৬১
আস-সাফ
الصف
সূরা আস-সাফ (الصف) পবিত্র কুরআনের ৬১ নম্বর অধ্যায় — মদীনা সূরা, যাতে ১৪ টি আয়াত রয়েছে। মাদানী সূরাগুলো মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছিল এবং বেশি করে ইবাদত, বিধি-বিধান ও মুসলিম সমাজের জীবন নিয়ে আলোচনা করে।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৬১:১
سَبَّحَতসবীহ করেsabbaḥaلِلَّهِআল্লাহরlillahiمَاযা কিছুmāفِىমধ্যেfīٱلسَّمَـٰوَٰتِআসমানসমূহেরl-samāwātiوَمَاও যাwamāفِىমধ্যেfīٱلْأَرْضِ ۖপৃথিবীরl-arḍiوَهُوَএবং তিনিইwahuwaٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu١
আসমানে যা কিছু আছে আর যমীনে যা কিছু আছে (সবই) আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করে; তিনি মহাপরাক্রান্ত মহাবিজ্ঞানী।
৬১:২
يَـٰٓأَيُّهَاওহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūلِمَকেনlimaتَقُولُونَতোমরা বলোtaqūlūnaمَاযাmāلَاনাlāتَفْعَلُونَতোমরা করোtafʿalūna٢
হে মু’মিনগণ! তোমরা এমন কথা কেন বল যা তোমরা কর না।
৬১:৩
كَبُرَঅতিশয়kaburaمَقْتًاক্রোধজনকmaqtanعِندَকাছেʿindaٱللَّهِআল্লাহরl-lahiأَنযেanتَقُولُوا۟তোমরা বলোtaqūlūمَاযাmāلَاনাlāتَفْعَلُونَতোমরা করোtafʿalūna٣
আল্লাহর দৃষ্টিতে এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার যে, তোমরা বলবে এমন কথা যা তোমরা কর না।
৬১:৪
إِنَّনিশ্চয়innaٱللَّهَআল্লাহl-lahaيُحِبُّপছন্দ করেনyuḥibbuٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaيُقَـٰتِلُونَলড়াই করেyuqātilūnaفِى(পথে)fīسَبِيلِهِۦতাঁর পথেsabīlihiصَفًّۭاসারিবদ্ধ হয়েṣaffanكَأَنَّهُمতারা যেনka-annahumبُنْيَـٰنٌۭপ্রাচীরbun'yānunمَّرْصُوصٌۭসুদৃঢ়marṣūṣun٤
আল্লাহ তাদেরকে ভালবাসেন যারা তাঁর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে- যেন তারা সীসা-গলানো প্রাচীর।
৬১:৫
وَإِذْএবং যখনwa-idhقَالَবলেছিলqālaمُوسَىٰমূসাmūsāلِقَوْمِهِۦতার জাতিকেliqawmihiيَـٰقَوْمِ"হে আমার জাতিyāqawmiلِمَকেনlimaتُؤْذُونَنِىতোমরা আমাকে কষ্ট দাওtu'dhūnanīوَقَدঅথচ নিশ্চয়waqadتَّعْلَمُونَতোমরা জানোtaʿlamūnaأَنِّىযে আমিannīرَسُولُরাসূলrasūluٱللَّهِআল্লাহরl-lahiإِلَيْكُمْ ۖতোমাদের প্রতি"ilaykumفَلَمَّاঅতঃপর যখনfalammāزَاغُوٓا۟তারা বক্রতা অবলম্বন করলzāghūأَزَاغَবক্র করে দিলেনazāghaٱللَّهُআল্লাহl-lahuقُلُوبَهُمْ ۚতাদের অন্তরসমূহকেqulūbahumوَٱللَّهُএবং আল্লাহwal-lahuلَاনাlāيَهْدِىপথ দেখানyahdīٱلْقَوْمَজাতিকেl-qawmaٱلْفَـٰسِقِينَফাসেকl-fāsiqīna٥
স্মরণ কর, যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ, তোমরা তো জানই যে, আমি তোমাদের নিকট আল্লাহর রসূল!’ অতঃপর তারা যখন বাঁকা পথ ধরল, আল্লাহ তাদের হৃদয়কে বাঁকা করে দিলেন। আল্লাহ পাপাচারীদেরকে সঠিক পথে পরিচালিত করেন না।
৬১:৬
وَإِذْএবং যখনwa-idhقَالَবললqālaعِيسَىঈসাʿīsāٱبْنُপুত্রub'nuمَرْيَمَমারয়ামেরmaryamaيَـٰبَنِىٓ"হে বনীyābanīإِسْرَٰٓءِيلَ"ইসরাইলis'rāīlaإِنِّىআমি নিশ্চয়innīرَسُولُরাসূূলrasūluٱللَّهِআল্লাহরl-lahiإِلَيْكُمতোমাদের প্রতিilaykumمُّصَدِّقًۭاসত্যায়নকারীmuṣaddiqanلِّمَاযা জন্যেlimāبَيْنَআমার পূর্বে (এসেছে)baynaيَدَىَّআমার পূর্বে (এসেছে)yadayyaمِنَমধ্য হতেminaٱلتَّوْرَىٰةِতাওরাতl-tawrātiوَمُبَشِّرًۢاএবং সুসংবাদদাতাwamubashiranبِرَسُولٍۢএকজন রাসূলেরbirasūlinيَأْتِىআসবেনyatīمِنۢমধ্য হতেminبَعْدِىআমার পরেbaʿdīٱسْمُهُۥٓতার নাম (হবে)us'muhuأَحْمَدُ ۖআহ্মদ"aḥmaduفَلَمَّاঅতঃপর যখনfalammāجَآءَهُمতাদের তিনি (কাছে) আসলেনjāahumبِٱلْبَيِّنَـٰتِসুস্পষ্ট প্রমাণাদিসহbil-bayinātiقَالُوا۟তারা বললqālūهَـٰذَا"এটাhādhāسِحْرٌۭজাদুsiḥ'runمُّبِينٌۭপ্রকাশ্য"mubīnun٦
স্মরণ কর, যখন মারইয়ামের পুত্র ‘ঈসা বলেছিল, ‘হে বানী ইসরাঈল! আমি তোমাদের প্রতি আল্লাহর রসূল, আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী এবং আমি একজন রসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, যার নাম আহমাদ।’ অতঃপর সে [অর্থাৎ ‘ঈসা (আঃ) যাঁর সম্পর্কে সুসংবাদ দিয়ে ছিলেন সেই নবী] যখন তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসল, তখন তারা বলল, ‘এটা তো স্পষ্ট যাদু।’
৬১:৭
وَمَنْএবং কেwamanأَظْلَمُঅধিক যালেমaẓlamuمِمَّنِ(তার) অপেক্ষাmimmaniٱفْتَرَىٰযে রচনা করেif'tarāعَلَىউপরʿalāٱللَّهِআল্লাহরl-lahiٱلْكَذِبَমিথ্যাl-kadhibaوَهُوَঅথচ তাকেwahuwaيُدْعَىٰٓআহ্বান করা হয়yud'ʿāإِلَىদিকেilāٱلْإِسْلَـٰمِ ۚইসলামেরl-is'lāmiوَٱللَّهُএবং আল্লাহwal-lahuلَاনাlāيَهْدِىপথ দেখানyahdīٱلْقَوْمَলোকদেরl-qawmaٱلظَّـٰلِمِينَযালেমl-ẓālimīna٧
তার চেয়ে অধিক যালিম আর কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যে রচনা করে- অথচ তাকে ইসলামের পথ অবলম্বন করার জন্য আহবান জানানো হয়। (এ রকম) যালিম সম্প্রদায়কে আল্লাহ সঠিক পথে চালিত করেন না।
৬১:৮
يُرِيدُونَতারা চায়yurīdūnaلِيُطْفِـُٔوا۟নিভিয়ে দিতেliyuṭ'fiūنُورَনূরnūraٱللَّهِআল্লাহরl-lahiبِأَفْوَٰهِهِمْতাদের মুখের (ফুঁৎকার) দিয়েbi-afwāhihimوَٱللَّهُএবং আল্লাহwal-lahuمُتِمُّসম্পূর্নকারীmutimmuنُورِهِۦতাঁর নূরnūrihiوَلَوْএবং যদিওwalawكَرِهَঅপছন্দ করেkarihaٱلْكَـٰفِرُونَকাফিররাl-kāfirūna٨
তারা তাদের মুখের ফুঁৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পরিপূর্ণ করবেনই যদিও কাফিররা (তা) অপছন্দ করে।
৬১:৯
هُوَতিনিইhuwaٱلَّذِىٓযিনিalladhīأَرْسَلَপাঠিয়েছেনarsalaرَسُولَهُۥতাঁর রাসূলকেrasūlahuبِٱلْهُدَىٰহেদায়াতসহbil-hudāوَدِينِও দ্বীনwadīniٱلْحَقِّসত্যl-ḥaqiلِيُظْهِرَهُۥতা বিজয়ী করে যেনliyuẓ'hirahuعَلَىউপরʿalāٱلدِّينِদ্বীনেরl-dīniكُلِّهِۦসর্বপ্রকারেরkullihiوَلَوْএবং যদিওwalawكَرِهَঅপছন্দ করেkarihaٱلْمُشْرِكُونَমুশরিকরাl-mush'rikūna٩
তিনিই তাঁর রসূলকে হিদায়াত ও সত্য দীনসহ পাঠিয়েছেন তাকে সকল দীনের উপর বিজয়ী করার জন্য- যদিও মুশরিকরা (তা) অপছন্দ করে।
৬১:১০
يَـٰٓأَيُّهَاওহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūهَلْকিhalأَدُلُّكُمْআমি তোমাদের সন্ধান দিবোadullukumعَلَىٰসম্বন্ধেʿalāتِجَـٰرَةٍۢব্যবসা (যা)tijāratinتُنجِيكُمতোমাদের মুক্তি দিবেtunjīkumمِّنْথেকেminعَذَابٍআযাবʿadhābinأَلِيمٍۢকষ্টদায়কalīmin١٠
হে মু’মিনগণ! আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে মর্মান্তিক ‘আযাব থেকে রক্ষা করবে?
৬১:১১
تُؤْمِنُونَতোমরা ঈমান আনোtu'minūnaبِٱللَّهِআল্লাহর উপরbil-lahiوَرَسُولِهِۦও তাঁর রাসূলেরwarasūlihiوَتُجَـٰهِدُونَএবং তোমরা জিহাদ করোwatujāhidūnaفِى(মধ্যে)fīسَبِيلِপথেsabīliٱللَّهِআল্লাহরl-lahiبِأَمْوَٰلِكُمْতোমাদের মালসমূহ দিয়েbi-amwālikumوَأَنفُسِكُمْ ۚও তোমাদের জানপ্রাণ (দিয়ে)wa-anfusikumذَٰلِكُمْএটাইdhālikumخَيْرٌۭউত্তমkhayrunلَّكُمْতোমাদের জন্যেlakumإِنযদিinكُنتُمْতোমরাkuntumتَعْلَمُونَজানোtaʿlamūna١١
(তা এই যে) তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনো আর তোমরা তোমাদের মাল ও জান দিয়ে আল্লাহর পথে জিহাদ কর; এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে!
৬১:১২
يَغْفِرْতিনি মাফ করবেনyaghfirلَكُمْতোমাদেরlakumذُنُوبَكُمْতোমাদের গুনাহসমূহকেdhunūbakumوَيُدْخِلْكُمْও তোমাদের প্রবেশ করাবেনwayud'khil'kumجَنَّـٰتٍۢজান্নাতেjannātinتَجْرِىপ্রবাহিত হয়tajrīمِنমধ্য হতেminتَحْتِهَاতার পাদদেশেtaḥtihāٱلْأَنْهَـٰرُঝর্ণাধারাসমূহl-anhāruوَمَسَـٰكِنَএবং বাসগৃহসমূহwamasākinaطَيِّبَةًۭউত্তমṭayyibatanفِىমধ্যেfīجَنَّـٰتِজান্নাতেরjannātiعَدْنٍۢ ۚচিরস্থায়ীʿadninذَٰلِكَএটাdhālikaٱلْفَوْزُসাফল্যl-fawzuٱلْعَظِيمُমহাl-ʿaẓīmu١٢
(তোমরা যদি আল্লাহর সন্ধান দেয়া ব্যবসা কর তাহলে) তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেবেন আর তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত। আর চিরস্থায়ী আবাসস্থল জান্নাতে অতি উত্তম ঘর তোমাদেরকে দান করবেন। এটাই বিরাট সাফল্য।
৬১:১৩
وَأُخْرَىٰএবং অন্যটিwa-ukh'rāتُحِبُّونَهَا ۖযা তোমরা পছন্দ করোtuḥibbūnahāنَصْرٌۭসাহায্যnaṣrunمِّنَথেকেminaٱللَّهِআল্লাহরl-lahiوَفَتْحٌۭও বিজয়wafatḥunقَرِيبٌۭ ۗআসন্নqarībunوَبَشِّرِএবং সুসংবাদ দাওwabashiriٱلْمُؤْمِنِينَমু'মিনদেরl-mu'minīna١٣
আর অন্য আরেকটিও (তিনি তোমাদেরকে দিবেন) যা তোমরা পছন্দ কর (আর তা হল) আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। (হে নবী!) ঈমানদার লোকেদেরকে তুমি সুসংবাদ দাও।
৬১:১৪
يَـٰٓأَيُّهَاওহেyāayyuhāٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūكُونُوٓا۟তোমরা হওkūnūأَنصَارَসাহায্যকারীanṣāraٱللَّهِআল্লাহরl-lahiكَمَاযেমনkamāقَالَবলেছিলqālaعِيسَىঈসাʿīsāٱبْنُতনয়ub'nuمَرْيَمَমারয়ামেরmaryamaلِلْحَوَارِيِّـۧنَহাওয়ারীদেরকেlil'ḥawāriyyīnaمَنْ"কেmanأَنصَارِىٓআমার সাহায্যকারীanṣārīإِلَىদিকেilāٱللَّهِ ۖআল্লাহর"l-lahiقَالَবলেছিলqālaٱلْحَوَارِيُّونَহাওয়ারীরাl-ḥawāriyūnaنَحْنُ"আমরাnaḥnuأَنصَارُসাহায্যকারীanṣāruٱللَّهِ ۖআল্লাহর"l-lahiفَـَٔامَنَتঅতঃপর ঈমান আনলfaāmanatطَّآئِفَةٌۭএক দলṭāifatunمِّنۢমধ্যেminبَنِىٓবনীbanīإِسْرَٰٓءِيلَইসরাইলis'rāīlaوَكَفَرَتএবং কুফরি করলwakafaratطَّآئِفَةٌۭ ۖএক দলṭāifatunفَأَيَّدْنَاঅতঃপর আমরা সাহায্য করলামfa-ayyadnāٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছিলāmanūعَلَىٰউপরʿalāعَدُوِّهِمْতাদের দুশমনেরʿaduwwihimفَأَصْبَحُوا۟অতঃপর তারা হলোfa-aṣbaḥūظَـٰهِرِينَবিজয়ীẓāhirīna١٤
হে মু’মিনগণ! তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেমন মারইয়ামের পুত্র ‘ঈসা হাওয়ারীদেরকে বলেছিল- ‘আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে?’ হাওয়ারীরা উত্তরে বলেছিল- ‘আমরাই আল্লাহর সাহায্যকারী (হব)।’ অতঃপর বানী ইসরাঈলের একদল ঈমান আনল, আরেক দল প্রত্যাখ্যান করল। তখন যারা ঈমান আনল তাদেরকে আমি তাদের শত্রুদের উপর শক্তিশালী করলাম। ফলে তারা বিজয়ী হল।
—
—
—
—
লোড হচ্ছে…