৯৫
আত-তীন
التين
সূরা আত-তীন (التين) পবিত্র কুরআনের ৯৫ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৮ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৯৫:১
وَٱلتِّينِশপথ তীন (ডুমুর)wal-tīniوَٱلزَّيْتُونِএবং যয়তুনের (জলপাই)wal-zaytūni١
শপথ তীন ও যায়তূন-এর (যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় যে স্থান বহু পুণ্যময় নবী ও রসূলের স্মৃতিতে ধন্য)।
৯৫:২
وَطُورِশপথ তুর পর্বতেরwaṭūriسِينِينَসিনাইsīnīna٢
শপথ সিনাই পর্বতের (যা নবী মূসার স্মৃতি বিজড়িত),
৯৫:৩
وَهَـٰذَاশপথ এইwahādhāٱلْبَلَدِনগরীরl-baladiٱلْأَمِينِনিরাপদl-amīni٣
আর (ইবরাহীম ও ইসমাঈল কর্তৃক নির্মিত কা‘বার) এই নিরাপদ নগরীর শপথ,
৯৫:৪
لَقَدْনিশ্চয়ইlaqadخَلَقْنَاআমরা সৃষ্টি করেছিkhalaqnāٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaفِىٓমধ্যেfīأَحْسَنِসুন্দরতমaḥsaniتَقْوِيمٍۢগঠনেtaqwīmin٤
আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে, (এবং জ্ঞান ও যোগ্যতা দিয়ে যার সুন্দরতম নমুনা হল নবী রসূলগণ)।
৯৫:৫
ثُمَّএরপরেthummaرَدَدْنَـٰهُআমরা তাকে ফিরিয়ে দিয়েছিradadnāhuأَسْفَلَঅতি নীচেasfalaسَـٰفِلِينَসব নীচুরsāfilīna٥
আবার উল্টোদিকে তাকে করেছি হীনদের হীনমত (যেমন আল্লাহ বিদ্রোহী কাফির, অত্যাচারী রাজা-বাদশা-শাসক, খুনী, পুতুল পূজারী ইত্যাদি)।
৯৫:৬
إِلَّا(তবে) ব্যতিক্রমillāٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟এবং করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎকর্মl-ṣāliḥātiفَلَهُمْতাদের জন্য (রয়েছে)falahumأَجْرٌপ্রতিফলajrunغَيْرُঅশেষghayruمَمْنُونٍۢঅশেষmamnūnin٦
কিন্তু তাদেরকে নয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান।
৯৫:৭
فَمَاসুতরাং কিসেfamāيُكَذِّبُكَতোমাকে অস্বীকার করায়yukadhibukaبَعْدُএরপরেbaʿduبِٱلدِّينِবিচার দিনের ব্যাপারেbil-dīni٧
(ভাল কাজের পুরস্কার দেয়া আর অন্যায় কাজের শাস্তি দেয়াই ইনসাফপূর্ণ কথা) কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে?
৯৫:৮
أَلَيْسَনন কিalaysaٱللَّهُআল্লাহl-lahuبِأَحْكَمِশ্রেষ্ঠ বিচারকbi-aḥkamiٱلْحَـٰكِمِينَসব বিচারকেরl-ḥākimīna٨
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন?
—
—
—
—
লোড হচ্ছে…