৩৩

আল-আহযাব

মদীনা ৭৩ আয়াত পারা ২১
الأحزاب

সূরা আল-আহযাব (الأحزاب) পবিত্র কুরআনের ৩৩ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ৭৩ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৩৩:১
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّبِىُّনাবীl-nabiyuٱتَّقِভয় করোittaqiٱللَّهَআল্লাহকেl-lahaوَلَاএবং নাwalāتُطِعِআনুগত্য করোtuṭiʿiٱلْكَـٰفِرِينَকাফিরদেরl-kāfirīnaوَٱلْمُنَـٰفِقِينَ ۗআর (না) মুনাফিকদেরকেwal-munāfiqīnaإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaكَانَহলেনkānaعَلِيمًاসর্বজ্ঞʿalīmanحَكِيمًۭاপ্রজ্ঞাময়ḥakīman١
হে নবী (সা)! আল্লাহকে ভয় কর, আর কাফির ও মুনাফিকদের আনুগত্য কর না, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞাতা, মহাপ্রজ্ঞাময়।
৩৩:২
وَٱتَّبِعْএবং অনুসরণ করোwa-ittabiʿمَاযাيُوحَىٰٓওহী করা হয়েছেyūḥāإِلَيْكَপ্রতি তোমারilaykaمِنপক্ষ হ'তেminرَّبِّكَ ۚরবের তোমারrabbikaإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaكَانَহলেনkānaبِمَاঐ বিষয়ে যাbimāتَعْمَلُونَতোমরা কাজ করোtaʿmalūnaخَبِيرًۭاখুব অবহিতkhabīran٢
তোমার প্রতি তোমার প্রতিপালকের নিকট হতে যা ওয়াহী করা হয় তুমি তার অনুসরণ কর। তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ পূর্ণরূপে অবহিত।
৩৩:৩
وَتَوَكَّلْএবং নির্ভর করোwatawakkalعَلَىউপরʿalāٱللَّهِ ۚআল্লাহরl-lahiوَكَفَىٰএবং যথেষ্টwakafāبِٱللَّهِআল্লাহইbil-lahiوَكِيلًۭا(দায়িত্বশীল বা) কর্মবিধায়করূপেwakīlan٣
আর তুমি নির্ভর কর আল্লাহর উপর, কর্ম সম্পাদনে আল্লাহই যথেষ্ট।
৩৩:৪
مَّاনাجَعَلَসৃষ্টি করেছেনjaʿalaٱللَّهُআল্লাহl-lahuلِرَجُلٍۢজন্যে কোনো ব্যক্তিরlirajulinمِّنদিয়েminقَلْبَيْنِদু'টি হৃদয়qalbayniفِىমধ্যেجَوْفِهِۦ ۚঅভ্যন্তরে তারjawfihiوَمَاএবং নাwamāجَعَلَবানিয়েছেনjaʿalaأَزْوَٰجَكُمُস্ত্রীদেরকে তোমাদেরazwājakumuٱلَّـٰٓـِٔىযাদেরকেallāīتُظَـٰهِرُونَতোমরা জিহার করtuẓāhirūnaمِنْهُنَّমধ্যে হ'তে তাদেরmin'hunnaأُمَّهَـٰتِكُمْ ۚতোমাদের মা তোমাদেরummahātikumوَمَاআর নাwamāجَعَلَ(আল্লাহ) করেছেনjaʿalaأَدْعِيَآءَكُمْমুখডাকা পুত্রদেরকে (পালকপুত্র)তোমাদেরadʿiyāakumأَبْنَآءَكُمْ ۚ(প্রকৃত)পুত্র তোমাদেরabnāakumذَٰلِكُمْএটাdhālikumقَوْلُكُم(মুখে বলা)কথা তোমাদেরqawlukumبِأَفْوَٰهِكُمْ ۖদিয়ে মুখ(বলা)তোমাদেরbi-afwāhikumوَٱللَّهُএবং আল্লাহইwal-lahuيَقُولُবলেনyaqūluٱلْحَقَّসত্যl-ḥaqaوَهُوَএবং তিনিইwahuwaيَهْدِىপরিচালনা করেনyahdīٱلسَّبِيلَ(সৎ)পথেl-sabīla٤
আল্লাহ কোন মানুষের বুকে দু’টি অন্তর সৃষ্টি করেননি। তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের সঙ্গে তোমরা জিহার কর, তিনি তাদেরকে তোমাদের জননী করেননি, আর তিনি তোমাদের পোষ্য পুত্রদেরকে তোমাদের পুত্র করেননি, এগুলো তোমাদের মুখের বুলি, আল্লাহই বলেন সত্য কথা, আর তিনিই দেখান (সঠিক) পথ।
৩৩:৫
ٱدْعُوهُمْতোমরা ডাকো তাদেরকেid'ʿūhumلِـَٔابَآئِهِمْনিয়ে পিতাদের তাদের (সম্পর্কে)liābāihimهُوَতা-ইhuwaأَقْسَطُঅধিক ন্যায়সঙ্গতaqsaṭuعِندَকাছেʿindaٱللَّهِ ۚআল্লাহরl-lahiفَإِنঅতঃপর যদিfa-inلَّمْনাlamتَعْلَمُوٓا۟তোমরা জানোtaʿlamūءَابَآءَهُمْপিতাদের তাদের(পরিচয়)ābāahumفَإِخْوَٰنُكُمْতবে ভাই তোমাদেরfa-ikh'wānukumفِىভিত্তিতেٱلدِّينِদ্বীনেরl-dīniوَمَوَٰلِيكُمْ ۚও বন্ধু তোমাদেরwamawālīkumوَلَيْسَএবং নেইwalaysaعَلَيْكُمْউপর তোমাদেরʿalaykumجُنَاحٌۭকোনো ত্রুটিjunāḥunفِيمَآ(এসব বিষয়ে) যাfīmāأَخْطَأْتُمতোমরা ভুল করে ফেলেছোakhṭatumبِهِۦসম্পর্কে সেbihiوَلَـٰكِنকিন্তুwalākinمَّاযাتَعَمَّدَتْইচ্ছাকৃতভাবে করেtaʿammadatقُلُوبُكُمْ ۚঅন্তর তোমাদেরqulūbukumوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহ্‌l-lahuغَفُورًۭاক্ষমাশীলghafūranرَّحِيمًاপরম দয়ালুraḥīman٥
তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাক, আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। আর যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জান, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই এবং তোমাদের বন্ধু। এ ব্যাপারে তোমাদের ত্রুটি-বিচ্যুতি হলে তোমাদের কোন গুনাহ্ নেই, কিন্তু (ধর্তব্য হল) তোমাদের অন্তরের সংকল্প। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
৩৩:৬
ٱلنَّبِىُّনাবীইal-nabiyuأَوْلَىٰঅধিক ঘনিষ্ঠawlāبِٱلْمُؤْمِنِينَকাছে মু’মিনদেরbil-mu'minīnaمِنْঅপেক্ষাminأَنفُسِهِمْ ۖনিজেদের তাদেরanfusihimوَأَزْوَٰجُهُۥٓএবং স্ত্রীগণ তারwa-azwājuhuأُمَّهَـٰتُهُمْ ۗমা তাদেরummahātuhumوَأُو۟لُوا۟এবং অধিকারীরাwa-ulūٱلْأَرْحَامِআত্নীয়তা-সম্পর্কের (নিকট আত্মীয়-স্বজনরা মু’মিন হ'লে)l-arḥāmiبَعْضُهُمْপরস্পরে তাদেরbaʿḍuhumأَوْلَىٰঅধিক ঘনিষ্ঠawlāبِبَعْضٍۢসাথে পরস্পরেরbibaʿḍinفِىঅনুসারেكِتَـٰبِবিধানkitābiٱللَّهِআল্লাহরl-lahiمِنَচেয়েminaٱلْمُؤْمِنِينَ(সাধারণ) মু’মিনদেরl-mu'minīnaوَٱلْمُهَـٰجِرِينَও মুহাজিরদেরwal-muhājirīnaإِلَّآতবেillāأَن(এটা) যেanتَفْعَلُوٓا۟(চাও যদি) তোমরা করতে পারোtafʿalūإِلَىٰٓপ্রতিilāأَوْلِيَآئِكُم(এসব)বন্ধুদের তোমাদেরawliyāikumمَّعْرُوفًۭا ۚভালো ব্যবহারmaʿrūfanكَانَআছেkānaذَٰلِكَএটাdhālikaفِىমধ্যেٱلْكِتَـٰبِকিতাবেরl-kitābiمَسْطُورًۭاলিখিতmasṭūran٦
নবী (সাঃ) মু’মিনদের নিকট তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠ, আর তার স্ত্রীগণ তাদের মাতা। আল্লাহর বিধানে মু’মিন ও মুহাজিরদের (দ্বীনী সম্পর্ক) অপেক্ষা আত্মীয়-স্বজনগণ পরস্পর পরস্পরের নিকট ঘনিষ্ঠতর। তবে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের প্রতি দয়া-দাক্ষিণ্য প্রদর্শন করতে চাইলে, করতে পার। (আল্লাহর) কিতাবে এটাই লিখিত।
৩৩:৭
وَإِذْএবং (স্মরণ করো) যখনwa-idhأَخَذْنَاনিয়েছিলাম আমরাakhadhnāمِنَকাছ থেকেminaٱلنَّبِيِّـۧنَনাবীদেরl-nabiyīnaمِيثَـٰقَهُمْঅঙ্গীকার তাদেরmīthāqahumوَمِنكَএবং থেকেও তোমারwaminkaوَمِنএবং থেকেwaminنُّوحٍۢনূহnūḥinوَإِبْرَٰهِيمَএবং ইবরাহীমwa-ib'rāhīmaوَمُوسَىٰএবং মূসাwamūsāوَعِيسَىও ঈসাwaʿīsāٱبْنِতনয়ib'niمَرْيَمَ ۖমারইয়াম (থেকেও)maryamaوَأَخَذْنَاএবং নিয়েছিলাম আমরাwa-akhadhnāمِنْهُمথেকে তাদেরmin'humمِّيثَـٰقًاঅঙ্গীকারmīthāqanغَلِيظًۭاদৃঢ়ghalīẓan٧
স্মরণ কর, আমি যখন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আর তোমার কাছ থেকেও; আর নূহ্, ইব্রাহীম, মূসা আর মারইয়াম পুত্র ‘ঈসা থেকেও। আমি তাদের কাছ থেকে নিয়েছিলাম দৃঢ় অঙ্গীকার
৩৩:৮
لِّيَسْـَٔلَযেন সে জিজ্ঞেস করতে পারেliyasalaٱلصَّـٰدِقِينَসত্যবাদীদেরকেl-ṣādiqīnaعَنসম্বন্ধেʿanصِدْقِهِمْ ۚসত্যবাদীতা তাদেরṣid'qihimوَأَعَدَّএবং তিনি প্রস্তুত করে রেখেছেনwa-aʿaddaلِلْكَـٰفِرِينَজন্যে কাফিরদেরlil'kāfirīnaعَذَابًاশাস্তিʿadhābanأَلِيمًۭاনিদারুণalīman٨
সত্যবাদীদেরকে (অর্থাৎ নবীদেরকে) তাদের সত্যবাদিতা (অর্থাৎ আল্লাহর বাণী পৌঁছে দেয়ার কাজ) সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। তিনি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছেন ভয়াবহ শাস্তি।
৩৩:৯
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūٱذْكُرُوا۟তোমরা স্মরণ করোudh'kurūنِعْمَةَঅনুগ্রহেরniʿ'mataٱللَّهِআল্লাহরl-lahiعَلَيْكُمْপ্রতি তোমাদেরʿalaykumإِذْযখনidhجَآءَتْكُمْএসেছিলো তোমাদের (উপর)jāatkumجُنُودٌۭ(শত্রু) সৈন্যবাহিনীjunūdunفَأَرْسَلْنَاতখন পাঠিয়েছিলাম আমরাfa-arsalnāعَلَيْهِمْবিরুদ্ধে তাদেরʿalayhimرِيحًۭاপ্রবল ঝড়rīḥanوَجُنُودًۭاও সৈন্যবাহিনীwajunūdanلَّمْনাইlamتَرَوْهَا ۚতোমরা দেখো তাtarawhāوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহl-lahuبِمَاঐ বিষয়ে যাbimāتَعْمَلُونَতোমরা করোtaʿmalūnaبَصِيرًاখুব দৃষ্টিমানbaṣīran٩
হে মু’মিনগণ! তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ কর যখন সৈন্যবাহিনী তোমাদের বিরুদ্ধে নিকটবর্তী হয়েছিল, অতঃপর আমি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম ঝড়ো হাওয়া এবং এক (ফেরেশতারূপী) সৈন্যবাহিনী যা তোমরা দেখনি। তোমরা যা কর আল্লাহ তা প্রত্যক্ষকারী।
৩৩:১০
إِذْযখনidhجَآءُوكُمতারা এসেছিলো বিরুদ্ধে তোমাদেরjāūkumمِّنহতেminفَوْقِكُمْউপর তোমাদের(অঞ্চল)fawqikumوَمِنْও হ'তেwaminأَسْفَلَনিচ (অঞ্চল)asfalaمِنكُمْহ'তে তোমাদেরminkumوَإِذْএবং যখনwa-idhزَاغَتِবিস্ফোরিত হয়েছিলোzāghatiٱلْأَبْصَـٰرُচোখসমূহl-abṣāruوَبَلَغَتِও পৌঁছে গিয়েছিলোwabalaghatiٱلْقُلُوبُপ্রাণসমূহl-qulūbuٱلْحَنَاجِرَকণ্ঠসমূহেl-ḥanājiraوَتَظُنُّونَএবং তোমরা মনে করতেwataẓunnūnaبِٱللَّهِসম্পর্কে আল্লাহbil-lahiٱلظُّنُونَا۠নানাবিধ ধারণাl-ẓunūnā١٠
তারা যখন তোমাদের কাছে এসেছিল তোমাদের উপর থেকে আর তোমাদের নীচের দিক থেকে, তখন তোমাদের চক্ষু হয়েছিল বিস্ফোরিত আর প্রাণ হয়েছিল কণ্ঠাগত; আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম (খারাপ) ধারণা পোষণ করতে শুরু করেছিলে।
৩৩:১১
هُنَالِكَতখনইhunālikaٱبْتُلِىَপরীক্ষা করা হয়েছিলোub'tuliyaٱلْمُؤْمِنُونَমু’মিনদেরকেl-mu'minūnaوَزُلْزِلُوا۟এবং প্রকম্পিত করা হয়েছিলোwazul'zilūزِلْزَالًۭاপ্রকম্পনzil'zālanشَدِيدًۭاভীষণভাবেshadīdan١١
সে সময় মু’মিনগণকে পরীক্ষা করা হয়েছিল আর তাদেরকে ভীষণ কম্পনে প্রকম্পিত করা হয়েছিল।
৩৩:১২
وَإِذْএবং যখনwa-idhيَقُولُবলেছিলোyaqūluٱلْمُنَـٰفِقُونَমুনাফিকরাl-munāfiqūnaوَٱلَّذِينَও যাদেরwa-alladhīnaفِىমধ্যেقُلُوبِهِمঅন্তরসমূহের তাদেরqulūbihimمَّرَضٌۭরোগ (ছিলো)maraḍunمَّا"নাوَعَدَنَاপ্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরwaʿadanāٱللَّهُআল্লাহl-lahuوَرَسُولُهُۥٓও রাসূল তাঁরwarasūluhuإِلَّاছাড়াillāغُرُورًۭاপ্রতারণা"ghurūran١٢
আর স্মরণ কর, যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলছিল- আল্লাহ ও তাঁর রসূল আমাদেরকে যে ওয়া‘দা দিয়েছেন তা ধোঁকা ছাড়া আর কিছুই নয়।
৩৩:১৩
وَإِذْএবং যখনwa-idhقَالَتবলেছিলোqālatطَّآئِفَةٌۭএকদলṭāifatunمِّنْهُمْমধ্যে হ'তে তাদেরmin'humيَـٰٓأَهْلَ"হে অধিবাসীরাyāahlaيَثْرِبَইযাসরিবের (অর্থাৎ মাদীনাহর)yathribaلَاনেইمُقَامَদাঁড়াবার স্থানmuqāmaلَكُمْজন্যে তোমাদেরlakumفَٱرْجِعُوا۟ ۚসুতরাং তোমরা ফিরে যাও"fa-ir'jiʿūوَيَسْتَـْٔذِنُএবং অনুমতি (অব্যাহতি) নিতে চায়wayastadhinuفَرِيقٌۭএকদলfarīqunمِّنْهُمُমধ্যে হ'তে তাদেরmin'humuٱلنَّبِىَّনাবী (থেকে)l-nabiyaيَقُولُونَতারা বলেyaqūlūnaإِنَّ"নিশ্চয়ইinnaبُيُوتَنَاঘরসমূহ আমাদেরbuyūtanāعَوْرَةٌۭঅরক্ষিত"ʿawratunوَمَاঅথচ নাwamāهِىَতা (ছিলো)hiyaبِعَوْرَةٍ ۖঅবস্থায় অরক্ষিতbiʿawratinإِنনাinيُرِيدُونَতারা চায়yurīdūnaإِلَّاএ ছাড়াillāفِرَارًۭاপালিয়ে যাওয়াfirāran١٣
স্মরণ কর, যখন তাদের একদল বলেছিল- হে ইয়াসরিববাসী! তোমরা (শত্রুর আক্রমণের বিরুদ্ধে) দাঁড়াতে পারবে না, কাজেই তোমরা ফিরে যাও। আর তাদের একদল এই বলে নবী (সা)র কাছে অব্যাহতি চাচ্ছিল যে, আমাদের বাড়ীঘর অরক্ষিত অথচ ওগুলো অরক্ষিত ছিল না, আসলে পালিয়ে যাওয়াই তাদের ছিল একমাত্র উদ্দেশ্য।
৩৩:১৪
وَلَوْএবং যদিwalawدُخِلَتْপ্রবেশ করতোdukhilatعَلَيْهِمমধ্যে তাদেরʿalayhimمِّنْহ'তেminأَقْطَارِهَاচারদিক তারaqṭārihāثُمَّএরপরthummaسُئِلُوا۟তাদের কাছে চাওয়া (আহ্বান করা) হতোsu-ilūٱلْفِتْنَةَবিদ্রোহেরl-fit'nataلَـَٔاتَوْهَاঅবশ্যই তারা করে বসতো তাlaātawhāوَمَاআর নাwamāتَلَبَّثُوا۟তারা অবস্থান করতোtalabbathūبِهَآজন্যে তারbihāإِلَّاকিন্তুillāيَسِيرًۭاসামান্যyasīran١٤
যদি শত্রুপক্ষ (মদীনা নগরীর) চারদিক থেকে তাদের উপর আক্রমণ করতো, অতঃপর তাদেরকে কুফুরীর আহবান করা হত, তবে তারা তাই করে বসত। তাতে তারা মোটেও বিলম্ব করত না।
৩৩:১৫
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadكَانُوا۟তারা ছিলোkānūعَـٰهَدُوا۟তারা অঙ্গীকার করেছিলোʿāhadūٱللَّهَআল্লাহর (সাথে)l-lahaمِنথেকেminقَبْلُইতিপূর্ব (যে)qabluلَاনাيُوَلُّونَতারা ফিরাবেyuwallūnaٱلْأَدْبَـٰرَ ۚপিঠসমূহl-adbāraوَكَانَএবং হবেwakānaعَهْدُঅঙ্গীকারʿahduٱللَّهِআল্লাহর (সাথে কৃত)l-lahiمَسْـُٔولًۭاজিজ্ঞাসিতmasūlan١٥
অথচ তারা ইতোপূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে, তারা পৃষ্ঠপ্রদর্শন করবে না। আল্লাহর সঙ্গে কৃত ওয়া‘দা সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করা হবে।
৩৩:১৬
قُلবলোqulلَّن"কখনও নাlanيَنفَعَكُمُউপকার দিবে তোমাদেরyanfaʿakumuٱلْفِرَارُপালিয়ে যাওয়াl-firāruإِنযদিওinفَرَرْتُمতোমরা পালাওfarartumمِّنَহ'তেminaٱلْمَوْتِমৃত্যুl-mawtiأَوِঅথবাawiٱلْقَتْلِহত্যা (হ'তে)l-qatliوَإِذًۭاএবং তখনwa-idhanلَّاনাتُمَتَّعُونَতোমাদের ভোগ করতে দেয়া হবেtumattaʿūnaإِلَّاকিন্তুillāقَلِيلًۭاঅতি সামান্য"qalīlan١٦
বল, পলায়নে তোমাদের কোনই লাভ হবে না, যদি তোমরা মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন কর তাহলে তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেয়া হবে।
৩৩:১৭
قُلْবলোqulمَن"কেmanذَاএমনdhāٱلَّذِىযেalladhīيَعْصِمُكُمরক্ষা করবে তোমাদেরকেyaʿṣimukumمِّنَহ'তেminaٱللَّهِআল্লাহ্‌l-lahiإِنْযদিinأَرَادَতিনি ইচ্ছে করেনarādaبِكُمْসাথে তোমাদেরbikumسُوٓءًاঅমঙ্গলেরsūanأَوْঅথবা (যদি)awأَرَادَতিনি ইচ্ছে করেনarādaبِكُمْসাথে তোমাদেরbikumرَحْمَةًۭ ۚঅনুগ্রহের (তবে কে বন্ধ করতে পারে)"raḥmatanوَلَاএবং নাwalāيَجِدُونَতারা পাবেyajidūnaلَهُمজন্যে তাদেরlahumمِّنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহl-lahiوَلِيًّۭاকোনো অভিভাবকwaliyyanوَلَاআর নাwalāنَصِيرًۭاকোন সাহায্যকারীnaṣīran١٧
বল, তোমাদেরকে আল্লাহ (’র শাস্তি) হতে কে রক্ষা করবে তিনি যদি তোমাদের অকল্যাণ করতে চান অথবা তোমাদেরকে অনুগ্রহ করতে চান? তারা আল্লাহকে ছাড়া তাদের জন্য না পাবে কোন অভিভাবক, আর না কোন সাহায্যকারী।
৩৩:১৮
۞ قَدْঅবশ্যইqadيَعْلَمُজানেনyaʿlamuٱللَّهُআল্লাহl-lahuٱلْمُعَوِّقِينَবাধাদানকারীদেরকেl-muʿawiqīnaمِنكُمْমধ্য হ'তে তোমাদেরminkumوَٱلْقَآئِلِينَকথকদেরকে (যারা বলে)wal-qāilīnaلِإِخْوَٰنِهِمْউদ্দেশ্যে ভাইদের তাদেরli-ikh'wānihimهَلُمَّ"চলে এসোhalummaإِلَيْنَا ۖদিকে আমাদের"ilaynāوَلَاকিন্তু নাwalāيَأْتُونَতারা আসেyatūnaٱلْبَأْسَযুদ্ধেl-basaإِلَّاছাড়াillāقَلِيلًاঅল্পইqalīlan١٨
আল্লাহ তোমাদের মধ্যে তাদেরকে নিশ্চিতই জানেন কারা (যুদ্ধে অংশগ্রহণে) বাধা সৃষ্টিকারী আর কারা নিজেদের ভাইদেরকে বলে- আমাদের কাছে এসো। যুদ্ধ তারা সামান্যই করে
৩৩:১৯
أَشِحَّةًকৃপণতাবশতashiḥḥatanعَلَيْكُمْ ۖব্যাপারে তোমাদেরʿalaykumفَإِذَاঅতঃপর যখনfa-idhāجَآءَআসেjāaٱلْخَوْفُভয় (বিপদ)l-khawfuرَأَيْتَهُمْতুমি দেখবে তাদেরকেra-aytahumيَنظُرُونَতারা তাকাচ্ছেyanẓurūnaإِلَيْكَপ্রতি তোমারilaykaتَدُورُঘুরছেtadūruأَعْيُنُهُمْচোখগুলো তাদেরaʿyunuhumكَٱلَّذِى(তার) মতো যাকেka-alladhīيُغْشَىٰঅচেতনতা চেপে বসেছেyugh'shāعَلَيْهِউপর তারʿalayhiمِنَভয়েminaٱلْمَوْتِ ۖমৃত্যুl-mawtiفَإِذَاকিন্তু যখনfa-idhāذَهَبَচলে যায়dhahabaٱلْخَوْفُভয় (বিপদ)l-khawfuسَلَقُوكُمশীঘ্রই সাথে মিলবে তোমাদেরsalaqūkumبِأَلْسِنَةٍনিয়ে ভাষাbi-alsinatinحِدَادٍতীক্ষ্ণḥidādinأَشِحَّةًলোভবশতashiḥḥatanعَلَىক্ষেত্রেʿalāٱلْخَيْرِ ۚধনমালের (বা স্বার্থ সুযোগের)l-khayriأُو۟لَـٰٓئِكَঐ সব (লোক)ulāikaلَمْনাlamيُؤْمِنُوا۟ঈমান আনেyu'minūفَأَحْبَطَসুতরাং নষ্ট করে দিয়েছেনfa-aḥbaṭaٱللَّهُআল্লাহl-lahuأَعْمَـٰلَهُمْ ۚকর্মসমূহ তাদেরaʿmālahumوَكَانَএবং হলোwakānaذَٰلِكَএটাdhālikaعَلَىপক্ষেʿalāٱللَّهِআল্লাহরl-lahiيَسِيرًۭاসহজyasīran١٩
তোমাদের প্রতি কৃপণতার বশবর্তী হয়ে। যখন বিপদ আসে তখন তুমি তাদেরকে দেখবে মৃত্যু ভয়ে অচেতন ব্যক্তির ন্যায় চোখ উল্টিয়ে তারা তোমার দিকে তাকাচ্ছে। অতঃপর বিপদ যখন কেটে যায় তখন ধনের লালসায় তারা তোমাদেরকে তীক্ষ্ম বাক্য-বাণে বিদ্ধ করে। এরা ঈমান আনেনি। এজন্য আল্লাহ তাদের কার্যাবলী নিস্ফল করে দিয়েছেন, আর তা আল্লাহর জন্য সহজ।
৩৩:২০
يَحْسَبُونَতারা মনে করেyaḥsabūnaٱلْأَحْزَابَ(আক্রমণকারী) দলসমূহl-aḥzābaلَمْনাlamيَذْهَبُوا۟ ۖচলে যায়yadhhabūوَإِنএবং যদিwa-inيَأْتِ(ফিরে) আসেyatiٱلْأَحْزَابُদলসমূহl-aḥzābuيَوَدُّوا۟তারা কামনা করবেyawaddūلَوْযদিlawأَنَّهُم(এমন হতো) যে তারাannahumبَادُونَঅবস্হানকারীbādūnaفِىমধ্যেٱلْأَعْرَابِমরুবাসীদেরl-aʿrābiيَسْـَٔلُونَজিজ্ঞাসাবাদ করতোyasalūnaعَنْসম্পর্কেʿanأَنۢبَآئِكُمْ ۖসংবাদ তোমাদের (সেখানে বসে)anbāikumوَلَوْএবং যদিwalawكَانُوا۟তারা হতোkānūفِيكُمমাঝে তোমাদেরfīkumمَّاনাقَـٰتَلُوٓا۟তারা যুদ্ধ করতোqātalūإِلَّاছাড়াillāقَلِيلًۭاঅল্পইqalīlan٢٠
তারা মনে করে সম্মিলিত বাহিনী চলে যায়নি। সম্মিলিত বাহিনী যদি আবার এসে যায়, তাহলে তারা কামনা করবে যে, যদি মরুচারীদের মধ্যে থেকে তারা তোমাদের সংবাদ নিতে পারত! তারা তোমাদের মধ্যে অবস্থান করলেও তারা যুদ্ধ সামান্যই করত।
৩৩:২১
لَّقَدْনিশ্চয়ইlaqadكَانَরয়েছেkānaلَكُمْজন্যে তোমাদেরlakumفِىমধ্যেرَسُولِরাসূলেরrasūliٱللَّهِআল্লাহরl-lahiأُسْوَةٌআদর্শus'watunحَسَنَةٌۭউত্তমḥasanatunلِّمَن(তার) জন্যে যেlimanكَانَহলোkānaيَرْجُوا۟আশা রাখেyarjūٱللَّهَআল্লাহরl-lahaوَٱلْيَوْمَও দিনেরwal-yawmaٱلْـَٔاخِرَশেষl-ākhiraوَذَكَرَএবং স্মরণ করেwadhakaraٱللَّهَআল্লাহকেl-lahaكَثِيرًۭاঅধিকkathīran٢١
তোমাদের জন্য আল্লাহর রসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে।
৩৩:২২
وَلَمَّاএবং যখনwalammāرَءَاদেখলোraāٱلْمُؤْمِنُونَমু’মিনরাl-mu'minūnaٱلْأَحْزَابَ(শত্রু) দলগুলোকেl-aḥzābaقَالُوا۟তারা বললোqālūهَـٰذَا"এটাইhādhāمَا(তা) যাوَعَدَنَاআমাদের কাছে অঙ্গীকার করেছেনwaʿadanāٱللَّهُআল্লাহl-lahuوَرَسُولُهُۥও তাঁর রাসূলwarasūluhuوَصَدَقَএবং সত্য বলেছেনwaṣadaqaٱللَّهُআল্লাহl-lahuوَرَسُولُهُۥ ۚও তাঁর রাসূলwarasūluhuوَمَاএবং নাwamāزَادَهُمْবৃদ্ধি পায় তাদের(অন্য কিছু)zādahumإِلَّآছাড়াillāإِيمَـٰنًۭاঈমানīmānanوَتَسْلِيمًۭاও (তাঁর) আনুগত্যwataslīman٢٢
মু’মিনরা যখন সম্মিলিত বাহিনীকে দেখল তখন তারা বলে উঠল- আল্লাহ ও তাঁর রসূল এরই ওয়া‘দা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তাঁর রসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আনুগত্যের আগ্রহই বৃদ্ধি পেল।
৩৩:২৩
مِّنَমধ্য হ'তেminaٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīnaرِجَالٌۭ(কিছু) লোকrijālunصَدَقُوا۟সত্য প্রমাণ করেছেṣadaqūمَاযাعَـٰهَدُوا۟তারা অঙ্গীকার করেছিলোʿāhadūٱللَّهَআল্লাহকেl-lahaعَلَيْهِ ۖউপর তারʿalayhiفَمِنْهُمঅতঃপর মধ্য থেকে তাদেরfamin'humمَّنকেউmanقَضَىٰপূর্ণ করেছেqaḍāنَحْبَهُۥব্রত তার (শহীদ হয়েছে)naḥbahuوَمِنْهُمআবার মধ্যে হ'তে তাদেরwamin'humمَّنকেউmanيَنتَظِرُ ۖঅপেক্ষায় আছেyantaẓiruوَمَاএবং নাwamāبَدَّلُوا۟তারা পরিবর্তন করেছেbaddalūتَبْدِيلًۭاকোনো পরিবর্তনtabdīlan٢٣
মু’মিনদের মধ্যে কতক লোক আল্লাহর সঙ্গে কৃত তাদের অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তাদের কতক উদ্দেশ্য বাস্তবায়নে (শাহাদাত বরণ) করেছে আর তাদের কতক অপেক্ষায় আছে। তারা (তাদের সংকল্প) কখনো তিল পরিমাণ পরিবর্তন করেনি।
৩৩:২৪
لِّيَجْزِىَযেন পুরস্কার দেনliyajziyaٱللَّهُআল্লাহl-lahuٱلصَّـٰدِقِينَসত্যবাদীদেরকেl-ṣādiqīnaبِصِدْقِهِمْকারণে সত্যবাদীতার তাদেরbiṣid'qihimوَيُعَذِّبَএবং শাস্তি দেনwayuʿadhibaٱلْمُنَـٰفِقِينَমুনাফিকদেরকেl-munāfiqīnaإِنযদিinشَآءَতিনি ইচ্ছে করেনshāaأَوْঅথবাawيَتُوبَক্ষমা করে দিবেনyatūbaعَلَيْهِمْ ۚপ্রতি তাদেরʿalayhimإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaكَانَহলেনkānaغَفُورًۭاক্ষমাশীলghafūranرَّحِيمًۭاপরম দয়ালুraḥīman٢٤
যাতে আল্লাহ (ওয়া‘দার প্রতি) সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার পুরস্কার দেন আর মুনাফিকদেরকে ইচ্ছে করলে শাস্তি দেন অথবা তাদেরকে ক্ষমা করেন। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।
৩৩:২৫
وَرَدَّএবং ফিরিয়ে দিলেনwaraddaٱللَّهُআল্লাহl-lahuٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaكَفَرُوا۟অবিশ্বাস করেছেkafarūبِغَيْظِهِمْসহ মনের জ্বালা তাদেরbighayẓihimلَمْনিlamيَنَالُوا۟তারা পায়yanālūخَيْرًۭا ۚকল্যাণkhayranوَكَفَىএবং যথেষ্টwakafāٱللَّهُআল্লাহইl-lahuٱلْمُؤْمِنِينَমু'মিনদের (জন্যে)l-mu'minīnaٱلْقِتَالَ ۚযুদ্ধেl-qitālaوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহl-lahuقَوِيًّاশক্তিমানqawiyyanعَزِيزًۭاমহাপরাক্রমশালীʿazīzan٢٥
আর আল্লাহ কাফিরদেরকে তাদের রাগের অবস্থাতেই ফিরিয়ে দিলেন, তারা কোন কল্যাণ লাভ করতে পারেনি। যুদ্ধে মু’মিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী।
৩৩:২৬
وَأَنزَلَএবং নামিয়ে দিলেনwa-anzalaٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaظَـٰهَرُوهُمসাহায্য করেছিলো তাদেরẓāharūhumمِّنْমধ্য হ'তেminأَهْلِঅধিকারীদেরahliٱلْكِتَـٰبِকিতাবেরl-kitābiمِنহ'তেminصَيَاصِيهِمْদূর্গসমূহ তাদেরṣayāṣīhimوَقَذَفَএবং সঞ্চার করলেনwaqadhafaفِىমধ্যেقُلُوبِهِمُঅন্তসমূহের তাদেরqulūbihimuٱلرُّعْبَভয়l-ruʿ'baفَرِيقًۭا(এখন) এক দলকেfarīqanتَقْتُلُونَতোমরা হত্যা করছোtaqtulūnaوَتَأْسِرُونَএবং তোমরা বন্দী করছোwatasirūnaفَرِيقًۭا(অপর) দলকেfarīqan٢٦
আর গ্রন্থধারীদের মধ্য হতে যারা তাদেরকে (অর্থাৎ সম্মিলিত কাফির বাহিনীকে) সাহায্য করেছিল তাদেরকে তিনি তাদের দূর্গ হতে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ভীতি নিক্ষেপ করলেন। তাদের কতককে তোমরা হত্যা করলে, আর কতককে করলে বন্দী।
৩৩:২৭
وَأَوْرَثَكُمْএবং উত্তরাধিকারী বানালেন তোমাদেরকেwa-awrathakumأَرْضَهُمْজায়গা জমির তাদেরarḍahumوَدِيَـٰرَهُمْও ঘর বাড়িসমূহের তাদেরwadiyārahumوَأَمْوَٰلَهُمْও ধনসম্পদের তাদেরwa-amwālahumوَأَرْضًۭاএবং (এমন)এক দেশেরwa-arḍanلَّمْ(যা) নিlamتَطَـُٔوهَا ۚতোমরা পা রাখো তাতেtaṭaūhāوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহl-lahuعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinقَدِيرًۭاসর্বশক্তিমানqadīran٢٧
আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করে দিলেন তাদের ভূমির, তাদের ঘরবাড়ির আর তাদের ধন-সম্পদের; আর এমন এক ভূখন্ডের যেখানে তোমরা (এখনও) অভিযানই পরিচালনা করনি। আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান।
৩৩:২৮
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّبِىُّনাবীl-nabiyuقُلবলোqulلِّأَزْوَٰجِكَউদ্দেশ্যে তোমার স্ত্রীদেরli-azwājikaإِن"যদিinكُنتُنَّতোমরা হও (এমন যে)kuntunnaتُرِدْنَতোমরা পেতে চাওturid'naٱلْحَيَوٰةَজীবনl-ḥayataٱلدُّنْيَاপার্থিবl-dun'yāوَزِينَتَهَاও চাকচিক্য তারwazīnatahāفَتَعَالَيْنَতবে তোমরা এসোfataʿālaynaأُمَتِّعْكُنَّআমি ভোগসামগ্রী দিয়ে দিই তোমাদেরকেumattiʿ'kunnaوَأُسَرِّحْكُنَّও আমি বিদায় দিই তোমাদেরকেwa-usarriḥ'kunnaسَرَاحًۭاবিদায়sarāḥanجَمِيلًۭاসৌজন্যের সাথেjamīlan٢٨
হে নবী (সা.)! তুমি তোমার স্ত্রীদের বলে দাও- তোমরা যদি পার্থিব জীবন আর তার শোভাসৌন্দর্য কামনা কর, তাহলে এসো, তোমাদেরকে ভোগসামগ্রী দিয়ে দেই এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় দেই।
৩৩:২৯
وَإِنআর যদিwa-inكُنتُنَّতোমরা হও (এমন যে)kuntunnaتُرِدْنَতোমরা চাওturid'naٱللَّهَআল্লাহকেl-lahaوَرَسُولَهُۥও তাঁর রাসূলকেwarasūlahuوَٱلدَّارَও ঘরকেwal-dāraٱلْـَٔاخِرَةَআখিরাতেরl-ākhirataفَإِنَّতবে নিশ্চয়ইfa-innaٱللَّهَআল্লাহl-lahaأَعَدَّপ্রস্তুত করে রেখেছেনaʿaddaلِلْمُحْسِنَـٰتِজন্যে সৎকর্মশীলদেরlil'muḥ'sinātiمِنكُنَّমধ্য হ'তে তোমাদেরminkunnaأَجْرًاপুরস্কারajranعَظِيمًۭاমহা"ʿaẓīman٢٩
আর তোমরা যদি আল্লাহ, তাঁর রসূল ও পরকালের গৃহ কামনা কর, তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।
৩৩:৩০
يَـٰنِسَآءَহে স্ত্রীগণyānisāaٱلنَّبِىِّনাবীরl-nabiyiمَنযেmanيَأْتِআসবেyatiمِنكُنَّমধ্য হ'তে তোমাদেরminkunnaبِفَـٰحِشَةٍۢনিয়ে (করে)অশ্লীল কাজbifāḥishatinمُّبَيِّنَةٍۢসুস্পষ্টmubayyinatinيُضَـٰعَفْদ্বিগুণ দেয়া হবেyuḍāʿafلَهَاজন্যে তারlahāٱلْعَذَابُশাস্তিl-ʿadhābuضِعْفَيْنِ ۚদ্বিগুণḍiʿ'fayniوَكَانَএবং হ'লেwakānaذَٰلِكَএটাdhālikaعَلَىজন্যেʿalāٱللَّهِআল্লাহরl-lahiيَسِيرًۭاসহজyasīran٣٠
হে নবী পত্নীগণ! তোমাদের মধ্যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করলে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে। আল্লাহর জন্য এটা সহজ।
৩৩:৩১
۞ وَمَنএবং যেwamanيَقْنُتْঅনুগত হবেyaqnutمِنكُنَّমধ্য হ'তে তোমাদেরminkunnaلِلَّهِপ্রতি আল্লাহরইlillahiوَرَسُولِهِۦও রাসূলের তাঁরwarasūlihiوَتَعْمَلْও কাজ করবেwataʿmalصَـٰلِحًۭاসৎṣāliḥanنُّؤْتِهَآআমরা দিবো তাকেnu'tihāأَجْرَهَاপুরস্কার তারajrahāمَرَّتَيْنِদু’বারmarratayniوَأَعْتَدْنَاএবং প্রস্তুত করে রেখেছি আমরাwa-aʿtadnāلَهَاজন্যে তারlahāرِزْقًۭاজীবিকাriz'qanكَرِيمًۭاসম্মানজনকkarīman٣١
তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তাঁর রসূলের অনুগত হবে আর সৎ কাজ করবে, আমি তাকে দু’বার পুরস্কার দেব আর তার জন্য আমি সম্মানজনক রিযক প্রস্তুত রেখেছি।
৩৩:৩২
يَـٰنِسَآءَহে স্ত্রীগণyānisāaٱلنَّبِىِّনাবীরl-nabiyiلَسْتُنَّতোমরা নওlastunnaكَأَحَدٍۢমতো একজনেরka-aḥadinمِّنَঅন্য কোনোminaٱلنِّسَآءِ ۚনারীদেরl-nisāiإِنِযদিiniٱتَّقَيْتُنَّতোমরা ভয় করোittaqaytunnaفَلَاতবে নাfalāتَخْضَعْنَকোমল করোtakhḍaʿnaبِٱلْقَوْلِ(অন্য পুরুষদের সাথে) কথাকেbil-qawliفَيَطْمَعَফলে প্রলুদ্ধ হয়fayaṭmaʿaٱلَّذِى(সে) যারalladhīفِىআছেقَلْبِهِۦঅন্তরে তারqalbihiمَرَضٌۭরোগmaraḍunوَقُلْنَবরং তোমরা বলোwaqul'naقَوْلًۭاকথাqawlanمَّعْرُوفًۭاসঙ্গতভাবেmaʿrūfan٣٢
হে নবী পত্নীগণ! তোমরা অন্য নারীদের মত নও। তোমরা যদি আল্লাহকে ভয় কর, তাহলে পর পুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুদ্ধ হয়। তোমরা সঙ্গত কথা বলবে।
৩৩:৩৩
وَقَرْنَএবং তোমরা অবস্থান করোwaqarnaفِىমধ্যেبُيُوتِكُنَّঘরগুলোর তোমাদেরbuyūtikunnaوَلَاএবং নাwalāتَبَرَّجْنَতোমরা প্রদর্শন করোtabarrajnaتَبَرُّجَপ্রদর্শনীtabarrujaٱلْجَـٰهِلِيَّةِঅজ্ঞযুগেরl-jāhiliyatiٱلْأُولَىٰ ۖপ্রাচীনl-ūlāوَأَقِمْنَএবং তোমরা প্রতিষ্ঠিত করোwa-aqim'naٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَءَاتِينَও তোমরা আদায় করোwaātīnaٱلزَّكَوٰةَযাকাতl-zakataوَأَطِعْنَএবং তোমরা আনুগত্য করোwa-aṭiʿ'naٱللَّهَআল্লাহরl-lahaوَرَسُولَهُۥٓ ۚও রাসূলের তাঁরwarasūlahuإِنَّمَاকেবলinnamāيُرِيدُচানyurīduٱللَّهُআল্লাহ্‌l-lahuلِيُذْهِبَযাতে দূর করে দেনliyudh'hibaعَنكُمُহ'তে তোমাদেরʿankumuٱلرِّجْسَঅপবিত্রতাl-rij'saأَهْلَ(অর্থাৎ হ'তে) বাসিন্দাদেরahlaٱلْبَيْتِ(নাবীর) ঘরেরl-baytiوَيُطَهِّرَكُمْএবং পবিত্র করবেন তোমাদেরকেwayuṭahhirakumتَطْهِيرًۭاসম্পূর্ণ পবিত্রtaṭhīran٣٣
আর তোমরা নিজেদের গৃহে অবস্থান কর, প্রাচীন অজ্ঞতার যুগের মত চোখ ঝলসানো প্রদর্শনী করে বেড়িও না। আর তোমরা নামায প্রতিষ্ঠা কর, যাকাত প্রদান কর এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য কর। হে নবীর পরিবার! আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পবিত্র ও নিষ্কলংক করতে।
৩৩:৩৪
وَٱذْكُرْنَএবং তোমরা স্মরণ করোwa-udh'kur'naمَاযাيُتْلَىٰতিলাওয়াত করা হয়yut'lāفِىমধ্যেبُيُوتِكُنَّতোমাদের ঘরগুলোরbuyūtikunnaمِنْথেকেminءَايَـٰتِআয়াতসমূহāyātiٱللَّهِআল্লাহরl-lahiوَٱلْحِكْمَةِ ۚও প্রজ্ঞার কথাwal-ḥik'matiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ্‌l-lahaكَانَহলেনkānaلَطِيفًاসূক্ষ্মদর্শীlaṭīfanخَبِيرًاখুব অবহিতkhabīran٣٤
তোমাদের গৃহে আল্লাহর আয়াত ও হিকমত থেকে যা পাঠ করা হয় তার চর্চা কর। আল্লাহ অতি সূক্ষ্ণদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন।
৩৩:৩৫
إِنَّনিশ্চয়ইinnaٱلْمُسْلِمِينَমুসলমান পুরুষগণl-mus'limīnaوَٱلْمُسْلِمَـٰتِও মুসলমান নারীগণwal-mus'limātiوَٱلْمُؤْمِنِينَএবং মু’মিন পুরুষগণwal-mu'minīnaوَٱلْمُؤْمِنَـٰتِও মুু’মিনা নারীগণwal-mu'minātiوَٱلْقَـٰنِتِينَএবং অনুগত পুরুষগণwal-qānitīnaوَٱلْقَـٰنِتَـٰتِও অনুগত নারীগণwal-qānitātiوَٱلصَّـٰدِقِينَএবং সত্যবাদী পুরুষগণwal-ṣādiqīnaوَٱلصَّـٰدِقَـٰتِও সত্যবাদী নারীগণwal-ṣādiqātiوَٱلصَّـٰبِرِينَএবং ধৈয্যশীল পুরুষগণwal-ṣābirīnaوَٱلصَّـٰبِرَٰتِও ধৈয্যশীল নারীগণwal-ṣābirātiوَٱلْخَـٰشِعِينَএবং নম্র পুরুষগণwal-khāshiʿīnaوَٱلْخَـٰشِعَـٰتِও নম্র নারীগণwal-khāshiʿātiوَٱلْمُتَصَدِّقِينَএবং দানশীল পুরুষগণwal-mutaṣadiqīnaوَٱلْمُتَصَدِّقَـٰتِও দানশীল নারীগণwal-mutaṣadiqātiوَٱلصَّـٰٓئِمِينَএবং সাওমপালনকারী পুরুষগণwal-ṣāimīnaوَٱلصَّـٰٓئِمَـٰتِও সাওমপালনকারী নারীগণwal-ṣāimātiوَٱلْحَـٰفِظِينَএবং পুরুষ সংরক্ষকগণwal-ḥāfiẓīnaفُرُوجَهُمْলজ্জাস্থানগুলোর তাদেরfurūjahumوَٱلْحَـٰفِظَـٰتِও নারী সংরক্ষকগণwal-ḥāfiẓātiوَٱلذَّٰكِرِينَএবং পুরুষ স্মরণকারীগণwal-dhākirīnaٱللَّهَআল্লাহকেl-lahaكَثِيرًۭاঅধিকমাত্রায়kathīranوَٱلذَّٰكِرَٰتِও নারী স্মরণকারীগণ (আল্লাহকে)wal-dhākirātiأَعَدَّনির্দিষ্ট করে রেখেছেনaʿaddaٱللَّهُআল্লাহl-lahuلَهُمজন্যে তাদেরlahumمَّغْفِرَةًۭক্ষমাmaghfiratanوَأَجْرًاও পুরস্কারwa-ajranعَظِيمًۭاমহাʿaẓīman٣٥
মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মু’মিন পুরুষ ও মু’মিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যনিষ্ঠ পুরুষ ও সত্যনিষ্ঠ নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোযাপালনকারী পুরুষ ও রোযাপালনারী নারী, যৌনাঙ্গের সুরক্ষাকারী পুরুষ ও যৌনাঙ্গের সুরক্ষাকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী- আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান।
৩৩:৩৬
وَمَاএবং নেইwamāكَانَঅধিকারkānaلِمُؤْمِنٍۢকোন মু'মিন পুরুষের জন্যেlimu'mininوَلَاআর নাwalāمُؤْمِنَةٍমু'মিন নারীর (জন্যে)mu'minatinإِذَاযখনidhāقَضَىসিদ্ধান্ত দেনqaḍāٱللَّهُআল্লাহl-lahuوَرَسُولُهُۥٓও রাসূল তাঁরwarasūluhuأَمْرًاকোনো বিষয়েরamranأَنযেanيَكُونَথাকবেyakūnaلَهُمُজন্যে তাদেরlahumuٱلْخِيَرَةُস্বাধীন ইচ্ছাl-khiyaratuمِنْকোনোminأَمْرِهِمْ ۗ(সে) বিষয়ের তাদেরamrihimوَمَنএবং যেwamanيَعْصِঅমান্য করবেyaʿṣiٱللَّهَআল্লাহকেl-lahaوَرَسُولَهُۥও রাসূলকে তাঁরwarasūlahuفَقَدْতবে নিশ্চয়ইfaqadضَلَّসে পথভ্রষ্ট হবেḍallaضَلَـٰلًۭاপথভ্রষ্টতাḍalālanمُّبِينًۭاসুস্পষ্টmubīnan٣٦
আল্লাহ ও তাঁর রসূল কোন নির্দেশ দিলে কোন মু’মিন পুরুষ ও মু’মিন নারী উক্ত নির্দেশের ভিন্নতা করার কোন অধিকার রাখে না। যে আল্লাহ ও তাঁর রসূলকে অমান্য করে সে স্পষ্টতই সত্য পথ হতে দুরে সরে পড়ল।
৩৩:৩৭
وَإِذْএবং (স্মরণ কর) যখনwa-idhتَقُولُতুমি বলেছিলেtaqūluلِلَّذِىٓউদ্দেশ্যে সেই(ব্যক্তির)lilladhīأَنْعَمَঅনুগ্রহ করেছেন (যাকে)anʿamaٱللَّهُআল্লাহl-lahuعَلَيْهِউপর তারʿalayhiوَأَنْعَمْتَও তুমি অনুগ্রহ করেছোwa-anʿamtaعَلَيْهِউপর তারʿalayhiأَمْسِكْ"(বিবাহাধীনে) তুমি রাখোamsikعَلَيْكَসাথে তোমারʿalaykaزَوْجَكَস্ত্রীকে তোমারzawjakaوَٱتَّقِএবং ভয় করোwa-ittaqiٱللَّهَআল্লাহকে"l-lahaوَتُخْفِىআর তুমি গোপন করেছিলেwatukh'fīفِىমধ্যেنَفْسِكَমনের তোমারnafsikaمَاযাٱللَّهُআল্লাহl-lahuمُبْدِيهِপ্রকাশকারী তাmub'dīhiوَتَخْشَىএবং তুমি ভয় করছিলেwatakhshāٱلنَّاسَমানুষকেl-nāsaوَٱللَّهُঅথচ আল্লাহwal-lahuأَحَقُّঅধিক সংগতaḥaqquأَنযেanتَخْشَىٰهُ ۖভয় করো তুমি তাঁকেtakhshāhuفَلَمَّاঅত:পর যখনfalammāقَضَىٰশেষ (পূর্ণ) করলোqaḍāزَيْدٌۭযায়েদzaydunمِّنْهَاথেকে তারmin'hāوَطَرًۭا(তালাক দেয়ার) প্রয়োজনwaṭaranزَوَّجْنَـٰكَهَاতোমার সাথে আমরা বিয়ে দিলাম তাকেzawwajnākahāلِكَىْযেনlikayلَاনাيَكُونَহয়yakūnaعَلَىউপরʿalāٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīnaحَرَجٌۭকোনো সংকীর্ণতাḥarajunفِىٓ(বিবাহের)ব্যাপারেأَزْوَٰجِস্ত্রীদেরazwājiأَدْعِيَآئِهِمْপোষ্য-পুত্রদের তাদেরadʿiyāihimإِذَاযখনidhāقَضَوْا۟তারা শেষ (পূর্ণ) করেqaḍawمِنْهُنَّথেকে তাদেরmin'hunnaوَطَرًۭا ۚ(তালাক দেয়ার) প্রয়োজনwaṭaranوَكَانَএবং হয়wakānaأَمْرُআদেশamruٱللَّهِআল্লাহরl-lahiمَفْعُولًۭاকার্যকরmafʿūlan٣٧
স্মরণ কর, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আর তুমিও যাকে অনুগ্রহ করেছ তাকে তুমি যখন বলছিলে- তুমি তোমার স্ত্রীকে (বিবাহবন্ধনে) রেখে দাও এবং আল্লাহকে ভয় কর। তুমি তোমার অন্তরে লুকিয়ে রাখছিলে যা আল্লাহ প্রকাশ করতে চান, তুমি লোকদেরকে ভয় করছিলে, অথচ আল্লাহই সবচেয়ে বেশি এ অধিকার রাখেন যে, তুমি তাঁকে ভয় করবে। অতঃপর যায়্দ যখন তার (যায়নাবের) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে তোমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ করে দিলাম যাতে মু’মিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব নারীকে বিবাহ করার ব্যাপারে মু’মিনদের কোন বিঘ্ন না হয়। আল্লাহর আদেশ কার্যকরী হবেই।
৩৩:৩৮
مَّاনাكَانَছিলোkānaعَلَىউপরʿalāٱلنَّبِىِّনাবীরl-nabiyiمِنْকোনোminحَرَجٍۢবাধাḥarajinفِيمَاঐ বিষয়ে যাfīmāفَرَضَবিধিসম্মত করেছেনfaraḍaٱللَّهُআল্লাহl-lahuلَهُۥ ۖজন্যে তারlahuسُنَّةَনীতি (ছিলো)sunnataٱللَّهِআল্লাহরl-lahiفِى(তাদের) ক্ষেত্রেওٱلَّذِينَযারাalladhīnaخَلَوْا۟অতীত হয়েছেkhalawمِنথেকেminقَبْلُ ۚপূর্বqabluوَكَانَএবং হয়wakānaأَمْرُবিধানamruٱللَّهِআল্লাহরl-lahiقَدَرًۭاসুনির্ধারিতqadaranمَّقْدُورًاঅবশ্যম্ভাবীmaqdūran٣٨
আল্লাহ নবীর জন্য যা বিধিবদ্ধ করেছেন তার জন্য তা করতে কোন বাধা নেই। পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহর বিধান। আল্লাহর বিধান সুনির্ধারণে নির্ধারিত।
৩৩:৩৯
ٱلَّذِينَযারাalladhīnaيُبَلِّغُونَপৌঁছায়yuballighūnaرِسَـٰلَـٰتِবাণীসমূহrisālātiٱللَّهِআল্লাহরl-lahiوَيَخْشَوْنَهُۥও তারা ভয় করে তাঁকেwayakhshawnahuوَلَاআর নাwalāيَخْشَوْنَতারা ভয় করেyakhshawnaأَحَدًاকাউকেওaḥadanإِلَّاছাড়াillāٱللَّهَ ۗআল্লাহl-lahaوَكَفَىٰএবং যথেষ্টwakafāبِٱللَّهِআল্লাহইbil-lahiحَسِيبًۭاহিসাব গ্রহণকারীরূপেḥasīban٣٩
তারা (নবীগণ) আল্লাহর বাণী প্রচার করত আর তাঁকে ভয় করত। আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করত না। (মানুষদের) হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট।
৩৩:৪০
مَّاনাكَانَছিলোkānaمُحَمَّدٌমুহাম্মাদmuḥammadunأَبَآপিতাabāأَحَدٍۢকারোaḥadinمِّنমধ্যেকারminرِّجَالِكُمْপুরুষদের তোমাদেরrijālikumوَلَـٰكِنকিন্তুwalākinرَّسُولَরাসূলrasūlaٱللَّهِআল্লাহরl-lahiوَخَاتَمَসর্বশেষ (সমাপ্তির ও সিলমোহর)wakhātamaٱلنَّبِيِّـۧنَ ۗনাবীদের (আগমনের)l-nabiyīnaوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহl-lahuبِكُلِّসম্পর্কে সবbikulliشَىْءٍকিছুইshayinعَلِيمًۭاসর্বজ্ঞʿalīman٤٠
মুহাম্মাদ (সাঃ) তোমাদের মধ্যেকার কোন পুরুষের পিতা নয়, কিন্তু (সে) আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞাতা।
৩৩:৪১
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūٱذْكُرُوا۟তোমরা স্মরণ করোudh'kurūٱللَّهَআল্লাহরl-lahaذِكْرًۭاস্মরণdhik'ranكَثِيرًۭاঅধিকkathīran٤١
হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ কর।
৩৩:৪২
وَسَبِّحُوهُএবং তাঁর পবিত্রতা ঘোষণা করোwasabbiḥūhuبُكْرَةًۭসকালেbuk'ratanوَأَصِيلًاও সন্ধ্যায়wa-aṣīlan٤٢
আর সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
৩৩:৪৩
هُوَতিনিইhuwaٱلَّذِىযিনিalladhīيُصَلِّىঅনুগ্রহ করেনyuṣallīعَلَيْكُمْউপর তোমাদেরʿalaykumوَمَلَـٰٓئِكَتُهُۥফেরেশতাগণ তাঁর(দোয়া করে)wamalāikatuhuلِيُخْرِجَكُمযেন তিনি বের করেন তোমাদেরকেliyukh'rijakumمِّنَহ'তেminaٱلظُّلُمَـٰتِঅন্ধকারসমূহl-ẓulumātiإِلَىদিকেilāٱلنُّورِ ۚআলোরl-nūriوَكَانَএবং তিনি হলেনwakānaبِٱلْمُؤْمِنِينَপ্রতি মু'মিনদেরbil-mu'minīnaرَحِيمًۭاবড় অনুগ্রহশীলraḥīman٤٣
তিনি তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ বর্ষণ করেন, আর তাঁর ফেরেশতারাও (তোমাদের জন্য) তাঁর অনুগ্রহ প্রার্থনা করে তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে আনার জন্যে। মু’মিনদের প্রতি তিনি পরম দয়ালু।
৩৩:৪৪
تَحِيَّتُهُمْঅভিবাদন (হবে)তাদের যেদিনtaḥiyyatuhumيَوْمَযে দিনyawmaيَلْقَوْنَهُۥতারা সাক্ষাৎ করবে তাঁর সাথেyalqawnahuسَلَـٰمٌۭ ۚসালাম (দিয়ে)"salāmunوَأَعَدَّএবং প্রস্তুত করে রেখেছেনwa-aʿaddaلَهُمْজন্যে তাদেরlahumأَجْرًۭاকর্মফলajranكَرِيمًۭاসম্মানজনকkarīman٤٤
যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে ‘সালাম’। তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান।
৩৩:৪৫
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّبِىُّনাবীl-nabiyuإِنَّآনিশ্চয়ই আমরাinnāأَرْسَلْنَـٰكَআমরা পাঠিয়েছি তোমাকেarsalnākaشَـٰهِدًۭاসাক্ষীরূপেshāhidanوَمُبَشِّرًۭاএবং সুসংবাদদাতাwamubashiranوَنَذِيرًۭاও সতর্ককারী হিসেবেwanadhīran٤٥
হে নবী (সা.)! আমি তোমাকে পাঠিয়েছি (যুগে যুগে প্রেরিত নবী রসূলগণ যে তাঁদের উম্মাতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন- এ কথার) সাক্ষীস্বরূপ এবং সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে,
৩৩:৪৬
وَدَاعِيًاএবং আহবানকারীরূপেwadāʿiyanإِلَىদিকেilāٱللَّهِআল্লাহরl-lahiبِإِذْنِهِۦঅনুসারে অনুমতি তাঁরbi-idh'nihiوَسِرَاجًۭاও প্রদীপস্বরূপwasirājanمُّنِيرًۭاউজ্জ্বলmunīran٤٦
আর আল্লাহর অনুমতিক্রমে তাঁর পথে আহবানকারী ও আলোকপ্রদ প্রদীপরূপে।
৩৩:৪৭
وَبَشِّرِএবং সুসংবাদ দাওwabashiriٱلْمُؤْمِنِينَমু'মিনদেরকেl-mu'minīnaبِأَنَّযে অবশ্যইbi-annaلَهُمজন্যে (আছে)তাদেরlahumمِّنَপক্ষ থেকেminaٱللَّهِআল্লাহরl-lahiفَضْلًۭاঅনুগ্র্রহfaḍlanكَبِيرًۭاবিরাটkabīran٤٧
তুমি মু’মিনদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য আল্লাহর নিকট আছে বিশাল অনুগ্রহ।
৩৩:৪৮
وَلَاএবং নাwalāتُطِعِআনুগত্য করোtuṭiʿiٱلْكَـٰفِرِينَকাফিরদেরl-kāfirīnaوَٱلْمُنَـٰفِقِينَও মুনাফিকদেরwal-munāfiqīnaوَدَعْএবং উপেক্ষা করোwadaʿأَذَىٰهُمْনির্যাতনকে তাদেরadhāhumوَتَوَكَّلْএবং নির্ভর করোwatawakkalعَلَىউপরʿalāٱللَّهِ ۚআল্লাহরl-lahiوَكَفَىٰএবং যথেষ্টwakafāبِٱللَّهِআল্লাহইbil-lahiوَكِيلًۭاকর্মবিধায়ক হিসেবেwakīlan٤٨
তুমি কাফির ও মুনাফিকদের কথা মান্য করো না। তাদের যন্ত্রণাকে মনে স্থান দিও না, আর নির্ভর কর আল্লাহর উপর, কার্যনির্বাহীরূপে আল্লাহ্ই যথেষ্ট।
৩৩:৪৯
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছোāmanūإِذَاযখনidhāنَكَحْتُمُতোমরা বিয়ে করবেnakaḥtumuٱلْمُؤْمِنَـٰتِমু’মিন নারীদেরকেl-mu'minātiثُمَّএরপরthummaطَلَّقْتُمُوهُنَّতালাক দিবে তাদেরকেṭallaqtumūhunnaمِنথেকে (এর)minقَبْلِপূর্বইqabliأَنযেanتَمَسُّوهُنَّতোমরা স্পর্শ করেছো তাদেরকেtamassūhunnaفَمَاতখন নেইfamāلَكُمْজন্যে তোমাদেরlakumعَلَيْهِنَّউপর তাদেরʿalayhinnaمِنْকোনোminعِدَّةٍۢইদ্দত পালনʿiddatinتَعْتَدُّونَهَا ۖতোমরা গণনা করে থাকো যাtaʿtaddūnahāفَمَتِّعُوهُنَّসুতরাং তোমরা ভোগ্যসামগ্রী দাও (কিছু) তাদেরকেfamattiʿūhunnaوَسَرِّحُوهُنَّএবং বিদায় দাও তাদেরwasarriḥūhunnaسَرَاحًۭاবিদায়sarāḥanجَمِيلًۭاসৌজন্যের সাথেjamīlan٤٩
হে মু’মিনগণ! তোমরা যখন কোন মু’মিন নারীকে বিবাহ কর, অতঃপর তাদেরকে স্পর্শ করার পূর্বেই তাদেরকে তালাক দাও, তখন তাদের জন্য তোমাদেরকে কোন ইদ্দত পালন করতে হবে না যা তোমরা (অন্যক্ষেত্রের তালাকে) গণনা করে থাক। কাজেই কিছু সামগ্রী তাদেরকে দাও আর তাদেরকে বিদায় দাও উত্তম বিদায়ে।
৩৩:৫০
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّبِىُّনাবীl-nabiyuإِنَّآনিশ্চয়ই আমরাinnāأَحْلَلْنَاবৈধ করেছিaḥlalnāلَكَজন্যে তোমারlakaأَزْوَٰجَكَস্ত্রীদেরকে তোমারazwājakaٱلَّـٰتِىٓযাদেরallātīءَاتَيْتَতুমি দিয়েছোātaytaأُجُورَهُنَّমোহরগুলো তাদেরujūrahunnaوَمَاএবং যাwamāمَلَكَتْমালিক হয়েছেmalakatيَمِينُكَতোমার ডান হাত (অর্থাৎ দাসী)yamīnukaمِمَّآ(তাদের) মধ্য হ'তে যাmimmāأَفَآءَগণীমত করে দিয়েছেনafāaٱللَّهُআল্লাহl-lahuعَلَيْكَকাছে তোমারʿalaykaوَبَنَاتِএবং মেয়েদেরকেwabanātiعَمِّكَতোমার চাচারʿammikaوَبَنَاتِও মেয়েদেরwabanātiعَمَّـٰتِكَতোমার ফুফুরʿammātikaوَبَنَاتِও মেয়েদেরwabanātiخَالِكَতোমার মামারkhālikaوَبَنَاتِও মেয়েদেরকেwabanātiخَـٰلَـٰتِكَতোমার খালারkhālātikaٱلَّـٰتِىযারাallātīهَاجَرْنَহিজরত করেছেhājarnaمَعَكَসাথে তোমারmaʿakaوَٱمْرَأَةًۭএবং (সেই) নারীwa-im'ra-atanمُّؤْمِنَةًমু’মিনmu'minatanإِنযদিinوَهَبَتْনিবেদন করেwahabatنَفْسَهَاনিজেকে তারnafsahāلِلنَّبِىِّজন্যে নাবীরlilnnabiyyiإِنْ(আর) যদিinأَرَادَচায়arādaٱلنَّبِىُّনাবীl-nabiyuأَنযেanيَسْتَنكِحَهَاসে তাকে বিয়ে করবেyastankiḥahāخَالِصَةًۭ(এটা) বিশেষভাবেkhāliṣatanلَّكَজন্যে তোমারlakaمِنমধ্য হতেminدُونِনয়dūniٱلْمُؤْمِنِينَ ۗ(অন্য) মু’মিনদেরl-mu'minīnaقَدْনিশ্চয়ইqadعَلِمْنَاআমরা জানিʿalim'nāمَاযাفَرَضْنَاবিধিসম্মত করেছি আমরাfaraḍnāعَلَيْهِمْউপর তাদেরʿalayhimفِىٓব্যাপারেأَزْوَٰجِهِمْস্ত্রীদের তাদেরazwājihimوَمَاএবং যাwamāمَلَكَتْমালিক হয়েছেmalakatأَيْمَـٰنُهُمْডান হাত তাদের (অর্থাৎ দাসী)aymānuhumلِكَيْلَاযেন নাlikaylāيَكُونَহয়yakūnaعَلَيْكَউপর তোমারʿalaykaحَرَجٌۭ ۗকোনো অসুবিধাḥarajunوَكَانَআর হলেনwakānaٱللَّهُআল্লাহl-lahuغَفُورًۭاক্ষমাশীলghafūranرَّحِيمًۭاপরম দয়ালুraḥīman٥٠
হে নবী (সা.)! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ; আর বৈধ করেছি আল্লাহ ফায় (বিনা যুদ্ধে লব্ধ) হিসেবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে যারা তোমার সঙ্গে হিজরাত করেছে। আর কোন মু’মিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ, এটা মু’মিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোন অসুবিধে না হয়। মু’মিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
৩৩:৫১
۞ تُرْجِىদূরে রাখতে পারোtur'jīمَنযাকেmanتَشَآءُতুমি চাওtashāuمِنْهُنَّমধ্য হ'তে তাদের(অর্থাৎ স্ত্রীদের)min'hunnaوَتُـْٔوِىٓএবং স্থান দিতে পারোwatu'wīإِلَيْكَকাছে তোমারilaykaمَنযাকেmanتَشَآءُ ۖতুমি চাওtashāuوَمَنِএবং যাকেwamaniٱبْتَغَيْتَতুমি কামনা করোib'taghaytaمِمَّنْতাদের মধ্যে থেকে (যাকে)mimmanعَزَلْتَতুমি দূরে রেখেছিলেʿazaltaفَلَاএক্ষেত্রে নেইfalāجُنَاحَকোনো পাপjunāḥaعَلَيْكَ ۚউপর তোমারʿalaykaذَٰلِكَএটাdhālikaأَدْنَىٰٓঅধিক নিকটবর্তীadnāأَنযেanتَقَرَّশীতল হবেtaqarraأَعْيُنُهُنَّচোখগুলো তাদেরaʿyunuhunnaوَلَاআর নাwalāيَحْزَنَّদুঃখ পাবেyaḥzannaوَيَرْضَيْنَএবং সন্তুষ্ট থাকবেwayarḍaynaبِمَآঐ বিষয়ে যাbimāءَاتَيْتَهُنَّতুমি দিয়েছো তাদেরকেātaytahunnaكُلُّهُنَّ ۚসকলে তাদেরkulluhunnaوَٱللَّهُএবং আল্লাহwal-lahuيَعْلَمُজানেনyaʿlamuمَاযাفِىমধ্যে (আছে)قُلُوبِكُمْ ۚঅন্তরসমূহের তোমাদেরqulūbikumوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহl-lahuعَلِيمًاসর্বজ্ঞʿalīmanحَلِيمًۭاসহনশীলḥalīman٥١
তুমি তাদের যাকে ইচ্ছে সরিয়ে রাখতে পার, আর যাকে ইচ্ছে তোমার কাছে আশ্রয় দিতে পার। আর তুমি যাকে আলাদা ক’রে রেখেছ তাকে কামনা করলে তোমার কোন অপরাধ নেই। এতে অধিক সম্ভাবনা আছে যে, তাদের চক্ষু শীতল থাকবে, তারা দুঃখ পাবে না, আর তুমি তাদের সকলকে যা দাও তাতে তারা সন্তুষ্ট থাকবে। তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন। আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল।
৩৩:৫২
لَّاনয়يَحِلُّবৈধyaḥilluلَكَজন্যে তোমারlakaٱلنِّسَآءُ(অন্য) মহিলারাl-nisāuمِنۢথেকেminبَعْدُএরপরbaʿduوَلَآআর না (এটাও)walāأَنযেanتَبَدَّلَপরিবর্তন করবে তুমিtabaddalaبِهِنَّবিনিময়ে তাদের (কাউকে)bihinnaمِنْমধ্যে হ'তেminأَزْوَٰجٍۢ(তোমার) স্ত্রীদেরazwājinوَلَوْএবং যদিওwalawأَعْجَبَكَতোমাকে মুগ্ধ করেaʿjabakaحُسْنُهُنَّসৌন্দর্য তাদেরḥus'nuhunnaإِلَّا(তবে) ব্যতিক্রমillāمَاযাمَلَكَتْমালিক হয়েছেmalakatيَمِينُكَ ۗডানহাত তোমার (অর্থাৎ দাসী)yamīnukaوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহl-lahuعَلَىٰউপরেʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinرَّقِيبًۭاসজাগ দৃষ্টিবানraqīban٥٢
অতঃপর আর কোন নারী তোমার জন্য বৈধ নয়। আর তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের সৌন্দর্য তোমাকে চমৎকৃত করে। তবে তোমার অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই নিয়ম প্রযোজ্য নয়। আল্লাহ সব বিষয়ের উপর দৃষ্টি রাখেন।
৩৩:৫৩
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūلَاনাتَدْخُلُوا۟তোমরা প্রবেশ করোtadkhulūبُيُوتَঘরগুলোতেbuyūtaٱلنَّبِىِّনাবীরl-nabiyiإِلَّآকিন্তুillāأَنযদিanيُؤْذَنَঅনুমতি দেওয়া হয়yu'dhanaلَكُمْজন্যে তোমাদেরlakumإِلَىٰপ্রতিilāطَعَامٍখাওয়ার (দাওয়াতে)ṭaʿāminغَيْرَ(তবে এসো না)ছাড়াghayraنَـٰظِرِينَঅপেক্ষাকারীnāẓirīnaإِنَىٰهُপ্রস্তুতির তাināhuوَلَـٰكِنْকিন্তুwalākinإِذَاযখনidhāدُعِيتُمْডাকা হয় তোমাদেরduʿītumفَٱدْخُلُوا۟তখন তোমরা প্রবেশ করোfa-ud'khulūفَإِذَاঅতঃপর যখনfa-idhāطَعِمْتُمْতোমরা খাওয়া শেষ করোṭaʿim'tumفَٱنتَشِرُوا۟তখন তোমরা চলে যাওfa-intashirūوَلَاএবং নাwalāمُسْتَـْٔنِسِينَতোমরা মেতে যেয়োmus'tanisīnaلِحَدِيثٍ ۚমধ্যে কথা-বার্তারliḥadīthinإِنَّনিশ্চয়ইinnaذَٰلِكُمْসেটাdhālikumكَانَহলো (এমন যে)kānaيُؤْذِىকষ্ট দেয়yu'dhīٱلنَّبِىَّনাবীকেl-nabiyaفَيَسْتَحْىِۦকিন্তু সে সংকোচ বোধ করে (বলতে)fayastaḥyīمِنكُمْ ۖহ'তে তোমাদেরminkumوَٱللَّهُঅথচ আল্লাহwal-lahuلَاনাيَسْتَحْىِۦসংকোচ বোধ করেনyastaḥyīمِنَহ'তেminaٱلْحَقِّ ۚসত্য (বলা)l-ḥaqiوَإِذَاএবং যখনwa-idhāسَأَلْتُمُوهُنَّতাদের (অর্থাৎ নাবী স্ত্রীদের) হ'তে তোমরা চাওsa-altumūhunnaمَتَـٰعًۭاকোনো সামগ্রীmatāʿanفَسْـَٔلُوهُنَّতবে তোমরা তাদের কাছে চাওfasalūhunnaمِنহ'তেminوَرَآءِপিছনwarāiحِجَابٍۢ ۚপর্দারḥijābinذَٰلِكُمْসেটাইdhālikumأَطْهَرُপবিত্রতরaṭharuلِقُلُوبِكُمْজন্যে অন্তরসমূহের তোমাদেরliqulūbikumوَقُلُوبِهِنَّ ۚএবং অন্তরসমূহের তাদের (জন্যও)waqulūbihinnaوَمَاএবং নাwamāكَانَছিলো (সঙ্গত)kānaلَكُمْজন্যে তোমাদেরlakumأَنযেanتُؤْذُوا۟তোমরা কষ্ট দিবেtu'dhūرَسُولَরাসূলকেrasūlaٱللَّهِআল্লাহরl-lahiوَلَآআর নাwalāأَن(সঙ্গত) যেanتَنكِحُوٓا۟তোমরা বিয়ে করবেtankiḥūأَزْوَٰجَهُۥস্ত্রীদেরকে তারazwājahuمِنۢথেকেminبَعْدِهِۦٓপর তারbaʿdihiأَبَدًا ۚকখনওabadanإِنَّনিশ্চয়ইinnaذَٰلِكُمْসেটাdhālikumكَانَহলোkānaعِندَকাছেʿindaٱللَّهِআল্লাহরl-lahiعَظِيمًاগুরুতর (অপরাধ)ʿaẓīman٥٣
তোমরা যারা ঈমান এনেছ শোন! নবীগৃহে প্রবেশ কর না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেয়া হয় খাদ্য গ্রহণের জন্য, (আগেভাগেই এসে পড় না) খাদ্য প্রস্তুতির জন্য অপেক্ষা করে যেন বসে থাকতে না হয়। তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা প্রবেশ কর। অতঃপর তোমাদের খাওয়া হলে তোমরা চলে যাও। কথাবার্তায় মশগুল হয়ে যেয়ো না। তোমাদের এ কাজ নবীকে কষ্ট দেয়। সে তোমাদেরকে (উঠে যাওয়ার জন্য বলতে) লজ্জাবোধ করে, আল্লাহ সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না। তোমরা যখন তার স্ত্রীগণের নিকট কোন কিছু চাও, তখন পর্দার আড়াল হতে তাদের কাছে চাও। এটাই তোমাদের ও তাদের অন্তরের জন্য পবিত্রতর। তোমাদের জন্য আল্লাহর রসূলকে কষ্ট দেয়া সঙ্গত নয়। আর তার মৃত্যুর পর তার স্ত্রীগণকে বিয়ে করাও তোমাদের জন্য কক্ষনো বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা মহা অপরাধ।
৩৩:৫৪
إِنযদিinتُبْدُوا۟তোমরা প্রকাশ করোtub'dūشَيْـًٔاকিছুুshayanأَوْঅথবাawتُخْفُوهُগোপন করো তাtukh'fūhuفَإِنَّতবুও নিশ্চয়ইfa-innaٱللَّهَআল্লাহl-lahaكَانَহলেনkānaبِكُلِّসম্পর্কে সবbikulliشَىْءٍকিছুরইshayinعَلِيمًۭاখুব অবগতʿalīman٥٤
তোমরা কোন বিষয় প্রকাশ কর অথবা তা গোপন কর- আল্লাহ তো সব বিষয়ে সর্বজ্ঞ।
৩৩:৫৫
لَّاনেইجُنَاحَঅপরাধjunāḥaعَلَيْهِنَّউপর তাদেরʿalayhinnaفِىٓক্ষেত্রেءَابَآئِهِنَّপিতাদের তাদের(সাথে দেখা সাক্ষাতের)ābāihinnaوَلَآআর নাwalāأَبْنَآئِهِنَّপুত্রদের তাদেরabnāihinnaوَلَآআর নাwalāإِخْوَٰنِهِنَّভাইদের তাদেরikh'wānihinnaوَلَآআর নাwalāأَبْنَآءِছেলেদেরabnāiإِخْوَٰنِهِنَّভাইদের (অর্থাৎ ভাতিজাদের) তাদেরikh'wānihinnaوَلَآআর নাwalāأَبْنَآءِছেলেদেরabnāiأَخَوَٰتِهِنَّবোনদের (অর্থাৎ ভাগিনাদের) তাদেরakhawātihinnaوَلَاআর নাwalāنِسَآئِهِنَّনারীদের তাদেরnisāihinnaوَلَاআর নেই (অপরাধ)walāمَا(তাদের সাথে) যাمَلَكَتْমালিক হয়েছেmalakatأَيْمَـٰنُهُنَّ ۗডানহাত তাদের (অর্থাৎ দাসদাসী)aymānuhunnaوَٱتَّقِينَএবং ভয় করো (হে নাবী পত্নীগণ)wa-ittaqīnaٱللَّهَ ۚআল্লাহকেl-lahaإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaكَانَহলেনkānaعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরshayinشَهِيدًاপ্রত্যক্ষ সাক্ষীshahīdan٥٥
কোন অপরাধ নেই (যদি নবীর স্ত্রীগণ সামনে যায়) তাদের পিতৃদের, তাদের পুত্রদের, তাদের ভ্রাতৃদের, তাদের ভ্রাতুষ্পুত্রদের, তাদের ভগ্নীপুত্রদের, তাদের নারীদের ও তাদের অধিকারভুক্ত দাস-দাসীদের। আর (হে নবীর স্ত্রীগণ!) তোমরা আল্লাহকে ভয় কর, আল্লাহ সকল জিনিসেরই প্রত্যক্ষদর্শী।
৩৩:৫৬
إِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহ (প্রশংসা করেন)l-lahaوَمَلَـٰٓئِكَتَهُۥও ফেরেশতাগণ তাঁরwamalāikatahuيُصَلُّونَদু'আ পাঠানyuṣallūnaعَلَىউপরʿalāٱلنَّبِىِّ ۚনাবীরl-nabiyiيَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūصَلُّوا۟দরূদ পাঠাওṣallūعَلَيْهِউপর তারʿalayhiوَسَلِّمُوا۟ও তোমরা সালাম জানাওwasallimūتَسْلِيمًا(অতি উত্তম) সালামtaslīman٥٦
আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, তাঁর ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে মু’মিনগণ! তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা কর এবং যথাযথ শ্রদ্ধাভরে সালাম জানাও।
৩৩:৫৭
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaيُؤْذُونَকষ্ট দেয়yu'dhūnaٱللَّهَআল্লাহকেl-lahaوَرَسُولَهُۥও রাসূলকে তাঁরwarasūlahuلَعَنَهُمُঅভিশাপ দেন তাদেরকেlaʿanahumuٱللَّهُআল্লাহl-lahuفِىমধ্যেٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yāوَٱلْـَٔاخِرَةِও আখিরাতেwal-ākhiratiوَأَعَدَّএবং প্রস্তুত করে রেখেছেনwa-aʿaddaلَهُمْজন্যে তাদেরlahumعَذَابًۭاশাস্তিʿadhābanمُّهِينًۭاঅপমানকরmuhīnan٥٧
যারা আল্লাহ ও তাঁর রসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি।
৩৩:৫৮
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaيُؤْذُونَকষ্ট দেয়yu'dhūnaٱلْمُؤْمِنِينَমু’মিনদেরকেl-mu'minīnaوَٱلْمُؤْمِنَـٰتِও মু’মিন নারীদেরকেwal-mu'minātiبِغَيْرِএ ছাড়াbighayriمَاযাٱكْتَسَبُوا۟তারা অর্জন (অপরাধ) করেছেik'tasabūفَقَدِতাহ'লে নিশ্চয়ইfaqadiٱحْتَمَلُوا۟তারা বহন করবেiḥ'tamalūبُهْتَـٰنًۭاঅপবাদbuh'tānanوَإِثْمًۭاও পাপwa-ith'manمُّبِينًۭاসুস্পষ্টmubīnan٥٨
আর যারা মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে কষ্ট দেয় তাদের কোন অপরাধ ছাড়াই, তারা অপবাদের ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করে।
৩৩:৫৯
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّبِىُّনাবীl-nabiyuقُلবলোqulلِّأَزْوَٰجِكَউদ্দেশ্যে স্ত্রীদের তোমারli-azwājikaوَبَنَاتِكَও তোমাদের মেয়েদেরকেwabanātikaوَنِسَآءِও নারীদেরwanisāiٱلْمُؤْمِنِينَমু’মিনদের (যেন)l-mu'minīnaيُدْنِينَতারা টেনে দেয়yud'nīnaعَلَيْهِنَّউপর তাদেরʿalayhinnaمِنকিছু অংশ (অর্থাৎ আঁচল)minجَلَـٰبِيبِهِنَّ ۚচাদরের তাদেরjalābībihinnaذَٰلِكَএটাdhālikaأَدْنَىٰٓনিকটতরadnāأَنযেanيُعْرَفْنَতাদের চেনা যাবেyuʿ'rafnaفَلَاতখন নাfalāيُؤْذَيْنَ ۗতাদের কষ্ট দেয়া হবেyu'dhaynaوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহl-lahuغَفُورًۭاক্ষমাশীলghafūranرَّحِيمًۭاপরম দয়ালুraḥīman٥٩
হে নবী! তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে আর মু’মিনদের নারীদেরকে বলে দাও- তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় (যখন তারা বাড়ীর বাইরে যায়), এতে তাদেরকে চেনা সহজতর হবে এবং তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
৩৩:৬০
۞ لَّئِنঅবশ্যই যদিla-inلَّمْনাlamيَنتَهِবিরত থাকেyantahiٱلْمُنَـٰفِقُونَমুনাফিকরাl-munāfiqūnaوَٱلَّذِينَও যাদেরwa-alladhīnaفِىমধ্যে (আছে)قُلُوبِهِمঅন্তরসমূহের তাদেরqulūbihimمَّرَضٌۭরোগmaraḍunوَٱلْمُرْجِفُونَএবং গুজব রটনাকারীরাwal-mur'jifūnaفِىমধ্যেٱلْمَدِينَةِমদিনা (শহরের)l-madīnatiلَنُغْرِيَنَّكَঅবশ্যই আমরা প্রবল করবো তোমাকেlanugh'riyannakaبِهِمْবিরুদ্ধে তাদেরbihimثُمَّএরপরthummaلَاনাيُجَاوِرُونَكَতোমার প্রতিবেশী হয়ে তারা থাকবেyujāwirūnakaفِيهَآমধ্যে তারfīhāإِلَّاছাড়াillāقَلِيلًۭاস্বল্পqalīlan٦٠
মুনাফিকরা আর যাদের অন্তরে রোগ আছে তারা আর শহরে গুজব রটনাকারীরা যদি বিরত না হয়, তবে আমি অবশ্য অবশ্যই তাদের বিরুদ্ধে তোমাকে তেজোদীপ্ত করব, অতঃপর তারা তোমার প্রতিবেশী হিসেবে এ শহরে থাকতে পারবে না। তবে অল্পদিনের জন্য থাকবে
৩৩:৬১
مَّلْعُونِينَ ۖতারা অভিশপ্ত হয়েmalʿūnīnaأَيْنَمَاযেখানেইaynamāثُقِفُوٓا۟তাদের পাওয়া যাবেthuqifūأُخِذُوا۟তাদের ধরা হবেukhidhūوَقُتِّلُوا۟ও তাদের হত্যা করা হবেwaquttilūتَقْتِيلًۭا(নির্মমভাবে) হত্যাtaqtīlan٦١
অভিশপ্ত অবস্থায়; তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধরা হবে এবং হত্যা করার মতই হত্যা করা হবে।
৩৩:৬২
سُنَّةَরীতিsunnataٱللَّهِআল্লাহরl-lahiفِى(তাদের) ক্ষেত্রেওٱلَّذِينَযারাalladhīnaخَلَوْا۟অতীত হয়েছেkhalawمِنথেকেminقَبْلُ ۖপূর্বqabluوَلَنএবং কখনও নাwalanتَجِدَপাবে তুমিtajidaلِسُنَّةِমধ্যে রীতিরlisunnatiٱللَّهِআল্লাহরl-lahiتَبْدِيلًۭاকোনো পরিবর্তনtabdīlan٦٢
যারা অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর বিধান, তুমি আল্লাহর বিধানে কক্ষনো হেরফের পাবে না।
৩৩:৬৩
يَسْـَٔلُكَতোমাকে প্রশ্ন করছেyasalukaٱلنَّاسُমানুষl-nāsuعَنِসম্পর্কেʿaniٱلسَّاعَةِ ۖক্বিয়ামাতl-sāʿatiقُلْবলোqulإِنَّمَا"কেবলinnamāعِلْمُهَاজ্ঞান তারʿil'muhāعِندَকাছেʿindaٱللَّهِ ۚআল্লাহরl-lahiوَمَاএবং কিসেwamāيُدْرِيكَতোমাকে জানাবেyud'rīkaلَعَلَّসম্ভবতlaʿallaٱلسَّاعَةَক্বিয়ামাতl-sāʿataتَكُونُহবেtakūnuقَرِيبًاনিকটে"qarīban٦٣
লোকে তোমাকে ক্বিয়ামত সম্পর্কে প্রশ্ন করে। বল, তার জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে। কিসে তোমাকে জানাবে- সম্ভবতঃ ক্বিয়ামত নিকটেই।
৩৩:৬৪
إِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaلَعَنَঅভিশাপ দেনlaʿanaٱلْكَـٰفِرِينَকাফিরদেরকেl-kāfirīnaوَأَعَدَّএবং প্রস্তুত করে রেখেছেনwa-aʿaddaلَهُمْজন্যে তাদেরlahumسَعِيرًاজ্বলন্ত আগুনsaʿīran٦٤
আল্লাহ কাফিরদেরকে অভিশাপ দিয়েছেন আর তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছেন।
৩৩:৬৫
خَـٰلِدِينَতারা স্থায়ীভাবে থাকবেkhālidīnaفِيهَآমধ্যে তারfīhāأَبَدًۭا ۖচিরকালabadanلَّاনাيَجِدُونَতারা পাবেyajidūnaوَلِيًّۭاকোনো অভিভাবকwaliyyanوَلَاআর নাwalāنَصِيرًۭاকোনো সাহায্যকারীnaṣīran٦٥
তাতে তারা চিরকাল থাকবে, তারা না পাবে কোন অভিভাবক, আর না পাবে কোন সাহায্যকারী।
৩৩:৬৬
يَوْمَযে দিনyawmaتُقَلَّبُউলট-পালট করা হবেtuqallabuوُجُوهُهُمْমুখমণ্ডল তাদেরwujūhuhumفِىমধ্যেٱلنَّارِআগুনেরl-nāriيَقُولُونَতারা বলবেyaqūlūnaيَـٰلَيْتَنَآ"হায়! আমাদের পরিতাপyālaytanāأَطَعْنَاআমরা আনুগত্য করতাম (যদি)aṭaʿnāٱللَّهَআল্লাহরl-lahaوَأَطَعْنَاও আমরা আনুগত্য করতাম (যদি)wa-aṭaʿnāٱلرَّسُولَا۠রাসূলের"l-rasūlā٦٦
আগুনে যেদিন তাদের মুখ উপুড় করে দেয়া হবে সেদিন তারা বলবে- হায়! আমরা যদি আল্লাহকে মানতাম ও রসূলকে মানতাম।
৩৩:৬৭
وَقَالُوا۟এবং তারা বলবেwaqālūرَبَّنَآ"হে আমাদের রবrabbanāإِنَّآনিশ্চয়ই আমরাinnāأَطَعْنَاআনুগত্য করেছি আমরাaṭaʿnāسَادَتَنَاনেতাদের আমাদেরsādatanāوَكُبَرَآءَنَاও বড়দের আমাদেরwakubarāanāفَأَضَلُّونَاঅতঃপর তারা ভ্রষ্ট করেছে আমাদেরকেfa-aḍallūnāٱلسَّبِيلَا۠পথl-sabīlā٦٧
আর তারা বলবে- হে আমাদের পালনকর্তা! আমরা আমাদের নেতাদেরকে ও আমাদের প্রধানদেরকে মান্য করতাম। তারাই আমাদেরকে গুমরাহ করেছিল।
৩৩:৬৮
رَبَّنَآহে আমাদের রবrabbanāءَاتِهِمْদিন তাদেরātihimضِعْفَيْنِদ্বিগুণḍiʿ'fayniمِنَথেকেminaٱلْعَذَابِশাস্তিl-ʿadhābiوَٱلْعَنْهُمْএবং অভিশপ্ত করুন তাদেরকেwal-ʿanhumلَعْنًۭاঅভিশাপেlaʿnanكَبِيرًۭاবড়"kabīran٦٨
হে আমাদের পালনকর্তা! তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও আর তাদেরকে মহা অভিশাপে অভিশাপ দাও।
৩৩:৬৯
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūلَاনাتَكُونُوا۟তোমরা হয়োtakūnūكَٱلَّذِينَ(তাদের) মতো যারাka-alladhīnaءَاذَوْا۟কষ্ট দিয়েছিলোādhawمُوسَىٰমূসাকেmūsāفَبَرَّأَهُঅতঃপর নির্দোষ প্রমাণ করলেন তাকেfabarra-ahuٱللَّهُআল্লাহl-lahuمِمَّاঐ বিষয় হ'তে যাmimmāقَالُوا۟ ۚতারা বলেছিলোqālūوَكَانَএবং সে ছিলোwakānaعِندَকাছেʿindaٱللَّهِআল্লাহরl-lahiوَجِيهًۭاমর্যাদাবানwajīhan٦٩
হে মু’মিনগণ! তোমরা তাদের মত হয়ো না যারা মূসাকে কষ্ট দিয়েছিল। অতঃপর তারা যা বলেছিল আল্লাহ তাত্থেকে তাকে নির্দোষ প্রমাণিত করেন। সে ছিল আল্লাহর নিকট সম্মানিত।
৩৩:৭০
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūٱتَّقُوا۟তোমরা ভয় করোittaqūٱللَّهَআল্লাহকেl-lahaوَقُولُوا۟এবং তোমরা বলোwaqūlūقَوْلًۭاকথাqawlanسَدِيدًۭاসঠিকsadīdan٧٠
হে মু’মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সরল সঠিক কথা বল।
৩৩:৭১
يُصْلِحْতিনি সংশোধন করবেনyuṣ'liḥلَكُمْজন্যে তোমাদেরlakumأَعْمَـٰلَكُمْকর্মসমূহকে তোমাদেরaʿmālakumوَيَغْفِرْএবং ক্ষমা করে দিবেনwayaghfirلَكُمْজন্যে তোমাদেরlakumذُنُوبَكُمْ ۗপাপগুলোকে তোমাদেরdhunūbakumوَمَنএবং যেwamanيُطِعِআনুগত্য করেyuṭiʿiٱللَّهَআল্লাহরl-lahaوَرَسُولَهُۥও রাসূলের তাঁরwarasūlahuفَقَدْতাহ'লে নিশ্চয়ইfaqadفَازَসে সফল হলোfāzaفَوْزًاসাফল্যfawzanعَظِيمًاমহাʿaẓīman٧١
আল্লাহ তোমাদের জন্য তোমাদের আমলগুলোকে ত্রুটিমুক্ত করবেন আর তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে সে সাফল্য লাভ করে- মহাসাফল্য।
৩৩:৭২
إِنَّاনিশ্চয়ই আমরাinnāعَرَضْنَاপেশ করেছিলাম আমরাʿaraḍnāٱلْأَمَانَةَএ-আমানত (কুরআন)l-amānataعَلَىউপরʿalāٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহেরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiوَٱلْجِبَالِও পর্বতমালারwal-jibāliفَأَبَيْنَকিন্তু তারা অস্বীকার করলোfa-abaynaأَنযেanيَحْمِلْنَهَاতারা বহন করবে তাyaḥmil'nahāوَأَشْفَقْنَআর তারা ভয় পেলোwa-ashfaqnaمِنْهَاথেকে তাmin'hāوَحَمَلَهَاএবং বহন করলো তাwaḥamalahāٱلْإِنسَـٰنُ ۖমানুষl-insānuإِنَّهُۥনিশ্চয়ই সেinnahuكَانَহলোkānaظَلُومًۭاবড় সীমালঙ্ঘনকারীẓalūmanجَهُولًۭاবড় অজ্ঞjahūlan٧٢
আমি আসমান, যমীন ও পর্বতের প্রতি (ইসলামের বোঝা বহন করার) আমানাত পেশ করেছিলাম। কিন্তু তারা তা বহন করতে অস্বীকৃতি জানাল, তারা তাতে আশংকিত হল, কিন্তু মানুষ সে দায়িত্ব নিল। সে বড়ই অন্যায়কারী, বড়ই অজ্ঞ।
৩৩:৭৩
لِّيُعَذِّبَ(এর পরিণাম হলো এই যে) যেন শাস্তি দিবেনliyuʿadhibaٱللَّهُআল্লাহl-lahuٱلْمُنَـٰفِقِينَমুনাফিক পুরুষদেরকেl-munāfiqīnaوَٱلْمُنَـٰفِقَـٰتِও মুনাফিক নারীদেরকেwal-munāfiqātiوَٱلْمُشْرِكِينَএবং মুশরিক পুরুষদেরকেwal-mush'rikīnaوَٱلْمُشْرِكَـٰتِও মুশরিক নারীদেরকেwal-mush'rikātiوَيَتُوبَএবং ক্ষমা করবেনwayatūbaٱللَّهُআল্লাহl-lahuعَلَىউপরʿalāٱلْمُؤْمِنِينَমু’মিন পুরুষদেরl-mu'minīnaوَٱلْمُؤْمِنَـٰتِ ۗও মু’মিন নারীদেরকেwal-mu'minātiوَكَانَএবং হলেনwakānaٱللَّهُআল্লাহl-lahuغَفُورًۭاক্ষমাশীলghafūranرَّحِيمًۢاপরম দয়ালুraḥīman٧٣
পরিণামে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীকে শাস্তি দিবেন এবং মু’মিন পুরুষ ও মু’মিন নারীকে ক্ষমা প্রদর্শন করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।