৭০

আল-মাআরিজ

মক্কা ৪৪ আয়াত পারা ২৯
المعارج

সূরা আল-মাআরিজ (المعارج) পবিত্র কুরআনের ৭০ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৪৪ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৭০:১
سَأَلَজিজ্ঞাসা করলsa-alaسَآئِلٌۢএক প্রশ্নকারীsāilunبِعَذَابٍۢএমন আযাব সম্পর্কেbiʿadhābinوَاقِعٍۢযা আপতিত হবেwāqiʿin١
এক ব্যক্তি চাইল সে ‘আযাব যা অবশ্যই সংঘটিত হবে।
৭০:২
لِّلْكَـٰفِرِينَকাফিরদের উপর,lil'kāfirīnaلَيْسَনেইlaysaلَهُۥতারlahuدَافِعٌۭকোন প্রতিরোধকারীdāfiʿun٢
কাফিরদের জন্য তা প্রতিরোধ করার কেউ নেই
৭০:৩
مِّنَথেকেminaٱللَّهِআল্লাহ,l-lahiذِىমালিকdhīٱلْمَعَارِجِঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারীl-maʿāriji٣
(যে শাস্তি আসবে) আল্লাহর নিকট হতে যিনি আসমানে উঠার সিঁড়িগুলোর মালিক,
৭০:৪
تَعْرُجُচড়েtaʿrujuٱلْمَلَـٰٓئِكَةُফেরেশতাগণl-malāikatuوَٱلرُّوحُও রূহ(জিবরাঈল)wal-rūḥuإِلَيْهِতাকেilayhiفِىমধ্যেيَوْمٍۢএকদিনেরyawminكَانَ[হয়]kānaمِقْدَارُهُۥতার পরিমাপmiq'dāruhuخَمْسِينَপঞ্চাশ (হয়)khamsīnaأَلْفَহাজারalfaسَنَةٍۢবছরsanatin٤
ফেরেশতা এবং রূহ (অর্থাৎ জিবরীল) আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
৭০:৫
فَٱصْبِرْসুতরাং, ধৈর্য ধরুনfa-iṣ'birصَبْرًۭاধৈর্যṣabranجَمِيلًاউত্তমjamīlan٥
সুতরাং (হে নবী!) ধৈর্য ধর- সুন্দর সৌজন্যমূলক ধৈর্য।
৭০:৬
إِنَّهُمْতারা নিশ্চয়innahumيَرَوْنَهُۥতা দেখেyarawnahuبَعِيدًۭاবহুদূরেbaʿīdan٦
তারা ঐ দিনটিকে সুদূর মনে করছে,
৭০:৭
وَنَرَىٰهُকিন্তু আমরা তা দেখেছিwanarāhuقَرِيبًۭاনিকটেqarīban٧
কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি।
৭০:৮
يَوْمَসেদিনyawmaتَكُونُহবেtakūnuٱلسَّمَآءُআকাশl-samāuكَٱلْمُهْلِগলিত ধাতুর মত,kal-muh'li٨
সেদিন আকাশ হবে গলিত রূপার মত,
৭০:৯
وَتَكُونُএবং হবেwatakūnuٱلْجِبَالُপর্বতসমূহl-jibāluكَٱلْعِهْنِরঙিন পশমের মত,kal-ʿih'ni٩
আর পাহাড়গুলো হবে রঙ্গীণ পশমের মত,
৭০:১০
وَلَاএবং নাwalāيَسْـَٔلُজিজ্ঞাসা করবেyasaluحَمِيمٌকোন বন্ধুḥamīmunحَمِيمًۭاবন্ধুকেḥamīman١٠
বন্ধু বন্ধুর খবর নিবে না,
৭০:১১
يُبَصَّرُونَهُمْ ۚতাদেরকে দেখানো হবেyubaṣṣarūnahumيَوَدُّইচ্ছা করবেyawadduٱلْمُجْرِمُঅপরাধীl-muj'rimuلَوْযদিlawيَفْتَدِىমুক্তিপন দিতে পারতyaftadīمِنْথেকেminعَذَابِআযাবʿadhābiيَوْمِئِذٍۭসেদিনyawmi-idhinبِبَنِيهِতার সন্তানদের দ্বারাbibanīhi١١
যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে, অপরাধী সেদিনের ‘আযাব থেকে বাঁচার জন্য বিনিময়ে দিতে চাইবে তার সন্তানাদিকে,
৭০:১২
وَصَـٰحِبَتِهِۦএবং তার স্ত্রীwaṣāḥibatihiوَأَخِيهِএবং তার ভাই,wa-akhīhi١٢
তার স্ত্রী ও ভাইকে,
৭০:১৩
وَفَصِيلَتِهِআর তার জ্ঞাতি-গোষ্ঠীকেwafaṣīlatihiٱلَّتِىযাallatīتُـْٔوِيهِতাকে আশ্রয় দেয়tu'wīhi١٣
আর তার আত্মীয় গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত,
৭০:১৪
وَمَنএবং যাwamanفِىমধ্যে্ٱلْأَرْضِযমীনেরl-arḍiجَمِيعًۭاসবকিছুইjamīʿanثُمَّতারপরthummaيُنجِيهِতাকে মুক্তি দিতyunjīhi١٤
আর দুনিয়ার সব্বাইকে, যাতে তা তাকে রক্ষা করতে পারে।
৭০:১৫
كَلَّآ ۖঅবশ্যই নহে!kallāإِنَّهَاনিশ্চয় তাinnahāلَظَىٰলেলিহান আগুনlaẓā١٥
না, কক্ষনো নয়, ওটা জ্বলন্ত অগ্নিশিখা,
৭০:১৬
نَزَّاعَةًۭলেহনকারীnazzāʿatanلِّلشَّوَىٰচামড়াকেlilshawā١٦
যা চামড়া তুলে দিবে,
৭০:১৭
تَدْعُوا۟আহবান করেtadʿūمَنْযেmanأَدْبَرَপিঠ প্রদর্শন করেadbaraوَتَوَلَّىٰও মুখ ফিরিয়েwatawallā١٧
জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে পেছনে ফিরে গিয়েছিল এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
৭০:১৮
وَجَمَعَএবং জমা করেছেwajamaʿaفَأَوْعَىٰٓঅতঃপর তা সংরক্ষিত রেখেছেfa-awʿā١٨
সে মালধন জমা করত, অতঃপর তা আগলে রাখত,
৭০:১৯
۞ إِنَّনিশ্চয়innaٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaخُلِقَসৃষ্টি করা হয়েছেkhuliqaهَلُوعًاঅস্থিরhalūʿan١٩
মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির-মনা করে,
৭০:২০
إِذَاকখনidhāمَسَّهُতাকে স্পর্শ করেmassahuٱلشَّرُّমন্দ,l-sharuجَزُوعًۭاদুর্দশাগ্রস্ত.jazūʿan٢٠
বিপদ তাকে স্পর্শ করলে সে হয় উৎকণ্ঠিত,
৭০:২১
وَإِذَاএবং কখনwa-idhāمَسَّهُতাকে স্পর্শ করেmassahuٱلْخَيْرُকল্যাণl-khayruمَنُوعًاকৃপণ হয়manūʿan٢١
কল্যাণ তাকে স্পর্শ করলে সে হয়ে পড়ে অতি কৃপণ,
৭০:২২
إِلَّاছাড়াillāٱلْمُصَلِّينَনামাযিরাl-muṣalīna٢٢
তবে নামায আদায়কারীরা এ রকম নয়,
৭০:২৩
ٱلَّذِينَযারাalladhīnaهُمْ[তারা]humعَلَىٰউপরʿalāصَلَاتِهِمْতাদের নামযেরṣalātihimدَآئِمُونَনিয়মিতdāimūna٢٣
যারা তাদের নামাযে স্থির সংকল্প
৭০:২৪
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaفِىٓমধ্যেأَمْوَٰلِهِمْতাদের সম্পদamwālihimحَقٌّۭঅধিকারḥaqqunمَّعْلُومٌۭঅবগতmaʿlūmun٢٤
যাদের ধন-সম্পদে একটা সুবিদিত অধিকার আছে,
৭০:২৫
لِّلسَّآئِلِপ্রার্থনাকারীর জন্যেlilssāiliوَٱلْمَحْرُومِএবং বঞ্চিতেরwal-maḥrūmi٢٥
প্রার্থী এবং বঞ্চিতদের,
৭০:২৬
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaيُصَدِّقُونَসাক্ষ্য দেয়yuṣaddiqūnaبِيَوْمِদিনেরbiyawmiٱلدِّينِবিচারl-dīni٢٦
যারা বিচার দিবসকে সত্য মানে।
৭০:২৭
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaهُم[তারা]humمِّنْথেকেminعَذَابِআযাবʿadhābiرَبِّهِمতাদের রবেরrabbihimمُّشْفِقُونَভয়কারীmush'fiqūna٢٧
যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত কম্পিত,
৭০:২৮
إِنَّনিশ্চয়innaعَذَابَআযাবʿadhābaرَبِّهِمْতাদের রবেরrabbihimغَيْرُনয়ghayruمَأْمُونٍۢনিরাপদmamūnin٢٨
তাদের প্রতিপালকের শাস্তি এমন যে তাত্থেকে নিজেকে নিরাপদ ভাবা যায় না,
৭০:২৯
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaهُمْ[তারা]humلِفُرُوجِهِمْতাদের যৌনাংগসমূহেরlifurūjihimحَـٰفِظُونَহিফাযতকারীḥāfiẓūna٢٩
যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে
৭০:৩০
إِلَّاছাড়াillāعَلَىٰٓউপরʿalāأَزْوَٰجِهِمْতাদের স্ত্রীদেরazwājihimأَوْবাawمَاযাمَلَكَتْমালিক হয়েছেmalakatأَيْمَـٰنُهُمْতাদের ডান হাতসমূহaymānuhumفَإِنَّهُمْতারপর নিশ্চয় তারাfa-innahumغَيْرُনয়ghayruمَلُومِينَনিন্দনীয়malūmīna٣٠
তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া, কেননা তাতে তারা তিরস্কৃত হবে না,
৭০:৩১
فَمَنِতবে যে কেউfamaniٱبْتَغَىٰচায়ib'taghāوَرَآءَছাড়াwarāaذَٰلِكَএটাdhālikaفَأُو۟لَـٰٓئِكَঅতএব ঐসব লোকfa-ulāikaهُمُ[তারাই]humuٱلْعَادُونَসীমালংঘনকারীl-ʿādūna٣١
তবে এর বাইরে যারা অন্য কাউকে কামনা করবে, তারাই সীমালঙ্ঘনকারী।
৭০:৩২
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaهُمْ[তারা]humلِأَمَـٰنَـٰتِهِمْতাদের আমানতের ক্ষেত্রেli-amānātihimوَعَهْدِهِمْও তাদের ওয়াদারwaʿahdihimرَٰعُونَপালনকারীrāʿūna٣٢
যারা তাদের আমানাত ও ও‘য়াদা রক্ষা করে,
৭০:৩৩
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaهُم[তারা]humبِشَهَـٰدَٰتِهِمْতাদের সাক্ষ্যদানেbishahādātihimقَآئِمُونَঅটলqāimūna٣٣
যারা তাদের সাক্ষ্যদানে (সত্যতার উপর) সুপ্রতিষ্ঠিত,
৭০:৩৪
وَٱلَّذِينَএবং যারা,wa-alladhīnaهُمْ[তারা]humعَلَىٰউপরʿalāصَلَاتِهِمْতাদের নামাযেরṣalātihimيُحَافِظُونَসংরক্ষণ করেyuḥāfiẓūna٣٤
যারা তাদের নামাযে যত্নবান,
৭০:৩৫
أُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaفِىমধ্যে হবেجَنَّـٰتٍۢজান্নাতসমূহেরjannātinمُّكْرَمُونَসম্মানিত.muk'ramūna٣٥
তারাই হবে জান্নাতে সম্মানিত।
৭০:৩৬
فَمَالِঅতএব কি হয়েছেfamāliٱلَّذِينَযারা (তাদের)alladhīnaكَفَرُوا۟কুফরি করেছেkafarūقِبَلَكَতোমার সামনেqibalakaمُهْطِعِينَদৌড়ে আসছেmuh'ṭiʿīna٣٦
কাফিরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটে আসছে (তোমার কুরআন পাঠ শুনে তোমাকে ঠাট্টা-বিদ্রূপ করার জন্য),
৭০:৩৭
عَنِথেকেʿaniٱلْيَمِينِডান দিকl-yamīniوَعَنِও থেকেwaʿaniٱلشِّمَالِবামদিকl-shimāliعِزِينَদলে দলেʿizīna٣٧
ডান দিক আর বাম দিক থেকে দলে দলে,
৭০:৩৮
أَيَطْمَعُলোভকরে কিayaṭmaʿuكُلُّপ্রত্যেকkulluٱمْرِئٍۢব্যক্তিim'ri-inمِّنْهُمْতাদের মধ্যেmin'humأَنযেanيُدْخَلَপ্রবেশ করানো হবেyud'khalaجَنَّةَজান্নাতেjannataنَعِيمٍۢনিয়ামতেরnaʿīmin٣٨
তাদের প্রত্যেকেই কি এই লোভ করে যে, তাকে নি‘মাত-ভরা জান্নাতে দাখিল করা হবে?
৭০:৩৯
كَلَّآ ۖকখনও নয়!kallāإِنَّاনিশ্চয় আমরাinnāخَلَقْنَـٰهُم[আমরা] তাদেরকে সৃষ্টি করেছিkhalaqnāhumمِّمَّاযা থেকেmimmāيَعْلَمُونَতারা জানে.yaʿlamūna٣٩
কক্ষনো না, আমি তাদেরকে কী থেকে সৃষ্টি করেছি তা তারা জানে (এমন নগণ্য বস্তু থেকে সৃষ্ট মানুষ কেবল মানুষ হয়ে জন্ম নেয়ার কারণেই জান্নাতে চলে যাবে এ রকম লোভ করা বড়ই অবিবেচনাপ্রসূত ব্যাপার)।
৭০:৪০
فَلَآঅতএব, নাfalāأُقْسِمُআমি কসম করছি যেuq'simuبِرَبِّরবেরbirabbiٱلْمَشَـٰرِقِউদয়স্থলl-mashāriqiوَٱلْمَغَـٰرِبِও অস্তাচলসমূহেরwal-maghāribiإِنَّاনিশ্চয় আমরাinnāلَقَـٰدِرُونَসক্ষমlaqādirūna٤٠
আমি শপথ করছি উদয়স্থানসমূহের ও অস্তাচলসমূহের রব্বের-আমি অবশ্যই সক্ষম,
৭০:৪১
عَلَىٰٓউপরʿalāأَنযেanنُّبَدِّلَবদলাবnubaddilaخَيْرًۭاআমরাkhayranمِّنْهُمْতাদের চেয়েmin'humوَمَاএবং নাwamāنَحْنُআমাদেরnaḥnuبِمَسْبُوقِينَঅতিক্রমকারীbimasbūqīna٤١
তাদের পরিবর্তে তাদের চেয়ে উৎকৃষ্ট মানুষ বানাতে, আমাকে পরাস্ত করবে এমন কেউ নেই।
৭০:৪২
فَذَرْهُمْসুতরাং তাদের ছেড়ে দাও,fadharhumيَخُوضُوا۟(করতে) বেহুদা কথায়yakhūḍūوَيَلْعَبُوا۟আর খেল-তামাশায়wayalʿabūحَتَّىٰযতক্ষণ নাḥattāيُلَـٰقُوا۟দেখা পায়yulāqūيَوْمَهُمُসেদিনের,yawmahumuٱلَّذِىযারalladhīيُوعَدُونَতাদের ওয়াদা করা হয়েছেyūʿadūna٤٢
কাজেই তাদেরকে অনর্থক কথাবার্তা ও খেল তামাশায় মত্ত থাকতে দাও যতক্ষণ না তারা তাদের সেদিনের সাক্ষাৎ লাভ করে যে দিনের ও‘য়াদা তাদেরকে দেয়া হয়েছিল।
৭০:৪৩
يَوْمَযেদিনyawmaيَخْرُجُونَতারা বের হবেyakhrujūnaمِنَথেকেminaٱلْأَجْدَاثِকবরগুলোl-ajdāthiسِرَاعًۭاদ্রুতভাবেsirāʿanكَأَنَّهُمْতারা যেনka-annahumإِلَىٰদিকেilāنُصُبٍۢলক্ষ্যেরnuṣubinيُوفِضُونَছুটে যাচ্ছেyūfiḍūna٤٣
যেদিন তারা কবর থেকে বের হবে দ্রুততার সাথে- যেন তারা কোন লক্ষ্যস্থলের দিকে ছুটে চলেছে।
৭০:৪৪
خَـٰشِعَةًঅবনতkhāshiʿatanأَبْصَـٰرُهُمْতাদের চোখabṣāruhumتَرْهَقُهُمْতাদেরকে আচ্ছন্ন করবেtarhaquhumذِلَّةٌۭ ۚলাঞ্ছনাdhillatunذَٰلِكَএটাdhālikaٱلْيَوْمُসেদিনl-yawmuٱلَّذِىযারalladhīكَانُوا۟তাদেরকে দেয়া হয়েছিলkānūيُوعَدُونَযার ওয়াদাyūʿadūna٤٤
তাদের দৃষ্টি হবে অবনমিত, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। এটাই হল সেই দিন যার ও‘য়াদা তাদেরকে দেয়া হচ্ছিল।