৩৯

আয-যুমার

মক্কা ৭৫ আয়াত পারা ১
الزمر

সূরা আয-যুমার (الزمر) পবিত্র কুরআনের ৩৯ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৭৫ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৩৯:১
تَنزِيلُঅবতীর্ণ করাtanzīluٱلْكِتَـٰبِ(এই) কিতাবl-kitābiمِنَপক্ষ হ'তেminaٱللَّهِআল্লাহরl-lahiٱلْعَزِيزِ( যিনি) পরাক্রমশালীl-ʿazīziٱلْحَكِيمِপ্রজ্ঞাময়l-ḥakīmi١
এ কিতাব নাযিল হয়েছে মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর নিকট হতে।
৩৯:২
إِنَّآনিশ্চয়ই আমরাinnāأَنزَلْنَآআমরা অবতীর্ণ করেছিanzalnāإِلَيْكَতোমার প্রতিilaykaٱلْكِتَـٰبَ(এই) কিতাবকেl-kitābaبِٱلْحَقِّসত্যসহকারেbil-ḥaqiفَٱعْبُدِসুতরাং ইবাদাত করোfa-uʿ'budiٱللَّهَআল্লাহরl-lahaمُخْلِصًۭاএকনিষ্ঠভাবেmukh'liṣanلَّهُতাঁরই জন্যেlahuٱلدِّينَআনুগত্যে (নির্দিষ্ট করে)l-dīna٢
আমি তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছি সত্যতা সহকারে, (এতে নেই কোন প্রকার মিথ্যে) কাজেই আল্লাহর ‘ইবাদাত কর দ্বীনকে (অর্থাৎ আনুগত্য, হুকুম পালন, দাসত্ব ও গোলামীকে) একমাত্র তাঁরই জন্য নির্দিষ্ট করে।
৩৯:৩
أَلَاজেনে রাখোalāلِلَّهِআল্লাহরই জন্যেlillahiٱلدِّينُআনুগত্যl-dīnuٱلْخَالِصُ ۚএকনিষ্ঠl-khāliṣuوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaٱتَّخَذُوا۟গ্রহণ করেছোittakhadhūمِنছাড়াminدُونِهِۦٓতাঁকেdūnihiأَوْلِيَآءَঅভিভাবকরূপে (অন্যদেরকে)awliyāaمَا"(এবং বলে) নাنَعْبُدُهُمْতাদের পূজা করি আমরাnaʿbuduhumإِلَّاএ ব্যতীতillāلِيُقَرِّبُونَآআমাদের নিকটে করে দেয় যেনliyuqarribūnāإِلَىদিকেilāٱللَّهِআল্লাহরl-lahiزُلْفَىٰٓ(তাঁর) কাছাকাছি"zul'fāإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيَحْكُمُমীমাংসা করে দিবেনyaḥkumuبَيْنَهُمْতাদের মাঝেbaynahumفِىমধ্যেمَا(ঐ বিষয়ে) যাهُمْতারাhumفِيهِযাতেfīhiيَخْتَلِفُونَ ۗমতভেদ করছেyakhtalifūnaإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaلَاনাيَهْدِىসৎপথে পরিচালনা করেনyahdīمَنْতাকেmanهُوَযেhuwaكَـٰذِبٌۭমিথ্যাবাদীkādhibunكَفَّارٌۭকট্টর কাফিরkaffārun٣
জেনে রেখ, খালেস দ্বীন কেবল আল্লাহরই জন্য। যারা তাঁকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক বানিয়ে নিয়েছে তারা বলে- আমরা তাদের ‘ইবাদাত একমাত্র এ উদ্দেশ্যেই করি যে, তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। (সত্য পথ থেকে সরে গিয়ে মিথ্যে পথ ও মতের জন্ম দিয়ে) তারা যে মতভেদ করছে, আল্লাহ তার চূড়ান্ত ফয়সালা করে দেবেন। যে মিথ্যেবাদী ও কাফির আল্লাহ তাকে সঠিক পথ দেখান না।
৩৯:৪
لَّوْযদিlawأَرَادَইচ্ছে করতেনarādaٱللَّهُআল্লাহl-lahuأَنযেanيَتَّخِذَগ্রহণ করবেনyattakhidhaوَلَدًۭاকোনো পুত্র সন্তানwaladanلَّٱصْطَفَىٰমনোনীত করতেন অবশ্যইla-iṣ'ṭafāمِمَّاতা হ'তে যাmimmāيَخْلُقُতিনি সৃষ্টি করেনyakhluquمَاযাকেيَشَآءُ ۚতিনি চাইতেনyashāuسُبْحَـٰنَهُۥ ۖ(কিন্তু তা হ'তে) তিনি পবিত্র/মহানsub'ḥānahuهُوَতিনিইhuwaٱللَّهُআল্লাহl-lahuٱلْوَٰحِدُএকl-wāḥiduٱلْقَهَّارُপ্রবল পরাক্রমশালীl-qahāru٤
আল্লাহ সন্তান গ্রহণ করার ইচ্ছে করলে তিনি তার সৃষ্টিকুল থেকে নিজ পছন্দ মত বেছে নিতেন। এসব থেকে তিনি পবিত্র। অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী তিনি এক ও একক আল্লাহ।
৩৯:৫
خَلَقَতিনি সৃৃষ্টি করেছেনkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশকেl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীকেwal-arḍaبِٱلْحَقِّ ۖসুপরিকল্পিতভাবেbil-ḥaqiيُكَوِّرُতিনি ঢেকে রাখেনyukawwiruٱلَّيْلَরাতকেal-laylaعَلَىউপরʿalāٱلنَّهَارِদিনেরl-nahāriوَيُكَوِّرُএবং ঢেকে রাখেনwayukawwiruٱلنَّهَارَদিনকেl-nahāraعَلَىউপরʿalāٱلَّيْلِ ۖরাতেরal-layliوَسَخَّرَএবং নিয়ন্ত্রিত করেছেনwasakharaٱلشَّمْسَসূর্যকেl-shamsaوَٱلْقَمَرَ ۖও চাঁদকেwal-qamaraكُلٌّۭপ্রত্যেকেইkullunيَجْرِىআবর্তন করেyajrīلِأَجَلٍۢএকটি কাল পর্যন্তli-ajalinمُّسَمًّى ۗনির্দিষ্টmusammanأَلَاজেনে রেখোalāهُوَতিনিইhuwaٱلْعَزِيزُমহাপরাক্রমশালীl-ʿazīzuٱلْغَفَّـٰرُপরম ক্ষমাশীলl-ghafāru٥
তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে। রাত দিনকে ঢেকে নেয়, আর দিন ঢেকে নেয় রাতকে। তিনিই নিয়ন্ত্রণ করেন সুরুজ আর চাঁদকে, প্রত্যেকেই চলছে নির্দিষ্ট সময় অনুসারে। জেনে রেখ, তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল (মহাশক্তিধর হওয়া সত্ত্বেও বার বার ক্ষমা করেন)।
৩৯:৬
خَلَقَكُمতোমাদের তিনি সৃষ্টি করেছেনkhalaqakumمِّنথেকেminنَّفْسٍۢব্যক্তিnafsinوَٰحِدَةٍۢএকইwāḥidatinثُمَّএরপরthummaجَعَلَসৃষ্টি করেছেনjaʿalaمِنْهَاতার থেকেmin'hāزَوْجَهَاতার জোড়াzawjahāوَأَنزَلَও দিয়েছেনwa-anzalaلَكُمতোমাদের জন্যেlakumمِّنَমধ্যে হতেminaٱلْأَنْعَـٰمِগবাদি পশুদেরl-anʿāmiثَمَـٰنِيَةَআটthamāniyataأَزْوَٰجٍۢ ۚজোড়াazwājinيَخْلُقُكُمْতোমাদেরকে সৃষ্টি করেনyakhluqukumفِىমধ্যেبُطُونِপেটসমূহেরbuṭūniأُمَّهَـٰتِكُمْতোমাদের মায়েদেরummahātikumخَلْقًۭاসৃষ্টিরkhalqanمِّنۢথেকেminبَعْدِপরেbaʿdiخَلْقٍۢসৃষ্টিkhalqinفِىমধ্যেظُلُمَـٰتٍۢঅন্ধকারসমূহেরẓulumātinثَلَـٰثٍۢ ۚতিনটি (আবরণের)thalāthinذَٰلِكُمُতিনিই তোমাদেরdhālikumuٱللَّهُআল্লাহl-lahuرَبُّكُمْতোমাদের রবrabbukumلَهُতাঁরইlahuٱلْمُلْكُ ۖসার্বভৌমত্বl-mul'kuلَآনেইإِلَـٰهَকোনো ইলাহilāhaإِلَّاব্যতীতillāهُوَ ۖতিনিhuwaفَأَنَّىٰসুতরাং কোথায়fa-annāتُصْرَفُونَতোমাদের ফিরানো হচ্ছেtuṣ'rafūna٦
তিনি তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তার থেকে তিনি তার জুড়ি সৃষ্টি করেছেন। তিনি তোমাদের জন্য বানিয়েছেন আট গৃহপালিত পশু (চার) জোড়ায় জোড়ায়। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মায়েদের গর্ভে, এক এক পর্যায়ে এক এক আকৃতি দিয়ে, তিন তিনটি অন্ধকার আবরণের মধ্যে। এই হল তোমাদের প্রতিপালক, সর্বময় কর্তৃত্ব তাঁরই, তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, কাজেই (ভুয়ো ক্ষমতার অধিকারী, দাম্ভিক ও স্বার্থান্বেষী মহল কর্তৃক) তোমাদেরকে কোন্ দিকে ফিরিয়ে নেয়া হচ্ছে?
৩৯:৭
إِنযদিinتَكْفُرُوا۟তোমরা অকৃতজ্ঞ হওtakfurūفَإِنَّনিশ্চযই তবুও়fa-innaٱللَّهَআল্লাহl-lahaغَنِىٌّঅমুখাপেক্ষীghaniyyunعَنكُمْ ۖতোমাদের থেকেʿankumوَلَاকিন্তু নাwalāيَرْضَىٰপছন্দ করেন তিনিyarḍāلِعِبَادِهِতাঁর দাসদের জন্যেliʿibādihiٱلْكُفْرَ ۖঅকৃতজ্ঞতাকেl-kuf'raوَإِنএবং যদিwa-inتَشْكُرُوا۟তোমরা কৃতজ্ঞ হওtashkurūيَرْضَهُতা তিনি পছন্দ করেনyarḍahuلَكُمْ ۗতোমাদের জন্যেlakumوَلَاএবং নাwalāتَزِرُবহন করবেtaziruوَازِرَةٌۭকোনো বোঝাবহনকারীwāziratunوِزْرَবোঝাwiz'raأُخْرَىٰ ۗঅন্যেরukh'rāثُمَّএরপরthummaإِلَىٰদিকেilāرَبِّكُمতোমাদের রবেরrabbikumمَّرْجِعُكُمْতোমাদের প্রত্যাবর্তন হবেmarjiʿukumفَيُنَبِّئُكُمতোমাদেরকে অতঃপর তিনি জানিয়ে দিবেনfayunabbi-ukumبِمَاঐ বিষয়ে যাbimāكُنتُمْতোমরাkuntumتَعْمَلُونَ ۚকাজ করতেছিলেtaʿmalūnaإِنَّهُۥতিনি নিশ্চয়ইinnahuعَلِيمٌۢভালোভাবেই জানেনʿalīmunبِذَاتِঅবস্থা সম্পর্কেbidhātiٱلصُّدُورِঅন্তরসমূহেরl-ṣudūri٧
তোমরা যদি কুফুরী কর তবে (জেনে রেখ), আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। তিনি তাঁর বান্দাহদের জন্য কুফুরী আচরণ পছন্দ করেন না, তোমরা যদি কৃতজ্ঞ হও, তবে তোমাদের জন্য তা তিনি পছন্দ করেন। একের (পাপের) বোঝা অন্যে বহন করবে না। শেষমেষ তোমাদেরকে তোমাদের পালনকর্তার কাছেই ফিরে যেতে হবে, তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন তোমরা যা করছিলে। তিনি তো অন্তরের খবর পর্যন্ত জানেন।
৩৯:৮
۞ وَإِذَاএবং যখনwa-idhāمَسَّস্পর্শ করেmassaٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaضُرٌّۭকোনো দুঃখদৈন্যḍurrunدَعَاসে ডাকেdaʿāرَبَّهُۥতার রবকেrabbahuمُنِيبًاএকাগ্রচিত্তেmunībanإِلَيْهِতাঁর দিকেilayhiثُمَّএরপরthummaإِذَاযখনidhāخَوَّلَهُۥতাকে দান করেনkhawwalahuنِعْمَةًۭঅনুগ্রহniʿ'matanمِّنْهُতাঁর পক্ষ হতেmin'huنَسِىَসে ভুলে যায়nasiyaمَاযার(জন্য)كَانَসেkānaيَدْعُوٓا۟ডাকছিলোyadʿūإِلَيْهِতার দিকে (একনিষ্ঠভাবে)ilayhiمِنহ'তেminقَبْلُপূর্বেqabluوَجَعَلَএবং দাঁড় করায়wajaʿalaلِلَّهِআল্লাহর জন্যেlillahiأَندَادًۭاসমকক্ষandādanلِّيُضِلَّবিভ্রান্ত করে যেনliyuḍillaعَنহ'তেʿanسَبِيلِهِۦ ۚতাঁর পথsabīlihiقُلْ(হে নাবী) বলোqulتَمَتَّعْ"উপভোগ করোtamattaʿبِكُفْرِكَতোমার অকৃতজ্ঞ অবস্থার (স্বাদ)bikuf'rikaقَلِيلًا ۖকিছুক্ষণqalīlanإِنَّكَতুমি নিশ্চয়ইinnakaمِنْঅন্তর্ভুক্তminأَصْحَـٰبِঅধিবাসীদেরaṣḥābiٱلنَّارِজাহান্নামের"l-nāri٨
দুঃখ-মুসিবত যখন মানুষকে স্পর্শ করে তখন সে তার প্রতিপালককে ডাকতে থাকে তাঁর প্রতি বড়ই একনিষ্ঠ হয়ে। অতঃপর তিনি যখন নিজ পক্ষ থেকে অনুগ্রহ দিয়ে তাকে ধন্য করেন, তখন পূর্বে সে যেজন্য তাঁকে ডেকেছিল তা ভুলে যায় এবং অন্যদেরকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় তাঁর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। বলে দাও, কুফুরীর জীবন কিছুকাল ভোগ করে নাও, (অতঃপর) তুমি তো হবে জাহান্নামের অধিবাসী। (এ ব্যক্তি ভাল, না ঐ ব্যক্তি)
৩৯:৯
أَمَّنْসে কি সমানammanهُوَযেhuwaقَـٰنِتٌআনুগত্য প্রকাশকারীqānitunءَانَآءَবেলায়ānāaٱلَّيْلِরাতেরal-layliسَاجِدًۭاঅথবা সিজদারত অবস্হায়sājidanوَقَآئِمًۭاদাঁড়ানো অবস্হায়waqāimanيَحْذَرُভয় করেyaḥdharuٱلْـَٔاخِرَةَপরকালকেl-ākhirataوَيَرْجُوا۟ও প্রত্যাশা করেwayarjūرَحْمَةَঅনুগ্রহেরraḥmataرَبِّهِۦ ۗতার রবেরrabbihiقُلْবলোqulهَلْ"কিhalيَسْتَوِىসমান হয়yastawīٱلَّذِينَযারাalladhīnaيَعْلَمُونَজানেyaʿlamūnaوَٱلَّذِينَও যারাwa-alladhīnaلَاনাيَعْلَمُونَ ۗজানে"yaʿlamūnaإِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāيَتَذَكَّرُশিক্ষা গ্রহণ করেyatadhakkaruأُو۟لُوا۟সম্পন্নরাইulūٱلْأَلْبَـٰبِবোধ-বুদ্ধিl-albābi٩
যে রাত্রির বিভিন্ন প্রহরে সেজদা ও দন্ডায়মান অবস্থায় বিনয় ও শ্রদ্ধা-ভক্তি প্রকাশ করে, আখিরাতকে ভয় করে, আর তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে? বল- যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? বিবেক-বুদ্ধিসম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে।
৩৯:১০
قُلْবলোqulيَـٰعِبَادِ"হে আমার দাসগণyāʿibādiٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছোāmanūٱتَّقُوا۟তোমরা ভয় করোittaqūرَبَّكُمْ ۚতোমাদের রবকেrabbakumلِلَّذِينَ(তাদের) জন্যে যারাlilladhīnaأَحْسَنُوا۟উত্তম কাজ করেছেaḥsanūفِىমধ্যেهَـٰذِهِএইhādhihiٱلدُّنْيَاপৃথিবীতেl-dun'yāحَسَنَةٌۭ ۗকল্যাণ (রয়েছে)ḥasanatunوَأَرْضُএবং পৃথিবীwa-arḍuٱللَّهِআল্লাহরl-lahiوَٰسِعَةٌ ۗপ্রশস্তwāsiʿatunإِنَّمَاমূলতঃinnamāيُوَفَّىপূর্ণ দেওয়া হবেyuwaffāٱلصَّـٰبِرُونَধৈর্য্যশীলদেরকেl-ṣābirūnaأَجْرَهُمপ্রতিফল তাদেরajrahumبِغَيْرِব্যতীতইbighayriحِسَابٍۢকোনো হিসাব"ḥisābin١٠
বল, হে ঈমানদারগণ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর। এ দুনিয়ায় যারা ভাল কাজ করবে, তাদের জন্য আছে কল্যাণ। আল্লাহর যমীন প্রশস্ত (এক এলাকায় ‘ইবাদাত-বন্দেগী করা কঠিন হলে অন্যত্র চলে যাও)। আমি ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অপরিমিতভাবে দিয়ে থাকি।
৩৯:১১
قُلْ(হে নাবী) বলোqulإِنِّىٓ"নিশ্চয়ই আমিinnīأُمِرْتُআমি আদিষ্ট হয়েছিumir'tuأَنْযেanأَعْبُدَআমি (যেন) ইবাদত করিaʿbudaٱللَّهَআল্লাহরl-lahaمُخْلِصًۭاএকনিষ্ঠভাবেmukh'liṣanلَّهُতাঁরই জন্যেlahuٱلدِّينَআনুগত্যকে (নির্দিষ্ট করে)l-dīna١١
বল- আমাকে আদেশ দেয়া হয়েছে আল্লাহর ‘ইবাদাত করতে তাঁর আনুগত্যে একনিষ্ঠ হয়ে।
৩৯:১২
وَأُمِرْتُএবং আমি আদিষ্ট হয়েছিwa-umir'tuلِأَنْএজন্যেও যেli-anأَكُونَআমি হই (যেন)akūnaأَوَّلَপ্রথমawwalaٱلْمُسْلِمِينَমুসলমানদের"l-mus'limīna١٢
আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন সর্বাগ্রে মুসলিম হই।
৩৯:১৩
قُلْবলোqulإِنِّىٓ"আমি নিশ্চয়ইinnīأَخَافُভয় করিakhāfuإِنْযদিinعَصَيْتُআমি অবাধ্য হইʿaṣaytuرَبِّىআমার রবেরrabbīعَذَابَশাস্তিরʿadhābaيَوْمٍদিনেরyawminعَظِيمٍۢকঠিন"ʿaẓīmin١٣
বল- আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই, তবে আমি ভয়ঙ্কর দিনের শাস্তির ভয় করি।
৩৯:১৪
قُلِবলোquliٱللَّهَ"আল্লাহকেl-lahaأَعْبُدُ"ইবাদাত করি আমিaʿbuduمُخْلِصًۭاএকনিষ্ঠভাবেmukh'liṣanلَّهُۥতাঁরই জন্যেlahuدِينِىআমার আনুগত্যকে (নির্দিষ্ট করে)dīnī١٤
বল- আমি ‘ইবাদাত করি আল্লাহর বিশুদ্ধভাবে তাঁর প্রতি আমার আনুগত্যের মাধ্যমে।
৩৯:১৫
فَٱعْبُدُوا۟তোমরা দাসত্ব করোfa-uʿ'budūمَاযাকেشِئْتُمতোমরা চাওshi'tumمِّن"minدُونِهِۦ ۗতাঁকে ছাড়া"dūnihiقُلْবলোqulإِنَّ"নিশ্চয়ইinnaٱلْخَـٰسِرِينَক্ষতিগ্রস্ত হবে (তারাই)l-khāsirīnaٱلَّذِينَযারাalladhīnaخَسِرُوٓا۟ক্ষতিগ্রস্ত করেছেkhasirūأَنفُسَهُمْতাদের নিজেদেরকেanfusahumوَأَهْلِيهِمْও তাদের পরিবারকেwa-ahlīhimيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِ ۗক্বিয়ামাতেরl-qiyāmatiأَلَاজেনে রাখোalāذَٰلِكَএটাইdhālikaهُوَসেইhuwaٱلْخُسْرَانُক্ষতিl-khus'rānuٱلْمُبِينُসুস্পষ্ট"l-mubīnu١٥
অতএব, তাঁকে বাদ দিয়ে তোমরা যার ইচ্ছে ‘ইবাদাত কর (এতে আল্লাহর কোন ক্ষতি হবে না, ক্ষতি তোমাদেরই হবে)। বল- যারা নিজেদেরকে আর নিজেদের পরিবার-পরিজনকে ক্বিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত করে, তারাই তো ক্ষতিগ্রস্ত। জেনে রেখ, এটাই হল স্পষ্ট ক্ষতি।
৩৯:১৬
لَهُمতাদের জন্যে (রয়েছে)lahumمِّنহ'তেminفَوْقِهِمْতাদের উপর (দিক)fawqihimظُلَلٌۭআচ্ছাদনẓulalunمِّنَতৈরীminaٱلنَّارِআগুনেরl-nāriوَمِنও হ'তেwaminتَحْتِهِمْতাদের নীচtaḥtihimظُلَلٌۭ ۚ(আগুনের) আচ্ছাদনẓulalunذَٰلِكَএটাdhālikaيُخَوِّفُসতর্ক করেন (ভয় দেখান)yukhawwifuٱللَّهُআল্লাহl-lahuبِهِۦএ দিয়েbihiعِبَادَهُۥ ۚতাঁর দাসদেরকেʿibādahuيَـٰعِبَادِ"হে আমার দাসগণyāʿibādiفَٱتَّقُونِতাই তোমরা আমাকে ভয় করো"fa-ittaqūni١٦
তাদের উপরেও থাকবে আগুনের স্তর, আর নীচেও থাকবে (আগুনের) স্তর। এ রকম পরিণতির ব্যাপারে আল্লাহ তাঁর বান্দাহদেরকে সাবধান করছেন। কাজেই হে আমার বান্দাহরা! আমাকে ভয় কর।
৩৯:১৭
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaٱجْتَنَبُوا۟দূরে থাকেij'tanabūٱلطَّـٰغُوتَতাগুত (থেকে)l-ṭāghūtaأَنযেanيَعْبُدُوهَاদাসত্ব করে তারা তারyaʿbudūhāوَأَنَابُوٓا۟এবং অনুরাগী হয়wa-anābūإِلَىদিকেilāٱللَّهِআল্লাহরl-lahiلَهُمُতাদের জন্যে (রয়েছে)lahumuٱلْبُشْرَىٰ ۚসুসংবাদl-bush'rāفَبَشِّرْসুতরাং সুসংবাদ দাওfabashirعِبَادِআমার দাসদেরকেʿibādi١٧
যারা তাগূতের দাসত্ব থেকে দূরে থাকে, আর আল্লাহর অভিমুখী হয়, সুসংবাদ তাদেরই জন্য। কাজেই সুসংবাদ দাও আমার বান্দাদেরকে
৩৯:১৮
ٱلَّذِينَযারাalladhīnaيَسْتَمِعُونَমনোযোগ দিয়ে শুনেyastamiʿūnaٱلْقَوْلَকথাl-qawlaفَيَتَّبِعُونَঅতঃপর অনুসরণ করেfayattabiʿūnaأَحْسَنَهُۥٓ ۚতার উত্তম (সবদিকগুলোর)aḥsanahuأُو۟لَـٰٓئِكَঐ সবলোকulāikaٱلَّذِينَ(তারাই) যাদেরকেalladhīnaهَدَىٰهُمُসৎপথে পরিচালনা করেন তাদেরhadāhumuٱللَّهُ ۖআল্লাহl-lahuوَأُو۟لَـٰٓئِكَএবং ঐ সবলোকwa-ulāikaهُمْতারাইhumأُو۟لُوا۟সম্পন্নulūٱلْأَلْبَـٰبِবিবেক বুদ্ধিl-albābi١٨
যারা মনোযোগ দিয়ে কথা শুনে আর এর উত্তমগুলো মেনে চলে। ওরাই হল তারা আল্লাহ যাদেরকে সৎপথে পরিচালিত করেন আর ওরাই হল জ্ঞান-বুদ্ধিসম্পন্ন।
৩৯:১৯
أَفَمَنْতবে কি যেafamanحَقَّঅবধারিত হয়েছেḥaqqaعَلَيْهِতার উপরʿalayhiكَلِمَةُবাণীkalimatuٱلْعَذَابِশাস্তির (পরিত্রাণ পেতে পারে?)l-ʿadhābiأَفَأَنتَতবে কি তুমিafa-antaتُنقِذُউদ্ধার করতে পারবেtunqidhuمَنযেmanفِىমধ্যে (পড়েছে)ٱلنَّارِআগুনেরl-nāri١٩
শাস্তির ফয়সালা যার উপর অবধারিত হয়ে গেছে, যে আছে জাহান্নামের আগুনে তুমি কি তাকে রক্ষা করতে পার?
৩৯:২০
لَـٰكِنِকিন্তুlākiniٱلَّذِينَযারাalladhīnaٱتَّقَوْا۟ভয় করেittaqawرَبَّهُمْতাদের রবকেrabbahumلَهُمْতাদের জন্যে (রয়েছে)lahumغُرَفٌۭপ্রাসাদghurafunمِّنথেকেminفَوْقِهَاতার উপরfawqihāغُرَفٌۭপ্রাসাদghurafunمَّبْنِيَّةٌۭনির্মিতmabniyyatunتَجْرِىবইবেtajrīمِنথেকেminتَحْتِهَاতার নীচtaḥtihāٱلْأَنْهَـٰرُ ۖঝর্ণাসমূহl-anhāruوَعْدَপ্রতিশ্রুতিwaʿdaٱللَّهِ ۖআল্লাহরl-lahiلَاনাيُخْلِفُভঙ্গ করেনyukh'lifuٱللَّهُআল্লাহl-lahuٱلْمِيعَادَপ্রতিশ্রুতিl-mīʿāda٢٠
কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য রয়েছে প্রাসাদের পর প্রাসাদ, যেগুলোর উপর নির্মাণ করা হয়েছে প্রাসাদ আর প্রাসাদ, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। এটা আল্লাহর ও‘য়াদা, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না।
৩৯:২১
أَلَمْতুমি কিalamتَرَদেখো নাtaraأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaأَنزَلَবর্ষণ করেনanzalaمِنَহ'তেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanفَسَلَكَهُۥতা অতঃপর প্রবাহিত করেনfasalakahuيَنَـٰبِيعَস্রোতধারাyanābīʿaفِىমধ্যেٱلْأَرْضِভূমিরl-arḍiثُمَّএরপরthummaيُخْرِجُবের করেনyukh'rijuبِهِۦতা দিয়েbihiزَرْعًۭاফসলzarʿanمُّخْتَلِفًاবিভিন্ন প্রকারmukh'talifanأَلْوَٰنُهُۥতার রংসমূহওalwānuhuثُمَّএরপরthummaيَهِيجُশুকিয়ে যায়yahījuفَتَرَىٰهُতা তখন তুমি দেখোfatarāhuمُصْفَرًّۭاহলুদবর্ণmuṣ'farranثُمَّএরপরthummaيَجْعَلُهُۥতা পরিণত করেনyajʿaluhuحُطَـٰمًا ۚখড়কুটায়ḥuṭāmanإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যেذَٰلِكَ(রয়েছে) এরdhālikaلَذِكْرَىٰশিক্ষা অবশ্যইladhik'rāلِأُو۟لِىসম্পন্নদের জন্যেli-ulīٱلْأَلْبَـٰبِজ্ঞান-বুদ্ধিরl-albābi٢١
তুমি কি দেখ না আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন আর তা ঝর্ণা ধারায় যমীনে প্রবাহিত করেন, অতঃপর তা দিয়ে বিচিত্র রঙের ফসল উৎপন্ন করেন, অতঃপর তা শুকিয়ে যায়, তখন তোমরা তা হলুদ বর্ণ দেখ, শেষ পর্যন্ত তিনি ওগুলোকে খড়-ভুষিতে পরিণত করেন। এতে জ্ঞান-বুদ্ধিসম্পন্ন লোকেদের জন্য অবশ্যই নসীহত আছে।
৩৯:২২
أَفَمَنতবে কি যারafamanشَرَحَখুলে দিয়েছেনsharaḥaٱللَّهُআল্লাহl-lahuصَدْرَهُۥতার হৃদয়কেṣadrahuلِلْإِسْلَـٰمِইসলামের জন্যেlil'is'lāmiفَهُوَঅতঃপর সেfahuwaعَلَىٰ(চলে)উপরʿalāنُورٍۢআলোরnūrinمِّنপক্ষ হ'তেminرَّبِّهِۦ ۚতার রবের (সে অন্যদের মতো কি?)rabbihiفَوَيْلٌۭসুতরাং দুর্ভোগfawaylunلِّلْقَـٰسِيَةِ(সেই লোকদের) জন্যে পাষাণেরlil'qāsiyatiقُلُوبُهُمযাদের অন্তরসমূহqulūbuhumمِّنহ'তেminذِكْرِস্মরণdhik'riٱللَّهِ ۚআল্লাহরl-lahiأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaفِىমধ্যে (রয়েছে)ضَلَـٰلٍۢবিভ্রান্তিরḍalālinمُّبِينٍসুস্পষ্টmubīnin٢٢
ইসলামের জন্য আল্লাহ যার বক্ষ উন্মোচিত করে দিয়েছেন, যার ফলে সে তার প্রতিপালকের দেয়া আলোর উপর রয়েছে (সে কি তার সমান যে কঠোর হৃদয়ের)? ধ্বংস তাদের জন্য যাদের অন্তর আল্লাহ স্মরণের ব্যাপারে আরো শক্ত হয়ে গেছে। তারা আছে স্পষ্ট বিভ্রান্তিতে।
৩৯:২৩
ٱللَّهُআল্লাহal-lahuنَزَّلَঅবতীর্ণ করেছেনnazzalaأَحْسَنَউত্তমaḥsanaٱلْحَدِيثِবাণী (সম্বলিত)l-ḥadīthiكِتَـٰبًۭاকিতাবkitābanمُّتَشَـٰبِهًۭاসুসামঞ্জস্যপূর্ণmutashābihanمَّثَانِىَপুনরাবৃত্তmathāniyaتَقْشَعِرُّরোমাঞ্চিত হয়taqshaʿirruمِنْهُতা থেকেmin'huجُلُودُদেহjulūduٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaيَخْشَوْنَভয় করেyakhshawnaرَبَّهُمْতাদের রবকেrabbahumثُمَّএরপরthummaتَلِينُনরম হয়talīnuجُلُودُهُمْতাদের দেহ (সারা দেহ)julūduhumوَقُلُوبُهُمْও তাদের মনগুলোwaqulūbuhumإِلَىٰপ্রতিilāذِكْرِস্মরণেরdhik'riٱللَّهِ ۚআল্লাহরl-lahiذَٰلِكَএটাdhālikaهُدَىপথনির্দেশhudāٱللَّهِআল্লাহরl-lahiيَهْدِىসৎপথে চালান তিনিyahdīبِهِۦএ দিয়েbihiمَنযাকেmanيَشَآءُ ۚতিনি চানyashāuوَمَنএবং যাকেwamanيُضْلِلِবিভ্রান্ত করেনyuḍ'liliٱللَّهُআল্লাহl-lahuفَمَاতখন নেইfamāلَهُۥতারlahuمِنْকোনোminهَادٍপথ প্রদর্শকhādin٢٣
আল্লাহ সর্বোত্তম বাণী অবতীর্ণ করেছেন- এমন কিতাব যা সামঞ্জস্যপূর্ণ, যার বিষয়াবলী পুনরাবৃত্তি করা হয়েছে। যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের গা এতে শিউরে উঠে। তখন তাদের দেহ-মন আল্লাহর স্মরণের প্রতি বিনম্র হয়ে যায়। এ হল আল্লাহর হিদায়াত, যাকে ইচ্ছে তদ্দ্বারা হিদায়াত করেন। আর আল্লাহ যাকে পথহারা করেন, তার কোন পথপ্রদর্শক নেই।
৩৯:২৪
أَفَمَنতবে কি যেafamanيَتَّقِىঠেকাতে চাইবেyattaqīبِوَجْهِهِۦতার চেহারা দিয়েbiwajhihiسُوٓءَকঠিনsūaٱلْعَذَابِশাস্তিকেl-ʿadhābiيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِ ۚক্বিয়ামাতের (বাঁচতে পারবে?)l-qiyāmatiوَقِيلَএবং বলা হবেwaqīlaلِلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদেরকেlilẓẓālimīnaذُوقُوا۟"তোমরা স্বাদ নাওdhūqūمَاযাكُنتُمْতোমরাkuntumتَكْسِبُونَঅর্জন করেছিলে"taksibūna٢٤
ক্বিয়ামতের দিন যে ব্যক্তি তার (হাত পা বাঁধা থাকার কারণে) মুখমন্ডলের সাহায্যে ভয়ানক ‘আযাবের আঘাত ঠেকাতে চাইবে (সে কি তার মত যে এসব থেকে নিরাপদ)? যালিমদেরকে বলা হবে- তোমরা যা অর্জন করেছ তার স্বাদ গ্রহণ কর।
৩৯:২৫
كَذَّبَমিথ্যারোপ করেছিলোkadhabaٱلَّذِينَযারা (ছিলো)alladhīnaمِنপূর্বেওminقَبْلِهِمْতাদেরqablihimفَأَتَىٰهُمُতাদের উপর অতঃপর এসেছিলোfa-atāhumuٱلْعَذَابُশাস্তিl-ʿadhābuمِنْ(এমনদিক) হ'তেminحَيْثُযেদিকেḥaythuلَاনাيَشْعُرُونَতারা কল্পনাও করেyashʿurūna٢٥
তাদের পূর্ববর্তীরাও (নুবুওয়াতকে) অস্বীকার করেছিল। অতঃপর তাদের কাছে এমন দিক থেকে ‘আযাব এসেছিল যা তারা একটু টেরও পায়নি।
৩৯:২৬
فَأَذَاقَهُمُতাদেরকে ফলে আস্বাদন করালেনfa-adhāqahumuٱللَّهُআল্লাহl-lahuٱلْخِزْىَঅপমানেরl-khiz'yaفِىমধ্যেٱلْحَيَوٰةِজীবনেরl-ḥayatiٱلدُّنْيَا ۖপার্থিবl-dun'yāوَلَعَذَابُআর শাস্তি অবশ্যইwalaʿadhābuٱلْـَٔاخِرَةِআখিরাতেরl-ākhiratiأَكْبَرُ ۚকঠিনakbaruلَوْ(হায়) যদিlawكَانُوا۟তারাkānūيَعْلَمُونَজানতোyaʿlamūna٢٦
কাজেই আল্লাহ তাদেরকে দুনিয়ার জিন্দেগিতেই লাঞ্ছনার স্বাদ ভোগ করালেন। আর অবশ্যই আখিরাতের শাস্তি সবচেয়ে কঠিন। তারা যদি জানত!
৩৯:২৭
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadضَرَبْنَاআমরা পেশ করেছিḍarabnāلِلنَّاسِলোকদের জন্যেlilnnāsiفِىমধ্যেهَـٰذَاএইhādhāٱلْقُرْءَانِকোরআনেরl-qur'āniمِنথেকেminكُلِّপ্রত্যেক রকমkulliمَثَلٍۢদৃষ্টান্তmathalinلَّعَلَّهُمْতারা যাতেlaʿallahumيَتَذَكَّرُونَউপদেশ গ্রহণ করেyatadhakkarūna٢٧
আমি এ কুরআনে মানুষের জন্য সব রকমের দৃষ্টান্ত ও উপমা উপস্থিত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে।
৩৯:২৮
قُرْءَانًا(এই) কোরআনqur'ānanعَرَبِيًّاআরবী (ভাষায়)ʿarabiyyanغَيْرَ(তা) মুক্তghayraذِىআছেdhīعِوَجٍۢবক্রতা বিশিষ্টʿiwajinلَّعَلَّهُمْতারা যাতেlaʿallahumيَتَّقُونَসতর্ক হয়yattaqūna٢٨
আরবী ভাষায় (অবতীর্ণ) কুরআন, এতে নেই কোন বক্রতা (পেচানো কথা), যাতে তারা (অন্যায় অপকর্ম হতে) বেঁচে চলতে পারে।
৩৯:২৯
ضَرَبَপেশ করেনḍarabaٱللَّهُআল্লাহl-lahuمَثَلًۭاএকটি দৃষ্টান্তmathalanرَّجُلًۭاএক ব্যক্তিরrajulanفِيهِতার আছেfīhiشُرَكَآءُঅনেক অংশীদার (মনিব)shurakāuمُتَشَـٰكِسُونَপরস্পরকে দেখতে পারে নাmutashākisūnaوَرَجُلًۭاএবং এক ব্যক্তিwarajulanسَلَمًۭاসম্পূর্ণরূপেsalamanلِّرَجُلٍএক(জনের) (মালিকানায়)lirajulinهَلْকিhalيَسْتَوِيَانِদু'জনের (অবস্থা) সমানyastawiyāniمَثَلًا ۚদৃষ্টান্তেmathalanٱلْحَمْدُসব প্রশংসাইl-ḥamduلِلَّهِ ۚআল্লাহর জন্যেlillahiبَلْকিন্তুbalأَكْثَرُهُمْঅধিকাংশই তাদেরaktharuhumلَاনাيَعْلَمُونَজানেyaʿlamūna٢٩
আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছেনঃ এক ব্যক্তি যার মুনিব অনেক- যারা পরস্পরের বিরোধী। আরেক ব্যক্তি যার সম্পূর্ণ মালিকানা একজনের (উপর ন্যস্ত), তুলনায় এ দু’জন কি সমান? যাবতীয় প্রশংসা আল্লাহরই (যে তিনি আমাদেরকে নানান দেবদেবীর কবল থেকে রক্ষা ক’রে একমাত্র তাঁরই সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন), কিন্তু মানুষদের অধিকাংশ (এ আসল সত্যটা) জানে না।
৩৯:৩০
إِنَّكَতুমি নিশ্চয়ইinnakaمَيِّتٌۭমৃত্যুবরণ করবেmayyitunوَإِنَّهُمএবং তারা নিশ্চয়ইwa-innahumمَّيِّتُونَমৃত্যুবরণ করবেmayyitūna٣٠
তুমিও মরবে আর তারাও মরবে।
৩৯:৩১
ثُمَّএরপরthummaإِنَّكُمْতোমরা নিশ্চয়ইinnakumيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiعِندَকাছেʿindaرَبِّكُمْতোমাদের রবেরrabbikumتَخْتَصِمُونَতর্কাতর্কি করবেtakhtaṣimūna٣١
অতঃপর ক্বিয়ামত দিবসে তোমরা তোমাদের প্রতিপালকের সম্মুখে বাদানুবাদ করবে।
৩৯:৩২
۞ فَمَنْঅতঃপর কেfamanأَظْلَمُবড় সীমালঙ্ঘনকারী (হতে পারে)aẓlamuمِمَّن(তার) চেয়ে যেmimmanكَذَبَমিথ্যা বলেkadhabaعَلَىসম্পর্কেʿalāٱللَّهِআল্লাহl-lahiوَكَذَّبَও প্রত্যাখ্যান করেwakadhabaبِٱلصِّدْقِপরম সত্যকেbil-ṣid'qiإِذْযখনidhجَآءَهُۥٓ ۚতার কাছে এসেছেjāahuأَلَيْسَনয় কিalaysaفِىমধ্যেجَهَنَّمَজাহান্নামেরjahannamaمَثْوًۭىআবাসস্থলmathwanلِّلْكَـٰفِرِينَ(এমন সব) কাফেরদের জন্যেlil'kāfirīna٣٢
যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আর সত্য সমাগত হওয়ার পর তা অস্বীকার করে তার চেয়ে বড় যালিম আর কে আছে? (এমন) কাফিরদের আবাসস্থল কি জাহান্নামে নয়?
৩৯:৩৩
وَٱلَّذِىএবং যেwa-alladhīجَآءَএসেছেjāaبِٱلصِّدْقِপরম সত্যসহbil-ṣid'qiوَصَدَّقَএবং (যারা) সত্য বলে মেনে নিয়েছেwaṣaddaqaبِهِۦٓ ۙতাঁকেbihiأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaهُمُতারাইhumuٱلْمُتَّقُونَমুত্তাকীl-mutaqūna٣٣
যারা সত্য নিয়ে আগমণ করেছে এবং সত্যকে সত্য হিসেবে মেনে নিয়েছে, তারাই তো মুত্তাকী।
৩৯:৩৪
لَهُمতাদের জন্যেlahumمَّا(থাকবে) যাيَشَآءُونَতারা ইচ্ছে করবেyashāūnaعِندَকাছেʿindaرَبِّهِمْ ۚতাদের রবেরrabbihimذَٰلِكَএটাdhālikaجَزَآءُপুরস্কারjazāuٱلْمُحْسِنِينَসৎকর্মপরায়ণদেরl-muḥ'sinīna٣٤
তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট আছে যা তারা ইচ্ছে করবে। তা-ই হল সৎকর্মশীলদের প্রতিদান।
৩৯:৩৫
لِيُكَفِّرَমোচন করেন যেনliyukaffiraٱللَّهُআল্লাহl-lahuعَنْهُمْতাদের থেকেʿanhumأَسْوَأَমন্দকাজaswa-aٱلَّذِىযাalladhīعَمِلُوا۟তারা কাজ করেছিলোʿamilūوَيَجْزِيَهُمْএবং তাদের প্রতিফল দেন (যেন)wayajziyahumأَجْرَهُمপুরস্কার তাদেরajrahumبِأَحْسَنِউত্তমভাবেbi-aḥsaniٱلَّذِى(ঐ বিষয়ের) যাalladhīكَانُوا۟তারাkānūيَعْمَلُونَকাজ করেছিলোyaʿmalūna٣٥
যাতে তারা যে সব মন্দ কাজ করেছে আল্লাহ্ তা মুছে দিতে পারেন, আর তারা যে সব সৎ কাজ করেছে তজ্জন্য তাদেরকে পুরস্কৃত করেন।
৩৯:৩৬
أَلَيْسَকি ননalaysaٱللَّهُআল্লাহl-lahuبِكَافٍযথেষ্টbikāfinعَبْدَهُۥ ۖতাঁর দাসের (জন্যে)ʿabdahuوَيُخَوِّفُونَكَএবং তোমাকে তারা ভয় দেখায়wayukhawwifūnakaبِٱلَّذِينَঅন্যদের সম্পর্কেbi-alladhīnaمِنমধ্য হতেminدُونِهِۦ ۚতিনি ছাড়াdūnihiوَمَنঅথচ যাকেwamanيُضْلِلِপথভ্রষ্ট করেনyuḍ'liliٱللَّهُআল্লাহl-lahuفَمَاঅতঃপর নেইfamāلَهُۥতার জন্যেlahuمِنْকোনোminهَادٍۢপথ প্রদর্শকhādin٣٦
আল্লাহ কি তাঁর বান্দাহর জন্য যথেষ্ট নন? অথচ তোমাকে তারা আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আল্লাহ যাকে পথহারা করেন তার জন্য কেউ পথ দেখাবার নেই।
৩৯:৩৭
وَمَنএবং যাকেwamanيَهْدِপথ দেখানyahdiٱللَّهُআল্লাহl-lahuفَمَاতখন নেইfamāلَهُۥতার জন্যেlahuمِنকোনোminمُّضِلٍّ ۗবিভ্রান্তকারীmuḍillinأَلَيْسَনন কিalaysaٱللَّهُআল্লাহl-lahuبِعَزِيزٍۢমহাপরাক্রমশালীbiʿazīzinذِىআছেdhīٱنتِقَامٍۢপ্রতিশোধ গ্রহণকারীintiqāmin٣٧
আর আল্লাহ যাকে পথ দেখান, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। আল্লাহ কি মহাশক্তিধর প্রতিশোধ গ্রহণকারী নন?
৩৯:৩৮
وَلَئِنএবং অবশ্যই যদিwala-inسَأَلْتَهُمতাদের তুমি প্রশ্ন করোsa-altahumمَّنْকেmanخَلَقَসৃষ্টি করেছেkhalaqaٱلسَّمَـٰوَٰتِআকাশকেl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীকেwal-arḍaلَيَقُولُنَّঅবশ্যই তারা বলবেlayaqūlunnaٱللَّهُ ۚ"আল্লাহ"l-lahuقُلْবলোqulأَفَرَءَيْتُم"তবে তোমরা (ভেবে) দেখেছো কিafara-aytumمَّاযাদেরকেتَدْعُونَতোমরা ডাকোtadʿūnaمِنমধ্য হতেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহl-lahiإِنْযদিinأَرَادَنِىَআমাকে চানarādaniyaٱللَّهُআল্লাহl-lahuبِضُرٍّকোনো অনিষ্ট (করতে)biḍurrinهَلْকিhalهُنَّতারাhunnaكَـٰشِفَـٰتُরক্ষাকারী (হতে পারবে)kāshifātuضُرِّهِۦٓতার অনিষ্ট (হ'তে)ḍurrihiأَوْঅথবাawأَرَادَنِىতিনি আমাকে চানarādanīبِرَحْمَةٍঅনুগ্রহ (করতে)biraḥmatinهَلْকিhalهُنَّতারাhunnaمُمْسِكَـٰتُবাধাদানকারী (হতে পারবে)mum'sikātuرَحْمَتِهِۦ ۚতার অনুগ্রহকে"raḥmatihiقُلْবলোqulحَسْبِىَ"আমার জন্যে যথেষ্টḥasbiyaٱللَّهُ ۖ"আল্লাহl-lahuعَلَيْهِতাঁরই উপরʿalayhiيَتَوَكَّلُনির্ভর করে থাকেyatawakkaluٱلْمُتَوَكِّلُونَনির্ভরকারীরা"l-mutawakilūna٣٨
তুমি যদি তাদেরকে জিজ্ঞেস কর- আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে কে? তারা অবশ্য অবশ্যই বলবে, আল্লাহ। তোমরা কি চিন্তা করে দেখেছ যে, আল্লাহ আমার ক্ষতি করতে চাইলে আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাক, তারা কি সে ক্ষতি দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে, তারা কি তাঁর অনুগ্রহ ঠেকাতে পারবে? বল, আমার জন্য আল্লাহ্ই যথেষ্ট, নির্ভরকারীরা তাঁর উপরই নির্ভর করে।
৩৯:৩৯
قُلْবলোqulيَـٰقَوْمِ"হে আমার জাতিyāqawmiٱعْمَلُوا۟তোমরা কাজ করোiʿ'malūعَلَىٰউপরʿalāمَكَانَتِكُمْতোমাদের অবস্থারmakānatikumإِنِّىনিশ্চয়ই আমিinnīعَـٰمِلٌۭ ۖকাজ করে যাচ্ছিʿāmilunفَسَوْفَশীঘ্রই অতঃপরfasawfaتَعْلَمُونَতোমরা জানবেtaʿlamūna٣٩
বল, হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের পথ ও মত অনুযায়ী কাজ করে যাও, আমিও কাজ করে যাচ্ছি, অচিরেই তোমরা জানতে পারবে
৩৯:৪০
مَنকার উপরmanيَأْتِيهِআসবেyatīhiعَذَابٌۭশাস্তিʿadhābunيُخْزِيهِতাকে লাঞ্ছিত করবেyukh'zīhiوَيَحِلُّও আপতিত হবেwayaḥilluعَلَيْهِতার উপরʿalayhiعَذَابٌۭশাস্তিʿadhābunمُّقِيمٌস্থায়ী"muqīmun٤٠
কার উপর আসে অপমানজনক শাস্তি, আর কার উপর পতিত হয় স্থায়ী ‘আযাব।
৩৯:৪১
إِنَّآনিশ্চয়ই আমরাinnāأَنزَلْنَاআমরা অবতীর্ণ করেছিanzalnāعَلَيْكَতোমার উপরʿalaykaٱلْكِتَـٰبَ(এই) কিতাবl-kitābaلِلنَّاسِমানুষের জন্যেlilnnāsiبِٱلْحَقِّ ۖসত্যসহbil-ḥaqiفَمَنِঅতঃপর যেfamaniٱهْتَدَىٰসৎপথ গ্রহন করেih'tadāفَلِنَفْسِهِۦ ۖতা তার নিজের জন্যেfalinafsihiوَمَنএবং যেwamanضَلَّপথভ্রষ্ট হয়ḍallaفَإِنَّمَاমূলতঃ তখনfa-innamāيَضِلُّসে বিপথে চলেyaḍilluعَلَيْهَا ۖতার নিজের বিরুদ্ধেʿalayhāوَمَآএবং নওwamāأَنتَতুমিantaعَلَيْهِمতাদের উপরʿalayhimبِوَكِيلٍতত্ত্বাবধায়কbiwakīlin٤١
আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি মানুষের (শিক্ষা গ্রহণের) জন্য সত্য (দ্বীন) সহকারে। অতঃপর যে সঠিক পথে চলবে, নিজের কল্যাণের জন্যই চলবে। আর যে বিভ্রান্ত হবে, বিভ্রান্ত হবে কেবল নিজের ক্ষতি করার জন্য; তুমি তাদের (কাজের) জন্য যিম্মাদার নও।
৩৯:৪২
ٱللَّهُআল্লাইal-lahuيَتَوَفَّىহরণ করেনyatawaffāٱلْأَنفُسَপ্রাণসমূহকে (রূহগুলোকে)l-anfusaحِينَসময়ḥīnaمَوْتِهَاতার মৃত্যুরmawtihāوَٱلَّتِىএবং তারও (যে)wa-allatīلَمْনাইlamتَمُتْমরে (কিন্তু)tamutفِىমধ্যে (থাকে)مَنَامِهَا ۖতার ঘুমেরmanāmihāفَيُمْسِكُঅতঃপর প্রাণকে ধরে রাখেনfayum'sikuٱلَّتِىযারallatīقَضَىٰঅবধারিত হয়েছেqaḍāعَلَيْهَاতাদের উপরʿalayhāٱلْمَوْتَমৃত্যুl-mawtaوَيُرْسِلُএবং ফিরিয়ে দেনwayur'siluٱلْأُخْرَىٰٓঅন্যদের (রূহগুলোকে)l-ukh'rāإِلَىٰٓপর্যন্তilāأَجَلٍۢএকটি মেয়াদajalinمُّسَمًّى ۚনির্দিষ্টmusammanإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে আছেذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّقَوْمٍۢলোকদের জন্যেliqawminيَتَفَكَّرُونَ(যারা) চিন্তা ভাবনা করেyatafakkarūna٤٢
আল্লাহ প্রাণ গ্রহণ করেন সেগুলোর মৃত্যুর সময়, আর যারা মরেনি তাদের নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গেছে তার (প্রাণ) রেখে দেন, আর অন্যগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। যারা চিন্তা গবেষণা করে তাদের জন্য এতে বহু নিদর্শন আছে।
৩৯:৪৩
أَمِকিamiٱتَّخَذُوا۟তারা গ্রহণ করেছেittakhadhūمِنমধ্য হতেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহl-lahiشُفَعَآءَ ۚ(অন্যান্যদেরকে) সুপারিশকারী রূপেshufaʿāaقُلْবলোqulأَوَلَوْ"যদিও তবুওকিawalawكَانُوا۟তারা হলো (এমন যে)kānūلَاনাيَمْلِكُونَক্ষমতা রাখেyamlikūnaشَيْـًۭٔاকোনো কিছুরইshayanوَلَاএবং নাwalāيَعْقِلُونَতারা বুঝেও"yaʿqilūna٤٣
তারা কি আল্লাহকে ছাড়া (অন্যদেরকে নিজেদের মুক্তির জন্য) সুপারিশকারী বানিয়ে নিয়েছে? বল- তারা কোন কিছুর মালিক না হওয়া সত্ত্বেও, আর তারা না বুঝলেও?
৩৯:৪৪
قُلবলোqulلِّلَّهِ"আল্লাহরই (এখতিয়ারভুক্ত)lillahiٱلشَّفَـٰعَةُসুপারিশl-shafāʿatuجَمِيعًۭا ۖসকলjamīʿanلَّهُۥতাঁরইlahuمُلْكُসার্বভৌমত্বmul'kuٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۖও পৃথিবীরwal-arḍiثُمَّএরপরthummaإِلَيْهِতাঁরই দিকেilayhiتُرْجَعُونَতোমাদেরকে ফিরিয়ে আনা হবে"tur'jaʿūna٤٤
বল- শাফা‘আত সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারভুক্ত। আকাশ ও পৃথিবীর রাজত্ব তাঁরই, অতঃপর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।
৩৯:৪৫
وَإِذَاএবং যখনwa-idhāذُكِرَউল্লেখ করা হয়dhukiraٱللَّهُআল্লাহরl-lahuوَحْدَهُতাঁর একারইwaḥdahuٱشْمَأَزَّتْসংকুচিত হয় বিতৃষ্ণায়ish'ma-azzatقُلُوبُঅন্তরসমূহqulūbuٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaلَاনাيُؤْمِنُونَবিশ্বাস করেyu'minūnaبِٱلْـَٔاخِرَةِ ۖপরকালের উপরbil-ākhiratiوَإِذَاএবং যখনwa-idhāذُكِرَউল্লেখ করা হয়dhukiraٱلَّذِينَ(অন্যদেরকে) যারা (আছে)alladhīnaمِنছাড়াminدُونِهِۦٓতিনিdūnihiإِذَاতখনidhāهُمْতারাhumيَسْتَبْشِرُونَআনন্দে উল্লসিত হয়yastabshirūna٤٥
এক আল্লাহর উল্লেখ করা হলেই যারা ক্বিয়ামতে বিশ্বাস করে না, তাদের অন্তর বিতৃষ্ণায় ভরে যায়। আর আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্যের উল্লেখ করা হলেই তারা আনন্দে উৎফুল্ল হয়।
৩৯:৪৬
قُلِবলোquliٱللَّهُمَّ"হে আল্লাহl-lahumaفَاطِرَস্রষ্টাfāṭiraٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiعَـٰلِمَখুব অবহিতʿālimaٱلْغَيْبِঅদৃশ্যেরl-ghaybiوَٱلشَّهَـٰدَةِও দৃশ্যেরwal-shahādatiأَنتَতুমিইantaتَحْكُمُমীমাংসা করে দিওtaḥkumuبَيْنَমাঝেbaynaعِبَادِكَতোমার দাসদেরʿibādikaفِىমধ্যেمَا(ঐ বিষয়ের) যাكَانُوا۟তারা ছিলোkānūفِيهِতার মধ্যেfīhiيَخْتَلِفُونَমতভেদ করতো"yakhtalifūna٤٦
বল- হে আল্লাহ! আকাশ ও পৃথিবীর স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানের অধিকারী, তুমি তোমার বান্দাহদের মাঝে মীমাংসা করে দেবে যে বিষয়ে তারা মতভেদ করছে.
৩৯:৪৭
وَلَوْএবং (এমন) যেwalawأَنَّযেannaلِلَّذِينَ(তাদের) জন্যে যারাlilladhīnaظَلَمُوا۟সীমালঙ্ঘন করেছেẓalamūمَاযা কিছুفِىমধ্যে আছেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiجَمِيعًۭاসবই (তাদের মালিকানায়)jamīʿanوَمِثْلَهُۥএবং তারও সমপরিমাণwamith'lahuمَعَهُۥতার সাথেmaʿahuلَٱفْتَدَوْا۟তারা অবশ্যই মুক্তিপণ দিতে চাইতোla-if'tadawبِهِۦতা দিয়েbihiمِنহ'তেminسُوٓءِকঠিনsūiٱلْعَذَابِশাস্তি (বাঁচতে)l-ʿadhābiيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِ ۚক্বিয়ামাতেরl-qiyāmatiوَبَدَاএবং প্রকাশিত হবেwabadāلَهُمতাদের জন্যেlahumمِّنَপক্ষ হ'তেminaٱللَّهِআল্লাহরl-lahiمَاযাلَمْনিlamيَكُونُوا۟তারা করেছিলyakūnūيَحْتَسِبُونَতারা ধারনাও করেyaḥtasibūna٤٧
যারা অন্যায়কারী দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু যদি তাদেরই হয়, আর তার সাথে আরো অত পরিমাণ হয়, তারা ক্বিয়ামতের কঠিন ‘আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ স্বরূপ দিতে চাইবে। সেখানে আল্লাহর নিকট থেকে তারা এমন কিছুর সম্মুখীন হবে যা তারা কক্ষনো অনুমানও করেনি।
৩৯:৪৮
وَبَدَاএবং প্রকাশ হয়ে যাবেwabadāلَهُمْতাদের জন্যেlahumسَيِّـَٔاتُমন্দ (ফল) সমূহsayyiātuمَاযাكَسَبُوا۟তারা কামাই করতোkasabūوَحَاقَএবং ঘিরে রাখবেwaḥāqaبِهِمতাদেরকেbihimمَّاযাكَانُوا۟তারা ছিলোkānūبِهِۦসে সম্পর্কেbihiيَسْتَهْزِءُونَঠাট্রা বিদ্রুপ করতোyastahziūna٤٨
তাদের কৃতকর্মের মন্দ রূপ সেদিন প্রকাশ হয়ে পড়বে, আর তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত তাই তাদেরকে ঘিরে ফেলবে।
৩৯:৪৯
فَإِذَاঅতঃপর যখনfa-idhāمَسَّস্পর্শ করেmassaٱلْإِنسَـٰنَমানুষকেl-insānaضُرٌّۭকোনো দুঃখদৈন্যḍurrunدَعَانَاআমাদেরকে ডাকেdaʿānāثُمَّএরপরthummaإِذَاযখনidhāخَوَّلْنَـٰهُতাকে আমরা দিয়েছিkhawwalnāhuنِعْمَةًۭঅনুগ্রহniʿ'matanمِّنَّاআমাদের পক্ষ হ'তেminnāقَالَসে বলেqālaإِنَّمَآ"মূলতঃinnamāأُوتِيتُهُۥতা দেওয়া হয়েছিলো আমাকেūtītuhuعَلَىٰকারণেʿalāعِلْمٍۭ ۚজ্ঞানের"ʿil'minبَلْবরংbalهِىَএটাhiyaفِتْنَةٌۭএকটি পরীক্ষাfit'natunوَلَـٰكِنَّকিন্তুwalākinnaأَكْثَرَهُمْতারা অধিকাংশইaktharahumلَاনাيَعْلَمُونَজানেyaʿlamūna٤٩
মানুষকে বিপদাপদ স্পর্শ করলে আমাকে ডাকে। অতঃপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নি‘মাত দিয়ে ধন্য করি তখন সে বলে- আমার জ্ঞান গরিমার বদৌলতেই আমাকে তা দেয়া হয়েছে। না, তা নয়। এটা একটা পরীক্ষা (অনুগ্রহ লাভ করে কে আল্লাহর কৃতজ্ঞ হয় আর কে নিজের বড়াই প্রকাশ করে তা দেখার জন্য)। কিন্তু (এর গুঢ়তত্ত্ব) তাদের অধিকাংশই বুঝে না।
৩৯:৫০
قَدْনিশ্চয়ইqadقَالَهَاতা বলেছিলোqālahāٱلَّذِينَ(তারাও) যারাalladhīnaمِنপূর্বে (ছিলো)minقَبْلِهِمْতাদেরqablihimفَمَآকিন্তু নাfamāأَغْنَىٰকাছে এসেছেaghnāعَنْهُمতাদের জন্যেʿanhumمَّاযাكَانُوا۟তারাkānūيَكْسِبُونَঅর্জন করতেছিলোyaksibūna٥٠
তাদের আগে যারা ছিল তারাও এ কথাই বলত। কিন্তু তারা যা করত তা তাদের কোনই কাজে আসেনি।
৩৯:৫১
فَأَصَابَهُمْতাদের উপর এরপর আপতিত হয়েছেfa-aṣābahumسَيِّـَٔاتُমন্দ ফলসমূহsayyiātuمَاযাكَسَبُوا۟ ۚতারা কামাই করেছিলোkasabūوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaظَلَمُوا۟সীমালঙ্ঘন করেছেẓalamūمِنْমধ্য হ'তেminهَـٰٓؤُلَآءِএদেরhāulāiسَيُصِيبُهُمْতাদের উপর এসে পড়বে শীঘ্রইsayuṣībuhumسَيِّـَٔاتُমন্দ ফলসমূহsayyiātuمَاযাكَسَبُوا۟তারা কামাই করেছেkasabūوَمَاএবং নাwamāهُمতারাhumبِمُعْجِزِينَ(আমাকে) অক্ষম করতে পারবেbimuʿ'jizīna٥١
তাদের কর্মের খারাপ পরিণাম তাদের উপর পতিত হয়েছিল। আর এদের মধ্যেও যারা যুলম করেছে তাদের কর্মের মন্দ পরিণাম এদেরই উপর পতিত হবে। এরা তা ব্যর্থ করতে পারবে না।
৩৯:৫২
أَوَلَمْকি নাawalamيَعْلَمُوٓا۟তারা জানেyaʿlamūأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaيَبْسُطُপ্রশস্ত করে দেনyabsuṭuٱلرِّزْقَজীবনের উপকরণl-riz'qaلِمَن(তার) জন্যে যাকেlimanيَشَآءُইচ্ছে করেনyashāuوَيَقْدِرُ ۚএবং সংকীর্ণ করেন (যাকে চান)wayaqdiruإِنَّনিশ্চয়ইinnaفِىমধ্যে (আছে)ذَٰلِكَএরdhālikaلَـَٔايَـٰتٍۢঅবশ্যই নিদর্শনাবলীlaāyātinلِّقَوْمٍۢলোকদের জন্যেliqawminيُؤْمِنُونَ(যারা) ঈমান আনেyu'minūna٥٢
এরা কি জানে না যে, আল্লাহ যার জন্য ইচ্ছে রিযক প্রশস্ত করেন আর (যার জন্য ইচ্ছে) সংকুচিত করেন? মু’মিন লোকদের জন্য অবশ্যই এতে বহু নিদর্শন আছে।
৩৯:৫৩
۞ قُلْবলোqulيَـٰعِبَادِىَ"হে আমার দাসরাyāʿibādiyaٱلَّذِينَযারাalladhīnaأَسْرَفُوا۟বাড়াবাড়ি করেছোasrafūعَلَىٰٓউপরʿalāأَنفُسِهِمْতাদের নিজেদেরanfusihimلَاনাتَقْنَطُوا۟তোমরা নিরাশ হয়োtaqnaṭūمِنহ'তেminرَّحْمَةِঅনুগ্রহraḥmatiٱللَّهِ ۚআল্লাহরl-lahiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيَغْفِرُমাফ করেনyaghfiruٱلذُّنُوبَপাপসমূহকেl-dhunūbaجَمِيعًا ۚসমস্তইjamīʿanإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuهُوَতিনিইhuwaٱلْغَفُورُক্ষমাশীলl-ghafūruٱلرَّحِيمُপরম দয়ালুl-raḥīmu٥٣
বল- হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু।
৩৯:৫৪
وَأَنِيبُوٓا۟এবং তোমরা অভিমুখী হওwa-anībūإِلَىٰদিকেilāرَبِّكُمْতোমার রবেরrabbikumوَأَسْلِمُوا۟এবং তোমরা আত্মসমর্পণ করোwa-aslimūلَهُۥতাঁর কাছেlahuمِنমধ্য হতেminقَبْلِ(এর) পূর্বেqabliأَنযেanيَأْتِيَكُمُতোমাদের উপর আসবেyatiyakumuٱلْعَذَابُশাস্তিl-ʿadhābuثُمَّএরপরthummaلَاনাتُنصَرُونَতোমাদের সাহায্য করা হবেtunṣarūna٥٤
তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও আর তাঁর অনুগত হও তোমাদের কাছে ‘আযাব আসার পূর্বে। (‘আযাব এসে গেলে) তোমাদেরকে সাহায্য করা হবে না।
৩৯:৫৫
وَٱتَّبِعُوٓا۟এবং অনুসরণ করোwa-ittabiʿūأَحْسَنَউত্তমaḥsanaمَآযাأُنزِلَঅবতীর্ণ করা হয়েছেunzilaإِلَيْكُمতোমাদের প্রতিilaykumمِّنপক্ষ হ'তেminرَّبِّكُمতোমাদের রবেরrabbikumمِّنথেকেminقَبْلِ(এর) পূর্বেqabliأَنযেanيَأْتِيَكُمُতোমাদের উপর আসবেyatiyakumuٱلْعَذَابُশাস্তিl-ʿadhābuبَغْتَةًۭহঠাৎbaghtatanوَأَنتُمْযখন তোমরাwa-antumلَاনাتَشْعُرُونَটেরই পাবেtashʿurūna٥٥
তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে যাকে উত্তম আখ্যায়িত করা হয়েছে তোমরা সেগুলোর অনুসরণ কর তোমাদের কাছে অকস্মাৎ ‘আযাব এসে যাওয়ার পূর্বে যে বিষয়ে তোমরা টেরও পাবে না।
৩৯:৫৬
أَن(এমন না হয়) যেanتَقُولَবলেtaqūlaنَفْسٌۭকেউnafsunيَـٰحَسْرَتَىٰ"হায়!yāḥasratāعَلَىٰ(এর) উপরʿalāمَاযাفَرَّطتُআমি অবহেলা করেছিfarraṭtuفِىক্ষেত্রেجَنۢبِকর্তব্যেরjanbiٱللَّهِআল্লাহর (প্রতি)l-lahiوَإِنএবং নিশ্চয়ইwa-inكُنتُআমি ছিলামkuntuلَمِنَঅবশ্যই অন্তর্ভুক্তlaminaٱلسَّـٰخِرِينَবিদ্রুপকারীদের"l-sākhirīna٥٦
যাতে কাউকে বলতে না হয়- হায় আফসোস! আমি আল্লাহর প্রতি (আমার কর্তব্যে) অবহেলা করেছিলাম, আর আমি তো ঠাট্টা বিদ্রূপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম।
৩৯:৫৭
أَوْঅথবাawتَقُولَকেউ বলেtaqūlaلَوْ"যদি (এমন হতো)lawأَنَّ"যেannaٱللَّهَআল্লাহl-lahaهَدَىٰنِىআমাকে পথপ্রদর্শন করতেনhadānīلَكُنتُঅবশ্যই আমি হতামlakuntuمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُتَّقِينَমুত্তাকীদের"l-mutaqīna٥٧
অথবা এ কথা যেন বলতে না হয় যে, আল্লাহ যদি আমাকে সঠিক পথ দেখাতেন, তাহলে আমি অবশ্যই মুত্তাক্বীদের অন্তর্ভুক্ত হতাম।
৩৯:৫৮
أَوْঅথবাawتَقُولَকেউ বলেtaqūlaحِينَযখনḥīnaتَرَىদেখবেtarāٱلْعَذَابَশাস্তিl-ʿadhābaلَوْ"যদি (সম্ভব হতো)lawأَنَّযেannaلِىআমার জন্যেكَرَّةًۭএকবার প্রত্যাবর্তনkarratanفَأَكُونَহতাম আমি তবেfa-akūnaمِنَঅন্তর্ভুক্তminaٱلْمُحْسِنِينَসৎকর্মপরায়ণদের"l-muḥ'sinīna٥٨
অথবা শাস্তি দেখার পর কাউকে যেন বলতে না হয়, আমাকে যদি একবার (পৃথিবীতে) ফিরে যাবার সুযোগ দেয়া হত, তাহলে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।
৩৯:৫৯
بَلَىٰ"(বলা হবে) কেন নয়balāقَدْনিশ্চয়ইqadجَآءَتْكَতোমার কাছে এসেছিলোjāatkaءَايَـٰتِىআমার নিদর্শনাবলীāyātīفَكَذَّبْتَতুমি তখন মিথ্যা বলেছিলেfakadhabtaبِهَاতাbihāوَٱسْتَكْبَرْتَএবং তুমি অহংকার করেছিলেwa-is'takbartaوَكُنتَএবং তুমি হয়েছিলেwakuntaمِنَঅন্তর্ভুক্তminaٱلْكَـٰفِرِينَকাফেরদেরl-kāfirīna٥٩
(তাকে উত্তর দেয়া হবে) না, বরং তোমার কাছে আমার নিদর্শন এসেছিল, তখন তুমি সেগুলোকে মিথ্যে বলে অস্বীকার করেছিলে, অহংকার করেছিলে আর কাফিরদের অন্তর্ভুক্ত ছিলে।
৩৯:৬০
وَيَوْمَএবং দিনেwayawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiتَرَىতুমি দেখবেtarāٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaكَذَبُوا۟মিথ্যারোপ করেছেkadhabūعَلَىউপরʿalāٱللَّهِআল্লাহরl-lahiوُجُوهُهُمতাদের মুখগুলোwujūhuhumمُّسْوَدَّةٌ ۚকালো (হয়ে গিয়েছে)mus'waddatunأَلَيْسَনয় কিalaysaفِىমধ্যেجَهَنَّمَজাহান্নামেরjahannamaمَثْوًۭىআবাসস্থল (যথেষ্ঠ)mathwanلِّلْمُتَكَبِّرِينَঅহংকারকারীদের জন্যেlil'mutakabbirīna٦٠
যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে ক্বিয়ামতের দিনে তুমি তাদের মুখগুলো কালো দেখতে পাবে. অহংকারীদের আবাসস্থল কি জাহান্নামে নয়?
৩৯:৬১
وَيُنَجِّىএবং উদ্ধার করবেনwayunajjīٱللَّهُআল্লাহl-lahuٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaٱتَّقَوْا۟আত্মরক্ষা করেছিলোittaqawبِمَفَازَتِهِمْতাদের সাফল্যসহbimafāzatihimلَاনাيَمَسُّهُمُতাদেরকে স্পর্শ করবেyamassuhumuٱلسُّوٓءُঅমঙ্গলl-sūuوَلَاআর নাwalāهُمْতারাhumيَحْزَنُونَচিন্তিত হবেyaḥzanūna٦١
আর আল্লাহ মুত্তাক্বীদেরকে রক্ষা করবেন তাদের সফলতার কারণে। কোন খারাবী তাদেরকে স্পর্শ করবে না, আর তারা দুঃখিতও হবে না।
৩৯:৬২
ٱللَّهُআল্লাহal-lahuخَـٰلِقُস্রষ্টাkhāliquكُلِّপ্রত্যেকkulliشَىْءٍۢ ۖজিনিসেরshayinوَهُوَএবং তিনিwahuwaعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢজিনিসেরshayinوَكِيلٌۭকর্মবিধায়কwakīlun٦٢
আল্লাহ সব কিছুর স্রষ্টা আর তিনি সব কিছুর অভিভাবক এবং কর্ম সম্পাদনকারী।
৩৯:৬৩
لَّهُۥতাঁরই (কাছে রক্ষিত)lahuمَقَالِيدُচাবিসমূহmaqālīduٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۗও পৃথিবীরwal-arḍiوَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaكَفَرُوا۟অমান্য করেছেkafarūبِـَٔايَـٰتِআয়াতগুলোকেbiāyātiٱللَّهِআল্লাহরl-lahiأُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaهُمُতারাইhumuٱلْخَـٰسِرُونَক্ষতিগ্রস্তl-khāsirūna٦٣
আসমান আর যমীনের কুঞ্জি তাঁরই হাতে, আর যারা আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করে, তারাই তো ক্ষতিগ্রস্ত।
৩৯:৬৪
قُلْ(হে নাবী) বলোqulأَفَغَيْرَ"তবে কি ব্যতীতafaghayraٱللَّهِআল্লাহl-lahiتَأْمُرُوٓنِّىٓআমাকে তোমরা নির্দেশ দিচ্ছো (যে)tamurūnnīأَعْبُدُইবাদাত করবো আমি (অন্যকে)aʿbuduأَيُّهَاও হেayyuhāٱلْجَـٰهِلُونَঅজ্ঞ লোকেরা"l-jāhilūna٦٤
বল, ওহে অজ্ঞরা! তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ‘ইবাদাত করার আদেশ করছ?
৩৯:৬৫
وَلَقَدْএবং নিশ্চয়ইwalaqadأُوحِىَওহী করা হয়েছেūḥiyaإِلَيْكَতোমার প্রতিilaykaوَإِلَىএবং প্রতিwa-ilāٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaمِنমধ্য হতেminقَبْلِكَতোমার পূর্বে (ছিলো)qablikaلَئِنْঅবশ্য যদিla-inأَشْرَكْتَতুমি শরিক করোashraktaلَيَحْبَطَنَّবিনষ্ট হবে যাবেইlayaḥbaṭannaعَمَلُكَতোমার কৃতকর্মʿamalukaوَلَتَكُونَنَّএবং তুমি অবশ্যই হয়ে যাবেwalatakūnannaمِنَঅন্তর্ভুক্তminaٱلْخَـٰسِرِينَক্ষতিগ্রস্তদেরl-khāsirīna٦٥
কিন্তু তোমার কাছে আর তোমাদের পূর্ববর্তীদের কাছে ওয়াহী করা হয়েছে যে, তুমি যদি (আল্লাহর) শরীক স্থির কর, তাহলে তোমার কর্ম অবশ্য অবশ্যই নিস্ফল হয়ে যাবে, আর তুমি অবশ্য অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
৩৯:৬৬
بَلِবরংbaliٱللَّهَআল্লাহরইl-lahaفَٱعْبُدْতুমি তাই ইবাদাত করোfa-uʿ'budوَكُنএবং হয়ে যাওwakunمِّنَঅন্তর্ভুক্তminaٱلشَّـٰكِرِينَকৃতজ্ঞদেরl-shākirīna٦٦
না, বরং আল্লাহর ‘ইবাদাত কর, আর শুকরগুজারদের অন্তর্ভুক্ত হও।
৩৯:৬৭
وَمَاএবং নাwamāقَدَرُوا۟তারা সম্মান করেqadarūٱللَّهَআল্লাহরl-lahaحَقَّযথোচিতḥaqqaقَدْرِهِۦতাঁর সম্মানqadrihiوَٱلْأَرْضُঅথচ পৃথিবীwal-arḍuجَمِيعًۭاসবটাইjamīʿanقَبْضَتُهُۥতাঁরই মুঠিতে হবেqabḍatuhuيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiوَٱلسَّمَـٰوَٰتُও আকাশ (থাকবে)wal-samāwātuمَطْوِيَّـٰتٌۢগুটানো অবস্থায়maṭwiyyātunبِيَمِينِهِۦ ۚতাঁর ডান হাতের মধ্যেbiyamīnihiسُبْحَـٰنَهُۥতিনি মহান পবিত্রsub'ḥānahuوَتَعَـٰلَىٰও বহু ঊর্ধ্বেwataʿālāعَمَّاতা হ'তে যাʿammāيُشْرِكُونَতারা শরিক করেyush'rikūna٦٧
তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। ক্বিয়ামতের দিন সমগ্র পৃথিবী তাঁর হাতের মুষ্ঠিতে থাকবে, আর আকাশমন্ডলী থাকবে ভাঁজ করা অবস্থায় তাঁর ডান হাতে। মাহাত্ম্য তাঁরই, তারা যাদেরকে তাঁর শরীক করে তিনি তাদের বহু ঊর্ধ্বে।
৩৯:৬৮
وَنُفِخَএবং ফুঁ দেওয়া হবেwanufikhaفِىমধ্যেٱلصُّورِশিংগারl-ṣūriفَصَعِقَঅতঃপর মূর্ছা যাবেfaṣaʿiqaمَنযারাmanفِىমধ্যে (আছে)ٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَمَنও যারাwamanفِىমধ্যে আছেٱلْأَرْضِপৃথিবীরl-arḍiإِلَّاএ ছাড়াillāمَنযাদেরকেmanشَآءَইচ্ছে করবেনshāaٱللَّهُ ۖআল্লাহl-lahuثُمَّএরপরthummaنُفِخَফুঁ দেওয়া হবেnufikhaفِيهِতার মধ্যেfīhiأُخْرَىٰআবারukh'rāفَإِذَاফলে তখনfa-idhāهُمْতারাhumقِيَامٌۭদাঁড়িয়েqiyāmunيَنظُرُونَদেখতে থাকবেyanẓurūna٦٨
আর যখন শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে তখন মুর্ছিত হয়ে পড়বে যারা আছে আকাশে আর যারা আছে যমীনে, তবে আল্লাহর ইচ্ছেয় এত্থেকে যে রেহাই পাবে তার কথা ভিন্ন। অতঃপর শিঙ্গায় আবার ফুঁ দেয়া হবে, তখন তারা উঠে দাঁড়িয়ে তাকাতে থাকবে।
৩৯:৬৯
وَأَشْرَقَتِএবং উদ্ভাসিত হবেwa-ashraqatiٱلْأَرْضُপৃথিবীl-arḍuبِنُورِদিয়ে আলো (আলোতে)binūriرَبِّهَاতাঁর রবেরrabbihāوَوُضِعَএবং উপস্হিত করা হবেwawuḍiʿaٱلْكِتَـٰبُআমলনামাl-kitābuوَجِا۟ىٓءَএবং উপস্থিত করা হবেwajīaبِٱلنَّبِيِّـۧنَনাবী (রাসূল)গণকেbil-nabiyīnaوَٱلشُّهَدَآءِও সাক্ষীদেরকেwal-shuhadāiوَقُضِىَএবং মীমাংসা করে দেওয়া হবেwaquḍiyaبَيْنَهُمতাদের মাঝেbaynahumبِٱلْحَقِّন্যায়ভাবেbil-ḥaqiوَهُمْএবং তাদের (উপর)wahumلَاনাيُظْلَمُونَঅবিচার করা হবেyuẓ'lamūna٦٩
পৃথিবী তার প্রতিপালকের জ্যোতিতে ঝলমল করে উঠবে, আর ‘আমালনামা সামনে আনা হবে। নবীগণ ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে। সকলের মাঝে ন্যায়পরায়ণতার সাথে বিচার করা হবে, তাদের প্রতি যুলম করা হবে না।
৩৯:৭০
وَوُفِّيَتْএবং পূর্ণ (প্রতিফল) দেওয়া হবেwawuffiyatكُلُّপ্রত্যেকkulluنَفْسٍۢব্যক্তিকেnafsinمَّاযাعَمِلَتْসে কর্মে করেছেʿamilatوَهُوَএবং তিনিwahuwaأَعْلَمُখুব জানেনaʿlamuبِمَاঐ সম্পর্কে যাbimāيَفْعَلُونَতারা করেyafʿalūna٧٠
প্রত্যেকের কাজের পূর্ণ প্রতিফল দেয়া হবে। লোকেরা যা করে তা তিনি খুব ভালভাবেই জানেন।
৩৯:৭১
وَسِيقَএবং তাড়িয়ে নেওয়া হবেwasīqaٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaكَفَرُوٓا۟অস্বীকার করেছেkafarūإِلَىٰদিকেilāجَهَنَّمَজাহান্নামেরjahannamaزُمَرًا ۖদলে দলেzumaranحَتَّىٰٓশেষ পর্যন্তḥattāإِذَاযখনidhāجَآءُوهَاতার (কাছে) আসবেjāūhāفُتِحَتْখুলে দেওয়া হবেfutiḥatأَبْوَٰبُهَاতার ফটকগুলোabwābuhāوَقَالَএবং বলবেwaqālaلَهُمْতাদেরকেlahumخَزَنَتُهَآতার রক্ষীরাkhazanatuhāأَلَمْ"নি কিalamيَأْتِكُمْতোমাদের কাছে আসেyatikumرُسُلٌۭরাসূলগণrusulunمِّنكُمْতোমাদের মধ্য হ'তেminkumيَتْلُونَতারা আবৃত্তি করে শুনাতোyatlūnaعَلَيْكُمْতোমাদের কাছেʿalaykumءَايَـٰتِআয়াতসমূহāyātiرَبِّكُمْতোমাদের রবেরrabbikumوَيُنذِرُونَكُمْও তোমাদেরকে সতর্ক করতোwayundhirūnakumلِقَآءَসাক্ষাতেরliqāaيَوْمِكُمْতোমাদের দিনেরyawmikumهَـٰذَا ۚএই"hādhāقَالُوا۟তারা বলবেqālūبَلَىٰ"অবশ্যই (এসেছিলো)"balāوَلَـٰكِنْকিন্তুwalākinحَقَّتْঅবধারিত হয়েছিলোḥaqqatكَلِمَةُবাণীkalimatuٱلْعَذَابِশাস্তিরl-ʿadhābiعَلَىউপরʿalāٱلْكَـٰفِرِينَকাফেরদেরl-kāfirīna٧١
কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। শেষে যখন তারা সেখানে পোঁছবে, তখন তার দরজাগুলো খুলে দেয়া হবে। তখন জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে- তোমাদের কাছে তোমাদেরই ভিতর থেকে কি রসূলগণ আসেননি যারা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের আয়াত পড়ে শোনাতেন আর তোমাদেরকে যে এ দিনের সাক্ষাৎ করতে হবে এ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতেন? তারা বলবে- হাঁ, এসেছিল। কিন্তু (এ স্বীকারোক্তি সত্ত্বেও) কাফিরদের প্রতি শাস্তির ফয়সালা অবধারিত হয়ে গেছে।
৩৯:৭২
قِيلَবলা হবেqīlaٱدْخُلُوٓا۟"তোমরা প্রবেশ করোud'khulūأَبْوَٰبَদরজাসমূহেabwābaجَهَنَّمَজাহান্নামেরjahannamaخَـٰلِدِينَচিরস্থায়ী হবেkhālidīnaفِيهَا ۖতার মধ্যেfīhāفَبِئْسَঅতঃপর কত নিকৃষ্টfabi'saمَثْوَىআবাসস্থলmathwāٱلْمُتَكَبِّرِينَঅহংকারীদের"l-mutakabirīna٧٢
তাদেরকে বলা হবে- জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ কর, তোমাদেরকে চিরকাল এখানে থাকতে হবে। অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট!
৩৯:৭৩
وَسِيقَএবং নিয়ে যাওয়া হবেwasīqaٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaٱتَّقَوْا۟বেঁচে থাকতোittaqawرَبَّهُمْতাদের রবেরrabbahumإِلَىদিকেilāٱلْجَنَّةِজান্নাতেরl-janatiزُمَرًا ۖদলে দলেzumaranحَتَّىٰٓশেষ পর্যন্তḥattāإِذَاযখনidhāجَآءُوهَاতার (কাছে) আসবেjāūhāوَفُتِحَتْএবং খুলে দেওয়া হবেwafutiḥatأَبْوَٰبُهَاতার দরজাগুলোabwābuhāوَقَالَএবং বলবেwaqālaلَهُمْতাদেরকেlahumخَزَنَتُهَاতার রক্ষীরাkhazanatuhāسَلَـٰمٌ"সালামsalāmunعَلَيْكُمْতোমাদের উপরʿalaykumطِبْتُمْতোমরা সুখী হওṭib'tumفَٱدْخُلُوهَاতাতে তোমরা অতঃপর প্রবেশ করোfa-ud'khulūhāخَـٰلِدِينَতোমরা চিরস্থায়ী হবে (সেখানে)."khālidīna٧٣
যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে এসে পৌঁছবে, জান্নাতের দরজাগুলো (পূর্ব থেকেই) উন্মুক্ত (দেখতে পাবে)। জান্নাতের দ্বার রক্ষীরা বলবে- তোমাদের উপর শান্তি (বর্ষিত হোক), চমৎকার কাজ করেছ তোমরা, কাজেই চিরকালের জন্য এতে প্রবেশ কর।
৩৯:৭৪
وَقَالُوا۟এবং তারা বলবেwaqālūٱلْحَمْدُ"সব প্রশংসা (ও শোকর)l-ḥamduلِلَّهِআল্লাহর জন্যেlillahiٱلَّذِىযিনিalladhīصَدَقَنَاআমাদেরকে সত্য করে দেখিয়েছেনṣadaqanāوَعْدَهُۥতাঁর প্রতিশ্রুতিwaʿdahuوَأَوْرَثَنَاএবং আমাদেরকে অধিকারী করেছেনwa-awrathanāٱلْأَرْضَএ-স্হানেরl-arḍaنَتَبَوَّأُবসবাস করবো আমরাnatabawwa-uمِنَমধ্য হ'তেminaٱلْجَنَّةِজান্নাতেরl-janatiحَيْثُযেখানেḥaythuنَشَآءُ ۖইচ্ছে করবো আমরাnashāuفَنِعْمَঅতএব কত উত্তমfaniʿ'maأَجْرُপুরস্কারajruٱلْعَـٰمِلِينَসৎকর্মসম্পাদনকারীদের"l-ʿāmilīna٧٤
(জান্নাতে প্রবেশ করে) তারা বলবে- সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তাঁর ও‘য়াদাকে সত্যিকারভাবে পূর্ণ করেছেন, আর আমাদেরকে (জান্নাতের) যমীনের অধিকারী বানিয়ে দিয়েছেন। আমরা জান্নাতের যেথায় ইচ্ছে বসবাসের জায়গা ক’রে নিতে পারি। সৎকর্মশীলদের প্রতিফল কতই না উত্তম!
৩৯:৭৫
وَتَرَىএবং দেখবে তুমিwatarāٱلْمَلَـٰٓئِكَةَফেরেশতাদেরকেl-malāikataحَآفِّينَঘিরে থাকতেḥāffīnaمِنْথেকেminحَوْلِপাশḥawliٱلْعَرْشِআরশেরl-ʿarshiيُسَبِّحُونَতারা মহিমা ঘোষণা করতে থাকবেyusabbiḥūnaبِحَمْدِপ্রশংসাসহbiḥamdiرَبِّهِمْ ۖতাদের রবেরrabbihimوَقُضِىَএবং বিচার করে দেওয়া হবেwaquḍiyaبَيْنَهُمতাদের মাঝেbaynahumبِٱلْحَقِّন্যায়ভাবেbil-ḥaqiوَقِيلَএবং বলা হবেwaqīlaٱلْحَمْدُ"সকল প্রশংসাl-ḥamduلِلَّهِআল্লাহর জন্যেlillahiرَبِّ(যিনি) রবrabbiٱلْعَـٰلَمِينَবিশ্বজগতের"l-ʿālamīna٧٥
তুমি ফেরেশতাদেরকে ‘আরশের চারপাশ ঘিরে তাদের প্রতিপালকের মাহাত্ম্য ঘোষণা ও প্রশংসা করতে দেখতে পাবে। মানুষের মাঝে ন্যায়নিষ্ঠার সঙ্গে বিচার-ফয়সালা করা হবে। আর ঘোষণা দেয়া হবে যে, যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য।