২৯

আল-আনকাবূত

মক্কা ৬৯ আয়াত পারা ২০
العنكبوت

সূরা আল-আনকাবূত (العنكبوت) পবিত্র কুরআনের ২৯ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৬৯ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
২৯:১
الٓمٓআলিফ-লাম-মীমalif-lam-meem١
আলিফ-লাম-মীম
২৯:২
أَحَسِبَকি মনে করেছেaḥasibaٱلنَّاسُমানুষl-nāsuأَنযেanيُتْرَكُوٓا۟তাদেরকে ছেড়ে দেয়া হবেyut'rakūأَن(এ কথায়) যেanيَقُولُوٓا۟তারা বলবেyaqūlūءَامَنَّا"ঈমান এনেছি আমরা"āmannāوَهُمْআর তাদেরকেwahumلَاনাيُفْتَنُونَপরীক্ষা করা হবেyuf'tanūna٢
লোকেরা কি মনে করে যে ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেয়া হবে, আর তাদেরকে পরীক্ষা করা হবে না?
২৯:৩
وَلَقَدْঅথচ নিশ্চয়ইwalaqadفَتَنَّاপরীক্ষা করেছি আমরাfatannāٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaمِنথেকেminقَبْلِهِمْ ۖপূর্ব ছিলো তাদেরqablihimفَلَيَعْلَمَنَّঅতএব অবশ্যই জেনে নিবেনfalayaʿlamannaٱللَّهُআল্লাহ্l-lahuٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaصَدَقُوا۟সত্য বলেছেṣadaqūوَلَيَعْلَمَنَّআর অবশ্যই জেনে নিবেনwalayaʿlamannaٱلْكَـٰذِبِينَমিথ্যাবাদীদেরকেl-kādhibīna٣
তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম; অতঃপর আল্লাহ অবশ্য অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যেবাদী।
২৯:৪
أَمْকিamحَسِبَমনে করেছেḥasibaٱلَّذِينَ(তারা) যারাalladhīnaيَعْمَلُونَকাজ করেyaʿmalūnaٱلسَّيِّـَٔاتِমন্দl-sayiātiأَنযেanيَسْبِقُونَا ۚতারা ছাড়িয়ে যাবে অামাদেরকেyasbiqūnāسَآءَকত খারাপsāaمَاযাيَحْكُمُونَতারা সিদ্ধান্ত নিয়েছেyaḥkumūna٤
যারা মন্দ কাজ করে তারা কি ভেবে নিয়েছে যে, তারা আমার আগে বেড়ে যাবে? তাদের ফয়সালা বড়ই খারাপ!
২৯:৫
مَنযেmanكَانَসে হলোkānaيَرْجُوا۟সে কামনা করেyarjūلِقَآءَসাক্ষাতliqāaٱللَّهِআল্লাহ্‌রl-lahiفَإِنَّ(সে জানুক) তবে নিশ্চয়ইfa-innaأَجَلَনির্ধারিত সময়ajalaٱللَّهِআল্লাহ্‌রl-lahiلَـَٔاتٍۢ ۚঅবশ্যই আসবেlaātinوَهُوَএবং তিনিইwahuwaٱلسَّمِيعُসবকিছু শুনেনl-samīʿuٱلْعَلِيمُসবকিছু জানেনl-ʿalīmu٥
যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা করে (সে জেনে রাখুক যে) আল্লাহর নির্ধারিত কাল অবশ্যই আসবে, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন।
২৯:৬
وَمَنএবং যেwamanجَـٰهَدَজিহাদ (সংগ্রাম সাধনা) করেjāhadaفَإِنَّمَاতবে শুধুমাত্রfa-innamāيُجَـٰهِدُসে জিহাদ (সংগ্রাম সাধনা)করেyujāhiduلِنَفْسِهِۦٓ ۚজন্যে নিজের তারlinafsihiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্‌l-lahaلَغَنِىٌّঅবশ্যই অমুখাপেক্ষীlaghaniyyunعَنِহ'তেʿaniٱلْعَـٰلَمِينَবিশ্ববাসীl-ʿālamīna٦
যে লোক (আল্লাহর পথে) সর্বাত্মক প্রচেষ্টা চালায়, সে তার নিজের কল্যাণেই প্রচেষ্টা চালায়, আল্লাহ সৃষ্টিজগত থেকে অবশ্যই বে-পরওয়া।
২৯:৭
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaءَامَنُوا۟ঈমান আনেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiلَنُكَفِّرَنَّঅবশ্যই মিটিয়ে দিবো আমরাlanukaffirannaعَنْهُمْতাদের হ'তে তাদেরʿanhumسَيِّـَٔاتِهِمْদোষগুলো তাদেরsayyiātihimوَلَنَجْزِيَنَّهُمْএবং অবশ্যই আমরা প্রতিফল দিবো তাদেরকেwalanajziyannahumأَحْسَنَঅতি উত্তমaḥsanaٱلَّذِى(বদলে) যাalladhīكَانُوا۟তারা ছিলোkānūيَعْمَلُونَতারা কাজ করেyaʿmalūna٧
আর যারা ঈমান আনে আর সৎ কাজ করে, আমি অবশ্য অবশ্যই তাদের মন্দ কাজগুলোকে মুছে দেব, আর তাদেরকে অবশ্য অবশ্যই প্রতিদান দেব তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে যা তারা করত।
২৯:৮
وَوَصَّيْنَاএবং জোর নির্দেশ দিয়েছি আমরাwawaṣṣaynāٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaبِوَٰلِدَيْهِকাছে তার পিতা-মাতার প্রতিbiwālidayhiحُسْنًۭا ۖউত্তম (ব্যবহারের)ḥus'nanوَإِنকিন্তু যদিwa-inجَـٰهَدَاكَতোমাকে দু'জনে চাপ দেয়jāhadākaلِتُشْرِكَযেন তুমি শিরক করোlitush'rikaبِىসাথে আমারمَاযারلَيْسَনেইlaysaلَكَতোমারlakaبِهِۦসম্পর্কে সেbihiعِلْمٌۭকোনো জ্ঞানʿil'munفَلَاতাহ'লে নাfalāتُطِعْهُمَآ ۚঅনুগত্য করো তাদের দু'য়েরtuṭiʿ'humāإِلَىَّদিকে আমারইilayyaمَرْجِعُكُمْপ্রত্যাবর্তন তোমাদের (হবে)marjiʿukumفَأُنَبِّئُكُمতখন আমি জানিয়ে দিবো তোমাদেরকেfa-unabbi-ukumبِمَاঐ বিষয়ে যাbimāكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْمَلُونَতোমরা কাজ করেtaʿmalūna٨
পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করেছি। তারা যদি তোমার উপর বলপ্রয়োগ করে আমার সঙ্গে শরীক করার জন্য এমন কিছুকে যে সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তাহলে তুমি তাদেরকে মান্য কর না। আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা করছিলে।
২৯:৯
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiلَنُدْخِلَنَّهُمْঅবশ্যই আমরা প্রবেশ করবো তাদেরকেlanud'khilannahumفِىমধ্যেٱلصَّـٰلِحِينَসৎকর্মশীলদেরl-ṣāliḥīna٩
যারা ঈমান আনে ও সৎকাজ করে আমি অবশ্য অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব।
২৯:১০
وَمِنَএবং মধ্যেwaminaٱلنَّاسِমানুষেরl-nāsiمَنকেউ কেউmanيَقُولُবলেyaqūluءَامَنَّا"ঈমান এনেছি আমরাāmannāبِٱللَّهِপ্রতি আল্লাহ্‌র"bil-lahiفَإِذَآঅতঃপর যখনfa-idhāأُوذِىَতারা নির্যাতিত হয়ūdhiyaفِىপথেٱللَّهِআল্লাহ্‌রl-lahiجَعَلَগণ্য করেjaʿalaفِتْنَةَপীড়নকেfit'nataٱلنَّاسِমানুষেরl-nāsiكَعَذَابِশাস্তির মতোkaʿadhābiٱللَّهِআল্লাহ্‌রl-lahiوَلَئِنএবং অবশ্যই যদিwala-inجَآءَআসেjāaنَصْرٌۭকোনো সাহায্যnaṣrunمِّنপক্ষ হ'তেminرَّبِّكَতোমার রবেরrabbikaلَيَقُولُنَّঅবশ্যই তারা বলবেইlayaqūlunnaإِنَّا"নিশ্চয়ই আমরাinnāكُنَّاআমরা ছিলামkunnāمَعَكُمْ ۚসাথে তোমাদের"maʿakumأَوَلَيْسَকি ননawalaysaٱللَّهُআল্লাহ্‌l-lahuبِأَعْلَمَখুব অবহিতbi-aʿlamaبِمَاঐ বিষয়ে যাbimāفِىমধ্যে (আছে)صُدُورِঅন্তরসমূহেরṣudūriٱلْعَـٰلَمِينَবিশ্ববাসীরl-ʿālamīna١٠
মানুষের মধ্যে কতক আছে যারা বলে ‘আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি।’ অতঃপর তাদেরকে যখন আল্লাহর পথে কষ্ট দেয়া হয়, তখন তারা মানুষের উৎপীড়নকে আল্লাহর ‘আযাবের মত মনে করে। আর যদি (তোমার কাছে) তোমার প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসে তখন তারা অবশ্য অবশ্যই বলে যে, ‘আমরা তো (সব সময়) তোমাদের সাথেই ছিলাম। সকল সৃষ্টির অন্তরে কী আছে সে সম্পর্কে আল্লাহ কি সর্বাধিক অবগত নন?
২৯:১১
وَلَيَعْلَمَنَّএবং অবশ্যই জেনে নিবেনwalayaʿlamannaٱللَّهُআল্লাহ্‌ (বাস্তব ময়দানে)l-lahuٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَلَيَعْلَمَنَّএবং অবশ্যই (বাস্তবে) জেনে নিবেনwalayaʿlamannaٱلْمُنَـٰفِقِينَমুনাফিকদেরকেl-munāfiqīna١١
আল্লাহ অবশ্য অবশ্যই জেনে নেবেন কারা ঈমান এনেছে আর অবশ্য অবশ্যই জেনে নেবেন কারা মুনাফিক।
২৯:১২
وَقَالَএবং বলেwaqālaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūلِلَّذِينَ(তাদের)-কে যারাlilladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūٱتَّبِعُوا۟"তোমরা অনুসরণ করোittabiʿūسَبِيلَنَاপথকে আমাদেরsabīlanāوَلْنَحْمِلْআর অবশ্যই আমরা বহন করবোwalnaḥmilخَطَـٰيَـٰكُمْত্রুটিগুলোর (পাপরাশিকে)তোমাদের"khaṭāyākumوَمَاকিন্তু নাwamāهُمতারাhumبِحَـٰمِلِينَবহনকারী হবেbiḥāmilīnaمِنْহ'তেminخَطَـٰيَـٰهُمত্রুটিগুলোর (পাপরাশিকে)তোমাদেরkhaṭāyāhumمِّنকোনোminشَىْءٍ ۖকিছুইshayinإِنَّهُمْনিশ্চয়ই তারাinnahumلَكَـٰذِبُونَঅবশ্যই মিথ্যাবাদীlakādhibūna١٢
কাফিররা মু’মিনদেরকে বলে, ‘আমাদের পথ অনুসরণ কর, আমরা তোমাদের পাপের বোঝা বহন করব, মূলতঃ তারা তাদের পাপের কিছুই বহন করবে না, অবশ্যই তারা মিথ্যেবাদী।
২৯:১৩
وَلَيَحْمِلُنَّএবং অবশ্যই তারা বহন করবেইwalayaḥmilunnaأَثْقَالَهُمْবোঝাসমূহকে তাদেরathqālahumوَأَثْقَالًۭاএবং বোঝাসমূহকে (অন্য অনেক)wa-athqālanمَّعَসাথেmaʿaأَثْقَالِهِمْ ۖবোঝাসমূহের তাদেরathqālihimوَلَيُسْـَٔلُنَّএবং অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবেwalayus'alunnaيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiعَمَّاঐ সম্পর্কে যাʿammāكَانُوا۟তারা ছিলোkānūيَفْتَرُونَতারা মিথ্যা রচনা করে আসছেyaftarūna١٣
তারা অবশ্য অবশ্যই তাদের নিজেদের পাপের বোঝা বহন করবে, নিজেদের বোঝার সাথে আরো বোঝা, আর তারা যে সব মিথ্যে উদ্ভাবন করত সে সম্পর্কে ক্বিয়ামত দিবসে তারা অবশ্য অবশ্যই জিজ্ঞাসিত হবে।
২৯:১৪
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিলামarsalnāنُوحًاনূহকেnūḥanإِلَىٰপ্রতিilāقَوْمِهِۦতার জাতিরqawmihiفَلَبِثَঅতঃপর সে অবস্থান করেছিলোfalabithaفِيهِمْমধ্যে তাদেরfīhimأَلْفَএক হাজারalfaسَنَةٍব্ছরsanatinإِلَّاকমillāخَمْسِينَপঞ্চাশkhamsīnaعَامًۭاব্ছর (অর্থাৎ সাড়ে নয়শত বছর)ʿāmanفَأَخَذَهُمُঅতঃপর গ্রাস করেছিলো তাদেরকেfa-akhadhahumuٱلطُّوفَانُপ্লাবনl-ṭūfānuوَهُمْএ অবস্থায় যে তারা ছিলোwahumظَـٰلِمُونَসীমালঙ্ঘনকারীẓālimūna١٤
আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, অতঃপর সে পঞ্চাশ বছর কম হাজার বছর তাদের মাঝে অবস্থান করেছিল। অতঃপর মহাপ্লাবন তাদেরকে গ্রাস করল কারণ তারা ছিল সীমালঙ্ঘনকারী।
২৯:১৫
فَأَنجَيْنَـٰهُঅতঃপর আমরা রক্ষা করলাম তাকেfa-anjaynāhuوَأَصْحَـٰبَএবং সাথীদেরকে (অর্থাৎ আরোহীদেরকেও)wa-aṣḥābaٱلسَّفِينَةِনৌকারl-safīnatiوَجَعَلْنَـٰهَآএবং আমরা করেছি তাwajaʿalnāhāءَايَةًۭএকটি নিদর্শনāyatanلِّلْعَـٰلَمِينَজন্যে বিশ্ববাসীদেরlil'ʿālamīna١٥
অতঃপর আমি তাকে ও নৌকারোহীদেরকে রক্ষে করলাম আর এটাকে করলাম বিশ্বজগতের জন্য নিদর্শন।
২৯:১৬
وَإِبْرَٰهِيمَএবং (স্মরণ করো) ইবরাহীমের (কথা)wa-ib'rāhīmaإِذْযখনidhقَالَসে বলেছিলোqālaلِقَوْمِهِউদ্দেশ্যে তার জাতিরliqawmihiٱعْبُدُوا۟"তোমরা ইবাদাত করোuʿ'budūٱللَّهَআল্লাহ্‌রl-lahaوَٱتَّقُوهُ ۖএবং তাঁকেই ভয় করোwa-ittaqūhuذَٰلِكُمْএটাইdhālikumخَيْرٌۭউত্তমkhayrunلَّكُمْজন্যে তোমাদেরlakumإِنযদিinكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْلَمُونَতোমরা জানতেtaʿlamūna١٦
স্মরণ কর যখন ইবরাহীম তার সম্প্রদায়কে বলেছিল- ‘তোমরা আল্লাহর ‘ইবাদাত কর আর তাঁকে ভয় কর। এটাই তোমাদের জন্য কল্যাণকর, তোমরা যদি জানতে!
২৯:১৭
إِنَّمَاকেবলinnamāتَعْبُدُونَতোমরা উপাসনা করছোtaʿbudūnaمِنমধ্য হতেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহ্‌l-lahiأَوْثَـٰنًۭاমূর্তিগুলোকেawthānanوَتَخْلُقُونَএবং তোমরা বানাচ্ছোwatakhluqūnaإِفْكًا ۚমিথ্যাif'kanإِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযাদেরকেalladhīnaتَعْبُدُونَতোমরা উপাসনা করছোtaʿbudūnaمِنমধ্য হতেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহ্‌l-lahiلَاনাيَمْلِكُونَতারা ক্ষমতা রাখেyamlikūnaلَكُمْজন্যে তোমাদেরlakumرِزْقًۭاজীবিকা(দেয়ার)riz'qanفَٱبْتَغُوا۟সুতরাং তোমরা চাওfa-ib'taghūعِندَনিকটʿindaٱللَّهِআল্লাহ্‌রl-lahiٱلرِّزْقَজীবিকাl-riz'qaوَٱعْبُدُوهُএবং তোমরা ইবাদাত করো তাঁরইwa-uʿ'budūhuوَٱشْكُرُوا۟এবং তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করোwa-ush'kurūلَهُۥٓ ۖতাঁরইlahuإِلَيْهِদিকে তাঁরইilayhiتُرْجَعُونَতোমরা প্রত্যাবর্তিত হবেtur'jaʿūna١٧
তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমার পূজা করছ আর তোমরা মিথ্যে উদ্ভাবন করছ। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সবগুলোর পূজা করছ তারা তোমাদেরকে রিযক দানের কোন ক্ষমতা রাখে না, কাজেই তোমরা আল্লাহর নিকট রিযক তালাশ কর, আর তাঁরই ‘ইবাদাত কর, আর তাঁরই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর, তোমাদেরকে তাঁরই দিকে ফিরিয়ে নেয়া হবে।
২৯:১৮
وَإِنআর যদিwa-inتُكَذِّبُوا۟তোমরা মিথ্যা আরোপ করোtukadhibūفَقَدْনিশ্চয়ই তবেfaqadكَذَّبَমিথ্যারোপ করেছিলোkadhabaأُمَمٌۭ(অনেক) জাতিumamunمِّنথেকেওminقَبْلِكُمْ ۖতোমাদের পূর্বqablikumوَمَاআর নাwamāعَلَىউপরʿalāٱلرَّسُولِ(দায়িত্ব) রাসূলেরl-rasūliإِلَّاএ ছাড়া যেillāٱلْبَلَـٰغُপৌঁছানোl-balāghuٱلْمُبِينُসুস্পষ্টভাবে"l-mubīnu١٨
তোমরা যদি (রাসূলকে) মিথ্যে বলে অস্বীকার কর তবে তোমাদের পূর্বের বংশাবলীও অস্বীকার করেছিল, সুস্পষ্টভাবে প্রচার করা ব্যতীত রসূলের উপর কোন দায়িত্ব নেই।
২৯:১৯
أَوَلَمْকি নাawalamيَرَوْا۟তারা লক্ষ্য করেyarawكَيْفَকিভাবেkayfaيُبْدِئُঅস্তিত্ব দেনyub'di-uٱللَّهُআল্লাহ্‌l-lahuٱلْخَلْقَসৃষ্টিকেl-khalqaثُمَّএরপরthummaيُعِيدُهُۥٓ ۚপুনঃসৃষ্টি করবেন তাyuʿīduhuإِنَّনিশ্চয়ইinnaذَٰلِكَএটাdhālikaعَلَىজন্যেʿalāٱللَّهِআল্লাহ্‌রl-lahiيَسِيرٌۭসহজyasīrun١٩
তারা কি লক্ষ্য করে না যে, আল্লাহ কীভাবে সৃষ্টির সূচনা করেন অতঃপর তার পুনরাবর্তন ঘটান, নিশ্চয় এটা আল্লাহর জন্য সহজ।
২৯:২০
قُلْবলোqulسِيرُوا۟"তোমরা ভ্রমণ করোsīrūفِىমধ্যেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiفَٱنظُرُوا۟অতঃপর লক্ষ্য করোfa-unẓurūكَيْفَকিভাবেkayfaبَدَأَতিনি সূচনা করেছেনbada-aٱلْخَلْقَ ۚসৃষ্টিরl-khalqaثُمَّএরপরthummaٱللَّهُআল্লাহ্‌l-lahuيُنشِئُসৃষ্টি করবেনyunshi-uٱلنَّشْأَةَসৃষ্টিl-nashataٱلْـَٔاخِرَةَ ۚপরবর্তীl-ākhirataإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্‌l-lahaعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinقَدِيرٌۭসর্বশক্তিমান"qadīrun٢٠
বল- ‘তোমরা পৃথিবীতে ভ্রমণ কর, অতঃপর লক্ষ্য কর কীভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি, আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান।
২৯:২১
يُعَذِّبُতিনি শাস্তি দিবেনyuʿadhibuمَنযাকেmanيَشَآءُতিনি চানyashāuوَيَرْحَمُও অনুগ্রহ করবেনwayarḥamuمَنযাকেmanيَشَآءُ ۖইচ্ছে করবেনyashāuوَإِلَيْهِএবং দিকে তাঁরইwa-ilayhiتُقْلَبُونَতোমরা প্রত্যাবর্তিত হবেtuq'labūna٢١
যাকে ইচ্ছে তিনি শাস্তি দেন আর যার প্রতি ইচ্ছে তিনি রহমত বর্ষণ করেন আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।
২৯:২২
وَمَآএবং নাwamāأَنتُمতোমরাantumبِمُعْجِزِينَ(আল্লাহকে)অক্ষমকারীbimuʿ'jizīnaفِى(না) মধ্যেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiوَلَاআর নাwalāفِىমধ্যেٱلسَّمَآءِ ۖআকাশেরl-samāiوَمَاএবং না (আছে)wamāلَكُمজন্যে তোমাদেরlakumمِّنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহ্‌l-lahiمِنকোনোminوَلِىٍّۢঅভিভাবকwaliyyinوَلَاআর না আছেwalāنَصِيرٍۢকোনো সাহায্যকারীnaṣīrin٢٢
তোমরা (আল্লাহকে) না পৃথিবীতে ব্যর্থ করতে পারবে আর না আকাশে, আল্লাহ ছাড়া তোমাদের জন্য নেই কোন অভিভাবক, নেই কোন সাহায্যকারী।
২৯:২৩
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūبِـَٔايَـٰتِপ্রতি নিদর্শনসমূহেরbiāyātiٱللَّهِআল্লাহ্‌রl-lahiوَلِقَآئِهِۦٓও সাক্ষাতের তাঁরwaliqāihiأُو۟لَـٰٓئِكَঐ সব লোকulāikaيَئِسُوا۟নিরাশ হয়েছেya-isūمِنহ'তেminرَّحْمَتِىআমার অনুগ্রহraḥmatīوَأُو۟لَـٰٓئِكَআর ঐসব লোকwa-ulāikaلَهُمْজন্যে তাদের (রয়েছে)lahumعَذَابٌশাস্তিʿadhābunأَلِيمٌۭনিদারুণalīmun٢٣
যারা আল্লাহর নিদর্শনাবলীকে আর তাঁর সাক্ষাৎকে অস্বীকার করে, তারা আমার রহমত থেকে নিরাশ হবে আর তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি।
২৯:২৪
فَمَاঅতঃপর নাfamāكَانَছিলোkānaجَوَابَজবাবjawābaقَوْمِهِۦٓজাতির তারqawmihiإِلَّآএ ছাড়াillāأَنযেanقَالُوا۟তারা বললোqālūٱقْتُلُوهُ"তোমরা তাকে হত্যা করোuq'tulūhuأَوْঅথবাawحَرِّقُوهُতাকে অাগুনে পোড়াও"ḥarriqūhuفَأَنجَىٰهُঅতঃপর রক্ষা করলেন তাকেfa-anjāhuٱللَّهُআল্লাহ্‌l-lahuمِنَহ'তেminaٱلنَّارِ ۚআগুনl-nāriإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (আছে)ذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّقَوْمٍۢজন্যে সম্প্রদায়েরliqawminيُؤْمِنُونَ(যারা) ঈমান আনেyu'minūna٢٤
অতঃপর ইবরাহীমের সম্প্রদায়ের এ কথা বলা ছাড়া কোন জওয়াব ছিল না যে, তাকে হত্যা কর অথবা তাকে অগ্নিদগ্ধ কর।’ অতঃপর আল্লাহ তাকে অগ্নি থেকে রক্ষা করলেন। এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।
২৯:২৫
وَقَالَএবং সে বলেছিলোwaqālaإِنَّمَا"মূলতঃinnamāٱتَّخَذْتُمতোমরা গ্রহণ করেছোittakhadhtumمِّنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহ্‌l-lahiأَوْثَـٰنًۭاমূর্তিগুলোকেawthānanمَّوَدَّةَবন্ধুত্ব রক্ষার (উপায় হিসাবে)mawaddataبَيْنِكُمْমাঝে তোমাদেরbaynikumفِىমধ্যেٱلْحَيَوٰةِজীবনেরl-ḥayatiٱلدُّنْيَا ۖপার্থিবl-dun'yāثُمَّএরপরthummaيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiيَكْفُرُঅস্বীকার করবেyakfuruبَعْضُكُمএকে তোমাদেরbaʿḍukumبِبَعْضٍۢপ্রতি অপরেরbibaʿḍinوَيَلْعَنُও অভিশাপ দিবেwayalʿanuبَعْضُكُمএকে তোমাদেরbaʿḍukumبَعْضًۭاঅপরকেbaʿḍanوَمَأْوَىٰكُمُএবং তোমাদের আবাস (হবে)wamawākumuٱلنَّارُআগুনl-nāruوَمَاও নাwamāلَكُمজন্যে (থাকবে)তোমাদেরlakumمِّنকোনোminنَّـٰصِرِينَসাহায্যকারী"nāṣirīna٢٥
ইবরাহীম বলল- তোমরা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমাগুলোকে (উপাস্যরূপে) গ্রহণ করেছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালবাসা রক্ষার উদ্দেশ্যে। অতঃপর ক্বিয়ামতের দিন তোমাদের একে অপরকে অস্বীকার করবে আর একে অপরকে অভিশাপ দিবে, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম আর তোমাদের থাকবে না কোন সাহায্যকারী।
২৯:২৬
۞ فَـَٔامَنَতখন ঈমান আনলোfaāmanaلَهُۥপ্রতি তাঁরlahuلُوطٌۭ ۘলূতlūṭunوَقَالَএবং (ইবরাহীম) বললোwaqālaإِنِّى"নিশ্চয়ই আমিinnīمُهَاجِرٌহিজরতকারীmuhājirunإِلَىٰদিকেilāرَبِّىٓ ۖআমার রবেরrabbīإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuهُوَতিনিইhuwaٱلْعَزِيزُমহাপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়"l-ḥakīmu٢٦
অতঃপর লূত তার (অর্থাৎ ইবরাহীমের) প্রতি ঈমান এনেছিল। ইবরাহীম বলল- আমি আমার পালনকর্তার উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি, তিনি মহাপরাক্রান্ত, বড়ই হিকমতওয়ালা।
২৯:২৭
وَوَهَبْنَاএবং আমরা দান করলামwawahabnāلَهُۥٓজন্যে তারlahuإِسْحَـٰقَইসহাককেis'ḥāqaوَيَعْقُوبَও ইয়াকুবকেwayaʿqūbaوَجَعَلْنَاএবং আমরা স্হির করলামwajaʿalnāفِىমধ্যেذُرِّيَّتِهِবংশধরদের তারdhurriyyatihiٱلنُّبُوَّةَনবুয়্যতl-nubuwataوَٱلْكِتَـٰبَও কিতাবwal-kitābaوَءَاتَيْنَـٰهُএবং তাকে দিয়েছিwaātaynāhuأَجْرَهُۥপ্রতিফল তারajrahuفِىমধ্যেٱلدُّنْيَا ۖদুনিয়ারl-dun'yāوَإِنَّهُۥএবং নিশ্চয়ই সে (হবে)wa-innahuفِىমধ্যেٱلْـَٔاخِرَةِআখেরাতেরl-ākhiratiلَمِنَঅবশ্যই অন্তর্ভুক্তlaminaٱلصَّـٰلِحِينَসৎকর্মশীলদেরl-ṣāliḥīna٢٧
আমি তাকে দান করেছিলাম ইসহাক্ব ও ইয়া‘কুব, তার বংশধরদের জন্য স্থির করেছিলাম নবূওয়াত ও কিতাব, আর তাকে প্রতিদান দিয়েছিলাম দুনিয়াতে, এবং আখিরাতেও অবশ্যই সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
২৯:২৮
وَلُوطًاএবং (স্মরণ করো) লূতের (ঘটনা হলো)walūṭanإِذْযখনidhقَالَবলেছিলোqālaلِقَوْمِهِۦٓউদ্দেশ্যে তার জাতিরliqawmihiإِنَّكُمْ"নিশ্চয়ই তোমরাinnakumلَتَأْتُونَঅবশ্যই তোমরা আছো (করছো)latatūnaٱلْفَـٰحِشَةَ(এমন)অশ্লীলকর্মেl-fāḥishataمَاনাسَبَقَكُمপূর্বে করেছে তোমাদেরsabaqakumبِهَاতাbihāمِنْকোনোminأَحَدٍۢএকজনaḥadinمِّنَমধ্যেminaٱلْعَـٰلَمِينَবিশ্ববাসীদেরl-ʿālamīna٢٨
স্মরণ কর লূতের কথা, যখন সে তার সম্প্রদায়কে বলেছিল- অবশ্যই তোমরা এমন এক অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে বিশ্বজগতে কেউ করেনি।
২৯:২৯
أَئِنَّكُمْকি নিশ্চয়ই তোমরাa-innakumلَتَأْتُونَঅবশ্যই তোমরা আসোlatatūnaٱلرِّجَالَপুরুষদের (কাছে পুংমৈথুনের উদ্দেশ্যে)l-rijālaوَتَقْطَعُونَও তোমরা কাটছোwataqṭaʿūnaٱلسَّبِيلَপথ (অর্থাৎ রাহাজানি করছো)l-sabīlaوَتَأْتُونَএবং তোমরা আসো (করছো)watatūnaفِىমধ্যেنَادِيكُمُবৈঠকসমূহের তোমাদেরnādīkumuٱلْمُنكَرَ ۖঘৃণ্যকর্ম"l-munkaraفَمَاঅতঃপর নাfamāكَانَছিলোkānaجَوَابَজবাবjawābaقَوْمِهِۦٓজাতির তারqawmihiإِلَّآএ ছাড়াillāأَنযেanقَالُوا۟তারা বললোqālūٱئْتِنَا"কাছে আসো আমাদেরi'tināبِعَذَابِনিয়ে শাস্তিbiʿadhābiٱللَّهِআল্লাহ্‌রl-lahiإِنযদিinكُنتَতুমি হয়ে থাকোkuntaمِنَঅন্তর্ভুক্তminaٱلصَّـٰدِقِينَসত্যবাদীদের"l-ṣādiqīna٢٩
তোমরা (কাম-তাড়িত হয়ে) পুরুষদের কাছে যাও, রাহাজানি কর এবং নিজেদের মজলিসে ঘৃণ্য কর্ম কর। তার সম্প্রদায়ের এ কথা বলা ছাড়া কোন জওয়াব ছিল না যে, তুমি সত্যবাদী হলে আমাদের উপর আল্লাহর ‘আযাব নিয়ে এসো।
২৯:৩০
قَالَসে বলেছিলোqālaرَبِّ"হে আমার রবrabbiٱنصُرْنِىআমাকে সাহায্য করোunṣur'nīعَلَىবিরুদ্ধেʿalāٱلْقَوْمِসম্প্রদায়েরl-qawmiٱلْمُفْسِدِينَবিপর্যয় সৃষ্টিকারী"l-muf'sidīna٣٠
সে বলল- হে আমার প্রতিপালক! ফাসাদ সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য কর।
২৯:৩১
وَلَمَّاএবং যখনwalammāجَآءَتْআসলোjāatرُسُلُنَآদূতগণ আমাদের(ফেরেশতারা)rusulunāإِبْرَٰهِيمَইবরাহীমের (নিকট)ib'rāhīmaبِٱلْبُشْرَىٰনিয়ে সুসংবাদbil-bush'rāقَالُوٓا۟তারা বললোqālūإِنَّا"নিশ্চয়ই আমরাinnāمُهْلِكُوٓا۟ধ্বংসকারীmuh'likūأَهْلِএইahliهَـٰذِهِঅধিবাসীদেরকেhādhihiٱلْقَرْيَةِ ۖজনপদেরl-qaryatiإِنَّনিশ্চয়ইinnaأَهْلَهَاঅধিবাসীরা তারahlahāكَانُوا۟ছিলোkānūظَـٰلِمِينَসীমালঙ্ঘনকারী"ẓālimīna٣١
যখন আমার দূতগণ (অর্থাৎ ফেরেশতারা) ইব্রাহীমের কাছে সুসংবাদ নিয়ে আসল, তারা বলল- আমরা এ জনপদের বাসিন্দাদের ধ্বংস করব, এর অধিবাসীরা তো যালিম।
২৯:৩২
قَالَ(ইবরাহীম) বললোqālaإِنَّ"নিশ্চয়ইinnaفِيهَاমধ্যে তার(আছে)fīhāلُوطًۭا ۚলুত"lūṭanقَالُوا۟তারা বললোqālūنَحْنُ"আমরাnaḥnuأَعْلَمُখুব জানিaʿlamuبِمَنসে সম্পর্কে কারাbimanفِيهَا ۖমধ্যে তার(আছে)fīhāلَنُنَجِّيَنَّهُۥঅবশ্যই রক্ষা করবোই তাকেlanunajjiyannahuوَأَهْلَهُۥٓও পরিবারকে তারwa-ahlahuإِلَّاছাড়াillāٱمْرَأَتَهُۥস্ত্রীকে তারim'ra-atahuكَانَتْসে ছিলোkānatمِنَঅন্তর্ভুক্তminaٱلْغَـٰبِرِينَপিছনে অবস্হানকারীদেরl-ghābirīna٣٢
ইবরাহীম বলল- ওখানে তো লূত আছে। তারা বলল- ওখানে কারা আছে আমরা তা ভাল করেই জানি, আমরা তাকে আর তার পরিবারবর্গকে অবশ্য অবশ্যই রক্ষা করব তার স্ত্রীকে ছাড়া, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।
২৯:৩৩
وَلَمَّآএবং যখনwalammāأَنযেanجَآءَتْআসলোjāatرُسُلُنَاদূতগণ আমাদের(ফেরেশতারা)rusulunāلُوطًۭاলুতের (নিকট)lūṭanسِىٓءَসে বিষন্ন হলোsīaبِهِمْকারণে তাদেরbihimوَضَاقَএবং সংকীর্ণ হলোwaḍāqaبِهِمْকারণে তাদেরbihimذَرْعًۭاশক্তিতে (অর্থাৎ অসহায় হলো)dharʿanوَقَالُوا۟এবং তারা বললোwaqālūلَا"নাتَخَفْভয় করোtakhafوَلَاআর নাwalāتَحْزَنْ ۖদুশ্চিন্তা করোtaḥzanإِنَّاনিশ্চয়ই আমরাinnāمُنَجُّوكَতোমাকে রক্ষাকারীmunajjūkaوَأَهْلَكَও তোমার পরিবারকেwa-ahlakaإِلَّاছাড়াillāٱمْرَأَتَكَতোমার স্ত্রীকেim'ra-atakaكَانَتْসে ছিলোkānatمِنَঅন্তর্ভুক্তminaٱلْغَـٰبِرِينَপিছনে অবস্থানকারীদেরl-ghābirīna٣٣
আমার দূতরা যখন লূতের কাছে আসল তখন সে তাদের জন্য বিষণ্ণ হয়ে পড়ল এবং (তাদের রক্ষার ব্যাপারে) নিজেকে অসহায় মনে করল। তখন তারা বলল- তোমরা ভয় কর না, দুঃখ কর না, আমরা তোমাকে আর তোমার পরিবারবর্গকে রক্ষা করব তোমার স্ত্রীকে ছাড়া, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।
২৯:৩৪
إِنَّاনিশ্চয়ই আমরাinnāمُنزِلُونَঅবতরণকারীmunzilūnaعَلَىٰٓউপরʿalāأَهْلِঅধিবাসীদেরahliهَـٰذِهِএইhādhihiٱلْقَرْيَةِজনপদেরl-qaryatiرِجْزًۭاশাস্তিrij'zanمِّنَহ'তেminaٱلسَّمَآءِআকাশl-samāiبِمَاএ কারণে যাbimāكَانُوا۟তারা ছিলোkānūيَفْسُقُونَতারা পাপাচার করে"yafsuqūna٣٤
আমরা এ জনপদের বাসিন্দাদের উপর আসমানী শাস্তি নাযিল করব, কারণ তারা ছিল পাপাচারে লিপ্ত।
২৯:৩৫
وَلَقَدএবং নিশ্চয়ইwalaqadتَّرَكْنَاআমরা রেখে দিয়েছিtaraknāمِنْهَآহ:তে তাmin'hāءَايَةًۢএকটি নিদর্শনāyatanبَيِّنَةًۭসুস্পষ্টbayyinatanلِّقَوْمٍۢজন্যে সম্প্রদায়েরliqawminيَعْقِلُونَ(যারা)বিবেক কাজে লাগায়yaʿqilūna٣٥
এতে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য এক সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি।
২৯:৩৬
وَإِلَىٰএবং প্রতিwa-ilāمَدْيَنَমাদয়ানবাসীদেরmadyanaأَخَاهُمْভাই তাদেরakhāhumشُعَيْبًۭاশুয়াইবকে (আমরা প্রেরণ করি)shuʿaybanفَقَالَঅতঃপর সে বলেছিলোfaqālaيَـٰقَوْمِ"হে আমার জাতিyāqawmiٱعْبُدُوا۟তোমরা ইবাদাত করোuʿ'budūٱللَّهَআল্লাহ্‌রl-lahaوَٱرْجُوا۟ও (ভালো) আশা রাখোwa-ir'jūٱلْيَوْمَদিনেরl-yawmaٱلْـَٔاخِرَশেষl-ākhiraوَلَاএবং নাwalāتَعْثَوْا۟তোমরা বাড়াবাড়ি করোtaʿthawفِىমধ্যেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiمُفْسِدِينَবিপর্যয় সৃষ্টিকারী হয়ে"muf'sidīna٣٦
মাদইয়ানের বাসিন্দাদের কাছে আমি তাদের ভাই শু‘আয়বকে পাঠিয়েছিলাম। সে বলল- হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, শেষ দিবসকে ভয় কর, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর না।
২৯:৩৭
فَكَذَّبُوهُঅতঃপর তারা মিথ্যা সাব্যস্ত করলো তাকেfakadhabūhuفَأَخَذَتْهُمُতখন গ্রাস করলো তাদেরকেfa-akhadhathumuٱلرَّجْفَةُভূমিকম্পl-rajfatuفَأَصْبَحُوا۟ফলে তারা হয়ে গেলোfa-aṣbaḥūفِىমধ্যেدَارِهِمْঘরবাড়ির তাদেরdārihimجَـٰثِمِينَনতজানু অবস্থায় (অর্থাৎ মরে পড়ে রইলো)jāthimīna٣٧
কিন্তু তারা তাকে মিথ্যে ব’লে অস্বীকার করল, অতঃপর মহা কম্পন তাদেরকে পাকড়াও করল আর তারা নিজেদের গৃহে উপুড় হয়ে শেষ হয়ে গেল।
২৯:৩৮
وَعَادًۭاএবং আ'দwaʿādanوَثَمُودَا۟ও সামূদকেও (ধ্বংস করেছি)wathamūdāوَقَدএবং নিশ্চয়ইwaqadتَّبَيَّنَসুস্পষ্ট হয়েছে (তাদের ধ্বংস)tabayyanaلَكُمজন্যে তোমাদেরlakumمِّنহ'তেminمَّسَـٰكِنِهِمْ ۖঘরবাড়িসমূহ তাদেরmasākinihimوَزَيَّنَশোভন করেছিলোwazayyanaلَهُمُনিকট তাদেরlahumuٱلشَّيْطَـٰنُশয়তানl-shayṭānuأَعْمَـٰلَهُمْকাজগুলোকে তাদেরaʿmālahumفَصَدَّهُمْঅতঃপর বাঁধা দিয়েছিলো তাদেরকেfaṣaddahumعَنِহ'তেʿaniٱلسَّبِيلِ(সঠিক) পথl-sabīliوَكَانُوا۟কিন্তু তারা ছিলোwakānūمُسْتَبْصِرِينَকাণ্ডজ্ঞানসম্পন্ন বিচক্ষণmus'tabṣirīna٣٨
(স্মরণ কর) ‘আদ ও সামূদ (জাতির) কথা, তাদের বাড়ীঘর হতেই তাদের (করুণ পরিণতি) সম্পর্কে সুস্পষ্টরূপে তোমাদের জানা হয়ে গেছে। তাদের কাজগুলোকে শয়ত্বান তাদের দৃষ্টিতে মনোমুগ্ধকর করেছিল। যার ফলে সৎপথে চলতে তাদেরকে বাধা দিয়েছিল, যদিও তারা ছিল তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী।
২৯:৩৯
وَقَـٰرُونَএবং ক্বারুনwaqārūnaوَفِرْعَوْنَও ফিরআউনwafir'ʿawnaوَهَـٰمَـٰنَ ۖএবং হামানকেও (আমরা ধ্বংস করেছি)wahāmānaوَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadجَآءَهُمকাছে এসেছিলো তাদেরjāahumمُّوسَىٰমূসাmūsāبِٱلْبَيِّنَـٰتِনিয়ে সুস্পষ্ট প্রমাণাদিbil-bayinātiفَٱسْتَكْبَرُوا۟তখন তারা দম্ভ করতোfa-is'takbarūفِىমধ্যেٱلْأَرْضِদেশেরl-arḍiوَمَاকিন্তু নাwamāكَانُوا۟তারা ছিলোkānūسَـٰبِقِينَঅগ্রগামীsābiqīna٣٩
(স্মরণ কর) কারূন, ফেরাউন ও হামানের কথা। মূসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, অতঃপর তারা পৃথিবীতে অহংকার করল, কিন্তু তারা (আমাকে পেছনে ফেলে) আগে বেড়ে যেতে পারেনি।
২৯:৪০
فَكُلًّاশেষ পর্যন্ত প্রত্যেককেfakullanأَخَذْنَاপাকড়াও করেছি আমরাakhadhnāبِذَنۢبِهِۦ ۖকারণে তার অপরাধেরbidhanbihiفَمِنْهُمঅতঃপর মধ্য হ'তে তাদেরfamin'humمَّنْকারও (ক্ষেত্রে)manأَرْسَلْنَاআমরা প্রেরণ করেছিarsalnāعَلَيْهِউপর তারʿalayhiحَاصِبًۭاপাথর বর্ষণকারী ঝঞ্ঝাḥāṣibanوَمِنْهُمআর মধ্য হ'তে তাদেরwamin'humمَّنْকারও (অবস্থা ছিলো)manأَخَذَتْهُধরেছিলো তাকেakhadhathuٱلصَّيْحَةُমহাগর্জনl-ṣayḥatuوَمِنْهُمআবার মধ্য হ'তে তাদেরwamin'humمَّنْকাউকেmanخَسَفْنَاআমরা ধসিয়ে দিয়েছিkhasafnāبِهِসহ তাকেbihiٱلْأَرْضَজমীনেl-arḍaوَمِنْهُمআর মধ্য হ'তে তাদেরwamin'humمَّنْকাউকেmanأَغْرَقْنَا ۚআমরা ডুবিয়ে দিয়েছি (পানিতে)aghraqnāوَمَاঅথচ নাwamāكَانَছিলেনkānaٱللَّهُআল্লাহl-lahuلِيَظْلِمَهُمْযেন তিনি তাদের প্রতি অন্যায় করবেনliyaẓlimahumوَلَـٰكِنকিন্তুwalākinكَانُوٓا۟তারা ছিলোkānūأَنفُسَهُمْনিজেদের (উপর) তাদেরanfusahumيَظْلِمُونَতারা অন্যায় করতোyaẓlimūna٤٠
ওদের প্রত্যেককেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম। তাদের কারো প্রতি আমি পাঠিয়েছিলাম পাথরসহ ঝটিকা, কারো প্রতি আঘাত হেনেছিল বজ্রের প্রচন্ড আওয়াজ, কাউকে আমি প্রোথিত করেছি ভূগর্ভে আর কাউকে দিয়েছিলাম ডুবিয়ে। তাদের প্রতি আল্লাহ কোন যুলম করেননি, তারা নিজেরাই নিজেদের প্রতি যুলম করেছিল।
২৯:৪১
مَثَلُদৃষ্টান্তmathaluٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaٱتَّخَذُوا۟গ্রহণ করেছে (অপরকে)ittakhadhūمِنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহ্‌l-lahiأَوْلِيَآءَঅভিভাবক হিসেবেawliyāaكَمَثَلِমতো দৃষ্টান্তেরkamathaliٱلْعَنكَبُوتِমাকড়শারl-ʿankabūtiٱتَّخَذَتْসে বানিয়েছেittakhadhatبَيْتًۭا ۖ(তার) ঘরকে (বড় অবলম্বন হিসেবে)baytanوَإِنَّঅথচ নিশ্চয়ইwa-innaأَوْهَنَদুর্বলতম (ঘর)awhanaٱلْبُيُوتِসব ঘরের (চেয়ে)l-buyūtiلَبَيْتُঅবশ্যই ঘরlabaytuٱلْعَنكَبُوتِ ۖমাকড়শারl-ʿankabūtiلَوْযদিlawكَانُوا۟তারা ছিলোkānūيَعْلَمُونَতারা জানতোyaʿlamūna٤١
যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করেছে তাদের দৃষ্টান্ত হল মাকড়সার মত। সে ঘর বানায়, আর ঘরের মধ্যে মাকড়সার ঘরই সবচেয়ে দুর্বল; যদি তারা জানত!
২৯:৪২
إِنَّনিশ্চয়ই আমরাinnaٱللَّهَআল্লাহ্‌l-lahaيَعْلَمُজানেনyaʿlamuمَاযাيَدْعُونَতারা ডাকেyadʿūnaمِنছাড়াminدُونِهِۦতাঁরdūnihiمِنঅন্য কোনোminشَىْءٍۢ ۚকিছুকেshayinوَهُوَএবং তিনিwahuwaٱلْعَزِيزُমহাপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu٤٢
তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে আল্লাহ তা জানেন, তিনি মহাপরাক্রান্ত, মহাপ্রজ্ঞাময়।
২৯:৪৩
وَتِلْكَএবং এইwatil'kaٱلْأَمْثَـٰلُদৃষ্টান্তসমূহl-amthāluنَضْرِبُهَاতা পেশ করি আমরাnaḍribuhāلِلنَّاسِ ۖজন্যে মানুষেরlilnnāsiوَمَاআর নাwamāيَعْقِلُهَآবুঝতে পারে তাyaʿqiluhāإِلَّاছাড়াillāٱلْعَـٰلِمُونَজ্ঞানীরাl-ʿālimūna٤٣
এ সব দৃষ্টান্ত আমি মানুষদের জন্য বর্ণনা করছি, কেবল জ্ঞানীরাই তা বুঝে।
২৯:৪৪
خَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱللَّهُআল্লাহ্‌l-lahuٱلسَّمَـٰوَٰتِআকাশমণ্ডলীl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীwal-arḍaبِٱلْحَقِّ ۚভাবে যথাযথbil-ḥaqiإِنَّনিশ্চয়ইinnaفِى(মধ্যে)রয়েছেذَٰلِكَএরdhālikaلَـَٔايَةًۭঅবশ্যই নিদর্শনlaāyatanلِّلْمُؤْمِنِينَজন্যে মু'মিনদেরlil'mu'minīna٤٤
আসমানসমূহ আর পৃথিবীকে আল্লাহ উদ্দেশ্য সাধনের উপযোগী ক’রে সৃষ্টি করেছেন, এতে বিশ্বাসীদের জন্য অবশ্যই নিদর্শন আছে।
২৯:৪৫
ٱتْلُ(হে নাবী) তিলাওয়াত করোut'luمَآযাأُوحِىَওহী করা হয়েছেūḥiyaإِلَيْكَপ্রতি তোমারilaykaمِنَথেকেminaٱلْكِتَـٰبِকিতাবl-kitābiوَأَقِمِএবং প্রতিষ্ঠা করোwa-aqimiٱلصَّلَوٰةَ ۖসালাতl-ṣalataإِنَّনিশ্চয়ইinnaٱلصَّلَوٰةَসালাতl-ṣalataتَنْهَىٰবিরত রাখেtanhāعَنِহ'তেʿaniٱلْفَحْشَآءِঅশ্লীলতাl-faḥshāiوَٱلْمُنكَرِ ۗএবং খারাপ কাজ (হ'তে)wal-munkariوَلَذِكْرُএবং অবশ্যই স্মরণwaladhik'ruٱللَّهِআল্লাহ্‌রl-lahiأَكْبَرُ ۗসর্বশ্রেষ্ঠakbaruوَٱللَّهُএবং আল্লাহ্‌wal-lahuيَعْلَمُজানেনyaʿlamuمَاযা কিছুتَصْنَعُونَতোমরা করছোtaṣnaʿūna٤٥
তোমার প্রতি যা ওয়াহী করা হয়েছে কিতাব থেকে তা পাঠ কর আর নামায প্রতিষ্ঠা কর; নামায অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। নিশ্চয়ই আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ (বিষয়)। তোমরা যা কর আল্লাহ তা জানেন।
২৯:৪৬
۞ وَلَاএবং নাwalāتُجَـٰدِلُوٓا۟তোমরা বিতর্ক করোtujādilūأَهْلَঅধিকারীদেরahlaٱلْكِتَـٰبِকিতাবের (সাথে)l-kitābiإِلَّاএ ছাড়াillāبِٱلَّتِىদিয়ে তাbi-allatīهِىَযাhiyaأَحْسَنُঅতি উত্তমaḥsanuإِلَّا(তবে)ছাড়াillāٱلَّذِينَ(সেই লোকদের) যারাalladhīnaظَلَمُوا۟সীমালঙ্ঘন করেছেẓalamūمِنْهُمْ ۖমধ্য হ'তে তাদেরmin'humوَقُولُوٓا۟এবং তোমরা বলোwaqūlūءَامَنَّا"আমরা ঈমান এনেছিāmannāبِٱلَّذِىٓঐ বিষয়ে যাbi-alladhīأُنزِلَঅবতীর্ণ করা হয়েছেunzilaإِلَيْنَاপ্রতি আমাদেরilaynāوَأُنزِلَও অবতীর্ণ করা হয়েছেwa-unzilaإِلَيْكُمْপ্রতি তোমাদেরilaykumوَإِلَـٰهُنَاএবং ইলাহ আমাদেরwa-ilāhunāوَإِلَـٰهُكُمْও ইলাহ তোমাদেরwa-ilāhukumوَٰحِدٌۭএকইwāḥidunوَنَحْنُএবং আমরাwanaḥnuلَهُۥনিকট তাঁরইlahuمُسْلِمُونَআত্নসমর্পণকারী (মুসলিম)"mus'limūna٤٦
উত্তম পন্থা ছাড়া কিতাবধারীদের সাথে তর্ক- বিতর্ক কর না; তবে তাদের মধ্যে যারা বাড়াবাড়ি করে তারা বাদে। আর বল, আমরা ঈমান এনেছি আমাদের প্রতি যা নাযিল হয়েছে আর তোমাদের প্রতি যা নাযিল হয়েছে তার উপর; আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ একই, আর তাঁর কাছেই আমরা আত্মসমর্পণ করেছি।
২৯:৪৭
وَكَذَٰلِكَএবং (হে নাবী) এভাবেইwakadhālikaأَنزَلْنَآআমরা অবতীর্ণ করেছিanzalnāإِلَيْكَপ্রতি তোমারilaykaٱلْكِتَـٰبَ ۚকিতাবl-kitābaفَٱلَّذِينَতাই যাদেরকেfa-alladhīnaءَاتَيْنَـٰهُمُআমরা দিয়েছিলাম তাদেরকেātaynāhumuٱلْكِتَـٰبَকিতাবl-kitābaيُؤْمِنُونَতারা ঈমান আনেyu'minūnaبِهِۦ ۖউপর এরbihiوَمِنْএবং মধ্য হ'তেwaminهَـٰٓؤُلَآءِএদেরও (অর্থাৎ আরবদেরও)hāulāiمَنকেউ কেউmanيُؤْمِنُঈমান আনেyu'minuبِهِۦ ۚউপর এরbihiوَمَاআর নাwamāيَجْحَدُঅস্বীকার করে (অন্য কেউ)yajḥaduبِـَٔايَـٰتِنَآপ্রতি নিদর্শনাবলীর আমাদেরbiāyātināإِلَّاএ ছাড়াillāٱلْكَـٰفِرُونَকাফেররাl-kāfirūna٤٧
(পূর্বে যেভাবে নাযিল করেছিলাম) এভাবেই আমি তোমার প্রতি কিতাব (কুরআন) নাযিল করেছি। কাজেই আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা তাতে বিশ্বাস করে, আর তাদেরও (অর্থাৎ মক্কার মুশরিকদেরও) কতক তাতে বিশ্বাস স্থাপন করে, অবিশ্বাসীরা ছাড়া আমার নিদর্শনাবলীকে কেউ অস্বীকার করে না।
২৯:৪৮
وَمَاএবং (হে নাবী) নাwamāكُنتَতুমি ছিলেkuntaتَتْلُوا۟তুমি তিলাওয়াত করতেtatlūمِنথেকেminقَبْلِهِۦপূর্ব এরqablihiمِنকোনোminكِتَـٰبٍۢকিতাবkitābinوَلَاআর নাwalāتَخُطُّهُۥতা লিখতে তুমিtakhuṭṭuhuبِيَمِينِكَ ۖদিয়ে তোমার ডান হাতbiyamīnikaإِذًۭا(যদি হতো) তাহ'লেidhanلَّٱرْتَابَঅবশ্যই সন্দেহ করতোla-ir'tābaٱلْمُبْطِلُونَঅসত্যপন্থীরাl-mub'ṭilūna٤٨
তুমি তো এর পূর্বে কোন কিতাব পাঠ করনি, আর তুমি নিজ হাতে কোন কিতাব লেখনি, এমন হলে মিথ্যাবাদীরা সন্দেহ পোষণ করত।
২৯:৪৯
بَلْবরংbalهُوَতাhuwaءَايَـٰتٌۢনিদর্শনāyātunبَيِّنَـٰتٌۭসুস্পষ্টbayyinātunفِىমধ্যে রয়েছেصُدُورِঅন্তরসমূহেরṣudūriٱلَّذِينَযাদেরকেalladhīnaأُوتُوا۟দেয়া হয়েছেūtūٱلْعِلْمَ ۚজ্ঞানl-ʿil'maوَمَاআর নাwamāيَجْحَدُঅস্বীকার করে (অন্য কেউ)yajḥaduبِـَٔايَـٰتِنَآপ্রতি নিদর্শনাবলীর আমাদেরbiāyātināإِلَّاছাড়াillāٱلظَّـٰلِمُونَসীমালঙ্ঘনকারীরাl-ẓālimūna٤٩
বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের অন্তরে তা (কুরআন) এক সুস্পষ্ট নিদর্শন। অন্যায়কারীরা ছাড়া আমার নিদর্শনাবলীকে কেউ অস্বীকার করে না
২৯:৫০
وَقَالُوا۟এবং তারা বলেwaqālūلَوْلَآ"কেন নাlawlāأُنزِلَঅবতীর্ণ করা হলোunzilaعَلَيْهِউপর তারʿalayhiءَايَـٰتٌۭনিদর্শনাবলীāyātunمِّنপক্ষ হ'তেminرَّبِّهِۦ ۖরবের তার"rabbihiقُلْবলোqulإِنَّمَا"কেবলinnamāٱلْـَٔايَـٰتُনিদর্শনাবলী (রয়েছে)l-āyātuعِندَনিকটʿindaٱللَّهِআল্লাহ্‌রl-lahiوَإِنَّمَآআর শুধুমাত্রwa-innamāأَنَا۠আমিanāنَذِيرٌۭএকজন সতর্ককারীnadhīrunمُّبِينٌসুস্পষ্ট"mubīnun٥٠
তারা বলে- তার কাছে তার প্রতিপালকের নিকট হতে কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বল, নিদর্শন তো আছে আল্লাহর কাছে, আমি কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী।
২৯:৫১
أَوَلَمْকি নয়awalamيَكْفِهِمْজন্যে যথেষ্ট তাদেরyakfihimأَنَّآযে আমরাannāأَنزَلْنَاঅবতীর্ণ করেছি আমরাanzalnāعَلَيْكَউপর তোমারʿalaykaٱلْكِتَـٰبَকিতাবl-kitābaيُتْلَىٰতিলাওয়াত করে শোনানো হয়yut'lāعَلَيْهِمْ ۚকাছে তাদেরʿalayhimإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে রয়েছেذَٰلِكَএরdhālikaلَرَحْمَةًۭঅবশ্যই অনুগ্রহlaraḥmatanوَذِكْرَىٰও উপদেশwadhik'rāلِقَوْمٍۢজন্যে সম্প্রদায়েরliqawminيُؤْمِنُونَ(যারা) ঈমান আনেyu'minūna٥١
এটা কি তাদের জন্য যথেষ্ট (নিদর্শন) নয় যে, আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি যা তাদের সম্মুখে পাঠ করা হয়, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই এতে অনুগ্রহ ও উপদেশ রয়েছে।
২৯:৫২
قُلْ(হে নাবী) বলোqulكَفَىٰ"যথেষ্টkafāبِٱللَّهِআল্লাহ্ইbil-lahiبَيْنِىমাঝে আমারbaynīوَبَيْنَكُمْও মাঝে তোমাদেরwabaynakumشَهِيدًۭا ۖসাক্ষী হিসেবেshahīdanيَعْلَمُতিনি জানেনyaʿlamuمَاযা কিছুفِىমধ্যে (আছে)ٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীতেl-samāwātiوَٱلْأَرْضِ ۗও পৃথিবীতেwal-arḍiوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaءَامَنُوا۟বিশ্বাস করেāmanūبِٱلْبَـٰطِلِউপর অসত্যেরbil-bāṭiliوَكَفَرُوا۟এবং অস্বীকার করেwakafarūبِٱللَّهِপ্রতি আল্লাহরbil-lahiأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaهُمُতারাইhumuٱلْخَـٰسِرُونَক্ষতিগ্রস্ত"l-khāsirūna٥٢
বল, আমার আর তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ্ই যথেষ্ট, আসমানসমূহ আর যমীনে যা আছে তা তিনি জানেন। আর যারা মিথ্যায় বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে তারাই হল ক্ষতিগ্রস্ত।
২৯:৫৩
وَيَسْتَعْجِلُونَكَআর তোমার (নিকট)দাবী করে এগিয়ে আনতেwayastaʿjilūnakaبِٱلْعَذَابِ ۚবিষয়টি শাস্তিরbil-ʿadhābiوَلَوْلَآকিন্তু যদি না (থাকতো)walawlāأَجَلٌۭসময়ajalunمُّسَمًّۭىনির্ধারিতmusammanلَّجَآءَهُمُঅবশ্যই আসতো তাদের (উপর)lajāahumuٱلْعَذَابُশাস্তিl-ʿadhābuوَلَيَأْتِيَنَّهُمএবং অবশ্যই আসবেই উপর তাদেরwalayatiyannahumبَغْتَةًۭহঠাৎ করেbaghtatanوَهُمْএ অবস্থায় যে তারাwahumلَاনাيَشْعُرُونَটেরও পাবেyashʿurūna٥٣
তারা তোমাকে তাড়াতাড়ি শাস্তি আনতে বলে। (‘আযাবের) সময়কাল যদি না নির্ধারিত থাকত তবে তাদের উপর শাস্তি অবশ্যই এসে পড়ত। তা তাদের উপর অবশ্য অবশ্যই আসবে আকস্মিকভাবে, তারা (আগেভাগে) টেরও পাবে না।
২৯:৫৪
يَسْتَعْجِلُونَكَতোমার (কাছে) দাবী করে এগিয়ে আনতেyastaʿjilūnakaبِٱلْعَذَابِবিষয়টি শাস্তিরbil-ʿadhābiوَإِنَّঅথচ নিশ্চয়ইwa-innaجَهَنَّمَজাহান্নামjahannamaلَمُحِيطَةٌۢঅবশ্যই পরিবেষ্টনকারীlamuḥīṭatunبِٱلْكَـٰفِرِينَনিয়ে কাফেরদেরকেbil-kāfirīna٥٤
তারা তোমাকে তাড়াতাড়ি শাস্তি আনতে বলে। জাহান্নাম কাফিরদেরকে ঠিকই ঘেরাও করে ফেলবে।
২৯:৫৫
يَوْمَসেদিনyawmaيَغْشَىٰهُمُঢেকে ফেলবে তাদেরকেyaghshāhumuٱلْعَذَابُশাস্তিl-ʿadhābuمِنহ'তেminفَوْقِهِمْউপর তাদেরfawqihimوَمِنও হ'তেwaminتَحْتِনিচtaḥtiأَرْجُلِهِمْপায়ের তাদেরarjulihimوَيَقُولُআর তিনি বলবেনwayaqūluذُوقُوا۟"তোমরা স্বাদ নাওdhūqūمَاযা কিছুكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْمَلُونَতোমরা কাজ করতে"taʿmalūna٥٥
সেদিন ‘আযাব তাদেরকে ঢেকে নেবে তাদের উপর থেকে আর তাদের পায়ের নীচে হতে। আল্লাহ বলবেন- তোমরা যা করতে তার স্বাদ ভোগ কর।
২৯:৫৬
يَـٰعِبَادِىَহে আমার দাসরাyāʿibādiyaٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছোāmanūإِنَّনিশ্চয়ইinnaأَرْضِىআমার পৃথিবীarḍīوَٰسِعَةٌۭপ্রশস্তwāsiʿatunفَإِيَّـٰىَসুতরাং শুধু আমারইfa-iyyāyaفَٱعْبُدُونِঅতএব তোমরা ইবাদাত করো আমারইfa-uʿ'budūni٥٦
হে আমার বান্দারা! যারা ঈমান এনেছ, আমার যমীন প্রশস্ত, কাজেই তোমরা একমাত্র আমারই ‘ইবাদাত কর।
২৯:৫৭
كُلُّপ্রত্যেকkulluنَفْسٍۢপ্রাণইnafsinذَآئِقَةُস্বাদ গ্রহণকারীdhāiqatuٱلْمَوْتِ ۖমৃত্যুরl-mawtiثُمَّঅতঃপরthummaإِلَيْنَاদিকেই আমাদেরilaynāتُرْجَعُونَতোমরা প্রত্যাবর্তিত হবেtur'jaʿūna٥٧
প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।
২৯:৫৮
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiلَنُبَوِّئَنَّهُمঅবশ্যই বসবাস করাবোই তাদেরকেlanubawwi-annahumمِّنَএরminaٱلْجَنَّةِজান্নাতেl-janatiغُرَفًۭاসুউচ্চ প্রাসাদসমূহেghurafanتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنদিয়েminتَحْتِهَاনিচ তারtaḥtihāٱلْأَنْهَـٰرُঝর্ণাধারাসমূহl-anhāruخَـٰلِدِينَতারা চিরস্থায়ী হবেkhālidīnaفِيهَا ۚমধ্যে তারfīhāنِعْمَকত উত্তমniʿ'maأَجْرُপ্রতিদানajruٱلْعَـٰمِلِينَকর্মশীলদের (আমলকারীদের)l-ʿāmilīna٥٨
যারা ঈমান আনে আর সৎ কাজ করে, আমি তাদেরকে অবশ্য অবশ্যই জান্নাতে সুউচ্চ প্রাসাদে বাসস্থান দেব যার তলদেশে নদীসমূহ প্রবাহিত, তার ভেতরে তারা চিরকাল থাকবে। সৎকর্মশীলদের প্রতিদান কতই না উত্তম!
২৯:৫৯
ٱلَّذِينَযারাalladhīnaصَبَرُوا۟ধৈর্য ধরেছেṣabarūوَعَلَىٰআর উপরwaʿalāرَبِّهِمْরবের তাদেরrabbihimيَتَوَكَّلُونَতারা নির্ভর করেyatawakkalūna٥٩
যারা ধৈর্যধারণ করে আর তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে।
২৯:৬০
وَكَأَيِّنএবং এমন অনেক আছেwaka-ayyinمِّنমধ্যেminدَآبَّةٍۢজীব-জন্তরdābbatinلَّاনাتَحْمِلُবহন করে (মওজুদ রাখে)taḥmiluرِزْقَهَاজীবিকা তাদেরriz'qahāٱللَّهُআল্লাহইl-lahuيَرْزُقُهَاজীবিকা দেন তাদেরকেyarzuquhāوَإِيَّاكُمْ ۚআর তোমাদেরকেওwa-iyyākumوَهُوَএবং তিনিwahuwaٱلسَّمِيعُসব শুনেনl-samīʿuٱلْعَلِيمُসব জানেনl-ʿalīmu٦٠
এমন অনেক জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না, আল্লাহই তাদেরকে রিযক দান করেন আর তোমাদেরকেও। তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন।
২৯:৬১
وَلَئِنএবং অবশ্যই যদিwala-inسَأَلْتَهُمতুমি জিজ্ঞেস করো তাদেরকেsa-altahumمَّنْ"কেmanخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীwal-arḍaوَسَخَّرَও নিয়ন্ত্রণ করেনwasakharaٱلشَّمْسَসূর্যকেl-shamsaوَٱلْقَمَرَও চাঁদকে"wal-qamaraلَيَقُولُنَّঅবশ্যই তারা বলবেlayaqūlunnaٱللَّهُ ۖ"আল্লাহ্‌"l-lahuفَأَنَّىٰতাহলে কোথা হ'তেfa-annāيُؤْفَكُونَফিরানো হচ্ছে তাদেরকেyu'fakūna٦١
তুমি যদি তাদেরকে জিজ্ঞেস কর- কে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন, আর সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণ করেছেন? তারা অবশ্য অবশ্যই বলবে- আল্লাহ। তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে?
২৯:৬২
ٱللَّهُআল্লাহ্‌al-lahuيَبْسُطُপ্রশস্ত করে দেনyabsuṭuٱلرِّزْقَজীবনের উপকরণকেl-riz'qaلِمَنজন্যে যারlimanيَشَآءُতিনি ইচ্ছে করেনyashāuمِنْমধ্য হ'তেminعِبَادِهِۦদাসদের তাঁরʿibādihiوَيَقْدِرُআবার পরিমিত করে দেনwayaqdiruلَهُۥٓ ۚজন্যে যার(তিনি চান)lahuإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্‌l-lahaبِكُلِّসম্পর্কে সবbikulliشَىْءٍকিছুরইshayinعَلِيمٌۭখুব অবহিতʿalīmun٦٢
আল্লাহ্ই তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছে রিযক প্রশস্ত করেন আর যার জন্য ইচ্ছে সীমাবদ্ধ করেন। আল্লাহ সর্ব বিষয়ে সর্বাধিক অবগত।
২৯:৬৩
وَلَئِنএবং অবশ্যই যদিwala-inسَأَلْتَهُمতুমি জিজ্ঞেস করো তাদেরকেsa-altahumمَّن"কেmanنَّزَّلَবর্ষণ করেনnazzalaمِنَহ'তেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanفَأَحْيَاঅতঃপর জীবিত করেনfa-aḥyāبِهِদিয়ে তাbihiٱلْأَرْضَভূমিকেl-arḍaمِنۢথেকেminبَعْدِপরbaʿdiمَوْتِهَاমৃত্যুর তার"mawtihāلَيَقُولُنَّঅবশ্যই তারা বলবেlayaqūlunnaٱللَّهُ ۚ"আল্লাহ্‌"l-lahuقُلِবলোquliٱلْحَمْدُ"সব প্রশংসাl-ḥamduلِلَّهِ ۚজন্যে আল্লাহরই"lillahiبَلْকিন্তুbalأَكْثَرُهُمْঅধিকাংশ লোক তাদেরaktharuhumلَاনাيَعْقِلُونَঅনুধাবন করেyaʿqilūna٦٣
যদি তুমি তাদেরকে জিজ্ঞেস কর- আকাশ হতে কে পানি বর্ষণ ক’রে যমীনকে তার মৃত্যুর পর আবার সঞ্জীবিত করেন? তারা অবশ্য অবশ্যই বলবে- আল্লাহ। বল, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু তাদের অধিকাংশই বুঝে না।
২৯:৬৪
وَمَاএবং নয় (অন্য কিছু)wamāهَـٰذِهِএইhādhihiٱلْحَيَوٰةُজীবনl-ḥayatuٱلدُّنْيَآপার্থিবl-dun'yāإِلَّاছাড়াillāلَهْوٌۭকৌতুকlahwunوَلَعِبٌۭ ۚও ক্রীড়াwalaʿibunوَإِنَّআর নিশ্চয়ইwa-innaٱلدَّارَঘরl-dāraٱلْـَٔاخِرَةَআখেরাতেরl-ākhirataلَهِىَতাই অবশ্যইlahiyaٱلْحَيَوَانُ ۚপ্রকৃত জীবনl-ḥayawānuلَوْযদিlawكَانُوا۟তারা ছিলোkānūيَعْلَمُونَতারা জানতোyaʿlamūna٦٤
পার্থিব এ জীবন ক্রীড়া-কৌতুক ছাড়া কিছু নয়, আখিরাতের জীবনই প্রকৃত জীবন- তারা যদি জানত!
২৯:৬৫
فَإِذَاঅতঃপর যখনfa-idhāرَكِبُوا۟তারা আরোহণ করেrakibūفِىমধ্যেٱلْفُلْكِজলযানের (এবং বিপদে পড়ে)l-ful'kiدَعَوُا۟তারা ডাকে (দোয়া করে)daʿawūٱللَّهَআল্লাহ্‌কেl-lahaمُخْلِصِينَবিশুদ্ধচিত্তেmukh'liṣīnaلَهُজন্যে তাঁরইlahuٱلدِّينَঅনুগত্যকে (নির্দিষ্ট করে)l-dīnaفَلَمَّاঅতঃপর যখনfalammāنَجَّىٰهُمْ(আল্লাহ্‌)উদ্ধার করে আনেন তাদেরকেnajjāhumإِلَىদিকেilāٱلْبَرِّস্থলেরl-bariإِذَاতখনidhāهُمْতারাhumيُشْرِكُونَশিরক করেyush'rikūna٦٥
তারা যখন নৌযানে আরোহণ করে তখন বিশুদ্ধ অন্তঃকরণে একনিষ্ঠ হয়ে তারা আল্লাহকে ডাকে। অতঃপর তিনি যখন তাদেরকে নিরাপদে স্থলে পৌঁছে দেন, তখন তারা (অন্যকে আল্লাহর) শরীক ক’রে বসে।
২৯:৬৬
لِيَكْفُرُوا۟যাতে তারা অস্বীকার করেliyakfurūبِمَآপ্রতি ঐ বিষয়ের যাbimāءَاتَيْنَـٰهُمْআমরা দান করেছি তাদেরকেātaynāhumوَلِيَتَمَتَّعُوا۟ ۖএবং যাতে তারা ভোগবিলাসে মত্ত থাকেwaliyatamattaʿūفَسَوْفَতবে শীঘ্রইfasawfaيَعْلَمُونَতারা জানতে পারবেyaʿlamūna٦٦
যার ফলে তাদের প্রতি আমার দানকে তারা অস্বীকার করে আর ভোগ বিলাসে ডুবে থাকে। শীঘ্রই তারা জানতে পারবে!
২৯:৬৭
أَوَلَمْকি নাawalamيَرَوْا۟তারা দেখেyarawأَنَّاযে আমরাannāجَعَلْنَاআমরা বানিয়েছিjaʿalnāحَرَمًاহারামকেḥaramanءَامِنًۭاনিরাপদāminanوَيُتَخَطَّفُঅথচ হামলা করা হয়wayutakhaṭṭafuٱلنَّاسُমানুষদেরকেl-nāsuمِنْহ'তেminحَوْلِهِمْ ۚচারপাশ তারḥawlihimأَفَبِٱلْبَـٰطِلِকি তবে উপর অসত্যেরafabil-bāṭiliيُؤْمِنُونَতারা বিশ্বাস করবেyu'minūnaوَبِنِعْمَةِআর প্রতি অনুগ্রহেরwabiniʿ'matiٱللَّهِআল্লাহ্‌রl-lahiيَكْفُرُونَতারা অস্বীকার করবেyakfurūna٦٧
তারা কি দেখে না যে, আমি ‘হারাম’ (মক্কা)-কে করেছি নিরাপদ স্থান অথচ তাদের চতুষ্পার্শ্ব থেকে মানুষকে ছিনিয়ে নেয়া হয়। তবে তারা কি মিথ্যাতেই বিশ্বাস করবে আর আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করবে?
২৯:৬৮
وَمَنْএবং কেwamanأَظْلَمُবড় সীমালঙ্ঘনকারী (হতে পারে)aẓlamuمِمَّنِ(তার) চেয়ে যেmimmaniٱفْتَرَىٰরচনা করেif'tarāعَلَىসম্পর্কেʿalāٱللَّهِআল্লাহ্‌l-lahiكَذِبًاমিথ্যাkadhibanأَوْঅথবাawكَذَّبَমিথ্যারোপ করেkadhabaبِٱلْحَقِّউপর সত্যেরbil-ḥaqiلَمَّاযখনlammāجَآءَهُۥٓ ۚতার (কাছে) এসে পৌঁছেছেjāahuأَلَيْسَকি নয়alaysaفِىমধ্যেجَهَنَّمَজাহান্নামেরjahannamaمَثْوًۭىআবাসস্থলmathwanلِّلْكَـٰفِرِينَজন্যে কাফেরদেরlil'kāfirīna٦٨
তার চেয়ে বড় যালিম আর কে আছে যে আল্লাহর সম্বন্ধে মিথ্যে রচনা করে আর প্রকৃত সত্যকে অস্বীকার করে যখন তা তাঁর নিকট থেকে আসে? কাফিরদের আবাস স্থল কি জাহান্নামের ভিতরে নয়?
২৯:৬৯
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaجَـٰهَدُوا۟সংগ্রাম-সাধনা করেjāhadūفِينَاজন্যে আমাদেরfīnāلَنَهْدِيَنَّهُمْঅবশ্যই আমরা দেখাবে তাদেরকেlanahdiyannahumسُبُلَنَا ۚপথ আমাদেরsubulanāوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱللَّهَআল্লাহ্‌l-lahaلَمَعَঅবশ্যই সাথে আছেনlamaʿaٱلْمُحْسِنِينَসৎকর্মশীলদেরl-muḥ'sinīna٦٩
আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্য অবশ্যই আমার পথে পরিচালিত করব। অবশ্যই আল্লাহ সৎকর্মপরায়ণদের সঙ্গে আছেন।