৪২

আশ-শূরা

মক্কা ৫৩ আয়াত পারা ২৫
الشورى

সূরা আশ-শূরা (الشورى) পবিত্র কুরআনের ৪২ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৫৩ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৪২:১
حمٓহা-মীমhha-meem١
হা-মীম।
৪২:২
عٓسٓقٓআইন - সীন-ক্কাফain-seen-qaf٢
‘আইন-সীন-ক্বাফ।
৪২:৩
كَذَٰلِكَএভাবেkadhālikaيُوحِىٓওহী পাঠান (আল্লাহ)yūḥīإِلَيْكَতোমার প্রতিilaykaوَإِلَىএবং প্রতিwa-ilāٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaمِنমধ্য হতেminقَبْلِكَতোমার পূর্বে (নাবী-রাসূল ছিলো)qablikaٱللَّهُআল্লাহl-lahuٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu٣
এভাবেই মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তোমার প্রতি এবং তোমার পূর্বে যারা ছিল তাদের প্রতি ওয়াহী নাযিল করেন।
৪২:৪
لَهُۥতাঁরইlahuمَاযা কিছুفِىমধ্যে (আছে)ٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَمَاএবং যা কিছুwamāفِىমধ্যে আছেٱلْأَرْضِ ۖপৃথিবীরl-arḍiوَهُوَএবং তিনিইwahuwaٱلْعَلِىُّসমুন্নতl-ʿaliyuٱلْعَظِيمُসুমহানl-ʿaẓīmu٤
আকাশ ও যমীনে যা কিছু আছে সবই তাঁর, তিনি সর্বোচ্চ, মহান।
৪২:৫
تَكَادُ(তাঁর সাথে শরিক করায়) উপক্রম হয়takāduٱلسَّمَـٰوَٰتُআকাশl-samāwātuيَتَفَطَّرْنَভেঙে পড়ারyatafaṭṭarnaمِنথেকেminفَوْقِهِنَّ ۚতাদের উপরfawqihinnaوَٱلْمَلَـٰٓئِكَةُএবং ফেরেশতারাwal-malāikatuيُسَبِّحُونَপবিত্রতা ঘোষণা করেyusabbiḥūnaبِحَمْدِপ্রশংসাসহbiḥamdiرَبِّهِمْতাদের রবেরrabbihimوَيَسْتَغْفِرُونَএবং ক্ষমা প্রার্থনা করেwayastaghfirūnaلِمَن(তাদের) জন্যে যারাlimanفِىমধ্যে (আছে)ٱلْأَرْضِ ۗপৃথিবীরl-arḍiأَلَآজেনে রাখোalāإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaهُوَতিনিইhuwaٱلْغَفُورُক্ষমাশীলl-ghafūruٱلرَّحِيمُপরম দয়ালুl-raḥīmu٥
আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় (সুমহান আল্লাহর প্রতি শ্রদ্ধাপূর্ণ ভয়ভীতিতে) আর ফেরেশতারা তাদের প্রতিপালকের প্রশংসা ও মহিমা ঘোষণা করে এবং যারা পৃথিবীতে আছে তাদের জন্য (আল্লাহর নিকট) ক্ষমা প্রার্থনা করে। জেনে রেখ, আল্লাহ, তিনি বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু।
৪২:৬
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaٱتَّخَذُوا۟গ্রহণ করেছেittakhadhūمِنছাড়াminدُونِهِۦٓতাঁকেdūnihiأَوْلِيَآءَঅভিভাবকরূপেawliyāaٱللَّهُআল্লাহ-ইl-lahuحَفِيظٌসংরক্ষকḥafīẓunعَلَيْهِمْতাদের উপরʿalayhimوَمَآএবং নওwamāأَنتَতুমিantaعَلَيْهِمতাদের উপর (নিযুক্ত হয়েছে)ʿalayhimبِوَكِيلٍۢকর্ম বিধায়কbiwakīlin٦
যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি নযর রাখছেন, তাদের (কাজের) দায়-দায়িত্ব তোমার উপর নেই।
৪২:৭
وَكَذَٰلِكَএবং এভাবেwakadhālikaأَوْحَيْنَآআমরা ওহী করেছিawḥaynāإِلَيْكَতোমার প্রতিilaykaقُرْءَانًاকুরআনকেqur'ānanعَرَبِيًّۭاআরবী (ভাষায়)ʿarabiyyanلِّتُنذِرَসতর্ক করো তুমি যেনোlitundhiraأُمَّকেন্দ্রকেummaٱلْقُرَىٰজনপদসমূহের (অর্থাৎ মাক্কাবাসীদেরকে)l-qurāوَمَنْএবং যারাwamanحَوْلَهَاতার চার পাশে (আছে)ḥawlahāوَتُنذِرَএবং সতর্ক করো তুমি (যেনো)watundhiraيَوْمَদিন (সম্পর্কে)yawmaٱلْجَمْعِসমবেত হওয়ার (অর্থাৎ ক্বিয়ামাতের)l-jamʿiلَاনেইرَيْبَকোনো সন্দেহraybaفِيهِ ۚতার মধ্যেfīhiفَرِيقٌۭএকদল (সেদিন হবে)farīqunفِىমধ্যেٱلْجَنَّةِজান্নাতেরl-janatiوَفَرِيقٌۭএবং একদল (হবে)wafarīqunفِىমধ্যেٱلسَّعِيرِজাহান্নামেরl-saʿīri٧
এভাবে আমি তোমার প্রতি কুরআন আরবী ভাষায় নাযিল করেছি যাতে তুমি উম্মুল কুরা (মক্কা শহর) ও তার চার পাশে যারা আছে তাদেরকে সতর্ক করতে পার, আর সতর্ক কর একত্রিত হওয়ার দিন সম্পর্কে যে বিষয়ে কোন সন্দেহ নেই। (একত্রিত হওয়ার পর) এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে।
৪২:৮
وَلَوْএবং যদিwalawشَآءَচাইতেনshāaٱللَّهُআল্লাহl-lahuلَجَعَلَهُمْতাদেরকে অবশ্যই করতেনlajaʿalahumأُمَّةًۭজাতিummatanوَٰحِدَةًۭএকইwāḥidatanوَلَـٰكِنকিন্তুwalākinيُدْخِلُপ্রবেশ করানyud'khiluمَنযাকেmanيَشَآءُইচ্ছে করেন (আল্লাহ)yashāuفِىমধ্যেرَحْمَتِهِۦ ۚতাঁর অনুগ্রহেরraḥmatihiوَٱلظَّـٰلِمُونَএবং সীমালঙ্ঘনকারীদের (অবস্থা হলো)wal-ẓālimūnaمَاনেইلَهُمতাদের জন্যেlahumمِّنকোনোminوَلِىٍّۢঅভিভাবকwaliyyinوَلَاআর নেইwalāنَصِيرٍকোনো সাহায্যকারীnaṣīrin٨
আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে একই উম্মত করতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছে তাঁর রহমাতের মধ্যে দাখিল করেন, আর যালিমদের জন্য নেই কোন অভিভাবক, নেই কোন সাহায্যকারী।
৪২:৯
أَمِতবে কিamiٱتَّخَذُوا۟তারা গ্রহণ করেছেittakhadhūمِنমধ্য হতেminدُونِهِۦٓতাঁকে ছাড়াdūnihiأَوْلِيَآءَ ۖঅভিভাবকরূপে (অন্যান্যদেরকে)awliyāaفَٱللَّهُঅথচ আল্লাহfal-lahuهُوَতিনিইhuwaٱلْوَلِىُّঅভিভাবকl-waliyuوَهُوَএবং তিনিইwahuwaيُحْىِজীবিত করেনyuḥ'yīٱلْمَوْتَىٰমৃতদেরকেl-mawtāوَهُوَএবং তিনিwahuwaعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরইshayinقَدِيرٌۭসর্বশক্তিমানqadīrun٩
কী! তারা কি আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবক গ্রহণ করে নিয়েছে? আল্লাহই তো একমাত্র অভিভাবক, তিনিই মৃতকে জীবিত করেন আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
৪২:১০
وَمَاএবং যাwamāٱخْتَلَفْتُمْতোমরা মতভেদ করোikh'talaftumفِيهِসেক্ষেত্রেfīhiمِنকোনোminشَىْءٍۢকিছুshayinفَحُكْمُهُۥٓতার অতঃপর মীমাংসা (হবে)faḥuk'muhuإِلَىকাছেilāٱللَّهِ ۚআল্লাহ্‌রl-lahiذَٰلِكُمُতিনিইdhālikumuٱللَّهُআল্লাহ-ইl-lahuرَبِّىআমার রবrabbīعَلَيْهِতাঁর উপরʿalayhiتَوَكَّلْتُআমি নির্ভর করিtawakkaltuوَإِلَيْهِএবং তাঁরই দিকেwa-ilayhiأُنِيبُমুখ ফিরিয়েছি আমিunību١٠
তোমরা যে সব বিষয়ে মতভেদ কর তার মীমাংসা আল্লাহর উপর সোপর্দ. সেই আল্লাহই আমার প্রতিপালক, আমি তাঁর উপরই নির্ভর করি, আর তাঁরই অভিমুখী হই।
৪২:১১
فَاطِرُ(আল্লাহ-ই) সৃষ্টিকর্তাfāṭiruٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۚএবং পৃথিবীরwal-arḍiجَعَلَতিনি সৃষ্টি করেছেনjaʿalaلَكُمতোমাদের জন্যেlakumمِّنْমধ্য হ'তেminأَنفُسِكُمْতোমাদের নিজেদেরanfusikumأَزْوَٰجًۭاজোড়া জোড়াazwājanوَمِنَএবং মধ্য হতেwaminaٱلْأَنْعَـٰمِগবাদি পশুরl-anʿāmiأَزْوَٰجًۭا ۖজোড়া জোড়াazwājanيَذْرَؤُكُمْতোমাদের বিস্তার করেন (বংশ)yadhra-ukumفِيهِ ۚতার মধ্যেfīhiلَيْسَনেইlaysaكَمِثْلِهِۦতাঁর মতোkamith'lihiشَىْءٌۭ ۖকোনো কিছুইshayonوَهُوَএবং তিনিwahuwaٱلسَّمِيعُসবকিছু শুনেনl-samīʿuٱلْبَصِيرُসবকিছুই দেখেনl-baṣīru١١
আকাশসমূহ ও যমীনের স্রষ্টা। তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে যুগল সৃষ্টি করেছেন, চতুস্পদ জন্তুদের মধ্যেও সৃষ্টি করেছেন জোড়া, এভাবেই তিনি তোমাদের বংশধারা বিস্তৃত করেন, কোন কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সব শোনেন, সব দেখেন।
৪২:১২
لَهُۥতাঁরই (নিয়ন্ত্রণে)lahuمَقَالِيدُচাবিসমূহmaqālīduٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۖও পৃথিবীরwal-arḍiيَبْسُطُপ্রশস্ত করে দেনyabsuṭuٱلرِّزْقَজীবনের উপকরণl-riz'qaلِمَن(তার) জন্যে যাকেlimanيَشَآءُতিনি ইচ্ছে করেনyashāuوَيَقْدِرُ ۚএবং পরিমিত দেন (যাকে ইচ্ছে করেন)wayaqdiruإِنَّهُۥতিনি নিশ্চয়ইinnahuبِكُلِّসম্পর্কে সবbikulliشَىْءٍকিছুshayinعَلِيمٌۭখুব অবহিতʿalīmun١٢
আসমান ও যমীনের চাবিকাঠি তাঁরই হাতে নিবদ্ধ। যার জন্য ইচ্ছে তিনি রিযক প্রশস্ত করেন ও (যার জন্য ইচ্ছে) সীমিত করেন। সব বিষয়েই তিনি সবচেয়ে জ্ঞানী।
৪২:১৩
۞ شَرَعَতিনি বিধান দিয়েছেনsharaʿaلَكُمতোমাদের জন্যে (একমাত্র)lakumمِّنَথেকেminaٱلدِّينِদ্বীনেরl-dīniمَاযাوَصَّىٰআদেশ দিয়েছিলেনwaṣṣāبِهِۦসে সম্পর্কেbihiنُوحًۭاনূহকেnūḥanوَٱلَّذِىٓএবং (হে নাবী) যাwa-alladhīأَوْحَيْنَآআমরা ওহী করেছিawḥaynāإِلَيْكَতোমার প্রতিওilaykaوَمَاএবং যাwamāوَصَّيْنَاআমরা আদেশ দিয়েছিwaṣṣaynāبِهِۦٓসে সম্পর্কেbihiإِبْرَٰهِيمَইব্রাহীমকেib'rāhīmaوَمُوسَىٰও মূসাকেwamūsāوَعِيسَىٰٓ ۖও ঈসাকেwaʿīsāأَنْ(এ তাগিদসহ) যেanأَقِيمُوا۟তোমরা প্রতিষ্ঠিত করোaqīmūٱلدِّينَদ্বীনকেl-dīnaوَلَاএবং নাwalāتَتَفَرَّقُوا۟তোমরা মতবিরোধ করোtatafarraqūفِيهِ ۚতার মধ্যেfīhiكَبُرَবড় কঠিন হয়েছেkaburaعَلَىকাছেʿalāٱلْمُشْرِكِينَমুশরিকদেরl-mush'rikīnaمَاযারتَدْعُوهُمْতুমি আহবান করছো তাদেরকেtadʿūhumإِلَيْهِ ۚতাঁর দিকেilayhiٱللَّهُআল্লাহl-lahuيَجْتَبِىٓবেছে নেনyajtabīإِلَيْهِতাঁর দিকেilayhiمَنযাকেmanيَشَآءُতিনি ইচ্ছে করেনyashāuوَيَهْدِىٓএবং পথ দেখানwayahdīإِلَيْهِতাঁর দিকেilayhiمَنযেmanيُنِيبُমুখ ফিরায় (তাঁর দিকে)yunību١٣
তিনি তোমাদের জন্য দ্বীনের সেই বিধি-ব্যবস্থাই দিয়েছেন যার হুকুম তিনি দিয়েছিলেন নূহকে। আর সেই (বিধি ব্যবস্থাই) তোমাকে ওয়াহীর মাধ্যমে দিলাম যার হুকুম দিয়েছিলাম ইবরাহীম, মূসা ও ‘ঈসাকে- তা এই যে, তোমরা দ্বীন প্রতিষ্ঠিত কর, আর তাতে বিভক্তি সৃষ্টি করো না, ব্যাপারটি মুশরিকদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে যার দিকে তুমি তাদেরকে আহবান জানাচ্ছ। আল্লাহ যাকে ইচ্ছে করেন তাঁর পথে বেছে নেন, আর তিনি তাঁর পথে পরিচালিত করেন তাকে, যে তাঁর অভিমুখী হয়।
৪২:১৪
وَمَاএবং নাwamāتَفَرَّقُوٓا۟তারা মতবিরোধ করেছেtafarraqūإِلَّاএ ব্যতীতillāمِنۢমধ্য হতেminبَعْدِপরেbaʿdiمَاযাجَآءَهُمُ(কাছে) এসেছিলো তাদেরjāahumuٱلْعِلْمُ(অর্থাৎ) জ্ঞানl-ʿil'muبَغْيًۢا(এমন করেছে) বিদ্বেষ বশতঃbaghyanبَيْنَهُمْ ۚতাদের মাঝেbaynahumوَلَوْلَاএবং যদি নাwalawlāكَلِمَةٌۭএকটি বাণী (ফায়সালার)kalimatunسَبَقَتْঅতীতে সিদ্ধান্ত করা হতোsabaqatمِنপক্ষ হতেminرَّبِّكَতোমার রবেরrabbikaإِلَىٰٓপর্যন্তilāأَجَلٍۢসময় (অবকাশের)ajalinمُّسَمًّۭىনির্ধারিতmusammanلَّقُضِىَমীমাংসা অবশ্যই করে দেওয়া হতোlaquḍiyaبَيْنَهُمْ ۚতাদের মাঝেbaynahumوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱلَّذِينَযাদেরalladhīnaأُورِثُوا۟উত্তরাধিকারী করা হয়েছিলোūrithūٱلْكِتَـٰبَকিতাবেরl-kitābaمِنۢমধ্য হতেminبَعْدِهِمْতাদের পরেbaʿdihimلَفِىঅবশ্যই মধ্যে আছেlafīشَكٍّۢসন্দেহেরshakkinمِّنْهُতা সম্পর্কেmin'huمُرِيبٍۢবিভ্রান্তিকরmurībin١٤
মানুষের কাছে ইলম আসার পর (বিভিন্ন অংশে) বিভক্ত হয়ে গেল নিজেদের মধ্যে বাড়াবাড়ি করার কারণে। পূর্বেই যদি তোমার প্রতিপালকের পক্ষ হতে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফয়সালা মূলতবী রাখার কথা ঘোষিত না হত, তাহলে তাদের মধ্যে (পূর্বেই) ফয়সালা করে দেয়া হত। আগেকার লোকেদের পরে যারা (তাওরাত ও ইঞ্জিল এ দু’) কিতাব উত্তরাধিকার সূত্রে পাপ্ত হয়েছে, তারা অস্বস্তিকর সন্দেহে পতিত হয়েছে।
৪২:১৫
فَلِذَٰلِكَ(হে নাবী) এজন্যেfalidhālikaفَٱدْعُ ۖতাই আহবান করোfa-ud'ʿuوَٱسْتَقِمْএবং অবিচল থাকোwa-is'taqimكَمَآযেমনkamāأُمِرْتَ ۖতোমাকে আদেশ করা হয়েছেumir'taوَلَاএবং নাwalāتَتَّبِعْঅনুসরণ করোtattabiʿأَهْوَآءَهُمْ ۖতাদের খেয়ালখুশীরahwāahumوَقُلْএবং বলোwaqulءَامَنتُ"আমি ঈমান এনেছিāmantuبِمَآঐ বিষয়ে যাbimāأَنزَلَঅবতীর্ণ করেছেনanzalaٱللَّهُআল্লাহl-lahuمِنথেকেminكِتَـٰبٍۢ ۖ(অর্থাৎ) কিতাবkitābinوَأُمِرْتُএবং আমাকে আদেশ করা হয়েছেwa-umir'tuلِأَعْدِلَআমি যেন ন্যায় বিচার করিli-aʿdilaبَيْنَكُمُ ۖতোমাদের মাঝেbaynakumuٱللَّهُআল্লাহl-lahuرَبُّنَاআমাদের রবrabbunāوَرَبُّكُمْ ۖও তোমাদের রবwarabbukumلَنَآআমাদের জন্যেlanāأَعْمَـٰلُنَاআমাদের কাজসমূহaʿmālunāوَلَكُمْও তোমাদের জন্যেwalakumأَعْمَـٰلُكُمْ ۖতোমাদের কাজসমূহaʿmālukumلَاনেইحُجَّةَকোনো বিবাদḥujjataبَيْنَنَاআমাদের মাঝেbaynanāوَبَيْنَكُمُ ۖও তোমাদের মাঝেwabaynakumuٱللَّهُআল্লাহl-lahuيَجْمَعُএকত্র করবেনyajmaʿuبَيْنَنَا ۖআমাদেরকেbaynanāوَإِلَيْهِএবং তাঁরই দিকেwa-ilayhiٱلْمَصِيرُপ্রত্যাবর্তন (হবে সবার)"l-maṣīru١٥
অবস্থার এই প্রেক্ষাপটে (হে নবী!) তাদেরকে আহবান কর (দ্বীনের প্রতি), আর তোমাকে যে হুকুম দেয়া হয়েছে তুমি তার প্রতি সুদৃঢ় থাক, আর তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। আর বল, আল্লাহ যে কিতাবই অবতীর্ণ করেছেন আমি তার প্রতি ঈমান এনেছি। তোমাদের মাঝে ইনসাফ করার জন্য আমাকে নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ আমাদেরও প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক। আমাদের কাজের প্রতিফল আমরা ভোগ করব। আর তোমাদের কাজের প্রতিফল তোমরা ভোগ করবে। আমাদের আর তোমাদের মাঝে কোন ঝগড়া নেই। আল্লাহ আমাদের সবাইকে (একদিন) একত্রিত করবেন, আর তাঁর কাছেই (সকলকে) ফিরে যেতে হবে।
৪২:১৬
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaيُحَآجُّونَবিতর্ক করেyuḥājjūnaفِىসম্পর্কেٱللَّهِআল্লাহ্‌র দ্বীনেরl-lahiمِنۢমধ্য হতেminبَعْدِপরেওbaʿdiمَاযাٱسْتُجِيبَসাড়া দেওয়া হয়েছে (অর্থাৎ দ্বীন গ্রহণের পরেও)us'tujībaلَهُۥতাকেlahuحُجَّتُهُمْতাদের যুক্তিতর্কḥujjatuhumدَاحِضَةٌনিরর্থকdāḥiḍatunعِندَকাছেʿindaرَبِّهِمْতাদের রবেরrabbihimوَعَلَيْهِمْএবং তাদের উপরwaʿalayhimغَضَبٌۭঅভিসম্পাতghaḍabunوَلَهُمْএবং তাদের জন্যেwalahumعَذَابٌۭশাস্তি (রয়েছে)ʿadhābunشَدِيدٌকঠিনshadīdun١٦
আল্লাহর আহবানে সাড়া দেয়ার পর সে সম্পর্কে যারা বিতর্কে লিপ্ত হয়, তাদের দলীল প্রমাণ তাদের রব্ব-এর কাছে বাতিল। তাদের প্রতি (আল্লাহর) গযব আর তাদের জন্য আছে কঠিন শাস্তি।
৪২:১৭
ٱللَّهُ(তিনিই) আল্লাহ্‌al-lahuٱلَّذِىٓযিনিalladhīأَنزَلَঅবতীর্ণ করেছেনanzalaٱلْكِتَـٰبَকিতাবl-kitābaبِٱلْحَقِّসত্যসহbil-ḥaqiوَٱلْمِيزَانَ ۗএবং মীযানwal-mīzānaوَمَاএবং কিসেwamāيُدْرِيكَতোমাকে জানাবেyud'rīkaلَعَلَّসম্ভবতঃlaʿallaٱلسَّاعَةَক্বিয়ামাতl-sāʿataقَرِيبٌۭআসন্নqarībun١٧
তিনিই আল্লাহ যিনি সত্য ও ইনসাফের মানদন্ড সহকারে কিতাব অবতীর্ণ করেছেন। তুমি কি জান, সম্ভবতঃ চূড়ান্ত ফয়সালার সময় নিকটবর্তী হয়ে গেছে।
৪২:১৮
يَسْتَعْجِلُতাড়াহুড়া করেyastaʿjiluبِهَاতা সম্পর্কেbihāٱلَّذِينَ(তারাই) যারাalladhīnaلَاনাيُؤْمِنُونَঈমান আনেyu'minūnaبِهَا ۖতা সম্পর্কেbihāوَٱلَّذِينَকিন্তু যারাwa-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūمُشْفِقُونَতারা ভয় করেmush'fiqūnaمِنْهَاতা থেকেmin'hāوَيَعْلَمُونَএবং তারা জানেwayaʿlamūnaأَنَّهَاতা যেannahāٱلْحَقُّ ۗমহাসত্যl-ḥaquأَلَآজেনে রাখোalāإِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaيُمَارُونَকুতর্ক করেyumārūnaفِىসম্পর্কেٱلسَّاعَةِক্বিয়ামাতেরl-sāʿatiلَفِىঅবশ্যই মধ্যেlafīضَلَـٰلٍۭবিভ্রান্তিরḍalālinبَعِيدٍবহুদূরে (চলে গিয়েছে)baʿīdin١٨
যে সব লোক তাতে বিশ্বাস করে না, তারাই তার (অর্থাৎ ক্বিয়ামতের) আগমনকে তরান্বিত করতে চায়। কিন্তু যারা বিশ্বাসী তারা তাকে ভয় করে আর তারা জানে যে, তা সত্য। জেনে রেখ, যারা ক্বিয়ামত সম্পর্কে বিতর্ক করে, তারা স্পষ্টতই সত্য পথ হতে বহু দূরে চলে গেছে।
৪২:১৯
ٱللَّهُআল্লাহ্‌al-lahuلَطِيفٌۢঅতি দয়ালুlaṭīfunبِعِبَادِهِۦতার দাসদের উপরbiʿibādihiيَرْزُقُতিনি জীবিকা দান করেনyarzuquمَنযাকেmanيَشَآءُ ۖইচ্ছে করেনyashāuوَهُوَএবং তিনিwahuwaٱلْقَوِىُّপ্রবল শক্তিমানl-qawiyuٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzu١٩
আল্লাহ তাঁর বান্দাহদের প্রতি মেহেরবান, তিনি যাকে যা ইচ্ছে রিযক দেন। তিনি প্রবল, মহাপরাক্রমশালী।
৪২:২০
مَنযেmanكَانَছিলkānaيُرِيدُকামনা করেyurīduحَرْثَফসলḥarthaٱلْـَٔاخِرَةِপরকালেরl-ākhiratiنَزِدْবাড়িয়ে দিই আমরাnazidلَهُۥতার জন্যেlahuفِىমধ্যেحَرْثِهِۦ ۖতার ফসলেরḥarthihiوَمَنএবং যেwamanكَانَছিলkānaيُرِيدُকামনা করেyurīduحَرْثَফসলḥarthaٱلدُّنْيَاদুনিয়ারl-dun'yāنُؤْتِهِۦতাকে দিই আমরাnu'tihiمِنْهَاতা থেকে কিছুmin'hāوَمَاএবং নেইwamāلَهُۥতার জন্যেlahuفِىমধ্যেٱلْـَٔاخِرَةِপরকালেরl-ākhiratiمِنকোনোminنَّصِيبٍঅংশnaṣībin٢٠
যে লোক পরকালের ক্ষেত করতে চায়, আমি তার জন্য তার ক্ষেতে বৃদ্ধি দান করি। আর যে লোক দুনিয়ার ক্ষেত চায়, আমি তাকে তাত্থেকে দেই, কিন্তু পরকালে তার অংশে (বা ভাগ্যে) কিছুই নেই।
৪২:২১
أَمْতবে কিamلَهُمْতাদের জন্যে আছেlahumشُرَكَـٰٓؤُا۟(কতক) শরিকshurakāuشَرَعُوا۟(যারা) বিধান দিয়েছেsharaʿūلَهُمতাদের জন্যে (ভিন্ন কিছু)lahumمِّنَথেকেminaٱلدِّينِধর্মেরl-dīniمَاযারلَمْনাlamيَأْذَنۢঅনুমতি দেন নিyadhanبِهِসে সম্পর্কেbihiٱللَّهُ ۚআল্লাহl-lahuوَلَوْلَاএবং যদি না (নির্ধারিত হতো)walawlāكَلِمَةُএকটি কথাkalimatuٱلْفَصْلِমীমাংসারl-faṣliلَقُضِىَচুড়ান্ত করে দেওয়া হতো অবশ্যইlaquḍiyaبَيْنَهُمْ ۗতাদের মাঝেbaynahumوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীরাl-ẓālimīnaلَهُمْতাদের জন্যে (রয়েছে)lahumعَذَابٌশাস্তিʿadhābunأَلِيمٌۭযন্ত্রণাদায়কalīmun٢١
কী! তাদের কি এমন শরীক আছে যারা তাদের জন্য দ্বীনের বিধি-বিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি? ফয়সালা সম্পর্কিত (পূর্ব) ঘোষণা দেয়া না হলে তাদের মধ্যে (তৎক্ষণাৎ) ফয়সালা করে দেয়া হত। যালিমদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি।
৪২:২২
تَرَىদেখবে তুমিtarāٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদেরকেl-ẓālimīnaمُشْفِقِينَভীত অবস্থায়mush'fiqīnaمِمَّاঐ বিষয়ে যাmimmāكَسَبُوا۟তারা কামাই করেছেkasabūوَهُوَএবং তাwahuwaوَاقِعٌۢপতিত হবেইwāqiʿunبِهِمْ ۗতাদের উপরbihimوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiفِىমধ্যে (হবে)رَوْضَاتِবাগানসমূহেরrawḍātiٱلْجَنَّاتِ ۖজান্নাতেরl-janātiلَهُمতাদের জন্যে রয়েছেlahumمَّاযাيَشَآءُونَতারা ইচ্ছে করবেyashāūnaعِندَকাছেʿindaرَبِّهِمْ ۚতাদের রবেরrabbihimذَٰلِكَএটাইdhālikaهُوَসেইhuwaٱلْفَضْلُঅনুগ্রহl-faḍluٱلْكَبِيرُমহাl-kabīru٢٢
যালিমদেরকে তুমি তাদের কৃতকর্মের কারণে ভীত-সন্ত্রস্ত দেখতে পাবে। তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের উপর পতিত হবে। আর যারা ঈমান এনেছে আর সৎকর্ম করেছে তারা জান্নাতের বাগিচায় অবস্থান করবে। তারা যা ইচ্ছে করবে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট তা-ই আছে। ওটাই অতি বড় অনুগ্রহ।
৪২:২৩
ذَٰلِكَএটাইdhālikaٱلَّذِىযারalladhīيُبَشِّرُসুসংবাদ দিয়েছেনyubashiruٱللَّهُআল্লাহl-lahuعِبَادَهُতাঁর দাসদেরকেʿibādahuٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِ ۗসৎl-ṣāliḥātiقُل(হে নাবী) বলোqulلَّآ"নাأَسْـَٔلُكُمْতোমাদের কাছে চাই আমিasalukumعَلَيْهِতার উপরʿalayhiأَجْرًاকোনো পারিশ্রমিকajranإِلَّاকিন্তুillāٱلْمَوَدَّةَভালোবাসাl-mawadataفِىআছেٱلْقُرْبَىٰ ۗআত্মীয়ের"l-qur'bāوَمَنএবং যেwamanيَقْتَرِفْঅর্জন করবেyaqtarifحَسَنَةًۭভালো কাজḥasanatanنَّزِدْবাড়িয়ে দিই আমরাnazidلَهُۥতার জন্যেlahuفِيهَاতার মধ্যেfīhāحُسْنًا ۚকল্যাণḥus'nanإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaغَفُورٌۭক্ষমাশীলghafūrunشَكُورٌগুণগ্রাহীshakūrun٢٣
এটা হল তাই আল্লাহ যার সুসংবাদ দিয়েছেন তাঁর সে সব বান্দাহদের জন্য যারা ঈমান আনে আর সৎ কাজ করে। বল, এ কাজের জন্য আত্মীয়তার ভালবাসা ছাড়া তোমাদের কাছে কিছুই চাই না। যে কেউ উত্তম কাজ করে, আমি তার জন্য তাতে পুণ্য বাড়িয়ে দেই। আল্লাহ বড়ই ক্ষমাশীল, ভাল কাজের বড়ই মর্যাদাদানকারী।
৪২:২৪
أَمْতবে কিamيَقُولُونَ(এই লোকেরা) বলেyaqūlūnaٱفْتَرَىٰ"সে রচনা করেছেif'tarāعَلَىউপরʿalāٱللَّهِআল্লাহরl-lahiكَذِبًۭا ۖমিথ্যা"kadhibanفَإِنতবে যদিfa-inيَشَإِইচ্ছে করতেনyasha-iٱللَّهُআল্লাহl-lahuيَخْتِمْসীল করে দিতেনyakhtimعَلَىٰউপরʿalāقَلْبِكَ ۗতোমার অন্তরেরqalbikaوَيَمْحُআর মুছে দেনwayamḥuٱللَّهُআল্লাহl-lahuٱلْبَـٰطِلَঅসত্যকেl-bāṭilaوَيُحِقُّএবং প্রতিষ্ঠিত করেনwayuḥiqquٱلْحَقَّসত্যকেl-ḥaqaبِكَلِمَـٰتِهِۦٓ ۚতাঁর বাণী দিয়েbikalimātihiإِنَّهُۥতিনি নিশ্চয়ইinnahuعَلِيمٌۢখুব অবহিতʿalīmunبِذَاتِঅবস্থা সম্পর্কেbidhātiٱلصُّدُورِঅন্তরসমূহেরl-ṣudūri٢٤
তারা কি বলে যে, এ লোক আল্লাহর নামে মিথ্যা রচনা করেছে? আল্লাহ চাইলে তোমার হৃদয়ে মোহর মেরে দিতেন। বস্তুতঃ তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। তিনি (সকলের) অন্তরে নিহিত বিষয় সম্পর্কে খুবই অবগত।
৪২:২৫
وَهُوَএবং তিনিই (আল্লাহ)wahuwaٱلَّذِىযিনিalladhīيَقْبَلُকবুল করেনyaqbaluٱلتَّوْبَةَতওবাl-tawbataعَنْথেকেʿanعِبَادِهِۦতাঁর দাসদেরʿibādihiوَيَعْفُوا۟এবং মোচন করেনwayaʿfūعَنِথেকেʿaniٱلسَّيِّـَٔاتِপাপসমূহl-sayiātiوَيَعْلَمُঅথচ তিনি জানেনwayaʿlamuمَاযা কিছুتَفْعَلُونَতোমরা করছোtafʿalūna٢٥
তিনি তাঁর বান্দাহদের তাওবাহ ক্ববূল করেন, পাপ ক্ষমা করেন আর তিনি জানেন তোমরা যা কর।
৪২:২৬
وَيَسْتَجِيبُএবং তিনি ডাকে সাড়া দেনwayastajībuٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান আনেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiوَيَزِيدُهُمএবং বৃদ্ধি করেন তাদেরকেwayazīduhumمِّنহ'তেminفَضْلِهِۦ ۚতাঁর অনুগ্রহfaḍlihiوَٱلْكَـٰفِرُونَএবং কাফেরদের (অবস্থা হলো)wal-kāfirūnaلَهُمْতাদের জন্যে রয়েছেlahumعَذَابٌۭশাস্তিʿadhābunشَدِيدٌۭকঠিনshadīdun٢٦
যারা ঈমান আনে আর সৎকর্ম করে তিনি তাদের আহবান শুনেন, আর তিনি তাদের প্রতি নিজ অনুগ্রহ বাড়িয়ে দেন আর কাফিরদের জন্য আছে কঠিন শাস্তি।
৪২:২৭
۞ وَلَوْএবং যদিwalawبَسَطَপ্রচুর দিতেনbasaṭaٱللَّهُআল্লাহl-lahuٱلرِّزْقَজীবিকাl-riz'qaلِعِبَادِهِۦতাঁর দাসদের জন্যেliʿibādihiلَبَغَوْا۟তারা অবশ্যই বিপর্যয় সৃষ্টি করতোlabaghawفِىমধ্যেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiوَلَـٰكِنকিন্তুwalākinيُنَزِّلُদেনyunazziluبِقَدَرٍۢএকটি পরিমাণ মতbiqadarinمَّاযাيَشَآءُ ۚতিনি ইচ্ছে করেনyashāuإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuبِعِبَادِهِۦতাঁর দাসদের সম্পর্কেbiʿibādihiخَبِيرٌۢখুব অবহিতkhabīrunبَصِيرٌۭসবকিছুই দেখেনbaṣīrun٢٧
আল্লাহ যদি তাঁর সকল বান্দাহদের জন্য রিযক পর্যাপ্ত করে দিতেন, তাহলে তারা অবশ্যই যমীনে বিদ্রোহ সৃষ্টি করত; কিন্তু তিনি একটা নির্দিষ্ট পরিমাণে যতটুকু ইচ্ছে নাযিল করেন। তিনি তাঁর বান্দাহ্দের সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল, তিনি তাদের প্রতি সর্বদা দৃষ্টি রাখেন।
৪২:২৮
وَهُوَএবং তিনিই(আল্লাহ)wahuwaٱلَّذِىযিনিalladhīيُنَزِّلُবর্ষণ করেনyunazziluٱلْغَيْثَবৃষ্টিl-ghaythaمِنۢমধ্য হতেminبَعْدِপরেbaʿdiمَاযখনقَنَطُوا۟তারা নিরাশ হয়qanaṭūوَيَنشُرُএবং বিস্তার করেনwayanshuruرَحْمَتَهُۥ ۚতাঁর করুণাraḥmatahuوَهُوَএবং তিনিইwahuwaٱلْوَلِىُّঅভিভাবক (ওলী)l-waliyuٱلْحَمِيدُপ্রশংসিতl-ḥamīdu٢٨
মানুষ নিরাশ হয়ে যাওয়ার পর তিনিই বৃষ্টি বর্ষণ করেন, আর স্বীয় রহমত ছড়িয়ে দেন, তিনি-ই সকল গুণে প্রশংসিত প্রকৃত অভিভাবক।
৪২:২৯
وَمِنْএবং মধ্য হ'তে (রয়েছে)waminءَايَـٰتِهِۦতাঁর নিদর্শনাবলীরāyātihiخَلْقُসৃষ্টিkhalquٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiوَمَاএবং যা কিছুwamāبَثَّছড়িয়ে দিয়েছেনbathaفِيهِمَاতার উভয়ের মধ্যেfīhimāمِن(বিভিন্ন) ধরণেরminدَآبَّةٍۢ ۚজীবজন্তুdābbatinوَهُوَএবং তিনিwahuwaعَلَىٰউপরʿalāجَمْعِهِمْতাদের একত্রিত করারjamʿihimإِذَاযখনidhāيَشَآءُতিনি ইচ্ছে করবেনyashāuقَدِيرٌۭসক্ষমqadīrun٢٩
তাঁর নিদর্শনসমূহের অন্তর্গত হল আসমান ও যমীনের সৃষ্টি, আর এ দু’য়ের ভিতর যে প্রাণীকুল ছড়িয়ে দিয়েছেন তিনি। আর যখন ইচ্ছে তিনি তাদেরকে একত্রিত করতে সক্ষম।
৪২:৩০
وَمَآএবং যাwamāأَصَـٰبَكُمতোমাদের পৌঁছেaṣābakumمِّنকোনোminمُّصِيبَةٍۢবিপদmuṣībatinفَبِمَاতা এ কারণে যাfabimāكَسَبَتْকামাই করেছেkasabatأَيْدِيكُمْতোমাদের হাতগুলোaydīkumوَيَعْفُوا۟এবং তিনি ক্ষমা করেনwayaʿfūعَنথেকেʿanكَثِيرٍۢঅনেককিছু (নিজের থেকে)kathīrin٣٠
তোমাদের উপর যে বিপদই উপনীত হয় তা তোমাদের হাতের উপার্জনের কারণেই, তিনি অনেক অপরাধই ক্ষমা করে দেন।
৪২:৩১
وَمَآএবং নওwamāأَنتُمতোমরাantumبِمُعْجِزِينَঅক্ষমকারী (আল্লাহকে)bimuʿ'jizīnaفِىমধ্যেٱلْأَرْضِ ۖপৃথিবীরl-arḍiوَمَاআর নেই (আছে)wamāلَكُمতোমাদের জন্যেlakumمِّنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহl-lahiمِنকোনোminوَلِىٍّۢঅভিভাবকwaliyyinوَلَاআর নেইwalāنَصِيرٍۢকোন সাহায্যকারীnaṣīrin٣١
তোমরা যমীনে (আল্লাহর কর্ম ও পরিকল্পনাকে) ভন্ডুল (অক্ষম) করতে পারবে না। আল্লাহ ছাড়া তোমাদের না আছে কোন অভিভাবক, আর না আছে সাহায্যকারী।
৪২:৩২
وَمِنْএবং মধ্যে রয়েছেwaminءَايَـٰتِهِতাঁর নিদর্শনাবলীāyātihiٱلْجَوَارِনৌযানসমূহl-jawāriفِىমধ্যেٱلْبَحْرِসাগরেরl-baḥriكَٱلْأَعْلَـٰمِপাহাড়ের মতোkal-aʿlāmi٣٢
তাঁর নিদর্শনসমূহের মধ্যে হল সমুদ্রে নির্বিঘ্নে চলমান জাহাজ- পাহাড়ের মত।
৪২:৩৩
إِنযদিinيَشَأْইচ্ছে করেন তিনিyashaيُسْكِنِ(থামিয়ে দিবেন) ধরে রাখবেনyus'kiniٱلرِّيحَবাতাসকেl-rīḥaفَيَظْلَلْنَফলে তা হয়ে যাবেfayaẓlalnaرَوَاكِدَনিশ্চলrawākidaعَلَىٰউপরʿalāظَهْرِهِۦٓ ۚতার উপরিভাগেরẓahrihiإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে রয়েছেذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّكُلِّজন্যে প্রত্যেকlikulliصَبَّارٍۢপূর্ণ ধৈর্য্যশীলেরṣabbārinشَكُورٍকৃতজ্ঞতা প্রকাশকারীরshakūrin٣٣
তিনি যদি ইচ্ছে করেন বাতাসকে থামিয়ে দিতে পারেন, তখন জাহাজগুলো সমুদ্র পৃষ্ঠে গতিহীন হয়ে পড়বে। এতে প্রত্যেক অতি ধৈর্যশীল শুকর আদায়কারীর জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।
৪২:৩৪
أَوْবাawيُوبِقْهُنَّসেগুলো (ডুবিয়ে দিতে) ধ্বংস করতে পারেনyūbiq'hunnaبِمَاএ কারণে যাbimāكَسَبُوا۟তারা কামাই করেছেkasabūوَيَعْفُএ অবস্থায় যখন মাফ করেও দেনwayaʿfuعَنথেকেʿanكَثِيرٍۢঅনেক কিছুkathīrin٣٤
কিংবা তিনি ওগুলোকে ধ্বংস করে দিতে পারেন তাদের উপার্জিত পাপের কারণে, আর প্রকৃতপক্ষে তিনি তো (তাদের) অনেক দোষ-ত্রুটিই ক্ষমা করে দেন।
৪২:৩৫
وَيَعْلَمَএবং (তখন) জানতে পারবেwayaʿlamaٱلَّذِينَযারাalladhīnaيُجَـٰدِلُونَবিতর্ক করেyujādilūnaفِىٓসম্পর্কেءَايَـٰتِنَاআমাদের নিদর্শনাবলীāyātināمَاনেইلَهُمতাদের জন্যেlahumمِّنকোনোminمَّحِيصٍۢআশ্রয়স্থলmaḥīṣin٣٥
(আর ওগুলোকে ধ্বংস করা হয়) এজন্যও যে, আমার আয়াত নিয়ে যারা বিতর্ক করে তারা যেন জেনে নেয় যে, তাদের (আল্লাহর কাছ থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়ার জন্য) কোন আশ্রয়স্থল নেই।
৪২:৩৬
فَمَآবস্তুতঃ যাfamāأُوتِيتُمতোমাদের দেওয়া হয়েছেūtītumمِّنকোনোminشَىْءٍۢকিছুshayinفَمَتَـٰعُতা ভোগসামগ্রীfamatāʿuٱلْحَيَوٰةِজীবনেরl-ḥayatiٱلدُّنْيَا ۖপার্থিবl-dun'yāوَمَاএবং যা কিছূwamāعِندَকাছে আছেʿindaٱللَّهِআল্লাহরl-lahiخَيْرٌۭ(তাই) উত্তমkhayrunوَأَبْقَىٰএবং অধিক স্থায়ীwa-abqāلِلَّذِينَ(তাদের) জন্যে যারাlilladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَلَىٰএবং উপরwaʿalāرَبِّهِمْতাদের রবেরrabbihimيَتَوَكَّلُونَতারা নির্ভর করেyatawakkalūna٣٦
(এখানে) তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা অস্থায়ী দুনিয়ার জীবনের (সামান্য) ভোগ্যবস্তু মাত্র। আল্লাহর নিকট যা আছে তা উৎকৃষ্ট এবং স্থায়ী (আর তা হল) তাদের জন্য যারা ঈমান আনে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে।
৪২:৩৭
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaيَجْتَنِبُونَবেঁচে থাকেyajtanibūnaكَبَـٰٓئِرَগুরুতরkabāiraٱلْإِثْمِপাপl-ith'miوَٱلْفَوَٰحِشَও অশ্লীল কার্য সমূহ (হ'তে)wal-fawāḥishaوَإِذَاএবং যখনwa-idhāمَاযাغَضِبُوا۟তারা রাগান্বিত হয়ghaḍibūهُمْতারাhumيَغْفِرُونَমাফ করে দেয়yaghfirūna٣٧
যারা বড় বড় পাপ এবং অশ্লীল কার্যকলাপ হতে বেঁচে চলে এবং রাগান্বিত হয়েও ক্ষমা করে।
৪২:৩৮
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaٱسْتَجَابُوا۟সাড়া দেয় ডাকেis'tajābūلِرَبِّهِمْতাদের রবেরlirabbihimوَأَقَامُوا۟প্রতিষ্ঠা করেwa-aqāmūٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَأَمْرُهُمْএবং তাদের কাজ (সম্পন্ন করে)wa-amruhumشُورَىٰপরামর্শেরর মাধ্যমেshūrāبَيْنَهُمْতাদের মাঝেbaynahumوَمِمَّاএবং তা হতে যাwamimmāرَزَقْنَـٰهُمْতাদের আমরা জীবিকা দিয়েছিrazaqnāhumيُنفِقُونَতারা ব্যয় করেyunfiqūna٣٨
যারা তাদের প্রতিপালকের (নির্দেশ পালনের মাধ্যমে তাঁর) প্রতি সাড়া দেয়, নিয়মিত নামায প্রতিষ্ঠা করে, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে নিজেদের কার্যাদি পরিচালনা করে। আর আমি তাদেরকে যে রিযক দিয়েছি তাত্থেকে ব্যয় করে।
৪২:৩৯
وَٱلَّذِينَএবং যারা (এমন যে)wa-alladhīnaإِذَآযখনidhāأَصَابَهُمُতাদের পৌঁছেaṣābahumuٱلْبَغْىُনির্যাতন (বাড়াবাড়ি)l-baghyuهُمْতারাhumيَنتَصِرُونَপ্রতিশোধ গ্রহণ করে (মোকাবেলা করে)yantaṣirūna٣٩
আর তাদের উপর অতিরিক্ত বাড়াবাড়ি করা হলে নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করে।
৪২:৪০
وَجَزَٰٓؤُا۟এবং প্রতিফলwajazāuسَيِّئَةٍۢমন্দেরsayyi-atinسَيِّئَةٌۭমন্দsayyi-atunمِّثْلُهَا ۖতার সমানmith'luhāفَمَنْতবে যেfamanعَفَاক্ষমা করবেʿafāوَأَصْلَحَও আপোষ নিষ্পত্তি করবেwa-aṣlaḥaفَأَجْرُهُۥতবে তার পুরষ্কার (রয়েছে)fa-ajruhuعَلَىকাছেʿalāٱللَّهِ ۚআল্লাহরl-lahiإِنَّهُۥতিনি নিশ্চয়ইinnahuلَاনাيُحِبُّভালোবাসেনyuḥibbuٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদেরকেl-ẓālimīna٤٠
অন্যায়ের প্রতিবিধান হল অনুরূপ অন্যায়। অতঃপর যে ক্ষমা করে এবং সমঝোতা করে, তার প্রতিদান দেয়া আল্লাহর যিম্মায়। সীমাঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না।
৪২:৪১
وَلَمَنِএবং অবশ্য যেwalamaniٱنتَصَرَপ্রতিশোধ নেয়intaṣaraبَعْدَপরেbaʿdaظُلْمِهِۦতার নির্যাতনেরẓul'mihiفَأُو۟لَـٰٓئِكَতাদের তবেfa-ulāikaمَاনেইعَلَيْهِمতাদের বিরুদ্ধেʿalayhimمِّنকোনোminسَبِيلٍব্যবস্থাsabīlin٤١
কেউ অত্যাচারিত হয়ে নিজের প্রতিরক্ষার ব্যবস্থা নিলে, তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
৪২:৪২
إِنَّمَاকেবলinnamāٱلسَّبِيلُব্যবস্থা গ্রহণl-sabīluعَلَىবিরুদ্ধেʿalāٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaيَظْلِمُونَঅত্যাচার করেyaẓlimūnaٱلنَّاسَমানুষের (উপর)l-nāsaوَيَبْغُونَএবং বিদ্রোহ করেwayabghūnaفِىমধ্যেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiبِغَيْرِছাড়াbighayriٱلْحَقِّ ۚঅহেতুকl-ḥaqiأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaلَهُمْতাদের জন্যে (রয়েছে)lahumعَذَابٌশাস্তিʿadhābunأَلِيمٌۭযন্ত্রণাদায়কalīmun٤٢
অভিযোগ তো তাদের বিরুদ্ধে যারা মানুষের প্রতি অত্যাচার করে, আর অন্যায়ভাবে যমীনে বিদ্রোহ সৃষ্টি করে; তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি।
৪২:৪৩
وَلَمَنএবং যে অবশ্যwalamanصَبَرَধৈর্য্য ধরেṣabaraوَغَفَرَও মাফ করেwaghafaraإِنَّনিশ্চয়ইinnaذَٰلِكَএটাdhālikaلَمِنْঅবশ্যই অন্তর্ভুক্তlaminعَزْمِদৃঢ়সংকল্পের (উচ্চমানের)ʿazmiٱلْأُمُورِকাজসমুহেরl-umūri٤٣
আর যে ব্যক্তি (অত্যাচারিত হওয়ার পরও) ধৈর্য ধারণ করে, আর (অত্যাচারীকে) ক্ষমা করে দেয়, তাহলে তা অবশ্যই দৃঢ় চিত্ততার কাজ।
৪২:৪৪
وَمَنএবং যাকেwamanيُضْلِلِপথভ্রষ্ট করেনyuḍ'liliٱللَّهُআল্লাহl-lahuفَمَاতখন নেইfamāلَهُۥতার জন্যেlahuمِنকোনোminوَلِىٍّۢঅভিভাবকwaliyyinمِّنۢথেকেminبَعْدِهِۦ ۗপরে তাঁরbaʿdihiوَتَرَىএবং তুমি দেখবেwatarāٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদেরকেl-ẓālimīnaلَمَّاযখনlammāرَأَوُا۟তারা দেখবেra-awūٱلْعَذَابَশাস্তিl-ʿadhābaيَقُولُونَতারা বলবেyaqūlūnaهَلْ"কি (আছে)halإِلَىٰদিকেilāمَرَدٍّۢফেরারmaraddinمِّنকোনোminسَبِيلٍۢউপায়"sabīlin٤٤
আল্লাহই যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য তিনি ছাড়া কোন অভিভাবক নেই। তুমি দেখবে, যখন যালিমরা ‘আযাব প্রত্যক্ষ করবে তখন বলবে- ফিরে যাওয়ার কোন পথ আছে কি?
৪২:৪৫
وَتَرَىٰهُمْএবং তাদের দেখবে তুমিwatarāhumيُعْرَضُونَউপস্থিত করা হচ্ছেyuʿ'raḍūnaعَلَيْهَاতার (অর্থাৎ জাহান্নামের) কাছেʿalayhāخَـٰشِعِينَঅবনত হয়ে থাকবেkhāshiʿīnaمِنَকারণেminaٱلذُّلِّঅপমানেরl-dhuliيَنظُرُونَতারা দেখবেyanẓurūnaمِنদিয়েminطَرْفٍদৃষ্টিṭarfinخَفِىٍّۢ ۗগোপনkhafiyyinوَقَالَএবং বলবেwaqālaٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছেāmanūإِنَّ"নিশ্চয়ইinnaٱلْخَـٰسِرِينَক্ষতিগ্রস্ত (তারাই)l-khāsirīnaٱلَّذِينَযারাalladhīnaخَسِرُوٓا۟ক্ষতি সাধন করেছেkhasirūأَنفُسَهُمْতাদের নিজেদেরকেanfusahumوَأَهْلِيهِمْএবং তাদের পরিবারকে (সঙ্গী-সাথীদেরকে)wa-ahlīhimيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِ ۗক্বিয়ামাতেরl-qiyāmatiأَلَآজেনে রাখোalāإِنَّনিশ্চয়ইinnaٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীরাl-ẓālimīnaفِىমধ্যে (থাকবে)عَذَابٍۢশাস্তিরʿadhābinمُّقِيمٍۢস্থায়ীmuqīmin٤٥
তুমি (আরো) দেখবে, তাদেরকে জাহান্নামের সম্মুখে উপস্থিত করা হবে, তারা থাকবে অপমানে অবনত, তারা লুকিয়ে তাকাবে। আর যারা ঈমান এনেছে তারা বলবে, সত্যিকার ক্ষতিগ্রস্ত তো তারাই যারা ক্বিয়ামতের দিনে নিজেদেরকে এবং নিজেদের পরিবার-পরিজনকে ক্ষতিগ্রস্ত করেছে। সাবধান! যালিমরা থাকবে স্থায়ী ‘আযাবে।
৪২:৪৬
وَمَاএবং নাwamāكَانَহবেkānaلَهُمতাদের জন্যেlahumمِّنْকোনোminأَوْلِيَآءَঅভিভাবকawliyāaيَنصُرُونَهُمতাদেরকে সাহায্য করতেyanṣurūnahumمِّنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِ ۗআল্লাহl-lahiوَمَنএবং যাকেwamanيُضْلِلِপথভ্রষ্ট করেনyuḍ'liliٱللَّهُআল্লাহl-lahuفَمَاতখন নেইfamāلَهُۥতার জন্যেlahuمِنকোনোminسَبِيلٍপথsabīlin٤٦
তাদের কোন অভিভাবক থাকবে না আল্লাহ্ ব্যতীত যারা তাদেরকে সাহায্য করতে পারে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার (শাস্তি থেকে বাঁচার) কোন রাস্তা নেই।
৪২:৪৭
ٱسْتَجِيبُوا۟তোমরা ডাকে সাড়া দাও (মেনে নাও)is'tajībūلِرَبِّكُمতোমাদের রবের (কথা)lirabbikumمِّنথেকেminقَبْلِ(এর) পূর্বেইqabliأَنযেanيَأْتِىَআসবেyatiyaيَوْمٌۭ(এমন) দিনyawmunلَّاনেইمَرَدَّপ্রতিরোধmaraddaلَهُۥতার জন্যেlahuمِنَথেকেminaٱللَّهِ ۚআল্লাহরl-lahiمَاনেইلَكُمতোমাদের জন্যেlakumمِّنকোনোminمَّلْجَإٍۢআশ্রয়স্থলmalja-inيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinوَمَاআর নেইwamāلَكُمতোমাদের জন্যেlakumمِّنকোনোminنَّكِيرٍۢপ্রতিরোধকারীnakīrin٤٧
তোমরা তোমাদের প্রতিপালকের কথায় সাড়া দাও সেই দিন আসার পূর্বে আল্লাহ (’র হুকুমে যা সংঘটিত হওয়া) থেকে ফিরিয়ে রাখার কেউ নেই। সেদিন তোমাদের জন্য আশ্রয়স্থল থাকবে না, থাকবে না তোমাদের জন্য কোন প্রতিরোধকারী।
৪২:৪৮
فَإِنْঅতএব যদিfa-inأَعْرَضُوا۟তারা মুখ ফেরায়aʿraḍūفَمَآতবে নাfamāأَرْسَلْنَـٰكَতোমাকে আমরা পাঠিয়েছিarsalnākaعَلَيْهِمْতাদের উপরʿalayhimحَفِيظًا ۖরক্ষক করেḥafīẓanإِنْনেইinعَلَيْكَতোমার উপর (দায়িত্ব)ʿalaykaإِلَّاএ ব্যতীতillāٱلْبَلَـٰغُ ۗপৌঁছানোl-balāghuوَإِنَّآএবং নিশ্চয়ই আমরাwa-innāإِذَآযখনidhāأَذَقْنَاআস্বাদন করাইadhaqnāٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaمِنَّاআমাদের থেকেminnāرَحْمَةًۭঅনুগ্রহraḥmatanفَرِحَউৎফুল্ল হয়fariḥaبِهَا ۖতা দ্বারাbihāوَإِنএবং যদিwa-inتُصِبْهُمْতাদের পৌঁছেtuṣib'humسَيِّئَةٌۢঅনিষ্টsayyi-atunبِمَاএ কারণে যাbimāقَدَّمَتْআগে করেছেqaddamatأَيْدِيهِمْতাদের হাতগুলোaydīhimفَإِنَّনিশ্চয়ই তখনfa-innaٱلْإِنسَـٰنَমানুষl-insānaكَفُورٌۭঅকৃতজ্ঞ হয়kafūrun٤٨
এতদসত্ত্বেও তারা যদি মুখ ফিরিয়েই নেয় (তাহলে ফিরিয়ে নিক, কারণ) আমি তোমাকে তাদের হিফাযাতকারী বানিয়ে পাঠাইনি। কথা পৌঁছে দেয়াই তোমার দায়িত্ব। আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই, তখন সে উৎফুল্ল হয়। আর যখন তাদের কৃতকর্মের কারণে তাদের কোন অনিষ্ট হয়, তখন মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়।
৪২:৪৯
لِّلَّهِআল্লাহরই জন্যেlillahiمُلْكُসার্বভৌমত্বmul'kuٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiيَخْلُقُতিনি সৃষ্টি করেনyakhluquمَاযাيَشَآءُ ۚইচ্ছে করেনyashāuيَهَبُতিনি দেনyahabuلِمَنযাকেlimanيَشَآءُইচ্ছে করেনyashāuإِنَـٰثًۭاকন্যাসমূহināthanوَيَهَبُএবং তিনি দেনwayahabuلِمَنযাকেlimanيَشَآءُইচ্ছে করেনyashāuٱلذُّكُورَপুত্রসমূহl-dhukūra٤٩
আসমান ও যমীনের রাজত্ব আল্লাহরই, যা চান তিনি সৃষ্টি করেন। যাকে চান কন্যা-সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন।
৪২:৫০
أَوْঅথবাawيُزَوِّجُهُمْতাদেরকে মিলিয়ে দেনyuzawwijuhumذُكْرَانًۭاপুত্রসমূহdhuk'rānanوَإِنَـٰثًۭا ۖও কন্যাসমূহwa-ināthanوَيَجْعَلُএবং করে দেনwayajʿaluمَنযাকেmanيَشَآءُইচ্ছে করেনyashāuعَقِيمًا ۚবন্ধ্যাʿaqīmanإِنَّهُۥতিনি নিশ্চয়ইinnahuعَلِيمٌۭসর্বজ্ঞ (সবকিছু জানেন)ʿalīmunقَدِيرٌۭসর্বশক্তিমানqadīrun٥٠
অথবা তাদেরকে দেন পুত্র ও কন্যা উভয়ই। আর যাকে ইচ্ছে বন্ধ্যা করেন। তিনি সর্ব বিষয়ে সর্বাধিক অবহিত ও ক্ষমতাবান।
৪২:৫১
۞ وَمَاএবং নয় (মর্যাদা)wamāكَانَছিলkānaلِبَشَرٍমানুষের জন্যেlibasharinأَنযেanيُكَلِّمَهُতার সাথে কথা বলবেনyukallimahuٱللَّهُআল্লাহl-lahuإِلَّاছাড়াillāوَحْيًاওহীwaḥyanأَوْবাawمِنথেকেminوَرَآئِআড়ালwarāiحِجَابٍপর্দারḥijābinأَوْঅথবাawيُرْسِلَপ্রেরণ করেনyur'silaرَسُولًۭاদূত হিসেবে (ফেরেশতা)rasūlanفَيُوحِىَঅতঃপর ওহী করেfayūḥiyaبِإِذْنِهِۦতাঁর অনুমতিক্রমেbi-idh'nihiمَاযাيَشَآءُ ۚতিনি ইচ্ছে করেনyashāuإِنَّهُۥতিনি নিশ্চয়ইinnahuعَلِىٌّমহানʿaliyyunحَكِيمٌۭপ্রজ্ঞাময়ḥakīmun٥١
কোন মানুষের এ মর্যাদা নেই যে, আল্লাহ তার সাথে (সরাসরি) কথা বলবেন ওয়াহীর মাধ্যম বা পর্দার আড়াল বা কোন দূত প্রেরণ ছাড়া। অতঃপর আল্লাহর অনুমতিক্রমে সে (মনোনীত মানুষের কাছে) ওয়াহী করে যা তিনি (আল্লাহ) চান। তিনি সুমহান ও মহাবিজ্ঞানী।
৪২:৫২
وَكَذَٰلِكَএবং এভাবেwakadhālikaأَوْحَيْنَآআমরা ওহী পাঠিয়েছিawḥaynāإِلَيْكَতোমার প্রতিilaykaرُوحًۭاরূহ (অর্থাৎ ওহী) বা কোরআনrūḥanمِّنْথেকেminأَمْرِنَا ۚআমাদের নির্দেশamrināمَاনাكُنتَতুমিkuntaتَدْرِىজানতেtadrīمَاকিٱلْكِتَـٰبُকিতাবl-kitābuوَلَاআর না (জানতে)walāٱلْإِيمَـٰنُঈমানl-īmānuوَلَـٰكِنকিন্তুwalākinجَعَلْنَـٰهُতাকে আমরা করেছিjaʿalnāhuنُورًۭاআলো'nūranنَّهْدِىপথ দেখাই আমরাnahdīبِهِۦতা দিয়েbihiمَنযাকেmanنَّشَآءُইচ্ছে করি আমরাnashāuمِنْমধ্য হ'তেminعِبَادِنَا ۚআমাদের দাসদেরʿibādināوَإِنَّكَএবং তুমি নিশ্চয়ইwa-innakaلَتَهْدِىٓপথ দেখাচ্ছো তুমি অবশ্যইlatahdīإِلَىٰদিকেilāصِرَٰطٍۢপথেরṣirāṭinمُّسْتَقِيمٍۢসরল-সঠিকmus'taqīmin٥٢
এভাবে (উপরোক্ত ৩টি উপায়েই) আমার নির্দেশের মূল শিক্ষাকে তোমার কাছে আমি ওয়াহী যোগে প্রেরণ করেছি। তুমি জানতে না কিতাব কী, ঈমান কী, কিন্তু আমি একে (অর্থাৎ ওয়াহী যোগে প্রেরিত কুরআনকে) করেছি আলো, যার সাহায্যে আমার বান্দাহদের মধ্য হতে যাকে ইচ্ছে আমি সঠিক পথে পরিচালিত করি। তুমি নিশ্চিতই (মানুষদেরকে) সঠিক পথের দিকে নির্দেশ করছ।
৪২:৫৩
صِرَٰطِপথṣirāṭiٱللَّهِআল্লাহরl-lahiٱلَّذِىযিনি (এমন সত্ত্বা যে)alladhīلَهُۥতাঁরই জন্যেlahuمَاযা কিছুفِىমধ্যে আছেٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَمَاএবং যা কিছুwamāفِىমধ্যে আছেٱلْأَرْضِ ۗপৃথিবীরl-arḍiأَلَآজেনে রাখোalāإِلَىদিকেilāٱللَّهِআল্লাহরইl-lahiتَصِيرُফিরে যায়taṣīruٱلْأُمُورُসকল বিষয়l-umūru٥٣
যা কিছু আকাশে আছে আর যমীনে আছে এসবের মালিক যিনি সেই আল্লাহর পথে। শুনে রাখ! আল্লাহর কাছেই সব বিষয় ফিরে যায়।