৬৯

আল-হাক্কাহ

মক্কা ৫২ আয়াত পারা ২৯
الحاقة

সূরা আল-হাক্কাহ (الحاقة) পবিত্র কুরআনের ৬৯ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৫২ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৬৯:১
ٱلْحَآقَّةُসুনিশ্চিত ঘটনা!al-ḥāqatu١
নিশ্চিত সংঘটিতব্য বিষয়,
৬৯:২
مَاকি সেই?ٱلْحَآقَّةُসুনিশ্চিত ঘটনাl-ḥāqatu٢
কী সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়?
৬৯:৩
وَمَآএবং কি?wamāأَدْرَىٰكَজান তুমিadrākaمَاকি সেইٱلْحَآقَّةُসুনিশ্চিত ঘটনাl-ḥāqatu٣
আর তুমি কি জান কী সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়?
৬৯:৪
كَذَّبَتْমিথারোপ করেছিলkadhabatثَمُودُসামুদthamūduوَعَادٌۢএবং আদwaʿādunبِٱلْقَارِعَةِমহাপ্রলয়কেbil-qāriʿati٤
‘আদ ও সামূদ জাতি সেই আকস্মিকভাবে সংঘটিতব্য মহাবিপদকে মিথ্যে বলেছিল।
৬৯:৫
فَأَمَّاআরfa-ammāثَمُودُসামুদthamūduفَأُهْلِكُوا۟ধ্বংস করা হয়েছে অতঃপরfa-uh'likūبِٱلطَّاغِيَةِতাঁর ঝনঝা বায়ু দিয়েbil-ṭāghiyati٥
অতঃপর সামূদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দিয়ে।
৬৯:৬
وَأَمَّاআরwa-ammāعَادٌۭআদʿādunفَأُهْلِكُوا۟অতঃপর ধ্বংস করা হয়েছেfa-uh'likūبِرِيحٍۢবায়ু দিয়েbirīḥinصَرْصَرٍঝঞ্জাṣarṣarinعَاتِيَةٍۢপ্রচন্ডʿātiyatin٦
আর ‘আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝড়ো হাওয়া দিয়ে।
৬৯:৭
سَخَّرَهَاতা প্রবাহিত করেনsakharahāعَلَيْهِمْতাদের উপরʿalayhimسَبْعَসাতsabʿaلَيَالٍۢরাতlayālinوَثَمَـٰنِيَةَএবং আটwathamāniyataأَيَّامٍদিনayyāminحُسُومًۭاক্রমাগতḥusūmanفَتَرَىতুমি দেখতে তখন (তথায় থাকিলে)fatarāٱلْقَوْمَসে জাতিকেl-qawmaفِيهَاতার মধ্যেfīhāصَرْعَىٰপড়ে থাকাṣarʿāكَأَنَّهُمْতারা যেনka-annahumأَعْجَازُকাণ্ড সমূহaʿjāzuنَخْلٍখেজুর গাছেরnakhlinخَاوِيَةٍۢপরিত্যাক্তkhāwiyatin٧
যা তাদের উপর প্রবাহিত হয়েছিল সাত রাত আট দিন বিরামহীনভাবে, তুমি দেখতে তারা পড়ে আছে ইতস্তত বিক্ষিপ্ত, যেন তারা পুরাতন শুকনো খেজুর গাছের কান্ড।
৬৯:৮
فَهَلْকি এক্ষণেfahalتَرَىٰতুমি দেখtarāلَهُمতদেরকেlahumمِّنۢকিছুminبَاقِيَةٍۢঅবশিষ্টbāqiyatin٨
তুমি তাদের কাউকে রক্ষা পেয়ে বেঁচে থাকতে দেখছ কি?
৬৯:৯
وَجَآءَএবং এসেছিলwajāaفِرْعَوْنُফিরাউনfir'ʿawnuوَمَنও যারাwamanقَبْلَهُۥতার পূর্বেqablahuوَٱلْمُؤْتَفِكَـٰتُএবং উলটে দেয়া বস্তীবাসীদেরwal-mu'tafikātuبِٱلْخَاطِئَةِঅপরাধের কারণেbil-khāṭi-ati٩
ফেরাউন আর তার পূর্ববর্তীরা আর উল্টে দেয়া জনপদবাসীরা গুরুতর পাপে লিপ্ত ছিল।
৬৯:১০
فَعَصَوْا۟অতঃপর তারা অমান্য করেছিলfaʿaṣawرَسُولَরাসূলকেrasūlaرَبِّهِمْতাদের রবেরrabbihimفَأَخَذَهُمْফলে তাদের ধরলেনfa-akhadhahumأَخْذَةًۭধরাakhdhatanرَّابِيَةًশক্তrābiyatan١٠
তারা তাদের প্রতিপালকের রসূলকে অমান্য করেছিল, তখন তিনি তাদেরকে পাকড়াও করলেন- অত্যন্ত কঠিন পাকড়াও।
৬৯:১১
إِنَّاআমরা নিশ্চয়ইinnāلَمَّاযখনlammāطَغَاজলোচ্ছ্বাস হয়েছিলṭaghāٱلْمَآءُ(পানি)l-māuحَمَلْنَـٰكُمْতোমাদের আমরা আরোহী করেছিলামḥamalnākumفِىমধ্যেٱلْجَارِيَةِনৌযানেরl-jāriyati١١
(নূহের বানের) পানি যখন কূল ছাপিয়ে সীমা ছাড়িয়ে গেল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করালাম।
৬৯:১২
لِنَجْعَلَهَاতা বানাই আমরা যেনlinajʿalahāلَكُمْতোমাদের জন্যেlakumتَذْكِرَةًۭশিক্ষাtadhkiratanوَتَعِيَهَآএবং তার ষ্মৃতি বহন করেwataʿiyahāأُذُنٌۭকানudhununوَٰعِيَةٌۭস্মরন বাহকwāʿiyatun١٢
যেন এ ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষাপ্রদ-স্মারক করে রাখি আর সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে।
৬৯:১৩
فَإِذَاযখন অতঃপরfa-idhāنُفِخَফুক দেয়া হবেnufikhaفِىমধ্যেٱلصُّورِশিঙ্গায়l-ṣūriنَفْخَةٌۭফুকnafkhatunوَٰحِدَةٌۭএকবারwāḥidatun١٣
অতঃপর যখন সিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে- মাত্র একটি ফুঁৎকার।
৬৯:১৪
وَحُمِلَتِএবং উঠানো হবেwaḥumilatiٱلْأَرْضُযমীনl-arḍuوَٱلْجِبَالُএবং পাহাড়গুলোwal-jibāluفَدُكَّتَاবিচূর্ণ করা হবে অতঃপরfadukkatāدَكَّةًۭচূর্ণ বিচূর্ণdakkatanوَٰحِدَةًۭএকবারwāḥidatan١٤
পৃথিবী আর পর্বতমালা উৎক্ষিপ্ত হবে আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে।
৬৯:১৫
فَيَوْمَئِذٍۢসেদিন অতঃপরfayawma-idhinوَقَعَتِসংঘটিত হবেwaqaʿatiٱلْوَاقِعَةُমহাপ্রলয়l-wāqiʿatu١٥
সেদিন ঘটবে সেই সংঘটিতব্য (মহা) ঘটনা।
৬৯:১৬
وَٱنشَقَّتِএবং বিদীর্ণ হবেwa-inshaqqatiٱلسَّمَآءُআসমানl-samāuفَهِىَতা অতঃপরfahiyaيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinوَاهِيَةٌۭবিশ্লিষ্ট হবেwāhiyatun١٦
আকাশ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ আর সেদিন তা হবে বাঁধন-হারা-বিক্ষিপ্ত।
৬৯:১৭
وَٱلْمَلَكُএবং ফেরেশতাগণwal-malakuعَلَىٰٓউপরʿalāأَرْجَآئِهَا ۚ(আসমানের) বিভিন্ন প্রান্তে থাকবেarjāihāوَيَحْمِلُএবং বহন করবেwayaḥmiluعَرْشَআরশʿarshaرَبِّكَতোমার রবেরrabbikaفَوْقَهُمْতাদের উপরে,fawqahumيَوْمَئِذٍۢসেদিনyawma-idhinثَمَـٰنِيَةٌۭআট (ফেরেশতা)thamāniyatun١٧
ফেরেশতারা থাকবে আকাশের আশে পাশে। আটজন ফেরেশতা সেদিন তোমার প্রতিপালকের ‘আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবে।
৬৯:১৮
يَوْمَئِذٍۢসেদিনyawma-idhinتُعْرَضُونَপেশ করা হবে তোমাদেরtuʿ'raḍūnaلَاনাتَخْفَىٰআড়াল করা হবেtakhfāمِنكُمْতোমাদের মধ্যেminkumخَافِيَةٌۭকোন গোপন কিছুইkhāfiyatun١٨
সেদিন তোমাদেরকে (বিচারের জন্য) হাজির করা হবে আর তোমাদের কোন কাজই- যা তোমরা গোপন কর- গোপন থাকবে না।
৬৯:১৯
فَأَمَّاআরfa-ammāمَنْযাকেmanأُوتِىَদেয়া হবেūtiyaكِتَـٰبَهُۥতার আমলনামাkitābahuبِيَمِينِهِۦতাঁর ডান হাতেbiyamīnihiفَيَقُولُসে বলবে অতংপরfayaqūluهَآؤُمُ"এখানে,hāumuٱقْرَءُوا۟তোমরা পড়iq'raūكِتَـٰبِيَهْআমার আমলনামাkitābiyah١٩
তখন যাকে তার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, ‘এই যে আমার ‘আমালানামা পড়ে দেখ,
৬৯:২০
إِنِّىনিশ্চয়ই, আমিinnīظَنَنتُমনে করেছিলামẓanantuأَنِّىআমি যেannīمُلَـٰقٍসাক্ষাৎকারীmulāqinحِسَابِيَهْআমার হিসাবের"ḥisābiyah٢٠
আমি জানতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে।’
৬৯:২১
فَهُوَসে অতংপরfahuwaفِىমধ্যে হবেعِيشَةٍۢজীবনেরʿīshatinرَّاضِيَةٍۢসন্তোষজনকrāḍiyatin٢١
অতঃপর সে আনন্দময় জীবন যাপন করবে,
৬৯:২২
فِىমধ্যেجَنَّةٍজান্নাতেরjannatinعَالِيَةٍۢসুউচ্চʿāliyatin٢٢
উচ্চতম মর্যাদার জান্নাতে,
৬৯:২৩
قُطُوفُهَاতার ফলরাশি (থাকবে)quṭūfuhāدَانِيَةٌۭনিকটেdāniyatun٢٣
তার ফলসমূহ (ঝুলে থাকবে) নীচে-নাগালের মধ্যে।
৬৯:২৪
كُلُوا۟"তোমরা খাওkulūوَٱشْرَبُوا۟ও পান করwa-ish'rabūهَنِيٓـًٔۢاমজা করেhanīanبِمَآযা বদলেbimāأَسْلَفْتُمْতোমরা অতিবাহিত করেছaslaftumفِىমধ্যেٱلْأَيَّامِদিনগুলোরl-ayāmiٱلْخَالِيَةِবিগত"l-khāliyati٢٤
(তাদেরকে বলা হবে) পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পান কর বিগত দিনে তোমরা যা (নেক ‘আমাল) করেছিলে তার প্রতিদান স্বরূপ।
৬৯:২৫
وَأَمَّاআরwa-ammāمَنْযাকেmanأُوتِىَদেয়া হবেūtiyaكِتَـٰبَهُۥতার আমলনামাkitābahuبِشِمَالِهِۦতার বাম হাতেbishimālihiفَيَقُولُসে বলবে অতংপরfayaqūluيَـٰلَيْتَنِى"আমার আফসোসyālaytanīلَمْনা (যদি)lamأُوتَদেয়া হতūtaكِتَـٰبِيَهْআমার আমলনামাkitābiyah٢٥
কিন্তু যার ‘আমালনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, ‘হায়! আমাকে যদি আমার ‘আমালনামা না দেয়া হত,
৬৯:২৬
وَلَمْএবং নাwalamأَدْرِআমি জানতামadriمَاযাحِسَابِيَهْআমার হিসাবḥisābiyah٢٦
আর আমার হিসাব কী তা যদি আমি না-ই জানতাম,
৬৯:২৭
يَـٰلَيْتَهَاহায় তাyālaytahāكَانَتِযদি হতkānatiٱلْقَاضِيَةَ(মৃত্যু) চূড়ান্তl-qāḍiyata٢٧
‘হায়! (দুনিয়ার) মৃত্যুই যদি আমার শেষ (অবস্থা) হত!
৬৯:২৮
مَآনাأَغْنَىٰকাজে আসলaghnāعَنِّىআমার জন্যেʿannīمَالِيَهْ ۜআমার ধন-সম্পদ,māliyah٢٨
আমার ধন-সম্পদ আমার কোন কাজে আসল না,
৬৯:২৯
هَلَكَবরবাদ হয়েছেhalakaعَنِّىআমার থেকেʿannīسُلْطَـٰنِيَهْআমার ক্ষমতা"sul'ṭāniyah٢٩
আমার (সব) ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে,
৬৯:৩০
خُذُوهُ"তাকে ধরkhudhūhuفَغُلُّوهُতাকে বেড়ি অতংপর পরাওfaghullūhu٣٠
(তখন নির্দেশ আসবে) ধর ওকে, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও,
৬৯:৩১
ثُمَّতারপরthummaٱلْجَحِيمَজাহান্নামেl-jaḥīmaصَلُّوهُঅগ্নিদগ্ধ কর.ṣallūhu٣١
তারপর ছুড়ে ফেল ওকে জাহান্নামে,
৬৯:৩২
ثُمَّতারপরthummaفِىমধ্যেسِلْسِلَةٍۢশিকলsil'silatinذَرْعُهَاতার দীর্ঘতাdharʿuhāسَبْعُونَসত্তরsabʿūnaذِرَاعًۭاহাতdhirāʿanفَٱسْلُكُوهُঅতংপর তাকে বেধে ফেল"fa-us'lukūhu٣٢
তারপর ওকে শিকল দিয়ে বাঁধ- সত্তর হাত দীর্ঘ এক শিকলে,
৬৯:৩৩
إِنَّهُۥসে নিশ্চয়innahuكَانَছিলkānaلَاনাيُؤْمِنُবিশ্বাসীyu'minuبِٱللَّهِআল্লাহতেbil-lahiٱلْعَظِيمِমহান,l-ʿaẓīmi٣٣
সে মহান আল্লাহর উপর ঈমান আনেনি,
৬৯:৩৪
وَلَاআর (করেনি) নাwalāيَحُضُّউৎসাহ দিতyaḥuḍḍuعَلَىٰউপরʿalāطَعَامِখাওয়ানোরṭaʿāmiٱلْمِسْكِينِমিসকিনকেl-mis'kīni٣٤
আর না সে মিসকীনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত,
৬৯:৩৫
فَلَيْسَনাই অতএবfalaysaلَهُতার জন্যlahuٱلْيَوْمَআজl-yawmaهَـٰهُنَاএখানেhāhunāحَمِيمٌۭকোন অন্তরঙ্গ বন্ধু,ḥamīmun٣٥
কাজেই আজ এখানে তার কোন বন্ধু নেই,
৬৯:৩৬
وَلَاএবং নাwalāطَعَامٌখাবারṭaʿāmunإِلَّاছাড়াillāمِنْথেকেminغِسْلِينٍۢক্ষতনিংস্রিত রসghis'līnin٣٦
ক্ষত হতে পড়া পুঁজ ছাড়া কোন খাদ্য নেই,
৬৯:৩৭
لَّاনাيَأْكُلُهُۥٓতা খায়yakuluhuإِلَّاছাড়াillāٱلْخَـٰطِـُٔونَঅপরাধীরাl-khāṭiūna٣٧
যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না।
৬৯:৩৮
فَلَآনা অতংপরfalāأُقْسِمُআমি শপথ করে বলছিuq'simuبِمَاযাbimāتُبْصِرُونَতুমি দেখো,tub'ṣirūna٣٨
আমি কসম করছি সে সব জিনিসের যা তোমরা দেখতে পাও,
৬৯:৩৯
وَمَاএবং যাwamāلَاনাتُبْصِرُونَতুমি দেখো,tub'ṣirūna٣٩
আর (সে সব জিনিসেরও) যা তোমরা দেখতে পাও না
৬৯:৪০
إِنَّهُۥনিশ্চয় তাinnahuلَقَوْلُবানী অবশ্যইlaqawluرَسُولٍۢএকজন রসূল (এর)rasūlinكَرِيمٍۢসম্মানিতkarīmin٤٠
যে, অবশ্যই এ কুরআন এক মহা সম্মানিত রসূল [জিবরীল (আঃ)]-এর (বহন করে আনা) বাণী।
৬৯:৪১
وَمَاএবং নাwamāهُوَতাhuwaبِقَوْلِকথাbiqawliشَاعِرٍۢ ۚকবিরshāʿirinقَلِيلًۭاকমইqalīlanمَّاযাتُؤْمِنُونَতোমরা ইমান আনtu'minūna٤١
তা কোন কবির কথা নয়, (কবির কথা তো) তোমরা বিশ্বাস করো না,
৬৯:৪২
وَلَاএবং নাwalāبِقَوْلِবানীbiqawliكَاهِنٍۢ ۚকোন গণকেরkāhininقَلِيلًۭاকমইqalīlanمَّاযাتَذَكَّرُونَতোমরা উপদেশ গ্রহণ করtadhakkarūna٤٢
এটা কোন গণকের কথাও নয়, (গণকের কথায় তো) তোমরা নসীহত লাভ করো না।
৬৯:৪৩
تَنزِيلٌۭনাযিলকৃতtanzīlunمِّنথেকেminرَّبِّরবেরrabbiٱلْعَـٰلَمِينَমহাবিশ্বেরl-ʿālamīna٤٣
এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ,
৬৯:৪৪
وَلَوْএবং যদিwalawتَقَوَّلَকথা বানাতtaqawwalaعَلَيْنَاআমাদের বিপক্ষেʿalaynāبَعْضَকিছুbaʿḍaٱلْأَقَاوِيلِকথাl-aqāwīli٤٤
নবী যদি কোন কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত,
৬৯:৪৫
لَأَخَذْنَاঅবশ্যই আমরা ধরতামla-akhadhnāمِنْهُতাকেmin'huبِٱلْيَمِينِডান হাত দ্বারা;bil-yamīni٤٥
আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম,
৬৯:৪৬
ثُمَّতারপরthummaلَقَطَعْنَاঅবশ্যই আমরা কাটতামlaqaṭaʿnāمِنْهُতার থেকেmin'huٱلْوَتِينَমহাধমনী.l-watīna٤٦
তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিন্ডের শিরা,
৬৯:৪৭
فَمَاএবং নাfamāمِنكُمতোমাদের মধ্যেminkumمِّنْকোনminأَحَدٍকেওaḥadinعَنْهُ[তার কাছ থেকে]ʿanhuحَـٰجِزِينَবিরতকারীḥājizīna٤٧
অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে, (আমার গোস্বা থেকে তাকে রক্ষা করার জন্য) বাধা সৃষ্টি করতে পারে।
৬৯:৪৮
وَإِنَّهُۥএবং তাwa-innahuلَتَذْكِرَةٌۭঅবশ্যই উপদেশlatadhkiratunلِّلْمُتَّقِينَমুত্তাকীদেরlil'muttaqīna٤٨
মুত্তাক্বীদের জন্য এ কুরআন অবশ্যই এক উপদেশ,
৬৯:৪৯
وَإِنَّاএবং নিশ্চয় আমরাwa-innāلَنَعْلَمُঅবশ্যই জানিlanaʿlamuأَنَّযেannaمِنكُمতোমাদের মধ্যেminkumمُّكَذِّبِينَঅস্বীকারকারীরা (সম্পূর্ণ).mukadhibīna٤٩
আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে কতক লোক (কুরআনকে) অস্বীকার করবে।
৬৯:৫০
وَإِنَّهُۥএবং নিশ্চয় তাwa-innahuلَحَسْرَةٌআক্ষেপেরlaḥasratunعَلَىউপরʿalāٱلْكَـٰفِرِينَকাফিরদের.l-kāfirīna٥٠
আর এ কুরআন কাফিরদের জন্য অবশ্যই দুঃখ ও হতাশার কারণ হবে (যখন কুরআনে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে)।
৬৯:৫১
وَإِنَّهُۥও নিশ্চয় তাwa-innahuلَحَقُّঅবশ্যই সত্যlaḥaqquٱلْيَقِينِসুনিশ্চিতl-yaqīni٥١
এটা একেবারে নিশ্চিত সত্য।
৬৯:৫২
فَسَبِّحْঅতএব তাসবীহ পাঠ করfasabbiḥبِٱسْمِনামেরbi-is'miرَبِّكَতোমার রবেরrabbikaٱلْعَظِيمِমহানl-ʿaẓīmi٥٢
অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা কর।