১৯

মারইয়াম

মক্কা ৯৮ আয়াত পারা ১৬
مريم

সূরা মারইয়াম (مريم) পবিত্র কুরআনের ১৯ নম্বর অধ্যায় — মক্কা সূরা, যাতে ৯৮ টি আয়াত রয়েছে। মক্কী সূরাগুলো নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরতের আগে নাজিল হয়েছিল এবং সাধারণত ঈমান, আল্লাহর একত্ব ও পরকালের ওপর জোর দেয়।

বিসমিল্লাহ
بِسْمِনামেbis'miٱللَّهِআল্লাহ (র)l-lahiٱلرَّحْمَـٰنِপরম করুণাময়l-raḥmāniٱلرَّحِيمِঅসীম দয়ালুl-raḥīmi
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
১৯:১
كٓهيعٓصٓকাফ-হা-ইয়া-'আইন-স-দkaf-ha-ya-ain-sad١
কাফ্-হা-ইয়্যা-‘আইন-সাদ।
১৯:২
ذِكْرُউল্লেখ (করা হচ্ছে)dhik'ruرَحْمَتِঅনুগ্রহেরraḥmatiرَبِّكَতোমার রবেরrabbikaعَبْدَهُۥতাঁর দাসʿabdahuزَكَرِيَّآযাকারিয়্যার (প্রতি)zakariyyā٢
এটা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তাঁর বান্দাহ যাকারিয়্যার প্রতি।
১৯:৩
إِذْযখনidhنَادَىٰসে ডেকেছিলোnādāرَبَّهُۥতাঁর রবকেrabbahuنِدَآءًডাকnidāanخَفِيًّۭاনিভৃতেkhafiyyan٣
যখন সে তার প্রতিপালককে আহবান করেছিল- এক গোপন আহবানে।
১৯:৪
قَالَসে বলেছিলোqālaرَبِّ"হে আমার রবrabbiإِنِّىআমি নিশ্চয়ই (এ অবস্থায় যে)innīوَهَنَনরম হয়েছেwahanaٱلْعَظْمُহাড় (মজ্জা)l-ʿaẓmuمِنِّىআমার হ'তেminnīوَٱشْتَعَلَএবং উজ্জ্বল (শুভ্র হয়েছে)wa-ish'taʿalaٱلرَّأْسُমাথা (চুল)l-rasuشَيْبًۭاবার্ধক্যের (চিহ্নে)shaybanوَلَمْএবং নিwalamأَكُنۢআমি হইakunبِدُعَآئِكَকারণে তোমাকে ডাকারbiduʿāikaرَبِّহে আমার রবrabbiشَقِيًّۭاব্যর্থকামshaqiyyan٤
সে বলেছিল, ‘হে আমার প্রতিপালক! আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আর বার্ধক্যে আমার মস্তক সাদা হয়ে গেছে, হে আমার প্রতিপালক! তোমাকে ডেকে আমি কখনো বিফল হইনি।
১৯:৫
وَإِنِّىএবং আমি নিশ্চয়ইwa-innīخِفْتُভয় করছিkhif'tuٱلْمَوَٰلِىَআমার স্বগোত্রদেরl-mawāliyaمِنথেকেminوَرَآءِىআমার পরwarāīوَكَانَتِএবং হয়েছেwakānatiٱمْرَأَتِىআমার স্ত্রীim'ra-atīعَاقِرًۭاবন্ধ্যাʿāqiranفَهَبْতবুও দান করোfahabلِىআমাকেمِنথেকেminلَّدُنكَতোমার নিকটladunkaوَلِيًّۭاএক উত্তরাধিকারীwaliyyan٥
আমার পরে আমার স্বগোত্রীয়রা (কী করবে) সে সম্পর্কে আমি আশঙ্কাবোধ করছি, আর আমার স্ত্রী হল বন্ধ্যা, কাজেই তুমি তোমার তরফ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান কর
১৯:৬
يَرِثُنِىআমার উত্তরাধিকারী হবে সেyarithunīوَيَرِثُও উত্তরাধিকারী হবেwayarithuمِنْব্যাপারেminءَالِবংশেরāliيَعْقُوبَ ۖইয়াকুবেরyaʿqūbaوَٱجْعَلْهُএবং তাকে করোwa-ij'ʿalhuرَبِّহে আমার রবrabbiرَضِيًّۭاসন্তোষজনক"raḍiyyan٦
যে আমার উত্তরাধিকারী হবে আর উত্তরাধিকারী হবে ইয়া‘কুব পরিবারের; আর হে আমার প্রতিপালক! তাকে করুন আপনার সন্তুষ্টির পাত্র।
১৯:৭
يَـٰزَكَرِيَّآ"(বলা হলো) হে যাকারিয়্যাyāzakariyyāإِنَّاনিশ্চয়ই আমরাinnāنُبَشِّرُكَতোমাকে সুসংবাদ দিচ্ছিnubashirukaبِغُلَـٰمٍসম্পর্কে এক পুত্রেরbighulāminٱسْمُهُۥতার নাম (হবে)us'muhuيَحْيَىٰইয়াহইয়াyaḥyāلَمْনিlamنَجْعَلআমরা করিnajʿalلَّهُۥতার জন্যlahuمِنথেকেminقَبْلُইতিপূর্বে (অন্য কাউকে)qabluسَمِيًّۭا(সম) নামকরণ"samiyyan٧
তিনি বললেন, ‘হে যাকারিয়া! আমি তোমাকে একটি পুত্রের শুভ সংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া, পূর্বে এ নামে আমি কাউকে আখ্যায়িত করিনি।’
১৯:৮
قَالَসে বললোqālaرَبِّ"হে আমার রবrabbiأَنَّىٰকেমন করেannāيَكُونُহবেyakūnuلِىআমারغُلَـٰمٌۭপুত্রghulāmunوَكَانَتِযখন হলোwakānatiٱمْرَأَتِىআমার স্ত্রীim'ra-atīعَاقِرًۭاবন্ধ্যাʿāqiranوَقَدْএবং নিশ্চয়ইwaqadبَلَغْتُআমি উপনীত হয়েছিbalaghtuمِنَকারণেminaٱلْكِبَرِবার্ধক্যেরl-kibariعِتِيًّۭا(চরম) শেষসীমায়"ʿitiyyan٨
সে বলল, ‘হে আমার পালনকর্তা! আমার পুত্র হবে কেমন করে, আমার স্ত্রী তো বন্ধ্যা, আর আমি বার্ধক্যের শেষ স্তরে পৌঁছে গেছি।’
১৯:৯
قَالَতিনি বললেনqālaكَذَٰلِكَ"এরূপই (হবে)kadhālikaقَالَবললেনqālaرَبُّكَতোমার রবrabbukaهُوَতাhuwaعَلَىَّআমার উপরʿalayyaهَيِّنٌۭসহজসাধ্যhayyinunوَقَدْএবং নিশ্চয়ইwaqadخَلَقْتُكَতোমাকে আমি সৃষ্টি করেছিkhalaqtukaمِنথেকেminقَبْلُইতিপূর্বেqabluوَلَمْযখন নাwalamتَكُতুমি ছিলেtakuشَيْـًۭٔا(কোন) কিছুইshayan٩
তিনি বললেন, ‘এভাবেই হবে, তোমার প্রতিপালক বলেছেন, ‘এটা আমার পক্ষে সহজ। ইতোপূর্বে আমিই তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না।’
১৯:১০
قَالَসে বললোqālaرَبِّ"হে আমার রবrabbiٱجْعَلদাওij'ʿalلِّىٓআমাকেءَايَةًۭ ۚএকটা নিদর্শন"āyatanقَالَতিনি বললেনqālaءَايَتُكَ"তোমার নিদর্শনāyatukaأَلَّا(এই) যে নাallāتُكَلِّمَকথা বলতে পারবেtukallimaٱلنَّاسَমানুষের (সাথে)l-nāsaثَلَـٰثَতিনthalāthaلَيَالٍۢরাতlayālinسَوِيًّۭا(ক্রমাগত) সুস্থ অবস্থায়"sawiyyan١٠
সে বলল, ‘হে আমার পালনকর্তা! আমার জন্য একটা চিহ্ন স্থির করে দিন।’ তিনি বললেন, ‘তোমার চিহ্ন এই যে, তুমি তিন রাত মানুষের সঙ্গে কথা বলবে না যদিও তুমি কথা বলতে সক্ষম।’
১৯:১১
فَخَرَجَঅতঃপর সে বের হলোfakharajaعَلَىٰনিকটʿalāقَوْمِهِۦতার (জাতির) লোকদেরqawmihiمِنَথেকেminaٱلْمِحْرَابِমেহরাবl-miḥ'rābiفَأَوْحَىٰٓসে অতঃপর ইঙ্গিত করলোfa-awḥāإِلَيْهِمْতাদের দিকেilayhimأَنযেanسَبِّحُوا۟তোমরা পবিত্রতা ঘোষণা করোsabbiḥūبُكْرَةًۭসকালেbuk'ratanوَعَشِيًّۭاও সন্ধ্যায়waʿashiyyan١١
অতঃপর সে তার কুঠরি থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে গেল এবং ইশারায় তাদেরকে সকাল-সন্ধ্যায় আল্লাহর প্রশংসা-পবিত্রতা বর্ণনা করতে বলল।
১৯:১২
يَـٰيَحْيَىٰ"(বড় হ'লে তাকে বলা হলো) হে ইয়াহইয়াyāyaḥyāخُذِগ্রহণ করোkhudhiٱلْكِتَـٰبَকিতাবকেl-kitābaبِقُوَّةٍۢ ۖসহ দৃঢ়তা"biquwwatinوَءَاتَيْنَـٰهُএবং তাকে আমরা দিয়েছিলামwaātaynāhuٱلْحُكْمَপ্রজ্ঞাl-ḥuk'maصَبِيًّۭاবাল্য অবস্থায়ṣabiyyan١٢
(তার পুত্রের কাছে নির্দেশ আসল) ‘হে ইয়াহ্ইয়া! এ কিতাব (তাওরাত) সুদৃঢ়ভাবে ধারণ কর।’ আমি তাকে বাল্য কালেই জ্ঞান দান করেছিলাম।
১৯:১৩
وَحَنَانًۭاএবং হৃদয়ের কোমলতাwaḥanānanمِّنথেকেminلَّدُنَّاআমাদের নিকটladunnāوَزَكَوٰةًۭ ۖএবং পবিত্রতাwazakatanوَكَانَএবং সে ছিলোwakānaتَقِيًّۭاমুত্তাকীtaqiyyan١٣
আর (দিয়েছিলাম) আমার পক্ষ থেকে দয়া-মায়া ও পবিত্রতা। সে ছিল আল্লাহভীরু ।
১৯:১৪
وَبَرًّۢاএবং অনুগতwabarranبِوَٰلِدَيْهِকাছে তার মা বাপেরbiwālidayhiوَلَمْএবং নাwalamيَكُنছিলোyakunجَبَّارًاউদ্ধতjabbāranعَصِيًّۭاঅবাধ্যʿaṣiyyan١٤
আর পিতা-মাতার প্রতি সদয়, সে দাম্ভিক, অবাধ্য ছিল না।
১৯:১৫
وَسَلَـٰمٌএবং সালামwasalāmunعَلَيْهِতার উপরʿalayhiيَوْمَযেদিনyawmaوُلِدَজন্মলাভ করে সেwulidaوَيَوْمَও যেদিনwayawmaيَمُوتُসে মরবেyamūtuوَيَوْمَএবং যেদিনwayawmaيُبْعَثُতাকে উঠানো হবেyub'ʿathuحَيًّۭاজীবিত অবস্থায়ḥayyan١٥
তার উপর শান্তি যেদিন সে জন্মেছে, যেদিন তার মৃত্যু হবে আর যেদিন সে জীবন্ত হয়ে উত্থিত হবে।
১৯:১৬
وَٱذْكُرْএবং বর্ণনা করো (যা)wa-udh'kurفِى(বলা হয়েছে) মধ্যেٱلْكِتَـٰبِ(এই) কিতাবেরl-kitābiمَرْيَمَমারইয়াম (সম্পর্কে)maryamaإِذِযখনidhiٱنتَبَذَتْসে পৃথক হয়ে গেলোintabadhatمِنْথেকেminأَهْلِهَاতার পরিবারahlihāمَكَانًۭاস্থানেmakānanشَرْقِيًّۭا(বায়তুল মুকাদ্দাসের) পূর্বদিকেরsharqiyyan١٦
এ কিতাবে (উল্লেখিত) মারইয়ামের কাহিনী বর্ণনা কর- যখন সে তার পরিবারবর্গ হতে আলাদা হয়ে পূর্ব দিকে এক জায়গায় আশ্রয় নিয়েছিল।
১৯:১৭
فَٱتَّخَذَتْসে অতঃপর গ্রহণ করেছিলো (স্থান)fa-ittakhadhatمِنমধ্য হতেminدُونِهِمْতাদের ছাড়াdūnihimحِجَابًۭاআড়ালে (অর্থাৎ ইতিকাফে বসলো)ḥijābanفَأَرْسَلْنَآআমরা অতঃপর প্রেরণ করলামfa-arsalnāإِلَيْهَاতার প্রতিilayhāرُوحَنَاআমাদের রূহ (অর্থাৎ ফেরেশতাকে)rūḥanāفَتَمَثَّلَঅতঃপর সে আকৃতি ধারণ করলোfatamathalaلَهَاতার কাছেlahāبَشَرًۭاএকজন মানুষের বেশেbasharanسَوِيًّۭاপূর্নাঙ্গsawiyyan١٧
সে তাদের থেকে (আড়াল করার জন্য) পর্দা টানিয়ে দিল। তখন আমি তার কাছে আমার রূহ্কে (অর্থাৎ জিবরীলকে) পাঠিয়ে দিলাম। তখন সে (অর্থাৎ জিবরীল) তার সামনে পূর্ণ মানুষের আকৃতি ধারণ করল।
১৯:১৮
قَالَتْ(মারইয়াম) বললোqālatإِنِّىٓ"আমি নিশ্চয়ইinnīأَعُوذُআশ্রয় চাইaʿūdhuبِٱلرَّحْمَـٰنِকাছে দয়াময়েরbil-raḥmāniمِنكَতোমার থেকেminkaإِنযদিinكُنتَতুমি হওkuntaتَقِيًّۭاমুত্তাকী"taqiyyan١٨
মারইয়াম বলল, ‘আমি তোমা হতে দয়াময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহকে ভয় কর’ (তবে আমার নিকট এসো না)।’
১৯:১৯
قَالَসে বললোqālaإِنَّمَآ"প্রকৃতপক্ষেinnamāأَنَا۠আমিanāرَسُولُ(প্রেরিত) দূতrasūluرَبِّكِতোমার রবেরrabbikiلِأَهَبَদান করি যেনli-ahabaلَكِতোমাকেlakiغُلَـٰمًۭاএক পুত্রghulāmanزَكِيًّۭاপবিত্র"zakiyyan١٩
সে বলল, ‘আমি তোমার প্রতিপালক কর্তৃক প্রেরিত হয়েছি তোমাকে একটি পুত-পবিত্র পুত্র দানের উদ্দেশ্যে।’
১৯:২০
قَالَتْসে বললোqālatأَنَّىٰ"কেমন করেannāيَكُونُহবেyakūnuلِىআমারغُلَـٰمٌۭপুত্রghulāmunوَلَمْযখন নিwalamيَمْسَسْنِىআমাকে স্পর্শ করেyamsasnīبَشَرٌۭকোন মানুষbasharunوَلَمْএবং নইwalamأَكُআমি (হই)akuبَغِيًّۭاব্যভিচারিণী"baghiyyan٢٠
সে বলল, ‘কেমন করে আমার পুত্র হতে পারে, যখন কোন মানুষ আমাকে স্পর্শ করেনি, আর আমি অসতীও নই।’
১৯:২১
قَالَ(ফেরেশতা) বললোqālaكَذَٰلِكِ"এরূপই (হবে)kadhālikiقَالَবলেছেনqālaرَبُّكِতোমার রবrabbukiهُوَতাhuwaعَلَىَّআমার উপরʿalayyaهَيِّنٌۭ ۖসহজhayyinunوَلِنَجْعَلَهُۥٓএবং যেন তা আমরা করিwalinajʿalahuءَايَةًۭএকটি নিদর্শনāyatanلِّلنَّاسِমানুষদের জন্যlilnnāsiوَرَحْمَةًۭও অনুগ্রহwaraḥmatanمِّنَّا ۚআমাদের থেকেminnāوَكَانَএবং হয়েছেwakānaأَمْرًۭاবিষয় (সিদ্ধান্ত)amranمَّقْضِيًّۭاস্থিরীকৃতmaqḍiyyan٢١
সে বলল, ‘এভাবেই হবে, তোমার প্রতিপালক বলেছেন- ‘ওটা আমার জন্য সহজ, আমি তাকে মানুষের জন্য নিদর্শন বানাতে চাই আর আমার পক্ষ থেকে এক রহমত, এ ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে।’
১৯:২২
۞ فَحَمَلَتْهُতাকে সে অতঃপর গর্ভধারণ করলোfaḥamalathuفَٱنتَبَذَتْঅতঃপর সে পৃথক হয়ে গেলোfa-intabadhatبِهِۦতা নিয়েbihiمَكَانًۭاস্থানেmakānanقَصِيًّۭاদূরবর্তীqaṣiyyan٢٢
অতঃপর ছেলে তার গর্ভে আসল। তখন সে তা নিয়ে দূরবর্তী জায়গায় চলে গেল।
১৯:২৩
فَأَجَآءَهَاঅতঃপর তাকে নিয়ে এলোfa-ajāahāٱلْمَخَاضُপ্রসববেদনাl-makhāḍuإِلَىٰকাছেilāجِذْعِকান্ডেরjidh'ʿiٱلنَّخْلَةِখেজুর গাছেরl-nakhlatiقَالَتْসে বললোqālatيَـٰلَيْتَنِى"হায়! আমার আফসোসyālaytanīمِتُّআমি (যদি) মরে যেতামmittuقَبْلَপূর্বেqablaهَـٰذَاএরhādhāوَكُنتُএবং আমি হতামwakuntuنَسْيًۭاবিস্মৃতnasyanمَّنسِيًّۭاস্মৃতি বিলুপ্ত"mansiyyan٢٣
সন্তান প্রসবের বেদনা তাকে এক খেজুর বৃক্ষতলের দিকে তাড়িত করল। সে বলে উঠল, ‘হায়! এর আগেই যদি আমি মরে যেতাম আর (মানুষের) স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম!’
১৯:২৪
فَنَادَىٰهَاঅতঃপর ডেকে বললো (ফেরেশতা) তাকেfanādāhāمِنহ'তেminتَحْتِهَآতার নিচtaḥtihāأَلَّا"যে নাallāتَحْزَنِىতুমি চিন্তা করোtaḥzanīقَدْনিশ্চয়ইqadجَعَلَসৃষ্টি করেছেনjaʿalaرَبُّكِতোমার রবrabbukiتَحْتَكِতোমার নিচেtaḥtakiسَرِيًّۭاএক ঝর্ণাsariyyan٢٤
নিম্নদিক থেকে তাকে ডাক দেয়া হল, ‘তুমি দুঃখ করো না, তোমার প্রতিপালক তোমার পাদদেশ দিয়ে এক নির্ঝরিণী প্রবাহিত করে দিয়েছেন।
১৯:২৫
وَهُزِّىٓএবং তুমি নাড়া দাওwahuzzīإِلَيْكِতোমার দিকেilaykiبِجِذْعِকান্ডসহbijidh'ʿiٱلنَّخْلَةِখেজুর গাছেরl-nakhlatiتُسَـٰقِطْঝরে পড়বেtusāqiṭعَلَيْكِতোমার উপরʿalaykiرُطَبًۭاখেজুরruṭabanجَنِيًّۭاতাজাjaniyyan٢٥
খেজুর গাছের কান্ড ধরে তুমি তোমার দিকে নাড়া দাও, তা তোমার উপর তাজা পরিপক্ক খেজুর পতিত করবে।
১৯:২৬
فَكُلِىসুতরাং খাওfakulīوَٱشْرَبِىও পান করোwa-ish'rabīوَقَرِّىএবং জুড়াওwaqarrīعَيْنًۭا ۖচোখকেʿaynanفَإِمَّاঅতঃপর যদিfa-immāتَرَيِنَّতুমি দেখোtarayinnaمِنَমধ্য হ'তেminaٱلْبَشَرِমানুষেরl-bashariأَحَدًۭاকাউকেaḥadanفَقُولِىٓতখন তুমি বলোfaqūlīإِنِّى"আমি নিশ্চয়ইinnīنَذَرْتُমানত করেছিnadhartuلِلرَّحْمَـٰنِদয়াময়ের জন্যlilrraḥmāniصَوْمًۭاরোজাṣawmanفَلَنْঅতএব নাfalanأُكَلِّمَকথা বলবো আমিukallimaٱلْيَوْمَআজl-yawmaإِنسِيًّۭاকোন মানুষের সাথে"insiyyan٢٦
অতঃপর খাও, পান কর আর (তোমার) চোখ জুড়াও। যদি তুমি কোন লোককে দেখতে পাও তাহলে বলবে- আমি রহমান আল্লাহর জন্য সাওম পালনের মানৎ করেছি, কাজেই আমি কোন মানুষের সঙ্গে আজ কিছুতেই কথা বলব না।’
১৯:২৭
فَأَتَتْঅতঃপর সে আসলোfa-atatبِهِۦতাকে নিয়েbihiقَوْمَهَاতার সম্প্রদায়ের কাছেqawmahāتَحْمِلُهُۥ ۖতাকে বহন করেtaḥmiluhuقَالُوا۟তারা বললোqālūيَـٰمَرْيَمُ"হে মারইয়ামyāmaryamuلَقَدْনিশ্চয়ইlaqadجِئْتِএনেছোji'tiشَيْـًۭٔاকিছুshayanفَرِيًّۭاজঘন্যfariyyan٢٧
অতঃপর সে তার সন্তানকে বয়ে নিয়ে তার সম্প্রদায়ের কাছে আসল। তারা বলল, ‘হে মারইয়াম! তুমি তো এক অদ্ভুত জিনিস নিয়ে এসেছ!
১৯:২৮
يَـٰٓأُخْتَহে বোনyāukh'taهَـٰرُونَহারূনেরhārūnaمَاনাكَانَছিলেনkānaأَبُوكِতোমার বাপabūkiٱمْرَأَব্যক্তিim'ra-aسَوْءٍۢঅসৎsawinوَمَاআর নাwamāكَانَتْছিলেনkānatأُمُّكِতোমার মাummukiبَغِيًّۭاব্যভিচারিনী (চরিত্রহীনা)"baghiyyan٢٨
ওহে হারূনের বোন! তোমার পিতা তো খারাপ লোক ছিল না, আর তোমার মাও ছিল না কোন অসতী নারী।’
১৯:২৯
فَأَشَارَتْতখন সে ইঙ্গিত করলোfa-ashāratإِلَيْهِ ۖতার দিকেilayhiقَالُوا۟তারা বললোqālūكَيْفَ"কিভাবেkayfaنُكَلِّمُকথা বলবো আমরাnukallimuمَنযেmanكَانَআছেkānaفِىমধ্যেٱلْمَهْدِদোলনারl-mahdiصَبِيًّۭاছোট্ট শিশু"ṣabiyyan٢٩
তখন মারইয়াম তার ছেলের দিকে ইশারা করল। তারা বলল, ‘আমরা কোলের বাচ্চার সঙ্গে কীভাবে কথা বলব?’
১৯:৩০
قَالَ(শিশু ঈসা) বললোqālaإِنِّى"নিশ্চয়ই আমিinnīعَبْدُদাসʿabduٱللَّهِআল্লাহ্‌রl-lahiءَاتَىٰنِىَআমাকে তিনি দিয়েছেনātāniyaٱلْكِتَـٰبَকিতাবl-kitābaوَجَعَلَنِىএবং আমাকে বানিয়েছেনwajaʿalanīنَبِيًّۭاনাবীnabiyyan٣٠
শিশুটি বলে উঠল, ‘আমি আল্লাহর বান্দাহ, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আর আমাকে নবী করেছেন।
১৯:৩১
وَجَعَلَنِىএবং আমাকে করেছেনwajaʿalanīمُبَارَكًاকল্যাণময়mubārakanأَيْنَযেখানেaynaمَاযাكُنتُআমি থাকিkuntuوَأَوْصَـٰنِىএবং আমাকে নির্দেশ দিয়েছেনwa-awṣānīبِٱلصَّلَوٰةِব্যাপারে সালাতেরbil-ṣalatiوَٱلزَّكَوٰةِও যাকাতেরwal-zakatiمَاযাدُمْتُআমি থাকি যতদিন পর্যন্তdum'tuحَيًّۭاজীবিতḥayyan٣١
আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন আর আমাকে নামায ও যাকাতের হুকুম দিয়েছেন- যতদিন আমি জীবিত থাকি।
১৯:৩২
وَبَرًّۢاএবং অনুগতwabarranبِوَٰلِدَتِىআমার মায়েরbiwālidatīوَلَمْএবং নিwalamيَجْعَلْنِىআমাকে করেনyajʿalnīجَبَّارًۭاউদ্ধতjabbāranشَقِيًّۭاহতভাগ্যshaqiyyan٣٢
আর (তিনি আমাকে করেছেন) আমার মাতার প্রতি সদয়, তিনি আমাকে দাম্ভিক হতভাগ্য করেননি।
১৯:৩৩
وَٱلسَّلَـٰمُএবং শান্তিwal-salāmuعَلَىَّআমার উপরʿalayyaيَوْمَযেদিনyawmaوُلِدتُّআমি জন্মলাভ করেছিwulidttuوَيَوْمَও যেদিনwayawmaأَمُوتُআমি মরবোamūtuوَيَوْمَও যেদিনwayawmaأُبْعَثُউত্থিত হবোub'ʿathuحَيًّۭاজীবিত"ḥayyan٣٣
আমার উপর আছে শান্তি যেদিন আমি জন্মেছি, যেদিন আমার মৃত্যু হবে আর আমি যেদিন জীবিত হয়ে উত্থিত হব।’
১৯:৩৪
ذَٰلِكَএই (হলো)dhālikaعِيسَىঈসাʿīsāٱبْنُপুত্রub'nuمَرْيَمَ ۚমারইয়ামেরmaryamaقَوْلَকথাqawlaٱلْحَقِّচূড়ান্ত সত্যl-ḥaqiٱلَّذِىযা (এমন যে)alladhīفِيهِযে বিষয়েfīhiيَمْتَرُونَতারা সন্দেহ করছেyamtarūna٣٤
এই হচ্ছে মারইয়াম-পুত্র ঈসা, (এটাই) সত্য কথা যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করে।
১৯:৩৫
مَاনয়كَانَকাজkānaلِلَّهِআল্লাহ্‌র জন্যlillahiأَنযেanيَتَّخِذَতিনি গ্রহণ করবেনyattakhidhaمِنকোনminوَلَدٍۢ ۖসন্তানwaladinسُبْحَـٰنَهُۥٓ ۚতিনি পবিত্রsub'ḥānahuإِذَاযখনidhāقَضَىٰٓস্হির করেনqaḍāأَمْرًۭاকোন বিষয়কেamranفَإِنَّمَاতখন শুধুমাত্রfa-innamāيَقُولُবলেনyaqūluلَهُۥতাকেlahuكُن"হও"kunفَيَكُونُতখনই হয়ে যায়fayakūnu٣٥
সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র, মহান; যখন তিনি কিছু করার সিদ্ধান্ত করেন তখন তার জন্য শুধু বলেন, ‘হয়ে যাও’, আর তা হয়ে যায়।
১৯:৩৬
وَإِنَّ"এবং নিশ্চয়ইwa-innaٱللَّهَআল্লাহ্‌l-lahaرَبِّىআমার রবrabbīوَرَبُّكُمْও তোমাদের রবwarabbukumفَٱعْبُدُوهُ ۚসুতরাং তাঁরই তোমরা ইবাদাত করোfa-uʿ'budūhuهَـٰذَاএটাhādhāصِرَٰطٌۭপথṣirāṭunمُّسْتَقِيمٌۭসরল সঠিক"mus'taqīmun٣٦
আল্লাহ্ই আমার ও তোমাদের প্রতিপালক, কাজেই তোমরা তাঁরই ‘ইবাদাত কর, এটাই সরল সুদৃঢ় পথ।
১৯:৩৭
فَٱخْتَلَفَঅতঃপর মতভেদ করলোfa-ikh'talafaٱلْأَحْزَابُবিভিন্ন দলl-aḥzābuمِنۢথেকেminبَيْنِهِمْ ۖতাদের মাঝেbaynihimفَوَيْلٌۭসুতরাং দুর্ভোগfawaylunلِّلَّذِينَ(তাদের) জন্যে যারাlilladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūمِنহ'তেminمَّشْهَدِসাক্ষাতmashhadiيَوْمٍদিনেরyawminعَظِيمٍকঠিনʿaẓīmin٣٧
অতঃপর দলগুলো তাদের মধ্যে মতভেদ করল। কাজেই সেই ভয়াবহ দিনের উপস্থিতকালে কাফিরদের জন্য ধ্বংস অনিবার্য।
১৯:৩৮
أَسْمِعْস্পষ্ট শুনবেasmiʿبِهِمْতারা কতbihimوَأَبْصِرْও (কত স্পষ্ট) দেখবেwa-abṣirيَوْمَযেদিনyawmaيَأْتُونَنَا ۖআমাদের কাছে তারা আসবেyatūnanāلَـٰكِنِকিন্তুlākiniٱلظَّـٰلِمُونَসীমালঙ্ঘনকারীরাl-ẓālimūnaٱلْيَوْمَআজl-yawmaفِىমধ্যে (রয়েছে)ضَلَـٰلٍۢবিভ্রান্তিরḍalālinمُّبِينٍۢসুস্পষ্টmubīnin٣٨
যেদিন তারা আমার কাছে আসবে সেদিন কতই না স্পষ্টভাবে তারা শুনতে পাবে আর দেখতে পাবে। কিন্তু যালিমরা আজ স্পষ্ট গুমরাহীর মধ্যে পড়ে আছে।
১৯:৩৯
وَأَنذِرْهُمْএবং সতর্ক করো তাদেরকেwa-andhir'humيَوْمَদিন (সম্পর্কে)yawmaٱلْحَسْرَةِপরিতাপেরl-ḥasratiإِذْযখনidhقُضِىَসিদ্ধান্ত হয়ে যাবেquḍiyaٱلْأَمْرُবিষয়টিরl-amruوَهُمْতারা এ অবস্থায় যখনwahumفِىমধ্যে (আছে)غَفْلَةٍۢউদাসীনতাghaflatinوَهُمْএবং তারাwahumلَاনাيُؤْمِنُونَঈমান আনছেyu'minūna٣٩
বিপদের দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করে দাও যখন ব্যাপার চূড়ান্ত করা হবে আর (দেখ) এ সম্পর্কে তারা উদাসীন আর তারা ঈমান আনে না।
১৯:৪০
إِنَّاনিশ্চয়ই আমরাinnāنَحْنُআমরাnaḥnuنَرِثُউত্তরাধিকারী হবোnarithuٱلْأَرْضَপৃথিবীরl-arḍaوَمَنْএবং যা কিছুwamanعَلَيْهَاতার উপর (আছে)ʿalayhāوَإِلَيْنَاএবং আমাদেরই দিকেwa-ilaynāيُرْجَعُونَতাদের ফিরিয়ে আনা হবেyur'jaʿūna٤٠
যমীন আর যমীনের উপর যারা আছে তাদের মালিকানা আমারই থাকবে, আর তারা আমার কাছেই ফিরে আসবে।
১৯:৪১
وَٱذْكُرْএবং বর্ণনা করো (যা)wa-udh'kurفِىমধ্যে (বলা হচ্ছে)ٱلْكِتَـٰبِ(এই) কিতাবেরl-kitābiإِبْرَٰهِيمَ ۚইবরাহীম (সম্পর্কে)ib'rāhīmaإِنَّهُۥসে নিশ্চয়ইinnahuكَانَছিলোkānaصِدِّيقًۭاসত্যনিষ্ঠṣiddīqanنَّبِيًّاনাবীnabiyyan٤١
এ কিতাবে উল্লেখিত ইবরাহীমের কথা স্মরণ কর, সে ছিল একজন সত্যনিষ্ঠ মানুষ, একজন নবী।
১৯:৪২
إِذْযখনidhقَالَসে বলেছিলোqālaلِأَبِيهِতার বাপকেli-abīhiيَـٰٓأَبَتِ"হে আমার পিতাyāabatiلِمَকেনlimaتَعْبُدُউপাসনা করেন আপনিtaʿbuduمَاযাلَاনাيَسْمَعُশুনেyasmaʿuوَلَاআর নাwalāيُبْصِرُদেখেyub'ṣiruوَلَاএবং নাwalāيُغْنِىকাজে আসেyugh'nīعَنكَআপনার জন্যʿankaشَيْـًۭٔاকিছুইshayan٤٢
যখন সে তার পিতাকে বলেছিল, ‘হে আমার পিতা! আপনি কেন এমন জিনিসের ‘ইবাদাত করেন যা শুনে না, দেখে না, আর আপনার কোন কাজেই আসে না?
১৯:৪৩
يَـٰٓأَبَتِহে আমার পিতাyāabatiإِنِّىনিশ্চয়ই আমারinnīقَدْনিশ্চয়ইqadجَآءَنِىএসেছে আমার কাছেjāanīمِنَ(এমন) কিছুminaٱلْعِلْمِজ্ঞানl-ʿil'miمَاযাلَمْনিlamيَأْتِكَআপনার কাছে আসেyatikaفَٱتَّبِعْنِىٓসুতরাং অনুসরণ করুনfa-ittabiʿ'nīأَهْدِكَআমি পথ দেখাবোahdikaصِرَٰطًۭاপথṣirāṭanسَوِيًّۭاসরল সঠিকsawiyyan٤٣
হে আমার পিতা! আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, কাজেই আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল সঠিক পথ দেখাব।
১৯:৪৪
يَـٰٓأَبَتِহে আমার পিতাyāabatiلَاনাتَعْبُدِউপাসনা করবেনtaʿbudiٱلشَّيْطَـٰنَ ۖশয়তানেরl-shayṭānaإِنَّনিশ্চয়ইinnaٱلشَّيْطَـٰنَশয়তানl-shayṭānaكَانَহলোkānaلِلرَّحْمَـٰنِদয়াময়েরlilrraḥmāniعَصِيًّۭاঅবাধ্যʿaṣiyyan٤٤
হে আমার পিতা! আপনি শয়তানের ‘ইবাদাত করবেন না, শয়তান হচ্ছে দয়াময়ের বিরুদ্ধে বিদ্রোহী।
১৯:৪৫
يَـٰٓأَبَتِহে আমার পিতাyāabatiإِنِّىٓনিশ্চয়ই আমিinnīأَخَافُভয় করি আমিakhāfuأَنযেanيَمَسَّكَআপনাকে স্পর্শ করবেyamassakaعَذَابٌۭশাস্তিʿadhābunمِّنَথেকেminaٱلرَّحْمَـٰنِদয়াময়েরl-raḥmāniفَتَكُونَঅতঃপর আপনি হবেনfatakūnaلِلشَّيْطَـٰنِশয়তানের জন্যlilshayṭāniوَلِيًّۭاবন্ধু"waliyyan٤٥
হে আমার পিতা! আমার ভয় হয় যে, দয়াময়ের ‘আযাব আপনাকে ধরে বসবে, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন।’
১৯:৪৬
قَالَসে বললোqālaأَرَاغِبٌ"কি বিমুখarāghibunأَنتَ"তুমিantaعَنْহ'তেʿanءَالِهَتِىআমার দেব-দেবীগুলোālihatīيَـٰٓإِبْرَٰهِيمُ ۖহে ইবরাহীমyāib'rāhīmuلَئِنঅবশ্যই যদিla-inلَّمْনাlamتَنتَهِবিরত হও তুমিtantahiلَأَرْجُمَنَّكَ ۖঅবশ্যই তোমাকে পাথর মেরে হত্যা করবোইla-arjumannakaوَٱهْجُرْنِىএবং আমাকে ছেড়ে চলে যাওwa-uh'jur'nīمَلِيًّۭاচিরতরে"maliyyan٤٦
পিতা বলল, ‘হে ইবরাহীম! তুমি কি আমার দেবদেবীগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই তোমাকে পাথরের আঘাতে মেরে ফেলব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও।’
১৯:৪৭
قَالَসে বললোqālaسَلَـٰمٌ"শান্তি (সালাম)salāmunعَلَيْكَ ۖআপনার উপরʿalaykaسَأَسْتَغْفِرُঅচিরেই ক্ষমা চাইবো আমিsa-astaghfiruلَكَআপনার জন্যlakaرَبِّىٓ ۖআমার রবের কাছেrabbīإِنَّهُۥনিশ্চয়ই তিনিinnahuكَانَহলেনkānaبِىআমার প্রতিحَفِيًّۭاঅনুগ্রহশীলḥafiyyan٤٧
ইবরাহীম বলল, ‘আপনার প্রতি সালাম, আমি আমার প্রতিপালকের নিকট আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, তিনি আমার প্রতি বড়ই মেহেরবান।
১৯:৪৮
وَأَعْتَزِلُكُمْএবং আপনাদের থেকে আমি পৃথক হচ্ছিwa-aʿtazilukumوَمَاএবং যাদেরকেwamāتَدْعُونَআপনারা ডাকেনtadʿūnaمِنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহ্‌l-lahiوَأَدْعُوا۟এবং ডাকবো আমিwa-adʿūرَبِّىআমার রবকেrabbīعَسَىٰٓআশা করিʿasāأَلَّآযে নাallāأَكُونَহবো আমিakūnaبِدُعَآءِডাকার কারণেbiduʿāiرَبِّىআমার রবেরrabbīشَقِيًّۭاব্যর্থকাম"shaqiyyan٤٨
আমি পরিত্যাগ করছি আপনাদেরকে আর আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকেন তাদেরকে। আমি আমার প্রতিপালককে ডাকি, আশা করি আমি আমার প্রতিপালককে ডেকে বঞ্চিত হব না।’
১৯:৪৯
فَلَمَّاঅতঃপর যখনfalammāٱعْتَزَلَهُمْতাদের থেকে পৃথক হলো সেiʿ'tazalahumوَمَاএবং যাদেরwamāيَعْبُدُونَতারা উপাসনা করতোyaʿbudūnaمِنথেকেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহ্‌l-lahiوَهَبْنَاআমরা দান করলামwahabnāلَهُۥٓতাকেlahuإِسْحَـٰقَইসহাককেis'ḥāqaوَيَعْقُوبَ ۖও ইয়াকুবকেwayaʿqūbaوَكُلًّۭاএবং প্রত্যেককেwakullanجَعَلْنَاআমরা বানালামjaʿalnāنَبِيًّۭاনাবীnabiyyan٤٩
অতঃপর সে যখন তাদেরকে আর তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ‘ইবাদাত করত তাদেরকে পরিত্যাগ করল, তখন আমি তাকে দান করলাম ইসহাক্ব আর ইয়া‘কূব আর তাদের প্রত্যেককে নবী করলাম।
১৯:৫০
وَوَهَبْنَاএবং আমরা দান করলামwawahabnāلَهُمতাদের জন্যlahumمِّنথেকেminرَّحْمَتِنَاআমাদের অনুগ্রহraḥmatināوَجَعَلْنَاএবং আমরা দিলামwajaʿalnāلَهُمْতাদের জন্যlahumلِسَانَভাষাlisānaصِدْقٍসত্যের ও সুখ্যাতিরṣid'qinعَلِيًّۭاসমুচ্চʿaliyyan٥٠
আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ আর সত্যিকার নাম-যশের সুউচ্চ সুখ্যাতি।
১৯:৫১
وَٱذْكُرْউল্লেখ করো (যা)wa-udh'kurفِىমধ্যে (বলা হচ্ছে)ٱلْكِتَـٰبِ(এই) কিতাবেরl-kitābiمُوسَىٰٓ ۚমূসা (সম্পর্কে)mūsāإِنَّهُۥসে নিশ্চয়ইinnahuكَانَছিলোkānaمُخْلَصًۭاবিশুদ্ধচিত্তmukh'laṣanوَكَانَএবং ছিলোwakānaرَسُولًۭاরাসূলrasūlanنَّبِيًّۭاনাবীnabiyyan٥١
এ কিতাবে উল্লেখিত মূসার কথা স্মরণ কর, সে ছিল বিশেষভাবে মনোনীত, আর একজন রসূল ও নবী।
১৯:৫২
وَنَـٰدَيْنَـٰهُএবং তাকে আমরা ডেকেছিwanādaynāhuمِنহ'তেminجَانِبِদিকjānibiٱلطُّورِতুর (পাহাড়ের)l-ṭūriٱلْأَيْمَنِডান (দিক)l-aymaniوَقَرَّبْنَـٰهُএবং তাকে আমরা কাছে টেনেছিলামwaqarrabnāhuنَجِيًّۭاঅন্তরঙ্গ আলাপের জন্যেnajiyyan٥٢
আমি তাকে ডাক দিয়েছিলাম তূর পাহাড়ের ডান পার্শ্ব থেকে আর গোপনে কথাবার্তা বলার জন্য তাকে নিকটবর্তী করেছিলাম।
১৯:৫৩
وَوَهَبْنَاএবং আমরা বানালামwawahabnāلَهُۥতার জন্যেlahuمِنহ'তেminرَّحْمَتِنَآআমাদের অনুগ্রহraḥmatināأَخَاهُতার ভাইakhāhuهَـٰرُونَহারুনকেhārūnaنَبِيًّۭاনাবীরূপেnabiyyan٥٣
আর আমি স্বীয় অনুগ্রহে তাকে দান করেছিলাম তার ভাই হারূনকে, সেও ছিল একজন নবী।
১৯:৫৪
وَٱذْكُرْএবং স্মরণ করোwa-udh'kurفِىমধ্যেٱلْكِتَـٰبِকিতাবেরl-kitābiإِسْمَـٰعِيلَ ۚইসমাইলকেis'māʿīlaإِنَّهُۥসে নিশ্চয়ইinnahuكَانَছিলোkānaصَادِقَসত্যতা রক্ষাকারীṣādiqaٱلْوَعْدِপ্রতিশ্রুতিরl-waʿdiوَكَانَএবং ছিলোwakānaرَسُولًۭاরাসূলrasūlanنَّبِيًّۭاনাবীnabiyyan٥٤
এ কিতাবে উল্লেখিত ইসমাঈলের কথা স্মরণ কর, সে ছিল ওয়া‘দা রক্ষায় (দৃঢ়) সত্যবাদী, আর ছিল একজন রসূল ও নবী।
১৯:৫৫
وَكَانَএবংwakānaيَأْمُرُআদেশ দিতোyamuruأَهْلَهُۥতার পরিজনবর্গকেahlahuبِٱلصَّلَوٰةِসালাতের ব্যাপারেbil-ṣalatiوَٱلزَّكَوٰةِও যাকাতেরwal-zakatiوَكَانَএবং সে ছিলোwakānaعِندَকাছেʿindaرَبِّهِۦতার রবেরrabbihiمَرْضِيًّۭاপ্রিয়পাত্রmarḍiyyan٥٥
সে তার পরিবারবর্গকে নামায ও যাকাতের হুকুম দিত আর সে ছিল তার প্রতিপালকের নিকট সন্তুষ্টির পাত্র।
১৯:৫৬
وَٱذْكُرْএবং উল্লেখ করো (যা)wa-udh'kurفِىমধ্যে (বলা হচ্ছে)ٱلْكِتَـٰبِ(এই) কিতাবেরl-kitābiإِدْرِيسَ ۚইদরীস (সম্পর্কে)id'rīsaإِنَّهُۥসে নিশ্চয়ইinnahuكَانَছিলোkānaصِدِّيقًۭاসত্যনিষ্ঠṣiddīqanنَّبِيًّۭاনাবীnabiyyan٥٦
এ কিতাবে উল্লেখিত ইদরীসের কথা স্মরণ কর, সে ছিল সত্যনিষ্ঠ, একজন নবী।
১৯:৫৭
وَرَفَعْنَـٰهُএবং তাকে আমরা উন্নীত করেছিলামwarafaʿnāhuمَكَانًاস্থানেmakānanعَلِيًّاউচ্চতরʿaliyyan٥٧
আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম।
১৯:৫৮
أُو۟لَـٰٓئِكَঐসব লোকulāikaٱلَّذِينَযাদেরalladhīnaأَنْعَمَঅনুগ্রহ করেছেনanʿamaٱللَّهُআল্লাহ্‌l-lahuعَلَيْهِمতাদের উপরʿalayhimمِّنَমধ্যেminaٱلنَّبِيِّـۧنَনাবীদেরl-nabiyīnaمِنমধ্য হ'তেminذُرِّيَّةِবংশধরdhurriyyatiءَادَمَআদমেরādamaوَمِمَّنْএবং মধ্য হ'তে যাদেরwamimmanحَمَلْنَاআমরা আরোহণ করিয়েছিলামḥamalnāمَعَসাথেmaʿaنُوحٍۢনূহেরnūḥinوَمِنএবং মধ্য হ'তেwaminذُرِّيَّةِবংশধরdhurriyyatiإِبْرَٰهِيمَইবরাহীমেরib'rāhīmaوَإِسْرَٰٓءِيلَও ইসরাঈলেরwa-is'rāīlaوَمِمَّنْএবং মধ্য হ'তে (তাদের)wamimmanهَدَيْنَاআমরা পথ দেখিয়েছিলামhadaynāوَٱجْتَبَيْنَآ ۚও আমরা মনোনীত করেছিলামwa-ij'tabaynāإِذَاযখনidhāتُتْلَىٰপাঠ করা হতোtut'lāعَلَيْهِمْতাদের কাছেʿalayhimءَايَـٰتُআয়াতসমূহāyātuٱلرَّحْمَـٰنِদয়াময়েরl-raḥmāniخَرُّوا۟তারা নুয়ে পড়তোkharrūسُجَّدًۭاসিজদায়sujjadanوَبُكِيًّۭا ۩এবং (তখন) কান্নারত হতোwabukiyyan٥٨
এরাই হল তারা আদাম বংশের নবীগণের মধ্য হতে, আর নূহের সঙ্গে যাদেরকে (নৌকায়) আরোহণ করিয়েছিলাম তাদের মধ্য হতে, আর ইবরাহীম ও ইসরাঈলের বংশধরদের মধ্য হতে যাদেরকে আমি অনুগ্রহ করেছিলাম, এরা তাদেরই মধ্য হতে, যাদেরকে আমি পথনির্দেশ দিয়েছিলাম আর বেছে নিয়েছিলাম, এদের নিকট দয়াময়ের আয়াত আবৃত্তি করা হলে তারা সাজদায় অবনত হয়ে কান্নাভরে লুটিয়ে পড়ত। [সাজদাহ]
১৯:৫৯
۞ فَخَلَفَঅতঃপর স্থলাভিষিক্ত হলোfakhalafaمِنۢথেকেminبَعْدِهِمْপর তাদেরbaʿdihimخَلْفٌপরবর্তীরাkhalfunأَضَاعُوا۟তারা নষ্ট করলোaḍāʿūٱلصَّلَوٰةَসালাতl-ṣalataوَٱتَّبَعُوا۟ও অনুসরণ করলোwa-ittabaʿūٱلشَّهَوَٰتِ ۖকুপ্রবৃত্তিরl-shahawātiفَسَوْفَসুতরাং শীঘ্রইfasawfaيَلْقَوْنَতারা দেখবেyalqawnaغَيًّاকুকর্মের (শাস্তি)ghayyan٥٩
অতঃপর তাদের পর এল অপদার্থ পরবর্তীরা, তারা নামায হারালো, আর লালসার বশবর্তী হল। তারা অচিরেই ধ্বংসের সম্মুখীন হবে।
১৯:৬০
إِلَّاকিন্তুillāمَنযারাmanتَابَকরেছে তওবাtābaوَءَامَنَও ঈমান এনেছেwaāmanaوَعَمِلَও কাজ করেছেwaʿamilaصَـٰلِحًۭاসৎṣāliḥanفَأُو۟لَـٰٓئِكَঅতঃপর ঐসব লোকfa-ulāikaيَدْخُلُونَতারা প্রবেশ করবেyadkhulūnaٱلْجَنَّةَজান্নাতেl-janataوَلَاএবং নাwalāيُظْلَمُونَঅন্যায় করা হবেyuẓ'lamūnaشَيْـًۭٔاকিছুমাত্রওshayan٦٠
তারা বাদে যারা তাওবাহ করবে, ঈমান আনবে আর সৎ কাজ করবে। ফলে এরাই জান্নাতে প্রবেশ করবে, এদের প্রতি এতটুকু যুলম করা হবে না।
১৯:৬১
جَنَّـٰتِজান্নাতjannātiعَدْنٍস্থায়ীʿadninٱلَّتِىযারallatīوَعَدَপ্রতিশ্রুতি দিয়েছেনwaʿadaٱلرَّحْمَـٰنُদয়াময়l-raḥmānuعِبَادَهُۥতাঁর দাসদেরকেʿibādahuبِٱلْغَيْبِ ۚগোপনভাবেbil-ghaybiإِنَّهُۥতিনি নিশ্চয়ই (এমন যে)innahuكَانَহলোkānaوَعْدُهُۥতাঁর প্রতিশ্রুতিwaʿduhuمَأْتِيًّۭاঅবশ্যম্ভাবীmatiyyan٦١
স্থায়ী জান্নাত, দয়াময় তাঁর বান্দাহ্কে যে অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে।
১৯:৬২
لَّاনাيَسْمَعُونَতারা শুনবেyasmaʿūnaفِيهَاতার মধ্যেfīhāلَغْوًاনিরর্থক কথাlaghwanإِلَّاএ ছাড়াillāسَلَـٰمًۭا ۖশান্তিsalāmanوَلَهُمْএবং তাদের জন্য থাকবেwalahumرِزْقُهُمْতাদের জীবিকাriz'quhumفِيهَاতার মধ্যেfīhāبُكْرَةًۭসকালেbuk'ratanوَعَشِيًّۭاও সন্ধ্যায়waʿashiyyan٦٢
সেখানে তারা শান্তির সম্ভাষণ ছাড়া কোন অপবাক্য শুনবে না। আর সকাল-সন্ধ্যা সেখানে তাদের জন্য থাকবে জীবন ধারণের উপকরণ।
১৯:৬৩
تِلْكَএইtil'kaٱلْجَنَّةُজান্নাতl-janatuٱلَّتِىযারallatīنُورِثُআমরা করবো উত্তরাধিকারীnūrithuمِنْমধ্য হ'তেminعِبَادِنَاআমাদের দাসদেরʿibādināمَنযেmanكَانَহবেkānaتَقِيًّۭاমুত্তাকীtaqiyyan٦٣
এই হল সেই জান্নাত আমি যার উত্তরাধিকারী করব আমার বান্দাহদের মধ্যে মুত্তাকীদেরকে।
১৯:৬৪
وَمَاএবং (হে নাবী) নাwamāنَتَنَزَّلُআমরা অবতরণ করিnatanazzaluإِلَّاএ ছাড়াillāبِأَمْرِনির্দেশক্রমেbi-amriرَبِّكَ ۖআপনার রবেরrabbikaلَهُۥতাঁরই জন্য (মালিকানায়)lahuمَاযা কিছু (আছে)بَيْنَসামনেbaynaأَيْدِينَاআমাদের হাতেরaydīnāوَمَاও যা কিছু (আছে)wamāخَلْفَنَاআমাদের পিছনেkhalfanāوَمَاএবং যা কিছু (আছে)wamāبَيْنَমাঝেbaynaذَٰلِكَ ۚএরdhālikaوَمَاএবং নাwamāكَانَহলেনkānaرَبُّكَআপনার রব (এমন যে)rabbukaنَسِيًّۭاভুলে যানnasiyyan٦٤
(ফেরেশতাগণ বলে) ‘আমরা আপনার প্রতিপালকের হুকুম ছাড়া অবতরণ করি না, যা আমাদের সামনে আছে, আর যা আমাদের পেছনে আছে আর এ দু’য়ের মাঝে যা আছে তা তাঁরই, আপনার প্রতিপালক কক্ষনো ভুলে যান না।
১৯:৬৫
رَّبُّরবrabbuٱلسَّمَـٰوَٰتِআকাশেরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiوَمَاএবং যা কিছু (আছে)wamāبَيْنَهُمَاউভয়ের মাঝেbaynahumāفَٱعْبُدْهُতাঁরই সুতরাং ইবাদাত করুনfa-uʿ'bud'huوَٱصْطَبِرْএবং ধৈর্য্য ধরুনwa-iṣ'ṭabirلِعِبَـٰدَتِهِۦ ۚতাঁর ইবাদাতের উপরliʿibādatihiهَلْকিhalتَعْلَمُজানেন আপনি (কাউকে)taʿlamuلَهُۥতাঁর জন্যlahuسَمِيًّۭاসমমান (গুণসম্পন্ন)samiyyan٦٥
তিনি আকাশ, যমীন আর এ দু’য়ের মাঝে যা আছে তার প্রতিপালক, কাজেই তুমি তাঁর ‘ইবাদাত কর, আর তাঁর ‘ইবাদাতে নিয়মিত ও দৃঢ় থাক। তুমি কি তাঁর নামের গুণসম্পন্ন অন্য আর কেউ আছে বলে জান?
১৯:৬৬
وَيَقُولُএবং বলেwayaqūluٱلْإِنسَـٰنُমানুষl-insānuأَءِذَا"যখন কিa-idhāمَا"مِتُّআমি মরে যাবmittuلَسَوْفَঅচিরেই অবশ্যইlasawfaأُخْرَجُআমাকে বের করা হবেukh'rajuحَيًّاজীবিত অবস্থায়"ḥayyan٦٦
মানুষ বলে, ‘কী! আমি যখন মরে যাব, আমাকে তখন কি জীবিত করে উঠানো হবে?’
১৯:৬৭
أَوَلَاকি নাawalāيَذْكُرُস্মরণ করেyadhkuruٱلْإِنسَـٰنُমানুষl-insānuأَنَّاযে আমরাannāخَلَقْنَـٰهُতাকে আমরা সৃষ্টি করেছিkhalaqnāhuمِنথেকেminقَبْلُইতিপূর্বqabluوَلَمْযখন নাwalamيَكُসে ছিলোyakuشَيْـًۭٔاকোন কিছুইshayan٦٧
মানুষ কি স্মরণ করে না যে, আমি পূর্বে তাকে সৃষ্টি করেছি আর সে তখন কিছুই ছিল না।
১৯:৬৮
فَوَرَبِّكَসুতরাং শপথ তোমার রবেরfawarabbikaلَنَحْشُرَنَّهُمْঅবশ্যই তাদের জড়ো করবো আমরাlanaḥshurannahumوَٱلشَّيَـٰطِينَএবং শয়তানদেরকেওwal-shayāṭīnaثُمَّএরপরthummaلَنُحْضِرَنَّهُمْঅবশ্যই তাদের উপস্থিত করবো আমরাlanuḥ'ḍirannahumحَوْلَচারদিকেḥawlaجَهَنَّمَজাহান্নামেরjahannamaجِثِيًّۭاনতজানু অবস্থায়jithiyyan٦٨
কাজেই তোমার রব্বের কসম! আমি তাদেরকে অবশ্য অবশ্যই একত্রিত করব আর শয়তানদেরকেও। অতঃপর তাদেরকে জাহান্নামের চতুষ্পার্শ্বে নতজানু অবস্থায় অবশ্য অবশ্যই হাজির করব।
১৯:৬৯
ثُمَّএরপরthummaلَنَنزِعَنَّঅবশ্যই আমরা টেনে বের করবোlananziʿannaمِنমধ্য হতেminكُلِّপ্রত্যেক বিষয়েkulliشِيعَةٍদলেরshīʿatinأَيُّهُمْতাদের কোন (ব্যক্তি)ayyuhumأَشَدُّসর্বাধিকashadduعَلَىপ্রতিʿalāٱلرَّحْمَـٰنِদয়াময়েরl-raḥmāniعِتِيًّۭاঅবাধ্যʿitiyyan٦٩
অতঃপর প্রত্যেক দল হতে দয়াময়ের প্রতি সবচেয়ে অবাধ্যকে অবশ্য অবশ্যই টেনে বের করব।
১৯:৭০
ثُمَّএরপরthummaلَنَحْنُঅবশ্যই আমরাlanaḥnuأَعْلَمُখুব জানিaʿlamuبِٱلَّذِينَতাদেরbi-alladhīnaهُمْযারাhumأَوْلَىٰঅধিকতর যোগ্যawlāبِهَاতাঁতেbihāصِلِيًّۭاপ্রবেশের (জন্যে)ṣiliyyan٧٠
আর আমি অবশ্য অবশ্যই খুব ভাল করে জানি তাদের মধ্যে কারা জাহান্নামে দগ্ধ হওয়ার সর্বাধিক উপযুক্ত।
১৯:৭১
وَإِنএবং নেইwa-inمِّنكُمْতোমাদের মধ্যে কেউminkumإِلَّاএ ছাড়াillāوَارِدُهَا ۚঅতিক্রমকারী তাwāriduhāكَانَ(এটা) হলোkānaعَلَىٰকাছেʿalāرَبِّكَতোমার রবেরrabbikaحَتْمًۭاচুড়ান্তḥatmanمَّقْضِيًّۭاঅনিবার্যmaqḍiyyan٧١
তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না, এটা তোমার প্রতিপালকের অনিবার্য ফয়সালা।
১৯:৭২
ثُمَّএরপরthummaنُنَجِّىউদ্ধার করবো আমরাnunajjīٱلَّذِينَ(তাদেরকে) যারাalladhīnaٱتَّقَوا۟তাকওয়া অবলম্বন করেছেittaqawوَّنَذَرُও রেখে দিবো আমরাwanadharuٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদেরকেl-ẓālimīnaفِيهَاতার মধ্যেfīhāجِثِيًّۭاনতজানু অবস্থায়jithiyyan٧٢
অতঃপর মুত্তাকীদেরকে আমি রক্ষা করব আর যালিমদেরকে তার মধ্যে নতজানু অবস্থায় রেখে দেব।
১৯:৭৩
وَإِذَاএবং যখনwa-idhāتُتْلَىٰআবৃত্তি করা হয়tut'lāعَلَيْهِمْতাদের কাছেʿalayhimءَايَـٰتُنَاআমাদের আয়াতসমূহāyātunāبَيِّنَـٰتٍۢসুস্পষ্টbayyinātinقَالَবলেqālaٱلَّذِينَযারাalladhīnaكَفَرُوا۟অস্বীকার করেছেkafarūلِلَّذِينَ(তাদের) কে যারাlilladhīnaءَامَنُوٓا۟ঈমান এনেছেāmanūأَىُّ"কোনটিayyuٱلْفَرِيقَيْنِদু'দলেরl-farīqayniخَيْرٌۭউত্তমkhayrunمَّقَامًۭاমর্যাদায়maqāmanوَأَحْسَنُও শ্রেষ্ঠতর (জাগজমকপূর্ণ)wa-aḥsanuنَدِيًّۭاসমাজ হিসেবে"nadiyyan٧٣
আমার স্পষ্ট আয়াত যখন তাদের নিকট আবৃত্তি করা হয় তখন কাফিররা মু’মিনদেরকে বলে, ‘দু’টি দলের মধ্যে মর্যাদায় কোনটি শ্রেষ্ঠ আর মজলিস হিসেবে অধিক উত্তম?’
১৯:৭৪
وَكَمْএবং কতই (না)wakamأَهْلَكْنَاআমরা ধ্বংস করেছিahlaknāقَبْلَهُمতাদের পূর্বেqablahumمِّنকিছুminقَرْنٍমানবগোষ্ঠিকেqarninهُمْতারাhumأَحْسَنُ(ছিলো) উত্তমaḥsanuأَثَـٰثًۭاসম্পদে (সাজ সরঞ্জামে)athāthanوَرِءْيًۭاএবং (চাকচিক্যে) বাহ্যদৃষ্টিতেwari'yan٧٤
আমি তাদের পূর্বে বহু মানব বংশকে ধ্বংস করেছি যারা উপায় উপকরণে আর বাইরের চাকচিক্যে তাদের অপেক্ষা শ্রেষ্ঠ ছিল।
১৯:৭৫
قُلْবলোqulمَن"যেmanكَانَহবেkānaفِىমধ্যেٱلضَّلَـٰلَةِবিভ্রান্তিরl-ḍalālatiفَلْيَمْدُدْসেক্ষেত্রে অবকাশ দিবেনfalyamdudلَهُতার জন্যlahuٱلرَّحْمَـٰنُদয়াময়l-raḥmānuمَدًّا ۚ(অনেক) অবকাশmaddanحَتَّىٰٓশেষ পর্যন্তḥattāإِذَاযখনidhāرَأَوْا۟তারা দেখবেra-awمَاযাيُوعَدُونَতাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছেyūʿadūnaإِمَّاহয়immāٱلْعَذَابَশাস্তিl-ʿadhābaوَإِمَّاআর না হয়wa-immāٱلسَّاعَةَক্বিয়ামাতের সময়l-sāʿataفَسَيَعْلَمُونَঅচিরেই তখন তারা জানবেfasayaʿlamūnaمَنْকেmanهُوَসেhuwaشَرٌّۭনিকৃষ্টsharrunمَّكَانًۭاমর্যাদায়makānanوَأَضْعَفُও দুর্বলতরwa-aḍʿafuجُندًۭاদলবলে (সৈন্য সামন্তে)"jundan٧٥
বল, যারা গুমরাহীতে পড়ে আছে, দয়াময় তাদের জন্য (রশি) ঢিল দিয়ে দেন, যে পর্যন্ত না তারা দেখতে পাবে যার ওয়া‘দা তাদেরকে দেয়া হচ্ছে- তা শাস্তিই হোক কিংবা ক্বিয়ামতই হোক।’ তখন তারা জানতে পারবে মর্যাদায় কে নিকৃষ্ট আর জনবলে দুর্বল।
১৯:৭৬
وَيَزِيدُএবং বাড়িয়ে দেনwayazīduٱللَّهُআল্লাহ্‌l-lahuٱلَّذِينَ(তাদের) যারাalladhīnaٱهْتَدَوْا۟সঠিক পথে চলেih'tadawهُدًۭى ۗ(অধিক) পথ নির্দেশhudanوَٱلْبَـٰقِيَـٰتُএবং স্থায়ীwal-bāqiyātuٱلصَّـٰلِحَـٰتُসৎকর্মসমূহl-ṣāliḥātuخَيْرٌউত্তমkhayrunعِندَকাছেʿindaرَبِّكَতোমার রবেরrabbikaثَوَابًۭاপুরস্কার প্রাপ্তিতেthawābanوَخَيْرٌۭও উত্তমwakhayrunمَّرَدًّاপ্রতিদান হিসাবেmaraddan٧٦
যারা সৎপথ সন্ধান করে আল্লাহ তাদেরকে অধিক হিদায়াত দান করেন। আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার নিকট সাওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ আর প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ।
১৯:৭৭
أَفَرَءَيْتَকি তুমি দেখেছোafara-aytaٱلَّذِىযেalladhīكَفَرَঅস্বীকার করেছেkafaraبِـَٔايَـٰتِنَاসঙ্গে আমাদের নিদর্শনগুলোরbiāyātināوَقَالَএবং বলেwaqālaلَأُوتَيَنَّ"আমাকে অবশ্যই দেয়া হবেইlaūtayannaمَالًۭاধন-সম্পদmālanوَوَلَدًاও সন্তান"wawaladan٧٧
তুমি কি লক্ষ্য করেছ সে ব্যক্তিকে যে আমার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করেছে আর সে বলে, ‘আমাকে অবশ্য অবশ্যই সম্পদ আর সন্তানাদি দেয়া হবে।’
১৯:৭৮
أَطَّلَعَকি সে অবহিত হয়েছেaṭṭalaʿaٱلْغَيْبَঅদৃশ্য সম্পর্কেl-ghaybaأَمِঅথবাamiٱتَّخَذَগ্রহণ করেছে (কি)ittakhadhaعِندَনিকট থেকেʿindaٱلرَّحْمَـٰنِদয়াময়েরl-raḥmāniعَهْدًۭاপ্রতিশ্রুতিʿahdan٧٨
সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে, নাকি দয়াময়ের নিকট থেকে প্রতিশ্রুতি লাভ করেছে?
১৯:৭৯
كَلَّا ۚকখনও নাkallāسَنَكْتُبُঅচিরেই লিখবো আমরাsanaktubuمَاযাيَقُولُসে বলছেyaqūluوَنَمُدُّএবং বাড়িয়ে দিবো আমরাwanamudduلَهُۥতার জন্যlahuمِنَথেকেminaٱلْعَذَابِশাস্তিl-ʿadhābiمَدًّۭا(অধিক মাত্রায়) বাড়ানmaddan٧٩
কক্ষনো না, তারা যা বলে আমি তা লিখে রাখব আর আমি তার শাস্তি বাড়াতেই থাকব, বাড়াতেই থাকব।
১৯:৮০
وَنَرِثُهُۥএবং আমরা তার অধিকারী হবোwanarithuhuمَاযা কিছুيَقُولُসে বলছেyaqūluوَيَأْتِينَاএবং আমার কাছে সে আসবেwayatīnāفَرْدًۭاএকাকীfardan٨٠
সে যে বিষয়ের কথা বলে (তার সম্পদ-সরঞ্জাম ও জনবলের গর্ব করে) তা থাকবে আমার অধিকারে আর সে আমার কাছে আসবে নিঃসঙ্গ, একাকী।
১৯:৮১
وَٱتَّخَذُوا۟এবং তারা গ্রহণ করেছেwa-ittakhadhūمِنমধ্য হতেminدُونِছাড়াdūniٱللَّهِআল্লাহ্‌l-lahiءَالِهَةًۭইলাহ (অন্য)ālihatanلِّيَكُونُوا۟যেন তারা হয়liyakūnūلَهُمْতাদের জন্যlahumعِزًّۭاসহায়ক (শক্তি)ʿizzan٨١
তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য ইলাহ গ্রহণ করেছে যাতে তারা (অর্থাৎ ঐ কল্পিত মা‘বুদগুলো) তাদের জন্য পৃষ্ঠপোষক হয়।
১৯:৮২
كَلَّا ۚকখনও নাkallāسَيَكْفُرُونَঅচিরেই তারা অস্বীকার করবেsayakfurūnaبِعِبَادَتِهِمْতাদের উপাসনা সম্পর্কেbiʿibādatihimوَيَكُونُونَএবং তারা হবেwayakūnūnaعَلَيْهِمْতাদের ব্যাপারেʿalayhimضِدًّا(তাদের দাবীর) বিরোধীḍiddan٨٢
কক্ষনো না, তারা তাদের ‘ইবাদাত অস্বীকার করবে আর তাদের বিরোধী হয়ে যাবে।
১৯:৮৩
أَلَمْনি কিalamتَرَতুমি লক্ষ্য করোtaraأَنَّآযে আমরাannāأَرْسَلْنَاআমরা পাঠিয়েছিarsalnāٱلشَّيَـٰطِينَশয়তানদেরকেl-shayāṭīnaعَلَىকাছেʿalāٱلْكَـٰفِرِينَকাফিরদেরl-kāfirīnaتَؤُزُّهُمْতাদেরকে উদ্বুদ্ধ করেta-uzzuhumأَزًّۭا(বেশী বেশী) উদ্বুদ্ধazzan٨٣
তুমি কি লক্ষ্য কর না যে, আমি কাফিরদের জন্য শয়ত্বানকে ছেড়ে রেখেছি তাদেরকে মন্দ কর্ম করতে প্ররোচিত করার জন্য।
১৯:৮৪
فَلَاঅতএব নাfalāتَعْجَلْতাড়াতাড়ি করোtaʿjalعَلَيْهِمْ ۖতাদের ব্যাপারেʿalayhimإِنَّمَاমুলতঃinnamāنَعُدُّগণনা করছি আমরাnaʿudduلَهُمْতাদের জন্যlahumعَدًّۭا(যথাযথ) গণনাʿaddan٨٤
কাজেই তাদের ব্যাপারে তাড়াহুড়ো করো না, আমি গুণে রাখছি তাদের জন্য নির্দিষ্ট (দিবসের) সংখ্যা।
১৯:৮৫
يَوْمَসে দিনyawmaنَحْشُرُসমবেত করবো আমরাnaḥshuruٱلْمُتَّقِينَমুত্তাকীদেরকেl-mutaqīnaإِلَىকাছেilāٱلرَّحْمَـٰنِদয়াময়েরl-raḥmāniوَفْدًۭاঅতিথি হিসেবেwafdan٨٥
যেদিন মুত্তাকীদেরকে দয়াময়ের নিকট একত্রিত করব সম্মানিত অতিথি হিসেবে।
১৯:৮৬
وَنَسُوقُএবং তাড়িয়ে নিয়ে যাবো আমরাwanasūquٱلْمُجْرِمِينَঅপরাধীদেরকেl-muj'rimīnaإِلَىٰদিকেilāجَهَنَّمَজাহান্নামেরjahannamaوِرْدًۭاতৃষ্ণার্ত অবস্থায়wir'dan٨٦
আর আমি অপরাধীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব (যেভাবে পিপাসার্ত গরু বাছুরকে পানির দিকে তাড়িয়ে নেয়া হয়)।
১৯:৮৭
لَّاনাيَمْلِكُونَতারা সক্ষম হবেyamlikūnaٱلشَّفَـٰعَةَসুপারিশ করারl-shafāʿataإِلَّاছাড়াillāمَنِ(সে) যেmaniٱتَّخَذَগ্রহণ করেছেittakhadhaعِندَনিকট হ'তেʿindaٱلرَّحْمَـٰنِদয়াময়েরl-raḥmāniعَهْدًۭاপ্রতিশ্রুতিʿahdan٨٧
দয়াময়ের নিকট যে প্রতিশ্রুতি লাভ করেছে সে ছাড়া অন্য কারো সুপারিশ করার অধিকার থাকবে না।
১৯:৮৮
وَقَالُوا۟এবং তারা বলেwaqālūٱتَّخَذَ"গ্রহণ করেছেনittakhadhaٱلرَّحْمَـٰنُদয়াময়l-raḥmānuوَلَدًۭاপুত্র"waladan٨٨
তারা বলে, ‘দয়াময় সন্তান গ্রহণ করেছেন।’
১৯:৮৯
لَّقَدْনিশ্চয়ইlaqadجِئْتُمْতোমরা এনেছোji'tumشَيْـًٔاকিছু (কথা)shayanإِدًّۭاজঘন্যiddan٨٩
(এমন কথা ব’লে) তোমরা তো এক ভয়ানক বিষয়ের অবতারণা করেছ।
১৯:৯০
تَكَادُউপক্রম হয়েছেtakāduٱلسَّمَـٰوَٰتُআকাশমণ্ডলীl-samāwātuيَتَفَطَّرْنَবিদীর্ণ হওয়ারyatafaṭṭarnaمِنْهُতার কারণেmin'huوَتَنشَقُّও খন্ড-বিখন্ড হবেwatanshaqquٱلْأَرْضُপৃথিবীl-arḍuوَتَخِرُّএবং পতিত হবেwatakhirruٱلْجِبَالُপাহাড়সমূহl-jibāluهَدًّاচূর্ণ-বিচূর্ণ হয়েhaddan٩٠
যাতে আকাশ বিদীর্ণ হওয়ার, পৃথিবী খন্ড খন্ড হওয়ার আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হওয়ার, উপক্রম হয়েছে।
১৯:৯১
أَن(এ কারণে) যেanدَعَوْا۟দাবী করছেdaʿawلِلرَّحْمَـٰنِদয়াময়ের জন্যেlilrraḥmāniوَلَدًۭاপুত্রwaladan٩١
কারণ তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে।
১৯:৯২
وَمَاঅথচ নাwamāيَنۢبَغِىশোভা পায়yanbaghīلِلرَّحْمَـٰنِদয়াময়ের জন্যlilrraḥmāniأَنযেanيَتَّخِذَতিনি গ্রহণ করবেনyattakhidhaوَلَدًاপুত্রwaladan٩٢
অথচ দয়াময়ের মহান মর্যাদার জন্য এটা শোভনীয় নয় যে, তিনি সন্তান গ্রহণ করবেন।
১৯:৯৩
إِنনেইinكُلُّ(এমন) কেউkulluمَنযা কিছুmanفِىমধ্যে আছেٱلسَّمَـٰوَٰتِআকাশমন্ডলীরl-samāwātiوَٱلْأَرْضِও পৃথিবীরwal-arḍiإِلَّآএ ছাড়া যেillāءَاتِىউপস্থিত হবেātīٱلرَّحْمَـٰنِদয়াময়ের কাছেl-raḥmāniعَبْدًۭاদাসরূপেʿabdan٩٣
আকাশ আর যমীনে এমন কেউ নেই যে, দয়াময়ের নিকট বান্দাহ হয়ে হাযির হবে না।
১৯:৯৪
لَّقَدْনিশ্চয়ইlaqadأَحْصَىٰهُمْতাদেরকে ঘিরে রেখেছেন তিনিaḥṣāhumوَعَدَّهُمْও গুনে রেখেছেন তাদেরকেwaʿaddahumعَدًّۭاগণনা করেʿaddan٩٤
তিনি তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন আর তাদেরকে বিশেষভাবে গুণে গুণে রেখেছেন।
১৯:৯৫
وَكُلُّهُمْতাদের সকলেwakulluhumءَاتِيهِতাঁর কাছে আসবেātīhiيَوْمَদিনেyawmaٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতেরl-qiyāmatiفَرْدًاএকাকীfardan٩٥
কিয়ামাতের দিন তাদের সবাই তাঁর কাছে আসবে একাকী অবস্থায়।
১৯:৯৬
إِنَّনিশ্চয়ইinnaٱلَّذِينَযারাalladhīnaءَامَنُوا۟ঈমান এনেছেāmanūوَعَمِلُوا۟ও কাজ করেছেwaʿamilūٱلصَّـٰلِحَـٰتِসৎl-ṣāliḥātiسَيَجْعَلُঅচিরেই সৃষ্টি করবেন (মানুষের মনে)sayajʿaluلَهُمُতাদের জন্যlahumuٱلرَّحْمَـٰنُদয়াময়l-raḥmānuوُدًّۭاভালবাসাwuddan٩٦
যারা ঈমান আনে ও সৎ কাজ করে, দয়াময় তাদের প্রতি ভালবাসা দান করবেন।
১৯:৯৭
فَإِنَّمَاসুতরাং প্রকৃতপক্ষে (হে নাবী)fa-innamāيَسَّرْنَـٰهُতা আমরা সহজ করেছিyassarnāhuبِلِسَانِكَতোমার ভাষার মাধ্যমেbilisānikaلِتُبَشِّرَযেন তুমি সুসংবাদ দাওlitubashiraبِهِতা দিয়েbihiٱلْمُتَّقِينَমুত্তাকীদেরকেl-mutaqīnaوَتُنذِرَআর তুমি করো সতর্কwatundhiraبِهِۦতা দিয়েbihiقَوْمًۭاলোকদেরকেqawmanلُّدًّۭا(যারা) তর্কপ্রিয়luddan٩٧
আমি তোমার ভাষায় কুরআনকে সহজ করেছি যাতে তুমি তার সাহায্যে মুত্তাকীদেরকে সুসংবাদ দিতে পার আর ঝগড়াটে লোকেদেরকে সতর্ক করতে পার।
১৯:৯৮
وَكَمْএবং কতই (না)wakamأَهْلَكْنَاআমরা ধ্বংস করেছিahlaknāقَبْلَهُمতাদের পূর্বেqablahumمِّنহ'তেminقَرْنٍমানবগোষ্ঠীqarninهَلْকিhalتُحِسُّঅনুভব করো (কোন চিহ্ন)tuḥissuمِنْهُمতাদের মধ্য হ'তেmin'humمِّنْকোনminأَحَدٍএকজনেরaḥadinأَوْঅথবাawتَسْمَعُশুনতে পাওtasmaʿuلَهُمْতাদের থেকেlahumرِكْزًۢاকোন ক্ষীণ শব্দওrik'zan٩٨
তাদের পূর্বে আমি কত মানব বংশকে ধ্বংস করে দিয়েছি, তুমি তাদের একজনকেও কি (এখন) দেখতে পাও অথবা তাদের ক্ষীণতম আওয়াজও কি শুনতে পাও?