৩১

লুকমান

মক্কা ৩৪ আয়াত পারা ২১
لقمان

সূরা লুকমান (لقمان) পবিত্র কুরআনের ৩১ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৩৪ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৩১:১
الٓمٓআলিফ লাম - মীম-alif-lam-meem١
আলিফ-লাম-মীম।
৩১:২
تِلْكَএইtil'kaءَايَـٰتُআয়াতগুলোāyātuٱلْكِتَـٰبِকিতাবেরl-kitābiٱلْحَكِيمِ(যা) জ্ঞানময়l-ḥakīmi٢
এগুলো হিকমাতে ভরপুর কিতাবের আয়াত।
৩১:৩
هُدًۭىপথ নির্দেশনাhudanوَرَحْمَةًۭও দয়াস্বরূপwaraḥmatanلِّلْمُحْسِنِينَজন্যে সৎকর্মশীলদেরlil'muḥ'sinīna٣
সৎকর্মশীলদের জন্য পথ নির্দেশ ও রহমত।
৩১:৪
ٱلَّذِينَযারাalladhīnaيُقِيمُونَতারা প্রতিষ্ঠা করেyuqīmūnaٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَيُؤْتُونَও তারা দেয়wayu'tūnaٱلزَّكَوٰةَযাকাতl-zakataوَهُمএবং তারাwahumبِٱلْـَٔاخِرَةِউপর আখিরাতেরbil-ākhiratiهُمْতারাইhumيُوقِنُونَদৃঢ় বিশ্বাস করেyūqinūna٤
যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় আর তারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে।
৩১:৫
أُو۟لَـٰٓئِكَঐসব (লোকই)ulāikaعَلَىٰউপর (প্রতিষ্ঠিত)ʿalāهُدًۭىপথনির্দেশেরhudanمِّنপক্ষ থেকেminرَّبِّهِمْ ۖরবের তাদেরrabbihimوَأُو۟لَـٰٓئِكَএবং ঐসব (লোক)wa-ulāikaهُمُতারাইhumuٱلْمُفْلِحُونَসফলকামl-muf'liḥūna٥
তারাই তাদের পালনকর্তার সঠিক পথে আছে আর তারাই সফলকাম। (দুনিয়া ও আখেরাতে)
৩১:৬
وَمِنَএবং মধ্য থেকেwaminaٱلنَّاسِমানুষের (এমনও আছে)l-nāsiمَنযেmanيَشْتَرِىকোনোyashtarīلَهْوَঅসারlahwaٱلْحَدِيثِকথাl-ḥadīthiلِيُضِلَّযেন সে বিভ্রান্ত করতে পারেliyuḍillaعَنথেকেʿanسَبِيلِপথsabīliٱللَّهِআল্লাহরl-lahiبِغَيْرِছাড়াbighayriعِلْمٍۢকোনো জ্ঞানʿil'minوَيَتَّخِذَهَاএবং গ্রহণ করে তাwayattakhidhahāهُزُوًا ۚবিদ্রুপরূপেhuzuwanأُو۟لَـٰٓئِكَঐসব (লোক)ulāikaلَهُمْজন্যে তাদের (রয়েছে)lahumعَذَابٌۭশাস্তিʿadhābunمُّهِينٌۭঅপমানকরmuhīnun٦
কতক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞতাবশতঃ অবান্তর কথাবার্তা (গান-বাজনা) ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা-বিদ্রূপ করে। ওদের জন্যই আছে অবমাননাকর শাস্তি।
৩১:৭
وَإِذَاএবং যখনwa-idhāتُتْلَىٰতিলাওয়াত করা হয়tut'lāعَلَيْهِনিকট তারʿalayhiءَايَـٰتُنَاআয়াতসমূহ আমাদেরāyātunāوَلَّىٰসে মুখ ফিরায়wallāمُسْتَكْبِرًۭاঅহঙ্কারী হিসেবেmus'takbiranكَأَنযেনka-anلَّمْনিlamيَسْمَعْهَاশুনতে পায় তাyasmaʿhāكَأَنَّযেনka-annaفِىٓমধ্যে (আছে)أُذُنَيْهِদু'কানের তারudhunayhiوَقْرًۭا ۖবধিরতাwaqranفَبَشِّرْهُঅতএব সুসংবাদ দাও তাকেfabashir'huبِعَذَابٍব্যাপারে শাস্তিরbiʿadhābinأَلِيمٍনিদারুণalīmin٧
যখন তার কাছে আমার আয়াত আবৃত্তি করা হয়, তখন সে অহংকারবশতঃ এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শুনতেই পায়নি, যেন তার দুই কানে বধিরতা আছে, কজেই তাকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও।
৩১:৮
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiلَهُمْজন্যে তাদের (রয়েছে)lahumجَنَّـٰتُজান্নাতসমুহjannātuٱلنَّعِيمِসুখকরl-naʿīmi٨
যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য আছে নি‘য়ামাতে ভরা জান্নাত।
৩১:৯
خَـٰلِدِينَচিরস্থায়ীভাবে থাকবে তারাkhālidīnaفِيهَا ۖমধ্যে তারfīhāوَعْدَপ্রতিশ্রুতিwaʿdaٱللَّهِআল্লাহl-lahiحَقًّۭا ۚসত্যḥaqqanوَهُوَএবং তিনিইwahuwaٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu٩
তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহর ও‘য়াদা সত্য আর তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়।
৩১:১০
خَلَقَতিনি সৃষ্টি করেছেনkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহl-samāwātiبِغَيْرِছাড়াbighayriعَمَدٍۢকোন খুঁটিʿamadinتَرَوْنَهَا ۖতোমরা দেখছো তাtarawnahāوَأَلْقَىٰএবং স্থাপন করেছেনwa-alqāفِىমধ্যেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiرَوَٰسِىَপর্বতমালাrawāsiyaأَن( এমন না হয় ) যেanتَمِيدَঢলে যায়tamīdaبِكُمْনিয়ে তোমাদেরকেbikumوَبَثَّএবং ছড়িয়ে দিয়েছেনwabathaفِيهَاমধ্যে তারfīhāمِنপ্রকারminكُلِّপ্রত্যেকkulliدَآبَّةٍۢ ۚজীবজন্তুdābbatinوَأَنزَلْنَاএবং আমরা বর্ষণ করেছিwa-anzalnāمِنَথেকেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanفَأَنۢبَتْنَاঅতঃপর উৎপন্ন করি আমরাfa-anbatnāفِيهَاমধ্যে তারfīhāمِنপ্রকারminكُلِّপ্রত্যেকkulliزَوْجٍۢজোড়া জোড়া (উদ্ভিদ)zawjinكَرِيمٍউত্তমkarīmin١٠
তিনি আকাশমন্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ছাড়া যা তোমরা দেখছ। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন দৃঢ়ভাবে দন্ডায়মান পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে আর তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার জীবজন্তু, আর আমিই আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর তাতে উদ্গত করি যাবতীয় কল্যাণকর উদ্ভিদ।
৩১:১১
هَـٰذَاএটাhādhāخَلْقُসৃষ্টিkhalquٱللَّهِআল্লাহরl-lahiفَأَرُونِىতাহ'লে দেখাও তোমরা আমাকেfa-arūnīمَاذَاকিmādhāخَلَقَসৃষ্টি করেছেkhalaqaٱلَّذِينَ(তারা) যারা (আছে)alladhīnaمِنছাড়াminدُونِهِۦ ۚতিনিdūnihiبَلِবরংbaliٱلظَّـٰلِمُونَসীমালঙ্ঘনকারীরাl-ẓālimūnaفِىমধ্যে(লিপ্ত)ضَلَـٰلٍۢবিভ্রান্তিরḍalālinمُّبِينٍۢসুস্পষ্টmubīnin١١
এগুলো আল্লাহর সৃষ্টি। কাজেই আমাকে দেখাও তিনি ছাড়া অন্যেরা কী সৃষ্টি করেছে। বরং যালিমরা সুস্পষ্ট গুমরাহীতে ডুবে আছে।
৩১:১২
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadءَاتَيْنَاদিয়েছিলাম আমরাātaynāلُقْمَـٰنَলুকমানকেluq'mānaٱلْحِكْمَةَপ্রজ্ঞাl-ḥik'mataأَنِযেaniٱشْكُرْ"তুমি কৃতজ্ঞতা প্রকাশ করোush'kurلِلَّهِ ۚজন্যে আল্লাহ্‌রই"lillahiوَمَنএবং যেwamanيَشْكُرْ(আল্লাহর) কৃতজ্ঞতা প্রকাশ করেyashkurفَإِنَّمَاতখন মূলতঃfa-innamāيَشْكُرُসে কৃতজ্ঞতা প্রকাশ করেyashkuruلِنَفْسِهِۦ ۖজন্যে নিজের তারlinafsihiوَمَنএবং যেwamanكَفَرَঅকৃতজ্ঞ হয়kafaraفَإِنَّতবে নিশ্চয়ইfa-innaٱللَّهَআল্লাহl-lahaغَنِىٌّঅমুখাপেক্ষীghaniyyunحَمِيدٌۭপ্রশংসিতḥamīdun١٢
আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছিলাম। (তাকে বলেছিলাম) যে, তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কর। যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে তা নিজের কল্যাণেই করে। আর কেউ অকৃতজ্ঞ হলে (সে জেনে রাখুক যে) আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত।
৩১:১৩
وَإِذْএবং (স্মরণ করো) যখনwa-idhقَالَবলেছিলোqālaلُقْمَـٰنُলুকমানluq'mānuلِٱبْنِهِۦউদ্দেশ্যে পুত্রের তারli-ib'nihiوَهُوَএমতাবস্হায় যে সেwahuwaيَعِظُهُۥউপদেশ দিচ্ছিলো তাকেyaʿiẓuhuيَـٰبُنَىَّ"হে আমার পুত্রyābunayyaلَاনাتُشْرِكْশিরক করোtush'rikبِٱللَّهِ ۖসাথে আল্লাহর(কাউকে)bil-lahiإِنَّনিশ্চয়ইinnaٱلشِّرْكَশিরক করাl-shir'kaلَظُلْمٌঅবশ্যই সীমালঙ্ঘনlaẓul'munعَظِيمٌۭচরম"ʿaẓīmun١٣
স্মরণ কর, যখন লুকমান তার ছেলেকে নসীহত ক’রে বলেছিল- হে বৎস! আল্লাহর সাথে কোন কিছুকে শিরক কর না, শিরক হচ্ছে অবশ্যই বিরাট যুলম।
৩১:১৪
وَوَصَّيْنَاএবং জোর উপদেশ দিয়েছি আমরাwawaṣṣaynāٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaبِوَٰلِدَيْهِসাথে তার মাতা-পিতার (ভালো ব্যবহারের জন্যে)biwālidayhiحَمَلَتْهُবহন করেছে তাকে (পেটে)ḥamalathuأُمُّهُۥমা তারummuhuوَهْنًاকষ্টেরwahnanعَلَىٰউপরʿalāوَهْنٍۢকষ্ট (করে)wahninوَفِصَـٰلُهُۥএবং দুধ ছাড়ান তারwafiṣāluhuفِىমধ্যেعَامَيْنِদু'বছরেরʿāmayniأَنِযেaniٱشْكُرْ"কৃতজ্ঞতা প্রকাশ করোush'kurلِىপ্রতি আমারوَلِوَٰلِدَيْكَএবং প্রতি তোমার মা-বাপেরওwaliwālidaykaإِلَىَّদিকে আমারইilayyaٱلْمَصِيرُ(তোমাদের) প্রত্যাবর্তনl-maṣīru١٤
আমি মানুষকে তার পিতা-মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে। তার দুধ ছাড়ানো হয় দু’বছরে, (নির্দেশ দিচ্ছি) যে, আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। (তোমাদের সকলের) প্রত্যাবর্তন তো আমারই কাছে।
৩১:১৫
وَإِنএবং যদিwa-inجَـٰهَدَاكَতারা দু'জনে তোমাকে চাপ দেয়jāhadākaعَلَىٰٓ(এর)উপরʿalāأَنযেanتُشْرِكَতুমি শিরক করোtush'rikaبِىসাথে আমারمَاযাلَيْسَনেইlaysaلَكَকাছে তোমারlakaبِهِۦসম্পর্কে সেbihiعِلْمٌۭকোনো জ্ঞানʿil'munفَلَاতবে নাfalāتُطِعْهُمَا ۖউভয়ের (কাউকে) মানবেtuṭiʿ'humāوَصَاحِبْهُمَاতবে উভয়ের সাথে ব্যবহার করবেwaṣāḥib'humāفِىমধ্যেٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yāمَعْرُوفًۭا ۖসদ্ভাবেmaʿrūfanوَٱتَّبِعْএবং অনুসরণ করোwa-ittabiʿسَبِيلَপথsabīlaمَنْ(তার)যেmanأَنَابَঅভিমুখী হয়েছেanābaإِلَىَّ ۚদিকে আমারইilayyaثُمَّএরপরthummaإِلَىَّদিকে আমারইilayyaمَرْجِعُكُمْপ্রত্যাবর্তন তোমাদের(হবে)marjiʿukumفَأُنَبِّئُكُمতখন আমি জানিয়ে দিবো তোমাদেরকেfa-unabbi-ukumبِمَاঐ বিষয়ে যাbimāكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْمَلُونَতোমরা কাজ করতে"taʿmalūna١٥
তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপীড়ি করে আমার অংশীদার স্থির করার জন্য যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না। কিন্তু পৃথিবীতে তাদের সাথে সদ্ভাবে বসবাস করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে। অতঃপর আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন। তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যা করছিলে।
৩১:১৬
يَـٰبُنَىَّ"হে আমার পুত্রyābunayyaإِنَّهَآনিশ্চয়ই তাinnahāإِنযদিinتَكُতা হয়takuمِثْقَالَপরিমাণmith'qālaحَبَّةٍۢদানারḥabbatinمِّنْমধ্যকারminخَرْدَلٍۢসরিষারkhardalinفَتَكُنঅতঃপর তা হয়fatakunفِىমধ্যেصَخْرَةٍশিলাখন্ডেরṣakhratinأَوْঅথবাawفِىমধ্যেٱلسَّمَـٰوَٰتِআসমানসমূহেরl-samāwātiأَوْঅথবাawفِىমধ্যেٱلْأَرْضِজমিনেরl-arḍiيَأْتِআসবেনyatiبِهَاনিয়ে তাকে (তাকে বের করে আনবেন)bihāٱللَّهُ ۚআল্লাহl-lahuإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaلَطِيفٌসূক্ষ্মদর্শীlaṭīfunخَبِيرٌۭখুব অবহিতkhabīrun١٦
হে বৎস! কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয় আর তা থাকে পাথরের ভিতরে অথবা আকাশে অথবা যমীনের নীচে, আল্লাহ তাকে এনে হাজির করবেন। আল্লাহ সূক্ষ্ণদর্শী, সব কিছুর খবর রাখেন।
৩১:১৭
يَـٰبُنَىَّহে আমার পুত্রyābunayyaأَقِمِপ্রতিষ্ঠা করোaqimiٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَأْمُرْও নির্দেশ দাওwamurبِٱلْمَعْرُوفِপ্রতি সৎকাজেরbil-maʿrūfiوَٱنْهَএবং নিষেধ করোwa-in'haعَنِথেকেʿaniٱلْمُنكَرِঅসৎকাজl-munkariوَٱصْبِرْএবং ধৈর্য ধরোwa-iṣ'birعَلَىٰ(ঐ বিষয়ের) উপরʿalāمَآযাأَصَابَكَ ۖতোমার উপর আপতিত হবেaṣābakaإِنَّনিশ্চয়ইinnaذَٰلِكَএটাdhālikaمِنْঅন্তর্ভুক্তminعَزْمِদৃঢ় সংকল্পের (সাহসের)ʿazmiٱلْأُمُورِকাজসমূহেরl-umūri١٧
হে বৎস! তুমি নামায কায়িম কর, সৎ কাজের নির্দেশ দাও আর মন্দ কাজ হতে নিষেধ কর এবং বিপদাপদে ধৈর্যধারণ কর। নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের কাজ।
৩১:১৮
وَلَاএবং নাwalāتُصَعِّرْতুমি ফিরাওtuṣaʿʿirخَدَّكَতোমার গালkhaddakaلِلنَّاسِথেকে মানুষেরlilnnāsiوَلَاআর নাwalāتَمْشِচলোtamshiفِىউপরٱلْأَرْضِজমিনেরl-arḍiمَرَحًا ۖদেমাক করেmaraḥanإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaلَاনাيُحِبُّভালোবাসেনyuḥibbuكُلَّকোনোkullaمُخْتَالٍۢউদ্ধতmukh'tālinفَخُورٍۢঅহংকারীকেfakhūrin١٨
অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা কর না, আর পৃথিবীতে গর্বভরে চলাফেরা কর না, নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।
৩১:১৯
وَٱقْصِدْএবং মধ্যম পন্থা অবলম্বন করোwa-iq'ṣidفِىক্ষেত্রেمَشْيِكَতোমার চলারmashyikaوَٱغْضُضْএবং নিচু করোwa-ugh'ḍuḍمِنথেকেminصَوْتِكَ ۚতোমার কণ্ঠস্বরṣawtikaإِنَّনিশ্চয়ইinnaأَنكَرَঅধিক শ্রুতিকটুankaraٱلْأَصْوَٰتِস্বরসমূহের মধ্যেl-aṣwātiلَصَوْتُঅবশ্যই আওয়াজlaṣawtuٱلْحَمِيرِগাধার"l-ḥamīri١٩
চলাফেরায় সংযত ভাব অবলম্বন কর এবং কণ্ঠস্বর নীচু কর। স্বরের মধ্যে নিশ্চয়ই গাধার স্বর সর্বাপেক্ষা শ্রুতিকটু।
৩১:২০
أَلَمْকি নাalamتَرَوْا۟তোমরা দেখোtarawأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaسَخَّرَঅধীন করে দিয়েছেনsakharaلَكُمজন্যে তোমাদেরlakumمَّاযাفِىমধ্যে (আছে)ٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীরl-samāwātiوَمَاও যাwamāفِىমধ্যে (আছে)ٱلْأَرْضِপৃথিবীরl-arḍiوَأَسْبَغَএবং সম্পূর্ণ করে দিয়েছেনwa-asbaghaعَلَيْكُمْউপর তোমাদেরʿalaykumنِعَمَهُۥঅনুগ্রহসমূহ তাঁরniʿamahuظَـٰهِرَةًۭপ্রকাশ্যẓāhiratanوَبَاطِنَةًۭ ۗও অপ্রকাশ্যwabāṭinatanوَمِنَএবং মধ্যেwaminaٱلنَّاسِমানুষেরl-nāsiمَنকেউ কেউ (এমনও আছে)manيُجَـٰدِلُতর্ক করেyujādiluفِىসম্পর্কেٱللَّهِআল্লাহl-lahiبِغَيْرِছাড়াbighayriعِلْمٍۢকোনো জ্ঞানʿil'minوَلَاআর নাwalāهُدًۭىকোনো পথনির্দেশhudanوَلَاআর নাwalāكِتَـٰبٍۢকোনো কিতাবkitābinمُّنِيرٍۢদীপ্তিময়munīrin٢٠
তোমরা কি লক্ষ্য কর না যে, যা কিছু আসমানসমূহে আর যমীনে আছে, আল্লাহ সমস্তই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও অপ্রকাশ্য নি‘য়ামাতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন? কতক মানুষ জ্ঞান ছাড়াই আল্লাহ সম্বন্ধে বাক-বিতন্ডা করে, তাদের না আছে সঠিক পথের দিশা, আর না আছে কোন আলোপ্রদ কিতাব।
৩১:২১
وَإِذَاএবং যখনwa-idhāقِيلَবলা হয়qīlaلَهُمُতাদেরকেlahumuٱتَّبِعُوا۟"তোমরা অনুসরণ করোittabiʿūمَآযাأَنزَلَঅবতীর্ণ করেছেন"anzalaٱللَّهُআল্লাহ"l-lahuقَالُوا۟তারা বলেqālūبَلْ"বরংbalنَتَّبِعُআমরা অনুসরণ করবোnattabiʿuمَاযাوَجَدْنَاআমরা পেয়েছিwajadnāعَلَيْهِউপর তারʿalayhiءَابَآءَنَآ ۚআমার পিতৃ-পুরুষদেরকে"ābāanāأَوَلَوْকি যদিওawalawكَانَহলোkānaٱلشَّيْطَـٰنُশয়তান (এমন যে)l-shayṭānuيَدْعُوهُمْডেকে আসছে তাদেরকেyadʿūhumإِلَىٰদিকেilāعَذَابِশাস্তিরʿadhābiٱلسَّعِيرِজ্বলন্ত আগুনের (তবুও অনুসরণ করবেই)l-saʿīri٢١
তাদেরকে যখন বলা হয়- আল্লাহ যা নাযিল করেছেন তা অনুসরণ কর, তখন তারা বলে- বরং আমরা তারই অনুসরণ করব আমাদের পিতৃ-পুরুষদেরকে যে পথ অনুসরণ করতে দেখেছি। শয়ত্বান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে, তবুও কি (তারা তারই অনুসরণ করবে)?
৩১:২২
۞ وَمَنএবং যেwamanيُسْلِمْসমর্পণ করেyus'limوَجْهَهُۥٓচেহারাকে (নিজেকে) তারwajhahuإِلَىকাছেilāٱللَّهِআল্লাহরl-lahiوَهُوَএমতাবস্হায় যে সেwahuwaمُحْسِنٌۭসৎকর্মপরায়ণmuḥ'sinunفَقَدِতবে নিশ্চয়ইfaqadiٱسْتَمْسَكَসে শক্ত করে ধরেছেis'tamsakaبِٱلْعُرْوَةِনিয়ে হাতলকে (অর্থাৎ আশ্রয়কে)bil-ʿur'watiٱلْوُثْقَىٰ ۗসুদৃঢ়l-wuth'qāوَإِلَىএবং দিকেwa-ilāٱللَّهِআল্লাহ্‌রইl-lahiعَـٰقِبَةُপরিণামʿāqibatuٱلْأُمُورِসব ব্যাপারেরl-umūri٢٢
যে কেউ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে আর সে সৎকর্মশীল, সে দৃঢ়ভাবে ধারণ করে এক মজবুত হাতল। যাবতীয় কর্ম পরিণাম ফলের জন্য আল্লাহর দিকে ফিরে যায়।
৩১:২৩
وَمَنএবং যেwamanكَفَرَঅবিশ্বাস করলোkafaraفَلَاঅতঃপর না (যেন)falāيَحْزُنكَচিন্তিত করে তোমাকেyaḥzunkaكُفْرُهُۥٓ ۚঅবিশ্বাস তারkuf'ruhuإِلَيْنَاদিকে আমাদেরইilaynāمَرْجِعُهُمْপ্রত্যাবর্তন তাদের ( হবে )marjiʿuhumفَنُنَبِّئُهُمতখন আমরা জানিয়ে দিবো তাদেরfanunabbi-uhumبِمَاঐ বিষয়ে যাbimāعَمِلُوٓا۟ ۚতারা করেছেʿamilūإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaعَلِيمٌۢখুব অবহিতʿalīmunبِذَاتِসম্পর্কে অবস্থাbidhātiٱلصُّدُورِঅন্তরসমূহেরl-ṣudūri٢٣
কেউ কুফরী করলে তার কুফরী তোমাকে যেন মনোকষ্ট না দেয়, তাদের প্রত্যাবর্তন আমার কাছেই; অতঃপর আমি তাদেরকে জানিয়ে দেব তারা কী করত। (মানুষের) অন্তরসমূহে কী আছে সে সম্পর্কে আল্লাহই সবচেয়ে বেশি জানেন।
৩১:২৪
نُمَتِّعُهُمْআমরা ভোগ করতে দিবো তাদেরকেnumattiʿuhumقَلِيلًۭاঅল্প (কাল)qalīlanثُمَّএরপরthummaنَضْطَرُّهُمْআমরা বাধ্য করবো তাদেরকেnaḍṭarruhumإِلَىٰদিকেilāعَذَابٍশাস্তিরʿadhābinغَلِيظٍۢকঠিনghalīẓin٢٤
অল্প সময়ের জন্য তাদেরকে ভোগ করতে দেব, অবশেষে তাদেরকে গুরুতর শাস্তিতে (প্রবেশ করতে) বাধ্য করব।
৩১:২৫
وَلَئِنএবং অবশ্যই যদিwala-inسَأَلْتَهُمতুমি প্রশ্ন করো তাদেরsa-altahumمَّنْ"কেmanخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশ মন্ডলীl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবী"wal-arḍaلَيَقُولُنَّঅবশ্যই তারা বলবেlayaqūlunnaٱللَّهُ ۚ"আল্লাহ্‌"l-lahuقُلِবলোquliٱلْحَمْدُ"সব প্রশংসাl-ḥamduلِلَّهِ ۚজন্যে আল্লাহ্‌রই"lillahiبَلْকিন্তুbalأَكْثَرُهُمْঅধিকাংশ (লোক) তাদেরaktharuhumلَاনাيَعْلَمُونَতারা জানেyaʿlamūna٢٥
যদি তুমি তাদেরকে জিজ্ঞেস কর- আকাশমন্ডলী ও যমীন কে সৃষ্টি করেছে, তারা অবশ্য অবশ্যই বলবে- আল্লাহ। বল, যাবতীয় প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
৩১:২৬
لِلَّهِজন্যে আল্লাহ্‌রইlillahiمَاযা কিছুفِىমধ্যে (আছে)ٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaهُوَতিনিইhuwaٱلْغَنِىُّঅভাবমুক্তl-ghaniyuٱلْحَمِيدُপ্রশংসিতl-ḥamīdu٢٦
আকাশমন্ডলী আর যমীনে যা আছে সব আল্লাহরই, নিশ্চয়ই আল্লাহ, তিনি সকল অভাব-মুক্ত, সকল প্রশংসার অধিকারী।
৩১:২৭
وَلَوْএবং যদি (হয়)walawأَنَّمَاনিশ্চয়ই যা কিছুannamāفِىমধ্যেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiمِنদিয়েminشَجَرَةٍগাছshajaratinأَقْلَـٰمٌۭকলমসমূহaqlāmunوَٱلْبَحْرُএবং সমুদ্র(কালি হয়)wal-baḥruيَمُدُّهُۥবৃদ্ধি করে তাকেyamudduhuمِنۢথেকেওminبَعْدِهِۦপর তারbaʿdihiسَبْعَةُসাতsabʿatuأَبْحُرٍۢসমুদ্র ( এবং রবের কথা লেখা হয় )abḥurinمَّا(তবুও) না (এবং রবের কথা লেখা হয়)نَفِدَتْশেষ হবেnafidatكَلِمَـٰتُকথাগুলো (লেখা)kalimātuٱللَّهِ ۗআল্লাহরl-lahiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaعَزِيزٌমহাপরাক্রমশালীʿazīzunحَكِيمٌۭপ্রজ্ঞাময়ḥakīmun٢٧
দুনিয়ার সব গাছ যদি কলম হয় আর সমুদ্র (কালি হয়) আর তার সাথে আরো সাত সমুদ্র যুক্ত হয়, তবুও আল্লাহর (প্রশংসার) কথা (লেখা) শেষ হবে না। আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞার অধিকারী।
৩১:২৮
مَّاনয়خَلْقُكُمْসৃষ্টি তোমাদেরkhalqukumوَلَاআর নাwalāبَعْثُكُمْউত্থান তোমাদেরbaʿthukumإِلَّاএ ছাড়াillāكَنَفْسٍۢমতো(সৃষ্টি ও উত্থান)প্রাণীরkanafsinوَٰحِدَةٍ ۗএকটিমাত্রwāḥidatinإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaسَمِيعٌۢসব শুনেনsamīʿunبَصِيرٌসব দেখেনbaṣīrun٢٨
তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একজন মানুষের (সৃষ্টি ও পুনরুত্থানের) মতই। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
৩১:২৯
أَلَمْকি নাalamتَرَতুমি দেখোtaraأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaيُولِجُপ্রবেশ করানyūlijuٱلَّيْلَরাতকেal-laylaفِىমধ্যেٱلنَّهَارِদিনেরl-nahāriوَيُولِجُও প্রবেশ করানwayūlijuٱلنَّهَارَদিনকেl-nahāraفِىমধ্যেٱلَّيْلِরাতেরal-layliوَسَخَّرَএবং নিয়মাধীন করেছেনwasakharaٱلشَّمْسَসূর্যকেl-shamsaوَٱلْقَمَرَও চাঁদকেwal-qamaraكُلٌّۭপ্রত্যেকেkullunيَجْرِىٓচলছেyajrīإِلَىٰٓপর্যন্তilāأَجَلٍۢকালajalinمُّسَمًّۭىনির্দিষ্টmusammanوَأَنَّএবং নিশ্চয়ইwa-annaٱللَّهَআল্লাহl-lahaبِمَاঐ বিষয়ে যাbimāتَعْمَلُونَতোমরা করছোtaʿmalūnaخَبِيرٌۭখুব অবহিতkhabīrun٢٩
তুমি কি দেখ না যে, আল্লাহ রাত্রিকে দিনে এবং দিনকে রাত্রিতে প্রবিষ্ট করেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন, প্রত্যেকেই বিচরণ করছে নির্দিষ্টকৃত সময় অনুযায়ী, তোমরা যা কিছু কর আল্লাহ সে সম্পর্কে পূর্ণরূপে অবহিত।
৩১:৩০
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّএকারণে যেbi-annaٱللَّهَআল্লাহl-lahaهُوَতিনিইhuwaٱلْحَقُّসত্যl-ḥaquوَأَنَّএবং (এও) যেwa-annaمَاযাকেيَدْعُونَতারা ডাকছেyadʿūnaمِنছাড়াminدُونِهِতাঁকেdūnihiٱلْبَـٰطِلُ( তা সবই )অসত্যl-bāṭiluوَأَنَّএবং (এও সত্য) যেwa-annaٱللَّهَআল্লাহl-lahaهُوَতিনিইhuwaٱلْعَلِىُّসমুন্নতl-ʿaliyuٱلْكَبِيرُসুমহানl-kabīru٣٠
এসব প্রমাণ করে যে, আল্লাহ্ই সত্য এবং তাঁর পরিবর্তে তারা যাকে ডাকে তা মিথ্যে। আল্লাহ, তিনি তো হলেন সর্বোচ্চ, সুমহান।
৩১:৩১
أَلَمْকি নাalamتَرَতুমি দেখোtaraأَنَّযেannaٱلْفُلْكَজলযানl-ful'kaتَجْرِىচলেtajrīفِىমধ্যেٱلْبَحْرِসমুদ্রেরl-baḥriبِنِعْمَتِসাহায্যে অনুগ্রহেরbiniʿ'matiٱللَّهِআল্লাহরl-lahiلِيُرِيَكُمযেন তিনি তোমাদের দেখানliyuriyakumمِّنْকিছুminءَايَـٰتِهِۦٓ ۚনির্দেশাবলী তাঁরāyātihiإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (আছে)ذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّكُلِّজন্যে প্রত্যেকlikulliصَبَّارٍۢধৈর্যশীলেরṣabbārinشَكُورٍۢকৃতজ্ঞেরshakūrin٣١
তুমি কি লক্ষ্য কর না যে, নৌযানগুলো আল্লাহর অনুগ্রহে সমুদ্রে চলাচল করে যাতে তিনি তোমাদেরকে তাঁর নিদর্শনের কিছু দেখাতে পারেন। এতে অবশ্যই প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে।
৩১:৩২
وَإِذَاএবং যখনwa-idhāغَشِيَهُمঢেকে ফেলে তাদেরghashiyahumمَّوْجٌۭঢেউmawjunكَٱلظُّلَلِমতো চাঁদোয়ারkal-ẓulaliدَعَوُا۟তারা ডাকেdaʿawūٱللَّهَআল্লাহকেl-lahaمُخْلِصِينَবিশুদ্ধ করেmukh'liṣīnaلَهُজন্যে তাঁরlahuٱلدِّينَআনুগত্যকেl-dīnaفَلَمَّاঅতঃপর যখনfalammāنَجَّىٰهُمْতিনিই উদ্ধার করেন তাদেরকেnajjāhumإِلَىদিকেilāٱلْبَرِّস্থলেরl-bariفَمِنْهُمতখন মধ্যে তাদের (কেউ কেউ)famin'humمُّقْتَصِدٌۭ ۚমধ্যম নীতি গ্রহন করেmuq'taṣidunوَمَاএবং নাwamāيَجْحَدُঅস্বীকার করে (আর কেউ)yajḥaduبِـَٔايَـٰتِنَآপ্রতি আমাদের নিদর্শনগুলোরbiāyātināإِلَّاএ ছাড়াillāكُلُّপ্রত্যেকkulluخَتَّارٍۢবিশ্বাসঘাতকkhattārinكَفُورٍۢঅকৃতজ্ঞkafūrin٣٢
ঢেউ যখন তাদেরকে (মেঘের) ছায়ার মত ঢেকে নেয়, তখন তারা আল্লাহকে ডাকতে থাকে তাঁর প্রতি একনিষ্ঠ আনুগত্যে। অতঃপর আমি যখন তাদেরকে উদ্ধার ক’রে স্থলে এনে দেই, তখন তাদের কতক ন্যায়পূর্ণ আচরণ করে। কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তিই আমার নিদর্শনাবলী অস্বীকার করে।
৩১:৩৩
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّاسُমানব সম্প্রদায়l-nāsuٱتَّقُوا۟তোমরা ভয় করোittaqūرَبَّكُمْরবকে তোমাদেরrabbakumوَٱخْشَوْا۟এবং ভয় করোwa-ikh'shawيَوْمًۭاসেই দিনকে (যখন)yawmanلَّاনাيَجْزِىপ্রতিদান দিবেyajzīوَالِدٌকোনো পিতাwālidunعَنপক্ষ হ'তেʿanوَلَدِهِۦসন্তানের তারwaladihiوَلَاআর নাwalāمَوْلُودٌকোনো সন্তানmawlūdunهُوَসেhuwaجَازٍপ্রতিদান দাতা হবেjāzinعَنপক্ষ হ'তেʿanوَالِدِهِۦপিতার তারwālidihiشَيْـًٔا ۚকিছুমাত্রshayanإِنَّনিশ্চয়ইinnaوَعْدَপ্রতিশ্রুতিwaʿdaٱللَّهِআল্লাহরl-lahiحَقٌّۭ ۖসত্যḥaqqunفَلَاসুতরাং না(যেন)falāتَغُرَّنَّكُمُধোঁকায় ফেলে তোমাদেরকেtaghurrannakumuٱلْحَيَوٰةُজীবনl-ḥayatuٱلدُّنْيَاপার্থিবl-dun'yāوَلَاআর নাwalāيَغُرَّنَّكُمধোঁকায় ফেলে তোমাদেরকেyaghurrannakumبِٱللَّهِব্যাপারে আল্লাহরbil-lahiٱلْغَرُورُকোনো ধোঁকাবাজ (জীন , শয়তান বা মানুষ)l-gharūru٣٣
হে মানুষ! তোমাদের প্রতিপালককে ভয় কর আর ভয় কর সে দিনের, যেদিন পিতা তার সন্তানের কোন উপকার করতে পারবে না। সন্তানও পিতার কোনই উপকার করতে পারবে না। আল্লাহর ও‘য়াদা সত্য, কাজেই পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে আর প্রধান প্রতারক (শয়ত্বান) যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ্ সম্পর্কে প্রতারিত না করে।
৩১:৩৪
إِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ (এমন সত্ত্বা)l-lahaعِندَهُۥকাছে তাঁরই (আছে)ʿindahuعِلْمُজ্ঞানʿil'muٱلسَّاعَةِক্বিয়ামাতেরl-sāʿatiوَيُنَزِّلُএবং তিনিই বর্ষণ করেনwayunazziluٱلْغَيْثَবৃষ্টিl-ghaythaوَيَعْلَمُএবং তিনিই জানেনwayaʿlamuمَاযা কিছুفِىমধ্যে(আছে)ٱلْأَرْحَامِ ۖজরায়ুসমূহেরl-arḥāmiوَمَاএবং নাwamāتَدْرِىজানেtadrīنَفْسٌۭকোনো প্রাণীইnafsunمَّاذَاকিmādhāتَكْسِبُসে অর্জন করবেtaksibuغَدًۭا ۖআগামীকালghadanوَمَاএবং নাwamāتَدْرِىজানেtadrīنَفْسٌۢকোনো প্রাণীইnafsunبِأَىِّকোনোbi-ayyiأَرْضٍۢজমিনেarḍinتَمُوتُ ۚসে মরবেtamūtuإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaعَلِيمٌসবকিছু জানেনʿalīmunخَبِيرٌۢসব বিষয়ে অবহিতkhabīrun٣٤
কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে, তিনিই বৃষ্টি বর্ষণ করেন, জরায়ুতে কী আছে তা তিনিই জানেন। কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে, কেউ জানে না কোন্ জায়গায় সে মরবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্বাধিক অবহিত।