৩৫
ফাতির
فاطر
সূরা ফাতির (فاطر) পবিত্র কুরআনের ৩৫ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৪৫ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।
বুকমার্ক (0)
এখনো কোনো বুকমার্ক নেই। যেকোনো আয়াতের পাশে বুকমার্ক আইকনে ক্লিক করে সংরক্ষণ করুন।
বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
৩৫:১
ٱلْحَمْدُসকল প্রশংসাal-ḥamduلِلَّهِআল্লাহরই জন্যেlillahiفَاطِرِ(যিনি) স্রষ্টাfāṭiriٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiجَاعِلِ(তিনিই) নিয়োগকারীjāʿiliٱلْمَلَـٰٓئِكَةِফেরেশতাদেরকেl-malāikatiرُسُلًاবাণীবাহক রূপেrusulanأُو۟لِىٓবিশিষ্টulīأَجْنِحَةٍۢ(বহু) ডানাajniḥatinمَّثْنَىٰদু'টিmathnāوَثُلَـٰثَও তিনটিwathulāthaوَرُبَـٰعَ ۚও চারটি (করে)warubāʿaيَزِيدُবৃদ্ধি করেনyazīduفِىমধ্যেfīٱلْخَلْقِসৃষ্টি (কাঠামোর)l-khalqiمَاযেমনmāيَشَآءُ ۚইচ্ছে করেন তিনিyashāuإِنَّনিশ্চয়innaٱللَّهَআল্লাহl-lahaعَلَىٰউপরʿalāكُلِّসবkulliشَىْءٍۢকিছুরইshayinقَدِيرٌۭসর্বশক্তিমানqadīrun١
যাবতীয় প্রশংসা আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর জন্য। তিনি দূত মনোনীত করেন ফেরেশতামন্ডলীকে, যারা দুই দুই বা তিন তিন বা চার চার ডানা বিশিষ্ট। তিনি সৃষ্টিতে যা ইচ্ছে বৃদ্ধি করেন। আল্লাহ সকল বিষয়ের উপর সর্বশক্তিমান।
৩৫:২
مَّاযা কিছুmāيَفْتَحِখুলে দেনyaftaḥiٱللَّهُআল্লাহl-lahuلِلنَّاسِমানুষের জন্যেlilnnāsiمِنহ'তেminرَّحْمَةٍۢ(তাঁর) অনুগ্রহraḥmatinفَلَاসে ক্ষেত্রে নেইfalāمُمْسِكَকোনো প্রতিরোধকারীmum'sikaلَهَا ۖতারlahāوَمَاএবং যা কিছুwamāيُمْسِكْতিনি বন্ধ করেনyum'sikفَلَاতখনও নেইfalāمُرْسِلَকোনো উন্মুক্তকারী (প্রেরণকারী)mur'silaلَهُۥতারlahuمِنۢমধ্য হতেminبَعْدِهِۦ ۚতাঁর পরেbaʿdihiوَهُوَএবং তিনিইwahuwaٱلْعَزِيزُপরাক্রমশালীl-ʿazīzuٱلْحَكِيمُপ্রজ্ঞাময়l-ḥakīmu٢
আল্লাহ মানুষের জন্য তাঁর অনুগ্রহ থেকে যা খুলে দেন তা নিবারণ করার কেউ নেই। আর তিনি যা বারিত করেন অতঃপর কেউ তা প্রেরণ করতে পারে না। তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়।
৩৫:৩
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّاسُমানব সম্প্রদায়l-nāsuٱذْكُرُوا۟তোমরা স্মরণ করোudh'kurūنِعْمَتَঅনুগ্রহের (কথা)niʿ'mataٱللَّهِআল্লাহরl-lahiعَلَيْكُمْ ۚতোমাদের উপরʿalaykumهَلْ(আছে) কিhalمِنْকোনminخَـٰلِقٍসৃষ্টিকর্তাkhāliqinغَيْرُব্যতীতghayruٱللَّهِআল্লাহl-lahiيَرْزُقُكُمতোমাদের জীবিকা দেয় (যে)yarzuqukumمِّنَহ'তেminaٱلسَّمَآءِআকাশl-samāiوَٱلْأَرْضِ ۚও পৃথিবী (হ'তে)wal-arḍiلَآনেইlāإِلَـٰهَকোন ইলাহilāhaإِلَّاছাড়াillāهُوَ ۖতিনিhuwaفَأَنَّىٰতা হ'লে কেমন করেfa-annāتُؤْفَكُونَতোমাদের ফিরানো হচ্ছেtu'fakūna٣
হে মানুষ! তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ কর। তিনি ছাড়া কোন সৃষ্টিকর্তা আছে কি যে তোমাদেরকে আকাশ ও যমীন থেকে রিযক দান করে? তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তাহলে কীভাবে তোমরা বিপথগামী হচ্ছ?
৩৫:৪
وَإِنএবং (হে নাবী) যদিwa-inيُكَذِّبُوكَতোমাকে তারা মিথ্যারোপ করেyukadhibūkaفَقَدْনিশ্চয়ই তবেfaqadكُذِّبَتْমিথ্যারোপ করা হয়েছেkudhibatرُسُلٌۭরাসূলদেরকেrusulunمِّنথেকেminقَبْلِكَ ۚতোমার পূর্বেওqablikaوَإِلَىএবং দিকেwa-ilāٱللَّهِআল্লাহরইl-lahiتُرْجَعُফিরিয়ে আনা হয়tur'jaʿuٱلْأُمُورُ(সব) বিষয়l-umūru٤
তারা যদি তোমাকে মিথ্যে বলে অস্বীকার করে, তাহলে (তাদের এ আচরণ তো কোন নতুন বিষয় নয়) তোমার পূর্বেও রসূলদেরকে মিথ্যে বলে অস্বীকার করা হয়েছে। (যে যা-ই কিছু করুক না কেন) সমস্ত কার্যকলাপ (হিসাব নিকাশের জন্য) আল্লাহর কাছে ফিরে যাবে।
৩৫:৫
يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّاسُমানব সম্প্রদায়l-nāsuإِنَّনিশ্চয়ইinnaوَعْدَপ্রতিশ্রুতিwaʿdaٱللَّهِআল্লাহরl-lahiحَقٌّۭ ۖসত্যḥaqqunفَلَاসুতরাং নাfalāتَغُرَّنَّكُمُতোমাদেরকে ধোঁকা দেয় (যেন)taghurrannakumuٱلْحَيَوٰةُজীবনl-ḥayatuٱلدُّنْيَا ۖপার্থিবl-dun'yāوَلَاএবং নাwalāيَغُرَّنَّكُمতোমাদের ধোঁকা দেয় (যেন)yaghurrannakumبِٱللَّهِআল্লাহর ব্যাপারেbil-lahiٱلْغَرُورُকোনো বড় ধোঁকাবাজ (অর্থাৎ শয়তান)l-gharūru٥
হে মানুষ! আল্লাহর ওয়া‘দা সত্য, কাজেই পার্থিব জীবন কিছুতেই যেন তোমাদেরকে প্রতারিত না করে; আর সেই প্রধান প্রতারক (শয়ত্বান) যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে।
৩৫:৬
إِنَّনিশ্চয়ইinnaٱلشَّيْطَـٰنَশয়তানl-shayṭānaلَكُمْতোমাদের জন্যেlakumعَدُوٌّۭশত্রুʿaduwwunفَٱتَّخِذُوهُসুতরাং তোমরা তাকে গ্রহণ করোfa-ittakhidhūhuعَدُوًّا ۚশত্রু হিসেবেʿaduwwanإِنَّمَاমূলতঃinnamāيَدْعُوا۟সে ডাকেyadʿūحِزْبَهُۥতার দলবলকেḥiz'bahuلِيَكُونُوا۟তারা হয় যেনliyakūnūمِنْঅন্তর্ভুক্তminأَصْحَـٰبِঅধিবাসীদেরaṣḥābiٱلسَّعِيرِজাহান্নামেরl-saʿīri٦
শয়ত্বান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবে গ্রহণ কর। সে কেবল তার দলবলকে ডাকে, যাতে তারা জ্বলন্ত অগ্নির সঙ্গী হয়।
৩৫:৭
ٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūلَهُمْতাদের জন্যে (রয়েছে)lahumعَذَابٌۭশাস্তিʿadhābunشَدِيدٌۭ ۖকঠোরshadīdunوَٱلَّذِينَআর যারাwa-alladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎকাজl-ṣāliḥātiلَهُمতাদের জন্যে (রয়েছে)lahumمَّغْفِرَةٌۭক্ষমাmaghfiratunوَأَجْرٌۭও পুরস্কারwa-ajrunكَبِيرٌবড়kabīrun٧
যারা কুফুরী করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিফল।
৩৫:৮
أَفَمَنতবে কি যেafamanزُيِّنَশোভন করে দেখানো হয়েছেzuyyinaلَهُۥতার কাছেlahuسُوٓءُমন্দsūuعَمَلِهِۦতার কাজকেʿamalihiفَرَءَاهُতা অতঃপর সে মনে করেfaraāhuحَسَنًۭا ۖউত্তম হিসেবে (সে কি হেদায়াত পাবে?)ḥasananفَإِنَّপ্রকৃত পক্ষে নিশ্চয়fa-innaٱللَّهَআল্লাহl-lahaيُضِلُّবিভ্রান্ত করেনyuḍilluمَنযাকেmanيَشَآءُইচ্ছে করেন তিনিyashāuوَيَهْدِىএবং সৎ পথে পরিচালিত করেনwayahdīمَنযাকেmanيَشَآءُ ۖতিনি ইচ্ছে করেনyashāuفَلَاসুতরাং নাfalāتَذْهَبْচলে যায় (অর্থাৎ শেষ করে দিও)tadhhabنَفْسُكَতোমার প্রাণnafsukaعَلَيْهِمْতাদের জন্যেʿalayhimحَسَرَٰتٍ ۚআক্ষেপ করেḥasarātinإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaعَلِيمٌۢখুব অবহিতʿalīmunبِمَاঐ বিষয়ে যাbimāيَصْنَعُونَতারা তৈরি করছেyaṣnaʿūna٨
যাকে তার মন্দ কর্ম শোভনীয় ক’রে দেখানো হয়, অতঃপর সে সেটাকে উত্তম মনে করে (সে কি তার সমান, যে সৎ পথে পরিচালিত?) আল্লাহ যাকে ইচ্ছে বিপথগামী করেন, আর যাকে ইচ্ছে সঠিক পথে পরিচালিত করেন। কাজেই তাদের জন্য আক্ষেপ ক’রে, তুমি তোমার জীবনকে ধ্বংস হতে দিও না। তারা যা করে আল্লাহ তা খুব ভালভাবেই জানেন।
৩৫:৯
وَٱللَّهُএবং আল্লাহ (তিনিই)wal-lahuٱلَّذِىٓযিনিalladhīأَرْسَلَপাঠানarsalaٱلرِّيَـٰحَবাতাসl-riyāḥaفَتُثِيرُঅতঃপর (তা) সঞ্চালনfatuthīruسَحَابًۭاমেঘমালাsaḥābanفَسُقْنَـٰهُতা আমরা অতঃপর পরিচালনা করিfasuq'nāhuإِلَىٰদিকেilāبَلَدٍۢভূখণ্ডেরbaladinمَّيِّتٍۢ(যা ছিলো) নির্জীব মৃতmayyitinفَأَحْيَيْنَاআমরা এভাবে জীবিত করিfa-aḥyaynāبِهِতা দ্বারাbihiٱلْأَرْضَমাটিকেl-arḍaبَعْدَপরেbaʿdaمَوْتِهَا ۚতার মৃত্যুরmawtihāكَذَٰلِكَএভাবেই (হবে)kadhālikaٱلنُّشُورُউত্থানl-nushūru٩
আল্লাহ, যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘ সঞ্চার করে, অতঃপর আমি তা নির্জীব ভূখন্ডের দিকে পরিচালিত করি। অতঃপর আমি তা দিয়ে মৃত্তিকাকে তার মৃত্যুর পর আবার সঞ্জীবিত করি। এভাবেই (ঘটবে) পুনরুত্থান।
৩৫:১০
مَنযেmanكَانَছিলkānaيُرِيدُচায়yurīduٱلْعِزَّةَসম্মানl-ʿizataفَلِلَّهِতবে (জেনে রাখুক) আল্লাহর জন্যেfalillahiٱلْعِزَّةُসম্মানl-ʿizatuجَمِيعًا ۚসবইjamīʿanإِلَيْهِতাঁরই দিকেilayhiيَصْعَدُউঠেyaṣʿaduٱلْكَلِمُকথাl-kalimuٱلطَّيِّبُভালোl-ṭayibuوَٱلْعَمَلُএবং কাজwal-ʿamaluٱلصَّـٰلِحُসতl-ṣāliḥuيَرْفَعُهُۥ ۚতা উন্নীত করেyarfaʿuhuوَٱلَّذِينَও যারাwa-alladhīnaيَمْكُرُونَষড়যন্ত্র করেyamkurūnaٱلسَّيِّـَٔاتِমন্দ (কাজের)l-sayiātiلَهُمْতাদের জন্যে (রয়েছে)lahumعَذَابٌۭশাস্তিʿadhābunشَدِيدٌۭ ۖকঠোরshadīdunوَمَكْرُএবং ষড়যন্ত্রwamakruأُو۟لَـٰٓئِكَতাদেরulāikaهُوَতাhuwaيَبُورُব্যর্থ হবেyabūru١٠
কেউ সম্মান-সুখ্যাতি চাইলে (আল্লাহকে উপেক্ষা করে তা লাভ করা যাবে না), সে জেনে নিক যাবতীয় সম্মান-সুখ্যাতির অধিকারী হলেন আল্লাহ। তাঁরই দিকে উত্থিত হয় পবিত্র কথাগুলো আর সৎকাজ সেগুলোকে উচ্চে তুলে ধরে। যারা মন্দ কাজের চক্রান্ত করে তাদের জন্য আছে কঠিন শাস্তি। তাদের চক্রান্ত নিষ্ফল হবে।
৩৫:১১
وَٱللَّهُএবং আল্লাহইwal-lahuخَلَقَكُمতোমাদের সৃষ্টি করেছেনkhalaqakumمِّنথেকেminتُرَابٍۢমাটিturābinثُمَّএরপরthummaمِنথেকেminنُّطْفَةٍۢশুক্রবিন্দুnuṭ'fatinثُمَّএরপরthummaجَعَلَكُمْতোমাদেরকে বানিয়েছেনjaʿalakumأَزْوَٰجًۭا ۚজোড়া জোড়াazwājanوَمَاএবং নাwamāتَحْمِلُগর্ভধারণ করেtaḥmiluمِنْকোনোminأُنثَىٰনারীunthāوَلَاআর নাwalāتَضَعُপ্রসব করে সেtaḍaʿuإِلَّاএ ব্যতীতillāبِعِلْمِهِۦ ۚতাঁর জানা থাকেbiʿil'mihiوَمَاএবং নাwamāيُعَمَّرُআয়ু বৃদ্ধি পায়yuʿammaruمِنকোনোminمُّعَمَّرٍۢবয়স্কলোকেরmuʿammarinوَلَاআর নাwalāيُنقَصُকমিয়ে দেওয়া হয়yunqaṣuمِنْহ'তেminعُمُرِهِۦٓতার আয়ুʿumurihiإِلَّاএ ছাড়াillāفِىমধ্যে আছেfīكِتَـٰبٍ ۚএকটি কিতাবে (লিখিত)kitābinإِنَّনিশ্চয়ইinnaذَٰلِكَসেটাdhālikaعَلَىজন্যেʿalāٱللَّهِআল্লাহরl-lahiيَسِيرٌۭ(খুব)সহজyasīrun١١
আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর শুক্র-বিন্দু হতে, অতঃপর তিনি তোমাদেরকে করেছেন (স্বামী-স্ত্রীর) জোড়া। তাঁর অবগতি ব্যতীত কোন নারী গর্ভ ধারণ করে না বা (তার বোঝা) হালকা করে না। কোন দীর্ঘায়ুর আয়ু দীর্ঘ করা হয় না, আর তার আয়ু কমানো হয় না কিতাবের লিখন ছাড়া। এটা (অর্থাৎ এ সবের হিসাব রাখা ও তত্ত্বাবধান করা) আল্লাহর জন্য সহজ।
৩৫:১২
وَمَاএবং নাwamāيَسْتَوِىসমান হয়yastawīٱلْبَحْرَانِদুই সাগরl-baḥrāniهَـٰذَاযেমন (এটা)hādhāعَذْبٌۭসুমিষ্টʿadhbunفُرَاتٌۭসুপেয়furātunسَآئِغٌۭসহজ পেয়sāighunشَرَابُهُۥতার পানীয়sharābuhuوَهَـٰذَاআর ওটাwahādhāمِلْحٌলোনাmil'ḥunأُجَاجٌۭ ۖবিস্বাদujājunوَمِنকিন্তু থেকেwaminكُلٍّۢপ্রত্যেকটাkullinتَأْكُلُونَতোমরা খাওtakulūnaلَحْمًۭاগোশত (মাছ)laḥmanطَرِيًّۭاতাজাṭariyyanوَتَسْتَخْرِجُونَও তোমরা বের করোwatastakhrijūnaحِلْيَةًۭঅলংকার (অর্থাৎ মনি-মুক্তা)ḥil'yatanتَلْبَسُونَهَا ۖতা তোমরা পরিধান করোtalbasūnahāوَتَرَىএবং তোমরা দেখোwatarāٱلْفُلْكَনৌকাগুলোl-ful'kaفِيهِতার মধ্যেfīhiمَوَاخِرَপানিবিদীর্ণ করে চলেmawākhiraلِتَبْتَغُوا۟তোমরা খোঁজ করতে পারো যেনlitabtaghūمِنথেকেminفَضْلِهِۦতাঁর অনুগ্রহfaḍlihiوَلَعَلَّكُمْএবং তোমরা যাতেwalaʿallakumتَشْكُرُونَকৃতজ্ঞতা প্রকাশ করোtashkurūna١٢
দু’টি দরিয়াও এক রকম নয়। একটি সুমিষ্ট, সুস্বাদু, সুপেয়; অন্যটি লবণাক্ত, বিস্বাদ। তথাপি তোমরা সকল (প্রকার পানি) থেকে তাজা গোশত আহার কর আর বের কর অলংকার- পরিধান করার জন্যে। তোমরা দেখতে পাও নৌযানগুলো ঢেউয়ের বুক চিরে চলাচল করে যাতে তোমরা তাঁর অনুগ্রহ খোঁজ করতে পার, আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
৩৫:১৩
يُولِجُতিনি প্রবেশ করানyūlijuٱلَّيْلَরাতকেal-laylaفِىমধ্যেfīٱلنَّهَارِদিনেরl-nahāriوَيُولِجُএবং প্রবেশ করানwayūlijuٱلنَّهَارَদিনকেl-nahāraفِىমধ্যেfīٱلَّيْلِরাতেরal-layliوَسَخَّرَএবং নিয়ন্ত্রিত করেছেনwasakharaٱلشَّمْسَসূর্যকেl-shamsaوَٱلْقَمَرَও চাঁদকেwal-qamaraكُلٌّۭপ্রত্যেকেইkullunيَجْرِى(পরিভ্রমণ করে) আবর্তন করেyajrīلِأَجَلٍۢএকটি সময়ের জন্যেli-ajalinمُّسَمًّۭى ۚনির্দিষ্টmusammanذَٰلِكُمُতোমাদের সেইdhālikumuٱللَّهُআল্লাহ-ইl-lahuرَبُّكُمْতোমাদের রবrabbukumلَهُতাঁরইlahuٱلْمُلْكُ ۚসার্বভৌমত্বl-mul'kuوَٱلَّذِينَএবং যাদেরকেwa-alladhīnaتَدْعُونَতোমরা ডাকোtadʿūnaمِنছাড়াminدُونِهِۦতাঁকেdūnihiمَاনাmāيَمْلِكُونَ(তারা অধিকারী) অধিকার রাখেyamlikūnaمِنকোনোminقِطْمِيرٍ(তুচ্ছাতিতুচ্ছ বস্তুর) খেজুরের আঁটির পর্দাqiṭ'mīrin١٣
তিনি রাতকে দিনে ঢুকিয়ে দেন, আর দিনকে রাতে ঢুকিয়ে দেন। তিনি সূর্য ও চন্দ্রকে তাঁর নিয়ন্ত্রণের অধীনে (কাজে নিয়োজিত) রেখেছেন। প্রত্যেকেই নির্ধারিত সময় অনুসারে গতিশীল আছে। এই হলেন আল্লাহ, তোমাদের প্রতিপালক। রাজত্ব তাঁরই। তোমরা তাঁর পরিবর্তে যাদেরকে ডাক তারা তো খেজুরের অাঁটি সংলগ্ন (অত্যন্ত পাতলা ও দুর্বল) আবরণেরও মালিক নয়।
৩৫:১৪
إِنযদিinتَدْعُوهُمْতোমরা তাদেরকে ডাকোtadʿūhumلَاনাlāيَسْمَعُوا۟তারা শুনতে পায়yasmaʿūدُعَآءَكُمْতোমাদের ডাকduʿāakumوَلَوْআর যদিwalawسَمِعُوا۟তারা শুনেওsamiʿūمَاনাmāٱسْتَجَابُوا۟তারা সাড়া দিতে পারেis'tajābūلَكُمْ ۖতোমাদেরকেlakumوَيَوْمَএবং দিনেwayawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiيَكْفُرُونَতারা অস্বীকার করবেyakfurūnaبِشِرْكِكُمْ ۚতোমাদের শিরককেbishir'kikumوَلَاএবং নাwalāيُنَبِّئُكَতোমাকে জানাতে পারে কেউyunabbi-ukaمِثْلُমতোmith'luخَبِيرٍۢসর্বজ্ঞ আল্লাহরkhabīrin١٤
তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনবে না আর যদি শুনেও, তবুও তোমাদের (ডাকে) সাড়া দিতে পারবে না। আর তোমরা যে তাদেরকে (আল্লাহর) অংশীদার গণ্য করতে, ক্বিয়ামতের দিন তা তারা অস্বীকার করবে। কেউই তোমাদেরকে সর্বজ্ঞ আল্লাহর মত খবর জানাতে পারবে না।
৩৫:১৫
۞ يَـٰٓأَيُّهَاহেyāayyuhāٱلنَّاسُমানব সম্প্রদায়l-nāsuأَنتُمُতোমরাantumuٱلْفُقَرَآءُমুখাপেক্ষীl-fuqarāuإِلَىকাছেilāٱللَّهِ ۖআল্লাহরl-lahiوَٱللَّهُকিন্তু আল্লাহ (এমন যে)wal-lahuهُوَতিনিইhuwaٱلْغَنِىُّঅভাবমুক্তl-ghaniyuٱلْحَمِيدُপ্রশংসিতl-ḥamīdu١٥
হে মানুষ! তোমরাই আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ তিনি তো অভাবহীন, প্রশংসিত।
৩৫:১৬
إِنযদিinيَشَأْতিনি ইচ্ছে করেনyashaيُذْهِبْكُمْতোমাদেরকে বিলোপ করতে পারেনyudh'hib'kumوَيَأْتِএবং আনতে পারেন (তোমাদের স্থানে)wayatiبِخَلْقٍۢসৃষ্টিকেbikhalqinجَدِيدٍۢনতুনjadīdin١٦
তিনি ইচ্ছে করলে তোমাদেরকে বিলুপ্ত করতে পারেন, আর এক নতুন সৃষ্টি আনতে পারেন।
৩৫:১৭
وَمَاআর নয়wamāذَٰلِكَএটাdhālikaعَلَىজন্যেʿalāٱللَّهِআল্লাহরl-lahiبِعَزِيزٍۢকোনো কঠিন (কিছু)biʿazīzin١٧
এটা আল্লাহর পক্ষে কঠিন নয়।
৩৫:১৮
وَلَاএবং নাwalāتَزِرُবহন করবেtaziruوَازِرَةٌۭকোনো বহনকারীwāziratunوِزْرَভারwiz'raأُخْرَىٰ ۚঅন্যেরukh'rāوَإِنএবং যদিwa-inتَدْعُডাকেtadʿuمُثْقَلَةٌকোনো বোঝাভারাক্রান্ত ব্যক্তিmuth'qalatunإِلَىٰদিকেilāحِمْلِهَاতার বোঝার (তা বইতে)ḥim'lihāلَاনাlāيُحْمَلْবহন করা হবেyuḥ'malمِنْهُতার থেকেmin'huشَىْءٌۭ(সামান্য) কিছুওshayonوَلَوْএবং যদিwalawكَانَসে হয়ওkānaذَاআছেdhāقُرْبَىٰٓ ۗকোন নিকট আত্মীয়qur'bāإِنَّمَا(তাই হে নাবী) কেবলinnamāتُنذِرُতুমি সতর্ক করোtundhiruٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaيَخْشَوْنَভয় করেyakhshawnaرَبَّهُمতাদের রবকেrabbahumبِٱلْغَيْبِনা দেখা অবস্থায়bil-ghaybiوَأَقَامُوا۟এবং প্রতিষ্ঠা করেwa-aqāmūٱلصَّلَوٰةَ ۚসালাতl-ṣalataوَمَنএবং যেwamanتَزَكَّىٰপবিত্র করেtazakkāفَإِنَّمَاপ্রকৃতপক্ষেfa-innamāيَتَزَكَّىٰসে পবিত্র করেyatazakkāلِنَفْسِهِۦ ۚতার নিজের জন্যেlinafsihiوَإِلَىএবং দিকেwa-ilāٱللَّهِআল্লাহর-ইl-lahiٱلْمَصِيرُ(তোমাদের হবে) প্রত্যাবর্তনl-maṣīru١٨
কোন বহনকারী অন্যের (পাপের) বোঝা বইবে না। কেউ যদি তার গুরুভার বয়ে দেয়ার জন্য অন্যকে ডাকে তবে তার কিছুই বয়ে দেয়া হবে না- নিকটাত্মীয় হলেও। তুমি কেবল তাদেরকেই সতর্ক করতে পার, যারা না দেখেই তাদের প্রতিপালককে ভয় করে আর নামায প্রতিষ্ঠা করে। যে কেউ নিজেকে পরিশুদ্ধ করে সে তো পরিশুদ্ধ করে নিজের কল্যাণেই। আল্লাহর দিকেই (সকলের) প্রত্যাবর্তন।
৩৫:১৯
وَمَاএবং নাwamāيَسْتَوِىসমান হয়yastawīٱلْأَعْمَىٰঅন্ধl-aʿmāوَٱلْبَصِيرُও চক্ষুষ্মানwal-baṣīru١٩
অন্ধ আর চোখওয়ালা সমান নয়।
৩৫:২০
وَلَاএবং নাwalāٱلظُّلُمَـٰتُঅন্ধকারসমূহl-ẓulumātuوَلَاআর নাwalāٱلنُّورُআলোl-nūru٢٠
আর অন্ধকার ও আলোও (সমান নয়)।
৩৫:২১
وَلَاএবং নাwalāٱلظِّلُّছায়াl-ẓiluوَلَاআর নাwalāٱلْحَرُورُরৌদ্রl-ḥarūru٢١
আর ছায়া ও রোদও (সমান নয়)।
৩৫:২২
وَمَاএবং নাwamāيَسْتَوِىসমান হয়yastawīٱلْأَحْيَآءُজীবিতl-aḥyāuوَلَاআর নাwalāٱلْأَمْوَٰتُ ۚমৃতl-amwātuإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيُسْمِعُশুনানyus'miʿuمَنযাকেmanيَشَآءُ ۖইচ্ছে করেন তিনিyashāuوَمَآআর নাwamāأَنتَতুমিantaبِمُسْمِعٍۢশুনাতে সমর্থbimus'miʿinمَّنযে (আছে)manفِىমধ্যেfīٱلْقُبُورِকবরগুলোরl-qubūri٢٢
আর জীবিত ও মৃতও সমান নয়। আল্লাহ যাকে ইচ্ছে করেন শোনান; যারা ক্ববরে আছে তুমি তাদেরকে শোনাতে পার না।
৩৫:২৩
إِنْনওinأَنتَতুমিantaإِلَّاএ ছাড়াillāنَذِيرٌএকজন সতর্ককারীnadhīrun٢٣
তুমি তো কেবল একজন সতর্ককারী।
৩৫:২৪
إِنَّآনিশ্চযই় আমরাinnāأَرْسَلْنَـٰكَতোমাকে আমরা পাঠিয়েছিarsalnākaبِٱلْحَقِّসত্যসহbil-ḥaqiبَشِيرًۭاসুসংবাদদাতা রূপেbashīranوَنَذِيرًۭا ۚও সতর্ককারী হিসেবেwanadhīranوَإِنএবং নেইwa-inمِّنْকোনোminأُمَّةٍ(এমন) জাতিummatinإِلَّاএ ছাড়া যেillāخَلَاঅতিক্রম করেছেkhalāفِيهَاতার মধ্যেfīhāنَذِيرٌۭকোনো সতর্ককারীnadhīrun٢٤
আমি তোমাকে সত্যসহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। এমন কোন সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি।
৩৫:২৫
وَإِنএবং যদিwa-inيُكَذِّبُوكَতোমাকে তারা মিথ্যারোপ করেyukadhibūkaفَقَدْতবে (নতুন কিছু নয়)faqadكَذَّبَমিথ্যারোপ করেছেkadhabaٱلَّذِينَযারা (ছিলো)alladhīnaمِنপূর্বেওminقَبْلِهِمْতাদেরqablihimجَآءَتْهُمْতাদের কাছে এসেছিলোjāathumرُسُلُهُمতাদের রাসূলগণrusuluhumبِٱلْبَيِّنَـٰتِস্পষ্ট নিদর্শনসহbil-bayinātiوَبِٱلزُّبُرِএবং ছোট ছোট সহীফাসহwabil-zuburiوَبِٱلْكِتَـٰبِও কিতাবসহwabil-kitābiٱلْمُنِيرِদীপ্তিময়l-munīri٢٥
তারা যদি তোমাকে মিথ্যে ব’লে অস্বীকার করে, (তাহলে জেনে রেখ, এটা কোন নতুন ব্যাপার নয়, কারণ) তাদের পূর্ববর্তীরাও (নবী-রসূলদেরকে) মিথ্যে ব’লে অস্বীকার করেছিল। তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট নিদর্শন, লিখিত দলীল ও আলোকপ্রদ কিতাব নিয়ে এসেছিল।
৩৫:২৬
ثُمَّএরপরthummaأَخَذْتُআমি পাকড়াও করেছিakhadhtuٱلَّذِينَতাদেরকে (যারা)alladhīnaكَفَرُوا۟ ۖঅস্বীকার করেছেkafarūفَكَيْفَঅতঃপর কেমন (দেখো)fakayfaكَانَছিলোkānaنَكِيرِআমার শাস্তিnakīri٢٦
যারা কুফরী করেছিল, অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। কী (ভয়ংকর) ছিল আমার শাস্তি!
৩৫:২৭
أَلَمْতুমি কিalamتَرَদেখো নাইtaraأَنَّযেannaٱللَّهَআল্লাহl-lahaأَنزَلَবর্ষণ করেনanzalaمِنَথেকেminaٱلسَّمَآءِআকাশl-samāiمَآءًۭপানিmāanفَأَخْرَجْنَاঅতঃপর আমরা উৎপন্ন করিfa-akhrajnāبِهِۦতা দিয়েbihiثَمَرَٰتٍۢফল মূলসমূহthamarātinمُّخْتَلِفًاবিচিত্রmukh'talifanأَلْوَٰنُهَا ۚতার রংসমূহalwānuhāوَمِنَএবং মধ্যেওwaminaٱلْجِبَالِপাহাড়সমূহেরl-jibāliجُدَدٌۢরেখাপথ (রয়েছে)judadunبِيضٌۭসাদাbīḍunوَحُمْرٌۭও লালwaḥum'runمُّخْتَلِفٌবিচিত্রmukh'talifunأَلْوَٰنُهَاতার রংসমূহalwānuhāوَغَرَابِيبُএবং নিকষwagharābībuسُودٌۭকালো (রংও)sūdun٢٧
তুমি কি দেখ না যে, আল্লাহ আকাশ হতে পানি বর্ষণ করেন, অতঃপর আমি তা দিয়ে রং বেরংয়ের ফলমূল উদগত করি। পাহাড়ের মধ্যে আছে বিভিন্ন বর্ণের গিরিপথ- সাদা, লাল আর নিকষ কালো।
৩৫:২৮
وَمِنَএবং মধ্যেwaminaٱلنَّاسِমানুষেরl-nāsiوَٱلدَّوَآبِّও জীব জন্তুগুলোরwal-dawābiوَٱلْأَنْعَـٰمِএবং গৃহপালিত পশুদের (মধ্যেও রয়েছে)wal-anʿāmiمُخْتَلِفٌবিচিত্রmukh'talifunأَلْوَٰنُهُۥতার রংসমূহalwānuhuكَذَٰلِكَ ۗএভাবেইkadhālikaإِنَّمَاপ্রকৃতপক্ষেinnamāيَخْشَىভয় করেyakhshāٱللَّهَআল্লাহকেl-lahaمِنْমধ্য হ'তেminعِبَادِهِতাঁর দাসদেরʿibādihiٱلْعُلَمَـٰٓؤُا۟ ۗজ্ঞানীগণইl-ʿulamāuإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaعَزِيزٌপরাক্রমশালীʿazīzunغَفُورٌক্ষমাশীলghafūrun٢٨
তেমনিভাবে মানুষ, জীব-জন্তু আর গৃহপালিত পশুদের মধ্যেও রয়েছে তাদের বিভিন্ন রং। আল্লাহর বান্দাহদের মধ্যে তারাই তাঁকে ভয় করে যারা জ্ঞানী। আল্লাহ মহা ক্ষমতাশালী, পরম দয়ালু।
৩৫:২৯
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaيَتْلُونَপাঠ করেyatlūnaكِتَـٰبَকিতাবkitābaٱللَّهِআল্লাহরl-lahiوَأَقَامُوا۟এবং প্রতিষ্ঠা করেwa-aqāmūٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَأَنفَقُوا۟ও ব্যয় করেwa-anfaqūمِمَّاতা হ'তে যাmimmāرَزَقْنَـٰهُمْতাদেরকে আমরা জীবিকা দিয়েছিrazaqnāhumسِرًّۭاগোপনেsirranوَعَلَانِيَةًۭও প্রকাশ্যেwaʿalāniyatanيَرْجُونَতারাই আশা করতে পারেyarjūnaتِجَـٰرَةًۭ(এমন) ব্যবসারtijāratanلَّن(যার) কখনও নাlanتَبُورَব্যর্থ হবেtabūra٢٩
যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামায প্রতিষ্ঠা করে আর আল্লাহ তাদেরকে যে রিযক দিয়েছেন তাথেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসায়ের আশা করে যাতে কক্ষনো লোকসান হবে না।
৩৫:৩০
لِيُوَفِّيَهُمْতাদের পূর্ণমাত্রায় (আল্লাহ) দেন যেনliyuwaffiyahumأُجُورَهُمْতাদের প্রতিফলনujūrahumوَيَزِيدَهُمএবং তাদের আরো বেশী দেনwayazīdahumمِّنথেকেminفَضْلِهِۦٓ ۚতাঁর অনুগ্রহfaḍlihiإِنَّهُۥতিনি নিশ্চয়ইinnahuغَفُورٌۭক্ষমাশীলghafūrunشَكُورٌۭগুণগ্রাহীshakūrun٣٠
কারণ, তিনি তাদেরকে তাদের প্রতিফল পূর্ণমাত্রায় দান করবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দিবেন। তিনি অতি ক্ষমাশীল, (ভাল কাজের) বড়ই মর্যাদাদানকারী।
৩৫:৩১
وَٱلَّذِىٓএবং(হে নাবী) যাwa-alladhīأَوْحَيْنَآআমরা ওহী করেছিawḥaynāإِلَيْكَতোমার প্রতিilaykaمِنَথেকেminaٱلْكِتَـٰبِকিতাবl-kitābiهُوَতাইhuwaٱلْحَقُّসত্যl-ḥaquمُصَدِّقًۭا(তা) সত্যায়নকারী ও সমর্থকmuṣaddiqanلِّمَاতার যাlimāبَيْنَপূর্বে (এসেছে)baynaيَدَيْهِ ۗতারyadayhiإِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaبِعِبَادِهِۦতাঁর দাসদের সম্পর্কেbiʿibādihiلَخَبِيرٌۢঅবশ্যই সব জানেনlakhabīrunبَصِيرٌۭসব দেখেনbaṣīrun٣١
আমি যে কিতাবটি হতে তোমার প্রতি ওয়াহী করেছি তা সত্য, পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। আল্লাহ তাঁর বান্দাহদের সম্পর্কে অবশ্যই সব খবর রাখেন এবং সব দেখেন।
৩৫:৩২
ثُمَّএরপরthummaأَوْرَثْنَاআমরা উত্তরাধিকার বানিয়েছিawrathnāٱلْكِتَـٰبَকিতাবেরl-kitābaٱلَّذِينَ( তাদেরকে ) যাদেরalladhīnaٱصْطَفَيْنَاআমরা মনোনীত করেছিiṣ'ṭafaynāمِنْমধ্য হ'তেminعِبَادِنَا ۖআমাদের দাসদেরʿibādināفَمِنْهُمْঅতঃপর তাদের মধ্যেfamin'humظَالِمٌۭ(কেউ হয়েছে) অত্যাচারীẓālimunلِّنَفْسِهِۦতার নিজের প্রতিlinafsihiوَمِنْهُمআবার তাদের মধ্য (রয়েছে)wamin'humمُّقْتَصِدٌۭ(কেউ) মধ্যপন্থীmuq'taṣidunوَمِنْهُمْআবার তাদের মধ্যে (রয়েছে)wamin'humسَابِقٌۢ(কেউ) অগ্রগামীsābiqunبِٱلْخَيْرَٰتِকল্যাণকর কাজসমূহেbil-khayrātiبِإِذْنِঅনুমতিক্রমেbi-idh'niٱللَّهِ ۚআল্লাহরl-lahiذَٰلِكَএটাইdhālikaهُوَসেইhuwaٱلْفَضْلُঅনুগ্রহl-faḍluٱلْكَبِيرُমহাl-kabīru٣٢
অতঃপর সেই কিতাবটির উত্তরাধিকারী করেছি আমি আমার বান্দাহদের মধ্যে হতে যাদেরকে বেছে নিয়েছি। অতঃপর তাদের কতক নিজেদের প্রতি অত্যাচার করেছে, আর কতক মধ্যপন্থী। তাদের কতক আল্লাহর নির্দেশে সৎ কাজে অগ্রণী। এটাই (মানুষের প্রতি আল্লাহর) খুবই বড় দয়া।
৩৫:৩৩
جَنَّـٰتُবেহেশতসমূহ (রয়েছে)jannātuعَدْنٍۢস্থায়ীʿadninيَدْخُلُونَهَاতাতে তারা প্রবেশ করবেyadkhulūnahāيُحَلَّوْنَঅলংকৃত করা হবে(তাদেরকে)yuḥallawnaفِيهَاতার মধ্যেfīhāمِنْদিয়েminأَسَاوِرَবালাasāwiraمِنদ্বারা (নির্মিত)minذَهَبٍۢস্বর্ণেরdhahabinوَلُؤْلُؤًۭا ۖও মনি মুক্তারwalu'lu-anوَلِبَاسُهُمْএবং তাদের পোশাক (হবে)walibāsuhumفِيهَاতার মধ্যেfīhāحَرِيرٌۭরেশমেরḥarīrun٣٣
স্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে। যেখানে তাদেরকে স্বর্ণ ও মুক্তার কঙ্কণে অলঙ্কৃত করা হবে। যেখানে তাদের পোশাক হবে রেশমের।
৩৫:৩৪
وَقَالُوا۟এবং তারা বলবেwaqālūٱلْحَمْدُ"সব প্রশংসাl-ḥamduلِلَّهِআল্লাহর-ই জন্যlillahiٱلَّذِىٓযিনিalladhīأَذْهَبَদূর করেছেনadhhabaعَنَّاআমাদের থেকেʿannāٱلْحَزَنَ ۖদুশ্চিন্তাl-ḥazanaإِنَّনিশ্চয়ইinnaرَبَّنَاআমাদের রবrabbanāلَغَفُورٌۭঅবশ্যই ক্ষমাশীলlaghafūrunشَكُورٌগুণগ্রাহীshakūrun٣٤
আর তারা বলবে- যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। আমাদের প্রতিপালক অবশ্যই পরম ক্ষমাশীল, (ভাল কাজের) বড়ই মর্যাদাদানকারী।
৩৫:৩৫
ٱلَّذِىٓযিনিalladhīأَحَلَّنَاআমাদের জন্যে স্হান দিয়েছেনaḥallanāدَارَআরামdāraٱلْمُقَامَةِস্হায়ীl-muqāmatiمِنঅনুগ্রহের মাধ্যমেminفَضْلِهِۦতাঁরfaḍlihiلَاনাlāيَمَسُّنَاআমাদের স্পর্শ করবেyamassunāفِيهَاতার মধ্যেfīhāنَصَبٌۭকোনো কষ্টnaṣabunوَلَاআর নাwalāيَمَسُّنَاআমাদেরকে স্পর্শ করবেyamassunāفِيهَاতার মধ্যেfīhāلُغُوبٌۭকোনো ক্লান্তি"lughūbun٣٥
যিনি স্বীয় অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন। সেখানে ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না, ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না।
৩৫:৩৬
وَٱلَّذِينَএবং যারাwa-alladhīnaكَفَرُوا۟অবিশ্বাস করেছেkafarūلَهُمْতাদের জন্যে (রয়েছে)lahumنَارُআগুনnāruجَهَنَّمَজাহান্নামেরjahannamaلَاনাlāيُقْضَىٰআদেশ দেয়া হবে(মৃত্যু)yuq'ḍāعَلَيْهِمْতাদের উপরʿalayhimفَيَمُوتُوا۟যে তারা মরবেfayamūtūوَلَاআর নাwalāيُخَفَّفُহাল্কা করা হবেyukhaffafuعَنْهُمতাদের থেকেʿanhumمِّنْকিছুminعَذَابِهَا ۚতার শাস্তিʿadhābihāكَذَٰلِكَএরূপেkadhālikaنَجْزِىপ্রতিফল দিই আমরাnajzīكُلَّপ্রত্যেকেkullaكَفُورٍۢঅকৃতজ্ঞকেkafūrin٣٦
আর যারা কুফুরী করে, তাদের জন্য আছে জাহান্নামের আগুন। তাদের জন্য কোন সময় নির্ধারণ করা হবে না যে, তারা (নির্ধারিত সময় আসলে) মরে যাবে, আর তাদের থেকে শাস্তিও কমানো হবে না। প্রত্যেক অকৃতজ্ঞকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি।
৩৫:৩৭
وَهُمْএবং তারাwahumيَصْطَرِخُونَচিৎকার করে বলবেyaṣṭarikhūnaفِيهَاতার মধ্যেfīhāرَبَّنَآ"হে আমাদের রবrabbanāأَخْرِجْنَاআমাদেরকে বের করুনakhrij'nāنَعْمَلْআমরা কাজ করবোnaʿmalصَـٰلِحًاসৎṣāliḥanغَيْرَ(তা হ'তে)ভিন্নতরghayraٱلَّذِىযাalladhīكُنَّاআমরাkunnāنَعْمَلُ ۚকরতেছিলাম"naʿmaluأَوَلَمْ(বলা হবে) নি কিawalamنُعَمِّرْكُمতোমাদের আমরা আয়ু বৃদ্ধি করেছিnuʿammir'kumمَّاযাতেmāيَتَذَكَّرُশিক্ষা গ্রহণ করতেyatadhakkaruفِيهِতার মধ্যেfīhiمَنকেউmanتَذَكَّرَশিক্ষা নিতে (চাইলে)tadhakkaraوَجَآءَكُمُএবং তোমাদের (কাছে) এসেছিলেনwajāakumuٱلنَّذِيرُ ۖসতর্ককারীl-nadhīruفَذُوقُوا۟সুতরাং তোমরা স্বাদ নাওfadhūqūفَمَاঅতঃপর নাইfamāلِلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদের জন্যেlilẓẓālimīnaمِنকোনোminنَّصِيرٍসাহায্যকারীnaṣīrin٣٧
সেখানে তারা চিৎকার করে বলবে- হে আমাদের পালনকর্তা! বের করুন আমাদেরকে, আমরা সৎকাজ করব, আমরা যে কাজ করতাম তা করব না। আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে, তখন কেউ নসীহত গ্রহণ করতে চাইলে নসীহত গ্রহণ করতে পারতে? আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল। কাজেই শাস্তি ভোগ কর, যালিমদের কোন সাহায্যকারী নেই।
৩৫:৩৮
إِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaعَـٰلِمُঅবগতʿālimuغَيْبِগোপন রহস্যেরghaybiٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِ ۚও পৃথিবীরwal-arḍiإِنَّهُۥতিনি নিশ্চযই়innahuعَلِيمٌۢখুব অবহিতʿalīmunبِذَاتِঅবস্থা সম্পর্কেbidhātiٱلصُّدُورِঅন্তরসমূহেরl-ṣudūri٣٨
আল্লাহ আসমান যমীনের অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত। অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি বিশেষভাবে জ্ঞাত।
৩৫:৩৯
هُوَতিনিই (আল্লাহ)huwaٱلَّذِىযিনিalladhīجَعَلَكُمْতোমাদেরকে বানিয়েছেনjaʿalakumخَلَـٰٓئِفَপ্রতিনিধি হিসেবেkhalāifaفِىমধ্যেfīٱلْأَرْضِ ۚপৃথিবীরl-arḍiفَمَنঅতঃপর যেfamanكَفَرَঅবিশ্বাস করলোkafaraفَعَلَيْهِতার উপর তখন (পড়বে)faʿalayhiكُفْرُهُۥ ۖতার অবিশ্বাসের (শাস্তি)kuf'ruhuوَلَاএবং নাwalāيَزِيدُবৃদ্ধি করেyazīduٱلْكَـٰفِرِينَকাফেরদেরকেl-kāfirīnaكُفْرُهُمْঅবিশ্বাস তাদেরkuf'ruhumعِندَকাছেʿindaرَبِّهِمْতাদের রবেরrabbihimإِلَّاএ ছাড়াillāمَقْتًۭا ۖক্রোধmaqtanوَلَاআর নাwalāيَزِيدُবৃদ্ধি করবেyazīduٱلْكَـٰفِرِينَকাফেরদেরকেl-kāfirīnaكُفْرُهُمْতাদের অবিশ্বাসkuf'ruhumإِلَّاএ ছাড়াillāخَسَارًۭاক্ষতিkhasāran٣٩
তিনি তোমাদেরকে পৃথিবীতে (নিজের) প্রতিনিধি করেছেন। অতএব যে কুফুরী করবে তার কুফুরীর জন্য সে নিজেই দায়ী হবে। কাফিরদের কুফর তাদের প্রতিপালকের ঘৃণাই বৃদ্ধি করে। কাফিরদের কুফর তাদের ক্ষতিই বৃদ্ধি করে।
৩৫:৪০
قُلْবলোqulأَرَءَيْتُمْ"তোমরা (ভেবে) দেখেছো কিara-aytumشُرَكَآءَكُمُতোমাদের শরীকদেরকেshurakāakumuٱلَّذِينَযাদেরalladhīnaتَدْعُونَতোমরা ডেকে থাকোtadʿūnaمِنমধ্য হতেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহকে"l-lahiأَرُونِىআমাকে দেখাওarūnīمَاذَاকিmādhāخَلَقُوا۟তারা সৃষ্টি করেছেkhalaqūمِنَকিছুminaٱلْأَرْضِপৃথিবীতেl-arḍiأَمْবাamلَهُمْতাদের জন্যে (আছে)lahumشِرْكٌۭঅংশshir'kunفِىমধ্যেfīٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiأَمْঅথবাamءَاتَيْنَـٰهُمْতাদেরকে আমরা দিয়েছিātaynāhumكِتَـٰبًۭاকোনো কিতাবkitābanفَهُمْঅতঃপর তারাfahumعَلَىٰ(প্রতিষ্ঠিত) উপরʿalāبَيِّنَتٍۢপ্রমাণেরbayyinatinمِّنْهُ ۚতা থেকেmin'huبَلْবরংbalإِنনাinيَعِدُপ্রতিশ্রুতি দেয়yaʿiduٱلظَّـٰلِمُونَসীমালঙ্ঘনকারীরাl-ẓālimūnaبَعْضُهُمতাদের একেbaʿḍuhumبَعْضًاঅপরকেbaʿḍanإِلَّاএ ছাড়াillāغُرُورًاধোঁকাghurūran٤٠
বল- তোমরা কি তোমাদের শরীকদেরকে দেখেছ আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডেকে থাক? তারা পৃথিবীতে কী সৃষ্টি করেছে তা আমাকে দেখাও; কিংবা আকাশমন্ডলীতে তাদের কোন শরীকানা আছে কি? কিংবা আমি কি তাদেরকে কোন কিতাব দিয়েছি যাত্থেকে কোন সুস্পষ্ট প্রমাণের উপর তারা আছে? বরং সীমালঙ্ঘনকারীরা একে অপরকে প্রতারণামূলক ওয়া‘দা দিয়ে থাকে।
৩৫:৪১
۞ إِنَّনিশ্চয়ইinnaٱللَّهَআল্লাহl-lahaيُمْسِكُস্হিরভাবে ধরে রেখেছেনyum'sikuٱلسَّمَـٰوَٰتِআকাশকেl-samāwātiوَٱلْأَرْضَও পৃথিবীকেwal-arḍaأَنযেন (না)anتَزُولَا ۚকক্ষচ্যুত হয়tazūlāوَلَئِنআর অবশ্য যদিwala-inزَالَتَآকক্ষচ্যুত হয়zālatāإِنْনাinأَمْسَكَهُمَاউভয়কে স্হিরভাবে ধরে রাখতে পারবেamsakahumāمِنْমধ্য হতেminأَحَدٍۢকেউaḥadinمِّنۢথেকেminبَعْدِهِۦٓ ۚতাঁর পরেbaʿdihiإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuكَانَহলেনkānaحَلِيمًاসহনশীলḥalīmanغَفُورًۭاক্ষমাশীলghafūran٤١
আল্লাহই আসমান ও যমীনকে স্থির রাখেন যাতে ও দু’টো টলে না যায়। ও দু’টো যদি টলে যায় তাহলে তিনি ছাড়া কে ও দু’টোকে স্থির রাখবে? তিনি পরম সহিষ্ণু, পরম ক্ষমাশীল।
৩৫:৪২
وَأَقْسَمُوا۟এবং তারা শপথ করেwa-aqsamūبِٱللَّهِআল্লাহর (নামে)bil-lahiجَهْدَকড়াjahdaأَيْمَـٰنِهِمْতাদের শপথসমূহaymānihimلَئِنঅবশ্যই যদিla-inجَآءَهُمْতাদের কাছে আসেনjāahumنَذِيرٌۭকোনো সতর্ককারীnadhīrunلَّيَكُونُنَّতারা হবে অবশ্যইlayakūnunnaأَهْدَىٰঅধিকতর সৎপথেahdāمِنْচেয়েওminإِحْدَىযে কোনোটিরiḥ'dāٱلْأُمَمِ ۖ(অন্যান্য) জাতিগুলোরl-umamiفَلَمَّاঅতঃপর যখনfalammāجَآءَهُمْতাদের কাছে আসলেনjāahumنَذِيرٌۭসতর্ককারীnadhīrunمَّاনাmāزَادَهُمْতাদের বৃদ্ধি করেছেzādahumإِلَّاএ ছাড়াillāنُفُورًاপালনোnufūran٤٢
আর তারা (অর্থাৎ মক্কার মুশরিকরা) শক্তভাবে কসম খেয়ে বলত যে, তাদের কাছে সতর্ককারী আসলে তারা অন্য যে কোন সম্প্রদায়ের চেয়ে অবশ্য অবশ্যই সৎ পথের অধিক অনুসারী হয়ে যাবে। কিন্তু তাদের কাছে যখন সতর্ককারী আসল, তা বাড়িয়েই তুলল তাদের ঘৃণা,
৩৫:৪৩
ٱسْتِكْبَارًۭاঔদ্ধত্য প্রকাশ করেis'tik'bāranفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiوَمَكْرَও ষড়যন্ত্র (এঁটে)wamakraٱلسَّيِّئِ ۚনিকৃষ্টl-sayi-iوَلَاঅথচ নাwalāيَحِيقُঘিরে ধরেyaḥīquٱلْمَكْرُষড়যন্ত্রl-makruٱلسَّيِّئُনিকৃষ্টl-sayi-uإِلَّاকিন্তুillāبِأَهْلِهِۦ ۚতার উদ্যোক্তাদেরইbi-ahlihiفَهَلْতবে কিfahalيَنظُرُونَতারা অপেক্ষা করছেyanẓurūnaإِلَّاএ ছাড়া যেillāسُنَّتَবিধানেরsunnataٱلْأَوَّلِينَ ۚপূর্ববর্তীদের (ক্ষেত্রে গৃহীত)l-awalīnaفَلَنতখন কখনও নাfalanتَجِدَপাবে তুমিtajidaلِسُنَّتِবিধানের ক্ষেত্রেlisunnatiٱللَّهِআল্লাহরl-lahiتَبْدِيلًۭا ۖকোনো পরিবর্তনtabdīlanوَلَنএবং কখনও নাwalanتَجِدَপাবে তুমিtajidaلِسُنَّتِবিধানেlisunnatiٱللَّهِআল্লাহরl-lahiتَحْوِيلًاব্যতিক্রমtaḥwīlan٤٣
যমীনে উদ্ধত আচরণ আর কু-চক্রান্ত। কু-চক্রান্ত তাকেই ঘিরে ধরবে যে তা করবে। তাহলে তারা কি তাদের পূর্ববর্তীদের উপর (আল্লাহর পক্ষ হতে) যে বিধান প্রয়োগ করা হয়েছে তারই অপেক্ষা করছে? তুমি আল্লাহর বিধানে কক্ষনো কোন পরিবর্তন পাবে না। তুমি আল্লাহর বিধানে কক্ষনো কোন ব্যতিক্রম পাবে না।
৩৫:৪৪
أَوَلَمْনি কিawalamيَسِيرُوا۟তারা ভ্রমণ করেyasīrūفِىমধ্যেfīٱلْأَرْضِপৃথিবীরl-arḍiفَيَنظُرُوا۟তারা তখন দেখে (নাই কি)fayanẓurūكَيْفَকেমনkayfaكَانَছিলোkānaعَـٰقِبَةُপরিণামʿāqibatuٱلَّذِينَতাদের (যারা)alladhīnaمِنপূর্বে ছিলোminقَبْلِهِمْতাদেরqablihimوَكَانُوٓا۟অথচ তারা ছিলোwakānūأَشَدَّঅনেক বেশী কঠোরashaddaمِنْهُمْএদের চেয়েওmin'humقُوَّةًۭ ۚশক্তিতেquwwatanوَمَاএবং ননwamāكَانَছিলkānaٱللَّهُআল্লাহ (এমন যে)l-lahuلِيُعْجِزَهُۥতাঁকে অক্ষম করতে পারেliyuʿ'jizahuمِنকোনোminشَىْءٍۢকিছুইshayinفِىমধ্যেকারfīٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَلَاআর নাwalāفِى(কোন কিছু) মধ্যকারfīٱلْأَرْضِ ۚপৃথিবীরl-arḍiإِنَّهُۥতিনি নিশ্চয়ইinnahuكَانَহলেনkānaعَلِيمًۭاমহাজ্ঞানীʿalīmanقَدِيرًۭاসর্বশক্তিমানqadīran٤٤
তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে দেখত, তাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল। তারা তো শক্তিতে ছিল এদের চেয়েও শক্তিশালী। আসমান ও যমীনের কোন কিছুই আল্লাহকে অপারগ করতে পারে না। তিনি সর্বজ্ঞাতা, সকল শক্তির অধিকারী।
৩৫:৪৫
وَلَوْএবং যদিwalawيُؤَاخِذُপাকড়াও করতেনyuākhidhuٱللَّهُআল্লাহl-lahuٱلنَّاسَমানুষকেl-nāsaبِمَاএ কারণে যাbimāكَسَبُوا۟তারা কামাই করেছেkasabūمَاনাmāتَرَكَরেহাই দিতেনtarakaعَلَىٰউপরʿalāظَهْرِهَاতার পৃষ্ঠেরẓahrihāمِنকোনোminدَآبَّةٍۢচলমান প্রাণীকেইdābbatinوَلَـٰكِنকিন্তুwalākinيُؤَخِّرُهُمْতাদের অবকাশ দিয়ে থাকেন তিনিyu-akhiruhumإِلَىٰٓপর্যন্তilāأَجَلٍۢএকটা সময়ajalinمُّسَمًّۭى ۖনির্দিষ্টmusammanفَإِذَاঅতঃপর যখনfa-idhāجَآءَআসবেjāaأَجَلُهُمْতাদের সময়ajaluhumفَإِنَّনিশ্চযই় তখনfa-innaٱللَّهَআল্লাহl-lahaكَانَহবেনkānaبِعِبَادِهِۦতাঁর দাসদের সম্পর্কেbiʿibādihiبَصِيرًۢاখুব দেখেন (অর্থাৎ দেখে নিবেন)baṣīran٤٥
আল্লাহ মানুষকে তার কৃতকর্মের জন্য পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের একটি প্রাণীকেও রেহাই দিতেন না। কিন্তু তিনি তাদের জন্য একটা নির্ধারিত কাল পর্যন্ত সময় বিলম্বিত করেন। অতঃপর তাদের সে নির্ধারিত সময় যখন এসে যায়, (তখন আল্লাহর ফয়সালা কার্যকরী হতে এক মুহূর্তও বিলম্ব ঘটে না), কারণ আল্লাহ (প্রতিটি মুহূর্তে) তাঁর বান্দাহদের পর্যবেক্ষণকারী।
—
—
—
—
লোড হচ্ছে…