৮
আল-আনফাল
الأنفال
সূরা আল-আনফাল (الأنفال) পবিত্র কুরআনের ৮ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ৭৫ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৮:১
يَسْـَٔلُونَكَতোমাকে তারা জিজ্ঞাসা করেyasalūnakaعَنِসম্পর্কেʿaniٱلْأَنفَالِ ۖযুদ্ধলব্ধ সম্পদl-anfāliقُلِবলোquliٱلْأَنفَالُ"যুদ্ধলব্ধ সম্পদl-anfāluلِلَّهِজন্যে আল্লাহরlillahiوَٱلرَّسُولِ ۖও রাসূলের (জন্যে)wal-rasūliفَٱتَّقُوا۟অতএব তোমরা ভয় করোfa-ittaqūٱللَّهَআল্লাহকেl-lahaوَأَصْلِحُوا۟এবং তোমরা সংশোধন করোwa-aṣliḥūذَاتَঅবস্থাdhātaبَيْنِكُمْ ۖমধ্যকার তোমাদেরbaynikumوَأَطِيعُوا۟এবং তোমরা আনুগত্য করোwa-aṭīʿūٱللَّهَআল্লাহরl-lahaوَرَسُولَهُۥٓএবং রাসূলের তাঁরwarasūlahuإِنযদিinكُنتُمহও তোমরাkuntumمُّؤْمِنِينَমু'মিন"mu'minīna١
তারা তোমাকে যুদ্ধে প্রাপ্ত সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করছে। বল, ‘যুদ্ধে প্রাপ্ত সম্পদ হচ্ছে আল্লাহ ও তাঁর রসূলের; কাজেই তোমরা আল্লাহকে ভয় কর আর নিজেদের সম্পর্ককে সুষ্ঠু সুন্দর ভিত্তির উপর প্রতিষ্ঠিত কর। তোমরা যদি মু’মিন হয়ে থাক তবে তোমরা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য কর।’
৮:২
إِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāٱلْمُؤْمِنُونَমু'মিনl-mu'minūnaٱلَّذِينَ(তারাই) যারাalladhīnaإِذَا(এমন যে) যখনidhāذُكِرَস্মরণ করা হয়dhukiraٱللَّهُআল্লাহরl-lahuوَجِلَتْকেঁপে উঠেwajilatقُلُوبُهُمْঅন্তরগুলো তাদেরqulūbuhumوَإِذَاএবং যখনwa-idhāتُلِيَتْপাঠ করা হয়tuliyatعَلَيْهِمْনিকট তাদেরʿalayhimءَايَـٰتُهُۥআয়াতগুলো তাঁরāyātuhuزَادَتْهُمْবৃদ্ধি পায় তাদেরzādathumإِيمَـٰنًۭاঈমানīmānanوَعَلَىٰও উপরwaʿalāرَبِّهِمْরবের তাদেরrabbihimيَتَوَكَّلُونَতারা নির্ভর করেyatawakkalūna٢
মু’মিন তো তারাই আল্লাহর কথা আলোচিত হলেই যাদের অন্তর কেঁপে উঠে, আর তাদের কাছে যখন তাঁর আয়াত পঠিত হয়, তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে আর তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে।
৮:৩
ٱلَّذِينَযারাalladhīnaيُقِيمُونَপ্রতিষ্ঠা করেyuqīmūnaٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَمِمَّاও (তা) হতে যাwamimmāرَزَقْنَـٰهُمْআমরা জীবিকা দিয়েছি তাদেরrazaqnāhumيُنفِقُونَতারা ব্যয় করেyunfiqūna٣
তারা নামায ক্বায়িম করে, আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তাত্থেকে ব্যয় করে।
৮:৪
أُو۟لَـٰٓئِكَঐসব(লোক)ulāikaهُمُতারাইhumuٱلْمُؤْمِنُونَমু'মিনl-mu'minūnaحَقًّۭا ۚপ্রকৃতḥaqqanلَّهُمْজন্যে তাদের(রয়েছে)lahumدَرَجَـٰتٌমর্যাদাসমূহdarajātunعِندَকাছেʿindaرَبِّهِمْরবের তাদেরrabbihimوَمَغْفِرَةٌۭও ক্ষমাwamaghfiratunوَرِزْقٌۭও জীবিকাwariz'qunكَرِيمٌۭসম্মানজনকkarīmun٤
এসব লোকেরাই হল প্রকৃত মু’মিন। এদের জন্য এদের প্রতিপালকের নিকট আছে নানান মর্যাদা, ক্ষমা আর সম্মানজনক জীবিকা।
৮:৫
كَمَآযেমনkamāأَخْرَجَكَতোমাকে বের করেছিলেনakhrajakaرَبُّكَতোমার রবrabbukaمِنۢথেকেminبَيْتِكَতোমার ঘরbaytikaبِٱلْحَقِّভাবে ন্যায়bil-ḥaqiوَإِنَّএবং নিশ্চয়ইwa-innaفَرِيقًۭاএকদলfarīqanمِّنَমধ্য হতে(ছিলো)minaٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīnaلَكَـٰرِهُونَঅবশ্যই অপছন্দকারীlakārihūna٥
(তারা যেমন প্রকৃত মু’মিন) ঠিক তেমনি প্রকৃতভাবেই তোমার প্রতিপালক তোমাকে তোমার ঘর হতে বের করে এনেছিলেন যদিও মু’মিনদের একদল তা পছন্দ করেনি।
৮:৬
يُجَـٰدِلُونَكَতোমার সাথে তারা বিতর্ক করেyujādilūnakaفِىব্যাপারেfīٱلْحَقِّসত্যেরl-ḥaqiبَعْدَ مَاপরেও তাbaʿdamāتَبَيَّنَসুস্পষ্ট হওয়ারtabayyanaكَأَنَّمَاযেন প্রকৃতপক্ষেka-annamāيُسَاقُونَতারা চালিত হচ্ছেyusāqūnaإِلَىদিকেilāٱلْمَوْتِমৃত্যুরl-mawtiوَهُمْএ অবস্থায়(যেন) তারাwahumيَنظُرُونَপ্রত্যক্ষ করছে(মৃত্যু)yanẓurūna٦
সত্য স্পষ্ট হওয়ার পরও তারা তোমার সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়েছিল, (তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল যে,) তারা যেন চেয়ে চেয়ে দেখছিল যে, তাদেরকে মৃত্যুর দিকে তাড়িয়ে নেয়া হচ্ছে।
৮:৭
وَإِذْএবং (স্মরণ করো)যখনwa-idhيَعِدُكُمُপ্রতিশ্রুতি দেন তোমাদেরyaʿidukumuٱللَّهُআল্লাহl-lahuإِحْدَىএকটিরiḥ'dāٱلطَّآئِفَتَيْنِদুইদলের(মধ্যে)l-ṭāifatayniأَنَّهَاযে তা(আওতাধীন হবে)annahāلَكُمْজন্যে তোমাদেরlakumوَتَوَدُّونَঅথচ তোমরা চেয়েছিলেwatawaddūnaأَنَّযেannaغَيْرَনয়ghayraذَاتِযুক্তdhātiٱلشَّوْكَةِকাঁটাl-shawkatiتَكُونُতা হবে (সংঘর্ষশীল)takūnuلَكُمْজন্যে তোমাদেরlakumوَيُرِيدُকিন্তু চানwayurīduٱللَّهُআল্লাহl-lahuأَنযেanيُحِقَّসত্যে পরিণত করতেyuḥiqqaٱلْحَقَّসত্যকেl-ḥaqaبِكَلِمَـٰتِهِۦদিয়ে বাণীসমূহ তাঁরbikalimātihiوَيَقْطَعَএবং কাটবেনwayaqṭaʿaدَابِرَমূলdābiraٱلْكَـٰفِرِينَকাফেরদেরl-kāfirīna٧
স্মরণ কর, যখন আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, দু’টি দলের মধ্যে একটি তোমরা পাবে, আর তোমরা চেয়েছিলে যেন নিরস্ত্র দলটি তোমরা লাভ কর আর আল্লাহ চেয়েছিলেন তাঁর বাণী দ্বারা সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠিত করতে আর কাফিরদের জড় কেটে দিতে।
৮:৮
لِيُحِقَّযেন সত্যে পরিণত করেনliyuḥiqqaٱلْحَقَّসত্যকেl-ḥaqaوَيُبْطِلَও অসত্যে পরিণত করেনwayub'ṭilaٱلْبَـٰطِلَঅসত্যকেl-bāṭilaوَلَوْএবং যদিও (তা)walawكَرِهَঅপছন্দ করেkarihaٱلْمُجْرِمُونَঅপরাধীরাl-muj'rimūna٨
যাতে তিনি সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করেন আর মিথ্যেকে মিথ্যে প্রমাণিত করেন, যদিও তা পাপীদের কাছে পছন্দনীয় নয়।
৮:৯
إِذْ(স্মরণ করো) যখনidhتَسْتَغِيثُونَতোমরা সাহায্য চেয়েছিলেtastaghīthūnaرَبَّكُمْতোমাদের রবের কাছেrabbakumفَٱسْتَجَابَতখন তিনি ডাকে সাড়া দিলেনfa-is'tajābaلَكُمْপ্রতি তোমাদেরlakumأَنِّى"(এভাবে) যে আমিannīمُمِدُّكُمসাহায্য করছি তোমাদেরmumiddukumبِأَلْفٍۢদিয়ে এক হাজারbi-alfinمِّنَমধ্য হতেminaٱلْمَلَـٰٓئِكَةِফেরেশতাদেরl-malāikatiمُرْدِفِينَধারাবাহিকভাবে আগত"mur'difīna٩
স্মরণ কর, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করছিলে তখন তিনি তোমাদেরকে জবাব দিলেন, ‘আমি তোমাদেরকে এক হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করব যারা পর পর আসবে।’
৮:১০
وَمَاএবং নাwamāجَعَلَهُকরেছিলেন তাjaʿalahuٱللَّهُআল্লাহl-lahuإِلَّاএ ছাড়াillāبُشْرَىٰসুসংবাদ হিসেবেbush'rāوَلِتَطْمَئِنَّএবং যেন প্রশান্ত হয়walitaṭma-innaبِهِۦদিয়ে তাbihiقُلُوبُكُمْ ۚঅন্তরসমূহ তোমাদেরqulūbukumوَمَاএবং নাwamāٱلنَّصْرُসাহায্য(আসে)l-naṣruإِلَّاএ ছাড়াillāمِنْহতেminعِندِনিকটʿindiٱللَّهِ ۚআল্লাহরl-lahiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaعَزِيزٌপরাক্রমশালীʿazīzunحَكِيمٌমহাবিজ্ঞḥakīmun١٠
আর আল্লাহ যে এটা করেছিলেন তার উদ্দেশ্য তোমাদেরকে সুসংবাদ দান ছাড়া অন্য কিছু নয় আর যাতে এর মাধ্যমে তোমাদের অন্তর প্রশান্তি লাভ করে। কেননা, সাহায্য তো একমাত্র আল্লাহর নিকট থেকেই আসে। আল্লাহ তো মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী।
৮:১১
إِذْ(স্মরণ করো) যখনidhيُغَشِّيكُمُতিনি আচ্ছন্ন করেন তোমাদেরকেyughashīkumuٱلنُّعَاسَতন্দ্রা(দিয়ে)l-nuʿāsaأَمَنَةًۭনিরাপত্তার জন্যেamanatanمِّنْهُপক্ষ হতে তাঁরmin'huوَيُنَزِّلُও অবতীর্ণ করেনwayunazziluعَلَيْكُمউপর তোমাদেরʿalaykumمِّنَহতেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanلِّيُطَهِّرَكُمজন্যে পবিত্র করার তোমাদেরকেliyuṭahhirakumبِهِۦদিয়ে তাbihiوَيُذْهِبَএবং দূর করার(জন্যে)wayudh'hibaعَنكُمْহতে তোমাদেরʿankumرِجْزَঅপবিত্রতাrij'zaٱلشَّيْطَـٰنِশয়তানেরl-shayṭāniوَلِيَرْبِطَএবং জন্যে দূঢ় করারwaliyarbiṭaعَلَىٰউপরʿalāقُلُوبِكُمْঅন্তরসমূহের তোমাদেরqulūbikumوَيُثَبِّتَও স্থির করার (জন্যে)wayuthabbitaبِهِদিয়ে তাbihiٱلْأَقْدَامَ(তোমাদের) পাগুলোকেl-aqdāma١١
স্মরণ কর, যখন আল্লাহ তাঁর নিকট হতে প্রশান্তি ধারা হিসেবে তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেছিলেন, আকাশ হতে তোমাদের উপর বৃষ্টিধারা বর্ষণ করেছিলেন তোমাদেরকে তা দিয়ে পবিত্র করার জন্য। তোমাদের থেকে শয়ত্বানী পংকিলতা দূর করার জন্য, তোমাদের দিলকে মজবুত করার জন্য আর তা দিয়ে তোমাদের পায়ের ভিত শক্ত করার জন্য।
৮:১২
إِذْ(স্মরণ করো) যখনidhيُوحِىওহী করেনyūḥīرَبُّكَতোমার রবrabbukaإِلَىপ্রতিilāٱلْمَلَـٰٓئِكَةِফেরেশতাদেরl-malāikatiأَنِّى"যে আমিannīمَعَكُمْসাথে(আছি)তোমাদেরmaʿakumفَثَبِّتُوا۟সুতরাং তোমরা অবিচল রাখোfathabbitūٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوا۟ ۚঈমান এনেছেāmanūسَأُلْقِىঅচিরেই আমি ঢুকিয়ে দিবোsa-ul'qīفِىমধ্যেfīقُلُوبِঅন্তরসমূহেরqulūbiٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūٱلرُّعْبَভয়l-ruʿ'baفَٱضْرِبُوا۟অতএব তোমরা আঘাত করোfa-iḍ'ribūفَوْقَউপরfawqaٱلْأَعْنَاقِ(তাদের)ঘাড়সমূহেরl-aʿnāqiوَٱضْرِبُوا۟এবং তোমরা আঘাত করোwa-iḍ'ribūمِنْهُمْমধ্য থেকে তাদেরmin'humكُلَّপ্রত্যেকেkullaبَنَانٍۢজোড়ায় জোড়ায়"banānin١٢
স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের প্রতি ওয়াহী পাঠিয়েছিলেন, ‘আমি তোমাদের সঙ্গেই আছি; অতএব মু’মিনদেরকে তোমরা দৃঢ়পদ রেখ’। অচিরেই আমি কাফিরদের দিলে ভীতি সঞ্চার করব, কাজেই তাদের স্কন্ধে আঘাত হান, আঘাত হান প্রত্যেকটি আঙ্গুলের গিঁটে গিঁটে।
৮:১৩
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّهُمْএজন্য যে তারাbi-annahumشَآقُّوا۟তারা বিরোধিতা করেছিলোshāqqūٱللَّهَআল্লাহরl-lahaوَرَسُولَهُۥ ۚও রাসূলের তাঁরwarasūlahuوَمَنএবং যেwamanيُشَاقِقِবিরোধিতা করেyushāqiqiٱللَّهَআল্লাহরl-lahaوَرَسُولَهُۥও রাসূলের তাঁরwarasūlahuفَإِنَّসেক্ষেত্রে নিশ্চয়ইfa-innaٱللَّهَআল্লাহl-lahaشَدِيدُকঠোরshadīduٱلْعِقَابِদন্ডদানেl-ʿiqābi١٣
এর কারণ হল, তারা আল্লাহ ও রসূলের বিরোধিতা করে আর যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরোধিতা করবে (তাদের জেনে রাখা দরকার) আল্লাহ শাস্তিদানে বড়ই কঠোর।
৮:১৪
ذَٰلِكُمْএটাই(শাস্তি)তোমাদেরdhālikumفَذُوقُوهُ"তাই তোমরা স্বাদ নাও তার"fadhūqūhuوَأَنَّএবং নিশ্চয়ইwa-annaلِلْكَـٰفِرِينَজন্যে কাফেরদের(রয়েছে)lil'kāfirīnaعَذَابَশাস্তিʿadhābaٱلنَّارِআগুনেরl-nāri١٤
এটাই তোমাদের শাস্তি, অতএব তার স্বাদ গ্রহণ কর, কাফিরদের জন্য আছে আগুনের (জাহান্নামের) শাস্তি।
৮:১৫
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছোāmanūإِذَاযখনidhāلَقِيتُمُতোমরা সম্মুখীন হওlaqītumuٱلَّذِينَ(তাদের)যারাalladhīnaكَفَرُوا۟অবিশ্বাস করেছেkafarūزَحْفًۭا(সৈন্য) বাহিনী হিসেবেzaḥfanفَلَاতখন নাfalāتُوَلُّوهُمُদিকে ফিরাবে তাদেরtuwallūhumuٱلْأَدْبَارَপিঠসমূহকেl-adbāra١٥
হে মু’মিনগণ! তোমরা যখন যোদ্ধা-বাহিনীরূপে কাফিরদের সম্মুখীন হও, তখন তাদেরকে পৃষ্ঠপ্রদর্শন করবে না।
৮:১৬
وَمَنএবং যেwamanيُوَلِّهِمْদিকে ফিরাবে তাদেরyuwallihimيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinدُبُرَهُۥٓপিঠ তারduburahuإِلَّاএ ছাড়া যেillāمُتَحَرِّفًۭاকৌশল গ্রহণ (হিসেবে)mutaḥarrifanلِّقِتَالٍজন্যে যুদ্ধেরliqitālinأَوْঅথবাawمُتَحَيِّزًاমিলিত হওয়ার(জন্যে)mutaḥayyizanإِلَىٰসাথেilāفِئَةٍۢঅপর দলেরfi-atinفَقَدْতাহ'লে নিশ্চয়ইfaqadبَآءَসে পরিবেষ্টিত হবেbāaبِغَضَبٍۢদিয়ে রাগbighaḍabinمِّنَপক্ষ হতেminaٱللَّهِআল্লাহরl-lahiوَمَأْوَىٰهُএবং আশ্রয়স্থল তার(হবে)wamawāhuجَهَنَّمُ ۖজাহান্নামjahannamuوَبِئْسَএবং(তা) কত নিকৃষ্টwabi'saٱلْمَصِيرُগন্তব্যস্থলl-maṣīru١٦
এমন দিনে যুদ্ধে কৌশল অবলম্বন বা নিজ দলের সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্য ছাড়া কেউ তাদেরকে পৃষ্ঠপ্রদর্শন করলে সে তো আল্লাহর গজবে পরিবেষ্টিত হয়ে পড়ল, জাহান্নামই তার ঠিকানা আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।
৮:১৭
فَلَمْআসলে কর নিfalamتَقْتُلُوهُمْতোমরা হত্যা তাদেরকেtaqtulūhumوَلَـٰكِنَّকিন্তুwalākinnaٱللَّهَআল্লাহইl-lahaقَتَلَهُمْ ۚহত্যা করেছেন তাদেরqatalahumوَمَاএবং নাwamāرَمَيْتَতুমি নিক্ষেপ করেছিলে(কংকর)ramaytaإِذْযখনidhرَمَيْتَতুমি নিক্ষেপ করেছিলেramaytaوَلَـٰكِنَّকিন্তুwalākinnaٱللَّهَআল্লাহইl-lahaرَمَىٰ ۚনিক্ষেপ করেছিলেনramāوَلِيُبْلِىَএবং জন্যে পরীক্ষারwaliyub'liyaٱلْمُؤْمِنِينَমু'মিনদেরকেl-mu'minīnaمِنْهُহতে তাmin'huبَلَآءًপরীক্ষাbalāanحَسَنًا ۚউত্তমḥasananإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaسَمِيعٌসবকিছু শুনেনsamīʿunعَلِيمٌۭসবকিছু জানেনʿalīmun١٧
(আসল ব্যাপার হল) তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন, তুমি যখন নিক্ষেপ করছিলে তাতো তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন যাতে তিনি মু’মিনদেরকে এক সুন্দরতম পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ করতে পারেন। আল্লাহ হলেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
৮:১৮
ذَٰلِكُمْএ (আচরণ)তোমাদের (সাথে)dhālikumوَأَنَّআর যে(কাফেরদের সাথে এরূপ)wa-annaٱللَّهَআল্লাহইl-lahaمُوهِنُদুর্বলকারীmūhinuكَيْدِকৌশলkaydiٱلْكَـٰفِرِينَকাফেরদেরl-kāfirīna١٨
আমার এ ব্যবস্থা তোমাদের জন্য, (আর কাফিরদের সম্পর্কে কথা এই যে) আল্লাহ কাফিরদের ষড়যন্ত্রকে অকেজো করে দেন।
৮:১৯
إِن(হে কাফেররা) যদিinتَسْتَفْتِحُوا۟তোমরা মীমাংসা চাওtastaftiḥūفَقَدْতবে নিশ্চয়ইfaqadجَآءَكُمُকাছে এসেছে তোমাদেরjāakumuٱلْفَتْحُ ۖমীমাংসাl-fatḥuوَإِنএবং যদিwa-inتَنتَهُوا۟তোমরা বিরত হওtantahūفَهُوَতবে তাfahuwaخَيْرٌۭউত্তমkhayrunلَّكُمْ ۖজন্যে তোমাদেরlakumوَإِنএবং যদিwa-inتَعُودُوا۟তোমরা পুনরাবৃত্তি করোtaʿūdūنَعُدْপুনরাবৃত্তি করবো আমরাnaʿudوَلَنএবং কখনও নাwalanتُغْنِىَকাজে আসবেtugh'niyaعَنكُمْজন্যে তোমাদেরʿankumفِئَتُكُمْদলবল তোমাদেরfi-atukumشَيْـًۭٔاকিছুমাত্রইshayanوَلَوْআর যদিwalawكَثُرَتْঅধিকও হয়(তবুও)kathuratوَأَنَّএবং (জেনে রেখো) যেwa-annaٱللَّهَআল্লাহl-lahaمَعَসাথে(আছেন)maʿaٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīna١٩
(ওহে কাফিরগণ!) তোমরা মীমাংসা চাচ্ছিলে, মীমাংসা তো তোমাদের কাছে এসে গেছে; আর যদি তোমরা (অন্যায় থেকে) বিরত হও, তবে তা তোমাদের জন্যই কল্যাণকর, তোমরা যদি আবার (অন্যায়) কর, আমিও আবার শাস্তি দিব, তোমাদের দল-বাহিনী সংখ্যায় অধিক হলেও তোমাদের কোন উপকারে আসবে না এবং আল্লাহ তো মু’মিনদের সঙ্গে আছেন।
৮:২০
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছোāmanūأَطِيعُوا۟তোমরা আনুগত্য করোaṭīʿūٱللَّهَআল্লাহরl-lahaوَرَسُولَهُۥও রাসূলের তাঁরwarasūlahuوَلَاএবং নাwalāتَوَلَّوْا۟তোমরা মুখ ফিরাবেtawallawعَنْهُহতে তাʿanhuوَأَنتُمْযখন তোমরাwa-antumتَسْمَعُونَতোমরা শুনছোtasmaʿūna٢٠
ওহে বিশ্বাসীগণ! আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য কর এবং আদেশ শোনার পর তা অমান্য কর না।
৮:২১
وَلَاএবং নাwalāتَكُونُوا۟তোমরা হয়োtakūnūكَٱلَّذِينَ(তাদের) মতো যারাka-alladhīnaقَالُوا۟বলেছিলোqālūسَمِعْنَا"আমরা শুনলাম"samiʿ'nāوَهُمْঅথচ তারাwahumلَاনাlāيَسْمَعُونَতারা শোনেyasmaʿūna٢١
তোমরা তাদের মত হয়ো না যারা বলেছিল, ‘আমরা শুনলাম’; প্রকৃতপক্ষে তারা শোনেনি।
৮:২২
۞ إِنَّনিশ্চয়ইinnaشَرَّনিকৃষ্টsharraٱلدَّوَآبِّজীবগুলোর(মধ্যে)l-dawābiعِندَকাছেʿindaٱللَّهِআল্লাহরl-lahiٱلصُّمُّ(এসব) বধিরl-ṣumuٱلْبُكْمُবোবাl-buk'muٱلَّذِينَযারাalladhīnaلَاনাlāيَعْقِلُونَবুদ্ধি কাজে লাগায়yaʿqilūna٢٢
আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে যারা (হক্ব কথা শুনার ব্যাপারে) বধির এবং (হক্ব কথা বলার ব্যাপারে) বোবা, যারা কিছুই বোঝে না।
৮:২৩
وَلَوْএবং যদিwalawعَلِمَজানতেনʿalimaٱللَّهُআল্লাহl-lahuفِيهِمْমধ্যে তাদের(রয়েছে)fīhimخَيْرًۭاকোনো কল্যাণkhayranلَّأَسْمَعَهُمْ ۖঅবশ্যই শুনাতেন তাদেরla-asmaʿahumوَلَوْএবং যদিwalawأَسْمَعَهُمْতিনি শুনাতেনও তাদেরasmaʿahumلَتَوَلَّوا۟অবশ্যই তারা মুখ ফিরাতোlatawallawوَّهُمও তারাwahumمُّعْرِضُونَউপেক্ষা করতোmuʿ'riḍūna٢٣
আল্লাহ যদি দেখতেন যে, তাদের মধ্যে কোন ভাল গুণ নিহিত আছে তবে তিনি তাদেরকে শুনবার তাওফীক দিতেন। আর (গুণ না থাকা অবস্থায়) তিনি যদি তাদেরকে শুনতে দিতেন তাহলে তারা উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিত।
৮:২৪
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūٱسْتَجِيبُوا۟তোমরা সাড়া দাওis'tajībūلِلَّهِউদ্দেশ্যে আল্লাহরlillahiوَلِلرَّسُولِও উদ্দেশ্যে রাসূলের (ডাকে)walilrrasūliإِذَاযখনidhāدَعَاكُمْতিনি ডাকেন তোমাদেরকেdaʿākumلِمَا(তাই) তার জন্যে যাlimāيُحْيِيكُمْ ۖউদ্দীপ্ত করবে তোমাদেরকেyuḥ'yīkumوَٱعْلَمُوٓا۟এবং তোমরা জেনে রাখোwa-iʿ'lamūأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaيَحُولُঅন্তরায় হয়ে থাকেনyaḥūluبَيْنَমাঝেbaynaٱلْمَرْءِব্যক্তিl-mariوَقَلْبِهِۦও অন্তরের তারwaqalbihiوَأَنَّهُۥٓএবং (এও) যেwa-annahuإِلَيْهِদিকে তাঁরইilayhiتُحْشَرُونَতোমাদের একত্র করা হবেtuḥ'sharūna٢٤
ওহে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহ ও তাঁর রসূলের ডাকে সাড়া দাও যখন তোমাদেরকে ডাকা হয় (এমন বিষয়ের দিকে) যা তোমাদের মাঝে জীবন সঞ্চার করে, আর জেনে রেখ যে আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝে প্রতিবন্ধক হয়ে যান আর তোমাদেরকে তাঁর কাছেই একত্রিত করা হবে।
৮:২৫
وَٱتَّقُوا۟ও তোমরা দূরে থাকোwa-ittaqūفِتْنَةًۭফিতনা (হতে)fit'natanلَّا(যা) নাlāتُصِيبَنَّ(শুধু) পৌঁছবেtuṣībannaٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaظَلَمُوا۟সীমালঙ্ঘন করেছেẓalamūمِنكُمْমধ্য হতে তোমাদেরminkumخَآصَّةًۭ ۖবিশেষভাবেkhāṣṣatanوَٱعْلَمُوٓا۟এবং তোমরা জেনে রাখোwa-iʿ'lamūأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaشَدِيدُকঠোরshadīduٱلْعِقَابِদন্ডদানেl-ʿiqābi٢٥
সতর্ক থাক সেই শাস্তি হতে যা বিশেষভাবে তোমাদের যালিম লোকেদেরকেই আক্রমন করবে না। আর জেনে রেখ যে আল্লাহ শাস্তিদানে খুবই কঠোর।
৮:২৬
وَٱذْكُرُوٓا۟এবং তোমরা স্বরণ করোwa-udh'kurūإِذْযখনidhأَنتُمْতোমরা (ছিলে)antumقَلِيلٌۭস্বল্প (সংখ্যক)qalīlunمُّسْتَضْعَفُونَতোমাদেরকে দুর্বল মনে করে হতোmus'taḍʿafūnaفِىউপরfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiتَخَافُونَতোমরা ভয় করতেtakhāfūnaأَنযেanيَتَخَطَّفَكُمُনিশ্চিহ্ন করে ফেলবে তোমাদেরকেyatakhaṭṭafakumuٱلنَّاسُমানুষেরাl-nāsuفَـَٔاوَىٰكُمْতখন তিনি আশ্রয় দেন তোমাদেরকেfaāwākumوَأَيَّدَكُمও শক্তিশালী করেন তোমাদেরwa-ayyadakumبِنَصْرِهِۦদিয়ে সাহায্য তাঁরbinaṣrihiوَرَزَقَكُمও জীবিকা দেন তোমাদেরকেwarazaqakumمِّنَহতেminaٱلطَّيِّبَـٰتِপবিত্র জিনিসগুলোl-ṭayibātiلَعَلَّكُمْযাতে তোমরাlaʿallakumتَشْكُرُونَকৃতজ্ঞতা প্রকাশ করোtashkurūna٢٦
স্মরণ কর সে সময়ের কথা যখন তোমরা ছিলে সংখ্যায় অল্প, দুনিয়াতে তোমাদেরকে দুর্বল হিসেবে গণ্য করা হত। তোমরা আশঙ্কা করতে যে, মানুষেরা তোমাদের কখন না হঠাৎ ধরে নিয়ে যায়। এমন অবস্থায় তিনি তোমাদেরকে আশ্রয় দিলেন, তাঁর সাহায্য দিয়ে তোমাদেরকে শক্তিশালী করলেন, উত্তম জীবিকা দান করলেন যাতে তোমরা (তাঁর নির্দেশ পালনের মাধ্যমে) কৃতজ্ঞতা প্রকাশ কর।
৮:২৭
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūلَاনাlāتَخُونُوا۟তোমরা বিশ্বাস ভঙ্গ করোtakhūnūٱللَّهَআল্লাহরl-lahaوَٱلرَّسُولَও রাসূলেরwal-rasūlaوَتَخُونُوٓا۟এবং তোমরা বিশ্বাস ভঙ্গ করো (না)watakhūnūأَمَـٰنَـٰتِكُمْআমানতসমূহের তোমাদেরamānātikumوَأَنتُمْএমতাবস্হায় যে তোমরাwa-antumتَعْلَمُونَজানোtaʿlamūna٢٧
হে মু’মিনগণ! তোমরা জেনে বুঝে আল্লাহ ও তাঁর রসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, আর যে বিষয়ে তোমরা আমানাত প্রাপ্ত হয়েছ তাতেও বিশ্বাস ভঙ্গ করো না।
৮:২৮
وَٱعْلَمُوٓا۟এবং তোমরা জেনে রাখোwa-iʿ'lamūأَنَّمَآপ্রকৃতপক্ষেannamāأَمْوَٰلُكُمْসম্পদগুলো তোমাদেরamwālukumوَأَوْلَـٰدُكُمْও সন্তানেরা তোমাদেরwa-awlādukumفِتْنَةٌۭপরীক্ষা (মাত্র)fit'natunوَأَنَّএবং বাস্তবিকইwa-annaٱللَّهَআল্লাহl-lahaعِندَهُۥٓকাছে তাঁরই (আছে)ʿindahuأَجْرٌপুরস্কারajrunعَظِيمٌۭবিরাটʿaẓīmun٢٨
জেনে রেখ, তোমাদের ধন-সম্পদ আর সন্তান- সন্ততি হচ্ছে পরীক্ষার সামগ্রী মাত্র। (এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য) আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার।
৮:২৯
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছোāmanūإِنযদিinتَتَّقُوا۟তোমরা ভয় করোtattaqūٱللَّهَআল্লাহকেl-lahaيَجْعَلতিনি দিবেনyajʿalلَّكُمْজন্যে তোমাদেরlakumفُرْقَانًۭاন্যায়-অন্যায় পার্থক্যের কষ্টিপাথরfur'qānanوَيُكَفِّرْএবং মোচন করবেনwayukaffirعَنكُمْহতে তোমাদেরʿankumسَيِّـَٔاتِكُمْপাপগুলো তোমাদেরsayyiātikumوَيَغْفِرْএবং ক্ষমা করবেনwayaghfirلَكُمْ ۗপ্রতি তোমাদেরlakumوَٱللَّهُএবং আল্লাহwal-lahuذُوসম্পন্নdhūٱلْفَضْلِঅনুগ্রহl-faḍliٱلْعَظِيمِমহানl-ʿaẓīmi٢٩
ওহে ঈমানদারগণ! তোমরা যদি আল্লাহকে ভয় কর তাহলে তিনি তোমাদেরকে ভাল ও মন্দের মধ্যে পার্থক্য করার শক্তি প্রদান করবেন, তোমাদের দোষ-ত্রুটি দূর করে দিবেন, তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ বড়ই অনুগ্রহশীল।
৮:৩০
وَإِذْএবং (স্বরণ করো) যখনwa-idhيَمْكُرُষড়যন্ত্র করেছিলোyamkuruبِكَবিরুদ্ধে তোমারbikaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūلِيُثْبِتُوكَজন্যে তোমাকে তারা বন্দি করারliyuth'bitūkaأَوْবাawيَقْتُلُوكَতোমাকে তারা হত্যা করবেyaqtulūkaأَوْবাawيُخْرِجُوكَ ۚতোমাকে তারা নির্বাসিত করবেyukh'rijūkaوَيَمْكُرُونَএবং তারা ষড়যন্ত্র করবেwayamkurūnaوَيَمْكُرُআর পরিকল্পনা করেনwayamkuruٱللَّهُ ۖআল্লাহl-lahuوَٱللَّهُএবং আল্লাহwal-lahuخَيْرُউত্তমkhayruٱلْمَـٰكِرِينَপরিকল্পনাকারীদেরl-mākirīna٣٠
স্মরণ কর, সেই সময়ের কথা যখন কাফিরগণ তোমাকে বন্দী করার কিংবা হত্যা করার কিংবা দেশ থেকে বের করে দেয়ার জন্য ষড়যন্ত্র করে। তারা চক্রান্ত করে আর আল্লাহও কৌশল করেন। আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী।
৮:৩১
وَإِذَاএবং যখনwa-idhāتُتْلَىٰতিলাওয়াত করা হয়tut'lāعَلَيْهِمْনিকট তাদেরʿalayhimءَايَـٰتُنَاআয়াতগুলো আমাদেরāyātunāقَالُوا۟তারা বলেqālūقَدْ"নিশ্চয়ইqadسَمِعْنَاআমরা শুনলামsamiʿ'nāلَوْযদিlawنَشَآءُইচ্ছে করি আমরাnashāuلَقُلْنَاঅবশ্যই আমরা বলতে পারিlaqul'nāمِثْلَমতোmith'laهَـٰذَآ ۙএই (আয়াতগুলোর)hādhāإِنْনয়inهَـٰذَآএটাhādhāإِلَّآএ ছাড়াillāأَسَـٰطِيرُউপকথাগুলোasāṭīruٱلْأَوَّلِينَপূর্বকালের লোকদের"l-awalīna٣١
তাদের কাছে যখন আমার আয়াত পাঠ করা হয় তখন তারা বলে, ‘শুনলাম তো, ইচ্ছে করলে এ রকম কথা আমরাও বলতে পারি, এগুলো তো আগে কালের কেচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই না।’
৮:৩২
وَإِذْএবং (স্মরণ করো) যখনwa-idhقَالُوا۟তারা বলেছিলোqālūٱللَّهُمَّ"হে আল্লাহl-lahumaإِنযদিinكَانَহয়kānaهَـٰذَاএটাhādhāهُوَসেইhuwaٱلْحَقَّসত্যl-ḥaqaمِنْহতেminعِندِكَতোমার নিকটʿindikaفَأَمْطِرْতবে বর্ষন করোfa-amṭirعَلَيْنَاউপর আমাদেরʿalaynāحِجَارَةًۭপাথরḥijāratanمِّنَহতেminaٱلسَّمَآءِআকাশl-samāiأَوِঅথবাawiٱئْتِنَاআমাদের উপর আসোi'tināبِعَذَابٍনিয়ে শাস্তিbiʿadhābinأَلِيمٍۢনিদারুণ"alīmin٣٢
স্মরণ কর, যখন তারা বলেছিল, ‘হে আল্লাহ! এটা যদি তোমার নিকট থেকে (প্রেরিত) সত্য (দ্বীন) হয় তাহলে আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ কর, কিংবা আমাদের উপর কোন যন্ত্রণাদায়ক শাস্তি নিয়ে এসো।’
৮:৩৩
وَمَاএবং নাwamāكَانَহয় (এমন যে)kānaٱللَّهُআল্লাহl-lahuلِيُعَذِّبَهُمْযেন শাস্তি দিবেন তাদেরকেliyuʿadhibahumوَأَنتَযখন তুমিwa-antaفِيهِمْ ۚমধ্যে তাদের(উপস্থিত আছো)fīhimوَمَاএবং নাwamāكَانَহয় (এমনও যে)kānaٱللَّهُআল্লাহl-lahuمُعَذِّبَهُمْশাস্তিদানকারী তাদেরকেmuʿadhibahumوَهُمْঅথচ তারাwahumيَسْتَغْفِرُونَক্ষমা চাচ্ছেyastaghfirūna٣٣
তুমি তাদের মাঝে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না এবং যখন তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে এরূপ অবস্থায়ও আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না।
৮:৩৪
وَمَاএবং (এখন এমন) কি (রয়েছে)wamāلَهُمْজন্যে তাদেরlahumأَلَّاযে নাallāيُعَذِّبَهُمُশাস্তি দিবেন তাদেরyuʿadhibahumuٱللَّهُআল্লাহ (যখন তুমি নাই)l-lahuوَهُمْআর তারাwahumيَصُدُّونَ(পথ) রোধ করছেyaṣuddūnaعَنِহতেʿaniٱلْمَسْجِدِমাসজীদুলl-masjidiٱلْحَرَامِহারামl-ḥarāmiوَمَاঅথচ নাwamāكَانُوٓا۟তারা হলোkānūأَوْلِيَآءَهُۥٓ ۚতত্ত্বাবধায়ক তারawliyāahuإِنْ(প্রকৃতপক্ষে) নাinأَوْلِيَآؤُهُۥٓতত্ত্বাবধায়ক তারawliyāuhuإِلَّاএ ছাড়াillāٱلْمُتَّقُونَ(যারা) মুত্তাক্বীl-mutaqūnaوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَهُمْঅধিকাংশ তাদেরaktharahumلَاনাlāيَعْلَمُونَজানেyaʿlamūna٣٤
আল্লাহ যে তাদেরকে শাস্তি দিবেন না এ ব্যাপারে ওজর পেশ করার জন্য তাদের কাছে কী আছে যখন তারা (মানুষদেরকে) মাসজিদুল হারাম-এর পথে বাধা দিচ্ছে? তারা তো ওর (প্রকৃত) মুতাওয়াল্লী নয়, মুত্তাকীরা ছাড়া কেউ তার মুতাওয়াল্লী হতে পারে না, কিন্তু তাদের অধিকাংশ লোক এ সম্পর্কে অবগত নয়।
৮:৩৫
وَمَاএবং নাwamāكَانَছিলোkānaصَلَاتُهُمْসালাত তাদেরṣalātuhumعِندَকাছেʿindaٱلْبَيْتِ(কা'বা) ঘরেরl-baytiإِلَّاএ ছাড়াillāمُكَآءًۭশিষ দেওয়াmukāanوَتَصْدِيَةًۭ ۚও করতালি বাজানোwataṣdiyatanفَذُوقُوا۟অতএব তোমরা স্বাদ নাওfadhūqūٱلْعَذَابَশাস্তিরl-ʿadhābaبِمَاএ কারণে যাbimāكُنتُمْতোমরা ছিলেkuntumتَكْفُرُونَতোমরা অবিশ্বাস করতেtakfurūna٣٥
আল্লাহর ঘরের নিকট তাদের নামায হাত তালি মারা আর শিশ দেয়া ছাড়া আর কিছুই না, (এসব অপরাধে লিপ্ত ব্যক্তিদেরকে বলা হবে) ‘‘আযাব ভোগ কর যেহেতু তোমরা কুফরীতে লিপ্ত ছিলে’’।
৮:৩৬
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অবিশ্বাস করেছেkafarūيُنفِقُونَতারা ব্যয় করেyunfiqūnaأَمْوَٰلَهُمْসম্পদসমূহকে তাদেরamwālahumلِيَصُدُّوا۟জন্যে বাধা দেওয়ারliyaṣuddūعَنহতেʿanسَبِيلِপথsabīliٱللَّهِ ۚআল্লাহরl-lahiفَسَيُنفِقُونَهَاঅতঃপর অচিরেই তারা খরচ করতে থাকবে তাfasayunfiqūnahāثُمَّএরপরthummaتَكُونُতা হবেtakūnuعَلَيْهِمْউপর তাদেরʿalayhimحَسْرَةًۭঅাক্ষেপḥasratanثُمَّএরপরthummaيُغْلَبُونَ ۗতারা পরাজিত হবেyugh'labūnaوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaكَفَرُوٓا۟অস্বীকার করেছেkafarūإِلَىٰদিকেilāجَهَنَّمَজাহান্নামেরjahannamaيُحْشَرُونَতাদের একত্র করা হবেyuḥ'sharūna٣٦
যে সব লোক সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে তারা আল্লাহর পথ হতে (লোকেদেরকে) বাধা দেয়ার জন্য তাদের ধন-সম্পদ ব্যয় করে থাকে, তারা তা ব্যয় করতেই থাকবে, অতঃপর এটাই তাদের দুঃখ ও অনুশোচনার কারণ হবে। পরে তারা পরাজিতও হবে। যারা কুফরী করে তাদেরকে (অবশেষে) জাহান্নামের পানে একত্রিত করা হবে।
৮:৩৭
لِيَمِيزَযেন পৃথক করেনliyamīzaٱللَّهُআল্লাহl-lahuٱلْخَبِيثَঅপবিত্রতাকে (অর্থাৎ কাফেরদেরকে)l-khabīthaمِنَহতেminaٱلطَّيِّبِপবিত্রতা (অর্থাৎ মু'মিনদের)l-ṭayibiوَيَجْعَلَও রাখবেনwayajʿalaٱلْخَبِيثَঅপবিত্রতাকেl-khabīthaبَعْضَهُۥএককে তারbaʿḍahuعَلَىٰউপরʿalāبَعْضٍۢঅন্যেরbaʿḍinفَيَرْكُمَهُۥঅতঃপর তিনি জমা করবেন তাfayarkumahuجَمِيعًۭاসকলকেjamīʿanفَيَجْعَلَهُۥঅতঃপর রাখবেন তাfayajʿalahuفِىমধ্যেfīجَهَنَّمَ ۚজাহান্নামেরjahannamaأُو۟لَـٰٓئِكَঐসবলোকulāikaهُمُতারাইhumuٱلْخَـٰسِرُونَক্ষতিগ্রস্তl-khāsirūna٣٧
যাতে আল্লাহ পবিত্র থেকে অপবিত্রকে আলাদা করে দেন, অতঃপর অপবিত্রদের এককে অন্যের উপর রাখবেন, সকলকে স্তুপীকৃত করবেন; অতঃপর এই সমষ্টিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরাই হল সর্বস্বান্ত।
৮:৩৮
قُلবলোqulلِّلَّذِينَউদ্দেশ্যে (তাদের) যারাlilladhīnaكَفَرُوٓا۟অবিশ্বাস করেছেkafarūإِنযদিinيَنتَهُوا۟তারা বিরত হয়yantahūيُغْفَرْক্ষমা করে দেয়া হবেyugh'farلَهُمপ্রতি তাদেরlahumمَّاযাmāقَدْনিশ্চিতqadسَلَفَঅতীত হয়েছেsalafaوَإِنকিন্তু যদিwa-inيَعُودُوا۟তারা পুনরাবৃত্তি করেyaʿūdūفَقَدْতবে নিশ্চয়ই (সবার জানা যা)faqadمَضَتْগত হয়েছেmaḍatسُنَّتُঅনুসৃত রীতিsunnatuٱلْأَوَّلِينَপুর্ববর্তীদের (ক্ষেত্রে)l-awalīna٣٨
যারা কুফরী করে তাদেরকে বল, ‘তারা যদি নিবৃত্ত হয় তাহলে তারা পূর্বে যা করেছে তা ক্ষমা করা হবে, আর যদি (কুফরীর) পুনরাবৃত্তি করে, তাহলে আগের লোকেদের (প্রতি অনুসৃত) নীতির দৃষ্টান্ত তো অতীতের পাতাতেই আছে।’
৮:৩৯
وَقَـٰتِلُوهُمْতাদের সাথে তোমরা লড়াই করোwaqātilūhumحَتَّىٰযতক্ষণḥattāلَاনাlāتَكُونَথাকে (বাকী)takūnaفِتْنَةٌۭফিতনাfit'natunوَيَكُونَএবং (প্রতিষ্ঠিত) হয়wayakūnaٱلدِّينُদীনl-dīnuكُلُّهُۥসামগ্রিকভাবেkulluhuلِلَّهِ ۚজন্যে আল্লাহরইlillahiفَإِنِঅতঃপর যদিfa-iniٱنتَهَوْا۟তারা বিরত হয়intahawفَإِنَّতবে নিশ্চয়ইfa-innaٱللَّهَআল্লাহl-lahaبِمَاসে বিষয়ে যাbimāيَعْمَلُونَতারা কাজ করেছেyaʿmalūnaبَصِيرٌۭখুব দেখছেনbaṣīrun٣٩
তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও যে পর্যন্ত না ফিতনা (কুফর ও শিরক) খতম হয়ে যায় আর দ্বীন পুরোপুরিভাবে আল্লাহর জন্য হয়ে যায়। অতঃপর তারা যদি বিরত হয় তাহলে তারা (ন্যায় বা অন্যায়) যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা।
৮:৪০
وَإِنএবং যদিwa-inتَوَلَّوْا۟তারা মুখ ফিরিয়ে নেয়tawallawفَٱعْلَمُوٓا۟তবে তোমরা জেনে রাখোfa-iʿ'lamūأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaمَوْلَىٰكُمْ ۚঅভিভাবক তোমাদেরmawlākumنِعْمَকত উত্তমniʿ'maٱلْمَوْلَىٰঅভিভাবকl-mawlāوَنِعْمَও কত উত্তমwaniʿ'maٱلنَّصِيرُসাহায্যকারীl-naṣīru٤٠
আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখ যে, আল্লাহই তোমাদের অভিভাবক, কতই না উত্তম অভিভাবক! কতই না উত্তম সাহায্যকারী!
৮:৪১
۞ وَٱعْلَمُوٓا۟আর তোমরা জেনে রাখোwa-iʿ'lamūأَنَّمَاমূলতঃannamāغَنِمْتُمগণীমত পেয়েছো তোমরাghanim'tumمِّنথেকেminشَىْءٍۢ(যা) কিছুshayinفَأَنَّতা নিশ্চয়ইfa-annaلِلَّهِজন্যে আল্লাহরlillahiخُمُسَهُۥএক পঞ্চমাংশ তারkhumusahuوَلِلرَّسُولِএবং জন্যে রাসূলেরwalilrrasūliوَلِذِىও জন্যে সম্পন্নwalidhīٱلْقُرْبَىٰনৈকট্যl-qur'bāوَٱلْيَتَـٰمَىٰও ইয়াতিমদেরwal-yatāmāوَٱلْمَسَـٰكِينِও দরিদ্রদেরwal-masākīniوَٱبْنِও পুত্রwa-ib'niٱلسَّبِيلِপথেরl-sabīliإِنযদিinكُنتُمْতোমরা থাকোkuntumءَامَنتُمতোমরা ঈমান এনেāmantumبِٱللَّهِউপর আল্লাহরbil-lahiوَمَآএবং যাwamāأَنزَلْنَاআমরা অবতীর্ণ করেছিanzalnāعَلَىٰউপরʿalāعَبْدِنَاআমাদের দাসদের (অর্থাৎ রাসূলের)ʿabdināيَوْمَদিনyawmaٱلْفُرْقَانِমীমাংসারl-fur'qāniيَوْمَ(অর্থাৎ) দিনyawmaٱلْتَقَىসাক্ষাতেরl-taqāٱلْجَمْعَانِ ۗদু'দলের (বদরের যুদ্ধে)l-jamʿāniوَٱللَّهُএবং আল্লাহwal-lahuعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরইshayinقَدِيرٌশক্তিশালীqadīrun٤١
তোমরা জেনে রেখ যে, যুদ্ধে যা তোমরা লাভ কর তার এক-পঞ্চমাংশ হচ্ছে আল্লাহ, তাঁর রসূল, রসূলের আত্মীয়স্বজন, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের জন্য যদি তোমরা আল্লাহর উপর আর চূড়ান্ত ফায়সালার দিন অর্থাৎ দু’পক্ষের (মুসলমান ও কাফের বাহিনীর) মিলিত হওয়ার দিন আমি যা আমার বান্দাহর উপর অবতীর্ণ করেছিলাম তার উপর বিশ্বাস করে থাক। আর আল্লাহ হলেন সকল বিষয়ের উপর ক্ষমতাবান।
৮:৪২
إِذْ(স্মরণ করো) যখনidhأَنتُمতোমরা (ছিলে)antumبِٱلْعُدْوَةِপ্রান্তে উপত্যকারbil-ʿud'watiٱلدُّنْيَاনিকটতরl-dun'yāوَهُمও তারা (ছিলো)wahumبِٱلْعُدْوَةِপ্রান্তে উপত্যকারbil-ʿud'watiٱلْقُصْوَىٰদূরবর্তীl-quṣ'wāوَٱلرَّكْبُএবং উট বাহিনী (বানিজ্য কাফেলা)wal-rakbuأَسْفَلَনিম্নভূমিতেasfalaمِنكُمْ ۚহতে তোমাদেরminkumوَلَوْএবং যদিwalawتَوَاعَدتُّمْপরস্পরে (যুদ্ধ) নির্ধারণ করতে তোমরাtawāʿadttumلَٱخْتَلَفْتُمْঅবশ্যই মতভেদ করতে তোমরাla-ikh'talaftumفِىব্যাপারেfīٱلْمِيعَـٰدِ ۙ(যুদ্ধ) নির্ধারণেরl-mīʿādiوَلَـٰكِنকিন্তুwalākinلِّيَقْضِىَজন্যে মীমাংসা করারliyaqḍiyaٱللَّهُআল্লাহl-lahuأَمْرًۭاএকটা বিষয়েamranكَانَ(যা) ছিলোkānaمَفْعُولًۭاঘটার (যুদ্ধে সমবেত করানো)mafʿūlanلِّيَهْلِكَযেন ধ্বংস হয়ে যায়liyahlikaمَنْযে (কেউ)manهَلَكَধ্বংস হওয়ারhalakaعَنۢভিত্তিতেʿanبَيِّنَةٍۢসুস্পষ্ট প্রমাণেরbayyinatinوَيَحْيَىٰও জীবিত থাকারwayaḥyāمَنْযে (কেউ)manحَىَّজীবিত থাকবেḥayyaعَنۢভিত্তিতেʿanبَيِّنَةٍۢ ۗসুস্পষ্ট প্রমাণেরbayyinatinوَإِنَّও নিশ্চয়ইwa-innaٱللَّهَআল্লাহl-lahaلَسَمِيعٌঅবশ্যই সবকিছু শুনেনlasamīʿunعَلِيمٌসবকিছু জানেনʿalīmun٤٢
স্মরণ কর, যখন তোমরা উপত্যকার নিকট প্রান্তে ছিলে আর তারা ছিল দূরের প্রান্তে আর উটের আরোহী কাফেলা (আবূ সুফইয়ানের নেতৃত্বে কুরাইশের সম্পদ সহ কাফেলা) ছিল তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে। যদি তোমরা যুদ্ধ করার ব্যাপারে পরস্পরের মধ্যে পূর্বেই সিদ্ধান্ত গ্রহণ করতে, তবুও যুদ্ধ করার এ সিদ্ধান্ত তোমরা অবশ্যই রক্ষা করতে পারতে না (তোমাদের দুর্বল অবস্থার কারণে), যাতে আল্লাহ সে কাজ সম্পন্ন করতে পারেন যা ছিল পূর্বেই স্থিরীকৃত, যেন যাকে ধ্বংস হতে হবে সে যেন সুস্পষ্ট দলীলের ভিত্তিতে ধ্বংস হয় আর যাকে জীবিত থাকতে হবে সেও যেন সুস্পষ্ট দলীলের ভিত্তিতে জীবিত থাকে। আল্লাহ নিশ্চয়ই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
৮:৪৩
إِذْযখনidhيُرِيكَهُمُতোমাকে দেখান তাদেরকেyurīkahumuٱللَّهُআল্লাহl-lahuفِىমধ্যেfīمَنَامِكَতোমার স্বপ্নেরmanāmikaقَلِيلًۭا ۖস্বল্প (সংখ্যক)qalīlanوَلَوْএবং যদিwalawأَرَىٰكَهُمْতোমাকে দেখাতেন তাদেরকেarākahumكَثِيرًۭاঅধিক (সংখ্যক)kathīranلَّفَشِلْتُمْঅবশ্যই সাহস হারাতে তোমরাlafashil'tumوَلَتَنَـٰزَعْتُمْও অবশ্যই বিবাদ করতে তোমরাwalatanāzaʿtumفِىব্যাপারেfīٱلْأَمْرِকাজের (অর্থাৎ যুদ্ধের)l-amriوَلَـٰكِنَّকিন্তুwalākinnaٱللَّهَআল্লাহl-lahaسَلَّمَ ۗনিরাপদ করেছিলেন (তা থেকে)sallamaإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuعَلِيمٌۢখুব জানেনʿalīmunبِذَاتِঅবস্থারbidhātiٱلصُّدُورِঅন্তরসমূহেরl-ṣudūri٤٣
স্মরণ কর, আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে তাদের সংখ্যাকে অল্প করে দেখিয়েছিলেন, যদি তিনি তাদের সংখ্যাকে তোমার নিকট বেশি করে দেখাতেন তাহলে তোমরা অবশ্যই সাহস হারিয়ে ফেলতে আর যুদ্ধের বিষয় নিয়ে অবশ্যইঝগড়া শুরু করে দিতে। কিন্তু আল্লাহ্ই তোমাদেরকে রক্ষা করেছিলেন, অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি খুবই ভালভাবে অবহিত।
৮:৪৪
وَإِذْএবং (স্মরণ করো) যখনwa-idhيُرِيكُمُوهُمْতোমাদেরকে দেখালেন তাদেরকেyurīkumūhumإِذِযখনidhiٱلْتَقَيْتُمْমুখোমুখি হয়েছিলে তোমরাl-taqaytumفِىٓমধ্যেfīأَعْيُنِكُمْতোমাদের চোখেরaʿyunikumقَلِيلًۭاস্বল্প (সংখ্যক)qalīlanوَيُقَلِّلُكُمْস্বল্প করে দেখালেন তোমাদেরকেwayuqallilukumفِىٓমধ্যেfīأَعْيُنِهِمْতাদের চোখেরaʿyunihimلِيَقْضِىَযেন সম্পন্ন করেনliyaqḍiyaٱللَّهُআল্লাহl-lahuأَمْرًۭاএকটি কাজamranكَانَ(যা) ছিলোkānaمَفْعُولًۭا ۗঘটারmafʿūlanوَإِلَىএবং দিকেwa-ilāٱللَّهِআল্লাহরইl-lahiتُرْجَعُপ্রত্যাবর্তিত হয়tur'jaʿuٱلْأُمُورُসব ব্যাপারl-umūru٤٤
স্মরণ কর, যখন তোমরা পরস্পরের সম্মুখীন হয়েছিলে তখন তিনি তোমাদের চোখে তাদেরকে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন এবং তাদের চোখে তোমাদেরকে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন সেই ব্যাপারটি সম্পন্ন করার জন্য যা ছিল পূর্ব স্থিরীকৃত। যাবতীয় বিষয় (অবশেষে) আল্লাহরই নিকট ফিরে আসে।
৮:৪৫
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছোāmanūإِذَاযখনidhāلَقِيتُمْতোমরা মোকাবেলা করোlaqītumفِئَةًۭকোনো দলের (সাথে)fi-atanفَٱثْبُتُوا۟তখন তোমরা দৃঢ় থাকোfa-uth'butūوَٱذْكُرُوا۟ও তোমরা স্মরণ করোwa-udh'kurūٱللَّهَআল্লাহকেl-lahaكَثِيرًۭاঅধিক মাত্রায়kathīranلَّعَلَّكُمْযাতে তোমরাlaʿallakumتُفْلِحُونَসফলকাম হওtuf'liḥūna٤٥
হে ঈমানদারগণ! যখন তোমরা কোন বাহিনীর সম্মুখীন হবে তখন অবিচল থাকবে আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, যাতে তোমরা সাফল্য লাভ করতে পার।
৮:৪৬
وَأَطِيعُوا۟এবং তোমরা আনুগত্য করোwa-aṭīʿūٱللَّهَআল্লাহরl-lahaوَرَسُولَهُۥও রাসূলের তাঁরwarasūlahuوَلَاএবং নাwalāتَنَـٰزَعُوا۟তোমরা বিবাদ করোtanāzaʿūفَتَفْشَلُوا۟তাহ'লে তোমরা সাহস হারাবেfatafshalūوَتَذْهَبَও চলে যাবেwatadhhabaرِيحُكُمْ ۖশক্তি তোমাদেরrīḥukumوَٱصْبِرُوٓا۟ ۚএবং তোমরা ধৈর্য ধরোwa-iṣ'birūإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaمَعَসাথে (থাকেন)maʿaٱلصَّـٰبِرِينَধৈর্যশীলদেরl-ṣābirīna٤٦
আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য কর, পরস্পরে ঝগড়া বিবাদ করো না, তা করলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমাদের শক্তি-ক্ষমতা বিলুপ্ত হবে। আর ধৈর্য ধারণ করবে, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
৮:৪৭
وَلَاএবং নাwalāتَكُونُوا۟তোমরা হয়োtakūnūكَٱلَّذِينَ(তাদের) মতো যারাka-alladhīnaخَرَجُوا۟বের হয়েছিলোkharajūمِنথেকেminدِيَـٰرِهِمঘরগুলো তাদেরdiyārihimبَطَرًۭاগর্বভরেbaṭaranوَرِئَآءَও দেখানোর (জন্যে)wariāaٱلنَّاسِলোকদেরl-nāsiوَيَصُدُّونَও তারা বাধা দেয়wayaṣuddūnaعَنহতেʿanسَبِيلِপথsabīliٱللَّهِ ۚআল্লাহরl-lahiوَٱللَّهُএবং আল্লাহwal-lahuبِمَاঐবিষয়ে যাbimāيَعْمَلُونَতারা কাজ করেছেyaʿmalūnaمُحِيطٌۭপরিবেষ্টনকারীmuḥīṭun٤٧
তোমরা তাদের মত হয়ো না যারা গর্ব অহঙ্কারসহ লোক দেখানোর জন্য এবং আল্লাহর পথে বাধা দেয়ার জন্য নিজেদের ঘর হতে বের হয়েছিল, তারা যা কিছুই করুক না কেন, আল্লাহ তাদেরকে ঘিরে রেখেছেন।
৮:৪৮
وَإِذْএবং যখনwa-idhزَيَّنَশোভন করেছিলোzayyanaلَهُمُজন্যে তাদেরlahumuٱلشَّيْطَـٰنُশয়তানl-shayṭānuأَعْمَـٰلَهُمْকাজগুলোকে তাদেরaʿmālahumوَقَالَএবং বলেছিলোwaqālaلَا"নাlāغَالِبَবিজয়ী হবেghālibaلَكُمُউপর তোমাদেরlakumuٱلْيَوْمَআজl-yawmaمِنَমধ্য থেকে (কেউ)minaٱلنَّاسِমানুষদেরl-nāsiوَإِنِّىএবং নিশ্চয়ই আমিwa-innīجَارٌۭপ্রতিবেশীjārunلَّكُمْ ۖতোমাদের"lakumفَلَمَّاঅতঃপর যখনfalammāتَرَآءَتِপরস্পরে সম্মুখীন হলোtarāatiٱلْفِئَتَانِদু'দলl-fi-atāniنَكَصَসে সড়ে পড়লোnakaṣaعَلَىٰউপরʿalāعَقِبَيْهِদু'গোড়ালীর (অর্থাৎ পেছন দিকে)ʿaqibayhiوَقَالَএবং বললোwaqālaإِنِّى"নিশ্চয়ই আমিinnīبَرِىٓءٌۭদায়িত্বমুক্তbarīonمِّنكُمْথেকে তোমাদেরminkumإِنِّىٓনিশ্চয়ই আমিinnīأَرَىٰদেখছি (ফেরেশতাদের)arāمَاযাmāلَاনাlāتَرَوْنَতোমরা দেখতে পাচ্ছোtarawnaإِنِّىٓনিশ্চয়ই আমিinnīأَخَافُভয় করিakhāfuٱللَّهَ ۚআল্লাহকেl-lahaوَٱللَّهُএবং আল্লাহwal-lahuشَدِيدُকঠোরshadīduٱلْعِقَابِদন্ডদানে"l-ʿiqābi٤٨
স্মরণ কর, যখন শয়ত্বান তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে খুবই চাকচিক্যময় করে দেখিয়েছিল আর তাদেরকে বলেছিল, ‘আজ তোমাদেরকে পরাজিত করতে পারে মানুষের মাঝে এমন কেউই নাই, আমি তোমাদের পাশেই আছি।’ অতঃপর দল দু’টি যখন পরস্পরের দৃষ্টির গোচরে আসলো তখন সে পিছনে সরে পড়ল আর বলল, ‘তোমাদের সাথে আমার কোনই সম্পর্ক নেই, আমি তো দেখি (কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর নাযিলকৃত ফেরেশতা) যা তোমরা দেখতে পাও না, আমি অবশ্যই আল্লাহকে ভয় করি কেননা আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর।’
৮:৪৯
إِذْ(স্মরণ করো) যখনidhيَقُولُবলেছিলোyaqūluٱلْمُنَـٰفِقُونَমুনাফিক্বরাl-munāfiqūnaوَٱلَّذِينَও যাদেরwa-alladhīnaفِىমধ্যে (আছে)fīقُلُوبِهِمঅন্তরসমূহে তাদেরqulūbihimمَّرَضٌরোগmaraḍunغَرَّ"ধোঁকা দিয়েছেgharraهَـٰٓؤُلَآءِএদেরকেhāulāiدِينُهُمْ ۗদীন তাদের"dīnuhumوَمَنঅথচ যে কেউwamanيَتَوَكَّلْনির্ভর করেyatawakkalعَلَىউপরʿalāٱللَّهِআল্লাহরl-lahiفَإِنَّতবে নিশ্চয়ইfa-innaٱللَّهَআল্লাহইl-lahaعَزِيزٌপরাক্রমশালীʿazīzunحَكِيمٌۭমহাবিজ্ঞ"ḥakīmun٤٩
স্মরণ কর, মুনাফিক্বরা আর যাদের অন্তরে রোগ আছে তারা বলে, ‘এই লোকগুলোকে তাদের দ্বীন ধোঁকায় ফেলে দিয়েছে’। (কিন্তু আসল ব্যাপার হল) কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে আল্লাহ তো প্রবল পরাক্রান্ত, মহাবিজ্ঞানী।
৮:৫০
وَلَوْএবং যদিwalawتَرَىٰٓদেখতে তুমিtarāإِذْযখনidhيَتَوَفَّىপ্রাণ কেড়ে নেয়yatawaffāٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaكَفَرُوا۟ ۙঅবিশ্বাস করেছেkafarūٱلْمَلَـٰٓئِكَةُফেরেশতারাl-malāikatuيَضْرِبُونَতারা আঘাত করেyaḍribūnaوُجُوهَهُمْমুখমণ্ডলগুলোতে তাদেরwujūhahumوَأَدْبَـٰرَهُمْও পিঠগুলোতে তাদেরwa-adbārahumوَذُوقُوا۟"এবং (বলো) তোমরা স্বাদ নাওwadhūqūعَذَابَশাস্তিরʿadhābaٱلْحَرِيقِদহনের"l-ḥarīqi٥٠
তুমি যদি দেখতে যখন ফেরেশতারা কাফিরদের প্রাণবায়ু নির্গত করছে তখন তাদের মুখে আর পিঠে প্রহার করছে আর বলছে অগ্নিতে দগ্ধ হওয়ার যন্ত্রণা ভোগ কর।
৮:৫১
ذَٰلِكَএটাdhālikaبِمَاএকারণে যাbimāقَدَّمَتْআগে পাঠিয়েছেqaddamatأَيْدِيكُمْহাতগুলো তাদেরaydīkumوَأَنَّএবং (এটা সত্য যে)wa-annaٱللَّهَআল্লাহl-lahaلَيْسَননlaysaبِظَلَّـٰمٍۢঅত্যাচারীbiẓallāminلِّلْعَبِيدِপ্রতি দাসদেরlil'ʿabīdi٥١
এটা হল তাই যা তোমাদের হস্তগুলো (অর্জন করে) আগে পাঠিয়েছে কেননা আল্লাহ তো তাঁর বান্দাহদের প্রতি অত্যাচারী নন।
৮:৫২
كَدَأْبِমতো অভ্যাসেরkadabiءَالِবংশধরদেরāliفِرْعَوْنَ ۙফিরাউনেরfir'ʿawnaوَٱلَّذِينَএবং যারা(ছিলো)wa-alladhīnaمِنথেকেminقَبْلِهِمْ ۚপূর্ব তাদের(এদের সাথে তাই হবে)qablihimكَفَرُوا۟তারা অবিশ্বাস করেছিলোkafarūبِـَٔايَـٰتِসাথে নিদর্শনগুলোরbiāyātiٱللَّهِআল্লাহরl-lahiفَأَخَذَهُمُতাই ধরেছিলেন তাদেরকেfa-akhadhahumuٱللَّهُআল্লাহl-lahuبِذُنُوبِهِمْ ۗকারণে পাপগুলোর তাদেরbidhunūbihimإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaقَوِىٌّۭশক্তিশালীqawiyyunشَدِيدُকঠোরshadīduٱلْعِقَابِদন্ডদানেl-ʿiqābi٥٢
ফির‘আওনের লোকজন ও তাদের আগের লোকেদের মতই ওরা আল্লাহর নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করেছে, কাজেই তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, শাস্তিদানে অত্যন্ত কঠোর।
৮:৫৩
ذَٰلِكَএটাdhālikaبِأَنَّএজন্যে যেbi-annaٱللَّهَআল্লাহl-lahaلَمْনাlamيَكُছিলেনyakuمُغَيِّرًۭاপরিবর্তনকারীmughayyiranنِّعْمَةً(তাঁর)অনুগ্রহেরniʿ'matanأَنْعَمَهَاযা তিনি দান করেছেনanʿamahāعَلَىٰউপরʿalāقَوْمٍসম্প্রদায়েরqawminحَتَّىٰযতক্ষণ নাḥattāيُغَيِّرُوا۟তারা পরিবর্তন করেyughayyirūمَاতাmāبِأَنفُسِهِمْ ۙউপর নিজেদের তাদেরbi-anfusihimوَأَنَّএবং (এও) যেwa-annaٱللَّهَআল্লাহl-lahaسَمِيعٌসবকিছু শুনেনsamīʿunعَلِيمٌۭসবকিছু জানেনʿalīmun٥٣
এটা এজন্য যে, আল্লাহ কোন সম্প্রদায়ের নিকট দেয়া তাঁর অবদানকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই (তাদের কর্মনীতির মাধ্যমে) তা পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
৮:৫৪
كَدَأْبِমতো স্বভাবেরkadabiءَالِবংশধরদেরāliفِرْعَوْنَ ۙফিরাউনেরfir'ʿawnaوَٱلَّذِينَও যারা (ছিলো)wa-alladhīnaمِنথেকেminقَبْلِهِمْ ۚপূর্ব তাদের(এদের সাথে তাই হবে)qablihimكَذَّبُوا۟তারা অস্বীকার করেছিলোkadhabūبِـَٔايَـٰتِপ্রতি নিদর্শনগুলোরbiāyātiرَبِّهِمْরবের তাদেরrabbihimفَأَهْلَكْنَـٰهُمতাই ধ্বংস করেছিলাম আমরা তাদেরকেfa-ahlaknāhumبِذُنُوبِهِمْকারণে পাপসমূহের তাদেরbidhunūbihimوَأَغْرَقْنَآএবং ডুবিয়ে দিয়েছিলাম আমরাwa-aghraqnāءَالَবংশধরদেরālaفِرْعَوْنَ ۚফিরআউনেরfir'ʿawnaوَكُلٌّۭএবং সবাইwakullunكَانُوا۟তারা ছিলোkānūظَـٰلِمِينَসীমালঙ্ঘনকারীẓālimīna٥٤
ফিরআউনের লোকজন ও তাদের আগের লোকেদের মতই তারা তাদের প্রতিপালকের নিদর্শনগুলোকে মিথ্যা জেনেছিল। কাজেই তাদের পাপের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম আর ফিরআউনের লোকজনকে ডুবিয়ে মেরেছিলাম। এরা সবাই ছিল যালিম।
৮:৫৫
إِنَّনিশ্চয়ইinnaشَرَّনিকৃষ্টsharraٱلدَّوَآبِّবিচরণশীল জীবদের (মধ্যে তারাই)l-dawābiعِندَকাছেʿindaٱللَّهِআল্লাহরl-lahiٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūفَهُمْঅতঃপর তারাfahumلَاনাlāيُؤْمِنُونَঈমান আনেyu'minūna٥٥
যারা কুফরী করে আল্লাহর নিকট তারাই নিকৃষ্টতম জীব, অতঃপর আর তারা ঈমান আনবে না।
৮:৫৬
ٱلَّذِينَযাদের (সাথে)alladhīnaعَـٰهَدتَّতুমি সন্ধিচুক্তি করেছোʿāhadttaمِنْهُمْমধ্য হতে তাদেরmin'humثُمَّএরপরthummaيَنقُضُونَতারা ভঙ্গ করেyanquḍūnaعَهْدَهُمْসন্ধিচুক্তি তাদেরʿahdahumفِىএfīكُلِّপ্রত্যেকkulliمَرَّةٍۢবারmarratinوَهُمْএবং তারাwahumلَاনাlāيَتَّقُونَভয় করেyattaqūna٥٦
তাদের মধ্যে (বিশেষভাবে নিকৃষ্ট তারা) তুমি যাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হও, অতঃপর তারা সে চুক্তি প্রত্যেকবার ভঙ্গ করে আর তারা (আল্লাহকে) ভয় করে না।
৮:৫৭
فَإِمَّاঅতঃপর যদিfa-immāتَثْقَفَنَّهُمْতুমি আয়ত্তে পাও তাদেরtathqafannahumفِىমধ্যেfīٱلْحَرْبِযুদ্ধেরl-ḥarbiفَشَرِّدْতাহ'লে বিধ্বস্ত করোfasharridبِهِمতাদেরকেbihimمَّنْযারাmanخَلْفَهُمْপিছনে তাদের(আছে)khalfahumلَعَلَّهُمْযাতে তারাlaʿallahumيَذَّكَّرُونَশিক্ষাগ্রহণ করেyadhakkarūna٥٧
যুদ্ধে তোমরা যদি তাদেরকে বাগে পেয়ে যাও তাহলে ওদের পেছনে যারা ওদের সাথী-সঙ্গী আছে তাদের থেকে ওদেরকে এমনভাবে ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলবে যাতে মনে রাখার মত তারা একটা শিক্ষা পেয়ে যায়।
৮:৫৮
وَإِمَّاএবং যদিwa-immāتَخَافَنَّতুমি আশঙ্কা করোtakhāfannaمِنহতেminقَوْمٍকোনো জাতিqawminخِيَانَةًۭবিশ্বাসভঙ্গেরkhiyānatanفَٱنۢبِذْতবে নিক্ষেপ করোfa-inbidhإِلَيْهِمْদিকে তাদের (তাদের সন্ধিচুক্তি)ilayhimعَلَىٰভাবেʿalāسَوَآءٍ ۚসমান (একই)sawāinإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaلَاনাlāيُحِبُّভালোবাসেনyuḥibbuٱلْخَآئِنِينَবিশ্বাসভঙ্গকারীদেরকেl-khāinīna٥٨
আর যদি তুমি কোন সম্প্রদায়ের চুক্তি ভঙ্গের আশঙ্কা কর তাহলে (তাদের চুক্তিকে) তাদের প্রতি নিক্ষেপ কর যাতে সমান সমান অবস্থা বিরাজিত হয়। আল্লাহ নিশ্চয়ই (ওয়াদা-চুক্তি-প্রতিশ্রুতি) ভঙ্গকারীদের পছন্দ করেন না।
৮:৫৯
وَلَاএবং নাwalāيَحْسَبَنَّ(যেন) তারা মনে করেyaḥsabannaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছে (যে)kafarūسَبَقُوٓا۟ ۚতারা আগে চলে গিয়েছেsabaqūإِنَّهُمْনিশ্চয়ই তারাinnahumلَاনাlāيُعْجِزُونَঅক্ষম করতে পারবে (আল্লাহকে)yuʿ'jizūna٥٩
যারা কুফরী করে তারা যেন এটা ধারণা না করে যে তারা প্রাধান্য লাভ করে নিয়েছে, তারা মু’মিনদেরকে কক্ষনো পরাজিত করতে পারবে না।
৮:৬০
وَأَعِدُّوا۟এবং তোমরা প্রস্তুত রাখোwa-aʿiddūلَهُمজন্যে তাদেরlahumمَّاযা (কিছু)māٱسْتَطَعْتُمতোমরা সমর্থ হওis'taṭaʿtumمِّنসবminقُوَّةٍۢশক্তিquwwatinوَمِنএবং সবwaminرِّبَاطِসাজ-সরঞ্জামribāṭiٱلْخَيْلِ(যুদ্ধের) ঘোড়ারl-khayliتُرْهِبُونَতোমরা সন্ত্রস্ত করবেtur'hibūnaبِهِۦদিয়ে তাbihiعَدُوَّশত্রুকেʿaduwwaٱللَّهِআল্লাহরl-lahiوَعَدُوَّكُمْও শত্রুকে তোমাদেরwaʿaduwwakumوَءَاخَرِينَএবং অন্যদেরকেwaākharīnaمِنথেকেminدُونِهِمْছাড়া তাদেরdūnihimلَاনাlāتَعْلَمُونَهُمُতোমরা জানো তাদেরকেtaʿlamūnahumuٱللَّهُআল্লাহl-lahuيَعْلَمُهُمْ ۚজানেন তাদেরকেyaʿlamuhumوَمَاএবং যাwamāتُنفِقُوا۟তোমরা ব্যয় করোtunfiqūمِنকোনোminشَىْءٍۢকিছুshayinفِىমধ্যেfīسَبِيلِপথেরsabīliٱللَّهِআল্লাহরl-lahiيُوَفَّপুর্ণ প্রতিফল দেয়া হবেyuwaffaإِلَيْكُمْপ্রতি তোমাদেরilaykumوَأَنتُمْএবং তোমাদের (উপর)wa-antumلَاনাlāتُظْلَمُونَঅন্যায় করা হবেtuẓ'lamūna٦٠
আর তাদেরকে মুকাবালা করার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব-বাহিনী সদা প্রস্তুত রাখবে যদ্বারা তোমরা ভয় দেখাতে থাকবে আল্লাহর শত্রু আর তোমাদের শত্রুকে, আর তাদের ছাড়াও অন্যান্যদেরকেও যাদেরকে তোমরা জান না কিন্তু আল্লাহ তাদেরকে জানেন। তোমরা আল্লাহর পথে যা খরচ কর তার পুরোপুরি প্রতিদান তোমাদেরকে দেয়া হবে, আর তোমাদের সাথে কক্ষনো যুলম করা হবে না।
৮:৬১
۞ وَإِنএবং যদিwa-inجَنَحُوا۟তারা ঝুঁকে পড়েjanaḥūلِلسَّلْمِজন্যে সন্ধি ও শান্তিরlilssalmiفَٱجْنَحْতবে তুমিও ঝুঁকে পড়োfa-ij'naḥلَهَاজন্যে তারlahāوَتَوَكَّلْএবং নির্ভর করোwatawakkalعَلَىউপরʿalāٱللَّهِ ۚআল্লাহরl-lahiإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuهُوَতিনিইhuwaٱلسَّمِيعُসবকিছু শুনেনl-samīʿuٱلْعَلِيمُসবকিছু জানেনl-ʿalīmu٦١
তারা যদি সন্ধির দিকে ঝুঁকে, তুমিও তার দিকে ঝুঁকে পড়, আর আল্লাহর উপর নির্ভর কর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
৮:৬২
وَإِنএবং যদিwa-inيُرِيدُوٓا۟তারা চায়yurīdūأَنযেanيَخْدَعُوكَতোমাকে তারা ধোঁকা দিবেyakhdaʿūkaفَإِنَّতবে বিশ্চয়ইfa-innaحَسْبَكَতোমার জন্যে যথেষ্টḥasbakaٱللَّهُ ۚআল্লাহl-lahuهُوَতিনিইhuwaٱلَّذِىٓযিনিalladhīأَيَّدَكَতোমাকে শক্তিশালী করেছেনayyadakaبِنَصْرِهِۦদিয়ে তাঁর সাহায্যbinaṣrihiوَبِٱلْمُؤْمِنِينَও দিয়ে মু'মিনদেরwabil-mu'minīna٦٢
আর তারা যদি তোমাকে ধোঁকা দেয়ার নিয়্যাত করে, সেক্ষেত্রে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। তিনি তো তাঁর সাহায্য ও মু’মিনদের দ্বারা তোমাকে শক্তিশালী করেছেন।
৮:৬৩
وَأَلَّفَএবং সম্প্রীতি স্থাপন করেছেনwa-allafaبَيْنَমাঝেbaynaقُلُوبِهِمْ ۚঅন্তরগুলোর তাদেরqulūbihimلَوْযদিlawأَنفَقْتَতুমি ব্যয় করতেanfaqtaمَاযা কিছুmāفِىমধ্যে (আছে)fīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiجَمِيعًۭاসব কিছুইjamīʿanمَّآ(তবুও) নাmāأَلَّفْتَতুমি সম্প্রীতি স্থাপন করতে পারতেallaftaبَيْنَমাঝেbaynaقُلُوبِهِمْঅন্তরসমূহের তাদেরqulūbihimوَلَـٰكِنَّকিন্তুwalākinnaٱللَّهَআল্লাহl-lahaأَلَّفَসম্প্রীতি স্থাপন করেছেনallafaبَيْنَهُمْ ۚমাঝে তাদেরbaynahumإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuعَزِيزٌপরাক্রমশালীʿazīzunحَكِيمٌۭমহাবিজ্ঞḥakīmun٦٣
তিনি তাদের হৃদয়গুলোকে প্রীতির বন্ধনে জুড়ে দিয়েছেন। দুনিয়ায় যা কিছু আছে তার সবটুকু খরচ করলেও তুমি তাদের অন্তরগুলোকে প্রীতির ডোরে বাঁধতে পারতে না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, তিনি তো প্রবল পরাক্রান্ত, মহাবিজ্ঞানী।
৮:৬৪
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّبِىُّনাবীl-nabiyuحَسْبُكَতোমার জন্যে যথেষ্টḥasbukaٱللَّهُআল্লাহইl-lahuوَمَنِএবং (তাদের জন্যে) যারাwamaniٱتَّبَعَكَতোমাকে অনুসরণ করেittabaʿakaمِنَমধ্যেminaٱلْمُؤْمِنِينَমু'মিনদের (জন্যে)l-mu'minīna٦٤
হে নাবী! আল্লাহই তোমার আর তোমার অনুসারী ঈমানদারদের জন্য যথেষ্ট।
৮:৬৫
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّبِىُّনাবীl-nabiyuحَرِّضِউদ্বুদ্ধ করোḥarriḍiٱلْمُؤْمِنِينَমু'মিনদেরকেl-mu'minīnaعَلَىজন্যেʿalāٱلْقِتَالِ ۚযুদ্ধেরl-qitāliإِنযদিinيَكُنহয়yakunمِّنكُمْমধ্য হতে তোমাদেরminkumعِشْرُونَবিশজনʿish'rūnaصَـٰبِرُونَধৈর্যশীলṣābirūnaيَغْلِبُوا۟তারা বিজয়ী হবেyaghlibūمِا۟ئَتَيْنِ ۚদু'শতের (উপর)mi-atayniوَإِنএবং যদিwa-inيَكُنহয়yakunمِّنكُمমধ্য হতে তোমাদেরminkumمِّا۟ئَةٌۭএকশতmi-atunيَغْلِبُوٓا۟তারা বিজয়ী হবেyaghlibūأَلْفًۭاএক হাজারের (উপর)alfanمِّنَ(তাদের) হতেminaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অবিশ্বাস করেছেkafarūبِأَنَّهُمْএকারণে যে তারাbi-annahumقَوْمٌۭ(এমন)সম্প্রদায়qawmunلَّا(যারা) নাlāيَفْقَهُونَতারা বুঝেyafqahūna٦٥
হে নাবী! যুদ্ধের ব্যাপারে মু’মিনদেরকে উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে বিশজন ধৈর্যশীল থাকলে তারা দু’শ জনের উপর জয়ী হবে এবং তোমাদের মধ্যে (ঐরূপ) একশ’ জন থাকলে তারা একহাজার কাফিরের উপর বিজয়ী হবে। কেননা তারা হচ্ছে এমন লোক যারা (ন্যায়-অন্যায় সম্পর্কে) কোন বোধ রাখে না।
৮:৬৬
ٱلْـَٔـٰنَএখনal-ānaخَفَّفَ(বোঝা) হালকা করেছেনkhaffafaٱللَّهُআল্লাহl-lahuعَنكُمْহতে তোমাদেরʿankumوَعَلِمَএবং তিনি জানেনwaʿalimaأَنَّযেannaفِيكُمْমধ্যে (আছে) তোমাদেরfīkumضَعْفًۭا ۚদুর্বলতাḍaʿfanفَإِنঅতএব যদিfa-inيَكُنহয়yakunمِّنكُمমধ্য হতে তোমাদেরminkumمِّا۟ئَةٌۭএকশত (জন)mi-atunصَابِرَةٌۭধৈর্যশীলṣābiratunيَغْلِبُوا۟তারা বিজয়ী হবেyaghlibūمِا۟ئَتَيْنِ ۚদু'শতের (উপর)mi-atayniوَإِنএবং যদিwa-inيَكُنহয়yakunمِّنكُمْমধ্য হতে তোমাদেরminkumأَلْفٌۭএক হাজার (জন)alfunيَغْلِبُوٓا۟তারা বিজয়ী হবেyaghlibūأَلْفَيْنِদু'হাজারের (উপর)alfayniبِإِذْنِসাহায্যে অনুমতিরbi-idh'niٱللَّهِ ۗআল্লাহরl-lahiوَٱللَّهُএবং আল্লাহwal-lahuمَعَসাথে (আছেন)maʿaٱلصَّـٰبِرِينَধৈর্যশীলদেরl-ṣābirīna٦٦
(তবে) এখন আল্লাহ তোমাদের দায়িত্বভার কমিয়ে দিয়েছেন। আল্লাহ তো জানেন যে তোমাদের ভিতর দুর্বলতা রয়ে গেছে, কাজেই তোমাদের মাঝে যদি একশ’ জন ধৈর্যশীল হয় তবে তারা দু’শ জনের উপর বিজয়ী হবে। আর যদি তোমাদের মাঝে এক হাজার (ঐ রকম) লোক পাওয়া যায় তাহলে তারা আল্লাহর হুকুমে দু’হাজার লোকের উপর জয়ী হবে। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে (আছেন)।
৮:৬৭
مَاনাmāكَانَশোভা পায়kānaلِنَبِىٍّজন্যে নাবীরlinabiyyinأَنযেanيَكُونَহবেyakūnaلَهُۥٓকাছে তারlahuأَسْرَىٰকোনো বন্দিasrāحَتَّىٰযতক্ষণ নাḥattāيُثْخِنَ(শত্রুবাহিনীকে)সম্পূর্ণরূপে নিঃশেষ করবেyuth'khinaفِىউপরfīٱلْأَرْضِ ۚজমিনেরl-arḍiتُرِيدُونَতোমরা চাওturīdūnaعَرَضَসম্পদʿaraḍaٱلدُّنْيَاপার্থিবl-dun'yāوَٱللَّهُআর আল্লাহwal-lahuيُرِيدُচানyurīduٱلْـَٔاخِرَةَ ۗআখেরাতl-ākhirataوَٱللَّهُএবং আল্লাহwal-lahuعَزِيزٌপরাক্রমশালীʿazīzunحَكِيمٌۭপ্রজ্ঞাময়ḥakīmun٦٧
কোন নাবীর জন্য এটা সঠিক কাজ নয় যে, দেশে (আল্লাহর দুশমনদেরকে) পুরোমাত্রায় পরাভূত না করা পর্যন্ত তার (হাতে) যুদ্ধ-বন্দী থাকবে। তোমরা দুনিয়ার স্বার্থ চাও আর আল্লাহ চান আখিরাত (এর সাফল্য), আল্লাহ প্রবল পরাক্রান্ত, মহাবিজ্ঞানী।
৮:৬৮
لَّوْلَاযদি নাlawlāكِتَـٰبٌۭলিখিত বিধান (থাকতো)kitābunمِّنَপক্ষ থেকেminaٱللَّهِআল্লাহরl-lahiسَبَقَযা পূর্ব হতে নির্ধারিত হয়ে আছেsabaqaلَمَسَّكُمْঅবশ্যই তোমাদেরকে স্পর্শ করতোlamassakumفِيمَآতার জন্যে যাfīmāأَخَذْتُمْতোমরা গ্রহণ করেছোakhadhtumعَذَابٌশাস্তিʿadhābunعَظِيمٌۭকঠিনʿaẓīmun٦٨
আল্লাহর লেখন যদি পূর্বেই লেখা না হত তাহলে তোমরা যা (মুক্তিপণ হিসেবে) গ্রহণ করেছ তজ্জন্য তোমাদের উপর মহাশাস্তি পতিত হত।
৮:৬৯
فَكُلُوا۟অতএব তোমরা খাওfakulūمِمَّا(তা) হতে যাmimmāغَنِمْتُمْতোমরা গণীমত পেয়েছোghanim'tumحَلَـٰلًۭاহালালḥalālanطَيِّبًۭا ۚপবিত্র (হিসেবে)ṭayyibanوَٱتَّقُوا۟এবং তোমরা ভয় করোwa-ittaqūٱللَّهَ ۚআল্লাহকেl-lahaإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun٦٩
এক্ষণে, যুদ্ধে গানীমাত হিসেবে যা তোমরা লাভ করেছ তা ভোগ কর, তা বৈধ ও পবিত্র। আল্লাহকে ভয় করে চলো, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু।
৮:৭০
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّبِىُّনাবীl-nabiyuقُلবলোqulلِّمَنউদ্দেশ্যে (তাদের) যারাlimanفِىٓমধ্যে (আছে)fīأَيْدِيكُمহাতে তোমাদেরaydīkumمِّنَমধ্য হতেminaٱلْأَسْرَىٰٓবন্দিদেরl-asrāإِن"যদিinيَعْلَمِজানেন (দেখেন)yaʿlamiٱللَّهُআল্লাহl-lahuفِىমধ্যে (আছে)fīقُلُوبِكُمْঅন্তরের তোমাদেরqulūbikumخَيْرًۭاকোনো কল্যাণkhayranيُؤْتِكُمْতিনি দিবেন তোমাদেরyu'tikumخَيْرًۭاউত্তমkhayranمِّمَّآ(তা) হতেও যাmimmāأُخِذَনেয়া হয়েছেukhidhaمِنكُمْথেকে তোমাদেরminkumوَيَغْفِرْও ক্ষমা করবেনwayaghfirلَكُمْ ۗপ্রতি তোমাদেরlakumوَٱللَّهُএবং আল্লাহwal-lahuغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌۭপরম দয়ালু"raḥīmun٧٠
হে নাবী! তোমাদের হাতে যে সব যুদ্ধবন্দী আছে তাদেরকে বল, ‘আল্লাহ যদি তোমাদের অন্তরে ভাল কিছু দেখেন তাহলে তোমাদের কাছ থেকে (মুক্তিপণ) যা নেয়া হয়েছে তাত্থেকে উত্তম কিছু তোমাদেরকে তিনি দান করবেন আর তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু।’
৮:৭১
وَإِنএবং যদিwa-inيُرِيدُوا۟তারা চায়yurīdūخِيَانَتَكَতোমার সাথে বিশ্বাসভঙ্গ করতেkhiyānatakaفَقَدْতবে নিশ্চয়ইfaqadخَانُوا۟তারা বিশ্বাসভঙ্গ করেছেkhānūٱللَّهَআল্লাহর সাথেl-lahaمِنথেকেminقَبْلُপূর্বqabluفَأَمْكَنَঅতঃপর শক্তিশালী করে দিয়েছেনfa-amkanaمِنْهُمْ ۗউপর তাদের (তোমাদেরকে)min'humوَٱللَّهُএবং আল্লাহwal-lahuعَلِيمٌসবকিছু জানেনʿalīmunحَكِيمٌপ্রজ্ঞাময়ḥakīmun٧١
আর যদি তারা তোমার সাথে খিয়ানাত করার ইচ্ছে করে (তবে সেটা অসম্ভব কিছু নয়, কারণ এর থেকেও গুরুতর যে) তারা পূর্বে আল্লাহর সাথে খিয়ানাত করেছে, কাজেই আল্লাহ তাদেরকে তোমার অধীন করে দিয়েছেন। আল্লাহ সর্ববিষয়ে বিশেষভাবে অবগত, সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাবান।
৮:৭২
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَهَاجَرُوا۟ও হিজরত করেছেwahājarūوَجَـٰهَدُوا۟ও জিহাদ করেছেwajāhadūبِأَمْوَٰلِهِمْদিয়ে ধনসম্পদ তাদেরbi-amwālihimوَأَنفُسِهِمْএবং প্রাণসমূহ তাদের (দিয়ে)wa-anfusihimفِىমধ্যেfīسَبِيلِপথেরsabīliٱللَّهِআল্লাহরl-lahiوَٱلَّذِينَও যারাwa-alladhīnaءَاوَوا۟আশ্রয় দিয়েছেāwawوَّنَصَرُوٓا۟ও সাহায্য করেছেwanaṣarūأُو۟لَـٰٓئِكَঐসবলোকulāikaبَعْضُهُمْএকে তাদেরbaʿḍuhumأَوْلِيَآءُবন্ধুawliyāuبَعْضٍۢ ۚঅপরেরbaʿḍinوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَلَمْকিন্তু নিwalamيُهَاجِرُوا۟তারা হিজরত করেyuhājirūمَاনেইmāلَكُمজন্যে তোমাদেরlakumمِّنথেকেminوَلَـٰيَتِهِمঅভিভাবকের দায়-দায়িত্ত্ব তাদেরwalāyatihimمِّنকোনোminشَىْءٍকিছুইshayinحَتَّىٰযতক্ষণ নাḥattāيُهَاجِرُوا۟ ۚতারা হিজরত করেyuhājirūوَإِنِএবং যদিwa-iniٱسْتَنصَرُوكُمْতোমাদের কাছে তারা সাহায্য চায়is'tanṣarūkumفِىব্যাপারেfīٱلدِّينِদীনেরl-dīniفَعَلَيْكُمُতবে তোমাদের দায়িত্বfaʿalaykumuٱلنَّصْرُসাহায্য করাl-naṣruإِلَّاছাড়াillāعَلَىٰবিরুদ্ধেʿalāقَوْمٍۭকোনো জাতিরqawminبَيْنَكُمْমাঝে তোমাদেরbaynakumوَبَيْنَهُمও মাঝে তাদেরwabaynahumمِّيثَـٰقٌۭ ۗসন্ধিচুক্তি (থাকে)mīthāqunوَٱللَّهُএবং আল্লাহwal-lahuبِمَاঐ সম্বন্ধে যাbimāتَعْمَلُونَতোমরা কাজ করোtaʿmalūnaبَصِيرٌۭখুব ভালো করে দেখছেনbaṣīrun٧٢
যারা ঈমান এনেছে, হিজরাত করেছে, নিজেদের মাল দিয়ে জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, এরা পরস্পর পরস্পরের বন্ধু। আর যারা ঈমান এনেছে কিন্তু হিজরাত করেনি তারা হিজরাত না করা পর্যন্ত তাদের পৃষ্ঠপোষকতা করার কোন দায়-দায়িত্ব তোমার উপর নেই, তবে তারা যদি দ্বীনের ব্যাপারে তোমাদের সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করা তোমাদের কর্তব্য, তবে তাদের বিরুদ্ধে নয় যাদের সঙ্গে তোমাদের মৈত্রী চুক্তি রয়েছে। তোমরা যা কর আল্লাহ তা দেখেন।
৮:৭৩
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaكَفَرُوا۟অবিশ্বাস করেছেkafarūبَعْضُهُمْএকে তারাbaʿḍuhumأَوْلِيَآءُবন্ধুawliyāuبَعْضٍ ۚঅপরেরbaʿḍinإِلَّاযদি নাillāتَفْعَلُوهُতোমরা করো তাtafʿalūhuتَكُن(তবে) হবেtakunفِتْنَةٌۭফিতনাfit'natunفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiوَفَسَادٌۭও বিপর্যয়wafasādunكَبِيرٌۭবড়kabīrun٧٣
আর যারা কুফরী করে তারা একে অপরের বন্ধু। যদি তোমরা তা না কর (অর্থাৎ তোমরা পরস্পর পরস্পরের সাহায্যে এগিয়ে না আস) তাহলে দুনিয়াতে ফিতনা ও মহাবিপর্যয় দেখা দিবে।
৮:৭৪
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَهَاجَرُوا۟ও হিজরত করেছেwahājarūوَجَـٰهَدُوا۟ও জিহাদ করেছেwajāhadūفِىমধ্যেfīسَبِيلِপথেরsabīliٱللَّهِআল্লাহরl-lahiوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaءَاوَوا۟আশ্রয় দিয়েছেāwawوَّنَصَرُوٓا۟ও সাহায্য করেছেwanaṣarūأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaهُمُতারাইhumuٱلْمُؤْمِنُونَমু'মিনl-mu'minūnaحَقًّۭا ۚপ্রকৃতḥaqqanلَّهُمজন্যে তাদের (রয়েছে)lahumمَّغْفِرَةٌۭক্ষমাmaghfiratunوَرِزْقٌۭও জীবিকাwariz'qunكَرِيمٌۭসম্মানজনকkarīmun٧٤
যারা ঈমান এনেছে, হিজরাত করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য-সহযোগিতা করেছে- তারাই প্রকৃত ঈমানদার। তাদের জন্য আছে ক্ষমা আর সম্মানজনক জীবিকা।
৮:৭৫
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūمِنۢথেকেminبَعْدُপরbaʿduوَهَاجَرُوا۟এবং হিজরত করেছেwahājarūوَجَـٰهَدُوا۟ও জিহাদ করেছেwajāhadūمَعَكُمْসাথে তোমাদেরmaʿakumفَأُو۟لَـٰٓئِكَতবে ঐসবলোকওfa-ulāikaمِنكُمْ ۚঅন্তর্ভুক্ত তোমাদেরminkumوَأُو۟لُوا۟এবং সম্পন্নরাwa-ulūٱلْأَرْحَامِগর্ভl-arḥāmiبَعْضُهُمْএকে তাদেরbaʿḍuhumأَوْلَىٰঅধিক অধিকারীawlāبِبَعْضٍۢক্ষেত্রে অপরেরbibaʿḍinفِىঅনুযায়ীfīكِتَـٰبِবিধানkitābiٱللَّهِ ۗআল্লাহরl-lahiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaبِكُلِّসম্পর্কে সবbikulliشَىْءٍকিছুরইshayinعَلِيمٌۢখুব অবহিতʿalīmun٧٥
যারা পরে ঈমান এনেছে, হিজরাত করেছে আর তোমাদের সাথে মিলিত হয়ে জিহাদ করেছে, এসব লোক তোমাদেরই মধ্যে গণ্য। কিন্তু আল্লাহর বিধানে রক্ত সম্পর্কীয়গণ পরস্পর পরস্পরের নিকট অগ্রগণ্য। আল্লাহ সকল বিষয়ে সবচেয়ে বেশী অবগত।
—
—
—
—
লোড হচ্ছে…