৩২
আস-সাজদাহ
السجدة
সূরা আস-সাজদাহ (السجدة) পবিত্র কুরআনের ৩২ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৩০ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৩২:১
الٓمٓআলিফ লাম- মীম-alif-lam-meem١
আলিফ-লাম-মীম,
৩২:২
تَنزِيلُঅবতরণ (হয়েছে)tanzīluٱلْكِتَـٰبِ(এই) কিতাবেরl-kitābiلَاনেইlāرَيْبَসন্দেহraybaفِيهِমধ্যে তারfīhiمِنপক্ষ হ'তেminرَّبِّরবেরrabbiٱلْعَـٰلَمِينَবিশ্বজগতেরl-ʿālamīna٢
এ কিতাব বিশ্বজগতের পালনকর্তার নিকট হতে অবতীর্ণ, এতে কোন সন্দেহ নেই।
৩২:৩
أَمْকিamيَقُولُونَতারা বলেছেyaqūlūnaٱفْتَرَىٰهُ ۚ"সে মিথ্যা রচনা করেছে তা"if'tarāhuبَلْবরংbalهُوَতাhuwaٱلْحَقُّসত্যl-ḥaquمِنপক্ষ হ'তেminرَّبِّكَরবের তোমারrabbikaلِتُنذِرَযেন তুমি সতর্ক করোlitundhiraقَوْمًۭا(এমন)এক জাতিকেqawmanمَّآনাmāأَتَىٰهُمকাছে এসেছে তাদেরatāhumمِّنকোনোminنَّذِيرٍۢসতর্ককারীnadhīrinمِّنথেকেminقَبْلِكَতোমার পূর্বqablikaلَعَلَّهُمْসম্ভবত তারাlaʿallahumيَهْتَدُونَসঠিক পথে চলবেyahtadūna٣
তবে তারা কি বলে যে, সে নিজেই তা রচনা করেছে (এবং আল্লাহর নিকট থেকে আগত কিতাব ব’লে মিথ্যে দাবী করছে, না তা নয়), বরং তা তোমাদের প্রতিপালকের নিকট থেকে (আগত) সত্য যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পার যাদের কাছে তোমার পূর্বে কোন সকর্তকারী আসেনি, সম্ভবতঃ তারা সঠিকপথ প্রাপ্ত হবে।
৩২:৪
ٱللَّهُ(তিনিই)আল্লাহal-lahuٱلَّذِىযিনিalladhīخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহকেl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীকেwal-arḍaوَمَاএবং যা কিছুwamāبَيْنَهُمَاউভয়ের মাঝে তাদের (আছে)baynahumāفِىমধ্যেfīسِتَّةِছয়sittatiأَيَّامٍۢদিনেরayyāminثُمَّএরপরthummaٱسْتَوَىٰসমাসীন হনis'tawāعَلَىউপরʿalāٱلْعَرْشِ ۖআরশেরl-ʿarshiمَاনেইmāلَكُمজন্যে তোমাদেরlakumمِّنছাড়াminدُونِهِۦতিনিdūnihiمِنকোনোminوَلِىٍّۢঅভিভাবকwaliyyinوَلَاআর নাwalāشَفِيعٍ ۚসুপারিশকারীshafīʿinأَفَلَاকি তবে নাafalāتَتَذَكَّرُونَতোমরা উপদেশ গ্রহণ করবেtatadhakkarūna٤
আল্লাহ যিনি আকাশমন্ডলী ও পৃথিবী এবং এ দু’এর মাঝে যা কিছু আছে ছয় দিনে সৃষ্টি করেছেন- অতঃপর তিনি ‘আরশে সমুন্নত হন। তিনি ব্যতীত তোমাদের জন্য কোন অভিভাবক নেই, সুপারিশকারীও নেই। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
৩২:৫
يُدَبِّرُতিনি পরিচালনা করেনyudabbiruٱلْأَمْرَসবকাজেরl-amraمِنَথেকেminaٱلسَّمَآءِআকাশl-samāiإِلَىপর্যন্তilāٱلْأَرْضِপৃথিবীl-arḍiثُمَّএরপরthummaيَعْرُجُউত্থিত হবেyaʿrujuإِلَيْهِদিকে তাঁরইilayhiفِىমধ্যেfīيَوْمٍۢএকদিনেরyawminكَانَহবেkānaمِقْدَارُهُۥٓযার পরিমাণ (তোমাদের কাছে)miq'dāruhuأَلْفَএক হাজারalfaسَنَةٍۢবছরsanatinمِّمَّاসেই(হিসেব)থেকে যাmimmāتَعُدُّونَতোমরা গণনা করোtaʿuddūna٥
তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত কার্য পরিচালনা করেন, অতঃপর সকল বিষয়াদি তাঁরই কাছে একদিন উত্থিত হবে যার পরিমাপ তোমাদের গণনা অনুযায়ী হাজার বছর।
৩২:৬
ذَٰلِكَতিনিইdhālikaعَـٰلِمُজ্ঞানীʿālimuٱلْغَيْبِঅদৃশ্যেরl-ghaybiوَٱلشَّهَـٰدَةِও দৃশ্যেরwal-shahādatiٱلْعَزِيزُমহাপরাক্রমশালীl-ʿazīzuٱلرَّحِيمُপরম দয়ালুl-raḥīmu٦
এমনই তিনি, অদৃশ্য ও দৃশ্যমান সম্পর্কে জ্ঞাত, মহাপরাক্রমশালী, পরম দয়ালু।
৩২:৭
ٱلَّذِىٓযিনিalladhīأَحْسَنَঅতি উত্তম করেছেনaḥsanaكُلَّপ্রত্যেকkullaشَىْءٍবস্তকেshayinخَلَقَهُۥ ۖতিনি সৃষ্টি করেছেন তাkhalaqahuوَبَدَأَএবং সূচনা করেছেনwabada-aخَلْقَসৃষ্টিkhalqaٱلْإِنسَـٰنِমানুষেরl-insāniمِنথেকেminطِينٍۢকাদামাটিṭīnin٧
যিনি সব কিছুকে উত্তমরূপে সৃষ্টি করেছেন, আর মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে।
৩২:৮
ثُمَّএরপরthummaجَعَلَসৃষ্টি করেছেনjaʿalaنَسْلَهُۥবংশধরকে তারnaslahuمِنথেকেminسُلَـٰلَةٍۢনির্যাসsulālatinمِّنথেকেminمَّآءٍۢপানিরmāinمَّهِينٍۢতুচ্ছmahīnin٨
অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে।
৩২:৯
ثُمَّএরপরthummaسَوَّىٰهُসুঠাম করেছেন তাকেsawwāhuوَنَفَخَও ফুঁকে দিয়েছেনwanafakhaفِيهِমধ্যে তারfīhiمِنথেকেminرُّوحِهِۦ ۖরূহ তারrūḥihiوَجَعَلَএবং দিয়েছেনwajaʿalaلَكُمُজন্যে তোমাদেরlakumuٱلسَّمْعَশ্রবণশক্তিসমূহl-samʿaوَٱلْأَبْصَـٰرَও দর্শনশক্তিসমূহwal-abṣāraوَٱلْأَفْـِٔدَةَ ۚও অন্তরসমূহwal-afidataقَلِيلًۭاকমইqalīlanمَّاযাmāتَشْكُرُونَতোমরা কৃতজ্ঞতা স্বীকার করোtashkurūna٩
অতঃপর তিনি তাকে সামঞ্জস্যপূর্ণ করেছেন আর তার ভিতরে স্বীয় রূহ হতে ফুঁক দিয়েছেন, আর তোমাদেরকে দিয়েছেন শ্রবণেন্দ্রীয়, দর্শনেন্দ্রিয় ও অন্তঃকরণ; কৃতজ্ঞতা তোমরা সামান্যই প্রকাশ কর।
৩২:১০
وَقَالُوٓا۟এবং তারা বলেwaqālūأَءِذَا"কি যখনa-idhāضَلَلْنَاআমরা মিশে যাবোḍalalnāفِىমধ্যেfīٱلْأَرْضِমাটিরl-arḍiأَءِنَّاকি নিশ্চয়ই আমরা (হবো)a-innāلَفِىঅবশ্যই মধ্যেlafīخَلْقٍۢসৃষ্টিkhalqinجَدِيدٍۭ ۚনতুন"jadīdinبَلْবরংbalهُمতারাhumبِلِقَآءِসম্পর্কে সাক্ষাতbiliqāiرَبِّهِمْরবের তাদেরrabbihimكَـٰفِرُونَঅস্বীকারকারীkāfirūna١٠
তারা বলে, কী! আমরা মাটিতে মিশিয়ে গেলেও কি আমাদেরকে আবার নতুন ক’রে সৃষ্টি করা হবে? বরং তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎকে অস্বীকার করে।
৩২:১১
۞ قُلْবলোqulيَتَوَفَّىٰكُم"প্রাণ নিবে তোমাদেরyatawaffākumمَّلَكُফেরেশতারাmalakuٱلْمَوْتِমৃত্যুরl-mawtiٱلَّذِىযাকেalladhīوُكِّلَনিয়োগ করা হয়েছেwukkilaبِكُمْউপর তোমাদেরbikumثُمَّএরপরthummaإِلَىٰদিকেilāرَبِّكُمْরবের তোমাদেরrabbikumتُرْجَعُونَতোমরা প্রত্যাবর্তিত হবে"tur'jaʿūna١١
বল, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।
৩২:১২
وَلَوْএবং যদিwalawتَرَىٰٓতুমি দেখতেtarāإِذِযখনidhiٱلْمُجْرِمُونَঅপরাধীরাl-muj'rimūnaنَاكِسُوا۟অবনতকারী (হবে)nākisūرُءُوسِهِمْমাথাসমূহ তাদেরruūsihimعِندَকাছেʿindaرَبِّهِمْরবের তাদেরrabbihimرَبَّنَآ"(বলবে) হে আমাদের রবrabbanāأَبْصَرْنَاদেখেছি আমরাabṣarnāوَسَمِعْنَاও শুনেছি আমরাwasamiʿ'nāفَٱرْجِعْنَاএখন ফেরত পাঠান আমাদেরfa-ir'jiʿ'nāنَعْمَلْকাজ করবো আমরাnaʿmalصَـٰلِحًاসৎṣāliḥanإِنَّاনিশ্চয়ই আমরাinnāمُوقِنُونَদৃঢ়বিশ্বাসী"mūqinūna١٢
তুমি যদি দেখতে যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নীচু করে দাঁড়িয়ে থাকবে (আর বলবে), হে আমাদের প্রতিপালক! আমরা দেখলাম ও শুনলাম; কাজেই আমাদেরকে আবার পাঠিয়ে দিন, আমরা ভাল কাজ করব, আমরা (এখন) দৃঢ় বিশ্বাসী।
৩২:১৩
وَلَوْএবং যদিwalawشِئْنَاচাইতাম আমরাshi'nāلَـَٔاتَيْنَاঅবশ্যই দিতাম আমরাlaātaynāكُلَّপ্রত্যেকkullaنَفْسٍব্যক্তিকেnafsinهُدَىٰهَاপথনির্দেশ তারhudāhāوَلَـٰكِنْকিন্তুwalākinحَقَّঅবধারিত হয়েছেḥaqqaٱلْقَوْلُ(শাস্তির)বাণীl-qawluمِنِّىপক্ষ হ'তে আমারminnīلَأَمْلَأَنَّঅবশ্যই (যে) পূর্ণ করবো আমি"la-amla-annaجَهَنَّمَজাহান্নামকেjahannamaمِنَদিয়েminaٱلْجِنَّةِজিনদেরl-jinatiوَٱلنَّاسِও মানুষদেরwal-nāsiأَجْمَعِينَএকসাথেajmaʿīna١٣
আমি যদি ইচ্ছে করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করতাম। কিন্তু আমার (এ) কথা অবশ্যই সত্য প্রতিপন্ন হবেঃ আমি নিশ্চয়ই জাহান্নামকে জ্বিন ও মানুষ মিলিয়ে পূর্ণ করব।
৩২:১৪
فَذُوقُوا۟সুতরাং স্বাদ নাওfadhūqūبِمَاএকারণে যাbimāنَسِيتُمْভুলে গিয়েছিলে তোমরাnasītumلِقَآءَসাক্ষাৎliqāaيَوْمِكُمْদিনের তোমাদেরyawmikumهَـٰذَآএইhādhāإِنَّاনিশ্চয়ই আমরাওinnāنَسِينَـٰكُمْ ۖআমরা ভুলে গিয়েছি তোমাদেরnasīnākumوَذُوقُوا۟এবং তোমরা স্বাদ গ্রহণ করোwadhūqūعَذَابَশাস্তিরʿadhābaٱلْخُلْدِচিরকালীনl-khul'diبِمَاবিনিময়ে যাbimāكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْمَلُونَতোমরা কাজ করতে"taʿmalūna١٤
কাজেই (শাস্তির) স্বাদ গ্রহণ কর, কেননা এ দিনের সাক্ষাৎকে তোমরা ভুলে গিয়েছিলে, আমিও তোমাদেরকে ভুলে গেছি। তোমরা চিরস্থায়ী শাস্তি আস্বাদন করতে থাক, তোমরা যা করছিলে তার কারণে।
৩২:১৫
إِنَّمَاকেবলinnamāيُؤْمِنُঈমান আনেyu'minuبِـَٔايَـٰتِنَاপ্রতি আমাদের নিদর্শনাবলীরbiāyātināٱلَّذِينَ(তারাই)যারাalladhīnaإِذَاযখনidhāذُكِّرُوا۟তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়dhukkirūبِهَاদ্বারা এbihāخَرُّوا۟লুটিয়ে পড়েkharrūسُجَّدًۭاসিজদায়sujjadanوَسَبَّحُوا۟ও পবিত্রতা ঘোষণা করেwasabbaḥūبِحَمْدِসহ প্রশংসাbiḥamdiرَبِّهِمْরবের তাদেরrabbihimوَهُمْএবং তারাwahumلَاনাlāيَسْتَكْبِرُونَ ۩অহংকার করেyastakbirūna١٥
আমার নিদর্শনাবলীতে কেবল তারাই বিশ্বাস করে যাদেরকে এর দ্বারা উপদেশ দেয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে আর তাদের প্রতিপালকের প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর তারা অহংকার করে না।[সাজদাহ]
৩২:১৬
تَتَجَافَىٰআলাদা থাকেtatajāfāجُنُوبُهُمْপাশগুলো তাদেরjunūbuhumعَنِথেকেʿaniٱلْمَضَاجِعِশয্যাগুলোl-maḍājiʿiيَدْعُونَতারা ডাকেyadʿūnaرَبَّهُمْরবকে তাদেরrabbahumخَوْفًۭاভয়েkhawfanوَطَمَعًۭاও আশায়waṭamaʿanوَمِمَّاএবং তা হ'তে যাwamimmāرَزَقْنَـٰهُمْআমরা জীবিকা দিয়েছি তাদেরকেrazaqnāhumيُنفِقُونَতারা ব্যয় করেyunfiqūna١٦
তারা তাদের (দেহের) পার্শ্বগুলো বিছানা থেকে আলাদা ক’রে (জাহান্নামের) ভীতি ও (জান্নাতের) আশা নিয়ে তাদের প্রতিপালককে ডাকে, আর আমি তাদেরকে যে রিযক দিয়েছি তাত্থেকে (আল্লাহর পথে) ব্যয় করে।
৩২:১৭
فَلَاঅতঃপর নাfalāتَعْلَمُজানেtaʿlamuنَفْسٌۭকোনো ব্যক্তিইnafsunمَّآযাmāأُخْفِىَলুকিয়ে রাখা হয়েছেukh'fiyaلَهُمজন্যে তাদেরlahumمِّنথেকেminقُرَّةِশীতলকারী (জিনিসসমূহ)qurratiأَعْيُنٍۢচোখসমূহেরaʿyuninجَزَآءًۢপ্রতিদান হিসেবেjazāanبِمَاবিনিময়ে যাbimāكَانُوا۟তারা ছিলোkānūيَعْمَلُونَতারা কাজ করতেyaʿmalūna١٧
কোন ব্যক্তিই (এখন) জানে না চোখ জুড়ানো কী (জিনিস) তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজের পুরস্কার হিসেবে।
৩২:১৮
أَفَمَنকি তবে যেafamanكَانَহবেkānaمُؤْمِنًۭاমু'মিনmu'minanكَمَن(সে কি তার) মতো যেkamanكَانَহয়kānaفَاسِقًۭا ۚসত্যত্যাগী (দুষ্কৃতিকারী)fāsiqanلَّاনাlāيَسْتَوُۥنَতারা সমান হতে পারেyastawūna١٨
তবে কি, মু’মিন ব্যক্তি পাপাচারীর ন্যায় (হতে পারে)? তারা সমান নয়।
৩২:১৯
أَمَّا(আর তাদের)ব্যাপারammāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiفَلَهُمْঅতঃপর জন্যে তাদেরfalahumجَنَّـٰتُজান্নাতসমূহjannātuٱلْمَأْوَىٰবসবাসেরl-mawāنُزُلًۢاআপ্যায়ন হিসেবেnuzulanبِمَاবিনিময়ে যাbimāكَانُوا۟তারা ছিলোkānūيَعْمَلُونَতারা কাজ করতেyaʿmalūna١٩
যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের বাসস্থান হবে জান্নাত, তারা যে কাজ করত তার আপ্যায়ন স্বরূপ।
৩২:২০
وَأَمَّاআর(তাদের)ক্ষেত্রেwa-ammāٱلَّذِينَযারাalladhīnaفَسَقُوا۟সত্যত্যাগ করেছেfasaqūفَمَأْوَىٰهُمُঅতঃপর বাসস্থান হবে তাদেরfamawāhumuٱلنَّارُ ۖআগুনl-nāruكُلَّمَآযখনইkullamāأَرَادُوٓا۟তারা ইচ্ছে করবেarādūأَنযেanيَخْرُجُوا۟তারা বের হবেyakhrujūمِنْهَآথেকে তাmin'hāأُعِيدُوا۟ফিরিয়ে দেওয়া হবেuʿīdūفِيهَاমধ্যে তারfīhāوَقِيلَএবং বলা হবেwaqīlaلَهُمْউদ্দেশ্যে তাদেরlahumذُوقُوا۟"তোমরা স্বাদ নাওdhūqūعَذَابَশাস্তিরʿadhābaٱلنَّارِআগুনেরl-nāriٱلَّذِىযাalladhīكُنتُمতোমরা ছিলেkuntumبِهِۦসম্বন্ধে সেbihiتُكَذِّبُونَমিথ্যারোপ করতে"tukadhibūna٢٠
আর যারা পাপাচার করে তাদের বাসস্থান হবে জাহান্নাম। যখনই তারা তাত্থেকে বেরিয়ে আসতে চাইবে, তাদেরকে তাতেই ফিরিয়ে দেয়া হবে, আর তাদেরকে বলা হবে- তোমরা অগ্নির শাস্তি আস্বাদন কর যা তোমরা মিথ্যে ব’লে অস্বীকার করতে।
৩২:২১
وَلَنُذِيقَنَّهُمএবং অবশ্যই আস্বাদন করাবোই আমরা তাদেরwalanudhīqannahumمِّنَকিছুminaٱلْعَذَابِশাস্তি (দ্বারা)l-ʿadhābiٱلْأَدْنَىٰহালকা (দুনিয়ার)l-adnāدُونَছাড়াওdūnaٱلْعَذَابِশাস্তি (আখেরাতের)l-ʿadhābiٱلْأَكْبَرِবড়l-akbariلَعَلَّهُمْসম্ভবত তারাlaʿallahumيَرْجِعُونَফিরে আসবেyarjiʿūna٢١
গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্য অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাবো যাতে তারা (অনুশোচনা নিয়ে) ফিরে আসে।
৩২:২২
وَمَنْএবং কেwamanأَظْلَمُবড় সীমালঙ্ঘনকারীaẓlamuمِمَّن(তার) চেয়ে যাকেmimmanذُكِّرَউপদেশ দেওয়া হয়dhukkiraبِـَٔايَـٰتِদিয়ে নিদর্শন সমূহbiāyātiرَبِّهِۦরবের তারrabbihiثُمَّএরপরওthummaأَعْرَضَসে মুখ ফিরিয়ে নেয়aʿraḍaعَنْهَآ ۚথেকে তাʿanhāإِنَّاনিশ্চয়ই আমরাinnāمِنَথেকেminaٱلْمُجْرِمِينَঅপরাধীদেরl-muj'rimīnaمُنتَقِمُونَপ্রতিশোধ গ্রহণকারীmuntaqimūna٢٢
তার চেয়ে বড় যালিম আর কে আছে যাকে তার প্রতিপালকের আয়াতসমূহ দিয়ে উপদেশ দান করা হলে সে তাত্থেকে মুখ ফিরিয়ে নেয়? আমি অপরাধীদেরকে শাস্তি দেব।
৩২:২৩
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadءَاتَيْنَاদিয়েছি আমরাātaynāمُوسَىমূসাকেmūsāٱلْكِتَـٰبَকিতাবl-kitābaفَلَاসুতরাং না (যেন)falāتَكُنতুমি হয়ো (থাকো)takunفِىমধ্যেfīمِرْيَةٍۢসন্দেহেরmir'yatinمِّنব্যাপারেminلِّقَآئِهِۦ ۖপাওয়ার তাliqāihiوَجَعَلْنَـٰهُএবং আমরা বানিয়েছিলাম তাকেwajaʿalnāhuهُدًۭىপথনির্দেশনাhudanلِّبَنِىٓজন্যে সন্তানদেরlibanīإِسْرَٰٓءِيلَইসরাঈলেরis'rāīla٢٣
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, কাজেই তুমি তার (অর্থাৎ আল কুরআনের) প্রাপ্তিতে সন্দেহে পতিত হয়ো না। আমি ওটাকে বানী ইসরাঈলের জন্য পথপ্রদর্শক করেছিলাম।
৩২:২৪
وَجَعَلْنَاএবং মনোনীত করেছিলাম আমরাwajaʿalnāمِنْهُمْমধ্যে থেকে তাদেরmin'humأَئِمَّةًۭ(অনেক) নেতাa-immatanيَهْدُونَ(যারা) পথ দেখাতোyahdūnaبِأَمْرِنَاঅনুসারে আমাদের নির্দেশbi-amrināلَمَّاযখনlammāصَبَرُوا۟ ۖতারা ধৈর্য ধরেছিলোṣabarūوَكَانُوا۟এবং তারা ছিলোwakānūبِـَٔايَـٰتِنَاপ্রতি আমাদের নিদর্শনগুলোরbiāyātināيُوقِنُونَদৃঢ়বিশ্বাস করতোyūqinūna٢٤
আর আমি তাদের মধ্য হতে নেতা মনোনীত করেছিলাম যারা আমার নির্দেশ মুতাবেক সৎপথপ্রদর্শন করত যতদিন তারা ধৈর্য অবলম্বন করেছিল আর আমার আয়াতসমূহের উপর দৃঢ় বিশ্বাসী ছিল।
৩২:২৫
إِنَّনিশ্চয়ইinnaرَبَّكَতোমার রবrabbakaهُوَতিনিইhuwaيَفْصِلُমীমাংসা করে দিবেনyafṣiluبَيْنَهُمْমাঝে তাদেরbaynahumيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiفِيمَاঐ বিষয়ে যাfīmāكَانُوا۟তারা ছিলোkānūفِيهِবিষয়ে সেfīhiيَخْتَلِفُونَতারা মত-বিরোধ করতোyakhtalifūna٢٥
তোমার প্রতিপালক, তিনি ক্বিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করবেন তারা যে বিষয়ে মতভেদ করত।
৩২:২৬
أَوَلَمْ(এটাও) কি নাawalamيَهْدِপথপ্রদর্শন করেyahdiلَهُمْজন্যে তাদেরlahumكَمْকতই (না)kamأَهْلَكْنَاধ্বংস করেছি আমরাahlaknāمِنথেকেminقَبْلِهِمপূর্ব তাদেরqablihimمِّنَমধ্য হ'তেminaٱلْقُرُونِমানবগোষ্ঠীরl-qurūniيَمْشُونَতারা বিচরণ করেyamshūnaفِىমধ্য দিয়েfīمَسَـٰكِنِهِمْ ۚবাসভূমির তাদেরmasākinihimإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)fīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍ ۖঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinأَفَلَاকি তবুও নাafalāيَسْمَعُونَতারা শুনবেyasmaʿūna٢٦
এটাও কি তাদেরকে সত্য পথ দেখায় না যে, আমি তাদের পূর্বে কত মানব বংশ ধ্বংস করেছি যাদের বাসভূমির উপর দিয়ে তারা (এখন) চলাফেরা করে? এতে অবশ্যই (আল্লাহর) নিদর্শন আছে, তবুও কি তারা শুনবে না?
৩২:২৭
أَوَلَمْকি নাawalamيَرَوْا۟তারা দেখেyarawأَنَّاযে আমরাannāنَسُوقُপ্রবাহিত করিnasūquٱلْمَآءَপানিl-māaإِلَىদিকেilāٱلْأَرْضِভূমিরl-arḍiٱلْجُرُزِ(তৃণ পানিবিহীন) ঊষরl-juruziفَنُخْرِجُএরপর বের করি আমরাfanukh'rijuبِهِۦদিয়ে তাbihiزَرْعًۭاশস্যzarʿanتَأْكُلُখায়takuluمِنْهُথেকে তাmin'huأَنْعَـٰمُهُمْগবাদি পশু তাদেরanʿāmuhumوَأَنفُسُهُمْ ۖএবং নিজেরাও তারাwa-anfusuhumأَفَلَاকি তবুুও নাafalāيُبْصِرُونَতারা লক্ষ্য করবে (বা বুঝবে)yub'ṣirūna٢٧
তারা কি লক্ষ্য করে না যে, আমি উষর ভূমিতে পানি প্রবাহিত ক’রে তা দিয়ে শষ্য উদগত করি যাথেকে তাদের গবাদি পশু ও তারা নিজেরা খাদ্য গ্রহণ করে, তবুও কি তারা লক্ষ্য করবে না?
৩২:২৮
وَيَقُولُونَএবং তারা বলেwayaqūlūnaمَتَىٰ"কখন (আসবে)matāهَـٰذَاএইhādhāٱلْفَتْحُমীমাংসাl-fatḥuإِنযদিinكُنتُمْতোমরা হওkuntumصَـٰدِقِينَসত্যবাদী"ṣādiqīna٢٨
আর তারা বলেঃ তোমরা যদি সত্যবাদী হও তাহলে বল, এ ফয়সালা কখন হবে?
৩২:২৯
قُلْবলোqulيَوْمَ"দিনyawmaٱلْفَتْحِমীমাংসারl-fatḥiلَاনাlāيَنفَعُউপকার দিবেyanfaʿuٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaكَفَرُوٓا۟অবিশ্বাস করেছেkafarūإِيمَـٰنُهُمْঈমান তাদেরīmānuhumوَلَاআর নাwalāهُمْতাদেরhumيُنظَرُونَঅবকাশ দেওয়া হবে"yunẓarūna٢٩
বল, ফয়সালার দিনে (সব কিছু দেখার পর) কাফিরদের ঈমান আনয়ন তাদের কোন উপকার দিবে না, আর তাদেরকে কোন সময়ও দেয়া হবে না।
৩২:৩০
فَأَعْرِضْসুতরাং (এ অবস্থায়) ছেড়ে দাওfa-aʿriḍعَنْهُمْব্যাপারে তাদেরʿanhumوَٱنتَظِرْও অপেক্ষা করোwa-intaẓirإِنَّهُمনিশ্চয়ই তারাওinnahumمُّنتَظِرُونَঅপেক্ষাকারীmuntaẓirūna٣٠
কাজেই তুমি তাদেরকে এড়িয়ে চল আর (আল্লাহর ফয়সালার জন্য) অপেক্ষা কর, তারাও (সেই ফয়সালার জন্য আছে) অপেক্ষমান।
—
—
—
—
লোড হচ্ছে…