন।
৩০:৬০
فَٱصْبِرْঅতএব ধৈর্য ধরোfa-iṣ'birإِنَّনিশ্চয়ইinnaوَعْدَপ্রতিশ্রুতিwaʿdaٱللَّهِআল্লাহরl-lahiحَقٌّۭ ۖসত্যḥaqqunوَلَاএবং নাwalāيَسْتَخِفَّنَّكَতোমাকে হালকা পায় (বিচলিত করে)yastakhiffannakaٱلَّذِينَ(তারা)যারাalladhīnaلَاনাlāيُوقِنُونَদৃঢ় বিশ্বাস করেyūqinūna٦٠
কাজেই তুমি ধৈর্য ধর, আল্লাহর ও‘য়াদা সত্য। যারা দৃঢ় বিশ্বাস রাখে না, তারা যেন তোমাকে উত্তেজিত না করতে পারে।
—
—
—
—
লোড হচ্ছে…