৯৬

আল-আলাক

মক্কা ১৯ আয়াত পারা ১
العلق

সূরা আল-আলাক (العلق) পবিত্র কুরআনের ৯৬ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ১৯ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৯৬:১
ٱقْرَأْ(হে নবী) পড়iq'raبِٱسْمِনামেbi-is'miرَبِّكَতোমার রবেরrabbikaٱلَّذِىযিনিalladhīخَلَقَসৃষ্টি করেছেনkhalaqa١
পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন,
৯৬:২
خَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaمِنْথেকেminعَلَقٍজমাট রক্তপিণ্ডʿalaqin٢
সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড হতে।
৯৬:৩
ٱقْرَأْপড়iq'raوَرَبُّكَআর তোমার রবwarabbukaٱلْأَكْرَمُবড়ই অনুগ্রহশীলl-akramu٣
পাঠ কর, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল।
৯৬:৪
ٱلَّذِىযিনিalladhīعَلَّمَশিখিয়েছেনʿallamaبِٱلْقَلَمِকলম দিয়েbil-qalami٤
যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে,
৯৬:৫
عَلَّمَশিখিয়েছেনʿallamaٱلْإِنسَـٰنَমানুষকে (এমন জ্ঞান)l-insānaمَاযাلَمْনাlamيَعْلَمْসে জানতোyaʿlam٥
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না,
৯৬:৬
كَلَّآকখনও নয়kallāإِنَّনিশ্চয়ইinnaٱلْإِنسَـٰنَমানুষl-insānaلَيَطْغَىٰٓঅবশ্যই সীমালঙ্ঘন করেlayaṭghā٦
না (এমন আচরণ করা) মোটেই ঠিক নয়, মানুষ অবশ্যই সীমালঙ্ঘন করে,
৯৬:৭
أَن(এ কারণে) যেanرَّءَاهُনিজেকে মনে করেraāhuٱسْتَغْنَىٰٓঅভাবমুক্তis'taghnā٧
কারণ, সে নিজেকে অভাবমুক্ত মনে করে,
৯৬:৮
إِنَّনিশ্চয়ইinnaإِلَىٰকাছেilāرَبِّكَতোমার রবেরrabbikaٱلرُّجْعَىٰٓপ্রত্যাবর্তন হবেl-ruj'ʿā٨
নিঃসন্দেহে (সকলকে) ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে।
৯৬:৯
أَرَءَيْتَতুমি দেখেছ কিara-aytaٱلَّذِى(তাকে) যেalladhīيَنْهَىٰবাধা দেয়yanhā٩
তুমি কি তাকে (অর্থাৎ আবূ জাহলকে) দেখেছ যে নিষেধ করে,
৯৬:১০
عَبْدًاএক বান্দাকেʿabdanإِذَاযখনidhāصَلَّىٰٓসে সালাত পড়েṣallā١٠
এক বান্দাহকে [অর্থাৎ রসূলুল্লাহ (সা.)-কে] যখন সে নামায আদায় করতে থাকে?
৯৬:১১
أَرَءَيْتَতুমি (ভেবে) দেখেছ কিara-aytaإِنযদিinكَانَসে হয়kānaعَلَىউপরʿalāٱلْهُدَىٰٓসঠিক পথেরl-hudā١١
তুমি কি ভেবে দেখেছ (যাকে নিষেধ করা হচ্ছে) সে যদি সৎ পথে থাকে,
৯৬:১২
أَوْঅথবাawأَمَرَনির্দেশ দেয়amaraبِٱلتَّقْوَىٰٓতাকওয়ারbil-taqwā١٢
আর তাকওয়া অবলম্বনের নির্দেশ দেয় (তাহলে তার এ কাজগুলো কেমন মনে কর?)
৯৬:১৩
أَرَءَيْتَতুমি (ভেবে) দেখেছ কিara-aytaإِنযদিinكَذَّبَসে মিথ্যা আরোপ করেkadhabaوَتَوَلَّىٰٓও মুখ ফিরায় (কি পরিণাম হবে)watawallā١٣
তোমার কী ধারণা যদি সে (অর্থাৎ নিষেধকারী ব্যক্তি) সত্যকে অস্বীকার করে আর মুখ ফিরিয়ে নেয় (তাহলে তার এ কাজ কেমন মনে কর?)
৯৬:১৪
أَلَمْনাকিalamيَعْلَمসে জানেyaʿlamبِأَنَّযেbi-annaٱللَّهَআল্লাহl-lahaيَرَىٰদেখেন (সব কিছু)yarā١٤
সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
৯৬:১৫
كَلَّاসাবধানkallāلَئِنঅবশ্যই যদিla-inلَّمْনাlamيَنتَهِসে বিরত হয়yantahiلَنَسْفَعًۢاআমরা অবশ্যই টানবোlanasfaʿanبِٱلنَّاصِيَةِমাথার সামনের চুল ধরেbil-nāṣiyati١٥
না, (সে যা করতে চায়) তা কক্ষনো করতে পারবে না, সে যদি বিরত না হয় তাহলে আমি অবশ্যই তার মাথার সামনের চুলগুচ্ছ ধরে হেঁচড়ে নিয়ে যাব-
৯৬:১৬
نَاصِيَةٍۢসামনের চুল (টানবো)nāṣiyatinكَـٰذِبَةٍমিথ্যুকেরkādhibatinخَاطِئَةٍۢপাপীরkhāṭi-atin١٦
মিথ্যাচারী পাপাচারী চুলগুচ্ছ
৯৬:১৭
فَلْيَدْعُঅতএব সে যেন ডাকেfalyadʿuنَادِيَهُۥতার দোসরদেরকেnādiyahu١٧
কাজেই সে তার সভাষদদের ডাকুক।
৯৬:১৮
سَنَدْعُআমরা শীঘ্র ডাকবোsanadʿuٱلزَّبَانِيَةَজাহান্নামের প্রহরীদেরকেl-zabāniyata١٨
আমিও ‘আযাবের ফেরেশতাদেরকে ডাকব,
৯৬:১৯
كَلَّاকখনও নয় (সাবধান)kallāلَاনাتُطِعْهُতাকে অনুসরণ করোtuṭiʿ'huوَٱسْجُدْএবং তুমি সিজদা করোwa-us'judوَٱقْتَرِب ۩ও নৈকট্য লাভ করো (তোমার রবের)wa-iq'tarib١٩
না, তুমি কক্ষনো তার অনুসরণ করো না, তুমি সাজদাহ কর আর (আল্লাহর) নৈকট্য লাভ কর।[সাজদাহ]