৬২

আল-জুমুআহ

মদীনা ১১ আয়াত পারা ২৮
الجمعة

সূরা আল-জুমুআহ (الجمعة) পবিত্র কুরআনের ৬২ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ১১ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৬২:১
يُسَبِّحُমহিমা ঘোষণা করেyusabbiḥuلِلَّهِআল্লাহরইlillahiمَاযাفِىমধ্যে (আছে)ٱلسَّمَـٰوَٰتِআকাশ জগতেরl-samāwātiوَمَاও যাwamāفِىমধ্যে (আছে)ٱلْأَرْضِপৃথিবীরl-arḍiٱلْمَلِكِঅধিপতিl-malikiٱلْقُدُّوسِমহান পবিত্রl-qudūsiٱلْعَزِيزِমহাপরাক্রমশালীl-ʿazīziٱلْحَكِيمِপ্রজ্ঞাময়l-ḥakīmi١
যা কিছু আসমানে আছে আর যা কিছু যমীনে আছে সব কিছুই প্রশংসা ও মহিমা ঘোষণা করে আল্লাহর যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, অতি পবিত্র, মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞানী।
৬২:২
هُوَতিনিইhuwaٱلَّذِىযিনিalladhīبَعَثَপাঠিয়েছেনbaʿathaفِىমধ্যেٱلْأُمِّيِّـۧنَনিরক্ষরদেরl-umiyīnaرَسُولًۭاএকজন রাসূলrasūlanمِّنْهُمْতাদের মধ্য থেকেmin'humيَتْلُوا۟যে আবৃত্তি করেyatlūعَلَيْهِمْতাদের নিকটʿalayhimءَايَـٰتِهِۦতাঁর আয়াতগুলোāyātihiوَيُزَكِّيهِمْও তাদের পরিশুদ্ধ করেwayuzakkīhimوَيُعَلِّمُهُمُও তাদের শিক্ষা দেয়wayuʿallimuhumuٱلْكِتَـٰبَকিতাবl-kitābaوَٱلْحِكْمَةَহিকমতwal-ḥik'mataوَإِنএবং যদিওwa-inكَانُوا۟তারা ছিলkānūمِنমধ্য হতেminقَبْلُইতিপূর্বেqabluلَفِىমধ্যে অবশ্যইlafīضَلَـٰلٍۢবিভ্রান্তিরḍalālinمُّبِينٍۢসুস্পষ্টmubīnin٢
তিনিই নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন তাঁর রসূলকে তাদেরই মধ্য হতে, যে তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করে, তাদেরকে পবিত্র করে, আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় অথচ ইতোপূর্বে তারা ছিল স্পষ্ট গুমরাহীতে নিমজ্জিত।
৬২:৩
وَءَاخَرِينَএবং অন্যান্যদের (জন্যেও)waākharīnaمِنْهُمْতাদের থেকে (যারা)min'humلَمَّاনাই এখনওlammāيَلْحَقُوا۟মিলেyalḥaqūبِهِمْ ۚতাদের সাথেbihimوَهُوَএবং তিনিwahuwaٱلْعَزِيزُপরাক্রমশীলl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu٣
আর (এই রসূলকে পাঠানো হয়েছে) তাদের অন্যান্যদের জন্যও যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি (কিন্তু তারা ভবিষ্যতে আসবে)। আল্লাহ মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞানী।
৬২:৪
ذَٰلِكَএটাdhālikaفَضْلُঅনুগ্রহfaḍluٱللَّهِআল্লাহরl-lahiيُؤْتِيهِতাকে দেনyu'tīhiمَنযাকেmanيَشَآءُ ۚতিনি চানyashāuوَٱللَّهُএবং আল্লাহwal-lahuذُو(আছে)dhūٱلْفَضْلِঅনুগ্রহকারীl-faḍliٱلْعَظِيمِমহানl-ʿaẓīmi٤
ওটা আল্লাহর অনুগ্রহ যা তিনি যাকে ইচ্ছে দান করেন; আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।
৬২:৫
مَثَلُদৃষ্টান্তmathaluٱلَّذِينَযাদেরalladhīnaحُمِّلُوا۟ভার দেয়া হয়েছিলḥummilūٱلتَّوْرَىٰةَতাওরাতের (দায়িত্ব)l-tawrātaثُمَّএরপরthummaلَمْনাইlamيَحْمِلُوهَاতা বহন করেyaḥmilūhāكَمَثَلِদৃষ্টান্ত যেমনkamathaliٱلْحِمَارِগাধারl-ḥimāriيَحْمِلُবহন করেyaḥmiluأَسْفَارًۢا ۚকিতাবসমূহasfāranبِئْسَকত নিকৃষ্টbi'saمَثَلُদৃষ্টান্তmathaluٱلْقَوْمِ(সেই) লোকদেরl-qawmiٱلَّذِينَযারাalladhīnaكَذَّبُوا۟মিথ্যারোপ করেছেkadhabūبِـَٔايَـٰتِআয়াতগুলোকেbiāyātiٱللَّهِ ۚআল্লাহরl-lahiوَٱللَّهُএবং আল্লাহwal-lahuلَاনাيَهْدِىহেদায়াত দেনyahdīٱلْقَوْمَলোকদেরl-qawmaٱلظَّـٰلِمِينَযালেমl-ẓālimīna٥
যাদের উপর তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল, অতঃপর তা তারা বহন করেনি (অর্থাৎ তারা তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করেনি) তাদের দৃষ্টান্ত হল গাধার মত, যে বহু কিতাবের বোঝা বহন করে (কিন্তু তা বুঝে না)। যে সম্প্রদায় আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, তাদের দৃষ্টান্ত কতইনা নিকৃষ্ট! যালিম সম্প্রদায়কে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন না।
৬২:৬
قُلْবলqulيَـٰٓأَيُّهَا"ওহেyāayyuhāٱلَّذِينَ"যারাalladhīnaهَادُوٓا۟"ইহুদী হয়েছোhādūإِنযদিinزَعَمْتُمْতোমরা দাবি করোzaʿamtumأَنَّكُمْতোমরাই যেannakumأَوْلِيَآءُবন্ধুawliyāuلِلَّهِআল্লাহরইlillahiمِنমধ্য হতেminدُونِছাড়াdūniٱلنَّاسِ(অন্য) মানবগোষ্ঠীl-nāsiفَتَمَنَّوُا۟তবে তোমরা কামনা করোfatamannawūٱلْمَوْتَমৃত্যুl-mawtaإِنযদিinكُنتُمْতোমরা হওkuntumصَـٰدِقِينَসত্যবাদী"ṣādiqīna٦
বল- ‘হে ইয়াহূদী হয়ে যাওয়া লোকেরা! তোমরা যদি মনে কর যে, অন্য সব লোককে বাদ দিয়ে কেবল তোমরাই আল্লাহর বন্ধু, তাহলে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।
৬২:৭
وَلَاএবং নাwalāيَتَمَنَّوْنَهُۥٓতারা তা কামনা করবেyatamannawnahuأَبَدًۢاকখনওabadanبِمَاএ কারণে যাbimāقَدَّمَتْআগে পাঠিয়েছেqaddamatأَيْدِيهِمْ ۚতাদের হাতগুলোaydīhimوَٱللَّهُএবং আল্লাহwal-lahuعَلِيمٌۢখুব অবহিতʿalīmunبِٱلظَّـٰلِمِينَযালিমদের সম্পর্কেbil-ẓālimīna٧
কিন্তু তাদের হাত যে সব (কৃতকর্ম) আগে পাঠিয়েছে, সে কারণে তারা কক্ষনো মৃত্যুর কামনা করবে না। আর আল্লাহ যালিমদেরকে খুব ভাল করেই জানেন।
৬২:৮
قُلْবলোqulإِنَّ"নিশ্চয়innaٱلْمَوْتَমৃত্যুl-mawtaٱلَّذِىযা (থেকে)alladhīتَفِرُّونَতোমরা পলায়ন করtafirrūnaمِنْهُতা থেকেmin'huفَإِنَّهُۥঅতঃপর নিশ্চয় তাfa-innahuمُلَـٰقِيكُمْ ۖতোমাদের মিলবেmulāqīkumثُمَّএরপরthummaتُرَدُّونَতোমরা প্রত্যানীত হবেturaddūnaإِلَىٰদিকেilāعَـٰلِمِপরিজ্ঞাতারʿālimiٱلْغَيْبِঅদৃশ্যেরl-ghaybiوَٱلشَّهَـٰدَةِও দৃশ্যেরwal-shahādatiفَيُنَبِّئُكُمঅতঃপর তোমাদের জানিয়ে দিবেনfayunabbi-ukumبِمَاযা কিছুbimāكُنتُمْতোমরাkuntumتَعْمَلُونَকাজ করতেছিলে"taʿmalūna٨
বল- ‘তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানের অধিকারী (আল্লাহ)’র নিকট ফিরিয়ে নেয়া হবে; অতঃপর তোমাদেরকে জানিয়ে দেয়া হবে যা তোমরা করতে।
৬২:৯
يَـٰٓأَيُّهَاওহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছোāmanūإِذَاযখনidhāنُودِىَডাকা হয়nūdiyaلِلصَّلَوٰةِনামাজের জন্যেlilṣṣalatiمِنমধ্য হতেminيَوْمِদিনেyawmiٱلْجُمُعَةِজুমুয়া'রl-jumuʿatiفَٱسْعَوْا۟তখন তোমরা ধাবিত হওfa-is'ʿawإِلَىٰদিকেilāذِكْرِস্মরণেরdhik'riٱللَّهِআল্লাহরl-lahiوَذَرُوا۟ও ত্যাগ করোwadharūٱلْبَيْعَ ۚকেনাবেচাl-bayʿaذَٰلِكُمْএটাdhālikumخَيْرٌۭউত্তমkhayrunلَّكُمْতোমাদের জন্যেlakumإِنযদিinكُنتُمْতোমরাkuntumتَعْلَمُونَজানোtaʿlamūna٩
হে মু’মিনগণ! জুমু‘আহর দিনে যখন নামাযের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে শীঘ্র ধাবিত হও, ক্রয়-বিক্রয় পরিত্যাগ কর, এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে!
৬২:১০
فَإِذَاঅতঃপর যখনfa-idhāقُضِيَتِসমাপ্ত হয়quḍiyatiٱلصَّلَوٰةُনামাজl-ṣalatuفَٱنتَشِرُوا۟তখন তোমরা ছড়িয়ে পড়োfa-intashirūفِىউপরٱلْأَرْضِপৃথিবীরl-arḍiوَٱبْتَغُوا۟ও তোমরা সন্ধান করোwa-ib'taghūمِنমধ্য হতেminفَضْلِঅনুগ্রহfaḍliٱللَّهِআল্লাহরl-lahiوَٱذْكُرُوا۟এবং তোমরা স্মরণ করোwa-udh'kurūٱللَّهَআল্লাহকেl-lahaكَثِيرًۭاঅধিকkathīranلَّعَلَّكُمْসম্ভবতঃlaʿallakumتُفْلِحُونَতোমরা সফল হবেtuf'liḥūna١٠
অতঃপর যখন নামায সমাপ্ত হয়, তখন যমীনে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ সন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাক- যাতে তোমরা সাফল্য লাভ করতে পার।
৬২:১১
وَإِذَاএবং যখনwa-idhāرَأَوْا۟তারা দেখলra-awتِجَـٰرَةًব্যবসাtijāratanأَوْবাawلَهْوًاখেলা-তামাশাlahwanٱنفَضُّوٓا۟তারা ছুটে গেলinfaḍḍūإِلَيْهَاতার দিকেilayhāوَتَرَكُوكَও তোমাকে ছেড়ে গেলwatarakūkaقَآئِمًۭا ۚদাঁড়ানো অবস্থায়qāimanقُلْবলোqulمَا"যা কিছুুعِندَকাছেʿindaٱللَّهِআল্লাহরl-lahiخَيْرٌۭউত্তমkhayrunمِّنَঅপেক্ষাminaٱللَّهْوِখেলা-তামাশাl-lahwiوَمِنَও থেকেwaminaٱلتِّجَـٰرَةِ ۚব্যবসাl-tijāratiوَٱللَّهُএবং আল্লাহইwal-lahuخَيْرُউত্তমkhayruٱلرَّٰزِقِينَরিযিকদাতাদের"l-rāziqīna١١
তারা যখন ব্যবসায় অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা সেদিকে ছুটে যায় আর তোমাকে রেখে যায় দাঁড়ানো অবস্থায়। বল- ‘আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া-কৌতুক ও ব্যবসার চেয়ে উত্তম।’ আর আল্লাহ সর্বাপেক্ষা উত্তম রিযকদাতা।