৭১
নূহ
نوح
সূরা নূহ (نوح) পবিত্র কুরআনের ৭১ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ২৮ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৭১:১
إِنَّآআমরা নিশ্চয়innāأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāنُوحًاনূহকেnūḥanإِلَىٰপ্রতিilāقَوْمِهِۦٓতার জাতিরqawmihiأَنْযেanأَنذِرْ"তুমি সতর্ক করandhirقَوْمَكَতোমার জাতিকেqawmakaمِنমধ্য হতেminقَبْلِপূর্বেqabliأَنযেanيَأْتِيَهُمْতাদের উপর আসবেyatiyahumعَذَابٌআযাবʿadhābunأَلِيمٌۭকষ্টদায়ক"alīmun١
আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম (এই নির্দেশ দিয়ে) যে, তুমি তোমার জাতিকে সতর্ক কর তাদের কাছে মর্মান্তিক ‘আযাব আসার পূর্বে।
৭১:২
قَالَবলেছিলqālaيَـٰقَوْمِ"আমার জাতি হেyāqawmiإِنِّىআমি নিশ্চয়innīلَكُمْজন্যে তোমাদেরlakumنَذِيرٌۭসতর্ককারীnadhīrunمُّبِينٌসুস্পষ্টmubīnun٢
সে বলেছিল, ‘‘হে আমার জাতির লোকেরা! আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী,
৭১:৩
أَنِযেনaniٱعْبُدُوا۟তোমরা এবাদত করuʿ'budūٱللَّهَআল্লাহরl-lahaوَٱتَّقُوهُএবং তাঁকে ভয় করwa-ittaqūhuوَأَطِيعُونِও আমার আনুগত্য করwa-aṭīʿūni٣
এ বিষয়ে যে, তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তাঁকেই ভয় কর, আর আমার কথা মান্য কর।
৭১:৪
يَغْفِرْমাফ তিনি করবেনyaghfirلَكُمতোমাদের জন্যlakumمِّنথেকেminذُنُوبِكُمْতোমাদের গুনাহ সমূহকেdhunūbikumوَيُؤَخِّرْكُمْএবং তোমাদের অবকাশ দেবেনwayu-akhir'kumإِلَىٰٓপর্যন্তilāأَجَلٍۢসময়ajalinمُّسَمًّى ۚনির্দিষ্টmusammanإِنَّনিশ্চয়innaأَجَلَনির্দধারিত কালajalaٱللَّهِআল্লাহরl-lahiإِذَاযখনidhāجَآءَআসেjāaلَاনাlāيُؤَخَّرُ ۖবিলম্বিত করা হয়yu-akharuلَوْযদিlawكُنتُمْতোমরা হতেkuntumتَعْلَمُونَঅবগত"taʿlamūna٤
তাহলে তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবেন। আল্লাহ কর্তৃক নিদিষ্ট সময় যখন আসবে তখন আর তা বিলম্বিত হবে না। তোমরা যদি জানতে!’
৭১:৫
قَالَসে বললqālaرَبِّ"আমার রব হেrabbiإِنِّىআমি নিশ্চয়innīدَعَوْتُআমি ডেকেছিdaʿawtuقَوْمِىআমার জাতিকেqawmīلَيْلًۭاরাতেlaylanوَنَهَارًۭاও দিনেwanahāran٥
সে বলেছিল, ‘হে আমার প্রতিপালক! আমি আমার জাতিকে রাত-দিন ডেকেছি,
৭১:৬
فَلَمْতাই অতঃপরfalamيَزِدْهُمْতাদের বৃদ্ধি পায়yazid'humدُعَآءِىٓআমার দাকেduʿāīإِلَّاছাড়াillāفِرَارًۭاপলায়নfirāran٦
কিন্তু আমার ডাক কেবল তাদের পলায়নী মনোবৃত্তিকেই বাড়িয়ে দিয়েছে,
৭১:৭
وَإِنِّىএবং আমি নিশ্চয়wa-innīكُلَّمَاযখনইkullamāدَعَوْتُهُمْতাদের আমি দেকেছিdaʿawtuhumلِتَغْفِرَতুমি মাফ যাতে করlitaghfiraلَهُمْতাদেরকেlahumجَعَلُوٓا۟তারা রেখেছিলjaʿalūأَصَـٰبِعَهُمْতাদের আংগুলগুলোকেaṣābiʿahumفِىٓমধ্যেfīءَاذَانِهِمْতাদের কানগুলোরādhānihimوَٱسْتَغْشَوْا۟ও তারা ঢেকেছেwa-is'taghshawثِيَابَهُمْতাদের কাপড় (দ্বারা)thiyābahumوَأَصَرُّوا۟ও অনমনীয় হয়েছেwa-aṣarrūوَٱسْتَكْبَرُوا۟এবং অহংকার করেছেwa-is'takbarūٱسْتِكْبَارًۭاবড়ই অহংকারis'tik'bāran٧
আমি যখনই তাদেরকে ডাকি যেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তখনই তারা তাদের কানে আঙ্গুল ডুকিয়ে দিয়েছে, কাপড়ে মুখ ঢেকে নিয়েছে, জিদ করেছে আর খুব বেশি অহঙ্কার করেছে।
৭১:৮
ثُمَّঅতঃপরthummaإِنِّىআমি নিশ্চয়innīدَعَوْتُهُمْতাদের ডেকেছিdaʿawtuhumجِهَارًۭاপ্রকাশ্যেjihāran٨
অতঃপর তাদেরকে আমি উচ্চৈঃস্বরে ডেকেছি,
৭১:৯
ثُمَّএরপরthummaإِنِّىٓআমি নিশ্চয়innīأَعْلَنتُআমি ঘোষণা দিয়াছিaʿlantuلَهُمْতাদের জন্যেlahumوَأَسْرَرْتُএবং আমি গোপনে বলেছিwa-asrartuلَهُمْতাদেরকেlahumإِسْرَارًۭاগোপনে বলাis'rāran٩
এর পর আমি প্রকাশ্যভাবেও তাদের কাছে প্রচার করেছি, আর গোপনে গোপনেও তাদেরকে বুঝিয়েছি।
৭১:১০
فَقُلْتُআমি বলেছি অতঃপরfaqul'tuٱسْتَغْفِرُوا۟"তোমরা মাফ চাওis'taghfirūرَبَّكُمْতোমাদের রবের (কাছে)rabbakumإِنَّهُۥতিনি নিশ্চয়innahuكَانَহলেনkānaغَفَّارًۭاবড় ক্ষমাশীলghaffāran١٠
আমি বলেছি- ‘তোমরা তোমাদের রব্বের কাছে ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল।
৭১:১১
يُرْسِلِপাঠাবেন তিনিyur'siliٱلسَّمَآءَআকাশ (থেকে)l-samāaعَلَيْكُمতোমাদের উপরʿalaykumمِّدْرَارًۭاবৃষ্টিmid'rāran١١
(তোমরা তা করলে) তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন,
৭১:১২
وَيُمْدِدْكُمএবং তোমাদের সাহায্য করবেনwayum'did'kumبِأَمْوَٰلٍۢমালসমূহ দিয়েbi-amwālinوَبَنِينَও সন্তান সন্ততি দিয়েwabanīnaوَيَجْعَلএবং সৃষ্টি করবেনwayajʿalلَّكُمْতোমাদের জন্যেlakumجَنَّـٰتٍۢবাগবাগিচাসমূহjannātinوَيَجْعَلও বানাবেনwayajʿalلَّكُمْতোমাদের জন্যেlakumأَنْهَـٰرًۭاঝর্ণাসমূহanhāran١٢
তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন।
৭১:১৩
مَّاকী হয়েছেmāلَكُمْতোমাদেরlakumلَاনাlāتَرْجُونَতোমরা আশা করtarjūnaلِلَّهِআল্লাহর জন্যেlillahiوَقَارًۭاমর্যাদাwaqāran١٣
‘তোমাদের হল কী যে, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করছ?
৭১:১৪
وَقَدْএবং নিশ্চয়waqadخَلَقَكُمْতোমাদের তিনি সৃষ্টি করেছেনkhalaqakumأَطْوَارًاপর্যায়ক্রমেaṭwāran١٤
অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন নানান স্তর অতিক্রম করিয়ে।
৭১:১৫
أَلَمْনাই কিalamتَرَوْا۟তোমরা দেখtarawكَيْفَকেমনেkayfaخَلَقَসৃষ্টি করেছেনkhalaqaٱللَّهُআল্লাহl-lahuسَبْعَসাতsabʿaسَمَـٰوَٰتٍۢআসমানsamāwātinطِبَاقًۭاস্তরে স্তরেṭibāqan١٥
তোমরা কি দেখ না, কীভাবে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন একের উপরে আরেকটিকে (স্থাপন করে)?
৭১:১৬
وَجَعَلَএবং বানিয়েছেনwajaʿalaٱلْقَمَرَচাঁদকেl-qamaraفِيهِنَّতার মধ্যেfīhinnaنُورًۭاআলোnūranوَجَعَلَএবং বানিয়েছেনwajaʿalaٱلشَّمْسَসূর্যকেl-shamsaسِرَاجًۭاপ্রদীপ রূপেsirājan١٦
আর তাদের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো এবং সূর্যকে করেছেন প্রদীপ।
৭১:১৭
وَٱللَّهُএবং আল্লাহwal-lahuأَنۢبَتَكُمতোমাদের উদ্ভুত করেছেনanbatakumمِّنَথেকেminaٱلْأَرْضِমৃত্তিকাl-arḍiنَبَاتًۭا(বিস্ময়করভাবে উদ্ভুত)nabātan١٧
আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদগত করেন (এবং ক্রমশঃ বাড়িয়ে তোলেন যেমন বাড়িয়ে তোলেন বৃক্ষকে)
৭১:১৮
ثُمَّএরপরthummaيُعِيدُكُمْতোমাদের ফিরিয়ে নেবেনyuʿīdukumفِيهَاতার মধ্যেfīhāوَيُخْرِجُكُمْএবং তোমাদেরকে বের করবেনwayukh'rijukumإِخْرَاجًۭا(সম্পূর্ণরূপে) বহিষ্কারikh'rājan١٨
অতঃপর এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে আনবেন এবং তোমাদেরকে পুনরুত্থিত করবেন।
৭১:১৯
وَٱللَّهُএবং আল্লাহwal-lahuجَعَلَবানিয়েছেনjaʿalaلَكُمُতোমাদের জন্যেlakumuٱلْأَرْضَযমীনকেl-arḍaبِسَاطًۭاবিছানারুপেbisāṭan١٩
আল্লাহ তোমাদের জন্য যমীনকে করেছেন সম্প্রসারিত,
৭১:২০
لِّتَسْلُكُوا۟তোমরা চলো যেনlitaslukūمِنْهَاতা থেকেmin'hāسُبُلًۭاরাস্তাসমূহেsubulanفِجَاجًۭاপ্রশস্ত"fijājan٢٠
যাতে তোমরা তার প্রশস্ত পথ-ঘাট দিয়ে চলাচল করতে পার।’
৭১:২১
قَالَবললqālaنُوحٌۭনূহnūḥunرَّبِّ"হে আমার রবrabbiإِنَّهُمْতারা নিশ্চয়innahumعَصَوْنِىআমাকে অমান্য করেছেʿaṣawnīوَٱتَّبَعُوا۟এবং তারা অনুসরণ করেছেwa-ittabaʿūمَن(তার) যারmanلَّمْনাইlamيَزِدْهُতাকে বাড়ায়yazid'huمَالُهُۥতার মালmāluhuوَوَلَدُهُۥٓও তার সন্তানwawaladuhuإِلَّاব্যতীতillāخَسَارًۭاলোকসান (আর কিছুই)khasāran٢١
নূহ বলেছিল, ‘হে আমার প্রতিপালক! তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে আর আনুগত্য করছে তাদের (অর্থাৎ এমন সব লোকদের) যাদের মালধন আর সন্তানাদি তাদের ক্ষতি ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি,
৭১:২২
وَمَكَرُوا۟এবং তারা ষড়যন্ত্র করেছেwamakarūمَكْرًۭاষড়যন্ত্রmakranكُبَّارًۭاঅতি বড়kubbāran٢٢
আর তারা ষড়যন্ত্র করেছিল সাংঘাতিক ষড়যন্ত্র।
৭১:২৩
وَقَالُوا۟এবং তারা বলেছেwaqālūلَا"নাlāتَذَرُنَّকখনোতোমরা ছেড়োtadharunnaءَالِهَتَكُمْতোমাদের ইলাহদেরকেālihatakumوَلَاএবং নাwalāتَذَرُنَّকখনো তোমরা ছেড়োtadharunnaوَدًّۭاওয়াদ্দাকেwaddanوَلَاও নাwalāسُوَاعًۭاসূয়া'আকেsuwāʿanوَلَاএবং নাwalāيَغُوثَয়াগূছকেyaghūthaوَيَعُوقَআর ইয়াউকwayaʿūqaوَنَسْرًۭاও নছরকে"wanasran٢٣
আর তারা বলেছিল, তোমাদের দেবদেবীদের কক্ষনো পরিত্যাগ করো না, আর অবশ্যই পরিত্যাগ করো না ওয়াদ সুআ‘আকে, আর না ‘ইয়াগুস, ইয়া‘ঊক ও নাসরকে।
৭১:২৪
وَقَدْএবং নিশ্চয়waqadأَضَلُّوا۟তারা পথভ্রষ্ট করেছেaḍallūكَثِيرًۭا ۖঅনেককেkathīranوَلَاএবং নাwalāتَزِدِবারাবেনtazidiٱلظَّـٰلِمِينَজালেমদেরকেl-ẓālimīnaإِلَّاছাড়াillāضَلَـٰلًۭاপথভ্রষ্টতা"ḍalālan٢٤
তারা গুমরাহ করেছে অনেককে, তুমি যালিমদের গুমরাহী ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না।
৭১:২৫
مِّمَّاএকারণেmimmāخَطِيٓـَٔـٰتِهِمْতাদের অপরাধসমূহেরkhaṭīātihimأُغْرِقُوا۟তাদের ডুবান হয়েছেugh'riqūفَأُدْخِلُوا۟দাখিল করা হয়েছে অতঃপর করfa-ud'khilūنَارًۭاআগুনেnāranفَلَمْনাই অতঃপরfalamيَجِدُوا۟তারা পায়yajidūلَهُمতাদের জন্যেlahumمِّنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহl-lahiأَنصَارًۭاসাহায্যকারী হিসেবেanṣāran٢٥
পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেয়া হয়েছে, পরে তাদেরকে দাখিল করা হয়েছে আগুনে, অত:পর তারা আল্লাহকে ছাড়া কাউকে সাহায্যকারী পায়নি।
৭১:২৬
وَقَالَএবং বললwaqālaنُوحٌۭণুহnūḥunرَّبِّ"হে আমার রবrabbiلَاনাlāتَذَرْছাড়বেনtadharعَلَىউপরʿalāٱلْأَرْضِযমীনেরl-arḍiمِنَথেকেminaٱلْكَـٰفِرِينَকাফিরদেরl-kāfirīnaدَيَّارًاকোন গৃহবাসীdayyāran٢٦
নূহ বলল, ‘হে আমার রব্ব! ভূপৃষ্ঠে বসবাসকারী কাফিরদের একজনকেও তুমি রেহাই দিও না।
৭১:২৭
إِنَّكَআপনি নিশ্চয়innakaإِنযদিinتَذَرْهُمْতাদের ছাড়েনtadharhumيُضِلُّوا۟তারা গোমরাহ করবেyuḍillūعِبَادَكَআপনার বান্দাদেরকেʿibādakaوَلَاএবং নাwalāيَلِدُوٓا۟তারা জন্ম দেবেyalidūإِلَّاছাড়াillāفَاجِرًۭاপাপাচারীfājiranكَفَّارًۭاকট্টর কাফিরkaffāran٢٧
তুমি যদি তাদেরকে রেহাই দাও, তাহলে তারা তোমার বান্দাহদেরকে গুমরাহ করে দেবে আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে।
৭১:২৮
رَّبِّহে আমার রবrabbiٱغْفِرْমাফ করুনigh'firلِىআমাকেlīوَلِوَٰلِدَىَّও আমার পিতা-মাতাকেwaliwālidayyaوَلِمَنও যে (তার) জন্যwalimanدَخَلَপ্রবেশ করেছেdakhalaبَيْتِىَআমার ঘরেbaytiyaمُؤْمِنًۭاমু'মিন রূপেmu'minanوَلِلْمُؤْمِنِينَএবং মু'মিনপুরুষদের জন্যেwalil'mu'minīnaوَٱلْمُؤْمِنَـٰتِমুমিন স্ত্রীলোকদেরwal-mu'minātiوَلَاএবং নাwalāتَزِدِবাড়াবেনtazidiٱلظَّـٰلِمِينَজালেমদের অন্যকিছুl-ẓālimīnaإِلَّاছাড়াillāتَبَارًۢاধ্বংস"tabāran٢٨
হে আমার রব্ব! তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতামাতাকে যারা আমার গৃহে মু’মিন হয়ে প্রবেশ করে তাদেরকে আর মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে; আর যালিমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না।’
—
—
—
—
লোড হচ্ছে…