২৭
আন-নামল
النمل
সূরা আন-নামল (النمل) পবিত্র কুরআনের ২৭ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৯৩ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
২৭:১
طسٓ ۚত্বা-সীনtta-seenتِلْكَএইtil'kaءَايَـٰتُআয়াতসমূহāyātuٱلْقُرْءَانِকুরআনেরl-qur'āniوَكِتَابٍۢও কিতাবেরwakitābinمُّبِينٍ(যা) সুস্পষ্টmubīnin١
তা-সীন, এগুলো কুরআনের আয়াত ও সুস্পষ্ট কিতাবের;
২৭:২
هُدًۭى(এটা) পথ নির্দেশhudanوَبُشْرَىٰও সুসংবাদwabush'rāلِلْمُؤْمِنِينَজন্যে মু'মিনদেরlil'mu'minīna٢
মু’মিনদের জন্য পথের দিশা ও সুসংবাদ
২৭:৩
ٱلَّذِينَযারাalladhīnaيُقِيمُونَপ্রতিষ্ঠা করেyuqīmūnaٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَيُؤْتُونَও আদায় করেwayu'tūnaٱلزَّكَوٰةَযাকাতl-zakataوَهُمএবং তারাwahumبِٱلْـَٔاخِرَةِউপর আখেরাতেরbil-ākhiratiهُمْতারাhumيُوقِنُونَদৃঢ় বিশ্বাস রাখেyūqinūna٣
যারা নামায কায়েম করে, যাকাত আদায় করে আর তারা আখিরাতে বিশ্বাসী।
২৭:৪
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaلَاনাlāيُؤْمِنُونَবিশ্বাস করেyu'minūnaبِٱلْـَٔاخِرَةِউপর আখেরাতেরbil-ākhiratiزَيَّنَّاআমরা সুশোভন করেছিzayyannāلَهُمْজন্যে তাদেরlahumأَعْمَـٰلَهُمْকাজকর্মসমূহকে তাদেরaʿmālahumفَهُمْফলে তারাfahumيَعْمَهُونَবিভ্রান্তিতে ঘুরে বেড়াচ্ছেyaʿmahūna٤
যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের (চোখে) তাদের কর্মকান্ডকে আমি সুশোভিত করেছি, কাজেই তারা উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়,
২৭:৫
أُو۟لَـٰٓئِكَঐসব (লোক)ulāikaٱلَّذِينَতারাইalladhīnaلَهُمْজন্যে যাদের (রয়েছে)lahumسُوٓءُ(অত্যন্ত) খারাপsūuٱلْعَذَابِশাস্তিl-ʿadhābiوَهُمْএবং তারা হবেwahumفِىমধ্যেfīٱلْـَٔاخِرَةِআখেরাতেl-ākhiratiهُمُতারাইhumuٱلْأَخْسَرُونَসর্বাধিক ক্ষতিগ্রস্তl-akhsarūna٥
এরাই হল যাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আর এরাই আখিরাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত।
২৭:৬
وَإِنَّكَআর (হে নাবী) নিশ্চয়ই তুমিwa-innakaلَتُلَقَّىঅবশ্যই লাভ করেছোlatulaqqāٱلْقُرْءَانَ(এই) কুরআনl-qur'ānaمِنহ'তেminلَّدُنْপক্ষladunحَكِيمٍমহাবিজ্ঞḥakīminعَلِيمٍসর্বাধিক জ্ঞানী (আল্লাহর)ʿalīmin٦
নিশ্চয় তোমাকে কুরআন দেয়া হয়েছে মহাবিজ্ঞ সর্বজ্ঞের নিকট হতে।
২৭:৭
إِذْ(স্মরণ করো) যখনidhقَالَবলেছিলোqālaمُوسَىٰমূসাmūsāلِأَهْلِهِۦٓউদ্দেশ্যে তার পরিবারেরli-ahlihiإِنِّىٓ"নিশ্চয়ই আমিinnīءَانَسْتُদেখেছিānastuنَارًۭاআগুনnāranسَـَٔاتِيكُمঅচিরেই তোমাদের (কাছে) আসবো আমিsaātīkumمِّنْهَاতা হ'তেmin'hāبِخَبَرٍনিয়ে কোনো সংবাদbikhabarinأَوْঅথবাawءَاتِيكُمতোমাদের (কাছে) আসবো আমিātīkumبِشِهَابٍۢনিয়ে জ্বলন্তbishihābinقَبَسٍۢঅঙ্গারqabasinلَّعَلَّكُمْযাতে তোমরাlaʿallakumتَصْطَلُونَআগুন পোহাতে পারো"taṣṭalūna٧
স্মরণ কর যখন মূসা তার পরিবারবর্গকে বলেছিল- ‘আমি আগুন দেখেছি, কাজেই আমি শীঘ্রই সেখান থেকে তোমাদের জন্য খবর নিয়ে আসব কিংবা তোমাদের কাছে জ্বলন্ত আগুন নিয়ে আসব যাতে তোমরা আগুন পোহাতে পার।’
২৭:৮
فَلَمَّاঅতঃপর যখনfalammāجَآءَهَاসেখানে সে আসলোjāahāنُودِىَডাক দেয়া হলোnūdiyaأَنۢযেanبُورِكَ"সে হয়েছে ধন্যbūrikaمَنযে (আছে)manفِىমধ্যেfīٱلنَّارِআগুনের (আলোর)l-nāriوَمَنْএবং যে (আছে)wamanحَوْلَهَاতার চারপাশেḥawlahāوَسُبْحَـٰنَএবং পবিত্র মহানwasub'ḥānaٱللَّهِআল্লাহl-lahiرَبِّরবrabbiٱلْعَـٰلَمِينَবিশ্বজগতেরl-ʿālamīna٨
অতঃপর সে যখন আগুনের কাছে আসল তখন আওয়াজ হল- ‘ধন্য, যারা আছে এই আলোর মধ্যে আর তার আশেপাশে, বিশ্বজাহানের প্রতিপালক পবিত্র, মহিমান্বিত।
২৭:৯
يَـٰمُوسَىٰٓহে মূসা (প্রকৃত ব্যাপার হলো)yāmūsāإِنَّهُۥٓনিশ্চয়ই তিনিinnahuأَنَاআমিanāٱللَّهُআল্লাহl-lahuٱلْعَزِيزُমহাপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞামময়"l-ḥakīmu٩
হে মূসা! আমি মহা পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ।
২৭:১০
وَأَلْقِআর (হে মূসা) তুমি ছোঁড়োwa-alqiعَصَاكَ ۚতোমার লাঠি"ʿaṣākaفَلَمَّاঅতঃপর যখনfalammāرَءَاهَاসে দেখলো তাraāhāتَهْتَزُّগড়িয়ে চলছেtahtazzuكَأَنَّهَاযেন তাka-annahāجَآنٌّۭসাপjānnunوَلَّىٰসে ফিরে পালালোwallāمُدْبِرًۭاপিছন দিকেmud'biranوَلَمْআর নাwalamيُعَقِّبْ ۚপিছন দিকে দেখলোyuʿaqqibيَـٰمُوسَىٰ"(বলা হলো) হে মূসাyāmūsāلَاনাlāتَخَفْভয় করোtakhafإِنِّىআমি নিশ্চয়ই (এমন যে)innīلَاনাlāيَخَافُভয় করেyakhāfuلَدَىَّনিকট আমারladayyaٱلْمُرْسَلُونَরাসূলরাl-mur'salūna١٠
তুমি তোমার লাঠি নিক্ষেপ কর; অতঃপর যখন সে ওটাকে ছুটাছুটি করতে দেখল যেন ওটা একটা সাপ, তখন সে পেছনের দিকে ছুটতে লাগল এবং ফিরেও দেখল না। (তখন বলা হল) হে মূসা! তুমি ভয় করো না, নিশ্চয়ই আমার কাছে রসূলগণ ভয় পায় না।
২৭:১১
إِلَّاকিন্তুillāمَنযেmanظَلَمَসীমালঙ্ঘন করেẓalamaثُمَّএরপরthummaبَدَّلَবদলে নেয় (নিজের কর্মকে)baddalaحُسْنًۢاসৎকর্ম (দিয়ে)ḥus'nanبَعْدَপরেbaʿdaسُوٓءٍۢমন্দ কর্মেরsūinفَإِنِّىসেক্ষেত্রে আমি নিশ্চয়ইfa-innīغَفُورٌۭক্ষমাশীলghafūrunرَّحِيمٌۭপরম দয়ালুraḥīmun١١
তবে যে অত্যাচার করে অতঃপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে, তাহলে নিশ্চয় আমি ক্ষমাশীল, বড়ই দয়ালু।
২৭:১২
وَأَدْخِلْএবং (হে মূসা) প্রবেশ করাওwa-adkhilيَدَكَতোমার হাতyadakaفِىমধ্যেfīجَيْبِكَতোমার বক্ষপাশে (অর্থাৎ বগলে)jaybikaتَخْرُجْতা বের হয়ে আসবেtakhrujبَيْضَآءَশুভ্র উজ্জ্বল হয়েbayḍāaمِنْকোনোminغَيْرِছাড়াইghayriسُوٓءٍۢ ۖঅনিষ্টsūinفِى(এটা) অন্তর্গতfīتِسْعِনয়টিtis'ʿiءَايَـٰتٍনিদর্শনেরāyātinإِلَىٰ(এ নিয়ে যাও) প্রতিilāفِرْعَوْنَফিরআউনেরfir'ʿawnaوَقَوْمِهِۦٓ ۚও তার জাতির (কাছে)waqawmihiإِنَّهُمْতারা নিশ্চয়ইinnahumكَانُوا۟হলোkānūقَوْمًۭاলোকqawmanفَـٰسِقِينَ(দুষ্কর্মপরায়ন) সত্য-ত্যাগী"fāsiqīna١٢
আর তুমি তোমার হাত বগলে ঢুকাও, তা শুভ্র হয়ে বের হয়ে আসবে দোষমুক্ত অবস্থায়, তা হল ফেরাউন ও তার সম্প্রদায়ের নিকট নিয়ে আসা নয়টি নিদর্শনের অন্তর্ভুক্ত। নিশ্চয় তারা ছিল পাপাচারী সম্প্রদায়।
২৭:১৩
فَلَمَّاঅতঃপর যখনfalammāجَآءَتْهُمْতাদের (নিকট) আসলোjāathumءَايَـٰتُنَاনিদর্শনাবলী আমাদেরāyātunāمُبْصِرَةًۭউজ্জ্বল হয়েmub'ṣiratanقَالُوا۟তারা বললোqālūهَـٰذَا"এটাhādhāسِحْرٌۭজাদুsiḥ'runمُّبِينٌۭসুস্পষ্ট"mubīnun١٣
অতঃপর যখন তাদের কাছে আমার দৃশ্যমান নিদর্শন আসল, তারা বলল- ‘এটা স্পষ্ট যাদু।
২৭:১৪
وَجَحَدُوا۟এবং তারা প্রত্যাখ্যান করলোwajaḥadūبِهَاপ্রতি সেগুলোরbihāوَٱسْتَيْقَنَتْهَآঅথচ সেগুলো মেনে নিয়েছিলোwa-is'tayqanathāأَنفُسُهُمْতাদের অন্তরগুলো (কিন্তু অমান্য করলো)anfusuhumظُلْمًۭاঅন্যায়ভাবেẓul'manوَعُلُوًّۭا ۚও অহংকারবশতwaʿuluwwanفَٱنظُرْতাই দেখোfa-unẓurكَيْفَকেমনkayfaكَانَছিলোkānaعَـٰقِبَةُপরিণামʿāqibatuٱلْمُفْسِدِينَবিপর্যয় সৃষ্টিকারীদেরl-muf'sidīna١٤
তারা অন্যায় ঔদ্ধত্যভরে নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করল যদিও তাদের অন্তর এগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল। অতএব দেখ, ফাসাদ সৃষ্টিকারীদের পরিণতি কেমন হয়েছিল!
২৭:১৫
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadءَاتَيْنَاদান করেছিলাম আমরাātaynāدَاوُۥدَদাউদকেdāwūdaوَسُلَيْمَـٰنَও সুলায়মানকেwasulaymānaعِلْمًۭا ۖজ্ঞানʿil'manوَقَالَاএবং তারা দু'জনে বলেছিলোwaqālāٱلْحَمْدُ"সব প্রশংসাl-ḥamduلِلَّهِজন্যে আল্লাহরlillahiٱلَّذِىযিনিalladhīفَضَّلَنَاশ্রেষ্টত্ব দিয়েছেন আমাদেরকেfaḍḍalanāعَلَىٰউপরʿalāكَثِيرٍۢঅনেকেরkathīrinمِّنْমধ্য হ'তেminعِبَادِهِদাসদেরʿibādihiٱلْمُؤْمِنِينَমু'মিন"l-mu'minīna١٥
আমি দাঊদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। তারা উভয়ে বলেছিল, ‘সকল প্রশংসা আল্লাহর যিনি তাঁর বহু মু’মিন বান্দাদের উপর আমাদেরকে মর্যাদা দান করেছেন।’
২৭:১৬
وَوَرِثَএবং উত্তরাধিকারী হয়েছেwawarithaسُلَيْمَـٰنُসুলায়মানsulaymānuدَاوُۥدَ ۖদাউদেরdāwūdaوَقَالَএবং (সুলাইমান) বলেছিলোwaqālaيَـٰٓأَيُّهَا"হেyāayyuhāٱلنَّاسُমানুষl-nāsuعُلِّمْنَاশিখানো হয়েছে আমাদেরকেʿullim'nāمَنطِقَভাষাmanṭiqaٱلطَّيْرِপাখীদেরl-ṭayriوَأُوتِينَاএবং দেয়া হয়েছে আমাদেরকেwaūtīnāمِنথেকেminكُلِّসবkulliشَىْءٍ ۖকিছুইshayinإِنَّনিশ্চয়ইinnaهَـٰذَاএটাhādhāلَهُوَঅবশ্যই তাlahuwaٱلْفَضْلُঅনুগ্রহl-faḍluٱلْمُبِينُসুস্পষ্ট"l-mubīnu١٦
সুলাইমান দাঊদের উত্তরাধিকারী হয়েছিল। সে বলেছিল- ‘হে মানুষেরা! আমাকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেয়া হয়েছে আর আমাদেরকে সব কিছু দেয়া হয়েছে, এটা (আল্লাহর পক্ষ হতে) অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ।’
২৭:১৭
وَحُشِرَআর একত্র করা হয়েছিলোwaḥushiraلِسُلَيْمَـٰنَজন্যে সুলায়মানেরlisulaymānaجُنُودُهُۥসৈন্যবাহিনী তারjunūduhuمِنَমধ্য হ'তেminaٱلْجِنِّজিনদেরl-jiniوَٱلْإِنسِও মানুষদেরwal-insiوَٱلطَّيْرِএবং পাখীদের (মধ্য হ'তেও)wal-ṭayriفَهُمْঅতঃপর তাদেরকেfahumيُوزَعُونَবিন্যস্ত করা হতো (বিভিন্ন বুহ্যে)yūzaʿūna١٧
সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হল, জ্বিন, মানুষ ও পক্ষীকুলকে; অতঃপর তাদেরকে বিভিন্ন বুহ্যে বিন্যস্ত করা হল।
২৭:১৮
حَتَّىٰٓশেষ পর্যন্ত (এক যাত্রায়)ḥattāإِذَآযখনidhāأَتَوْا۟পৌঁছুলatawعَلَىٰনিকটʿalāوَادِউপত্যকারwādiٱلنَّمْلِপিঁপড়েদেরl-namliقَالَتْ(তখন) বললোqālatنَمْلَةٌۭএক পিঁপড়েnamlatunيَـٰٓأَيُّهَا"হেyāayyuhāٱلنَّمْلُপিঁপড়েরা (দল)l-namluٱدْخُلُوا۟তোমরা ঢোকোud'khulūمَسَـٰكِنَكُمْঘরে তোমাদেরmasākinakumلَاনা (যেন)lāيَحْطِمَنَّكُمْপিষে ফেলে তোমাদেরকেyaḥṭimannakumسُلَيْمَـٰنُসুলায়মানsulaymānuوَجُنُودُهُۥও সৈন্যবাহিনী তারwajunūduhuوَهُمْএমতাবস্হায় যে তারাwahumلَاনা"lāيَشْعُرُونَটেরও পাবে"yashʿurūna١٨
যখন তারা পিপীলিকার উপত্যকায় আসল তখন একটি পিপীলিকা বলল- ‘ওহে পিঁপড়ার দল! তোমাদের বাসস্থানে ঢুকে পড়, যাতে সুলাইমান ও তার সৈন্যবাহিনী তাদের অগোচরে তোমাদেরকে পদপিষ্ট ক’রে না ফেলে।
২৭:১৯
فَتَبَسَّمَতখন (সুলায়মান) মুচকি হাসলোfatabassamaضَاحِكًۭاহাসিḍāḥikanمِّنকারণেminقَوْلِهَاকথার তারqawlihāوَقَالَএবং বললোwaqālaرَبِّ"হে আমার রবrabbiأَوْزِعْنِىٓসামর্থ্য দাওawziʿ'nīأَنْযেনanأَشْكُرَকৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমিashkuraنِعْمَتَكَঅনুগ্রহের তোমারniʿ'matakaٱلَّتِىٓযাallatīأَنْعَمْتَঅনুগ্রহ করেছো তুমিanʿamtaعَلَىَّআমার উপরʿalayyaوَعَلَىٰও উপরwaʿalāوَٰلِدَىَّআমার পিতা মাতারwālidayyaوَأَنْএবং যেনwa-anأَعْمَلَআমি করিaʿmalaصَـٰلِحًۭا(এমন) সৎ কাজṣāliḥanتَرْضَىٰهُযা পছন্দ করো তুমিtarḍāhuوَأَدْخِلْنِىএবং অন্তর্ভুক্ত করো আমাকেwa-adkhil'nīبِرَحْمَتِكَদ্বারা অনুগ্রহ তোমারbiraḥmatikaفِىমধ্যেfīعِبَادِكَতোমাদের দাসদেরʿibādikaٱلصَّـٰلِحِينَ(যারা) সৎকর্মপরায়ণ"l-ṣāliḥīna١٩
সুলাইমান তার কথায় খুশিতে মুচকি হাসল আর বলল- ‘হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ দান করেছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের আমাকে শক্তি দান কর আর যাতে এমন সৎকাজ করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হও আর তোমার দয়ায় আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত কর।’
২৭:২০
وَتَفَقَّدَএবং (একবার) সে সন্ধান নিলোwatafaqqadaٱلطَّيْرَপাখীকে (দলের)l-ṭayraفَقَالَঅতঃপর বললোfaqālaمَا"কি (হলো)māلِىَ"আমারliyaلَآনাlāأَرَىদেখছি আমিarāٱلْهُدْهُدَহুদহুদ পাখীকেl-hud'hudaأَمْকিamكَانَসে হয়েছেkānaمِنَঅন্তর্ভুক্তminaٱلْغَآئِبِينَঅনুপস্থিতদেরl-ghāibīna٢٠
অতঃপর সুলাইমান পাখীদের খোঁজ খবর নিল। সে বলল, কী ব্যাপার, হুদহুদকে তো দেখছি না, নাকি সে অনুপস্থিত?
২৭:২১
لَأُعَذِّبَنَّهُۥঅবশ্যই শাস্তি দিবো আমি তাকেla-uʿadhibannahuعَذَابًۭاশাস্তিʿadhābanشَدِيدًاকঠিনshadīdanأَوْঅথবাawلَأَا۟ذْبَحَنَّهُۥٓঅবশ্যই জবেহ করবোই আমি তাকেlaādh'baḥannahuأَوْঅথবাawلَيَأْتِيَنِّىঅবশ্যই আমার কাছে আসবেlayatiyannīبِسُلْطَـٰنٍۢনিয়ে প্রমাণbisul'ṭāninمُّبِينٍۢসুস্পষ্ট"mubīnin٢١
আমি তাকে অবশ্য অবশ্যই শাস্তি দেব কঠিন শাস্তি কিংবা তাকে অবশ্য অবশ্যই হত্যা করব অথবা সে অবশ্য অবশ্যই আমাকে তার (অনুপস্থিতির) উপযুক্ত কারণ দর্শাবে।’
২৭:২২
فَمَكَثَঅতঃপর (পাখীটি) অতিবাহিত করলোfamakathaغَيْرَনয়ghayraبَعِيدٍۢদৃঢ়ে (অতি অল্প সময়)baʿīdinفَقَالَঅতঃপর বললোfaqālaأَحَطتُ"আমি অবগত হয়েছিaḥaṭtuبِمَاঐ বিষয়ে যাbimāلَمْনিlamتُحِطْআপনি অবগত হনtuḥiṭبِهِۦসম্পর্কে সেbihiوَجِئْتُكَএবং আপনার কাছে এসেছিwaji'tukaمِنসম্পর্কেminسَبَإٍۭসাবা'saba-inبِنَبَإٍۢনিয়ে (কিছু) তথ্যbinaba-inيَقِينٍনিশ্চিতyaqīnin٢٢
অতঃপর হুদহুদ অবিলম্বে এসে বলল- ‘আমি যা অবগত হয়েছি আপনি তা অবগত নন, আমি সাবা থেকে নিশ্চিত খবর নিয়ে আপনার কাছে এসেছি।
২৭:২৩
إِنِّىনিশ্চয়ই আমিinnīوَجَدتُّআমি (দেখতে) পেয়েছিwajadttuٱمْرَأَةًۭএকজন মহিলাim'ra-atanتَمْلِكُهُمْশাসন করে সে তাদেরকেtamlikuhumوَأُوتِيَتْএবং তাকে দেওয়া হয়েছেwaūtiyatمِنথেকেminكُلِّসবkulliشَىْءٍۢকিছুইshayinوَلَهَاআর আছে তারwalahāعَرْشٌএকটি সিংহাসনʿarshunعَظِيمٌۭবিরাটʿaẓīmun٢٣
আমি দেখলাম এক নারী তাদের উপর রাজত্ব করছে আর তাকে সব কিছুই দেয়া হয়েছে আর তার আছে এক বিরাট সিংহাসন।
২৭:২৪
وَجَدتُّهَاআমি (দেখতে) পেয়েছি তাকেwajadttuhāوَقَوْمَهَاও জাতিকে তারwaqawmahāيَسْجُدُونَসিজদা করে তারাyasjudūnaلِلشَّمْسِউদ্দেশ্যে সূর্যেরlilshamsiمِنমধ্য হতেminدُونِপরিবর্তেdūniٱللَّهِআল্লাহরl-lahiوَزَيَّنَএবং সুশোভন করেছেwazayyanaلَهُمُকাছে তাদেরlahumuٱلشَّيْطَـٰنُশয়তানl-shayṭānuأَعْمَـٰلَهُمْকাজগুলোকে তাদেরaʿmālahumفَصَدَّهُمْঅতঃপর বিরত করেছে তাদেরকেfaṣaddahumعَنِহ'তেʿaniٱلسَّبِيلِ(সৎ) পথl-sabīliفَهُمْতাই তারাfahumلَاনাlāيَهْتَدُونَ(সৎ) পথ পায়yahtadūna٢٤
এবং আমি তাকে আর তার সম্প্রদায়কে দেখলাম আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করতে। শয়ত্বান তাদের কাজকে তাদের জন্য শোভন করে দিয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে বাধা দিয়ে রেখেছে কাজেই তারা সৎপথ পায় না।
২৭:২৫
أَلَّا(বিরত করেছে) যেন নাallāيَسْجُدُوا۟তারা সিজদা করেyasjudūلِلَّهِউদ্দেশ্যে আল্লাহরlillahiٱلَّذِىযিনিalladhīيُخْرِجُবের করেনyukh'rijuٱلْخَبْءَলুকায়িত বস্তুকেl-khaba-aفِىমধ্যেfīٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiوَيَعْلَمُআর তিনি জানেনwayaʿlamuمَاযা কিছুmāتُخْفُونَতোমরা গোপন করোtukh'fūnaوَمَاএবং যা কিছুwamāتُعْلِنُونَতোমরা প্রকাশ করোtuʿ'linūna٢٥
(শয়ত্বান বাধা দিয়ে রেখেছে) যাতে তারা আল্লাহকে সেজদা না করে যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর লুক্কায়িত বস্তুকে প্রকাশ করেন, যিনি জানেন তোমরা যা গোপন কর আর তোমরা যা প্রকাশ কর।
২৭:২৬
ٱللَّهُআল্লাহ (এমন যে)al-lahuلَآনেইlāإِلَـٰهَকোনো ইলাহilāhaإِلَّاছাড়াillāهُوَতিনিhuwaرَبُّঅধিপতিrabbuٱلْعَرْشِআরশেরl-ʿarshiٱلْعَظِيمِ ۩মহান"l-ʿaẓīmi٢٦
আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ্ নেই, (তিনি) মহান ‘আরশের অধিপতি।’[সাজদাহ]
২৭:২৭
۞ قَالَ(সুলায়মান) বললোqālaسَنَنظُرُ"শীঘ্রই আমরা দেখবোsananẓuruأَصَدَقْتَকি তুমি সত্য বলেছোaṣadaqtaأَمْনাamكُنتَতুমিkuntaمِنَঅন্তর্ভুক্তminaٱلْكَـٰذِبِينَমিথ্যাবাদীদেরl-kādhibīna٢٧
সুলাইমান বলল- ‘এখন আমি দেখব, তুমি সত্য বলেছ, না তুমি মিথ্যেবাদী।
২৭:২৮
ٱذْهَبতুমি যাওidh'habبِّكِتَـٰبِىনিয়ে আমার চিঠিbikitābīهَـٰذَاএইhādhāفَأَلْقِهْঅতঃপর অর্পণ করো তাfa-alqihإِلَيْهِمْনিকট তাদেরilayhimثُمَّএরপরthummaتَوَلَّসরে দাঁড়াওtawallaعَنْهُمْহ'তে তাদেরʿanhumفَٱنظُرْঅতঃপর লক্ষ্য করোfa-unẓurمَاذَاকিmādhāيَرْجِعُونَপ্রতিক্রিয়া দেখায়"yarjiʿūna٢٨
আমার এই পত্র নিয়ে যাও আর এটা তাদের কাছে অর্পণ কর। অতঃপর তাদের কাছ থেকে সরে পড় তারপর দেখ, তারা কী জবাব দেয়।’
২৭:২৯
قَالَتْ(রানী) বললোqālatيَـٰٓأَيُّهَا"হেyāayyuhāٱلْمَلَؤُا۟সভাসদবৃন্দl-mala-uإِنِّىٓনিশ্চয়ই আমাকেinnīأُلْقِىَঅর্পণ করা হয়েছেul'qiyaإِلَىَّআমার প্রতিilayyaكِتَـٰبٌۭএকটি চিঠিkitābunكَرِيمٌসম্মানিতkarīmun٢٩
সেই নারী বলল- ‘ওহে সভাসদগণ! এই যে আমাকে এক সম্মানযোগ্য পত্র দেয়া হয়েছে।
২৭:৩০
إِنَّهُۥনিশ্চয় তা (এসেছে)innahuمِنহ'তেminسُلَيْمَـٰنَসুলায়মানsulaymānaوَإِنَّهُۥএবং নিশ্চয় তা (শুরু হয়েছে)wa-innahuبِسْمِ"দিয়ে নামbis'miٱللَّهِআল্লাহরl-lahiٱلرَّحْمَـٰنِদয়াময়l-raḥmāniٱلرَّحِيمِপরম দয়ালুl-raḥīmi٣٠
এটা সুলাইমানের পক্ষ হতে আর তা এই : অসীম দাতা, অতীব দয়ালু আল্লাহর নামে শুরু,
২৭:৩১
أَلَّا(তা এই) যে নাallāتَعْلُوا۟তোমরা বিদ্রোহ করোtaʿlūعَلَىَّআমার বিরুদ্ধেʿalayyaوَأْتُونِىএবং আমার (নিকট) চলে এসোwatūnīمُسْلِمِينَআত্মসমর্পণকারী হয়ে"mus'limīna٣١
আমার প্রতি উদ্ধত হয়ো না, অনুগত হয়ে আমার কাছে হাজির হও।
২৭:৩২
قَالَتْ(রাণী) বললোqālatيَـٰٓأَيُّهَا"হেyāayyuhāٱلْمَلَؤُا۟সভাসদবৃন্দl-mala-uأَفْتُونِىতোমরা আমাকে অভিমত দাওaftūnīفِىٓব্যাপারেfīأَمْرِىআমার কাজেরamrīمَاনাmāكُنتُআমি ছিলামkuntuقَاطِعَةًচূড়ান্ত মীমাংসাকারীqāṭiʿatanأَمْرًاকোনো কাজেamranحَتَّىٰযতক্ষণ নাḥattāتَشْهَدُونِতোমরা আমার সামনে উপস্থিত থাকো (পরামর্শে)"tashhadūni٣٢
সে বলল, ওহে সভাসদরা! তোমরা আমার কর্তব্য সম্পর্কে আমাকে সিদ্ধান্ত দাও। তোমাদের উপস্থিতি ব্যতীত আমি কোন ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করিনি।’
২৭:৩৩
قَالُوا۟(সভাসদবৃন্দ) বললোqālūنَحْنُ"আমরাnaḥnuأُو۟لُوا۟অধিকারীulūقُوَّةٍۢশক্তির (অর্থাৎ বড় শক্তিশালী)quwwatinوَأُو۟لُوا۟ও (দক্ষতার) অধিকারীwa-ulūبَأْسٍۢযুদ্ধ বিগ্রহেbasinشَدِيدٍۢকঠোরshadīdinوَٱلْأَمْرُতবে (সিদ্ধান্তের) কাজwal-amruإِلَيْكِকাছে আপনারইilaykiفَٱنظُرِىতাই ভেবে দেখুনfa-unẓurīمَاذَاকিmādhāتَأْمُرِينَনির্দেশ দিবেন"tamurīna٣٣
তারা বলল- ‘আমরা শক্তির অধিকারী ও কঠোর যোদ্ধা, কিন্তু সিন্ধান্ত গ্রহণের অধিকারী আপনিই, কাজেই চিন্তা করে দেখুন, আপনি কী আদেশ করবেন।’
২৭:৩৪
قَالَتْ(রানী) বললোqālatإِنَّ"নিশ্চয়ইinnaٱلْمُلُوكَরাজারাl-mulūkaإِذَاযখনidhāدَخَلُوا۟তারা প্রবেশ করেdakhalūقَرْيَةًকোনো জনপদেqaryatanأَفْسَدُوهَاতা বিপর্যস্ত করে তারাafsadūhāوَجَعَلُوٓا۟ও তারা বানিয়ে দেয়wajaʿalūأَعِزَّةَমর্যাদাবানদেরকেaʿizzataأَهْلِهَآঅধিবাসীদের তারahlihāأَذِلَّةًۭ ۖঅপদস্হadhillatanوَكَذَٰلِكَআর এরূপইwakadhālikaيَفْعَلُونَতারা করবেyafʿalūna٣٤
সে বলল- ‘রাজারা যখন কোন জনপদে ঢুকে তখন বিপর্যয় ডেকে আনে এবং তথাকার সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করে ছাড়ে আর এরাও তাই করবে।
২৭:৩৫
وَإِنِّىএবং নিশ্চয়ই আমিwa-innīمُرْسِلَةٌপ্রেরণকারীmur'silatunإِلَيْهِمপ্রতি তাদেরilayhimبِهَدِيَّةٍۢসহ উপঢৌকনbihadiyyatinفَنَاظِرَةٌۢঅতঃপর লক্ষ্য করবোfanāẓiratunبِمَনিয়ে কিbimaيَرْجِعُফিরে আসেyarjiʿuٱلْمُرْسَلُونَদূতেরা"l-mur'salūna٣٥
আমি তাঁর কাছে উপঢৌকন পাঠাচ্ছি, তারপর দেখি, দূতেরা কী (জবাব) নিয়ে আসে।’
২৭:৩৬
فَلَمَّاঅতঃপর যখনfalammāجَآءَআসলো (দূত)jāaسُلَيْمَـٰنَসুলায়মানের (নিকট)sulaymānaقَالَসে বললোqālaأَتُمِدُّونَنِ"কি তোমরা কি সাহায্য করছো আমাকেatumiddūnaniبِمَالٍۢদিয়ে ধনসম্পদbimālinفَمَآঅথচ যাfamāءَاتَىٰنِۦَদিয়েছেন আমাকেātāniyaٱللَّهُআল্লাহl-lahuخَيْرٌۭউত্তমkhayrunمِّمَّآতার চেয়ে যাmimmāءَاتَىٰكُمদিয়েছেন তোমাদেরকেātākumبَلْবরংbalأَنتُمতোমরাantumبِهَدِيَّتِكُمْনিয়ে উপঢৌকন তোমাদেরbihadiyyatikumتَفْرَحُونَআনন্দ করোtafraḥūna٣٦
অতঃপর দূতরা যখন সুলাইমানের কাছে আসল, সুলাইমান বলল- ‘তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করছ, কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে উত্তম, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে আনন্দ কর।
২৭:৩৭
ٱرْجِعْফিরে যাওir'jiʿإِلَيْهِمْনিকট তাদেরilayhimفَلَنَأْتِيَنَّهُمঅতঃপর অবশ্যই আমরা কাছে আসবোই তাদেরfalanatiyannahumبِجُنُودٍۢসহ এক সৈন্যবাহিনীbijunūdinلَّاনেইlāقِبَلَরুখবার শক্তিqibalaلَهُمকাছে তাদেরlahumبِهَاবিষয়ে তারbihāوَلَنُخْرِجَنَّهُمএবং অবশ্যই আমরা বের করবোই তাদেরকেwalanukh'rijannahumمِّنْهَآহ'তে সেখানmin'hāأَذِلَّةًۭঅপমানিত করেadhillatanوَهُمْযখন তারাwahumصَـٰغِرُونَঅপদস্হ (হবে)"ṣāghirūna٣٧
তাদের কাছে ফিরে যাও, আমি অবশ্য অবশ্যই তাদের বিরুদ্ধে এক সেনাবাহিনী নিয়ে আসব যার মুকাবালা করার শক্তি তাদের নেই, আমি অবশ্য অবশ্যই তাদেরকে অপমানিত করে সেখানে থেকে বের করে দেব আর তারা হবে অপদস্থ।’
২৭:৩৮
قَالَ(সুলায়মান) বললোqālaيَـٰٓأَيُّهَا"হেyāayyuhāٱلْمَلَؤُا۟সভাসদবৃন্দl-mala-uأَيُّكُمْকে তোমাদের মধ্যেayyukumيَأْتِينِىআমার কাছে আসবেyatīnīبِعَرْشِهَاনিয়ে তার সিংহাসনbiʿarshihāقَبْلَএর পূর্বেইqablaأَنযেanيَأْتُونِىআমার কাছে তারা আসবেyatūnīمُسْلِمِينَআত্মসমর্পণকারী হয়ে"mus'limīna٣٨
সুলাইমান বলল- ‘হে সভাসদবর্গ! তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসবে?’
২৭:৩৯
قَالَবললোqālaعِفْرِيتٌۭএক শক্তিশালী জিনʿif'rītunمِّنَমধ্য হ'তেminaٱلْجِنِّজিনদেরl-jiniأَنَا۠"আমিanāءَاتِيكَআপনার কাছে আসবোātīkaبِهِۦনিয়ে তাbihiقَبْلَএর পূর্বেইqablaأَنযেanتَقُومَআপনি উঠে দাঁড়াবেনtaqūmaمِنহ'তেminمَّقَامِكَ ۖআপনার স্থানmaqāmikaوَإِنِّىএবং নিশ্চয়ই আমিwa-innīعَلَيْهِউপর এরʿalayhiلَقَوِىٌّঅবশ্যই শক্তিশালীlaqawiyyunأَمِينٌۭবিশ্বস্ত"amīnun٣٩
এক শক্তিধর জ্বিন বলল- ‘আপনি আপনার জায়গা থেকে উঠবার আগে আমি তা আপনার কাছে এনে দেব, এ কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী ও আস্থাভাজন।
২৭:৪০
قَالَ(এরপর)বললো একজনqālaٱلَّذِىসে (এমন যে)alladhīعِندَهُۥনিকট তার (ছিলো)ʿindahuعِلْمٌۭজ্ঞানʿil'munمِّنَথেকেminaٱلْكِتَـٰبِকিতাবেরl-kitābiأَنَا۠"আমিanāءَاتِيكَআপনার কাছে আসবোātīkaبِهِۦনিয়ে তাbihiقَبْلَ(এর) পূর্বেইqablaأَنযেanيَرْتَدَّফিরবেyartaddaإِلَيْكَআপনার দিকেilaykaطَرْفُكَ ۚআপনার চোখের পলক"ṭarfukaفَلَمَّاঅতঃপর যখনfalammāرَءَاهُতা সে দেখলোraāhuمُسْتَقِرًّاস্হির অবস্হায়mus'taqirranعِندَهُۥনিকট তারʿindahuقَالَসে বললোqālaهَـٰذَا"এটাhādhāمِنকারণেminفَضْلِঅনুগ্রহেরfaḍliرَبِّىআমার রবেরrabbīلِيَبْلُوَنِىٓযাতে তিনি আমাকে পরীক্ষা করেনliyabluwanīءَأَشْكُرُকি আমি কৃতজ্ঞ হইa-ashkuruأَمْনাamأَكْفُرُ ۖআমি অকৃতজ্ঞ হইakfuruوَمَنআর যেwamanشَكَرَকৃতজ্ঞ হয়shakaraفَإِنَّمَاতবে শুধুমাত্রfa-innamāيَشْكُرُসে কৃতজ্ঞ হয়yashkuruلِنَفْسِهِۦ ۖজন্যে তার নিজেরlinafsihiوَمَنআর যেwamanكَفَرَঅকৃতজ্ঞ হয়kafaraفَإِنَّতবে নিশ্চয়ইfa-innaرَبِّىআমার রবrabbīغَنِىٌّۭঅভাবমুক্তghaniyyunكَرِيمٌۭসম্মানিত"karīmun٤٠
যার কাছে কিতাবের (তাওরাতের) জ্ঞান ছিল সে বলল- ‘আপনার দৃষ্টি আপনার দিকে ফিরে আসার পূর্বেই আমি তা আপনার কাছে এনে দেব।’ সুলাইমান যখন তা তার সামনে রক্ষিত দেখতে পেল তখন সে বলল- ‘এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, আমাকে পরীক্ষা করার জন্য- আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, না অকৃতজ্ঞ হই। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণেই কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যে অকৃতজ্ঞ হয় (সে জেনে রাখুক), নিশ্চয়ই আমার প্রতিপালক অভাবমুক্ত, মর্যাদায় সর্বশ্রেষ্ঠ।’
২৭:৪১
قَالَ(সুলায়মান) বললোqālaنَكِّرُوا۟"তোমরা অজ্ঞাতসারে রাখোnakkirūلَهَاসামনে তারlahāعَرْشَهَاসিংহাসন তারʿarshahāنَنظُرْদেখবো আমরাnanẓurأَتَهْتَدِىٓসে (সঠিক) ব্যাপার বুঝতে পারছে কিatahtadīأَمْঅথবাamتَكُونُসে হয়takūnuمِنَঅন্তর্ভুক্তminaٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaلَاনা"lāيَهْتَدُونَপথ পায়"yahtadūna٤١
সুলাইমান বলল- ‘তার সিংহাসনের আকৃতি বদলে দাও, অতঃপর আমরা দেখি, সে (তার নিজের পৌঁছার পূর্বেই আলৌকিকভাবে তার সিংহাসন সুলায়মানের দরবারে রক্ষিত দেখে সত্য) পথের দিশা পায়, না যারা পথের দিশা পায় না সে তাদের অন্তর্ভুক্ত।
২৭:৪২
فَلَمَّاঅতঃপর যখনfalammāجَآءَتْ(রানী) আসলোjāatقِيلَবলা হলোqīlaأَهَـٰكَذَا"এরূপই কিahākadhāعَرْشُكِ ۖতোমার সিংহাসন"ʿarshukiقَالَتْসে বললোqālatكَأَنَّهُۥ"এ যেনka-annahuهُوَ ۚসেটাই"huwaوَأُوتِينَا"এবং আমাদের দেয়া হয়েছেwaūtīnāٱلْعِلْمَজ্ঞানl-ʿil'maمِنথেকেইminقَبْلِهَاএর পূর্বqablihāوَكُنَّاএবং আমরা ছিলামwakunnāمُسْلِمِينَআত্মসমর্পণকারী"mus'limīna٤٢
যখন সে নারী আসল তখন তাকে বলা হল- ‘এটা কি তোমার সিংহাসন?’ সে বলল, ‘এটা যেন সেটাই, আমাদেরকে এর আগেই (আপনার সম্পর্কে) জ্ঞান দান করা হয়েছে আর আমরা আত্মসমর্পণ করেছি।
২৭:৪৩
وَصَدَّهَاআর তাকে বিরত রেখেছিলো (ঈমান আনা হ'তে)waṣaddahāمَا(তাই) যা কিছুmāكَانَتসে ছিলোkānatتَّعْبُدُসে পূজা করেtaʿbuduمِنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِ ۖআল্লাহl-lahiإِنَّهَاনিশ্চয়ই সেinnahāكَانَتْছিলোkānatمِنঅন্তর্ভুক্তminقَوْمٍۢজাতিরqawminكَـٰفِرِينَকাফেরkāfirīna٤٣
আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তাই তাকে সত্য পথে চলা থেকে বাধা দিয়ে রেখেছিল, সে নারী ছিল কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।
২৭:৪৪
قِيلَবলা হলোqīlaلَهَاউদ্দেশ্যে তারlahāٱدْخُلِى"প্রবেশ করোud'khulīٱلصَّرْحَ ۖ(এই) প্রাসাদে"l-ṣarḥaفَلَمَّاঅতঃপর যখনfalammāرَأَتْهُতা সে দেখলোra-athuحَسِبَتْهُতা মনে করলোḥasibathuلُجَّةًۭপানির হাউজ (জলাশয়)lujjatanوَكَشَفَتْও উঠালো (কাপড়)wakashafatعَنহতেʿanسَاقَيْهَا ۚদুই গোড়ালী তারsāqayhāقَالَ(সুলায়মান) বললোqālaإِنَّهُۥ"নিশ্চয় তাinnahuصَرْحٌۭ(প্রাসাদের) মেঝেṣarḥunمُّمَرَّدٌۭনির্মিতmumarradunمِّنদিয়েminقَوَارِيرَ ۗস্বচ্ছ কাঁচ"qawārīraقَالَتْ(রানী) বললোqālatرَبِّ"হে আমার রব (আজ পর্যন্ত)rabbiإِنِّىনিশ্চয়ই আমিinnīظَلَمْتُঅন্যায় করেছিẓalamtuنَفْسِىআমার নিজের (উপর)nafsīوَأَسْلَمْتُ(আর এখন) আমি আত্মসমর্পণ করছিwa-aslamtuمَعَসাথেmaʿaسُلَيْمَـٰنَসুলায়মানেরsulaymānaلِلَّهِনিকট আল্লাহরlillahiرَبِّ(যিনি) রবrabbiٱلْعَـٰلَمِينَবিশ্বজগতের"l-ʿālamīna٤٤
তাকে বলা হল- ‘প্রাসাদে প্রবেশ কর।’ যখন সে তা দেখল, সে ওটাকে পানির হ্রদ মনে করল এবং সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল- ‘এটা তো স্বচ্ছ কাঁচমন্ডিত প্রাসাদ। সে নারী বলল- হে আমার প্রতিপালক! আমি অবশ্যই নিজের প্রতি যুলম করেছি আর আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করছি।’
২৭:৪৫
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadأَرْسَلْنَآপ্রেরণ করেছিলাম আমরাarsalnāإِلَىٰপ্রতিilāثَمُودَসামূদেরthamūdaأَخَاهُمْভাই তাদেরইakhāhumصَـٰلِحًاসালেহকেṣāliḥanأَنِ(এ বার্তাসহ) যেaniٱعْبُدُوا۟"তোমরা ইবাদত করোuʿ'budūٱللَّهَআল্লাহর"l-lahaفَإِذَاঅতঃপর তখনfa-idhāهُمْতারাhumفَرِيقَانِদু'দলেfarīqāniيَخْتَصِمُونَতর্কে মেতে উঠলোyakhtaṣimūna٤٥
আমি সামূদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালিহকে পাঠিয়েছিলাম (এই আদেশ দিয়ে যে) তোমরা আল্লাহর ‘ইবাদাত কর। অতঃপর তারা দু’ভাগ হয়ে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল।
২৭:৪৬
قَالَ(সালেহ) বললোqālaيَـٰقَوْمِ"হে আমার জাতিyāqawmiلِمَকেনlimaتَسْتَعْجِلُونَতোমরা তাড়াতাড়ি করতে চাচ্ছোtastaʿjilūnaبِٱلسَّيِّئَةِঅকল্যাণকেbil-sayi-atiقَبْلَপূর্বেqablaٱلْحَسَنَةِ ۖকল্যাণেরl-ḥasanatiلَوْلَاকেন নাlawlāتَسْتَغْفِرُونَতোমরা ক্ষমা চাচ্ছোtastaghfirūnaٱللَّهَআল্লাহর (নিকট)l-lahaلَعَلَّكُمْহয়তো তোমাদের (প্রতি)laʿallakumتُرْحَمُونَকরুণা করা হবে"tur'ḥamūna٤٦
সালিহ্ বলল- ‘হে আমার সম্প্রদায়! তোমরা কল্যাণের পূর্বে দ্রুত অকল্যাণ কামনা করছ কেন? তোমরা কেন আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর না যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও?’
২৭:৪৭
قَالُوا۟তারা বললোqālūٱطَّيَّرْنَا"আমরা অমঙ্গল ভাবছিiṭṭayyarnāبِكَ"বিষয়টি তোমারbikaوَبِمَنও বিষয়টি তাদের (যারা)wabimanمَّعَكَ ۚতোমার সাথে (আছে)"maʿakaقَالَ(সালেহ) বললোqālaطَـٰٓئِرُكُمْ"তোমাদের শুভাশুভṭāirukumعِندَনিকটʿindaٱللَّهِ ۖআল্লাহরl-lahiبَلْবরংbalأَنتُمْতোমরাantumقَوْمٌۭ(এমন) লোকqawmunتُفْتَنُونَপরীক্ষা করা হচ্ছে (যাদেরকে)"tuf'tanūna٤٧
তারা বলল- আমরা তোমাকে আর তোমার সঙ্গে যারা আছে তাদেরকে অকল্যাণের কারণ ব’লে মনে করি।’ সে বলল- ‘তোমাদের অকল্যাণ আল্লাহর নিকট, বরং তোমরা এমন এক সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে।’
২৭:৪৮
وَكَانَএবং ছিলোwakānaفِىমধ্যেfīٱلْمَدِينَةِশহরেরl-madīnatiتِسْعَةُনয় (জনের)tis'ʿatuرَهْطٍۢএকটি দলrahṭinيُفْسِدُونَতারা বিপর্যয় সৃষ্টি করতোyuf'sidūnaفِىমধ্যেfīٱلْأَرْضِদেশেরl-arḍiوَلَاএবং নাwalāيُصْلِحُونَতারা সংশোধনমূলক কাজ করতোyuṣ'liḥūna٤٨
আর সেই শহরে ছিল নয় ব্যক্তি যারা দেশে ফাসাদ সৃষ্টি করত আর তারা সংশোধন করত না।
২৭:৪৯
قَالُوا۟তারা বললোqālūتَقَاسَمُوا۟"তোমরা শপথ করো পরস্পরেtaqāsamūبِٱللَّهِনামে আল্লাহরbil-lahiلَنُبَيِّتَنَّهُۥঅবশ্যই আমরা তাকে রাতে আক্রমণ করবোইlanubayyitannahuوَأَهْلَهُۥও তার পরিবারকেwa-ahlahuثُمَّএরপরthummaلَنَقُولَنَّঅবশ্যই বলবো আমরাlanaqūlannaلِوَلِيِّهِۦপ্রতি তার অভিভাবকেরliwaliyyihiمَا"নাmāشَهِدْنَاউপস্থিত ছিলাম আমরাshahid'nāمَهْلِكَধ্বংসের সময়mahlikaأَهْلِهِۦতার পরিবারেরahlihiوَإِنَّاআর নিশ্চয়ই আমরাwa-innāلَصَـٰدِقُونَঅবশ্যই সত্যবাদী"laṣādiqūna٤٩
তারা বলল- ‘তোমরা আল্লাহর নামে শপথ কর যে, তোমরা রাত্রিযোগে তাকে আর তার পরিবারবর্গকে অবশ্য অবশ্যই আক্রমণ করবে, অতঃপর আমরা তার অভিভাবককে অবশ্য অবশ্যই বলব, আমরা তার পরিবারবর্গের হত্যাকান্ড প্রত্যক্ষ করিনি। আমরা অবশ্যই সত্যবাদী।’
২৭:৫০
وَمَكَرُوا۟এবং তারা ষড়যন্ত্র করলোwamakarūمَكْرًۭاএক ষড়যন্ত্রmakranوَمَكَرْنَاআর আমরা কৌশল করলামwamakarnāمَكْرًۭاএক কৌশলmakranوَهُمْঅথচ তারাwahumلَاনাlāيَشْعُرُونَঅনুভব করলোyashʿurūna٥٠
তারা এক চক্রান্ত করেছিল আর আমিও এক কৌশল অবলম্বন করেছিলাম, কিন্তু তারা বুঝতে পারেনি।
২৭:৫১
فَٱنظُرْঅতঃপর লক্ষ্য করোfa-unẓurكَيْفَকেমনkayfaكَانَহয়েছিলোkānaعَـٰقِبَةُপরিণামʿāqibatuمَكْرِهِمْষড়যন্ত্রের তাদেরmakrihimأَنَّاনিশ্চয়ই আমরাannāدَمَّرْنَـٰهُمْআমরা ধ্বংস করেছি তাদেরকেdammarnāhumوَقَوْمَهُمْও জাতির তাদেরwaqawmahumأَجْمَعِينَসবাইকেajmaʿīna٥١
অতঃপর দেখ তাদের চক্রান্তের পরিণতি কেমন হয়েছিল? আমিই তাদেরকে ও তাদের সম্প্রদায়কে, সকলকে ধ্বংস করে দিয়েছিলাম।
২৭:৫২
فَتِلْكَতাই ঐসবfatil'kaبُيُوتُهُمْঘরবাড়ি তাদেরbuyūtuhumخَاوِيَةًۢশূন্য হয়ে আছেkhāwiyatanبِمَاএ কারণে যাbimāظَلَمُوٓا۟ ۗতারা সীমালঙ্ঘন করেছিলোẓalamūإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)fīذَٰلِكَএরdhālikaلَـَٔايَةًۭঅবশ্যই নিদর্শনlaāyatanلِّقَوْمٍۢজন্যে সম্প্রদায়েরliqawminيَعْلَمُونَ(যারা) জ্ঞান রাখেyaʿlamūna٥٢
এই তো তাদের ঘরদোর সম্পূর্ণ উজাড়, কারণ তারা বাড়াবাড়ি করেছিল। এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন আছে।
২৭:৫৩
وَأَنجَيْنَاএবং আমরা রক্ষা করলামwa-anjaynāٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছিলোāmanūوَكَانُوا۟ও তারা ছিলোwakānūيَتَّقُونَও (নাফরমানী হতে) তারা বিরত থাকতোyattaqūna٥٣
আর যারা ঈমান এনেছিল ও (আল্লাহকে) ভয় করত তাদেরকে রক্ষা করেছিলাম।
২৭:৫৪
وَلُوطًاএবং লূতকে (পাঠিয়েছিলাম)walūṭanإِذْ(স্মরণ করো) যখনidhقَالَসে বলেছিলোqālaلِقَوْمِهِۦٓউদ্দেশ্যে তার জাতিরliqawmihiأَتَأْتُونَ"কি তোমরা করছোatatūnaٱلْفَـٰحِشَةَঅশ্লীল কাজেl-fāḥishataوَأَنتُمْযখন তোমরাwa-antumتُبْصِرُونَপ্রত্যক্ষও করছোtub'ṣirūna٥٤
স্মরণ কর লূতের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিল- তোমরা দেখে-শুনে কেন অশ্লীল কাজ করছ,
২৭:৫৫
أَئِنَّكُمْকি নিশ্চয়ই তোমরাa-innakumلَتَأْتُونَঅবশ্যই তোমরা গমন করছোlatatūnaٱلرِّجَالَপুরুষদের কাছেl-rijālaشَهْوَةًۭযৌন লালসার (জন্যে)shahwatanمِّنবাদminدُونِদিয়েdūniٱلنِّسَآءِ ۚস্ত্রীদেরকেl-nisāiبَلْআসলেbalأَنتُمْতোমরাantumقَوْمٌۭ(এমন) সম্প্রদায়qawmunتَجْهَلُونَ(যারা) মূর্খতা করছো"tajhalūna٥٥
তোমরা কি কাম আসক্তি মিটানোর জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের নিকট গমন কর? তোমরা এমন এক জাতি যারা মূর্খের আচরণ করছ।
২৭:৫৬
۞ فَمَاঅতঃপর নাfamāكَانَছিলোkānaجَوَابَউত্তর/জবাবjawābaقَوْمِهِۦٓজাতির তারqawmihiإِلَّآএ ছাড়াillāأَنযেanقَالُوٓا۟তারা বলেছিলোqālūأَخْرِجُوٓا۟"তোমরা বের করে দাওakhrijūءَالَপরিবারকেālaلُوطٍۢলুতেরlūṭinمِّنহ'তেminقَرْيَتِكُمْ ۖজনপদ তোমাদেরqaryatikumإِنَّهُمْনিশ্চয়ই তারাinnahumأُنَاسٌۭএমন লোকunāsunيَتَطَهَّرُونَ(যারা) তারা পবিত্র থাকতে চায়yataṭahharūna٥٦
তখন তার সম্প্রদায়ের এ কথা বলা ছাড়া আর কোন জওয়াব ছিল না যে, তোমাদের জনপদ থেকে লূতের পরিবারবর্গকে বের করে দাও, এরা এমন লোক যারা পবিত্র সাজতে চায়।
২৭:৫৭
فَأَنجَيْنَـٰهُঅতঃপর আমরা রক্ষা করলাম তাকেfa-anjaynāhuوَأَهْلَهُۥٓও পরিবারকে তারwa-ahlahuإِلَّاছাড়াillāٱمْرَأَتَهُۥস্ত্রীকে তারim'ra-atahuقَدَّرْنَـٰهَاআমরা সাব্যস্ত করেছিলাম তাকেqaddarnāhāمِنَঅন্তর্ভুক্তminaٱلْغَـٰبِرِينَপিছে পড়ে থাকাদেরl-ghābirīna٥٧
অতঃপর আমি তাকে ও তার পরিবারবর্গকে রক্ষা করলাম, তার স্ত্রী ব্যতীত। আমি তার ভাগ্য ধ্বংসপ্রাপ্তদের মধ্যে নির্ধারণ করেছিলাম।
২৭:৫৮
وَأَمْطَرْنَاএবং বর্ষণ করেছিলাম আমরাwa-amṭarnāعَلَيْهِمউপর তাদেরʿalayhimمَّطَرًۭا ۖ(খুব) বৃষ্টিmaṭaranفَسَآءَঅতঃপর বড় খারাপfasāaمَطَرُবৃষ্টিবর্ষণ (ছিলো)maṭaruٱلْمُنذَرِينَ(তাদের জন্যে) যাদেরকে সতর্ক করা হয়েছিলোl-mundharīna٥٨
আর আমি তাদের উপর বর্ষিয়ে ছিলাম এক ভয়ংকর বৃষ্টি। ভীতি প্রদর্শিতদের উপর এ বৃষ্টি ছিল কতই না মন্দ!
২৭:৫৯
قُلِ(হে নাবী) বলোquliٱلْحَمْدُ"সব প্রশংসাl-ḥamduلِلَّهِজন্যে আল্লাহরইlillahiوَسَلَـٰمٌআর সালামwasalāmunعَلَىٰউপরʿalāعِبَادِهِদাসদের তাঁরʿibādihiٱلَّذِينَযাদেরকেalladhīnaٱصْطَفَىٰٓ ۗতিনি মনোনীত করেছেনiṣ'ṭafāءَآللَّهُ(তাদের জিজ্ঞেস করো)কি আল্লাহāllahuخَيْرٌউত্তমkhayrunأَمَّاনা সেই (মাবুদ)ammāيُشْرِكُونَ(যাদেরকে) তারা শরিক করছে"yush'rikūna٥٩
বল, যাবতীয় প্রশংসা আল্লাহরই জন্য এবং শান্তি তাঁর মনোনীত বান্দাগণের প্রতি। আল্লাহ শ্রেষ্ঠ, না তা যার শরীক করে তারা?
২৭:৬০
أَمَّنْঅথবা কে (এমন আছেন)ammanخَلَقَযিনি সৃষ্টি করেছেনkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীকেwal-arḍaوَأَنزَلَও বর্ষণ করেছেনwa-anzalaلَكُمজন্যে তোমাদেরlakumمِّنَহ'তেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanفَأَنۢبَتْنَاঅতঃপর আমরাই উৎপন্ন করেছিfa-anbatnāبِهِۦদ্বারা তাbihiحَدَآئِقَবাগানসমূহḥadāiqaذَاتَমন্ডিতdhātaبَهْجَةٍۢশোভাbahjatinمَّاনাmāكَانَ(সম্ভব) ছিলোkānaلَكُمْজন্যে তোমাদেরlakumأَنযেanتُنۢبِتُوا۟তোমরা উৎপন্ন করবেtunbitūشَجَرَهَآ ۗগাছ-পালা তারshajarahāأَءِلَـٰهٌۭকি তবে (আছে) কোনো ইলাহa-ilāhunمَّعَসাথেmaʿaٱللَّهِ ۚআল্লাহর (এ কাজে)l-lahiبَلْবরংbalهُمْতারাhumقَوْمٌۭ(এমন) সম্প্রদায়qawmunيَعْدِلُونَযারা সত্যবিচ্যুত হচ্ছেyaʿdilūna٦٠
নাকি তিনিই (শ্রেষ্ঠ) যিনি সৃষ্টি করেছেন আসমানসমূহ ও পৃথিবী এবং তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা আমি মনোরম উদ্যানরাজি উদগত করি, তার বৃক্ষাদি উদগত করার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহর সাথে অন্য কোন ইলাহ আছে কি? বরং তারা হচ্ছে এক ন্যায়-বিচ্যুত সম্প্রদায়।
২৭:৬১
أَمَّنঅথবা কে (এমন আছে)ammanجَعَلَযিনি করেছেনjaʿalaٱلْأَرْضَপৃথিবীকেl-arḍaقَرَارًۭاবাসোপযোগীqarāranوَجَعَلَও প্রবাহিত করেছেনwajaʿalaخِلَـٰلَهَآমাঝে তারkhilālahāأَنْهَـٰرًۭاনদ-নদীসমূহanhāranوَجَعَلَএবং স্থাপন করেছেনwajaʿalaلَهَاতাতেlahāرَوَٰسِىَসুদৃঢ় পর্বতসমূহrawāsiyaوَجَعَلَএবং সৃষ্টি করেছেনwajaʿalaبَيْنَমাঝেbaynaٱلْبَحْرَيْنِদুই সাগরেরl-baḥrayniحَاجِزًا ۗআড়ালḥājizanأَءِلَـٰهٌۭকি তবে (আছে) কোনো ইলাহa-ilāhunمَّعَসাথেmaʿaٱللَّهِ ۚআল্লাহর (এ কাজে)l-lahiبَلْবরংbalأَكْثَرُهُمْঅধিকাংশ তাদেরaktharuhumلَاনাlāيَعْلَمُونَজানেyaʿlamūna٦١
নাকি তিনিই (শ্রেষ্ঠ) যিনি এই পৃথিবীকে বাসযোগ্য করেছেন আর তার ফাঁকে ফাঁকে নদীনালা প্রবাহিত করেছেন, তাতে সুদৃঢ় পর্বত সংস্থাপিত করেছেন এবং দু’ দরিয়ার মাঝে পার্থক্যকারী আড়াল সৃষ্টি করেছেন; আল্লাহর সাথে অন্য কোন ইলাহ আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না।
২৭:৬২
أَمَّنকে অথবা (এমন আছেন)ammanيُجِيبُযিনি সাড়া দেনyujībuٱلْمُضْطَرَّআর্তকেl-muḍ'ṭaraإِذَاযখনidhāدَعَاهُতাকে ডাকে সেdaʿāhuوَيَكْشِفُও দূর করেনwayakshifuٱلسُّوٓءَকষ্টl-sūaوَيَجْعَلُكُمْও করেন তোমাদেরকেwayajʿalukumخُلَفَآءَপ্রতিনিধিkhulafāaٱلْأَرْضِ ۗপৃথিবীরl-arḍiأَءِلَـٰهٌۭকি (আছে) কোনো ইলাহa-ilāhunمَّعَসাথেmaʿaٱللَّهِ ۚআল্লাহর (এ কাজে)l-lahiقَلِيلًۭاখুব কমইqalīlanمَّاযাmāتَذَكَّرُونَতোমরা উপদেশ গ্রহণ করোtadhakkarūna٦٢
নাকি তিনিই (শ্রেষ্ঠ) যিনি আর্তের আহবানে সাড়া দেন যখন সে তাঁকে ডাকে এবং দুঃখ-কষ্ট দূর করেন আর তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করেন? আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ্ আছে কি? অতি সামান্য উপদেশই তোমরা গ্রহণ কর।
২৭:৬৩
أَمَّنকে অথবা (এমন আছেন)ammanيَهْدِيكُمْযিনি পথ দেখান তোমাদেরকেyahdīkumفِىমধ্যেfīظُلُمَـٰتِঅন্ধকারসমূহেরẓulumātiٱلْبَرِّস্থলেরl-bariوَٱلْبَحْرِও সমুদ্রেরwal-baḥriوَمَنআর কেwamanيُرْسِلُপাঠানyur'siluٱلرِّيَـٰحَবাতাসকেl-riyāḥaبُشْرًۢاসু-সংবাদ স্বরুপbush'ranبَيْنَমাঝেbaynaيَدَىْহাতের (পূর্বে)yadayرَحْمَتِهِۦٓ ۗঅনুগ্রহের তাঁরraḥmatihiأَءِلَـٰهٌۭকি (আছে) কোনো ইলাহa-ilāhunمَّعَসাথেmaʿaٱللَّهِ ۚআল্লাহর(এ কাজে)l-lahiتَعَـٰلَىঅতি উর্দ্ধেtaʿālāٱللَّهُআল্লাহl-lahuعَمَّاতা হ'তে যাʿammāيُشْرِكُونَতারা শিরক করেyush'rikūna٦٣
নাকি তিনিই (শ্রেষ্ঠ) যিনি জল স্থলের গভীর অন্ধকারে পথ দেখান এবং যিনি তাঁর (বৃষ্টিরূপী) অনুগ্রহের পূর্বক্ষণে শুভবার্তাবাহী বাতাস প্রেরণ করেন? আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ্ আছে কি? তারা যাকে (আল্লাহর) শরীক করে, আল্লাহ তা থেকে অনেক ঊর্ধ্বে।
২৭:৬৪
أَمَّنকে অথবা (এমন আছেন)ammanيَبْدَؤُا۟যিনি সূচনা করেনyabda-uٱلْخَلْقَসৃষ্টিরl-khalqaثُمَّএরপরthummaيُعِيدُهُۥপুনরাবৃত্তি করবেন তারyuʿīduhuوَمَنআর কেwamanيَرْزُقُكُمতোমাদেরকে জীবিকা দেনyarzuqukumمِّنَহ'তেminaٱلسَّمَآءِআকাশl-samāiوَٱلْأَرْضِ ۗও পৃথিবী(হ'তে)wal-arḍiأَءِلَـٰهٌۭকি (আছে) কোনো ইলাহa-ilāhunمَّعَসাথেmaʿaٱللَّهِ ۚআল্লাহর(এ কাজে)l-lahiقُلْবলোqulهَاتُوا۟"তোমরা উপস্হিত করোhātūبُرْهَـٰنَكُمْপ্রমাণ তোমাদেরbur'hānakumإِنযদিinكُنتُمْতোমরাkuntumصَـٰدِقِينَসত্যবাদী হয়ে থাকো"ṣādiqīna٦٤
নাকি তিনিই (শ্রেষ্ঠ) যিনি সৃষ্টির সূচনা করেন, অতঃপর তার পুনরাবৃত্তি করেন এবং যিনি তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিযক দান করেন? আল্লাহর সাথে অন্য কোন ইলাহ্ আছে কি? বল, তোমরা সত্যবাদী হলে তোমাদের প্রমাণপঞ্জি পেশ কর।
২৭:৬৫
قُلবলোqulلَّا"নাlāيَعْلَمُজানেyaʿlamuمَنযারাmanفِىআছেfīٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীতেl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীতেwal-arḍiٱلْغَيْبَঅদৃশ্যের(খবর)l-ghaybaإِلَّاছাড়াillāٱللَّهُ ۚআল্লাহl-lahuوَمَاএবং নাwamāيَشْعُرُونَঅনুভব করতেও পারেyashʿurūnaأَيَّانَকখনayyānaيُبْعَثُونَতারা উত্থিত হবে"yub'ʿathūna٦٥
বল, আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না আল্লাহ ছাড়া, আর তারা জানে না কখন তাদেরকে জীবিত ক’রে উঠানো হবে।
২৭:৬৬
بَلِবরংbaliٱدَّٰرَكَবিলুপ্ত হয়ে গেছেiddārakaعِلْمُهُمْজ্ঞান তাদেরʿil'muhumفِىব্যাপারেfīٱلْـَٔاخِرَةِ ۚপরকালেরl-ākhiratiبَلْবরংbalهُمْতারাhumفِىমধ্যে (আছে)fīشَكٍّۢসন্দেহেরshakkinمِّنْهَا ۖবিষয়ে সেmin'hāبَلْবরংbalهُمতারাhumمِّنْهَاবিষয়ে সেmin'hāعَمُونَঅন্ধʿamūna٦٦
বরং আখিরাত সম্পর্কিত তাদের জ্ঞানের সীমা শেষ, বরং এ ব্যাপারে তারা সন্দেহে আচ্ছন্ন বরং এ বিষয়ে তারা অন্ধ।
২৭:৬৭
وَقَالَএবং বলেwaqālaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوٓا۟অস্বীকার করেছেkafarūأَءِذَا"কি যখনa-idhāكُنَّاআমরা হবোkunnāتُرَٰبًۭاমাটিturābanوَءَابَآؤُنَآও পিতৃ-পুরুষরা আমাদেরwaābāunāأَئِنَّاকি নিশ্চয়ই আমরাa-innāلَمُخْرَجُونَঅবশ্যই উত্থিত হবোlamukh'rajūna٦٧
অবিশ্বাসীরা বলে- আমরা আর আমাদের পিতৃপুরুষরা যখন মাটি হয়ে যাব তারপরও কি আমাদেরকে নিশ্চিতই বের করে উঠানো হবে?
২৭:৬৮
لَقَدْনিশ্চয়ইlaqadوُعِدْنَاপ্রতিশ্রুতি দেয়া হয়েছে আমাদেরwuʿid'nāهَـٰذَاএটারhādhāنَحْنُআমরাও (পেয়েছি)naḥnuوَءَابَآؤُنَاএবং পিতৃপুরুষরাও আমাদেরwaābāunāمِنথেকেminقَبْلُপূর্বqabluإِنْ(কিন্তু) নয়inهَـٰذَآএটাhādhāإِلَّآএ ছাড়া যেillāأَسَـٰطِيرُউপকথাasāṭīruٱلْأَوَّلِينَপূর্ববর্তীদের"l-awalīna٦٨
এ ওয়া‘দা আমাদেরকে দেয়া হয়েছে, আমাদেরকে এবং পূর্বে আমাদের পিতৃপুরুষদেরকেও; এ সব পূর্বকালের কাহিনী ছাড়া কিছুই নয়।
২৭:৬৯
قُلْবলোqulسِيرُوا۟"তোমরা পরিভ্রমণ করোsīrūفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiفَٱنظُرُوا۟অতঃপর লক্ষ্য করোfa-unẓurūكَيْفَকেমনkayfaكَانَহয়েছিলোkānaعَـٰقِبَةُপরিণামʿāqibatuٱلْمُجْرِمِينَঅপরাধীদের"l-muj'rimīna٦٩
বল, পৃথিবীতে ভ্রমণ কর, অতঃপর দেখ অপরাধীদের পরিণাম কেমন হয়েছিল।
২৭:৭০
وَلَاআর(হে নাবী) নাwalāتَحْزَنْদুঃখ করোtaḥzanعَلَيْهِمْসম্পর্কে তাদেরʿalayhimوَلَاআর নাwalāتَكُنতুমি হয়োtakunفِى(মনের) মধ্যেfīضَيْقٍۢসংকীর্ণḍayqinمِّمَّاতা হ'তে যাmimmāيَمْكُرُونَতারা ষড়যন্ত্র করছেyamkurūna٧٠
তাদের জন্য দুঃখ কর না, আর তাদের চক্রান্তের কারণে মনে কষ্ট নিও না।
২৭:৭১
وَيَقُولُونَএবং তারা বলেwayaqūlūnaمَتَىٰ"কখনmatāهَـٰذَاএইhādhāٱلْوَعْدُপ্রতিশ্রুতি (কার্যকর হবে)l-waʿduإِنযদিinكُنتُمْহও তোমরাkuntumصَـٰدِقِينَসত্যবাদী"ṣādiqīna٧١
তারা বলে- ‘তোমরা যদি সত্যবাদী হয়ে থাক তাহলে, এ ‘ওয়াদা কখন বাস্তবায়িত হবে?
২৭:৭২
قُلْবলোqulعَسَىٰٓ"সম্ভবতঃʿasāأَن(এমন) যেanيَكُونَতা হয়yakūnaرَدِفَনিকটবর্তী হয়েছেradifaلَكُمজন্যে তোমাদেরlakumبَعْضُ(তার) কিছুটাbaʿḍuٱلَّذِىযাalladhīتَسْتَعْجِلُونَতোমরা তাড়াতাড়ি করতে চাও"tastaʿjilūna٧٢
বল, তোমরা যা পাওয়ার জন্য তাড়াহুড়া করছ সম্ভবতঃ তার কিছু তোমাদের পিঠের পেছনে এসে গেছে।
২৭:৭৩
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaرَبَّكَতোমার রবrabbakaلَذُوঅবশ্যই অধিকারীladhūفَضْلٍঅনুগ্রহেরfaḍlinعَلَىউপরʿalāٱلنَّاسِমানুষেরl-nāsiوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَهُمْঅধিকাংশই তাদেরaktharahumلَاনাlāيَشْكُرُونَতারা কৃতজ্ঞতা প্রকাশ করেyashkurūna٧٣
তোমার প্রতিপালক নিশ্চয়ই মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।
২৭:৭৪
وَإِنَّএবং নিশ্চয়ইwa-innaرَبَّكَতোমার রবrabbakaلَيَعْلَمُঅবশ্যই জানেনlayaʿlamuمَاযাmāتُكِنُّগোপন করেtukinnuصُدُورُهُمْতাদের অন্তরসমূহṣudūruhumوَمَاআর যাwamāيُعْلِنُونَতারা প্রকাশ করেyuʿ'linūna٧٤
তোমার প্রতিপালক অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে আর যা প্রকাশ করে।
২৭:৭৫
وَمَاআর নেইwamāمِنْকোনোminغَآئِبَةٍۢগোপন বিষয়ghāibatinفِىমধ্যেfīٱلسَّمَآءِআকাশেরl-samāiوَٱلْأَرْضِআর (না) পৃথিবীতেwal-arḍiإِلَّاএ ছাড়া যেillāفِىআছে (তা)fīكِتَـٰبٍۢকিতাবেkitābinمُّبِينٍসুস্পষ্টmubīnin٧٥
আকাশে আর যমীনে এমন কোন অদৃশ্য বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে নেই।
২৭:৭৬
إِنَّনিশ্চয়ইinnaهَـٰذَاএইhādhāٱلْقُرْءَانَকুরআনl-qur'ānaيَقُصُّবিবৃত করেyaquṣṣuعَلَىٰকাছেʿalāبَنِىٓবনীbanīإِسْرَٰٓءِيلَইসরাঈলদেরis'rāīlaأَكْثَرَ(এমন) অনেক কিছুaktharaٱلَّذِىযাalladhīهُمْতারাhumفِيهِমধ্যে তারfīhiيَخْتَلِفُونَমতভেদ করেyakhtalifūna٧٦
নিশ্চয় এ কুরআন সেগুলোর অধিকাংশ বিবৃত করে যে বিষয়ে বানী ইসরাঈল মতভেদ করেছিল।
২৭:৭৭
وَإِنَّهُۥএবং নিশ্চয়ই তাwa-innahuلَهُدًۭىঅবশ্যই পথনির্দেশlahudanوَرَحْمَةٌۭএবং দয়াwaraḥmatunلِّلْمُؤْمِنِينَজন্যে মু'মিনদেরlil'mu'minīna٧٧
আর তা নিশ্চিতই মু’মিনদের জন্য সঠিক পথের দিশারী ও রহমত।
২৭:৭৮
إِنَّনিশ্চয়ইinnaرَبَّكَতোমার রবrabbakaيَقْضِىমীমাংসা করে দিবেনyaqḍīبَيْنَهُمমাঝে তাদেরbaynahumبِحُكْمِهِۦ ۚঅনুযায়ী নির্দেশ তাঁরbiḥuk'mihiوَهُوَআর তিনি (হলেন)wahuwaٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzuٱلْعَلِيمُমহাবিজ্ঞl-ʿalīmu٧٨
তোমার প্রতিপালক তাঁর বিধান অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেবেন আর তিনি প্রবল পরাক্রান্ত, সর্বজ্ঞানের অধিকারী।
২৭:৭৯
فَتَوَكَّلْঅতএব (হে নাবী) নির্ভর করোfatawakkalعَلَىউপরʿalāٱللَّهِ ۖআল্লাহরl-lahiإِنَّكَতুমি নিশ্চয়ই (প্রতিষ্ঠিত)innakaعَلَىউপরʿalāٱلْحَقِّসত্যেরl-ḥaqiٱلْمُبِينِসুস্পষ্টl-mubīni٧٩
কাজেই তুমি আল্লাহর উপর নির্ভর কর, তুমি তো সুস্পষ্ট সত্যের উপর আছ।
২৭:৮০
إِنَّكَনিশ্চয়ই তুমিinnakaلَاনাlāتُسْمِعُশুনাতে পারোtus'miʿuٱلْمَوْتَىٰমৃতদেরকেl-mawtāوَلَاআর নাwalāتُسْمِعُশুনাতে পারোtus'miʿuٱلصُّمَّবধিরদেরকেl-ṣumaٱلدُّعَآءَআহবানl-duʿāaإِذَاযখনidhāوَلَّوْا۟তারা ফিরে যায়wallawمُدْبِرِينَপিঠ প্রদর্শন করেmud'birīna٨٠
তুমি মৃতদেরকে শুনাতে পারবে না, আর বধিরকেও আহবান শুনাতে পারবে না (বিশেষতঃ) যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়।
২৭:৮১
وَمَآএবং নাwamāأَنتَতুমিantaبِهَـٰدِىপথপ্রদর্শনকারী (হ'তে পারো)bihādīٱلْعُمْىِঅন্ধদেরকেl-ʿum'yiعَنহ'তেʿanضَلَـٰلَتِهِمْ ۖপথভ্রষ্টতা তাদেরḍalālatihimإِن(আর) নাinتُسْمِعُতুমি শুনাতে পারোtus'miʿuإِلَّاএ ছাড়াillāمَنযারাmanيُؤْمِنُঈমান আনেyu'minuبِـَٔايَـٰتِنَاপ্রতি আয়াতগুলোর আমাদেরbiāyātināفَهُمঅতঃপর তারাইfahumمُّسْلِمُونَমুসলমান বা আত্মসমর্পণকারীmus'limūna٨١
আর তুমি অন্ধকেও তাদের গুমরাহী থেকে ফিরিয়ে আনার জন্য সৎপথ দেখাতে পারবে না। তুমি কেবল তাদেরকেই শুনাতে পারবে যারা আমার নিদর্শনাবলীতে বিশ্বাস করে, কাজেই তারা আত্মসমর্পণ করে।
২৭:৮২
۞ وَإِذَاএবং যখনwa-idhāوَقَعَএসে পড়বেwaqaʿaٱلْقَوْلُ(ঘোষিত শাস্তির) কথাl-qawluعَلَيْهِمْউপর তাদেরʿalayhimأَخْرَجْنَاআমরা বের করবোakhrajnāلَهُمْজন্যে তাদেরlahumدَآبَّةًۭএকটি জন্তুdābbatanمِّنَহ'তেminaٱلْأَرْضِমাটিl-arḍiتُكَلِّمُهُمْসে কথা বলবে তাদের (সাথে)tukallimuhumأَنَّযেহেতুannaٱلنَّاسَমানিষl-nāsaكَانُوا۟তারা ছিলোkānūبِـَٔايَـٰتِنَاপ্রতি আয়াতগুলোর আমাদেরbiāyātināلَاনাlāيُوقِنُونَদৃঢ় বিশ্বাস করতোyūqinūna٨٢
তাদেরকে দেয়া প্রতিশ্রুতি যখন বাস্তবে পরিণত হবে, আমি তখন (কিয়ামাত আগমণের নির্দশন হিসেবে) ভূমি থেকে তাদের জন্য একটি জন্তু বের করব যা তাদের সঙ্গে এ কথা বলবে যে, মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না।
২৭:৮৩
وَيَوْمَএবং(স্মরণ করো) সেদিনwayawmaنَحْشُرُআমরা সমবেত করবোnaḥshuruمِنহ'তেminكُلِّপ্রত্যেকkulliأُمَّةٍۢসম্প্রদায়ummatinفَوْجًۭاএকেক দলকেfawjanمِّمَّنতাদের হ'তে যারাmimmanيُكَذِّبُমিথ্যারোপ করতোyukadhibuبِـَٔايَـٰتِنَاপ্রতি আয়াতগুলোর আমাদেরbiāyātināفَهُمْঅতঃপর তাদেরকেfahumيُوزَعُونَভাগ করা হবে (বিভিন্ন দলে)yūzaʿūna٨٣
যেদিন আমি প্রত্যেকটি সম্প্রদায় হতে একটি দলকে সমবেত করব যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল, অতঃপর তাদেরকে সারিবদ্ধ করা হবে।
২৭:৮৪
حَتَّىٰٓশেষ পর্যন্তḥattāإِذَاযখনidhāجَآءُوতারা এসে যাবে (সব দল)jāūقَالَ(আল্লাহ) বলবেনqālaأَكَذَّبْتُم"কি প্রত্যাখ্যান করেছিলে তোমরাakadhabtumبِـَٔايَـٰتِىপ্রতি নিদর্শনগুলোর আমাদেরbiāyātīوَلَمْঅথচ নিwalamتُحِيطُوا۟আয়ত্বে নিতে পারোtuḥīṭūبِهَاসম্পর্কে সেগুলোbihāعِلْمًاকোনো জ্ঞানʿil'manأَمَّاذَاকি (তবে) আরammādhāكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْمَلُونَতোমরা করো"taʿmalūna٨٤
যখন তারা এসে যাবে তখন আল্লাহ বলবেন- তোমরা কি আমার নিদর্শনকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছিলে যদিও তা তোমরা জ্ঞানায়ত্ত করতে পারনি; নাকি তোমরা অন্য কিছু করছিলে?
২৭:৮৫
وَوَقَعَআর এসে পড়বেwawaqaʿaٱلْقَوْلُ(ঘোষিত শাস্তির) কথাl-qawluعَلَيْهِمউপর তাদেরʿalayhimبِمَاএ কারণে যাbimāظَلَمُوا۟তারা সীমালঙ্ঘন করেছিলোẓalamūفَهُمْতখন তারাfahumلَاনাlāيَنطِقُونَকথা বলতে পারবেyanṭiqūna٨٥
তাদেরকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবে ঘটে যাবে তাদের অন্যায় কার্যকলাপের কারণে আর তারা (তাদের পক্ষে) কোন কথা বলতে পারবে না।
২৭:৮৬
أَلَمْকি নিalamيَرَوْا۟তারা দেখেyarawأَنَّاযে আমরাannāجَعَلْنَا(আমরা) বানিয়েছিjaʿalnāٱلَّيْلَরাতকেal-laylaلِيَسْكُنُوا۟যেন তারা প্রশান্তি লাভ করেliyaskunūفِيهِমধ্যে তারfīhiوَٱلنَّهَارَআর দিনকে (করেছি)wal-nahāraمُبْصِرًا ۚদৃশ্যমানmub'ṣiranإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (রয়েছে)fīذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّقَوْمٍۢজন্যে সম্প্রদায় (যারা)liqawminيُؤْمِنُونَঈমান আনেyu'minūna٨٦
তারা কি লক্ষ্য করে না যে, আমি রাত বানিয়েছি যাতে তারা তাতে আরাম করতে পারে আর দিনকে করেছি আলো দানকারী? বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই এতে নিদর্শন আছে।
২৭:৮৭
وَيَوْمَএবং সেদিনwayawmaيُنفَخُফুঁ দেওয়া হবেyunfakhuفِىমধ্যেfīٱلصُّورِশিঙ্গারl-ṣūriفَفَزِعَঅতঃপর হবে ভীত-কম্পিতfafaziʿaمَنযারাmanفِىআছেfīٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীতেl-samāwātiوَمَنআর যারা (আছে)wamanفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiإِلَّاছাড়াillāمَن(তারা) যাদেরকেmanشَآءَচাইবেনshāaٱللَّهُ ۚআল্লাহl-lahuوَكُلٌّএবং সবাইwakullunأَتَوْهُতাঁর (কাছে) আসবেatawhuدَٰخِرِينَহীন অবস্থায়dākhirīna٨٧
আর যে দিন শিঙ্গায় ফুঁ দেয়া হবে সেদিন যারা আকাশে আছে আর যারা যমীনে আছে তারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে, তবে আল্লাহ যাদের জন্য ইচ্ছে করবেন তারা বাদে। সবাই তাঁর কাছে আসবে বিনয়ে অবনত হয়ে।
২৭:৮৮
وَتَرَىএবং তুমি দেখছোwatarāٱلْجِبَالَপর্বতমালাকেl-jibālaتَحْسَبُهَاমনে করছো তাদেরকেtaḥsabuhāجَامِدَةًۭঅচলjāmidatanوَهِىَঅথচ তা (সেদিন)wahiyaتَمُرُّচলবেtamurruمَرَّচলন (মতো)marraٱلسَّحَابِ ۚমেঘমালারl-saḥābiصُنْعَসৃষ্টি-নৈপুণ্যṣun'ʿaٱللَّهِআল্লাহরl-lahiٱلَّذِىٓযিনিalladhīأَتْقَنَসুষম করেছেনatqanaكُلَّপ্রত্যেকkullaشَىْءٍ ۚজিনিসকেshayinإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuخَبِيرٌۢখুব অবহিতkhabīrunبِمَاঐ বিষয় সম্পর্কে যাbimāتَفْعَلُونَতোমরা করছোtafʿalūna٨٨
তুমি পর্বতগুলোকে দেখ আর মনে কর তা অচল, কিন্তু সেগুলো চলমান হবে যেমন মেঘমালা চলে। এটা আল্লাহর সৃষ্টি নৈপুণ্য, যিনি সব কিছুকে করেছেন যথাযথ। তোমরা যা কিছু কর সে সম্পর্কে তিনি সম্পূর্ণরূপে অবগত।
২৭:৮৯
مَنযেmanجَآءَআসবে (সেদিন)jāaبِٱلْحَسَنَةِনিয়ে সৎ-কর্মbil-ḥasanatiفَلَهُۥতখন তার জন্যে (থাকবে)falahuخَيْرٌۭউত্তমkhayrunمِّنْهَاতার চেয়েওmin'hāوَهُمআর তারাwahumمِّنহ'তেminفَزَعٍۢশঙ্কাfazaʿinيَوْمَئِذٍসেদিনyawma-idhinءَامِنُونَনিরাপদ থাকবেāminūna٨٩
যারা সৎকাজ নিয়ে উপস্থিত হবে, তাদের জন্য আছে উৎকৃষ্টতর প্রতিদান, সেদিন তারা ভীতি শঙ্কা থেকে নিরাপদ থাকবে।
২৭:৯০
وَمَنএবং যেwamanجَآءَআসবেjāaبِٱلسَّيِّئَةِনিয়ে অসৎকর্মbil-sayi-atiفَكُبَّتْতখন নিক্ষেপ করা হবেfakubbatوُجُوهُهُمْমুখ তাদের (উল্টোভাবে)wujūhuhumفِىমধ্যেfīٱلنَّارِআগুনেরl-nāriهَلْ"(তাদের বলা হবে) কিhalتُجْزَوْنَপ্রতিফল দেয়া হয়েছে তোমাদেরকেtuj'zawnaإِلَّاএ ছাড়াillāمَاযাmāكُنتُمْতোমরা ছিলেkuntumتَعْمَلُونَতোমরা কাজ করতে"taʿmalūna٩٠
যারা অসৎকর্ম নিয়ে হাজির হবে, তাদেরকে মুখের ভরে আগুনে নিক্ষেপ করা হবে, (আর তাদেরকে বলা হবে) তোমরা যা করতে কেবল তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হচ্ছে।
২৭:৯১
إِنَّمَآ"মূলতinnamāأُمِرْتُআমি আদিষ্ট হয়েছিumir'tuأَنْযেনanأَعْبُدَইবাদত করি আমিaʿbudaرَبَّরবেরrabbaهَـٰذِهِএইhādhihiٱلْبَلْدَةِশহরের (অর্থাৎ মাক্কার)l-baldatiٱلَّذِىযিনিalladhīحَرَّمَهَاসম্মানিত করেছেন তাḥarramahāوَلَهُۥএবং জন্যে তাঁরই (মালিকানায়)walahuكُلُّপ্রত্যেকkulluشَىْءٍۢ ۖবস্তুshayinوَأُمِرْتُএবং আমি আদিষ্ট হয়েছিwa-umir'tuأَنْযেনanأَكُونَআমি হইakūnaمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُسْلِمِينَআত্মসমর্পণকারীদেরl-mus'limīna٩١
আমি নির্দেশিত হয়েছি এই (মক্কা) নগরীর প্রতিপালকের ‘ইবাদাত করার জন্য যিনি তাকে (অর্থাৎ এই নগরীকে) সম্মানিত করেছেন। সকল বস্তু তাঁরই, আর আমি আদিষ্ট হয়েছি আমি যেন (আল্লাহর নিকট) আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই।
২৭:৯২
وَأَنْ(এও)এবং যেwa-anأَتْلُوَا۟আমি তিলাওয়াত করবোatluwāٱلْقُرْءَانَ ۖকুরআন"l-qur'ānaفَمَنِঅতএব যেfamaniٱهْتَدَىٰসৎপথ অবলম্বন করবেih'tadāفَإِنَّمَاশুধুমাত্রfa-innamāيَهْتَدِىসে সৎপথ অবলম্বন করবেyahtadīلِنَفْسِهِۦ ۖজন্যে নিজের তারlinafsihiوَمَنআর যেwamanضَلَّভ্রান্তপথ অবলম্বন করবেḍallaفَقُلْঅতঃপর বলোfaqulإِنَّمَآ"শুধুমাত্রinnamāأَنَا۠আমিanāمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُنذِرِينَসতর্ককারীদের"l-mundhirīna٩٢
আর আমি যেন কুরআন তিলাওয়াত করি। অতঃপর যে সঠিক পথে চলবে, সে নিজের কল্যাণেই সঠিক পথে চলবে। আর কেউ গুমরাহ্ হলে তুমি বল, আমি তো সতর্ককারীদের একজন।
২৭:৯৩
وَقُلِএবং বলোwaquliٱلْحَمْدُ"সব প্রশংসাl-ḥamduلِلَّهِজন্যে আল্লাহরইlillahiسَيُرِيكُمْশীঘ্রই তিনি দেখাবেন তোমাদেরকেsayurīkumءَايَـٰتِهِۦনিদের্শনাবলী তাঁরāyātihiفَتَعْرِفُونَهَا ۚতখন তোমরা চিনে নিবে সব তাfataʿrifūnahāوَمَاআর ননwamāرَبُّكَতোমার রবrabbukaبِغَـٰفِلٍঅমনোযোগীbighāfilinعَمَّاসে সম্পর্কে যাʿammāتَعْمَلُونَতোমরা কাজ করছো"taʿmalūna٩٣
আর বল, যাবতীয় প্রশংসা আল্লাহরই। তিনি শীঘ্রই তোমাদেরকে তাঁর নিদর্শনগুলো দেখাবেন আর তা তোমরা চিনতে পারবে। তোমরা যা কর সে সম্পর্কে তোমার পালনকর্তা অমনোযোগী নন।
—
—
—
—
লোড হচ্ছে…